Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমার ডেঞ্জারাস মামী – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প163 Mins Read0
    ⤶ ⤷

    ০৯. স্নর্কেল

    ৯. স্নর্কেল

    আজকে সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো না, আমি কোথায়? ঘুম ভাঙতেই আমি জানি আমি কোথায়, আমার কেবিনে। পাশে তাকিয়ে দেখলাম মামী ঘুমাচ্ছেন। মামী এরকম ডেঞ্জারাস একজন মানুষ এমন কোনো ডেঞ্জারাস কাজ নাই যেটা মামী করেন নাই কিন্তু আমি আবিষ্কার করলাম ঘুমান বাচ্চাদের মতন। পা দুটি ভাঁজ করে কেমন যেন কুণ্ডলী পাকিয়ে ঘুমাচ্ছেন, মুখটা একটুখানি খোলা ঠিক ছোটো বাচ্চাদের মতো। আমার এরকম অসাধারণ একজন মামীকে আমার মামা ডিভোর্স করে দিয়েছেন সেটা আমার বিশ্বাস হয় না। কে জানে মামা হয়ত ডিভোের্স করেন নাই মামীই ডিভোর্স করে দিয়েছেন, যেটাই হয়ে থাকুক মামী এখন একা একা ঘুরে বেড়ান। মামী ছোটো বাচ্চাদের এত আদর করেন তার কি ইচ্ছা হয় না নিজের একটা দুইটা ছেলেমেয়ে থাকুক? সেটা কি কখনো হবে?

    আমি মামীর ঘুম ভাঙাতে চাচ্ছিলাম না তাই আমার বিছানায় ঘাপটি মেরে শুয়ে থেকে আবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না, ঘুমটা আরও ভালো মতন ভেঙে গেল। তখন আমি খুব সাবধানে উঠে, কোনো শব্দ না করে কেবিনের দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু তাতেও লাভ হলো না। মামীর ঘুম ভেঙে গেল, মামী চোখ খুলে তাকালেন।

    আমি বললাম, “মামী তুমি ঘুমাও। সরি তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম।”

    “তুই আমার ঘুম ভাঙাসনি নিজেই ভেঙেছে।”

    “তুমি আজকে তোমার কাজে যাবে না?”

    “নাহ্। কাল অনেক কাজ করেছি। আজ ছুটি।”

    আমি বললাম, “বাহ্! কী মজা। তাহলে আরও ঘুমাও মামী।”

    মামী ঘুম ঘুম গলায় বললেন, “দেখি চেষ্টা করে।”

    আমি কেবিন থেকে বের হয়ে বারান্দা দিয়ে চারিদিকে হাঁটলাম। যেদিকে তাকাই চারদিকেই একইরকম পানি। শুধু সমুদ্রের খুবই হালকা একধরনের ঢেউয়ের ছলাৎ ছলাৎ একটু শব্দ। আমি পুরোটা ঘুরে সামনের ডেকে এসে বসলাম।

    সমুদ্রে সূর্য উঠতে দেখার দৃশ্যটা নিশ্চয়ই খুবই অসাধারণ হবে। আমি ভেতরে একটা কবি কবি ভাব নিয়ে বসে থাকলাম কিন্তু সূর্যটা উঠল না। কিংবা সোজা করে বলা যায় কখন কোন দিকে উঠল সেটা জানতেই পারলাম না। আকাশে ঘোলা মেঘ নাকি কুয়াশা কে জানে!

    আমি কতক্ষণ বসেছিলাম কে জানে, একসময় পেছনে পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি মামী গলায় একটা টাওয়েল ঝুলিয়ে এসেছেন। ডেকে এসে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, এদিক সেদিক তাকিয়ে নাক কুঁচকে নিঃশ্বাস নিলেন তারপর বললেন, “কোনো একটা ছাগল এখানে সিগারেট খেয়েছে।”

    আমি সাথে সাথে বুঝে গেলাম ছাগলটা কে, কিন্তু আমি কিছু বললাম না। এটা অবশ্য একটা খারাপ সংবাদ, জহির সিগারেট খাওয়ার অর্থ তার শরীরটা ভালো লাগছে। গত দুইদিন আধমরা হয়েছিল সেটা ভালো ছিল, আমাদেরকে জ্বালায় নাই। এখন যদি শরীর ভালো লাগতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের জ্বালাতে শুরু করবে।

    মামী পাশের ডেক চেয়ারে বসে বললেন, “কেমন হচ্ছে তোর ট্রিপ?”

    “ভালো মামী। খুবই ভালো।”

    “দিন রাত একটা জাহাজের মাঝে আটকা, কিছু করার নাই, কোন জিনিসটা ভালো বুঝলাম না।”

    “কিন্তু এটা তো বিশাল জাহাজ, এখানে কত কী করা যায়। জাহাজটা কী সুন্দর আর মডার্ন। কোন দেশী জাহাজ এটা মামী?”

    মামী সোজা হয়ে বসলেন, বললেন, “কোন দেশী মানে? এটা বাংলাদেশের তৈরি জাহাজ! বাংলাদেশ কত ভালো জাহাজ তৈরি করে তুই জানিস?”

    আমি জানতাম না! জেনে আমি অবাক হয়ে গেলাম। মামী মাথা নাড়লেন বললেন, “ভালো জিনিস হলেই তোরা মনে করিস সেটা বিদেশী।”

    আমি দাঁত বের করে হাসলাম, বললাম, “একটা ভালো জিনিস আছে সেটা কখনোই আমি বিদেশী ভাবি নাই।”

    “সেটা কী?”

    আমি চিৎকার করে এবং আঙুল দিয়ে দেখিয়ে বললাম, “তুমি।”

    “হয়েছে! আমাকে ফ্ল্যাটারি করতে হবে না।”

    “ফ্ল্যাটারি না মামী। সত্যি কথা। আমি বড়ো হয়ে তোমার মতো হতে চাই। হুবহু তোমার মতো।”

    “বড়ো হয়েই মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির সিইও হয়ে যাবি।”

    জিনিসটা কী আমি জানি না, জানার দরকারও নাই, বললাম, “কক্ষনো মামী, কক্ষনো না!”

    মামী বললেন, “দেখা যাবে।”

    আমি সুর পালটে বললাম, “মামী। তুমি বলেছিলে সময় হলে আমাকে স্কুবা ডাইভিং শেখাবে।”

    মামী মাথা নাড়লেন। আমি জিজ্ঞেস করলাম “কখন সময় হবে মামী?”

    “বড়ো হলে। এটা বাচ্চাদের স্পোর্টস না। আপাতত স্নর্কেল শিখতে পারিস।”

    শব্দটা বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, “কিরকেল?”

    “স্নৰ্কেল।” আমি জিজ্ঞেস করলাম, “সেটা কী?”

    “স্কুবা ডাইভিংয়ের মতোই তবে চাইলে বাচ্চারা করতে পারে। অনেক সেফ।”

    আমি আনন্দের একটা বিকট শব্দ করলাম। মামী হাল ছেড়ে দেওয়ার মতো মাথা নেড়ে বললেন, “স্কুবা ডাইভিংয়ে একজন ডাইভার তার শ্বাস নেওয়ার বাতাস সিলিন্ডারে করে নিয়ে যায়। তাই পানির অনেক নিচে যেতে পারে, অনেকক্ষণ থাকতে পারে। সুর্কেল করার সময় শ্বাস নেয় ছোটো একটা টিউব দিয়ে পানির ওপরের বাতাস থেকে। তাই পানির গভীরে যায় না। বলা যায় মোটামুটি ভেসে ভেসে করে।”

    আমি একটু হতাশ হলাম, বললাম, “তাহলে লাভ কী?”

    “পানির নিচে দেখতে পাবি।”

    “পানির নিচে তো এমনিতেই দেখি।”

    “না।” মামী মাথা নাড়লেন, বললেন, “পানির নিচে তুই দেখিস না। চোখের সামনে পানি থাকে বলে পানির নিচে ঝাপসা ঘোলা মতন কিছু একটা দেখিস। এটা না দেখার মতোই। কিন্তু সুর্কেল করার সময় ডাইভিং গগলস পরে বলে সবকিছু পরিষ্কার দেখা যায়। ঝকঝক করতে থাকে।”

    “সত্যি?”

    “হ্যাঁ। সত্যি।” মামী একটা নিঃশ্বাস ফেলে বললেন, “আসলে স্নর্কেল করার মজা হচ্ছে কোরাল রিফে। সেখানে কোরালগুলো কী সুন্দর, কত রংবেরঙের বিচিত্র মাছ। মনে হয় পানির নিচে অন্যরকম একটা বাগান।”

    “আমাদের দেশে কোরাল রিফ নাই?”

    “থাকবে না কেন? আমাদের সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে কোরাল দ্বীপ। কিন্তু আমরা তো সেটাকে পুরোপুরি শেষ করে দিয়েছি। মানুষের ভীড়, দ্বীপের ওপর অত্যাচার–সব মিলিয়ে কিছু বাকী নাই।” মামী বিশাল একটা নিঃশ্বাস ফেললেন।

    একটু পরে বললেন, “কোরাল দ্বীপ তৈরি হতে লক্ষ লক্ষ বছর লাগে তারপর মানুষ কয়েক বছরে সেটা শেষ করে দেয়। কোরালকে দেখে মনে হয় বুঝি একধরনের গাছ, আসলে এটা প্রাণী। সমুদ্রের হাজার রকম মাছ, হাজার রকম প্রাণী সব মিলে বিশাল একটা ইকো সিস্টেম। আমরা সেই ইকো সিস্টেমকে শেষ করে দিচ্ছি।”

    আমি মামীর সব কথা বুঝতে পারলাম না, ইকো সিস্টেম কথাটার মানে কী সেটাও জানি না কিন্তু মামীর মনে যে এটা নিয়ে খুব দুঃখ সেটা ঠিকই বুঝতে পারলাম।

    মামী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, “আমাদের এত সুন্দর, এত বিশাল একটা সমুদ্র আমরা এখনো সেটা ভালো করে স্টাডি করি না! কত না জানি রহস্য আছে এখানে। যে কোনো একটা স্টাডি করে জীবন কাটিয়ে দেওয়া যায়।”

    আমার বুকের ভেতর একটা কাঁপুনি হলো। আমার মনে হলো বড় হয়ে এই সমুদ্রেই আমি থাকব। এই রহস্য দেখে দেখেই জীবন কাটিয়ে দেব।

    মামী বললেন, “আমরা এখন যেখানে আছি এর আশেপাশে একটা কোরাল রিফ থাকার সম্ভাবনা আছে। আমরা খুঁজে পাচ্ছি না। যদি পেয়ে যেতাম কী মজা হতো! তাহলে তুইও একটা সত্যিকারের জীবন্ত কোরাল রিফ দেখতে পেতি।”

    “কোরাল রিফ দেখতে কেমন মামী?”

    “মুখে কী আর বর্ণনা করা যায়? এখানে আমাদের রিসার্চ নেট ছাড়া অন্য নেট নেই। থাকলে ইন্টারনেটে সার্চ দিলেই খানিকটা দেখতে পাবি।” মামী কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, “আমার ল্যাপটপে কিছু ছবি আর ভিডিও আছে। দেখতে চাইলে দেখতে পারিস।”

    “দেখব মামী। আমি দেখতে চাই।”

    একটা জিনিস খুঁজে বের করতে হলে সেটা দেখতে কেমন হয় জানা দরকার। মামীর কথা শুনে আমি মনে মনে ঠিক করে ফেলেছি আমি কোরাল রিফটা খুঁজে বের করে ফেলব। কোনো কিছুর সিদ্ধান্ত নিতে আমার কখনো দেরি হয় না।

    .

    নাস্তা করতে করতে আমি মিতিকেও স্নৰ্কেল করতে রাজী করিয়ে ফেললাম। সে রাজী হলেই অবশ্য হবে না, তার মাকেও রাজী হতে হবে। মিতির মা যখন শুনলেন মামী আমাদের স্নর্কেল করাবেন তখন আগ্রহ নিয়ে রাজী হলেন। এখানে সবাই মামীর ওপর সবকিছু নিয়ে ভরসা করে।

    আমাদের কাছাকাছি জহির বসেছিল, সে আমাদের কথাবার্তা শুনছিল, সেও সুর্কেল করতে চলে আসে কিনা সেটা নিয়ে ভয়ে ছিলাম কিন্তু সে বেশী উৎসাহ দেখাল না। অন্যরা চলে গেলে বরং আমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করল। বলল, “তোদের কি মাথা খারাপ হয়েছে? ঠান্ডা পানির মাঝে খাবলাখাবলি করবি?”

    “পানি মোটেও ঠান্ডা না। মামী বলেছেন।”

    “নির্ঘাত নিমোনিয়া হবে। কাছে কোনো হাসপাতালও নাই।”

    “জাহাজে দুজন ডাক্তার আছে তুমি জানো?” একজনের কথা শুনেছি সেটা বাড়িয়ে দুজন বলে দিলাম।

    “সমুদ্রের পানিতে নামবি আর নিচ থেকে কুমীর এসে কামড় দিয়ে টেনে নিয়ে চলে যাবে।”

    “সমুদ্রে কুমীর থাকে না।”

    “তোকে বলেছে।”

    আমি মুখ শক্ত করে বললাম, “আমি জানি।”

    “তাহলে বোয়াল মাছ এসে ধরে নিয়ে যাবে। সমুদ্রের বোয়াল রাক্ষসের সাইজের হবে।”

    কুমীর থেকে এককথায় বোয়ালে নেমে এসেছে। কাজেই আমি আর তর্ক করলাম না। জহিরকে ঠান্ডা করার জন্য গলা নামিয়ে বললাম, “আর শোনো–তুমি ডেকে সিগারেট খেয়ো না, বুঝেছ?”

    জহির ভয় পাওয়া চোখে বলল, “তুই কেমন করে জানিস?”

    “না জানার কী আছে? সবাই জানে। সাবধান।”

    জহির নিজেই বোয়াল মাছের মতো মুখ খুলতে লাগল আর বন্ধ করতে লাগল।

    .

    দুপুরে লাঞ্চ করার পর মামী আমাদের নিয়ে রওনা হলেন, বিশাল আয়োজন, মনে হলো অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। অনেকগুলো ডাইভিং গগলস, আমরা যেহেতু ছোটো তাই কোনটা ফিট হবে জানেন না বলে বেশী করে নিয়েছেন। কয়েকটা নানা রঙের টিউব, একদিকে দাঁত দিয়ে কামড়ে ধরার ব্যবস্থা, সেটা দিয়ে নিঃশ্বাস নিতে হয়। এটার নাম সুর্কেল। পায়ে পরার জন্য ফিন হুবহু ব্যাঙের পায়ের মতো। বেশ কয়েকটা টাওয়েল। আমাদের শুকনো কাপড়। কিছু শুকনো খাবার। ফ্লাস্কে হট চকলেট। একটা ফার্স্ট এইড বক্স। দড়ি দিয়ে বাঁধা লাইফবয়। মামী তার কোমরে একটা মারাত্মক ছুরি বেঁধে নিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময়ও এটা মামীর সাথে ছিল। শুধু হলিউডের সিনেমার দুধর্ষ নায়কদের কাছে মনে হয় এই রকম ছুরি থাকে। দেখে মনে হয় এই ছুরিটার দাম নিশ্চয়ই লাখ টাকার বেশী হবে। আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করছিল কিন্তু বলতে লজ্জা লাগল।

    আমরা লাইফ জ্যাকেট পরে স্পীডবোটে উঠেছি। মামী স্পীডবোট চালু করে সেটা চালাতে শুরু করলেন। তার মানে মামী স্পীডবোটও চালাতে পারেন। মোটর সাইকেল চালাতে পারেন, গাড়ীও চালাতে পারেন। শুধু প্লেন চালানো বাকী আছে, সেটাও নিশ্চয়ই শিখে নিবেন। দুই পাশে পানি ছিটিয়ে স্পীডবোটটা তীরের মতো ছুটতে লাগল, মামী এক পাক ঘুরে এসে এক জায়গায় থামলেন। দড়িতে বাধা কাটার মতো একটা জিনিস নিচে ফেলে বোটটাকে আটকে ফেললেন। তার মানে সমুদ্রটা এখানে খুব বেশী গভীর না, কাটার মতো জিনিসটা দিয়ে বোটটাকে সমুদ্রের তলায় আটকে ফেলা যায়। বোটটাকে আটকানোর পর মুখটা গম্ভীর করে জিজ্ঞেস করলেন, “তোমরা দুজনই সাঁতার জানো?”

    আমি বললাম, “জানি।” মিতি মাথা নাড়ল।

    “তারপরও তোমাদের লাইফ জ্যাকেট পরানো হয়েছে, জাহাজে ফিরে না যাওয়া পর্যন্ত লাইফ জ্যাকেট খুলতে পারবে না। ঠিক আছে?”

    আমি মাথা নাড়লাম। মামী মিতির দিকে তাকিয়ে মুখ স্পষ্টভাবে ধীরে ধীরে বললেন, “মিতি। তোমার যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে আমি লিখে দেব।”

    মিতি মাথা নাড়ল।

    তারপর মামী আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। প্রথমে আমরা এমনিতেই পানিতে নেমে একটু দাপাদাপি করলাম এবং হঠাৎ করে মনে পড়ল যে সমুদ্রের পানি আসলে লোনা! নামার সময় প্রথমবার মনে হচ্ছিল জহির মনে হয় ঠিকই বলেছিল যে পানিটা অনেক ঠান্ডা কিন্তু একটু পরেই আমাদের অভ্যাস হয়ে গেল। মামী বোটে পা দুলিয়ে বসে আমাদের লক্ষ করছিলেন। আমরা পানিতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর মামী আমাদের ডাইভারস গগলস পরিয়ে দিলেন। বেশ কয়েকটা চেষ্টা করার পর একটা আমার মুখে চমৎকারভাবে ফিট করল। মিতির মুখ মনে হয় ছোটো, তাকে আরও বেশী চেষ্টা করতে হলো। মামী এবারে আমাদের পানির ভেতরে মাথা ডুবিয়ে তাকাতে বললেন।

    আমরা পানিতে মাথা ডুবিয়ে তাকালাম এবং একেবারে হতবাক হয়ে গেলাম। পানির নিচে সম্পূর্ণ অচেনা একটা পৃথিবী ঝকঝক করছে। কতবার পানিতে নেমেছি পানির নিচে তাকিয়েছি কখনো চিন্তা করি নাই এরকম ঝকঝকে পরিষ্কার দেখা সম্ভব। ধরেই নিয়েছি নিশ্চয়ই পানিটা ঘোলা তাই পানির নিচে সব কিছু ঘোলা, সবকিছু অস্পষ্ট, সবকিছু ঝাপসা। আমি আমার পুরো হাত পা শরীর দেখতে পাচ্ছি, মিতিকে দেখতে পাচ্ছি, এক কথায় একেবারে বেকুব হয়ে গেলাম।

    নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার পর মাথা তুলে তাকালাম, মামীকে বললাম, “মামী! কী সুন্দর! কী সুন্দর। সবকিছু কী স্পষ্ট।”

    মিতিও মাথা নাড়ল। হাত দিয়ে বুঝিয়ে দিল কী অসাধারণ।

    মামী হাসলেন, বললেন, “হ্যাঁ। গগলস পরলেই পানির নিচে অন্য রকম দেখায়।”

    “কিন্তু কী সুন্দর!”

    “যখন একটা মাছ দেখবি তখন বুঝতে পারবি কত সুন্দর।” মামী হাসলেন, বললেন, “আমাদের দেশের মানুষ তো পানি নিয়েই বেঁচে থাকে। জেলে মাঝি ছেলে বুড়ো সবাই। তাদের সবাইকে এরকম ডাইভারস গগলস দেওয়া দরকার। বিশেষ করে বন্যার পানি হওয়ার পর যেসব দুষ্টু ছেলেরা ব্রিজের ওপর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের। তাহলে ওরা দুষ্টুমি করে আরও অনেক বেশি মজা পাবে।”

    আমরাও অনেক মজা পেলাম। যখন ডাইভারস গগলস পরে অভ্যস্ত হয়ে গেলাম তখন মামী আমাদের স্নর্কেল পরিয়ে দিলেন। এখন থেকে নাক দিয়ে না, মুখ দিয়ে শ্বাস নিতে হবে, মামী সেটা আমাদের অনেকবার মনে করিয়ে দিলেন। তারপরেও প্রথমবার পানিতে নেমে অভ্যাসের কারণে নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে নাকে পানি ঢুকে গেল। শুধু নাকে না মনে হলো নাক দিয়ে বুঝি একেবারে ব্রেনে পানি চলে গেছে! মাথা বের করে অনেকবার নাক ঝেড়ে তারপর শান্তি। মিতির কোনো অসুবিধাই হলো না, একবারেই মর্কেল দিয়ে শ্বাস নিয়ে মাছের মতো ঘুরে বেড়াতে লাগল।

    আমি শেষ পর্যন্ত কায়দাটা শিখে গেলাম, তখন মনে হতে লাগল নাক দিয়ে না, মুখ দিয়েই শ্বাস নিতে হয়, এটাই স্বাভাবিক। আমরা একবারও পানি থেকে মাথা না তুলে পানির নিচে ঘুরে বেড়াচ্ছি, ব্যাপারটাই একেবারে অন্যরকম।

    ভেবেছিলাম স্নৰ্কেল লাগিয়ে পানির বেশী নিচে যাওয়া যাবে না। টিউবটা পানিতে ডুবে গেলে ভেতরে পানি ঢুকে বিতিকিচ্ছি কিছু একটা ঘটে যাবে। কিন্তু মামী শিখিয়ে দিলেন, পানির ওপরে উঠে জোরে ফুঁ দিলেই সব পানি বের হয়ে টিউবটা পরিষ্কার হয়ে যায়।

    পানির নিচে বেশীক্ষণ থাকলে গগলসটা জলীয়বাষ্পে ঘোলা হয়ে যায়। মামী শিখিয়ে দিলেন, ভেতরে একটু থুতু লেপে নিলেই আর ঘোলা হয় না। কী আজব!

    যখন স্নর্কেল ব্যবহার করা শিখে গেলাম তখন মামী আমাদের বোটের ওপর তুলে নিয়ে আমাদের পায়ে ফিন পরিয়ে দিলেন। আমাদের পায়ের জন্য ফিনগুলো একটু বড়ো, ভেতরে একটু টিস্যু গুঁজে নিতে হলো কিন্তু শেষ পর্যন্ত। মোটামুটি ফিট হলো।

    ফিনগুলো পায়ে লাগিয়ে যখন বোটে দাঁড়িয়েছি, তখন মামী বললেন, “ফিন পরে জিনের মতো হাঁটতে হয়।”

    আমি অবাক হয়ে বললাম, “জিনের মতো?”

    মিতি মামীর কথাটা বুঝতেই পারল না, অবাক হয়ে তাকিয়ে রইল। মামী তখন মিতির নোট বইয়ে লিখলেন, ‘জিনের গোড়ালী পায়ের উলটো দিকে। তাই জিন যখন সামনে হাঁটে তখন পেছনে যায়। ফিন পরলে জিনের মতো উলটা দিকে হাঁটতে হয় তা না হলে আছাড় খেয়ে পড়বে!’

    মামী সত্যি কথাই বলেছেন, ফিন পরে ভুল করে একটু সামনের দিকে হাঁটতে গিয়ে আরেকটু হলে আছাড় খেতাম।

    পানিতে নামার পর মামী মনে করিয়ে দিলেন, পানিতে হাত দিয়ে সাঁতার কাটলে পরিশ্রম বেশী হয়। সেই তুলনায় পা দিয়ে সাঁতার কাটা সহজ। তাই আমরা যেন হাতগুলো ব্যবহার না করে শুধু পা দিয়ে সাঁতার কেটে ঘুরে বেড়াই।

    সারাজীবন হাত দিয়ে দাপাদাপি করে সাঁতার কেটেছি তাই হাত না ব্যবহার করে শুধু পা দিয়ে সাঁতার কাটা এত সোজা না, আমাদের অনেক প্র্যাকটিস করতে হলো।

    আমরা মোটামুটি সবকিছু শিখে গেছি, এখন যত প্র্যাকটিস করব তত এক্সপার্ট হয়ে যাব। মামী বোটের ওপর বসে থেকে আমাদের স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দিলেন, বলে দিলেন দুজন যেন একসাথে থাকি আর বেশী দূরে না যাই।

    আমি আর মিতি তখন পানির নিচে তাকাতে তাকাতে ঘুরে বেড়ালাম। কী যে মজা হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। নিচে অনেক গভীর না হয়ে যদি তলাটা দেখা যেত নিশ্চয়ই আরও অনেক বেশী মজা হতো।

    আমরা দুজন স্বর্কেল করছি হঠাৎ মিতি আমার কাছে চলে এলো, উত্তেজিত হয়ে আমাকে ধরে দূরে কিছু একটা দেখাল। আমি তাকালাম, তারপর দেখলাম বিশাল একটা কাছিম সাঁতরে সাঁতরে আসছে। একটা কাছিম যে এত বড়ো হতে পারে আমি জীবনেও চিন্তা করি নাই।

    আমাদের প্রথমে একটু ভয় লাগল কিন্তু কাছিমকে নিশ্চয়ই ভয় পাওয়ার কিছু নাই। কাছিমটা ঠিক আমাদের কাছে এসে মাথা ঘুরিয়ে আমাদের দেখল তারপর ঘুরে যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকে যেতে লাগল। বড়ো বড়ো পাগুলো ধীরে ধীরে নাড়ছে, মাথাটা ঘুরিয়ে দেখছে, কী যে সুন্দর লাগছে কী বলব।

    আমরা একটু পরে ফিরে এলাম, উত্তেজিত হয়ে মামীকে যখন কাছিমটার কথা বললাম, মামী মাথা নাড়লেন বললেন, “হ্যাঁ, আমিও কাছিমটাকে দেখেছি। সামুদ্রিক কাছিম। খুবই নিরীহ প্রাণী।”

    আমরা আরও কিছুক্ষণ থাকতে চাইছিলাম কিন্তু মামী রাজী হলেন না, বললেন একদিনের জন্য বেশী করা ঠিক না। আমরা নৌকায় উঠে শরীর মুছে নিলাম। মামী মিতিকে তার কাপড় বদলে শুকনো কাপড় পরতে সাহায্য করলেন। তারপর আমাদের শরীরে কী একটা লোশন মাখতে দিলেন। তারপর মগে গরম হট চকলেট খেতে দিলেন।

    সেটা খেতে কী যে মজা লাগল বলে বোঝানো যাবে না। মনে হয় বেহেশতে গেলে সবাইকে নিশ্চয়ই এরকম গরম হট চকলেট খেতে দেওয়া হবে।

    আমরা যখন ফিরে আসছিলাম তখন দেখলাম জহির বারান্দার রেলিং ধরে ভোঁতা মুখ করে দাঁড়িয়ে আছে। একটা রাক্ষুসে টাইপের বোয়াল মাছ আমাদের খেয়ে ফেলে নাই দেখে তার মনে হয় একটু মন খারাপ হয়েছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleটি-রেক্সের সন্ধানে – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article আহা টুনটুনি উহু ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }