Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আবার অশুভ সঙ্কেত – অনীশ দাস অপু

    লেখক এক পাতা গল্প159 Mins Read0
    ⤶ ⤷

    আবার অশুভ সঙ্কেত – ৭

    সাত

    রোম থেকে আসা একটা ফোনের অনুরোধে কাজটা করতে রাজি হয়েছেন ফাদার টমাস ডুলান। তবে খচখচ করছে মন। এ এক ধরনের অপবিত্র কর্ম, আইন-বিরোধী। কিন্তু ওয়াল্টার তাঁর ব্যক্তিগত বন্ধুই শুধু নয়, চার্চের প্রতি নিবেদিত প্রাণও বটে।

    ওয়াল্টার একটা নাম্বার দিয়েছে। সেই নাম্বারে যোগাযোগ করলেন ডুলান। ফাদারের কণ্ঠ শুনে অপর পক্ষ সানন্দে তাঁকে সাহায্য করার কথা বলল। ঘণ্টাখানেক লাগল তাঁর ঠিকানা খুঁজে, মেশিন জোগাড় করে নর্থ সাইডের কবরখানায় ফিরে আসতে। ট্যাক্সিঅলা ভাড়া নিয়ে বিদায় হলো, ডুলান গেটের সামনে দাঁড়িয়ে ওয়াল্টারের বন্ধুর দেয়া মেশিনটার প্রতি মনোযোগ দিলেন। বড় একটা চামচের মত যন্ত্রটা, তিন ফুট লম্বা একটা শ্যাফট, হাতলে ডায়াল সহ রঙিন টিভি পর্দাও আছে। ওয়াল্টারের বন্ধু গর্ব করে বলেছে এরচে’ কার্যকরী এবং সর্বাধুনিক টেকনোলজির জিনিস আর নেই। জুলজিস্ট এবং অ্যামেচার প্রসপেক্টরদের জন্যে অপরিহার্য যন্ত্র এটা।

    ছয় ফুটে ডায়াল অ্যাডজাস্ট করে সুইচ অন করলেন ফাদার। মৃদু গুঞ্জন তুলল মেশিন। আকাশের দিকে মুখ তুলে চাইলেন তিনি। তারাজ্বলা নির্মেঘ আকাশ।

    সুইচ অফ করে দিলেন ফাদার। গোরস্থানের গেট ঠেলে ঢুকলেন ভেতরে। যন্ত্রটাকে সামনে ধরে রেখেছেন ঘাস কাটা নিড়ানির মত। গোরস্থানটা পরিষ্কার-পরিচ্ছন্ন। ধনী মানুষদের এখানে কবর দেয়া হয়।

    থর্ন সমাধিটি লেকের পাশে। গ্রানিট পাথরের তৈরি গোল একটা বিল্ডিং, চাঁদের আলোয় ঝলমল করছে। ডাবল ওকের ভেজানো দরজা, ডুলান ধাক্কা দিতেই খুলে গেল।

    ঘরটা গোলাকার, কতগুলো পাথরের ফলক বা ট্যাবলেট দাঁড় করানো, দেয়ালের গায়ের চোর-কুঠুরিতে একটি মাত্র মোমবাতি জ্বলছে।

    ঘরের চারপাশ ঘুরে দেখলেন ফাদার, পাথুরে ফলকে লেখা থর্ন পরিবারের চার জেনারেশনের বংশ লতিকা পড়লেন। সবচে’ বড় ট্যাবলেটটি স্মারক-ফলক।

    ‘রবার্ট এবং ক্যাথেরিন থর্নের স্মৃতির উদ্দেশে,’ পড়লেন তিনি। ‘এক সাথে তাঁরা শুয়ে আছেন নিউ ইয়র্ক নগরীতে। এবং রিচার্ড ও অ্যান থর্নের স্মৃতির প্রতিও। তাঁদের আত্মা শান্তিতে ঘুমাক।’

    কয়েক পা পিছিয়ে এলেন ডুলান, ঘুরলেন, তাকালেন বড় একটা মার্বেল স্ল্যাবের দিকে। ঘরের মাঝখানে ওটা। স্ল্যাবের মাথায় লেখা:

    ডেমিয়েন থর্ন
    ১৯৫০-১৯৮২

    কোন এপিটাফ লেখা নেই, শুধুই নাম। মৃত্যুর পরেও যেন জায়গাটাতে ডেমিয়েনের কর্তৃত্বের ছোঁয়া পাওয়া যাচ্ছে। অন্ত্যেষ্টিক্রিয়ার কথা মনে পড়ে গেল ডুলানের। টিভিতে দেখেছেন অনুষ্ঠানটি। এখনও চোখে ভাসে। কফিন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল সমাধির দিকে, তারপর বন্ধ হয়ে যায় দরজা। তখনও সংবাদ ভাষ্যকার বলে চলছিল ডেমিয়েনের করুণ মৃত্যুর কথা।

    ডুলান মেশিনের সুইচ অন করলেন, শিরদাঁড়া বেয়ে একটা ঢেউ নিচে নেমে গেল শিরশিরে অনুভূতি তুলে। এই জীবনে বহু অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির থেকেছেন তিনি, বহু লোককে নিজের হাতে কবর দিয়েছেন। কিন্তু এখন তাঁর মনে হচ্ছে কবরটা ঘাঁটাঘাঁটি না করাই ভাল, লাশটা শান্তিতে থাকুক। অথচ মনের অজান্তেই হাতল চেপে ধরে রেখেছেন তিনি, কাজ শুরু করে দিয়েছে মেশিন। কাজটা করতে বেশি সময় লাগবে না, তারপর চলে যাবেন, বললেন তিনি মনে মনে।

    পর্দার দিকে তাকিয়ে আছেন ফাদার। বাদামী মাটি দেখা যাচ্ছে। ডায়াল পাঁচ ফুটে অ্যাডজাস্ট করতে দৃশ্যটা পরিষ্কার হয়ে ফুটল। কাদা মাটির এক্স-রে বলা যায় ওটাকে। চকোলেট বারের মত দেখতে।

    স্ল্যাবের দিকে এগোলেন ডুলান, কবরের পাশে দাঁড়ালেন। লাশের প্রস্তরখচিত নামের ওপর পা রেখে। আবার চোখ ফেরালেন পর্দায়। মাটির চেহারা বদলে গেছে। মাটির সাথে এবার নুড়ি উঠছে। যন্ত্রটা দুই হাঁটুর মাঝখানে রেখে ডায়াল ঘোরাতে শুরু করলেন। শর্ট রেঞ্জের ফোকাস করছেন। তাঁর নিশ্বাস বন্ধ হয়ে এল পর্দায় কফিনের মেহগনি কাঠের ঢাকনা দেখে। অজান্তে হাত উঠে এল বুকে, ক্রুশ আঁকলেন। ডুলান শুনেছেন মৃত্যুর পরেও লাশের চুল আর নখ বাড়তে থাকে। যদি দেখেন মুখ ভর্তি দাড়ি আর হাতে মস্ত বাঁকানো নখ নিয়ে লাশটা তাঁর দিকে কটমট করে তাকিয়ে আছে! তখন?

    চোখ বুজে ফেললেন ডুলান, ভয়ে ভয়ে ডায়ালের দিকে হাত বাড়ালেন। জোর করে আবার চোখ মেললেন। পর্দায় পাথরের আস্তরণ দেখা যাচ্ছে। ভুরু কুঁচকে গেল তাঁর। ডায়াল নিয়ে নড়াচড়া শুরু করলেন: দু’ইঞ্চি ওপরে, আরও পাথর; চার ইঞ্চি নিচে, কফিনের মেঝে দেখা গেল; আট ইঞ্চি ওপরে, পর্দা হঠাৎ ফাঁকা হয়ে গেল, তারপর দুটো শব্দ ঝলসে উঠল ওখানে: AIR VENT.

    দ্রুত নড়ে উঠলেন ডুলান, স্ল্যাবের চারপাশে বারবার স্ক্যানার ঘুরিয়ে দেখলেন। কিন্তু পাথর ছাড়া কিছু চোখে পড়ল না। ডেমিয়েন থর্নের কবর সম্পূর্ণ খালি। মেশিন বন্ধ করে দিলেন ঝট্ করে, হতভম্বের মত তাকিয়ে রইলেন পাথরে খোদাই করা নামের দিকে। ডানে-বামে মাথা নাড়তে নাড়তে সরে এলেন স্ল্যাবের সামনে থেকে।

    ‘আমার এখন দরকার, জোরে জোরে বললেন তিনি, ‘বড়সড় একটা ড্রিঙ্ক।’

    .

    সমাধি থেকে অনেক দূরে, পুবে, ছেলেটি দাঁড়িয়ে আছে চ্যাপেলে, বাবার হাত মুঠো করে ধরে রেখেছে, নীরবে ঠোঁট নড়ছে তার; কপাল থেকে ঘাম বেয়ে নামছে, ঢুকে যাচ্ছে চোখে, ঘাম পড়ছে হাতে, ডেমিয়েন থর্নের হাত ভিজে গেল। ছেলেটার চেহারা কুঁচকে আছে মনোসংযোগের ভঙ্গিতে, কপালে শিরা ফুটে উঠেছে টানটান তারের মত, ওদিকে পেরিফোর্ডের জঙ্গলে প্রকাণ্ডদেহী কুকুরটা মুখ তুলে চাইল পশ্চিম আকাশের দিকে, তারপর ক্রুদ্ধ গর্জন ছাড়ল…

    .

    নর্থ শিকাগো সেমিট্রি’র কাছের একটা বার, লিন্ডসে’তে ঢুকলেন ফাদার টমাস ডুলান। ঢকঢক করে মদ গিললেন। বারটেন্ডার তাঁকে দেখল বার দুই ফোন বুদে ঢুকতে। দুইবারই হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বেরিয়ে এলেন। রোমে খবরটা পৌঁছুনো খুব জরুরী। কিন্তু লাইন পাচ্ছে না অপারেটর। তিন বারের বার লাইন পাওয়া গেল। কিন্তু অপারেটর জানাল অপর পক্ষ ফোন ধরছে না। টেনশনে ফাদারের হার্টবিট বেড়ে গেল। অবশেষে ফোন ধরল ওয়াল্টার। ডুলান তাকে ঘটনাটা বললেন। ধন্যবাদ দিল ওয়াল্টার। কণ্ঠ শুনে বোঝা গেল ঘটনা শুনে খুব উত্তেজিত হয়ে পড়েছে।

    ফাদারের দায়িত্ব শেষ। এবার তিনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারবেন।

    রাস্তায় নামার সাথে সাথে বাতাসের ঝাপটা খেলেন ডুলান। আবহাওয়া বদলে গেছে। লেকের পানিতে ঢেউ উঠছে, পুবের আকাশে জমতে শুরু করেছে মেঘ। ক্ষিপ্রগতিতে ছুটে যাচ্ছে চাঁদের দিকে। গোরস্থানের গেট খুললেন ডুলান। বারটেন্ডার বলেছে কাছের ক্যাব স্ট্যান্ডে যাবার এদিক দিয়ে শর্টকাট রাস্তা আছে। ইন্ডিয়ানদের রাইফেল ধরার মত মেশিনটা বুকের সাথে চেপে হোঁচট খেতে খেতে এগোলেন ফাদার। বেশি মদ খাওয়া হয়ে গেছে, ভাবছেন তিনি। মাথা ঝিমঝিম করছে। থুথু আসছে। মদ পানে অভ্যস্ত নন ডুলান।

    থর্ন সমাধির দিকে এক নজর তাকালেন ফাদার। মনে হলো কিছু একটা নড়াচড়া করছে ওখানে, হলুদ দুটো বিন্দুও যেন দেখতে পেলেন এক মুহূর্তের জন্যে। গা শিরশির করে উঠল তাঁর, দ্রুত হাঁটতে লাগলেন। বাতাসের বেগ বেড়েছে। মাথা নিচু করে হাঁটতে হচ্ছে তাঁকে। কিন্তু ঠিকমত হাঁটতে পারছেন না। টলছেন। হঠাৎ একটা পাথুরে ফলকের গায়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। মৃদু গুঞ্জন শুনে তাকালেন মেশিনের দিকে। হাঁ করে দেখলেন চালু হয়ে গেছে ডিটেকটর। অন্ধের মত হাতড়ে বেড়ালেন সুইচ, বন্ধ করবেন যন্ত্র। কিন্তু খুঁজে পেলেন না সুইচ। বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন পর্দার দিকে। কবর খুঁড়ছে ডিটেকটর, একটা খুলি দাঁত বের করে হাসল ফাদারের দিকে চেয়ে। চোখ মিটমিট করলেন ডুলান, ঢোক গিললেন, তারপর সিধে হয়েই দৌড় দিলেন মেশিনটাকে পেছনে টানতে টানতে।

    এক দৌড়ে গেটে পৌঁছে যাবেন ভেবেছিলেন ডুলান। কিন্তু শক্তি পাচ্ছেন না শরীরে। খকখক কেশে উঠলেন, দেবদূতের একটা মূর্তির গায়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। বমি আসছে তাঁর। তেতো ঢেকুর উঠছে। থুক্ করে তেতো থুথু ফেললেন মাটিতে। গুঙিয়ে উঠলেন ডুলান, জামার আস্তিনে মুখ মুছলেন। ডিটেকটরের অবিরাম গুঞ্জনে অনিচ্ছাসত্ত্বেও তাকালেন পর্দার দিকে।

    এবারেরটা প্রাণীর কঙ্কাল। কুকুর, বা হায়েনা হতে পারে, শেয়াল হওয়াও বিচিত্র নয়। সিধে হয়েছেন তিনি, মনে হলো কঙ্কালটার হাড়গুলো নড়ে উঠল, পেছনের পা জোড়া লাথি ছুঁড়ছে। ওদিকে তাকাতে ইচ্ছে করছে না তাঁর, তারপরও সম্মোহিতের মত চেয়ে রইলেন। বাতাসে বোটকা একটা গন্ধ। ডুলান রুমাল বের করে নাক চাপা দিলেন।

    দেবমূর্তির কাছ থেকে ক্রমে দূরে সরে যেতে লাগলেন ডুলান, এগোচ্ছেন গেটের দিকে। এদিকে শুধু কবর আর কবর। প্রার্থনার শ্লোক আওড়াতে আওড়াতে কবরগুলোর মাঝ দিয়ে হোঁচট খেতে খেতে ছুটছেন তিনি। যন্ত্রটা ধরে আছেন দু’হাতে। দুটো সমাধি ফলকের গায়ে আটকে গেল ওটা। ডিটেকটরের ওপর হেলান দিয়ে হাঁপাতে লাগলেন ফাদার। সমাধি ফলকে লেখা:

    জোনাথন এবং মারিয়া ফোরসাইথ;
    এঁরা এক সাথে, শান্তিতে আছেন অনন্তকালের জন্যে।

    পর্দায় লাশ দুটোকে দেখা গেল। পাঁজরের হাড়ের ভেতর কিলবিল করছে পোকা, মাছি উড়ছে মুখের ওপর। পাশাপাশি শুয়ে আছে দু’জনে। ডুলান বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন মারিয়া ফোরসাইথের ফাঁক হয়ে যাওয়া খুলি তার স্বামীর কাঁধের ওপর থেকে বিকট ভঙ্গিতে তাকিয়ে আছে তাঁর দিকে। মারিয়ার মুখের গর্ত থেকে বেরিয়ে এসেছে জিভ, লকলক করছে। গলা চিরে তীক্ষ্ণ, ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে এল ফাদারের, পড়িমরি করে দৌড় দিলেন। এখনও মেশিনটা ধরে আছেন মুঠিতে। অন্ধের মত ছুটছেন। বার কয়েক পড়ে গেলেন আছাড় খেয়ে। তবে ভয়ের চোটে ব্যথা টের পেলেন না।

    দৌড়াচ্ছেন, হোঁচট খাচ্ছেন আর চিৎকার করে একটা শব্দ বারবার আউড়ে চলেছেন: ‘অপবিত্রকরণ!’ শব্দটা প্রতিধ্বনি তুলছে যেন গাছের ফাঁকে। মাথাটা বারবার দু’পাশে নাড়াচ্ছেন ফাদার, ভুলে থাকতে চাইছেন ফাঁক হয়ে যাওয়া খুলির কথা। কিন্তু মগজের সাথে আঠা দিয়ে যেন সেঁটে দেয়া হয়েছে দৃশ্যটা, ভুলতে পারছেন না। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন বলে খোলা কবরটা খেয়াল করেননি ডুলান। ডিগবাজি খেয়ে দড়াম করে ওটার মধ্যে পড়ে গেলেন তিনি।

    প্রচণ্ড ব্যথায় চোখে অন্ধকার দেখলেন ডুলান। মাথা তোলার চেষ্টা করলেন, পারলেন না। থুথু ফেললেন। মুখ দিয়ে কাদা বেরিয়ে এল। পা-ও নড়াতে পারছেন না। গোটা শরীর অসাড়। প্রচণ্ড ভয় গ্রাস করল তাঁকে। প্রাণপণে চেষ্টা করলেন ভয় তাড়াতে। হাতে সবচে’ ব্যথা পেয়েছেন ফাদার। মনে হচ্ছে প্যারালাইজ্‌ড় হয়ে গেছে হাত। তবে অসাড় ভাবটা বেশিক্ষণ থাকবে না, নিজেকে সান্ত্বনা দিলেন তিনি। একটু পরে পায়েও সাড়া ফিরে পাবেন। হাতটা অদ্ভুত ভঙ্গিতে বেঁকে আছে। এর আগে কোনদিন শরীরের হাড়-টাড় ভাঙেনি ডুলানের। আবার ব্যথার ঢেউ উঠল, চোখ বুজে ফেললেন তিনি। বিড়বিড় করে প্রার্থনা করতে লাগলেন। চোখ মেলে তাকাতেই কবরের ওপর একটা কাঠামো দেখতে পেলেন তিনি। চোখ কুঁচকে আরও ভালভাবে দেখার চেষ্টা করলেন ওটাকে। একটা কুকুর, প্রকাণ্ড মাথা, হলুদ চোখে চেয়ে আছে তাঁর দিকে। শিউরে উঠলেন তিনি। থর্ন সমাধিতে নাইট গার্ড নেই কেন ভাবছিলেন ফাদার। এবার জবাবটা পেয়ে গেছেন। এরকম বিশালদেহী কুকুররাই হয়তো নাইট গার্ডের কাজ করে।

    কুকুরটার চোখে চোখ রেখে মৃগী রোগীর মত হেসে উঠলেন ডুলান। নিজেকে তাঁর হিমবাহের কবলে পড়া পর্বতারোহীর মত লাগছে। আবার চোয়া ঢেকুর উঠল। থুথু ফেলার চেষ্টা করলেন, ঠোঁটের কোনা গড়িয়ে পড়ল কষ। বিশ্রী গন্ধ। মাথা হেলিয়ে গন্ধটার হাত থেকে রক্ষা পাবার চেষ্টা করলেন খামোকাই। মস্তিষ্ক তাঁর নির্দেশ শুনছে না। মাথা হেলানো গেল না।

    ডুলান দেখলেন কুকুরটা মাথা নিচু করছে, নাক দিয়ে কবরের পাশে উঁচু হয়ে থাকা মাটির স্তূপে ধাক্কা মারল। একরাশ মাটি ঝুরঝুর করে পড়ল ডুলানের নাকে- মুখে। একটা নুড়ি ঠকাশ করে বাড়ি মারল ভুরুতে। ‘হেই,’ গুঙিয়ে উঠলেন তিনি।

    কুকুরটা আবার মাটির স্তূপে নাক দিয়ে ধাক্কা মারল। ‘না…’ চেঁচিয়ে উঠলেন ফাদার, হাঁ করা গলার মধ্যে ঢুকে গেল এক দলা কাদা। আর কথা বলতে পারলেন না। শুনতে পেলেন একটা ঘোঁৎ ঘোঁৎ আওয়াজ, তারপর দ্বিতীয় কুকুরটাকে দেখা গেল কবরের পাশে। এরপর আরও একটা। কবরের মুখে ভিড় করে দাঁড়িয়েছে সবাই। ওদের বিশাল শরীরের পেছনে তারাজ্বলা আকাশটাকে দেখা গেল এক মুহূর্তের জন্যে। তারপর অদৃশ্য হয়ে গেল আকাশ তার ওপর মাটি-বৃষ্টি শুরু হতে। কুকুরগুলো নখ দিয়ে খামচে মাটি তুলছে, ছুঁড়ে ফেলছে কবরে।

    একটা পাথরের টুকরো ঢুকে গেল ডুলানের নাকে, রক্ত বেরিয়ে এল। মুখ হাঁ করে চিৎকার দিলেন, গাঁক গাঁক আওয়াজের সাথে মাটি বেরুল শুধু। শক্ত করে চোখ বুজে থাকলেন তিনি, পাপড়ির ওপর মাটি পড়ছে। নীরবে প্রার্থনা করে চলেছেন ডুলান, মুখের ওপর মাটির স্তূপ বেড়েই চলেছে, একসময় বুজে গেল নাকের ফুটো।

    .

    পরদিন সকালে, কবর খননকারী লোকটা দৃশ্যটা দেখে প্রথমে ভাবল নতুন কবরটার ভেতরে বুঝি গোলাপী রঙের ঝোপ গজিয়েছে। সে কৌতূহলী হয়ে এগিয়ে গেল ওদিকে, হাত বাড়াল-ছোঁবে। সাথে সাথে ঝাঁকি খেয়ে পিছিয়ে গেল, গুঙিয়ে উঠল। ডিগবাজি খেয়ে আরেকটু হলে পড়ে যাচ্ছিল সে ঘাস নিড়ানির মত যন্ত্রটার গায়ে। কবরের পাশে পড়ে আছে যন্ত্রটা, মোটর ঘুরছে, পর্দায় ফুটে আছে চোখ বোজা টমাস ডুলানের কাদা মাখা মুখ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনেকড়েমানবী – অনীশ দাস অপু
    Next Article হরর 13 – বিশ্বখ্যাত ১৩ লেখকের ১৩টি সেরা হরর গল্প

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }