Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমার ডেঞ্জারাস মামী – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প163 Mins Read0
    ⤶ ⤷

    ০৫. ফিরে এলেন নীরা মামী

    ৫. ফিরে এলেন নীরা মামী

    বাসায় এসে আপুকে জিজ্ঞেস করলাম, “আপু তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি?

    আপুকে কিছু জিজ্ঞেস করার জন্য কখনো অনুমতি নিতে হয় না, তাই আপু একটু অবাক হয়ে আমার দিকে তাকাল, বলল, “কর।”

    বাসার সবাই জানে অঙ্ক আমার দুই চোখের বিষ, কাজেই সেই অঙ্ক নিয়ে কোনো একটা প্রশ্ন করতে আমার একটু লজ্জা লাগছিল, তারপরও লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করে ফেললাম, “আচ্ছা আপু এটা কি সম্ভব যে দুটি সংখ্যা যোগ করলেও দুই পাওয়া যায় আবার গুণ করলেও দুই পাওয়া যায়?”

    আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, সে নিশ্চয়ই চিন্তাও করে নাই যে আমি তাকে অঙ্কের প্রশ্ন জিজ্ঞেস করব। তারপর অবাক ভাবটা লুকিয়ে আমার প্রশ্নটা নিয়ে চিন্তা করল এবং তখন আরও অবাক হয়ে জিজ্ঞেস করল, “তোকে কে এই অঙ্কটা করতে দিয়েছে?”

    “কেন?”

    “এটার উত্তর কমপ্লেক্স নম্বর–তোকে কে কমপ্লেক্স নম্বরের অঙ্ক করতে দিয়েছে? এটার উত্তর আমারও জানার কথা না–”

    “কিন্তু উত্তর আছে?”

    “হ্যাঁ।”

    “আমাকে একটা কাগজে লিখে দেবে আপু?”

    আপু আমাকে কী কী যেন আজগুবি জিনিস লিখে দিল। আমি কাগজটা ভজ করে আমার বইয়ের ভেতরে রাখলাম। আপু সেটা দেখল তারপর জিজ্ঞেস করল, “কী করবি, এটা দিয়ে?”

    আমি বলব কী বলব না চিন্তা করলাম তারপর আপুকে বলেই ফেললাম, “এটার উত্তর নিয়ে আজকে মারামারি হয়েছে।”

    আপু চোখ বড়ো বড়ো করে আমার দিকে তাকাল। তারপর বলল, “মারামারি? তোর সাথে!”

    “হ্যাঁ।” আমি তারপরে আপুকে সবকিছু বললাম। আপুর মতো ভালো মানুষ দুনিয়াতে নাই তাকে সব কথা বলা যায়। সবকিছু শুনে আপু হাসতে হাসতে বিছানায় শুয়ে গড়াগড়ি দিতে লাগল। আমি এত অবাক হলাম বলার মতো না। কাহিনীটার মাঝে উত্তেজনা আছে, রাগ দুঃখ, অপমান সবকিছু আছে কিন্তু হাসি কোন জায়গায় আছে আমি বুঝতে পারলাম না! এটা কী হাসির কাহিনী?

    মানুষকে বোঝা খুবই মুশকিল!

    .

    রাত্রি বেলা ঘুমানোর সময় আপু আমাকে বলল, “টুলু, জানিস কাল নীরা মামী আসছে?”

    আমি বিছানায় উঠে বসে বললাম, “সত্যি?”

    “হ্যাঁ। সত্যি।”

    “কী মজা! কয়দিন থাকবেন?”

    “জানি না।” আপু একটু থেমে বলল, “মামী বলেছেন আমার জন্য একটা খবর আছে!”

    “শুধু তোমার জন্য? আমাদের জন্য না?”

    “তাই তো বললেন।” আপু চিন্তিত মুখে বলল, “কী খবর হতে পারে মনে হয় তোর?”

    “শুধু তোমার জন্য হলে তো সোজা।”

    আপু আমার দিকে তাকিয়ে বলল, “কী সোজা?”

    “তোমার জন্য একটা জামাই পেয়েছেন। ছোটোখাটো গোলগাল।”

    শুনে আপু হি হি করে হাসল, বলল, “ঠিকই বলেছিস, মনে হয় মামী তার ব্যাকপেকে ভরে নিয়ে আসবে, সেটা ব্যাকপেকের ভেতর থেকে বের হওয়ার জন্য ক্যাঁ ক্যাঁ করে চ্যাঁচাবে!”

    আপুর বর্ণনা শুনে এবারে আমি হি হি করে হাসলাম। আমার পাশে পিলু শুয়েছিল, সে হাসল না। বলল, “একজন মানুষ কখনো ব্যাকপেকের ভেতর আঁটবে না!”

    নীরা মামী পরের দিন সন্ধাবেলা এলেন। সেই একই পোশাক শাড়ী, বুট জুতো এবং পিঠে ব্যাকপেক। হাতে একটা বিশাল কাতল মাছ।

    আম্মু চোখ কপালে তুলে বললেন, “এই মাছ কেন?”

    মামী অপরাধীর মতো বললেন, “জানি না। বেঁচে থাকলে এটা নদীতে ছেড়ে দিতাম, এখন তো ছেড়ে দেওয়ার উপায় নাই।”

    পিলু বলল, “মনে হয় কেটে খেতে হবে।”

    চম্পা মাথা নাড়ল, বলল, “হ্যাঁ, পেটি দিয়ে ভাজি, গাদা দিয়ে তরকারী আর মাথা দিয়ে মুড়িঘন্ট।”

    আম্মু ভয়ে ভয়ে ঝর্ণা খালাকে জিজ্ঞেস করলেন, “এই মাছ কাটতে পারবে ঝর্ণা?”

    ঝর্ণা খালা হাসল, “না পারার কী আছে। কতদিন বড়ো মাছ কাটি না। দেন আপা–” বলে নীরা মামীর হাত থেকে মাছটা নিয়ে ঝর্ণা খালা রান্নাঘরে ঢুকে গেল। মাছ কাটা দেখার জন্য নীরা মামীও পেছনে পেছনে গেলেন, আমরাও তার পেছনে পেছনে গেলাম।

    ঝর্ণা খালা যখন বটি পা দিয়ে চেপে ধরে মাছটাকে ধরে কীভাবে কীভাবে তার মাথাটা কেটে ফেলল তখন নীরা মামী আম্মুকে বললেন, “ভাবি, আমার মাছ কেনার কোনো প্ল্যান ছিল না। বাসটা একটা বাজারের কাছে থেমেছে, কাছে মাছের বাজার। আমরা প্যাসেঞ্জাররা বাস থেকে নেমে হাঁটাহাঁটি করছি তখন আমি এই মাছটাকে দেখলাম। মনে হয় মাত্র নদী থেকে ধরে এনেছে, তখনো নড়ছে। এত বড়ো মাছ কত দাম হতে পারে সেটা আইডিয়া করার জন্য শুধু দামটা জিজ্ঞেস করেছি ব্যাস কাজ হয়ে গেল!”

    আমি জিজ্ঞেস করলাম, “কাজ হয়ে গেল মানে কী?”

    “মানে সব মানুষ আমার হয়ে দামাদামি শুরু করে দিল! একেকজনের কী উৎসাহ!”

    “তোমাকে নিশ্চয়ই ঠকিয়েছে–”

    “ঠকালে ঠকিয়েছে। কিন্তু দরদাম করা যে একটা আর্ট সেটা টের পেলাম।”

    পিলু জিজ্ঞেস করল, “কত দাম ছিল মামী?”

    মামী পিলুর ঘাড় ধরে একটা ছোটো ঝাঁকুনি দিয়ে বললেন, “তুই কি মাছের ব্যবসা করবি নাকি? মাছের দাম শুনে কী করবি?”

    আমি বুঝলাম নিশ্চয়ই অনেক দাম এই মাছের তাই মামী বলতে চাচ্ছেন না!

    .

    রাত্রে সেই মাছের ভাজা দিয়ে সবাই যখন ভাত খাচ্ছি তখন আপু জিজ্ঞেস করল, “মামী, তুমি না বলেছিলে আমার জন্য একটা খবর আছে?”

    “হ্যাঁ, আছে। তার আগে বল, সামনের সপ্তাহে তোদের স্কুল কি বন্ধ?”

    “হ্যাঁ।” আপু মাথা নাড়ল, “সামার ভ্যাকেশন। কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে বারোটা বাজিয়ে রেখেছে।”

    “তুই কি দশ বারো দিনের জন্য যেতে পারবি?”

    আপু চোখ বড়ো বড়ো করে বলল, “কোথায়?”

    “আমার সাথে।”

    আপু চিৎকার করে বলল, “পারব! পারব। একশবার পারব।”

    আপুর কপালটা দেখে হিংসায় আমার বুকটা প্রায় ফেটে যাওয়ার অবস্থা হলো, আমি নিঃশ্বাস চেপে জিজ্ঞেস করলাম, “আপু তোমার সাথে কোথায় যাবে মামী?”

    মামী বললেন, “সমুদ্রে।”

    আপু আবার চিৎকার করল, “স-মু-দ্র! ইয়া হু–”

    মামী বললেন, “অবশ্যই তোর আম্মু আব্বু যদি পারমিশন দেন!”

    আপু তখন চিৎকার থামিয়ে আম্মু আর আব্বুর দিকে তাকাল, বলল, “পারমিশন? তোমার সাথে যেতে পারমিশন?”

    আব্বু বললেন, “তোমার সাথে যাবে, পারমিশন তো পাবেই। কিন্তু আগে শুনি কোথায় যাবে কীভাবে যাবে।”

    নীরা মামী বললেন, “দেশে একটা ফাউন্ডেশন আছে তার নাম হচ্ছে সি লাইফ ফাউন্ডেশন, সংক্ষেপে এস এল এফ। খুবই লো কী, তাই দেশের। মানুষ এর নাম জানে না। কিন্তু অনেকদিন থেকে কাজ করে যাচ্ছে। সমুদ্র নিয়ে কাজ করে। একধরনের হাঙর মাছ আছে তার নাম করাত মাছ, আগে বাংলাদেশের সমুদ্রে অনেক পাওয়া যেত আজকাল তত পাওয়া যায় না। সারা পৃথিবীতেই এক অবস্থা। এদেরকে রক্ষা করার জন্য কাজ করে। মাঝে মাঝে সমুদ্রে গিয়ে এক দুই সপ্তাহ থাকে, অনেক কিছু স্টাডি করে। আমি তাদের সাথে আছি।”

    নীরা মামী তার প্লেটে আরেকটা বিশাল মাছ ভাজা নিলেন, এক টুকরা ভেঙে তৃপ্তি করে মুখে দিয়ে বললেন, “মাছ ভাজাটা ফ্যান্টাস্টিক। ঝর্ণা খুব ভালো মাছ ভেজেছ।”

    ঝর্ণা খালা বলল, “মাছ ভালো হলে এমনিতেই খেতে মজা হয়।”

    আমি বললাম, “আগে হাঙর মাছের কথা বলো, তারপর মাছ ভাজা।”

    নীরা মামী বলল, “হ্যাঁ যেটা বলছিলাম। এই ফাউন্ডেশন শুধু সমুদ্রের মাছ না, সামুদ্রিক সবরকম প্রাণী, গাছপালা স্টাডি করে। পরিবেশ স্টাডি করে, পলিউশান স্টাডি করে। রিপোর্ট তৈরি করে এখানে সেখানে পাঠায়। সামনের সপ্তাহে তাদের সাথে আমি সমুদ্রে যাব।”

    আপু জিজ্ঞেস করল, “কীসে করে যাবে?”

    “ছোটো একটা জাহাজ আছে। বেশকিছু কেবিন, কিছু ল্যাব ফেসিলিটি। কিচেন বাথরুম তো আছেই।”

    “আমিও সেটা করে যাব?” উত্তেজনায় মনে হলো আপুর নিঃশ্বাস আটকে যাবে।

    “হ্যাঁ।” নীরা মামী মাথা নাড়লেন, প্রচুর ডাটা নিতে হয়, ডাটা এন্ট্রির মার। আমি ভাবলাম মিলাকে নিয়ে যাই একটু ছোটো হয়ে গেল–”

    আপু চিৎকার করে বলল, “আমি মোটেও ছোটো না। আমি পারব ডাটা এন্ট্রি করতে– আমাদের ভলান্টারি অর্গানাইজেশনের সব ডাটা আমি এন্ট্রি করি।”

    “গুড। তাহলে তো ভালো।”

    আম্মু বললেন, “এত ছোটো মেয়েকে এত বড়ো কাজে নিচ্ছ তোমার ফাউন্ডেশনের লোকজন আপত্তি করবে না?”

    মামী বললেন, “অন্য কেউ হলে হয়ত একটু আধটু আপত্তি করত, আমার বেলা করবে না। কখনো করে না। ওরা এতদিনে বুঝে গেছে আমার নিজের একটা দায়িত্ববোধ আছে। অন্যদের সাথে সবসময় মিলে না কিন্তু কাজ করে।”

    আমি আবার একটা দীর্ঘশ্বাস ফেললাম। পৃথিবীর সব আনন্দ অন্য সবার জন্য, আমার জন্য কিছু নাই। কেউ আমার দীর্ঘশ্বাসটা লক্ষ করে নাই, কিন্তু আপু লক্ষ করল। আমার দিকে একবার তাকাল, কিছু বলল না।

    .

    রাত্রি বেলা ঘুমানোর আগে আপু বিছানায় তার জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগল। নীরা মামী কিছু বলে নাই কিন্তু তার সাথে যাওয়ার সময় তো আর বিশাল স্যুটকেস নিয়ে রওনা দিতে পারবে না। একটা ব্যাকপেকে সবকিছু নিতে হবে। আপু তার কয়েকটা টি-শার্ট, প্যান্ট রাখল। একটা নোট বই আর কলম রাখল। নীরা মামী তাকে ছোটো ছোটো টাইপের যে ইংরেজি বইটা দিয়েছিলেন সেটা রাখল। আপুর নিজের মোবাইল টেলিফোন আছে তার চার্জারটা রাখল। একটা চাদর রাখল, একটা লাল গামছা রাখল দেখে আমি জিজ্ঞেস করলাম, “টাওয়েল নিবে না?”

    “নাহ। টাওয়েল অনেক জায়গা নিয়ে নেবে। তা ছাড়া টাওয়েল একবার ভিজলে শুকাতে জান বের হয়ে যায়। গামছা কোনো জায়গা নেয় না। ভিজলে চিপে একবার ঝাড়া দিবি শুকিয়ে যাবে। তা ছাড়া গামছা দিয়ে শুধু শরীর মোছা যায় না এটা অন্য কাজেও লাগে। দরকার হলে বাঁধার জন্য দড়ি হিসেবে ব্যবহার করা যায়। কী সুন্দর রং দেখেছিস? কেটে জামা কাপড় বানানো যায়।”

    আমি বললাম, “মনে হচ্ছে তুমি গামছার বিজনেস করবে, তার বিজ্ঞাপন করছ।”

    “করাই তো যায়, বিদেশে মানুষ গামছা এক্সপোর্ট করে বড়োলোক হয়ে যেতে পারে। নাম দিতে হবে বিউটিফুল ম্যাজিক টাওয়েল ফ্রম বাংলাদেশ!”

    শুনে আমি আর পিলু দুজনেই হাসলাম, আমি হাসা শেষ করে আবার ছোটো একটা দীর্ঘশ্বাস ফেললাম। আপুর কত আনন্দ তাই গামছা নিয়েই কত কী বলছে।

    রাত্রে শুয়ে শুয়ে দেখলাম আপু তার ব্যাকপেকে জিনিসপত্র ঢুকাচ্ছে, তারপর ব্যাকপেকটা পিঠে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। কাল রাতে তার ট্রেন। ট্রেনে খুলনা যাবে, সেখান থেকে ট্রলারে করে জাহাজে তারপর জাহাজে করে সমুদ্রে।

    পরের দিন স্কুল সকাল সকাল ছুটি হয়ে গেছে। পরদিন থেকে আমাদের ছুটি। আপু দুপুরে খেয়ে বের হয়ে গেল, তার ফুটপাতের স্কুল আছে। আগামী দশদিন থাকবে না তখন তার কাজগুলো কে কীভাবে করবে সেগুলো ঠিক করে আসবে। যাওয়ার সময় আম্মু বললেন, “বেশী দেরি করিস না। আজ রাতে তোদের ট্রেন, মনে আছে তো?”

    আপু তার সবগুলো দাঁত বের করে হাসল, বলল, “মনে থাকবে না? খুব ভালো মনে আছে আম্মু। আমার সবকিছু রেডি! ব্যাকপেকটা ঘাড়ে নি আর মামীর সাথে বের হয়ে যাব।”

    .

    চারটার একটু পরে আম্মুর টেলিফোনটা বাজল, আম্মু রান্নাঘরে কী যেন করছিলেন, আমাকে ডেকে বললেন, “টুলু দেখ দেখি, টেলিফোনটা কোথায়।”

    আমি দেখলাম আপু ফোন করছে, আমি টেলিফোনটা আম্মুর হাতে দিলাম। আম্মু বিড়বিড় করে বললেন, “মিলা আবার কী নিয়ে ফোন করে?” তারপর ফোনটা কানে লাগালেন।

    অন্য পাশ থেকে আপু কী বলল আমি জানি না কিন্তু মুহূর্তের মাঝে আম্মুর মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল, হাত দিয়ে রান্নাঘরের কেবিনেটটা ধরলেন, তারপর বললেন, “কোন হাসপাতাল?”

    আপু কী বলল আমি শুনতে পেলাম না, আম্মু বললেন, “অনেক বেশী ব্যথা? জ্ঞান ছিল?”

    আবার কী যেন শুনলেন, তারপর একটা নিঃশ্বাস ফেলে বললেন, “আমি আসছি।”

    আম্মু ফোনটা রাখতেই আমি জিজ্ঞেস করলাম, “কী হয়েছে আপুর? হাসপাতালে কেন?”

    আম্মু আমার কথা শুনলেন বলে মনে হলো না, কেমন যেন ঘোরের মাঝে হেঁটে ডাইনিং টেবিলের চেয়ারের ওপর বসলেন, তারপর আবার বিড়বিড় করে বললেন, “এজন্যই মনটা সকাল থেকে অস্থির হয়েছিল। হে খোদা”

    আমি এবারে প্রায় কান্না কান্না হয়ে জিজ্ঞেস করলাম, “কী হয়েছে। আপুর। বলো আম্মু–”

    আমার গলা শুনে পাশের ঘর থেকে নীরা মামীও চলে এসেছেন। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন,”কী হয়েছে আপা?”

    আম্মু বললেন, “মিলা ফুটপাতে বসে পড়াচ্ছিল, রাস্তা থেকে একটা ট্রাক ফুটপাতে উঠিয়ে দিয়েছে–”

    মামী একটা আর্তনাদ করলেন, আম্মু বললেন, “আমার মিলার সাথে কথা হয়েছে সে বলছে বিশেষ কিছু হয় নাই। মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে আছে—”

    “অন্যদের?”

    “কারোই নাকি বড়ো কিছু হয় নাই কিন্তু আমি না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না।”

    নীরা মামী বললেন, “হাসপাতালে যাবেন?”

    “হ্যাঁ।”

    “চলেন।” সোফায় বসে নীরা মামী তার বুট জুতো পরতে লাগলেন।

    কিছুক্ষণের মাঝে আম্মু আর নীরা মামী বের হয়ে গেলেন। আব্বুকেও জানানো হয়েছে, আব্বু অফিস থেকে হাসপাতালে চলে যাবেন।

    .

    কী করব বুঝতে না পেরে আমি তখন বাসার ভেতরে এক রুম থেকে অন্য রুমে হাঁটছি। আমার পেছনে পেছনে পিলু আর চম্পা হাঁটছে। কী হয়েছে তার যেটুকু আমি জানি সেটা অনেকবার তাদের বলা হয়ে গেছে। প্রথম দিকে শুনেছে এখন পিলু ফাস ফাস করে কাঁদছে। তার কাদা দেখে আমার চোখেও মনে হয় পানি চলে আসছে।

    ঠিক সন্ধ্যাবেলা আব্বু আম্মু আর নীরা মামী আপুকে নিয়ে বাসায় এসেছে। যখন বাসার সামনে গাড়ী থেমেছে আমরা সবাই তখন দৌড়ে বাইরে গেছি। নীরা মামী দরজা খুলে দিলেন, আম্মু গাড়ীর ভেতর থেকে আপুকে ধরে রাখলেন। আব্বু কোমরে হাত দিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। আপু প্রথমে তার প্লাস্টার করা একটা পা বের করল তারপর দুটি ক্রাচ তারপর অন্য পা। নীরা মামী তখন আপুর হাতের নিচে হাত দিয়ে তাকে বের হতে সাহায্য করলেন। আপু বের হয়ে তার ভালো পায়ে ভর দিয়ে ক্রাচ। দুটিকে ধরে আমাদের দিকে তাকিয়ে বিশাল একটা হাসি দিল, যেন কত মজা হচ্ছে।

    আপুকে হাসতে দেখে আমার বুক থেকে অনেক বড়ো একটা ভার নেমে গেল। অবস্থা খারাপ হলে নিশ্চয়ই এভাবে হাসতে পারত না। পিলু গাধাটা অবশ্য ভেউ ভেউ করে কাঁদতে লাগল। আপু বলল, “কী হলো? কাঁদছিস কেন? আমি কি মরে গেছি নাকি?”

    পিলু বলল, “আমি ভেবেছিলাম তুমি মরে যাবে। ট্রাকের নিচে পড়লে সবসময় মরে যায়।”

    চম্পা বলল, “আমি অনেক বেশী দোয়া করেছি। সেজন্য তোমার কিছু হয় নাই।”

    ঝর্ণা খালা বলল, “আল্লাহ মেহেরবান।”

    বাসায় এসে আপু সোফার টেবিলে তার প্লাস্টার করা পা তুলে সোফায় বসল। আমি আপুর কাছে বসে আপুর হাতটা ধরে রাখলাম, কেন জানি শুধু চোখে পানি চলে আসছিল। আপু সেটা দেখেও না দেখার ভান করল। অন্যরা সবাই আপুকে ঘিরে বসেছে। আপু সবার দিকে তাকিয়ে একটু অপরাধীর মতো হাসল, তারপর বলল, “আমি খুবই সরি, সবাইকে এরকম ঝামেলার মাঝে ফেলে দিলাম।”

    আম্মু মুখ শক্ত করে বললেন, “সবার কাছে যেটা শুনলাম, এখন তো মনে হচ্ছে খুবই অল্পের ওপর দিয়ে গিয়েছে। শুধু পা ভেঙেছে। তোদের সবার মরে যাওয়ার কথা ছিল- আম্মু কথা শেষ করতে পারলেন না, শাড়ীর আঁচলটা দিয়ে মুখ চেপে ধরলেন।

    আপু বললেন, “তুমি এভাবে কেঁদো না আম্মু, তোমাকে কখনো কাঁদতে দেখি নাই–”

    ঝর্ণা খালা বলল, “একটা মুরগি ছদকা দিতে হবে।”

    আম্মু বললেন, “হ্যাঁ, ঝর্ণা তুমি ব্যবস্থা করো।”

    আপু নীরা মামীর দিকে তাকিয়ে বলল, “মামী, সরি। আমি তোমার ডাটা এন্ট্রি করে দিতে পারব না।”

    মামী বললেন, “লাইফে নতুন করে এন্ট্রি করেছিস, তাতে আমি খুশী। ডাটা এন্ট্রি না করলেও ক্ষতি নাই।”

    আম্মু বললেন, “নীরা তোমার ট্রেনের কিন্তু খুব বেশী দেরি নাই।”

    মামী উঠে দাঁড়ালেন, বললেন, “হ্যাঁ। আমি রেডি হয়ে যাই।”

    ঠিক তখন দরজায় শব্দ হলো। ঝর্ণা খালা দরজা খুলতে যাচ্ছিল নীরা মীমা তার আগেই দরজা খুলে দিলেন। কে এসেছে ঠিক দেখতে পেলাম না, মনে হলো একজন মহিলা। মহিলার গলার স্বর শুনতে পেলাম, “এইটা মিলা ম্যাডামের বাসা?”

    মামী বললেন, “মিলা ম্যাডাম? মানে আমাদের মিলা?”

    মহিলা ভেতরে উঁকি দিল, আপুকে দেখে বলল, “জে, জে এইতো মিলা ম্যাডাম। তারপর স্যান্ডেল খুলে ভেতরে ঢুকল, পেছনে লুঙ্গি পরা একজন মানুষ, মুখে খোঁচা খোঁচা দাড়ি।

    আম্মু বললেন, “আপনাদের স্যান্ডেল খুলে আসতে হবে না–পায়ে থাকুক।”

    মহিলা আম্মুর কথা শুনল বলে মনে হলো না, ভেতরে ঢুকে একেবারে আপুর কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। আমরা সবাই অবাক, আপু জিজ্ঞেস করলেন, “কী হয়েছে? কী হয়েছে? কাঁদছেন কেন?”

    মহিলা শাড়ীর আঁচল দিয়ে চোখ মুছল, তারপর বলল, “আমি রতনের মা।”

    আম্মু জিজ্ঞেস করলেন, “রতনটা কে?”

    আপু বলল, “আমাদের স্কুলের ছাত্র। রতন কেমন আছে?”

    “হের তো কিছুই হয় নাই, তারে বাঁচাইতে গিয়া আপনার এত বড়ো সর্বনাশ। আপনি তারে না বাঁচাইলে এখন সে ট্রাকের তলায় পিষে যেত।”

    আপু কেমন যেন লজ্জা পেয়ে গেল, বলল, “না, না, আমি কিছু করি নাই।”

    “আমি সব জানি, আপা আপনি কী করেছেন। ট্রাকটারে দেইখা আপনি লাফ দিয়ে সরে যেতে পারতেন। আপনি সরেন নাই, নিজে ট্রাকের সামনে লাফ দিছেন। আমার রতনরে বুকে চেপে ধরে সরাইছেন। নিজে সরতে পারেন নাই–” বলে মহিলা আবার হাউমাউ করে কাঁদতে লাগল। শাড়ীর আঁচল কাঁদার জন্য খুবই কাজের জিনিস, চোখে মুখে চেপে ধরে কাঁদা যায়। ছেলেদের এরকম কিছু নাই, শার্টের কোনা তুলে চোখ মোছা যায় কিন্তু তাহলে পেটটা বের হয়ে যায়।

    নীরা মামী ঘরের কোনার টিস্যুর বাক্সটা থেকে একটা টিস্যু বের করে মহিলাকে দিলেন। তখন পুরুষ মানুষটাও সেখান থেকে একটা টিস্যু নিয়ে চোখ মুছল। মহিলাটি এত নাটকীয়ভাবে কাঁদছে যে পুরুষ মানুষটার চোখেও যে পানি সেটা কেউ লক্ষ করে নাই।

    মহিলা টিস্যু দিয়ে নাক মুছে বলল, “আপা, আপনি আমার ছেলেটারে বাঁচাইছেন, আমি তারে পেটে ধরেছি কিন্তু আমি আপনারে বলতে আসছি আজ থেকে এই ছেলে আপনারে মা ডাকব।”

    আপু চোখ বড়ো বড়ো করে বলল, “কী মজা! পেটে না ধরেই রেডিমেড বাচ্চা!”

    “আমি ছেলেরে বলছি, এখন থেকে তোর দুই মা, যখন বড় হবি তখন এই মারেও দেখে রাখবি। তার জন্য জান দিবি।”

    পুরুষ মানুষটা কোনো কথা বলে নাই, এবারে সে জোরে জোরে মাথা নাড়ল।

    আপু বলল, “আমার জন্য জান দিতে হবে না, তাকে যে হোমওয়ার্ক দিয়েছি সেগুলো করলেই হবে।”

    আব্বু এবারে কথা বললেন, “আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন।”

    আম্মু বললেন, “হ্যাঁ, আর ঝর্ণা তুমি চা নাস্তা কিছু একটা দাও।”

    পুরুষ মানুষটা এবারে কথা বলল, “না, না, আমরা বসমু না। আমার ছেলের জান ফিরায়ে দিছেন সেইজন্য ধন্যবাদ দিতে আসছি। আর আমরা মুখ্য সুখ মানুষ, কী বলতে কী বলেছি, বেয়াদবি মাফ করে দিবেন।”

    আম্মু বললেন, “কী আশ্চর্য, এখানে বেয়াদবির কী আছে!”

    মানুষটার হাতে একটা পলিথিনের ব্যাগ ছিল, এতক্ষণ লক্ষ করি নাই। সে ব্যাগটা আপুর দিকে এগিয়ে দিয়ে বলল, “আপা, আপনের জন্য কী আনমু বুঝতে পারি না, কয়টা ফল আনছি!”

    আপু হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে বলল, “থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু কিছু আনার দরকার ছিল না। রতনের কিছু হয় নাই শুনেই আমার মনটা খুশী হয়ে গেছে।” আপু ব্যাগটা খুলে চোখ বড়ো বড়ো করে বলল, “আপেল। আমার সবচেয়ে প্রিয়!”

    বাসায় আমরা সবাই জানি আপু আপেল খেতে চায় না, দেখলেই বিরক্ত হয়! কিন্তু এখন এমন ভান করল যে এটা দেখেই সে খুশী হয়ে গেছে। আপু এই কাজগুলো খুব ভালো পারে।

    ব্যাগটা খুলে আপু একটা আপেল বের করে মানুষটার দিকে এগিয়ে দিয়ে, বলল, “এটা রতনকে দিবেন! বলবেন আমি দিয়েছি।”

    মহিলা এবং পুরুষ মানুষ দুজনেই মাথা নাড়ল, “না, না, লাগবে না। লাগবে না।”

    আপু বলল, “আমি জানি লাগবে না। কিন্তু আমি দিতে চাই। নেন।”

    মহিলাটা আপেলটা হাতে নিয়ে তার শাড়ীর আঁচলে বেঁধে ফেলল। মেয়েদের শাড়ী একটা অসাধারণ পোশাক। তার আঁচল দিয়েই কত কাজ করা যায়।

    মহিলা এবং পুরুষ মানুষটা চলে যাওয়ার পর সবাই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর আম্মু একটা নিঃশ্বাস ফেলে বললেন, “মিলা, তোর কিছু হয় নাই তুই বেঁচে গেছিস। কিন্তু তুই ট্রাকের সামনে লাফিয়ে পড়েছিলি সেটা তো বলিস নাই”

    আপু দুর্বলভাবে হেসে বলল, “বলার মতো কিছু হয় নাই। আমি চিন্তা করে কিছু করি নাই–তুমি থাকলে তুমিও তাই করতে। আরেকটু হলে বাচ্চাটা শেষ হয়ে যেত!” আপু শিউরে উঠল।

    নীরা মামী একটা নিঃশ্বাস ফেলে বলল, “মিলা, আমি তোকে একটা গিফট দিতে চাই। কী চাস? যা চাইবি তা-ই পাবি। বাজেট নিয়ে চিন্তা করিস না।”

    “কোনো গিফট লাগবে না মামী। তুমি বলেছ এতেই আমি খুশী।” কী আশ্চর্য, এরকম সুযোগ কেউ ছাড়ে? আমি হলে বলতাম একটা ল্যাপটপ। আপুটা রীতিমতো বোকা।

    আপু বলল, “কিন্তু অন্য একটা জিনিস বলতে পারি।”

    “কী বলবি?”

    “আমি যেহেতু তোমার সাথে যেতে পারছি না তুমি টুলুকে নিয়ে যাও। তার খুব শখ।”

    আমি চমকে উঠে আপুর দিকে তাকালাম। আব্বু অবাক হয়ে বললেন, “টুলু? টুলু পারবে?”

    আম্মু বললেন, “এত ছোটো!”

    মামী এক সেকেন্ড কী যেন ভাবলেন, তারপর বললেন, “যদি দশ মিনিটের মাঝে রেডি হতে পারে তাহলে তোর বদলে টুলুকে নিতে পারি।”

    আপু বলল, “দশ মিনিট লাগবে না। পাঁচ মিনিটে হয়ে যাবে–আমার ব্যাগে সব রেডি আছে। শুধু আমার কাপড়গুলো বের করে টুলুর কয়টা কাপড় ঢুকিয়ে নেবে।”

    মামী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “যাবি?”

    অন্য যেকোনো সময় হলে আমি আনন্দে চিৎকার দিতাম কিন্তু এখন কেমন জানি মন খারাপ হলো। বিড়বিড় করে বললাম, “আপু এত যেতে চেয়েছিল, তার বদলে আমি?”

    আপু তার ক্রাচ হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, “ঢং করিস না। আয় তোর ব্যাগ রেডি করে দিই।”

    ক্রাচে ভর দিয়ে হাঁটতে হাঁটতে থেমে গিয়ে সবার দিকে তাকিয়ে বলল, “ক্রাচে ভর দিয়ে হাঁটতে কেমন লাগে আমি সবসময় জানতে চাচ্ছিলাম।”

    পিলু জিজ্ঞেস করল, “কেমন লাগে?”।

    “অনেক মজা! পায়ের ব্যথাটা কমলে আরও মজা লাগবে। দেখবি হেঁটে?”

    পিলুর খুব উৎসাহ দেখা গেল না।

    আমি সত্যি সত্যি দশ মিনিটের মাঝে মামীর সাথে সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleটি-রেক্সের সন্ধানে – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article আহা টুনটুনি উহু ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }