Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমার ছোটবেলা – কবীর চৌধুরী

    কবীর চৌধুরী এক পাতা গল্প68 Mins Read0
    ⤶ ⤷

    বগুড়া থেকে পিরোজপুর

    ১৯৩০ সালের কথা। বাবা তখন বগুড়ায় মহকুমা হাকিম। আমি পড়ালেখা করতে শুরু করেছি, কিন্তু তখন পর্যন্ত স্কুলে ভর্তি হইনি। বাড়িতেই পড়ি। বাবা বিকেলে অফিস থেকে ফিরেই পড়া নেন, হাতের লেখার উন্নতি হচ্ছে কিনা দেখেন। হাতের লেখা সুন্দর করার জন্য তিনি একটা চমৎকার কাঠের ফ্রেমে অ আ ক খ সুন্দর হস্তাক্ষরে খোদাই করে দিয়েছিলেন, তার ওপর পেনসিল বুলিয়ে অভ্যাস করতাম আমি। খুব জোর দেয়া হতো শুদ্ধভাবে চেঁচিয়ে পড়ার ওপর, যতি এবং ঝোঁক এমনভাবে দিতে হবে যেন অর্থ স্পষ্ট হয়ে ওঠে, বানান যেন ভুল না হয়, আর হাতের লেখা শুধু যেন পরিচ্ছন্নই হয় না, রীতিমতো আকর্ষণীয় হয়। জোর দেয়া হতো কবিতা মুখস্থ করার ওপরও। ছোট পাখি ছোট পাখি কোথা যাও নাচি নাচি কিংবা সকালে উঠিয়া মনে মনে বলি-র মতো কবিতা প্রায়ই আবৃত্তি করে শোনাতে হতো বয়স্ক অতিথি অভ্যাগতদের। অনেক সময় খুব খারাপ লাগত। এখন সচেতনভাবে নাতি-নাতনিদের এরকম পরিস্থিতির মধ্যে ঠেলে না দিতে চেষ্টা করি আমি।

    বগুড়ায় আমার সাত-আট বছর বয়সের জীবনের কিছু কৌতূহলোদ্দীপক স্মৃতি আছে। এক বানরওয়ালা আসত, ডুগডুগি বাজিয়ে সে তার বানরের খেলা দেখাতো। বানরের পরনে থাকত লাল জামা, মাথায় ছোট একটা টুপি। প্রভুর নির্দেশ অনুযায়ী বানরটি ঘুরে ঘুরে নাচতো, হাততালি দিত, ডিগবাজি খেত, সালাম করত এবং শেষে হাত পেতে পয়সা চাইত।

    আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল। মাঠের একধারে একটা ঘরে কিছু তরুণ একটা ক্লাব করেছিল। কলেজের ছেলেরা। এক পাশে কাঠের আলমারিতে গল্পের বই, টেবিলের ওপর কয়েকটা পত্রপত্রিকা, আর ঘরের অন্য এক পাশে ব্যায়ামের কিছু সরঞ্জাম। আমার মনে আছে আমার বয়সী চার-পাঁচটি ছেলেমেয়েসহ আমি ওই ক্লাবে যেতাম। ঘরের বাইরে মাঠে একটি তরুণ অধিনায়কের নির্দেশে পায়ের তাল মিলিয়ে মার্চ করতাম কিছুক্ষণ, তারপর ঘরের ভেতরে কাঠের ছোরা দিয়ে চলত ছোরা খেলার অনুশীলন।

    বাবা কোনোদিন এ কাজে বাধা দেননি। তিনি ছিলেন ব্রিটিশ রাজের প্রভুভক্ত আমলা। ওই ক্লাবের পেছনে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যাদের যোগ ছিল তারা যে কংগ্রেসের বামঘেঁষা ব্রিটিশবিরোধী বিপ্লবী গোষ্ঠী, এ তথ্য নিশ্চয়ই তাঁর অজানা ছিল না। কিন্তু তিনি বোধহয় ভেবেছিলেন যে সাত-আট বছরের একটি বালককে এসব সম্পর্কে সচেতন করতে গেলে হিতে বিপরীত হতে পারে। সত্য বলতে কি ওই ক্লাবের রাজনৈতিক মাত্রিকতা সম্পর্কে সে সময় আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু বুদ্ধি দিয়ে কিছু না বুঝেও, ওই বাল্যকালেই মনের অবচেতনায় একটা প্রতিবাদী সত্তার বীজ অঙ্কুরিত হয়েছিল কিনা কে জানে। বগুড়ার ওই ক্লাবের সান্নিধ্য আমি অবশ্য খুব বেশি দিন পাইনি।

    ১৯৩২-এ বাবা বদলি হয়ে গেলেন পিরোজপুরে। সেখানেই আমি প্রথমবারের মতো স্কুলে ভর্তি হই। ১৯৩৩ সালের কথা প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পাঠ বাড়িতে শেষ করে স্কুলে এলাম একবারে পঞ্চম শ্রেণীতে।

    এতদিন নিজের পোশাকি নাম ব্যবহার হতো না, এবার স্কুলের খাতায় সেই নাম উঠে এল। আমার নামকরণ হয়ে যায় আমার জন্মের বহু আগে, বস্তুতপক্ষে আমার মায়ের জন্মের অল্পকালের মধ্যেই। আকিকার সময় আমার মায়ের নাম রাখা হয় উম্মে কবীর আফিয়া বেগম। অর্থাৎ কবীরের মাতা আফিয়া বেগম। যথাসময়ে তাঁর পুত্রসন্তান হওয়ার পর আমার নাম হলো কবীর। তখনকার দিনের প্রথা অনুযায়ী পুরো নামটি বেশ বড় রাখা হলো আবুল কালাম মোহাম্মদ কবীর। ইংরেজিতে সংক্ষেপ করে আমি লিখতাম এ. কে. এম. কবীর। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরির সময় সব নথিপত্রে ওই নামই বহাল আছে। পঞ্চাশের দশকে যখন লেখালেখি শুরু করি তখন থেকে আমি বাবার পদবি নিজের নামের সঙ্গে যুক্ত করে কবীর চৌধুরী লিখতে শুরু করি। মুনীর অবশ্য গোড়া থেকেই নিজের নাম মুনীর চৌধুরী লিখতো, যদিও তার সম্পূর্ণ নামটিও ছিল বেশ বড়: আবু নঈম মোহাম্মদ মুনীর।

    স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কবীর বলে আমাকে প্রায় কেউ-ই ডাকত না। আমার ডাকনাম মানিক। জন্মাবার পর ব্রাহ্মণবাড়িয়াতে থাকার সময়ই ভালো নাম রাখা হয়ে যায়; কিন্তু তখন অবধি ডাকনাম কিছুই পাকাপাকিভাবে ঠিক হয়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাবা বদলি হয়ে আসেন মানিকগঞ্জে। এবার ডাকনাম ঠিক হয়ে গেল মানিক। বাবা আমাকে বুকে নিয়ে গান গাইতেন, আয়রে চাঁদের কণা, আয়রে আয় আমার সাত রাজার ধন মানিক। খুব সম্ভব দ্বিজেন্দ্রলাল রায়ের গানের কলির সঙ্গে নিজের কিছু কথা মিলিয়ে নিয়েছিলেন।

    বলছিলাম পিরোজপুর স্কুলের কথা। স্কুলে একেবারে নতুন পরিবেশ, রুটিন বাঁধা পড়াশোনা, বাড়ির কাজ, পরীক্ষা, ক্রীড়া প্রতিযোগিতা। খাপ খাইয়ে নিতে কিচ্ছু অসুবিধা হলো না। বাড়িতে যতদূর পড়েছিলাম তার মান ক্লাস ফাইভের চাইতে বেশি বই কম ছিল না। ইংরেজিতে খুব ভাল ছিলাম। বাংলা, ইতিহাস, সাধারণ বিজ্ঞান প্রভৃতিতেও খারাপ ছিলাম না। শুধু অংকতেই একটু দুর্বলতা ছিল। আসলে ওই বিষয়টির প্রতি কোনো উৎসাহই বোধ করতাম না। এখনো করি না। অথচ বুদ্ধি দিয়ে বুঝি যে অংক একটা অত্যন্ত প্রয়োজনীয় ডিসিপ্লিন এবং ঠিকভাবে পরিবেশন করতে পারলে খুব আকর্ষণীয়ও।

    স্কুলে ভর্তি হওয়ার পর খেলাধুলার প্রতি আকর্ষণ ভীষণ বেড়ে গেল। এর আগে মার্বেল খেলেছি, গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা খেলেছি, ডাংগুটি খেলেছি। এবার নেশার মতো পেয়ে বসলো ফুটবল খেলা। মার্বেল যে সম্পূর্ণ বাদ গেল তাও নয়। বিশেষ করে দুপুরে টিফিনের বিরতির সময় মার্বেল খেলা নিয়ে মেতে উঠতাম। যেদিন অন্যকে হারিয়ে প্রতিপক্ষের মার্বেল জিতে নিতাম সেদিন খুশির অন্ত থাকত না। উল্টোটা ঘটলে বেজায় মন খারাপ হয়ে যেত।

    এসব খেলা ছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বেশ সময় নিয়ে অনুশীলন করতাম। প্রাথমিক ও চূড়ান্ত বাছাইয়ে আমি একশো গজ দৌড়, লং জাম্প ও হাই জাম্পে টিকে যেতাম; কিন্তু প্রতিযোগিতার সময় প্রথম বা দ্বিতীয় হতাম শুধু একশো গজ দৌড়ে।

    স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল প্রচণ্ড উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের ব্যাপার। আবৃত্তিতে অংশ নিতাম, ইংরেজি ও বাংলা দু’টোতেই। ক্লাসের বার্ষিক পরীক্ষায় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তিন শ্রেণীতেই দ্বিতীয় স্থান অধিকার করেছি, কিছুতেই প্রথম হতে পারিনি। একই সহপাঠী আগাগোড়া প্রথম হয়েছে। তার সঙ্গে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা ছিল আমার কিন্তু একটুও অসদ্ভাব ছিল না বরং বন্ধুত্বই ছিল। আমরা দু’জনেই ছিলাম ছোটখাটো দেখতে, রোগা, ধর্মের দিক থেকে আলাদা, আমি মুসলমান আর ও হিন্দু। আর্থ-সামাজিক দিক থেকে আমার অবস্থান ঈষৎ ওপরে; কিন্তু তবু একটা সহজ অন্তরঙ্গতা গড়ে উঠেছিল আমাদের দু’জনের মধ্যে। ক্লাস সেভেনে পড়ার সময়ই তার সঙ্গে আমার শেষ দেখা। আজ তার নামটাও মনে পড়ছে না।

    পিরোজপুরে যে ছেলেটির সঙ্গে আমার সবচাইতে বেশি ঘনিষ্ঠতা গড়ে ওঠে সে আমারই ক্লাসের আরেক সহপাঠী। লেখাপড়ায় ছিল মাঝারি কিন্তু খুব চটপটে আর খেলাধুলায় পারদর্শী। আমার চাইতে লম্বা, শক্ত-সমর্থও। তার সঙ্গেও ১৯৩৫ সালের পর আর দেখা হয়নি কিন্তু ১৯৬০ সালের মাঝামাঝি পর্যন্ত পত্রের মাধ্যমে আমাদের যোগাযোগ ছিল নাম অরুণেশ লাহিড়ী। ১৯৪১-এ বি.এ পাস করার আগেই অরুণেশ ভাইসরয়’স কমিশন নিয়ে সেনাবাহিনীতে যোগ দেয়। ষাটের দশকে যখন ওর চিঠি পাই তখন সে ভারতের মধ্যপ্রদেশে ক্যাপ্টেন পদে একটি রেজিমেন্টে রয়েছে।

    আমার পিরোজপুর স্কুলের সহপাঠীদের আর কারো সঙ্গে পরবর্তী সময়ে দেখা না হলেও ওপরের ক্লাসে পড়তেন এমন তিনজনের সঙ্গে পরে মোটামুটি ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে। এরা তিনজনই জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। একজনের নাম আবদুল করিম। খুব ভালো ছাত্র ছিলেন। আমি যখন পঞ্চম শ্রেণীতে তিনি তখন খুব সম্ভব নবম শ্রেণীতে। পরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে পুলিশ সুপিরিয়র সার্ভিসে যোগ দেন। তিনি যখন একটি জেলা শহরে এস.পি. হিসেবে কর্মরত তখন তাঁর সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। আমারও তখন কর্মজীবন চলছে। অনেক দিন তাঁর কোনো খবর জানি না। আরেকজন ছিলেন আহসান হাবীব। তিনি আজ বেঁচে নেই; কিন্তু তাঁর জীবদ্দশাতেই আমাদের কবিতার ভুবনে তাঁর অবদান ব্যাপক স্বীকৃতি পেয়েছে। বাংলা একাডেমী পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক, একুশে পদকসহ নানা সম্মান ও পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর প্রভৃতি কাব্যগ্রন্থে তিনি যে সৃষ্টিসম্ভার রেখে গেছেন তা তাঁকে বাংলা কবিতা, যা আমি পড়েছিলাম অনেক দিন আগে, আমার স্মৃতিতে আজও অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে। ‘কোনো এক বাদশাজাদীর প্রতি’ আর ‘রেডরোডে রাত্রিশেষে’। শেষের কবিতাটি পরেও পড়েছি, কিন্তু প্রথম কবিতাটি নয়। আর তৃতীয় ব্যক্তি হলেন আমাদের চিত্রকলা জগতের প্রথমদিকের প্রথম সারির একজন মানুষ। জয়নুল আবেদিন, সফিউদ্দিন আহমদ, আনওয়ারুল হক, কামরুল হাসান প্রমুখের সঙ্গে বাংলাদেশের চিত্রকলার ভিত গড়ে তোলার কাজে রত ছিলেন। তাঁর নাম শফিকুল আমীন। পিরোজপুর স্কুলে তিনি যখন ক্লাস নাইন কিংবা টেনে পড়েন তখন তাঁর আঁকা একটা ছবি দেখেছিলাম। একটি গাছের ডালে দুটি পাখি বসে আছে। ছবিটিতে উজ্জ্বল রঙের কাজ কী ভালো যে লেগেছিল বলতে পারব না। ওঁর সঙ্গে পরে একাধিকবার দেখা হয়েছে, আলাপ হয়েছে। বাংলাদেশের বহু টেলিভিশন দর্শক তাঁকে অন্য একটি ভূমিকায়ও জানে। শরীর কিভাবে ভালো রাখতে হয় সে সম্পর্কে তিনি বেশ কিছুদিন অনুষ্ঠান পরিচালনা করেছেন, চমৎকারভাবে মৌল বিষয়গুলো দর্শক-শ্রোতাদের বুঝিয়ে দিয়েছেন। সত্তর বেশ আগে পেছনে ফেলে এসেও তার নিজের স্বাস্থ্য তখনও ঈর্ষণীয়। চিত্রকলা ও শরীরচর্চার মতো দুটি বিষয়কে একই সঙ্গে সাফল্যের সঙ্গে তিনি মিলিয়েছেন নিজের জীবনে। পরিণত বয়সেও। এ প্রসঙ্গে কামরুল ভাইয়ের কথা মনে পড়ে আমার। কৈশোর ও যৌবনে কামরুল হাসান শরীরচর্চায় বিশেষ উৎসাহী ছিলেন, মেতে উঠেছিলেন গুরুসদয় দত্তের ব্রতচারী আন্দোলন নিয়ে। তাঁর ক্ষেত্রে অবশ্য ব্যাপারটার সঙ্গে দেশপ্রেম, মাটি ও ঐতিহ্য ইত্যাদিরও একটা সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে কামরুল ভাই প্রত্যক্ষভাবে শরীরচর্চা আন্দোলনের সঙ্গে আর যুক্ত থাকেননি; কিন্তু সুস্বাস্থ্যের গুরুত্ব তিনি সর্বদা উপলব্ধি করতেন এবং তরুণদের মধ্যে এ বিষয়ে ঔদাসীন্য তাঁকে ব্যথা দিতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রাচীন চীনা দর্শন : লাওসি ও কনফুসিয়াস – হেলাল উদ্দিন আহমেদ
    Next Article ওয়েটিং ফর গডো – স্যামুয়েল বেকেট

    Related Articles

    কবীর চৌধুরী

    দ্য মেটামরফসিস – ফ্রানজ কাফকা

    July 17, 2025
    কবীর চৌধুরী

    ওয়েটিং ফর গডো – স্যামুয়েল বেকেট

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }