Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আবার অশুভ সঙ্কেত – অনীশ দাস অপু

    লেখক এক পাতা গল্প159 Mins Read0
    ⤶

    আবার অশুভ সঙ্কেত – ১৯

    উনিশ

    পল বুহের গ্লাসটা শেষ করে আকাশের দিকে তাকাল। কল্পনায় দেখল পুবাকাশে লাল একটা আলো ফুটে উঠেছে। অবশ্য ওকে আর কল্পনা করতে হবে না। দৃশ্যপট লেখা হয়ে রয়েছে অনেক আগে। এখন শুধু প্রয়োজন সঠিক দৃশ্যে সঠিক অভিনেতার অভিনয়। মানব সভ্যতা বেছে নিয়েছে ধ্বংসযজ্ঞ।

    ড্রইংরুমে ঢুকল বুহের। আগুন নিভে গেছে। রেডিওর সুইচ অন করে আরেকটা ড্রিঙ্ক ঢালল সে।

    …সমর্থিত একটি সূত্র জানিয়েছে যে, জেরুজালেম, তেল আবিব এবং বৈরুতে পারমাণবিক হামলা হয়েছে। প্রেসিডেন্ট আকাশ পথে শহর ত্যাগ করেছেন এ খবর ওয়াশিংটন থেকে হোয়াইট হাউজ এবং পেন্টাগন অস্বীকার করেছে। আমাদের মস্কো প্রতিনিধি কোন রিপোর্ট পাঠাতে পারছেন না, কার্যত ইউরোপীয় দেশগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শীঘ্রি একটি বিবৃতি দেবেন। জানা গেছে ঘণ্টাখানেকের মধ্যে ন্যাটোভুক্ত সমস্ত দেশের রাষ্ট্রদূতগণ দশ নম্বর ডাইনিং স্ট্রীটে উপস্থিত হতে চলেছেন…

    থাবড়া মেরে রেডিওর সুইচ অফ করে দিল বুহের, দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ নিজের বয়সের কথা মনে পড়ল। সত্তর চলছে। এবার মরার সময় হয়েছে।

    ‘তিন কুড়ি দশ’ বিড়বিড় করল বুহের, তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল ঘর থেকে। হলঘরে দাঁড়ানো বাটলারের সাথে চোখাচোখি হলো তার। শ্রাগের ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল দু’জনেই, যেন আর কারও কিছু বলার নেই। সিঁড়ির হাতল ধরে ওপরে উঠতে শুরু করল বুহের। চলে এল করিডরে, পা বাড়াল চ্যাপেলে। শীলার কথা ভাবছে। গেল কোথায় মহিলা?

    দরজার কাছে পৌঁছার আগেই কুকুরটার গোঙানি শুনতে পেল বুহের। দরজা খোলা। তবে আলোটাকে আড়াল করে দাঁড়িয়েছে বলে ঘরের ভেতরটা ঠাহর করে নিতে সময় লাগল। দীর্ঘক্ষণ দোরগোড়ায় দাঁড়িয়ে থাকল বুহের, অন্ধকারে চোখ সয়ে আসার পর যা দেখল, বিশ্বাস হতে চাইল না। চ্যাপেলের মেঝে মাখামাখি হয়ে গেছে ফ্রেডরিক আর্থারের রক্তে। ছেলেটা আর মহিলা থর্নের লাশের সামনে হাঁটু গেড়ে বসা, বিড়বিড় করে কি সব বলছে, বোঝা যাচ্ছে না।

    ধীর ভঙ্গিতে আগ বাড়ল বুহের, বিস্ফারিত দৃষ্টি আর্থারের দিকে, অবিশ্বাস ফুটে আছে চোখে। ড্যাগারের বাঁট স্পর্শ করল সে, রক্ত লেগে গেল হাতে। হাতটা প্যান্টে মুছে আবার বাঁটটা ধরল। ড্যাগারটাকে টেনে বের করতে চাইছে বুহের, কিন্তু শক্তিতে কুলোচ্ছে না। শেষে আর্থারের বুকে পা রেখে হ্যাঁচকা টানে ছোরাটা বের করতে হলো।

    এরপর অন্য ড্যাগারগুলো একত্র করে ছেলেটার দিকে তাকাল বুহের।

    ‘ও আমাকে হত্যা করতে এসেছিল, পল। কিন্তু নিজেই ধ্বংস হয়ে গেছে।’

    মাথা ঝাঁকাল বুহের, ড্যাগার বোঝাই হ্যাভারস্যাকটা কাঁধে ফেলল। ‘চিরদিনের জন্যে এগুলোর ব্যবস্থা করতে যাচ্ছি আমি।’

    কিন্তু ছেলেটা বুহেরের কথা শুনেছে বলে মনে হলো না।

    আর্থারের দিকে তাকাল বুহের। কি নিষ্পাপ একটা মুখ, তবে সাহসী। ওরা ওকে পাগল বানানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। তারপর ফাঁদ পেতেছে।

    ড্যাগারগুলোয় একবার হাত বোলাল বুহের তারপর শীলার দিকে ফিরল। ওর কাঁধে টোকা দিল। ঘুরল শীলা। ওর ঠোঁট ভেজা ভেজা, ছায়াময় চোখ। বুহেরের মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা যখন টাকা দিয়ে বেশ্যা কিনতে হত তাকে। এভাবে মেয়েরা তাকাত তার দিকে। শীলার সারা শরীরে রক্ত। হাত বাড়িয়ে পোশাকটা তুলে নিল বুহের, শীলার বুক ঢাকল। শীলা ওর দিকে তাকিয়ে হাসল, ফেলে দিল আচ্ছাদন। অভিমানে ঠোঁট ফোলানোর ভঙ্গি করল, তারপর জিভ দিয়ে ঠোঁট চাটল, চোখ টিপল। শীলার নগ্ন শরীর বুহেরকে মনে করিয়ে দিল সেই রাতের কথা যে রাতে মেয়েটা তার হাত চেপে ধরেছিল, পশুর চিহ্নের ছাপ পড়েছিল তার আঙুলে।

    মনে পড়ে গেল দু’বছর আগের কথা। দু’বছর আগে শীলাকে দলে টানা হয়, অন্য অনেক মেয়ের মত, সেক্সের মাধ্যমে। আর্থার সেবার কি কাজে দেশের বাইরে, শীলাকে আমন্ত্রণ করা হয়েছিল পেরিফোর্ডে। প্রথমে শীলা অনেক ওজর আপত্তি তুলেছে, প্রতিবাদ করেছে। কিন্তু শেষতক প্রলোভনের কাছে হার মেনে যায় সে। বুহেরের শিষ্যরা তাকে বলেছে, গোপন কথাটা জানার পর শীলা সাংঘাতিক উৎসাহী হয়ে ওঠে এবং পৈশাচিক ধর্মান্তকরণের সময়, রিপোর্ট এসেছিল, শীলার সর্বাত্মক সহযোগিতার কারণে ওটা হয়ে ওঠে সবচে’ সফল একটা কাজ। শীলার দিকে তাকিয়ে মাথা দোলাল বুহের। মানুষ আসলে খুব প্রেডিক্টা, সহজে যে কোন অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে।

    বুহেরকে আলিঙ্গনের চেষ্টা করল শীলা, ধাক্কা মেরে সরিয়ে দিল ওকে। অশ্লীল কথা বলছে শীলা, কানে তুলল না বুহের।

    শীলাকে অগ্রাহ্য করে কুকুরটার সামনে এসে দাঁড়াল সে। শুয়ে আছে জানোয়ারটা, হাঁপাচ্ছে, বুজে আসছে চোখ। মৃত্যুর ছায়া চোখে।

    মমি করা লাশটার পেছনে চলে এল বুহের। ইস্পাতের একটা ফ্রেমের গায়ে ঠেস দেয়া ওটা। ফ্রেমটার নাট-বল্টু খুলতে শুরু করল বুহের। ফ্রেমটা লাশটাকে নিতম্বের কাছে সাঁড়াশির মত ধরে আছে, ফলে সিধে হয়ে থাকতে পারছে ওটা।

    ‘পল?’ তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল ছেলেটা।

    ‘তার শেষ অনুরোধ,’ বলল বুহের। ‘আরমাগেড্ডনের সময়। শেষ উপহাস।’

    কপালে ভাঁজ পড়ল ছেলেটার। ‘আমি জানতাম না তো…’

    চূড়ান্ত মুহূর্তে সে তার শত্রুর জমিনে দাঁড়াতে চেয়েছিল তাকে (যীশু) বর্জন করতে।

    ছেলেটা এখনও সন্দেহের চোখে তাকিয়ে আছে বুহেরের দিকে।

    ক্রুশটা নিয়ে আমার পিছু পিছু এসো।’ আদেশ করল বুহের। জবাবে সায় দেয়ার ভঙ্গিতে মাথা দোলাল ছেলেটা।

    শেষ বল্টুটা খুলে ফেলল বুহের, লাশটা পড়ে গেল। দ্রুত ওটাকে ধরে ফেলল বুহের। খুব ভারী নয় শরীর, কিন্তু বুহের তেমন শক্তি পাচ্ছে না ওটাকে টেনে নিয়ে যাবার জন্যে। দেয়ালে হোঁচট খেল। দৌড়ে এল শীলা, দু’জনে মিলে লাশটাকে টেনে নিয়ে চলল।

    দোরগোড়ায় থেমে দাঁড়াল ওরা, বুহের পেছন ফিরে চাইল। ছেলেটা ক্রুশটাকে কাঁধে তুলে নিয়েছে, ওজনের চাপে বাঁকা হয়ে গেছে। কুকুরটা বহু কষ্টে উঠে দাঁড়াল, অনুসরণ করল ওদের। খোঁড়াচ্ছে ওটা, ক্ষত থেকে রক্ত ঝরছে।

    ধীর গতিতে করিডর ধরে এগোল দলটা, নামতে শুরু করল সিঁড়ি বেয়ে, লাশের পা বাড়ি খেল সিঁড়িতে, ঝরে পড়ল পাউডারের মত মিহি চামড়া। বুহেরদের পেছনে, ক্রুশ কাঁধে সিঁড়ির হাতল ধরে নামছিল ছেলেটা, হঠাৎ পিছলে গেল ওটা। গুঙিয়ে উঠল সে যীশুর মুকুটের কাঁটা তার ঘাড় আর কাঁধে বিধে যেতে। গালি দিল সে যীশুকে, ঘাড় ঘুরিয়ে ক্রুশটাকে দেখল, তারপর আবার নামতে লাগল। কাঁটার আঘাতে রক্ত বেরুচ্ছে তার ঘাড় আর কাঁধ থেকে, ক্ষীণ একটা ধারা ঢুকে গেল পিঠে, ভিজিয়ে দিল আলখেল্লা।

    আকাশে প্রচুর মেঘ জমেছে, ড্রাইভওয়েতে মাত্র এসেছে ওরা, বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল গায়ে। পশ্চিম উইং থেকে দুশো গজ দূরে, ঝোপের আড়ালে, একটা টিলার ওপর ছোট, ধ্বংসপ্রাপ্ত চার্চটা। এটা তৈরি করা হয়েছিল বাড়ির সাথে। বুহের শুনেছে, ছেলেবেলায় ডেমিয়েন চার্চটাকে ভেঙে ফেলতে বলেছিল। তবে তাকে বোঝানো হয়, খ্রীষ্ট ধর্মের উজ্জ্বলতা যে ক্রমে কমে আসছে, ধ্বংসের পথে যাচ্ছে যীশু,তার চিহ্ন হিসেবে চার্চটা থাকুক। পরে, বড় হয়ে জোর করে চার্চে একবার ঢুকেছিল ডেমিয়েন নিজের ভয় দূর করার জন্যে।

    কিন্তু ছেলেটা কোন দিন চার্চে ঢোকেনি। বাবার মত সাহসই তার নেই। চার্চের পঞ্চাশ হাতের মধ্যে যেতেও সে ভয় পায়।

    টিলায় উঠে এল ওরা। চারদিক আশ্চর্য নিস্তব্ধ। কোন কিছু নড়ছে না, পাখির ডাক বা পোকার আওয়াজ কিছু শোনা যাচ্ছে না। পাথর হয়ে দাঁড়িয়ে আছে ঝোপ ঝাড়, যেন দেখছে ওদের, ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষা করছে।

    চার্চের কাছে চলে এসেছে ওরা, চেঁচিয়ে উঠল ছেলেটা। থামতে বলছে। কিন্তু থামল না বুহের। এগিয়েই চলল। হাঁপাচ্ছে শীলা, ঘাম গড়িয়ে পড়ছে গা বেয়ে, মিশে যাচ্ছে রক্তের সাথে। মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছে ও, উল্টোপাল্টা বকছে আপন মনে আর কামুক দৃষ্টিতে তাকাচ্ছে বুহেরের দিকে। বুহের পাত্তা দিচ্ছে না ওকে, টিলার ওপর টেনে নিয়ে চলল লাশটাকে। পাঁজরের গায়ে দমাদম বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড, গলায় আটকে আসতে চাইছে দম।

    ‘পল!’ গর্জে উঠল ছেলেটা। চার্চের গেটের সামনে দাঁড়িয়ে পড়ল বুহের, লাশটাকে হেলান দিয়ে রাখল গেটপোস্টে।

    ক্রুশটাকে টেনে আনতে হিমশিম খেয়ে যাচ্ছে ছেলেটা। ‘ওখানে রাখো,’ দেয়ালের দিকে ইঙ্গিত করল বুহের। ‘তাহলে একত্র হতে পারবে ওরা, বিজয়ী এবং বিজিত।’

    বুহেরের নির্দেশ পালন করল ছেলেটা, তারপর পিছিয়ে গেল, পেরেকের আঘাতে ছড়ে যাওয়া ক্ষতে আঙুল বোলাল, চার্চের দিকে তাকাতে ভয়ে বিস্ফারিত হয়ে উঠল চোখ।

    ‘এটাই তোমার বাবার ইচ্ছে ছিল,’ আবার কথাটা বলল বুহের। পুব দিকে তাকাল সে। পাহাড়ের ঢেউ খেলানো চুড়ো, সোডিয়াম বাতিতে ভিজতে থাকা মেইন রোড আর গ্রামটাকে চোখে পড়ল তার।

    ‘সময় হয়েছে,’ বলল বুহের, দেখল চার্চের কাছ থেকে পিছিয়ে যাচ্ছে ছেলেটা, হাঁটু গেড়ে বসে পড়ল।

    ‘ওর কাছে যাও,’ শীলাকে ফিসফিস করে বলল বুহের। ‘তোমার শক্তি ওকে দাও। ওর জন্যে প্রার্থনা করো।’

    চার্চ থেকে বিশ গজ দূরে দু’জনে বসল হাঁটু গেড়ে, দৃষ্টি মাটির দিকে। কুকুরটা খোঁড়াতে খোঁড়াতে গেল ওদের পাশে, শুয়ে পড়ল ঘাসের ওপর। বুহের এক পলক দেখল তিনজনকে, তারপর গভীর দম নিয়ে আঁকড়ে ধরল লাশটাকে, টানতে টানতে নিয়ে চলল গেটের ভেতরে। লাশের পা বাড়ি খাচ্ছে নুড়িতে। কাঠের পুরানো একটা সাইনবোর্ড পাশ কাটাল বুহের। ওতে লেখা :

    দ্য প্যারিশ চার্চ অভ সেন্ট জন

    হঠাৎ হোঁচট খেল বুহের, লাশটা ছুটে গেল হাত থেকে। ওটাকে আবার তুলছে, পেছন থেকে ভেসে এল ছেলেটার চিৎকার। বুহেরের নাম ধরে ডাকছে, দৌড়ে আসছে গেটের দিকে।

    বেদম হাঁপাতে হাঁপাতে বুহের চার্চের দরজার সামনে চলে এল ভারী বোঝাটা নিয়ে, প্রার্থনা করল যেন ওটা খোলা থাকে। দেয়ালের গায়ে লাশটাকে দাঁড় করিয়ে দরজায় ঠেলা দিল বুহের। ক্যাচম্যাচ করে উঠল কবজা। পেছন ফিরল সে, ছেলেটা দাঁড়িয়ে আছে গেটে, স্থির, আবার ভয় গ্রাস করেছে ওকে।

    টানতে টানতে লাশটাকে ভেতরে নিয়ে গেল বুহের, দরজার কবাট বন্ধ করল। অন্ধকারে ছিটকিনি খুঁজল মরিয়া হয়ে। পেয়েও গেল। কিন্তু জং ধরে গেছে বোল্ট, নড়াতে পারছে না।

    ‘প্লীজ, গড,’ মিনতি করল বুহের, বোল্ট ধরে টানাটানি করছে। হাতের চামড়া ছড়ে গেল। অবশেষে বোল্টটা লেগে গেল জায়গা মত। বুহের ছেলেটার পায়ের শব্দ শুনতে পেল, দৌড়ে আসছে। হিংস্র পশুর মত গর্জন করছে। গায়ের শক্তি দিয়ে দরজার ওপর আছড়ে পড়ল ছেলেটা, ধাক্কার চোটে লাশটা পড়ে গেল মাটিতে।

    বুহের ওটার পা ধরে টানতে টানতে গির্জার মূল অংশ বা বেদির কাছে নিয়ে এল। গির্জার একটা বেঞ্চিও আস্ত নেই, শুধু পাথরের বেদি আর পাথরের মঞ্চটা অক্ষত আছে।

    ‘বুহের!’ ছেলেটার চিৎকার প্রতিধ্বনি তুলল দালানে। পায়ের শব্দ শুনে বুহের বুঝতে পারল পাগলের মত দৌড়াদৌড়ি শুরু করেছে সে। দেয়াল খামচাচ্ছে ইঁদুরের মত। বেদির কাছে এসে লাশটাকে বুকের কাছে ধরে খাড়া করল বুহের, তারপর ছেড়ে দিল। পাথরের ওপর পড়ে চুরমার হয়ে গেল খুলি।

    লাশটাকে চিৎ করে শোয়াল বুহের। মুখটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, চেনা যাচ্ছে না। বেদির ওপর টেনে আনল সে ওটাকে, কাঁধ থেকে নামাল হ্যাভারস্যাক ড্যাগারগুলো বের করে মাটিতে রাখল।

    ‘বুহের,’ ছেলেটার কণ্ঠে এবার অনুনয়। বুহের মুখ তুলে চাইল। দেয়ালের ওপর ছেলেটার নখের ডগা দেখা যাচ্ছে। দেয়াল বেয়ে উঠতে চাইছে সে। হাত বাড়িয়ে একটা ড্যাগার তুলে নিল বুহের, তাকাল বেদিতে শোয়ানো লাশের দিকে।

    ‘তুমি নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েছিলে, ডেমিয়েন। কিন্তু ছড়িয়ে দিয়েছ ধ্বংস। তুমি একটা ভুয়া প্রফেট।’

    দু’হাতে ড্যাগার ধরে মাথার ওপর তুলল বুহের, তারপর চোখ বুজে সজোরে নামিয়ে আনল। পিস্তলের গুলির মত শব্দ করে ফেটে গেল চামড়া, দেয়ালের ওপাশ থেকে চিৎকার দিল ছেলেটা। পিছিয়ে গেল বুহের, বিশ্রী গ্যাস বেরুচ্ছে লাশের শরীর থেকে। দ্বিতীয় ড্যাগারটা মুঠো করে ধরল বুহের, জোর করে চোখ ফেরাল লাশটার দিকে। ক্ষত দিয়ে হিসহিস শব্দে বিকট গন্ধ নিয়ে গ্যাস বেরুচ্ছে। ড্যাগারের বাঁটে আটকানো লেবেলটা নড়ছে বাতাসে।

    এবার জোর করে চোখ খুলে রাখল বুহের, দ্বিতীয় ড্যাগারটা ঢুকিয়ে দিল লাশের গায়ে। তারপর তৃতীয়টা, এবং চার নম্বরটা…প্রতিটি ফলা ঢুকে যাচ্ছে ডেমিয়েনের শরীরে আর আর্তনাদ করে উঠছে ছেলেটা। এখন আর মানুষের মত শোনাচ্ছে না তার গলা, যেন একটা শেয়াল মরণ আর্তনাদ করে চলেছে।

    শেষে একটা ড্যাগার রয়ে গেল। বুহের বাঁটে, যীশুর প্রতিমূর্তির দিকে তাকিয়ে বুকে ক্রুশ আঁকল। মনে পড়ে গেল ওর ধর্মান্তকরণের কথা, এক তরুণ, নামটা মনে নেই, বলেছিল তিন কুড়ি দশের কথা, বুড়ি নার্সের জন্যে হঠাৎ মায়া লাগল তার, আতঙ্ক জাগল মরা মেয়েটার সেই ছবিটার কথা মনে করে, উপলব্ধি করল আসলে সারাটা জীবন সে কাটিয়েছে প্রতারণার শিকার হয়ে।

    ড্যাগারটা সর্বশক্তি দিয়ে লাশের পেটে ঢুকিয়ে দিল বুহের। দীর্ঘশ্বাস ফেলল ডেমিয়েন থর্ন, খোলা মুখ দিয়ে শেষবারের মত হিস্ করে বেরিয়ে এল গ্যাস। বুহের স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল লাশের দিকে। দুই সারিতে বেঁধা ড্যাগারগুলো ক্রুশের আকার পেয়েছে। চোখ বুজল সে, হতাশার দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনল, চোখ মেলে দেখল লাশটা টুকরো টুকরো হয়ে গেছে, হাড়গোড়ের মধ্যে পড়ে আছে ড্যাগারগুলো। সিধে হলো বুহের, শেয়ালের খুলি আর চোয়ালের দিকে তাকিয়ে আবার ক্রুশ আঁকল।

    ঘুরল বুহের, ধীর পায়ে এগোল দরজার দিকে, বোল্ট খুলল, বেরিয়ে এল। ছেলেটা হাঁটু মুড়ে বসে আছে। জ্বলন্ত চোখে তার দিকে তাকাল বুহের। ছেলেটাকে দেখলে মায়া লাগে। তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। মরা মানুষের দৃষ্টিতে বুহেরের দিকে তাকাল সে, তারপর হামাগুড়ি দিয়ে সরে গেল। ছেলেটার পাশে পড়ে আছে কুকুরটা। মৃত।

    শীলা গেটের সামনে দাঁড়ানো, রক্তাক্ত হাত দুটোর দিকে তাকিয়ে আছে আতঙ্ক নিয়ে, বারবার রক্ত মোছার চেষ্টা করছে, যেন এইমাত্র দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে।

    রুহের শীলার কাছে গেল। নরম গলায় বলল, ‘কাপড় পরো।’

    শীলা বুহেরের দিকে তাকাল, যেন চিনতে পারছে না। তারপর জামা দিয়ে বুক ঢাকল।

    ‘কাজ শেষ,’ বলল বুহের।

    এক সাথে দু’জনে পা বাড়াল বাড়ির উদ্দেশে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঝিলমিল করছে তারার আলোয়। কেয়ামতের দিন শেষ, রক্ষা পেয়েছে পৃথিবী।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনেকড়েমানবী – অনীশ দাস অপু
    Next Article হরর 13 – বিশ্বখ্যাত ১৩ লেখকের ১৩টি সেরা হরর গল্প

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }