Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমার ছোটবেলা – কবীর চৌধুরী

    কবীর চৌধুরী এক পাতা গল্প68 Mins Read0
    ⤶ ⤷

    নিউ থিয়েটার্সে ম্যাটিনি শো,

    কৈশোর-যৌবনের বয়ঃসন্ধিতে দেখা নায়িকা শীলা দেশাইয়ের কথা ভুলতেই পারছি না। একদিন টিফিনের গোটা সময়জুড়ে সুশীলের মুখে শুধু দিদি চলচ্চিত্রের গল্প। কয়েকদিন পর আমি দিদি দেখলাম।

    সিনেমা আমরা সেসময় খুব সহজে নিরুদ্বেগ চিত্তে দেখার সুযোগ পেতাম না। বাড়িতে ব্যাপারটা মোটেই উৎসাহিত করা হতো না। এ ব্যাপারে বাবা ছিলেন বেশ কড়া। তবে তাঁর অজান্তে মায়ের কাছ থেকে কাকুতি-মিনতি করে অনুমতি আদায় করে কিছু-কিছু ছবি তখন দেখেছি দুপুরে, ম্যাটিনি শো’তে। নিউ থিয়েটার্সের স্বর্ণযুগের সেসব ছবির কথা আজও ভুলতে পারি না। আর কী প্রতিভাদীপ্ত অভিনেতা-অভিনেত্রীর সমারোহ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবী, চন্দ্রাবতী, জীবন গাঙ্গুলী, পাহাড়ী সান্যাল, প্রমথেশ বড়ুয়া, যমুনা, মলিনা, কানন দেবী, অমর মল্লিক, জহর গাঙ্গুলী, মেনকা। বিশ্ববিদ্যালয় ত্যাগ করার আগেই ছাত্রজীবনের দেখা যেসব চলচ্চিত্রের স্মৃতি এখনো পুরোপুরি না হলেও অনেকটা মনে আছে তার মধ্যে রয়েছে দিদি, মানময়ী গার্লস স্কুল, বিদ্যাপতি, মুক্তি, দেশের মাটি, সাপুড়ে, গৃহদাহ, দেবদাস, অধিকার, সাথী, রজতজয়ন্তী প্রভৃতি। বিদ্যাপতি আর সাপুড়ে এ দুটি চলচ্চিত্রের কাহিনী রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। তাছাড়া তিনি গানও লিখেছিলেন, সুর দিয়েছিলেন, শিল্পীদের গান শিখিয়েছিলেন পরম যত্ন নিয়ে। ওই দুটি ছবির পরিচালক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেবকীকুমার বসু। অভিনয় প্রসঙ্গে আজও মনে আছে বিদ্যাপতিতে নাম ভূমিকায় পাহাড়ী স্যানাল, রানী লছমির ভূমিকার ছায়া দেবী ও অনুরাধার ভূমিকায় কানন দেবীর মন-মাতানো অভিনয়ের কথা। সাপুড়েতেও নায়িকার ভূমিকায় ছিলেন কাননদেবী আর সাপুড়েসর্দারের ভূমিকায় অভিনয় করেছিলেন অসামান্য শক্তিশালী শিল্পী মনোরঞ্জন ভট্টাচার্য। বিদ্যাপতির গাওয়া তাঁর অঙ্গনে আওভ যব রসিয়া গানটিতে তিনি যে আবহ সৃষ্টি করেছিলেন তা ভোলবার নয়। সাপুড়েতে গাওয়া আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই সম্পর্কেও একই কথা বলতে হয়। শেষের গানটি নজরুল যখন কানন দেবীকে শেখান সে-কথা বলতে গিয়ে বহুদিন পর কাননবালা লিখেছেন :

    “শেখাতে শেখাতে বলতেন, মনে মনে ছবি এঁকে নাও নীল আকাশ দিগন্তে ছড়িয়ে আছে। তার কোনো সীমা নেই, দু’দিকে ছড়ানো তো ছড়ানোই। পাহাড় যেন নিশ্চিন্ত মনে তারই গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছে। আকাশের উদারতার বুকে এই নিশ্চিন্ত মনে ঘুমোনোটা প্রকাশ করতে হলে সুরের মধ্যেও একটা আয়েশ আনতে হবে। তাই একটু ভাটিয়ালির ভাব দিয়েছি। আবার ঐ পাহাড় ফেটে যে ঝরনা বেরিয়ে আসতে তার চঞ্চল আনন্দ কেমন করে ফোটাবে? সেখানে সাদামাটা সুর চলবে না। একটা গীটকিরী গানের ছোঁয়া চাই। তাই ও-ও-অই বলে ছুটলো ঝরনার আত্মহারা আনন্দে। এমনই করে তিনি এই মেলানোর আনন্দ আমাদের হৃদয়েও যেন ছড়িয়ে দিতেন।”

    এই যে উপরে যেসব কথা লিখলাম এসব কিন্তু সেদিন ত্রিশের দশকের শেষ দিকে জানতাম না এতসব সূক্ষ্ম বিষয় বুঝতামও না। তবু একেবারে কিছুই যে বুঝতাম না তাও ঠিক নয়। বেশ মনে আছে যে প্রমথেশ বড়ুয়ার ছবি রজতজয়ন্তী সে সময় হাসির ছবির ক্ষেত্রে একটা বুদ্ধিদীপ্ত পরিশীলিত দিক-নির্দেশনা দেয়ার চেষ্টা করেছিল। ছবির নাম দেখে ভেবেছিলাম রজতজয়ন্তী বুঝি ভারত সম্রাট পঞ্চম জর্জের শাসনকালের জয়ন্তী নিয়ে কোনো ছবি। কিন্তু বড়ুয়া সাহেব কি ওরকম ছবি করবেন? ছবিটি দেখার পর বুঝলাম যে ছবির সঙ্গে পঞ্চম জর্জের কোনো সম্পর্ক নেই। নায়ক-নায়িকার নামে ছবির নাম রাখা হয়েছে। রজত ও জয়ন্তী। অনাবিল সুন্দর আনন্দদায়ক হাসির ছবি। পরবর্তী সময়ে আরো বাংলা হাসির ছবি দেখেছি কিন্তু রজতজয়ন্তীর ব্যতিক্রমী চরিত্রের কথা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। স্কুলজীবনে সিনেমা দেখা প্রসঙ্গে আরেকটা মজার ঘটনার উল্লেখ করি। ব্যাপারটা ছিল একদিক থেকে করুণও। আমি আর মুনীর ম্যাটিনি শো দেখতে গিয়েছি মুকুল সিনেমায়। ঢাকাতে তখন যতদূর মনে পড়ছে মাত্র পাঁচটি সিনেমা হলো ছিল। ‘মুকুল’, ‘রূপমহল’, ‘লায়ন সিনেমা’, ‘পিকচার প্যালেস’! আর রমনা অঞ্চলে ছিল ‘ব্রিটানিয়া’।

    ওই হলেই আমি ও আমার ছোট ভাই মুনীর অনেক ইংরেজি ছবি দেখেছি। বহু প্রসিদ্ধ তারকার অভিনয় দেখে চমৎকৃত হয়েছি : রবার্ট টেইলর, ক্লার্ক গেবল, স্পেন্সার ট্রেসি, এরল ফ্লিন, ডগলাস ফেয়ারব্যাঙ্কস, মার্লিন ডিয়েট্রিচ, বেটি ডেভিস, গ্রেটা গার্বো, মেরিলিন মুনরো, জোন ফন্টেইন, এবং আরো কত কত অভিনেতা-অভিনেত্রী। ওই সিনেমা হলটির নাম ছিল ‘ব্রিটানিকা’। এখনই ওই রকম নাম খুব হাস্যকর মনে হয়। তখন কিন্তু কোনো কিছুই মনে হয়নি।

    ব্রিটানিকায় দর্শক সংখ্যা খুব অল্প হতো। এখন ভাবি কেমন করে মালিক তার ব্যবসা চালাতেন। নিশ্চয়ই তার আয়ের অন্য উৎস ছিল। এটা ছিল তার একান্ত শখের কারবার। ব্রিটানিকাতে সিনেমা দেখতে গিয়ে একদিন একটা মজার অভিজ্ঞতা হয়েছিল। সেদিন আবহাওয়া ভালো ছিল না। আকাশে ঘন মেঘ, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছিল। সিনেমা দেখতে এসেছি আমি ও মুনীরসহ সর্বসাকল্যে পাঁচজন। ছবি শুরু হবার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে মালিকের প্রতিনিধি আমাদের সামনে এসে করজোড়ে বললেন, আজ শো হবে না, আমরা যেন তাদের ক্ষমা করে দিই, পাঁচজন দর্শক খুবই কম সংখ্যক, এই টিকিট দিয়েই আমরা পরবর্তী যে কোনো দিন যে কোনো শো দেখতে পারব। কী আর করা, আমরা হতাশ হয়ে ফিরে গিয়েছিলাম। সেদিন কী সিনেমা ছিল মনে নেই কিন্তু নাম করা একটা ফিল্ম যে ছিল, সে কথা বেশ মনে আছে।

    সেখানে শুধু ইংরেজি চলচ্চিত্র প্রদর্শিত হতো। যাই হোক আমি আর মুনীর মুকুলে মুক্তি ছবি দেখতে গিয়েছি। নিউ থিয়েটার্সের নতুন সাড়া জাগানো ছবি। আমাদের টিকিট কাটতে হয়নি। বাবা ঢাকা সদরের মহকুমা হাকিম হওয়ার সুবাদে পাস নিয়ে ছবি দেখতে ঢুকেছি। ভারি ভালো লেগেছিল। প্রমথেশ বড়ুয়া নায়ক, একজন চিত্রশিল্পী। নায়িকা কানন দেবী, বড়লোকের মেয়ে। কাহিনী, উপস্থাপনভঙ্গি, সংলাপ, ক্যামেরার কাজ, গান, পটভূমি নির্মাণ, অভিনয়, সবকিছুতে প্রমথেশ বড়ুয়ার সুরুচি, নিরীক্ষাপ্রবণতা ও কারিগরি নৈপুণ্যের সুস্পষ্ট ছাপ ছিল। সুন্দরভাবে ওই ছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহৃত হয়েছিল। শহর থেকে অনেক দূরে পাহাড়ি অরণ্য অঞ্চলে বাস করা এক সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। দিনের শেষে ঘুমের দেশের সেই বিখ্যাত গানটি পঙ্কজ মল্লিক অত্যন্ত আবেদনময়ভাবে পরিবেশন করেছিলেন ওই ছবিতে। মুনীর আর আমি তন্ময় হয়ে ছবি দেখেছিলাম। কিন্তু মাঝে মাঝেই একটা দুর্ভাবনা, দুশ্চিন্তা ও ভয় সব আনন্দ চুরমার করে ভেঙ্গে দিয়ে আমাদের অস্থির করে তুলছিল। মুক্তি বেশ বড় ছবি। বোধহয় পাকা তিন ঘণ্টার। তখন ছিল শীতকাল। দিন ছোট। ছবি শেষ হতে হতে সন্ধ্যা নেমে যাবে। আমাদের বাসা সেই মাহুতটুলিতে। সন্ধ্যার মধ্যে বাসায় পৌছতেই হবে। এ আইনের কোনো ব্যতিক্রম নেই। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে পর্যন্ত আমাদের ছোটবেলার এই নিয়ম ছিল অলঙ্ঘনীয়। তাই ছবির শেষার্ধে আনুমানিক সাত আট মিনিট পরপরই হয় আমি নয় মুনীর আসন ছেড়ে বাইরে এসে হলের প্রবেশ পথের ওপর দিকে দেয়ালে টানানো ঘড়ি দেখছিলাম। তখন আমাদের নিজের হাতঘড়ি থাকার প্রশ্নই ছিল না। সেটা অবাঞ্ছিত বিলাসিতার পর্যায়ে পড়ত। আমাদেরকে ওইভাবে একটু পরপর হলো ছেড়ে বাইরে বেরুতে দেখে গেটকিপার ব্যাপার কী জানতে চেয়েছিল। কিন্তু আমরা জরুরি কাজ আছে। একটা বিশেষ সময়ের মধ্যে বাসায় অবশ্যই পৌঁছতে হবে। সেদিন শেষ পর্যন্ত মুক্তি আমাদের পক্ষে সম্পূর্ণ দেখা সম্ভব হয়নি। মিনিট দশেকের মতো বাকি থাকতেই আমরা দু’ভাই হলো থেকে বেরিয়ে প্রায় দৌড়ে সেই জনসন রোড থেকে মাহুতটুলির শরৎ চক্রবর্তী রোডে এসে পৌছাই। ভাগ্য প্রসন্ন। সন্ধ্যা হয়ে গেলেও বাবা তখনো মাগরেবের নামাজ শেষ করে কাছে পরীবাগের শাহ সাহেবের মসজিদ থেকে বাসায় ফিরে আসেননি। আমরা ঝটপট কাপড়জামা বদলে বইপত্র নিয়ে যে যার পড়ার জায়গায় বসে গেলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রাচীন চীনা দর্শন : লাওসি ও কনফুসিয়াস – হেলাল উদ্দিন আহমেদ
    Next Article ওয়েটিং ফর গডো – স্যামুয়েল বেকেট

    Related Articles

    কবীর চৌধুরী

    দ্য মেটামরফসিস – ফ্রানজ কাফকা

    July 17, 2025
    কবীর চৌধুরী

    ওয়েটিং ফর গডো – স্যামুয়েল বেকেট

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }