Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প425 Mins Read0
    ⤶ ⤷

    আবার যদি ইচ্ছা কর – ২

    ০২.

    অবশেষে চার বন্ধু রাজী হল। দেখাই যাক না পরখ করে, ক্ষতি তো নেই। আপত্তি ছিল গগনের। ও এসব বুজুরুকিতে বিশ্বাস করে না। একেবারে মূর্তিমান কালাপাহাড়। দেব-দ্বিজ-হাঁচি-টিকটিকি-মাদুলি-কবচ সব কিছুকেই সে ঝেঁটিয়ে বিদায় করতে চায়। তা হোক, সেও রাজী হয়েছে সঙ্গে যেতে। আর কিছু নয়, সারাদিন একসঙ্গে হৈ-হৈ তো করা যাবে। পারানি-নৌকায় গঙ্গা পার হওয়া, কোম্পানির বাগানে বেড়ানো, তাই বা মন্দ কি? তাছাড়া দেখাই যাক না ভণ্ড সাধুর বুজরুকির পরিমাণ।

    রবিবার ছুটির দিন। সকালবেলা বাবুঘাটের খেয়াঘাটে গুটিগুটি এসে জমায়েত হয়েছে ওরা চার বন্ধু। খবরটা প্রথমে এনেছিল বটুকটুকেশ্বর দেবনাথ। বরিশালের বাঙাল। সে খবর এনেছে যে, গঙ্গার ওপারে কোম্পানির বাগানে কে এক ত্রিকালজ্ঞ সাধু এসেছেন। প্রকাণ্ড বটগাছটার তলায় ধুনি জ্বালিয়ে বসে আছেন প্রায় এক মাস। মানুষের ভূত-ভবিষ্যৎ নির্ভুলভাবে বলে দিতে পারেন। কখনও হস্তরেখা বিচার করে, কখনও স্রেফ তার কপালের দিকে তাকিয়ে। এমন ত্রিকালজ্ঞ অবধূত হাতের কাছে থাকতে তিন-তিনটে মাস অপেক্ষা করার কি দরকার? চল সবাই মিলে ওপারে যাই। বাবার পা জড়িয়ে ধরি; তাহলেই তিনি বলে দেবেন, চারজনের মধ্যে কে জলপানি পাবে, কে স্রেফ পাস করবে আর কে গাড্ডু খাবে। আর্য মিশন স্কুলের চার বন্ধু প্রস্তাবটা গ্রহণযোগ্য বিবেচনা করেছে। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বসে আছে ওরা। পাস না ফেল– এ জল্পনার শেষ নেই। দীপু তো রোজ প্রশ্নপত্রগুলি নিয়ে বসে আর প্রশ্নে কত নম্বর পাবে তা আন্দাজে লিখে যোগ করে দেখে। পাস করলে সে সোজা গিয়ে ভর্তি হবে সাহেব-পাড়ার সরকারী আর্টস্কুলে। আর্টিস্ট হতে হবে তাকে। বশ্যা বাঙাল বটুকেশ্বর কথা দিয়ে রেখেছে–সেও লেজুড় ধরবে দীপুর। চন্দ্রভান জমিদারের ছেলে–বাপের মস্ত জমিদারী। ন’দে-মুর্শিদাবাদে হাজার হাজার বিঘে জমির মালিক ওরা। তিনপুরুষ বসে খেলেও সে সম্পত্তি শেষ হবে না। রোজগার তাকে কোনদিনই করতে হবে না। তবে সখের পড়াশুনা কতদিন চালাবে বলা যায় না। আর গগন পাল? ও ডাকাতটা দেহেই বেড়েছে শুধু বুদ্ধিটা বাড়েনি। বয়সে সে ওদের তিনজনের চেয়ে প্রায় পাঁচ বছরের বড়। দাড়ি-গোঁফ গজিয়ে গেছে, তবু এখনও ম্যাট্রিকটা পাস করতে পারল না।

    বাবুঘাটের এ পাশে পাটের গুদাম। খোয়া বাঁধানো চওড়া হ্যারিসন রোড দিয়ে সারি সারি ঘোড়ার গাড়ি, পাল্কি আর গো-যান চলেছে। মাঝে মাঝে ঘোড়ায়টানা ট্রামগাড়ির ঘরঘরানি। ভিস্তিতে সাত সকালে জল ছিটিয়ে গেছে, না হলে ধুলোর ঝড় উঠত এতক্ষণে। এক প্রহর বেলাতেই রোদ বেশ চড়া হয়েছে। হবে না? বোশেখ মাস চলছে যে।

    ওরা এসে বসে শান বাঁধানো পাষাণ রাণার ওপর। খেয়া নৌকাটা সবেমাত্র ওপার থেকে ছেড়েছে। বোশেখ মাস হলে কি হয়, ডিহি কলকাতার গঙ্গা গ্রীষ্ম-বর্ষার ফর্মুলা মেনে চলে না, চলে জোয়ার-ভাটার আইনে। এখন গঙ্গায় ভরা জোয়ার। পাষাণ রাণার অনেকগুলি ধাপ ডুবে গেছে ঘোলা জলের গর্ভে। কচুরিপানার চাঁই দল বেঁধে ভেসে চলেছে কাকদ্বীপ-সাগরদ্বীপ থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে।

    বটুকেশ্বর বলে–দীপু তোর বাবা আর বাগড়া দিচ্ছেন না তো?

    দীপু একটা আড়ামোড়া ভেঙে জবাব দেয়–বাবা আর কিছু বলেননি। মাকে কাল বলেছি বটুকও আমার সঙ্গে ভর্তি হবে। আমি ঐ আর্টস্কুলেই পড়তে যাব কিন্তু! তা মা বললেন, আগে পাস তো কর, তারপর ওঁকে বলব।

    চন্দ্রভান গগন পালকে বলে–গগ্যা, তুই এবার কি পড়বি রে?

    –আমি? আমি আসছে বছর আবার ম্যাট্রিক দেব!

    দূর! এবার তুই ঠিক পাস করে যাবি!

    গগন জবাব দেয় না। মাঠ থেকে একটা চোরকাঁটা উবড়ে নিয়ে তার ডাঁটা চিবোতে থাকে। উদাস নেত্রে গঙ্গার ওপারে কি যেন দেখতে থাকে।

    কথাটা প্রথম খেয়াল হল বটুকেশ্বরের। বলে–হ্যাঁরে, আমরা সন্ন্যাসী দর্শন করতে যাচ্ছি, একেবারে খালি হাতে যাব?

    –খালি হাত ছাড়া কি? কেন, মারামারি বাধবে নাকি?

    দূর! তা নয়, আমি বলছিলাম কি, একটু মিষ্টি-টিষ্টি, কি ফল–

    দীপু বলে– ঠিক কথা। আমার মাকে দেখেছি তার গুরুদেবের কাছে যাবার সময় ফলমিষ্টি নিয়ে যেতে। তোর কাছে পয়সা আছে বটুক?

    চন্দ্রভান ওদের মধ্যে রেস্তওয়ালা বন্ধু। জমিদারের ছেলে। কামিজের পকেট থেকে একটা চকচকে দোয়ানি বার করে বলে–আমার কাছে আছে। যা হোক নিয়ে আয়।

    দীপু করিৎকর্মা ছেলে। বড় রাস্তার ধারে দোকান বসেছে। চট করে সেখান থেকে কিনে নিয়ে আসে গোটা চারেক পাকা আম, কদমা আর চিনির মঠ। বলে–কী দাম হয়েছে সব জিনিসের! ভূতো-বোম্বাই আম, তাও পয়সায় দুটোর বেশি দিল না।

    বটুক বলে-সামনেই অক্ষয় তৃতীয়া যে। আমের দাম তো এখন বাড়বেই।

    চন্দ্রভান বলে–তাও তো এখন পাচ্ছিস। পরের বছর তাও পাবি না।

    -কেন? পাব না কেন?

    -পূর্ব বাঙলা আলাদা হয়ে গেলে চালান আসবে ভেবেছিস? আম তো আসে মালদা থেকে।

    -তোর মাথা থেকে! সে হল গিয়ে ফজলি আম, ভূতো-বোম্বাই নয়। তাছাড়া পূর্ব বাঙলা আলাদা হয়ে গেলেও সে তো মহারানীর রাজ্য ছেড়ে যাবে না। বিহার থেকে কি চালান আসে না?

    বটুক বলে, আর তাছাড়া বাংলাদেশ কেটে দুখণ্ড করব বললেই হল? সুরেন বাঁড়ুজ্জে বেঁচে থাকতে ওটি হবার জো নেই।

    কিছুই বলা যায় না রে বটুক। সাহেবরা ইচ্ছে করলে না পারে কি?

    দ্বৈপায়ন কাগজ পড়ে। অনেক খবর রাখে। সে বললে–অত সহজ নয় হে! লর্ড কার্জনের হুকুমে ছোটলাট ল্যাণ্ড-হোল্ডার্স অ্যাসোসিয়েসানে সব বড় বড় জমিদারদের ডেকে অনেক বুঝাবার চেষ্টা করেছে। এখনও কেউ হুঁ-হাঁ করেনি। ছোটলাট পূর্ব বাঙলায় লম্বা চরকিও মেরে এসেছে। শুনেছি মৈমনসিঙের মহারাজা সূরযকান্ত আচার্য চৌধুরী তার মুখের ওপরেই বলে দিয়েছেন বাঙলা ভাগের প্রস্তাবে বাঙালিরা প্রাণপণে বাধা দেবে।

    চন্দ্রভান বলে–আরে মৈমনসিঙের মহারাজা তো হিন্দু। পূর্ব বাঙলার অনেক বড় বড় মুসলমান জমিদারও তো আছে। তারা এতে সারা দেবে। সব মুসলমানই চাইবে–

    বাধা দিয়ে বটুক বলে ওঠে–না! আবদুল রসুলও পূর্ব বাঙলার মানুষ।

    গগন বলে–ঝাঁট দে! একা আবদুল রসুল কি করবে?

    –একা কেন? ঢাকার নবাব শল্লিমুল্লার ভাই আকাতুল্লা, মৌলবী আবদুল কাসেম, আবুল হোসেন, দেদার বক্স, দীন মহম্মদ, আবদুল গফুর সিদ্দিকী, লিয়াকৎ হুসেন, ইসমাইল সিরাজী, আবদুল হালিম গজনবী–সবাই বঙ্গ-বিভাগের বিরুদ্ধে। এঁরা কেউই হিন্দু নন। পূর্ব আর পশ্চিম বাঙলা কি দুটো আলাদা দেশ, যে কেটে দু’খণ্ড করলেই হল?

    এইবার ঝগড়া বেধে যায় বুঝি। চন্দ্রভান তাড়াতাড়ি প্রসঙ্গটা বদলে বলে-কই, কি কি আনলি দেখা তো দীপু?

    দ্বৈপায়ন কাগজের ঠোঙা খুলে দেখাতে থাকে।

    –এ কী রে গর্দভ! পৈতে এনেছিস কেন?

    –মাকে দেখেছি ফল মিষ্টির সঙ্গে একটা পৈতাও দিতেন গুরুদেবকে।

    আরে দূর! সে তো গুরুদেব, ব্রাহ্মণ মানুষ। এ যে সন্ন্যাসী। এ তো পৈতে পুড়িয়ে ভগবান হয়েছে!

    স্থির হয় পৈতেটা আপাতত সরিয়ে রাখা হবে। যদি দেখা যায় সন্ন্যাসীর গলায়, পৈতে আছে তখন কায়দা করে ওটা ঠোঙায় ফেলে দেওয়া হবে।

    এবার ওঠ সবাই। ঐ দেখ, খেয়া নৌকা এসে গেছে এপারে।

    কিন্তু শুভকাজে নানান বাধা। ঠিক এই শুভ মুহূর্তেই দুটি ছেলে লাফাতে লাফাতে এসে হাজির হল। সূরযভান আর সুশীল। সূরয বলে–দাদা, আমরাও কোম্পানির বাগানে যাব!

    –তোরা কোত্থেকে খবর পেলি? কে বলেছে আমরা কোম্পানির বাগানে যাচ্ছি?

    আমরা সব জানি। সব টের পেয়ে গেছি। তোমরা সন্ন্যাসী দেখতে যাচ্ছ।

    কী আপদ! সূরয হচ্ছে চন্দ্রভানের ছোট ভাই। পিঠোপিঠি। আর সুশীল সেন সূরযের সহপাঠী। ও দুটি আবার মানিক-জোড়। দু ক্লাস নিচে পড়ে। এইটথ ক্লাসে।

    হ্যাঁরে, সরকার মশাই জানেন?–চন্দ্রভান সভয়ে প্রশ্ন করে ছোট ভাইকে।

    –পাগল! সরকার মশাই শুধু জানেন আমি তোমার সঙ্গে আছি।

    তা হতভাগা ছেলে, মরতে খালি পায়ে এসেছিস কেন?

    ত্রয়োদশবর্ষীয় সূরযভান তার ধূলি-ধূসরিত নগ্ন পদযুগলের দিকে তাকিয়ে একগাল হাসে। বলে–এক্কেরে খেয়াল ছিল না।

    -নে, আমারটাই পায়ে দে।

    দু-ভাইয়ের জুতোর মাপ এক। সূরয মৃদু আপত্তি জানায়।

    চন্দ্রভান একটি থাপ্পড় উঁচিয়ে ভাইকে শাসনে আনে। চিনেবাজারে ফিতে বাঁধা জুতো জোড়া খুলে দেয়। সূরয মুখ নিচু করে পরে নেয় দাদার জুতো।

    দীপু বলে–এ এক নতুন বখেড়া হল। এসব আণ্ডাবাচ্ছা নিয়ে

    বটুক ভিতরের কথা জানে। তাই বলে, আর উপায় নেই দীপু। লক্ষ্মণভাই যখন বায়না ধরেছেন তখন শ্রীরামচন্দ্রকে আর টলানো চলবে না।

    চন্দ্রভান একগাল হাসে। স্বীকার করে নেয় অভিযোগটা। না করেই বা কি লাভ? জানতে তো আর বাকি নেই কারও।

    পিঠোপিঠি ভাইয়ের এ রকম ভালবাসা সচরাচর নজরে পড়ে না। ঝগড়া নেই, বিবাদ নেই, ভাইয়ের দাদা-অন্ত প্রাণ–দাদাও ভ্রাতৃপ্রেমে অচৈতন্য। ন’দে-শান্তিপুরের জমিদার ওরা। বাপ-মা মরা দু-ভাই। কাকা রাশভারী মানুষ; তিনিই সংসারের কর্তা। শোনা যায়, দোর্দণ্ডপ্রতাপ জমিদার অগ্নিভান গর্গের শাসনে বাঘ আর গোরু একঘাটে জল খেতে না এলেও নিজ নিজ আবাসে শান্ত হয়ে থাকে। অগ্নিভান খানদানী জমিদার নন–তিন-পুরুষে জমিদারী। অগ্নিভানের পিতামহ ভানুভান গর্গ একদিন পশ্চিমদেশ থেকে এসেছিলেন লোটা এবং কম্বল সম্বল করে। ব্যবসাসূত্রে। গেঁওখালি থেকে কলকাতা বিস্তীর্ণ অঞ্চলে। তিনি ছিলেন উদ্যোগী পুরুষসিংহ। আকাশে তারার ঔজ্জ্বল্য কমতে শুরু করার আগেই তার দিন শুরু হত কানে পৈতা জড়িয়ে। সূর্যোদয়ের আগেই একশ ডন-বৈঠক সেরে ছোলাভিজে ও মিছরি সহযোগে এক লোটা দুধ খেয়ে ফেলতেন। তারপর সারাদিন কাজের চাকায় বাঁধা থাকত তার কর্মসূচী। ধুলিমুঠি নিয়ে সোনামুঠি করেছেন কাঁচামালের ব্যবসায়ে। হাটে হাটে মাল কিনেছেন, মাল বেচেছেন শহরগঞ্জে। প্রথম যুগে ঝাঁকা মাথায় করে, শেষদিকে শুধু হিসাব রেখে। শেষ বয়সে সূর্যাস্ত আইনের কল্যাণে হঠাৎ কিনে ফেললেন জমিদারী। জলাঙ্গীর উত্তর ধারে এক লপ্তে সোনা ফলানো প্রকাণ্ড এক ভূখণ্ড। পাগলাচণ্ডীর একজন জমিদার হয়ে বসলেন। আনন্দময়ী মায়ের মন্দিরের সোপানে তার নাম লেখা সাদা মার্বেলের ফলকটা আজও পায়ে পায়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যায় নি। ভানুভান নূতন দেশে এসে সবকিছুই করায়ত্ত করেছিলেন, পারেন নি শুধু এ-দেশের ভাষাটা আয়ত্ত করতে। বাঙলা হরফ আদৌ চিনতেন না। সেটা আয়ত্ত করেছিলেন তাঁর পুত্র ইন্দ্রভান গর্গ। তিনি এমন সুন্দর বাঙলা বলতে পারতেন যে, বোঝাই যেত না বাঙলা ভাষাটা তাঁর মাতৃভাষা নয়। পরিবর্তনের পথে আর এক ধাপ এগিয়ে গেলেন পরবর্তী পুরুষ ভীমভান আর অগ্নিভান। বাঙলাই ছিল তাঁদের মাতৃভাষা। ভীমভান অবশ্য অকালে মারা গেছেন। জমিদারীর মালিক এখন অগ্নিভান। কনৌজী ব্রাহ্মণ ওঁরা। অগ্নিভান ভ্রাতৃপুত্রদ্বয়ের উপনয়ন দিয়েছেন এগারো বছর বয়সে। পাগলাচণ্ডীকে নিজের কাছে রাখেন নি রেখেছেন কলকাতায় গৃহশিক্ষকের তত্ত্বাবধানে। সরকার মশাই ওদের স্থানীয় গার্জেন।

    চন্দ্রভানের বাবা ভীমভান কবে মারা যান তা ওর স্মরণ হয় না, কিন্তু মা যখন মারা যান তখন ওর বয়স আট, ওর ছোট ভাই সূরযের পাঁচ। মায়ের মৃত্যুতে প্রচণ্ড আঘাত পেয়েছিল চন্দ্রভান। মৃত্যুকে সে প্রথম চিনল; কিন্তু মৃত্যুর মহিমা উপলব্ধি করবার মত বয়স ছিল না তখন সূরযভানের। চন্দ্রভান দুটি বাহু দিয়ে আড়াল করে রেখেছিল ছোট ভাইকে। মায়ের অভাবটা বুঝতে দেয় নি। ব্যথা তো শুধু সেখানেই নয়, ব্যথা ছিল আরও গভীর। খুড়িমা ঐ দুটি শিশুকে দু-চক্ষে দেখতে পারতেন না। অগ্নিভান বদমেজাজী রাশভারী মানুষ, তাঁর স্ত্রী ওদের দেখতে পারেন না। ফলে চন্দ্রভানই হয়ে পড়ল ছোট ভাইয়ের একমাত্র অবলম্বন। দুই ভাই যেন কানাই বলাই

    কাহিনীর সূত্র হারিয়ে ফেলেছেন দেখে বললাম সন্ন্যাসীর দেখা শেষ পর্যন্ত পেয়েছিলেন?

    দ্বৈপায়ন-দাদু গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে রেখে বলেন–তা পেয়েছিলাম। যদিও তার ভবিষ্যৎবাণী শুনতে সন্ধ্যা গড়িয়ে গেল।

    -কেন?

    –আমরা খেয়ানৌকায় যখন ওপারে পৌঁছলাম তখন সূরয মাথার উপর। বোটানিক্সে আগেও এসেছি। ঝুরিনামা প্রকাণ্ড বটগাছটার অবস্থান জানা ছিল। গুটি গুটি সেখানে হাজির হয়ে দেখি জনমানবহীন বৃক্ষচ্ছায়ায় সন্ন্যাসী একা বসে আছেন পদ্মাসনে। সামনে একটা ধুনি জ্বলছিল, নিবে গেছে। পাশে পড়ে আছে একটা চিমটে আর ত্রিশূল। একটা কমণ্ডলু। কম্বলের একটা আসন বিছানো। সন্ন্যাসীর বয়স কত তা আন্দাজের বাইরে। মাথায় বিরাট জটা, আবক্ষ দাড়ি। শীর্ণ শিরাওঠা দেহ। পরিধানে কৌপীন, উর্ধ্বাঙ্গ নিরাবরণ। চোখ দুটি আধবোজা, আমাদের দেখতে পাচ্ছেন কিনা বোঝা গেল না। সবচেয়ে অবাক কাণ্ড এই যে উনি যেখানে বসেছেন সেখানে গাছের ছায়া পড়ে নি। বোধ করি প্রথম যখন ধ্যানে বসেন, তখন ওখানে ছায়াই ছিল–এতক্ষণে ছায়াটা সরে গেছে। বৈশাখের প্রখর রৌদ্রের মধ্যে বসে আছেন উনি–কিন্তু সে অনুভূতি ওঁর নেই। বটুকেশ্বর সাষ্টাঙ্গে প্রণাম করল তাঁকে। দেখাদেখি আমরাও। ধ্যানভঙ্গ হল না সাধুবাবার। বটুক ফল আর কদমার ঠোঙাটা ওঁর নাগালের মধ্যে রেখে উঠে দাঁড়ায়। সন্ন্যাসীর গলায় যে পৈতে নেই সেটা আগেই লক্ষ্য হয়েছিল আমাদের। বটুক তাই হাতসাফাই করে পৈতেটা সরিয়ে রেখেছিল। সে আমাদের চোখের ইঙ্গিতে সরে পড়তে বলে। কি আর করা যায়? ধ্যান ভাঙা পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে। একটু দূরে আমরা গাছের ছায়ায় এসে বসি। গগন কাজের ছেলে। এক প্যাকেট তাস সঙ্গে করে এনেছিল। চন্দ্রভান তাস খেলতে জানে না। তা হোক, আমাদের অসুবিধা হয় নি। সূরযের বন্ধু সুশীল জানে। আমরা চারজনে টোয়েন্টিনাইন খেলতে বসি। চন্দ্রভান আর সূরয এদিক ওদিক ঘুরে বেড়ায় আর বকবক করতে থাকে। বেলা তিনটে নাগাদ আমাদের সকলের খিদে পেয়ে গেল। চন্দ্রভান ব্যবস্থা করল। কোম্পানির বাগানের বাইরে বি. ই. কলেজের তিন নম্বর গেটের কাছে একটা মুদিদোকানের সন্ধান পেল সে। নিয়ে এল চিড়ে, গুড় আর সবরিকলা। দোকানিকে বলে-কয়ে বুদ্ধি করে একটা পেতলের লোটাও নিয়ে এসেছিল। ঐ লোটাতে ভেজানো হল চিড়েটা। সামনের পুকুর থেকে পদ্মপাতা তুলে এনে সবাই মিলে ফলার করা গেল।

    হঠাৎ বটুক বলে ওঠে-এই, এই দ্যাখ! সাধুবাবার ধ্যান ভেঙেছে।

    তাই তো! সাধুবাবা উঠে পড়েছে। আমাদের দেওয়া একটা আম খাচ্ছে বসে। দাড়ি বেয়ে নেমেছে আমের রস! আমরা তৎক্ষণাৎ পুকুরে হাতমুখ ধুয়ে গুটিগুটি এগিয়ে যাই সেদিক পানে। বটুকেশ্বর আমাদের দলপতি। সকালে আমাদের সাড়ম্বর প্রণামটা সাধুবাবার আধবোজা চোখজোড়া দেখতে পেয়েছিল কিনা মালুম নেই-তাই বটুক আবার সাষ্টাঙ্গে প্রণাম করে। আমরাও দেখাদেখি ঘাসের উপর লম্বা হয়ে পড়লাম। শুধু গগন হাত তুলে জাত বাঁচানো আলতো একটা নমস্কার ঠুকে দেয়। সাধুবাবা খুশি হয়েছেন মনে হল। মিষ্টি মিষ্টি হাসছিলেন তিনি। দক্ষিণ হস্তটি অন্য কাজে ব্যস্ত ছিল, তাই বাম হস্তটি প্রসারিত করে বললেন–জিতা রহো বেটা! ক্যা মাংতা রে?

    দেখতে হাঁদা মত হলে কি হয়, বটুক তুখড় ছেলে। হাত দুটি কচলে বিনয়ে বিগলিত হয়ে বলে–আপনার দর্শন পেয়েছি। আর কি চাইব বাবা?

    সাধুবাবা একটি চিনির মঠ ভেঙে নিদন্ত মাড়িতে সেটি চর্বনের চেষ্টায় ব্যস্ত ছিলেন; বলেন–সচ? বাঃ বাঃ! অব তো দর্শন হো গয়া। অব ভাগ!

    বটুক হাত দুটি জোড় করে বলে–আজ্ঞে হ্যাঁ, যাব তো বটেই; তবে এসে যখন পড়েছি বাবা, তখন আপনার শ্রীমুখ থেকে দু-একটি বাণী শুনে যেতে চাই।

    সন্ন্যাসী চিমটিখানা তুলে নিয়ে পুনরুক্তি করেন–যা ভাগ!

    চন্দ্রভান ছিল একটু পিছনে। সেখান থেকে বলে ওঠে–চলে আয় বটুক!

    সন্ন্যাসী এতক্ষণে নজর করেন ওকে। হঠাৎ ভ্রূ-যুগল কুঁচকে ওঠে ওঁর। চিমটেটা নামিয়ে রাখেন। ইঙ্গিতে চন্দ্রভানকে কাছে আসতে বলেন। চন্দ্রভান এগিয়ে যায়। বসে ওঁর সামনে হাঁটু মুড়ে। কোন কথা নেই। সন্ন্যাসী স্থির দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থাকেন চন্দ্রভানের ভূ-মধ্যে। অনেকক্ষণ পরে হঠাৎ খপ করে ওর চুলের মুঠিটা খামচে ধরে বলেন-ক্যা নাম?

    –শ্রীচন্দ্রভান গর্গ!

    জনম তারিখ মালুম?

    –আজ্ঞে হ্যাঁ। ঊনত্রিশে জুলাই, আঠারশ নব্বই!

    সাহব বন্ গয়্যা ক্যা? চুলের মুঠি ধরে একটা ঝাঁকি দেন সাধুবাবা।

    চন্দ্রভান তাড়াতাড়ি শুধরে নিয়ে বলে-সাতই শ্রাবণ, বারোশ সাতানব্বই।

    –তো শিবলোক ইয়ে বৈকুণ্ঠ পসন্দ নেহি হুয়ে? ক্যা রে বেটা?

    মাথা মুণ্ড কিছু বোঝা যায় না। চন্দ্রভান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।

    চুলের মুঠিটা এতক্ষণে ছেড়ে দিয়ে ওকে এক ধাক্কা মেরে সাধুবাবা বলেন–ভাগ। যবন কাহাকা।

    চন্দ্রভান পালিয়ে বাঁচে।

    কিন্তু বটুকেশ্বর অত সহজে ছাড়বার পাত্র নয়। ইতিমধ্যে আর একটি আমের খোসা ছাড়িয়ে বাবাজীর ভোগের জন্য বাড়িয়ে ধরেছে। কাকের মত ছোঁ মেরে সেটি তুলে নেন বাবাজী। দু-চোখ বুজে ভূতো-বোম্বাই আম চুষতে থাকেন। আম এবং দাড়ির কিছু অংশ।

    বটুক বলে–ও যবন নয় বাবা। বামুন! কনৌজী ব্রাহ্মণ!

    বিলকুল যবন! তব শুন্!

    সন্ন্যাসী অতঃপর ওঁদের এক বিচিত্র কাহিনী শোনান।

    দ্বৈপায়ন-দাদু বলতে থাকেন–যাট-সত্তর বছর আগেকার কথা নরেন, তবু গল্পটা আমার আজও স্পষ্ট মনে আছে। তার কারণ সে সময়ে অপরিণত কৈশোরের অবিশ্বাসে গল্পটা যতই আষাঢ়ে মনে হোক না কেন, পরবর্তী জীবনে বারে বারে মনে হয়েছে অদ্ভুত দিব্যদৃষ্টি ছিল সেই সন্ন্যাসীর। জীবনে তাকে ঐ একবারই দেখেছি সেই উনিশ-শ পাঁচ সালের এপ্রিল মাসে; কিন্তু তাঁকে ভুলতে পারি নি সারা জীবনে।

    আমি জিজ্ঞাসা করি কী গল্প বলেছিলেন সাধুবাবা?

    –গল্প নয়। চন্দ্রভানের জন্মান্তরের কাহিনী বলেছিলেন। শুনেছি, সাধনার এক পর্যায়ে সাধক পূর্বনিবাসজ্ঞান লাভ করেন। তখন তিনি জাতিস্মর হয়ে ওঠেন। পূর্বজন্মে কবে কি করেছেন তা বলে দিতে পারেন। বুদ্ধদেব ঐ দুর্লভ ক্ষমতার অধিকারী হয়েছিলেন–যার ফলশ্রুতি জাতকের অনবদ্য কাহিনীগুলি। কিন্তু এক্ষেত্রে সন্ন্যাসী তাঁর নিজের পূর্বজীবনের কথা তো বলেন নি। বলেছেন চন্দ্রভানের পূর্বজন্মের কাহিনী। কেমন করে বললেন? উনি ওঁর ভাঙা ভাঙা ব্রজবুলিতে যা বললেন তার নির্গলিতার্থ হল–চন্দ্রভান পূর্বজন্মে ছিল যবন। খ্রীষ্টান। কিন্তু খ্রীষ্টান হলে কি হয়, সে ছিল পুণ্যাত্মা লোক। জ্ঞানতঃ পাপ কাজ কিছু সে করে নি। তাই তার মৃত্যুর পর শিবলোক আর বৈকুণ্ঠলোক থেকে দেবদূতেরা তাকে নিতে এল। সীনটা কল্পনা কর নরেন– সাহেব চন্দ্রভানের কোটপ্যান্ট পরা পূর্বজন্মের মৃতদেহ অসাড় হয়ে পড়ে আছে আর দুইদল দেবদূত ঝগড়া করছে। একদল ওকে বৈকুণ্ঠে নিয়ে যাবে, একদল নিয়ে যাবে শিবলোকে। সে ঝগড়া আর থামেই না। শেষে স্বয়ং যমরাজ মীমাংসা করতে সেখানে হাজির হলেন। যমরাজ বলেন, তোমাদের ঝগড়া থামাও! এই যবনের আত্মা কোথায় যেতে চায় তা জেনে নাও। সে যদি বৈকুণ্ঠে যেতে চায়, তবে ওর অক্ষয় বৈকুণ্ঠ লাভ হবে। আর যদি ও শিবলোকে যেতে চায়, তবে তাই হবে। তখন সদ্যমৃত সেই যবনের আত্মাকে জিজ্ঞাসা করল ওরা–সে কোথায় যেতে চায়। ইতিমধ্যে সাধুবাবা গঞ্জিকার কলকেটি হাতে নিয়েছিলেন। তাতে প্রচণ্ড এক টান মেরে তিনি ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন–আর ও বেটা এমন বে-অকুফ, ব্যাটা বললে, সে আবার এই পৃথিবীতে জন্মাতে চায়! এই দুনিয়ায় ওর সারা বদনে গর্দা ফেঁকেছে, ওকে পাঁকের মধ্যে পেড়ে ফেলেছে, লাথ মেরেছে–তবু ওটা এমন পাগল, এমন বে-সরম, বে-অকুফ-ও বললে এই দুনিয়াদারীর পাঁকের মধ্যেই ও ফিরে আসতে চায়। কীরে বেটা বুদ্ধ! তাই বলিস নি?

    চন্দ্রভান মুখ নিচু করে অপরাধীর মত বসে থাকে।

    হঠাৎ খিলখিল করে হেসে ওঠে ওর ছোট ভাই সূরযভান।

    সন্ন্যাসী রাগ করে না। সেও অট্টহাস্য করে ওঠে। বলে সাধ মেটে নি এখনও? পাগল, বুদ্ধু কাহাকা!

    আমরা মুখ চাওয়া-চাওয়ি করি। এমন পাগলের সঙ্গে দেখা করতে এত পরিশ্রম করে এসেছি? একা চন্দ্রভান কেন, আমরা সবাই তো পাগল!

    বটুকেশ্বর কিন্তু আশা ছাড়ে নি। বলে–ওটা একেবারে বদ্ধ পাগল, বাবা। ওর কথা বাদ দিন। এবার আমার কথা বলুন। আমি পাস করতে পারব এ বছর?

    সন্ন্যাসী মাছি তাড়াবার মুদ্রা করেন। বলেন-তোর কিছু হবে না, সরস্বতী মাইয়ের কৃপা তোর উপর হবে না। যা ভাগ!

    বটুকের মুখটা ম্লান হয়ে যায়। বলে,–পাস করতে পারব না বাবা?

    সন্ন্যাসী ততক্ষণে তার বড় ছিলিমে আর একটা অন্তিম টান দিয়ে ধোঁয়া গিলে বসে আছেন। মুখের উপর বিরক্তিকর মাছি বসলে লোকে যেভাবে হাত নেড়ে তাড়ায় সেইভাবে বিরক্তি প্রকাশ করলেন শুধু। আমার কিছুমাত্র বিশ্বাস হয় নি। শুধু মজা দেখতে ইচ্ছে হল। নিজের কথাটা সঙ্কোচে বলতে পারলুম না। গগনকে বলি–এই গগ্যা, বাবাকে হাতটা দেখা না; তোকে নিয়েই ভয়। আয়, কাছে আয়–

    গগনটা চিরকালই ডাকাবুকো। সে যে এসব বুজরুকির ভিতর নেই এটা প্রমাণ করতে রীতিমত তফাতে দাঁড়িয়েছিল ততক্ষণ। সেখান থেকে ইংরাজীতে একটা জ্ঞানগর্ভ বাণী ঝাড়ল। ম্যাট্রিকে চার্লস ল্যাম্বের সেক্সপীয়র আমাদের পাঠ্য ছিল। ম্যাকবেথ-এর একটা প্যাসেজ ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা মাত্র একবার ম্যাট্রিক দিয়েছি; কিন্তু বার কয়েক ম্যাট্রিক দিয়ে অমন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো গগনের একেবারে ঠোঁটস্থ হয়ে গিয়েছিল। ও শুনিয়ে দিল, ডাইনীদের ভবিষ্যত্বাণী শুনে ব্যাঙ্কোর সেই অনবদ্য উক্তিটি, ম্যাকেবেথের প্রতি। ব্যাঙ্কো বলেছিল–এরা ছোটখাট ব্যাপারে আমাদের কিছু সত্যিকথা বলে বিশ্বাস উৎপাদন করে। তারপর ভরাডুবি করায়। গগন সেই লাইনটা আউড়ে গেল গম্ভীর কণ্ঠে—“These ministers of darkness tell us truth in little things, to betray us into deeds of greatest consequence.”

    সাধুবাবার ততক্ষণে তন্দ্রা এসে গেছে। কম্বলের বিছানায় তিনি লম্বা হয়ে পড়েছেন। শয়নে পদ্মনাভ–চোখ দুটি আরামে বোজা। ইংরাজী শুনে তাঁর চমক ভাঙল। গঞ্জিকাপ্রসাদে সে চোখ দুটি টকটকে লাল। যেন ভস্ম করে ফেলবে গগ্যাকে। গগ্যা ভস্ম হল না। সেও কটমট করে তাকিয়ে আছে। পরমুহূর্তেই সাধুবাবা এমন একটা কাণ্ড করে বসলেন যা স্বপ্নেও আশঙ্কা করি নি তাঁর কাছ থেকে। সাধুবাবা বললেন বাৎ তো ঠিক হ্যায় বেটা! লেকিন ম্যাকবেথ সিওয়া উহ্নোনে হ্যামলেটভি লিখিন থা! না ক্যা রে? নেহি শুনা হ্যায় তু ও “There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy?”

    আমরা বজ্রাহত। লেংটিসার ভস্মমাখা জটাধারী বাবার ইংরাজী উচ্চারণ আমাদের থার্ড মাস্টার মহেন্দ্রবাবুর চেয়ে ভাল!

    গগন স্তম্ভিত হয়ে এগিয়ে আসে। ঠোঁট দুটি কেঁপে যায় তার। অস্ফুটে বলে– বাবা?

    সাধুবাবা ততক্ষণে পুরোপুরি পদ্মনাভ বনেছেন। যোগনিদ্রা আসন্ন। বিড়বিড় করে কোনক্রমে বলেন–হো গা রে বেটা! তেরা বনৎ বনৎ বনি যাই! তেরা বিগড়ি বনৎ বনি যাই!

    তার মানে কি?

    আমি দাদুকে প্রশ্ন করেছিলাম সন্ন্যাসীর ভবিষ্যদ্বাণী সফল হয়েছিল? গগনবিহারী পাস করেছিলেন সে বছর?

    দাদু বলেন–না, গগন পাস করতে পারে নি। আমাদের চার বন্ধুর মধ্যে একমাত্র সেই ফেল করেছিল। আমি এবং বটুক জলপানি পেয়েছিলাম, চন্দ্রভান মোটামুটি পাস করে। আর গগন আবার ফেল! আমার অবশ্য পাস করে গভর্ণমেন্ট আর্ট স্কুলে ভর্তি হওয়া হয় নি। বাবা আমাকে জোর করে ভর্তি করে দিলেন প্রেসিডেন্সিতে–ফার্স্ট আর্টস পড়তে। বটুক চলে গেল বরিশালে, তার বাপের কাছে। ভর্তি হল ব্রজমোহন কলেজে। যদিও সে সেখানে টিকতে পারে নি। বছরখানেকের মধ্যেই আবার সেখান থেকে পালিয়ে আসে কলকাতায়। এবার ভর্তি হয় সরকারী আর্ট কলেজে। অবনীন্দ্রনাথ তখন আর্ট কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল। আমাদের চার বন্ধুর মধ্যে একমাত্র বটুকেশ্বরই আর্টস্কুলের শিক্ষা শেষ করেছিল। সেই হয়েছিল পাস করা আর্টিস্ট। আমি ডাক্তার। চন্দ্রভান আর গগন তাদের জীবনে কোন প্রতিষ্ঠা পায় নি।

    আমি বলি তাহলে সন্ন্যাসীর ভবিষ্যদ্বাণী আর ফলল কোথায়?

    দাদু বলেন–সেই গল্পই তো শোনাতে বসেছি। ধ্রুবানন্দ অগ্নিহোত্রীর ভবিষ্যদ্বানী বর্ণে বর্ণে ফলে গিয়েছিল।

    আমি চমকে উঠে বলি কী নাম বললেন সন্ন্যাসীর? ধ্রুবানন্দ অগ্নিহোত্রী? কী আশ্চর্য! এঁর কথা যে আমি বাবার কাছে শুনেছি।

    দাদু বলেন–তা তো হতেই পারে। তোমার বাবা তো শিবপুর কলেজ থেকে এঞ্জিনিয়ারিং পাস করেন আঠারশ আটানব্বইয়ে। কলেজের পাশেই তো ঐ কোম্পানির বাগান। তা কি বলেছিলেন তোমার বাবা?

    আমি বলি– তিনি বাবাকে বলেছিলেন দিনান্তে অন্তত একবার নির্জনে গিয়ে নিজের মুখোমুখি দাঁড়াবে, তাহলে নিজেকে চিনতে পারবে। প্রকৃতির কোন বিরাট মহৎ প্রকাশের সামনে যখন দাঁড়াই তখন আত্মার বিরাটত্ব উপলব্ধি করতে পারি। ধ্যানস্তিমিত পর্বতশ্রেণী, গহন অরণ্য, বিশাল সমুদ্র, এরা মানুষের মনের আগল সরিয়ে দেয়। সেই অর্গলমুক্ত মনের ভূমা স্পর্শ পাওয়া যায়। বাবা তখন সন্ন্যাসীকে প্রশ্ন করেছিলেন সংসারী মানুষ আমরা, দিনান্তে অমন অরণ্য-পর্বত-সমুদ্রের সাক্ষাৎ পাব কেমন করে? উত্তরে ধ্রুবানন্দ নাকি বলেছিলেন–উপর দেখতে রহো বেটা, ইসলিয়ে বহ্ তুমকো দে চুকা এক বিশাল নীলাকাশ! ইনসে বড়া, ইনসে বিশাল ঔর ক্যায় হ্যায়?

    দাদু উদ্দেশে কাকে যেন প্রণাম করলেন যুক্ত করে। অস্ফুটে বললেন-বড় খাঁটি কথা। উনসে বড়া, উনসে বিশাল ঔর ক্যা হ্যায়?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআম্রপালী – নারায়ণ সান্যাল
    Next Article অলকনন্দা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    পথের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }