Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমি এবং কয়েকটি প্রজাপতি – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প107 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. বাসররাতে স্ত্রীকে কী কী কথা বলবে

    আমার ধারণা বাসররাতে স্ত্রীকে কী কী কথা বলবে সব ছেলেই তা ঠিক করে রাখে। কয়েকবার রিহার্সেলও দেয়। মূল সময়ে সব গুবলেট করে ফেলে। আমার বন্ধু ফরহাদ বাসররাতে স্ত্রীকে শুনিয়ে মুগ্ধ করার জন্যে একটি দীর্ঘ কবিতা মুখস্থ করে রেখেছিল। তার স্ত্রীর নাম ঝরনা। সে মুখস্থ করেছিল সত্যেন্দ্রনাথের ঝর্ণা কবিতাটি। আপনি নিশ্চয়ই শুনেছেন, ঐ যে—

    ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা
    তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা
    অঞ্চল সিঞ্চিত গৌরিক স্বর্ণে
    গিরিমল্লিকা দুলে কুন্তল কর্ণে।

    ঝাড়া মুখস্থ করা এই কবিতা বেচারা ফরহাদ বাসররাতের উত্তেজনায় পুরোপুরি ভুলে গেল। সে পুরো রাত কাটিয়ে দিল কবিতাটা মনে করার চেষ্টা করতে করতে। শীতের রাতেও তার কপাল দিয়ে টপটপ করে ঘাম পড়তে লাগল। তার স্ত্রী লজ্জা ভুলে গিয়ে কয়েকবার জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ?

    আমি আর দশজন মানুষের মতো না। আমি যা ঠিক করি তা করি। বাসররাতে রূপাকে কী বলব সব আমি গুছিয়ে রাখলাম। তার রূপা নামটা পাল্টে দিতে হবে। রূপ থেকে রূপা। এই নাম চিৎকার করে বলে–আমি রূপবতী।

    মানিক বন্দ্যোপাধ্যায়ের এক উপন্যাসের নায়কের নাম যেমন ছিল ‘রাজকুমার’। নামটাই বলে দিচ্ছে মানুষটা অসম্ভব রূপবান। আপনি কি উপন্যাসটা পড়েছেন? উপন্যাসের নাম ‘চতুষ্কোণ’। এই একটি মাত্র উপন্যাস পড়েই কিছুক্ষণের জন্যে হলেও আমার রাজকুমার হতে ইচ্ছা করেছিল। আপনি উপন্যাসটা না পড়ে থাকলে আপনাকে দিতে পারি। আপনি পুরোপুরি নিয়ে যেতে পারেন। আমার কাছে দু’টা কপি আছে। প্রথমটা হারিয়ে গেছে ভেবে আরেকটা কিনেছিলাম। কেনার পর পরই হারানো কপি ফিরে পেয়েছি। একই বইয়ের দু’টা কপি ঘরে রাখার কোনো মানে হয় না।

    মূল গল্পে ফিরে যাই। রূপাকে কী বলব সব গুছিয়ে ফেললাম। প্রথমে নাম বদল, তারপর…

    আমার বন্ধু ফরহাদের যেমন সব আউলে গিয়েছিল আমারও সে-রকম হলো। আমার আউলে গেল ভিন্ন কারণে। আমি দেখলাম রূপা কেমন করে যেন তাকাচ্ছে আমার দিকে। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে আর শাঁ শাঁ শব্দ করছে। আমি বললাম, শব্দ কিসের?

    সে বলল, আমার এলার্জির সমস্যা আছে।

    আমি বললাম, এলার্জির সমস্যা থাকলে শাঁ শাঁ শব্দ হয়?

    সে বলল, এলার্জির অ্যাটাক হলে শ্বাসনালি ফুলে যায়, তখন নিঃশ্বাসে কষ্ট হয় আর শাঁ শাঁ শব্দ হয়।

    নিঃশ্বাসে কষ্ট হচ্ছে?

    হুঁ।

    এর চিকিৎসা নেই?

    ইনহেলার নিলে কমবে। আমি ইনহেলার আনতে ভুলে গেছি।

    আমি আনিয়ে দিচ্ছি।

    রহমত মিয়াকে ইনহেলার আনতে পাঠিয়ে ঘরে ঢুকে দেখি রূপা স্বাভাবিক হয়েছে। সহজভাবে নিঃশ্বাস নিচ্ছে।

    আমি বললাম, ঘটনা কী? সেরে গেছে?

    হুঁ।

    আবার হবে?

    জানি না।

    গরম চা কিংবা কফি খাবে?

    না।

    আমি খাটের পাশে রাখা চেয়ারে বসতে বসতে বললাম, তোমার রূপা। নামটা আমি বদলে দেব। এই নাম আমার পছন্দ না। নতুন নাম দেব।

    কী নাম?

    এখন থেকে তোমার নাম দস্তা।

    কী নাম?

    দস্তা। Zinc.

    রূপা অবাক হয়ে বলল, দস্তা নাম কেন?

    আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, দস্তা আমার পছন্দের নাম। তাছাড়া একজন বিখ্যাত কবি তাঁর প্রেমিকাকে দস্তা-কন্যা সম্বোধন করেছেন।

    দস্তা-কন্যা?

    হ্যাঁ। আমেরিকান কবি। কবির নাম রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের নাম নিশ্চয়ই জানো। তুমি সাহিত্যের ছাত্রী।

    রবার্ট ফ্রস্টের নাম জানি। কিন্তু তিনি তাঁর প্রেমিকাকে দস্তা-কন্যা ডাকতেন তা জানতাম না।

    তিনি ডেকেছেন Zinc Lady নামে। আমি বঙ্গানুবাদ করলাম।

    কবিতাটা কি আপনার মনে আছে? হ্যাঁ আছে। পুরোটা মনে নেই, কয়েক লাইন আছে—

    Out of grave I come to tell you this,
    Out of grave I come to quench the kiss
    Oh my Zinc Lady.

    দস্তা-কন্যা আমার দিকে তাকিয়ে আছে। তার ঘনঘন নিঃশ্বাস পড়ছে। শা শাঁ শব্দ আবারো শোনা যাচ্ছে। আমি বললাম, পানি খাবে?

    দস্তা-কন্যা ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ।

    আমি বললাম, তুমি তো বাড়াবাড়ি রকমের অসুস্থ।

    সে বলল, আমি সবসময় এরকম থাকি না। মাঝে মাঝে শরীর বেশি খারাপ করে।

    তখন কী কর? শুয়ে থাক?

    না, আধশোয়া হয়ে থাকি। আধশোয়া হয়ে থাকলে কষ্ট কম হয়।

    তাহলে থাক আধশোয়া হয়ে।

    দস্তা-কন্যা বাকি রাতটা খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে কাটিয়ে দিল। আমি এক ঘুম দিয়ে জেগে উঠে দেখি সে ঠিক আগের জায়গায় বসে আছে। শা শাঁ শব্দ হচ্ছে। তার চোখ চকচক করছে। মনে হয় একটু আগে কেঁদেছিল। এখন কান্না নেই কিন্তু কান্নার ছায়া চোখে লেগে আছে। দস্তা-কন্যার এই হতাশ ক্লান্ত রূপ দেখেই হয়তো আমি সেই রাতে তার প্রেমে পড়েছিলাম।

    ভাই, আমি আমার প্রেমের গল্পটাই আসলে আপনাকে বলছি।

    সবার প্রেম কি এক রকম হয়? একেকজনের প্রেম হয় একেক রকম। কেউ প্রেমে পড়লে প্রেমিকাকে নিয়ে পার্কে চলে যায়। এক ঠোঙা বাদাম কিনে। বাদাম ভেঙে ভেঙে প্রেমিকার হাতে তুলে দিয়ে গদগদ গলায় বলে, আজকে তোমাকে কী যে সুন্দর লাগছে!

    আবার আরেক দল আছে…

    আচ্ছা থাকুক, আমি প্রেম-শাস্ত্রের গবেষক না। আমি আমার নিজের প্রেমের গল্পটাই গুছিয়ে বলার চেষ্টা করি। তার আগে আমার অতি প্রিয় প্রেমের কবিতার কয়েকটা লাইন শুনবেন?

    Love strong as death is dead
    Come let us make his bed
    Among the dying flowers;
    A green turf at his head;
    And a stone at his feet,
    Whereon we may sit
    In the quiet evening hours.

    আজ থেকে দেড় শ’ বছর আগে ক্রিস্টিনা রোসেটি নামের এক তরুণী এই কবিতাটি লিখেছেন। আমি তার বঙ্গানুবাদ করেছি। ও আচ্ছা, আপনাকে বলা হয়। নি, আমার কবিতা-রোগ আছে। চার ছ’লাইনের কবিতা (কিংবা পদ্য) মাঝেমধ্যে লিখি। গম্ভীর গলায় আবৃত্তি করে বানরগুলোকে শোনাই। এরা কবিতা পাঠের সময় ঝিম ধরে থাকে এবং অতি দ্রুত চোখ পিটপিট করতে থাকে। মজার ব্যাপার না?

    যাই হোক, ক্রিস্টিনা রোসেটির কবিতার অনুবাদ কেমন হয়েছে দেখুন তো–

    মৃত্যুর মতো প্রগাঢ় প্রেম কিন্তু মৃত
    এসো সেই শবদেহের জন্যে একটা বিছানা করি।
    ছড়িয়ে দেই কিছু শুকনো ফুল,
    একটা সবুজ চাদর থাকুক তার মাথার পাশে
    আর পায়ের কাছে একটা প্রস্তরখণ্ড।
    আমরা দু’জন বসব সেই পাথরে।
    কাটিয়ে দেব অলস বিকেলের শান্ত সময়।

    ভাই, কী বললেন, আবার বলুন, আমি বুঝতে পারি নি। ও আচ্ছা আচ্ছা যে সমস্যা সমাধানের জন্যে বিয়ে করেছি সেই সমস্যার সমাধান হয়েছিল কি না। বিয়ের পরেও নারীকণ্ঠ শোনা যেত কি যেত না। তাই তো?

    না, সমস্যার সমাধান হয় নি। হঠাৎ হঠাৎ নারীকণ্ঠ শুনতাম। বিয়ের পর প্রথম যেদিন নারীকণ্ঠ শুনলাম সেদিনের কথা বলি। দস্তা-কন্যা ঢুকেছে। বাথরুমে। শাওয়ার ছেড়ে এক থেকে দেড় ঘণ্টা সময় নিয়ে সে গোসল করবে। আমি বসে আছি বারান্দায় বানরগুলির জন্যে অপেক্ষা করছি। কিংবা অপেক্ষা ছাড়াই বসে আছি। হাতে বই আছে। ইচ্ছা হলে দু’এক পাতা পড়ব, ইচ্ছা না হলে পড়ব না। সময় কাটছে আরামদায়ক আলস্যে। ক্রিস্টিনা রোসেটির কবিতার মতো—‘কাটিয়ে দেব অলস বিকেলের শান্ত সময়’।

    তখন খুব কাছ থেকে কে যেন বলল, কী করছেন? আমি এতই চমকালাম যে হাত থেকে বই পড়ে গেল। ভয়ঙ্করভাবে চমকানোর প্রধান কারণ হলো–নারীকণ্ঠটা এখন চেনা। দস্তা-কন্যার গলা এবং এতে কোনো ভুল নেই। দস্তাকন্যা বাসররাতে আমার সঙ্গে আপনি আপনি করে কথা বললেও এখন ‘তুমি’ করে বলে। নারীকণ্ঠ বলছে ‘আপনি’ করে। প্রভেদ বলতে এইটুকুই।

    আমি সারা বিকাল ব্যাপারটা নিয়ে চিন্তা করে সন্ধ্যা নাগাদ একটা মোটামুটি সমাধান দাঁড় করিয়ে ফেললাম। আমি আমার সমাধানটা আপনাকে বলছি। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা পরে শুনব।

    আমার ব্যাখ্যা হলো মানুষের মস্তিষ্ক অপরিচিত কোনো জিনিস বেশিক্ষণ সহ্য করে না। নানানভাবে সে চেষ্টা করে অপরিচিত জিনিসটাকে পরিচিত করতে। একটা লম্বা দাগের দু’পাশে দু’টা ফুটা আঁকলে মস্তিষ্ক সেটাকে মানুষের আদল দিতে চেষ্টা করে। আমার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে। তরুণী-কণ্ঠকে সে পরিচিত করার ব্যবস্থা করছে।

    তরুণী-কণ্ঠ দ্বিতীয়বার শুনলাম এক মধ্যরাতে। হঠাৎ পানির পিপাসায় ঘুম ভেঙে গেছে। দস্তা-কন্যা হাত-পা গুটিয়ে ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আমি খুব সাবধানে তার ঘুম না ভাঙিয়ে বিছানা থেকে নামলাম। পাশের ঘরে গেলাম। ফ্রিজ খুলে ঠাণ্ডা পানির বোতল বের করে পর পর দু’গ্লাস বরফ-শীতল পানি খেলাম। হঠাৎ করে অতিরিক্ত ঠাণ্ডা পানি খাওয়ার জন্যেই হয়তো ঘুম পুরোপুরি কেটে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যাবার পর যদি ঘুম না আসে, তাহলে বেশিরভাগ মানুষই খুব আপসেট হয়ে পড়ে। আমার কিন্তু ভালোই লাগে। নীরব সুনসান রাতে চুপচাপ বসে থাকার মধ্যেও আনন্দ। দিনের বেলায় হৈচৈ কোলাহলে জেগে থাকার চেয়ে রাতের জেগে থাকা শ্রবণেন্দ্রিয়ের জন্যে আনন্দময়। মানুষের কান পঁয়ত্রিশ ডেসিবেলের চেয়ে উঁচু শব্দ শুনলে কষ্ট পায়। রাতের বেলায় শব্দমাত্রা নিশ্চয়ই পঁয়ত্রিশ ডেসিবেলের নিচে।

    আমি লাইব্রেরি ঘরে ঢুকলাম। শেলফের কাছে গিয়ে চোখ বন্ধ করে হাত বাড়ালাম। যে বইটা হাত দিয়ে প্রথম ছোঁব সেটাই পড়ব। প্রথম পৃষ্ঠা থেকে যে পড়া ধরব তা না। ইজিচেয়ারে শুয়ে বই খুলব (চোখ তখনো বন্ধ)। যে পৃষ্ঠাটা খোলা হবে সেখান থেকেই পড়া শুরু করব। এটা আমার একটা খেলা। শিশুরা যেমন বড়দের মতো কিছু খেলার চেষ্টা করে, বড়রাও সে-রকম শিশুদের কিছু খেলা খেলে।

    বই পড়তে শুরু করেছি। হাতে এসেছে মার্কেজের লেখা ‘দ্য স্টোরি অফ এ শিপরেকড সেইলার’-এর ইংরেজি অনুবাদ। অনুবাদ করেছেন- রেনডলফ হোগান। বই পড়তে যাব, তখন নারীকণ্ঠ শুনলাম–ঘুমাচ্ছেন না কেন?

    আমি অন্যদিনের মতো এদিক ওদিক তাকালাম না। চোখ বন্ধ করে বললাম, ঘুম আসছে না, তাই ঘুমাচ্ছি না। বলেই অপেক্ষা করতে লাগলাম কী জবাব আসে তা শোনার জন্যে। কোনো জবাব এলো না। আমি যখন মোটামুটি নিশ্চিত যে জবাব আসবে না, তখন পায়ের শব্দ শুনলাম। কেউ যেন এগিয়ে আসছে। এই তো লাইব্রেরি ঘরে ঢুকল। এগুচ্ছে আমার দিকে। এই তো আমার ইজিচেয়ারের পেছনে এসে দাঁড়িয়েছে। আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখার। অনেক কষ্টে সেই ইচ্ছা দমন করলাম। যে পেছনে এসে দাঁড়িয়েছে দেখি সে কথা বলে কি-না।

    সে কথা বলল। অবিকল দস্তা-কন্যার গলায় কিছুটা আদুরে ভঙ্গিতে বলল, কী পড়ছেন?

    বই।

    কী বই?

    দ্য স্টোরি অফ এ শিপরেকড সেইলার।

    শব্দ করে পড়ন না। আমিও শুনি।

    তুমি কে?

    নারীকণ্ঠ জবাব দিল না। খিলখিল করে হাসল। সে সম্ভবত হাত নাড়িয়েছে। কারণ তার হাতে চুড়ির শব্দ শুনলাম। কাচের চুড়ি। এটা একটা ইন্টারেস্টিং তথ্য। দস্তা-কন্যা কাচের চুড়ি, সোনার চুড়ি–কোনো চুড়িই পরে না। চুড়ির টুং টাং শব্দ তার ভালো লাগে না।

    তোমার নাম কী?

    (আবারো হাসি)

    হাসছ কেন?

    নাম জিজ্ঞেস করছি, নাম বলো।

    আমার নাম কাঁসা।

    কাঁসা মানে?

    কাঁসা চেনেন না? তামা এবং দস্তা মিলিয়ে হয় কাঁসা। (আবারো হাসি)

    আমি যদি এখন পেছন দিকে ফিরি, তাহলে কি তোমাকে দেখতে পাব?

    দেখতে পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। (হাসি)

    আমি সাবধানে চোখ খুললাম। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। পেছনে কেউ নেই। শুধু দরজার পর্দা কাঁপছে। বলাই বাহুল্য, বাতাসে কাঁপছে। তবে কেউ যদি ভাবতে চায় কাঁসা নামের মেয়েটি কিছুক্ষণ আগে পর্দা সরিয়ে এই দরজা দিয়ে চলে গেছে–তাও ভাবতে পারে।

    কোলের উপর রাখা বই পড়ছি। প্রতি মুহূর্তে ভাবছি মেয়েটি আবারো আসবে। সে এলো না। আমি বইটা ইজিচেয়ারে রেখে ঘুমুতে গেলাম। যদি ঘুম আসে–আবারো বই পড়তে আসব।

    দস্তা-কন্যা ঠিক আগের ভঙ্গিতেই ঘুমুচ্ছে। ভালো করে লক্ষ করে দেখি, তার হাতভর্তি কাচের চুড়ি। যে চুড়ি পছন্দ করে না সে হঠাৎ করে হাতভর্তি চুড়ি কেন পরল? নিশ্চয়ই কোনো কারণ আছে। বাতি নিভিয়ে আমি কারণ খুঁজে বের করার চেষ্টা করতে লাগলাম। চেষ্টা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ব।

    একটু আগে যে মেয়েটির সঙ্গে কথা বলেছি সে আর কেউ না–সে আমার মস্তিষ্কের কল্পনা। আমি নিজে আমার নিজের সঙ্গে কথা বলেছি। মেয়েটির হাতভর্তি চুড়ি দেখেছি–এরও একটা সহজ ব্যাখ্যা আছে। দস্তা-কন্যা আজ চুড়ি পরেছে। আমার চোখে তা পড়েছে। অস্পষ্টভাবে পড়েছে। চুড়ির টুংটাং শব্দ কানে এসেছে। মস্তিষ্ক টুং টাং শব্দের অংশটা স্মৃতিকোষে জমা করে রেখেছে। সে এই শব্দ নিয়েই খেলা করেছে।

    মানুষের মস্তিষ্ক মাঝে মাঝে কিছু অদ্ভুত কাণ্ডকারখানা করে, বিভিন্ন স্মৃতিকোষে জমা করে রাখা স্মৃতি নিয়ে নিজের ইচ্ছামতো ঘটনা সাজায় এবং স্মৃতির ফাক ভর্তি করে। একে বলে কনফ্যাবুলেশন, বাংলায় ‘মিথ্যা-স্মরণ’। সাইকোসিসের রোগের শুরুটা হয় এইভাবে। এক পর্যায়ে সে বাস্তবের সঙ্গে সমস্ত সম্পর্ক হারিয়ে মনগড়া জগতে বাস করতে থাকে।

    আমার বেলাতেও হয়তো এরকম কিছু ঘটবে। আমি দস্তা-কন্যা এবং কাঁসাকন্যা দুজনের সঙ্গে জীবনযাপন করতে থাকব। দু’জনের ভেতর থেকে একজনকে বেছে নেব। সেই একজন দস্তা-কন্যা হতে পারে, আবার কাসাকন্যাও হতে পারে।

    আমি বিছানা ছেড়ে উঠলাম। ঘুম আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুধু শুধু বিছানায় গড়াগড়ির কোনো মানে হয় না। বরং বইটা পড়া যেতে পারে। বই পড়ার সময় কাঁসা-কন্যা যদি উপস্থিত হয় তাহলেও মন্দ হয় না।

    লাইব্রেরি ঘরে ঢুকে আমাকে ধাক্কার মতো খেতে হলো। ইজিচেয়ারে রাখা বইটা নেই। বইটা শেলফে সাজিয়ে রাখা।

    কাজটা কে করেছে? দোতলায় কেউ আসে না। এই নিয়ম অনেক দিনের। কাজের মানুষরা কেউ এ নিয়ম ভাঙবে না। তাহলে ইজিচেয়ার থেকে বইটা নিয়ে শেলফে কে রাখল? কাঁসা-কন্যা? না-কি এই কাজটা আমি নিজেই করেছি! তারপর ভুলে গেছি। এই স্মৃতি মস্তিষ্কে নেই।

    মস্তিষ্ক কিছু কিছু স্মৃতি মুছে ফেলছে। সে এই কাজ যখন করা শুরু করবে তখন থেমে থাকবে না। স্মৃতি মুছবে, স্মৃতি এলোমেলো করে সাজাবে।

    আমি ইজিচেয়ারে বসলাম। এবার আমার হাতে বই নেই। চুপচাপ বসে থাকার জন্যেই বসে থাকা। আমার শীত শীত লাগছে। শীত লাগার কি কথা? না-কি শারীরিক অনুভূতির ব্যাপারেও সমস্যা দেখা দিয়েছে?

    তুমি এখানে কী করছ?

    কাঁসা-কন্যার গলা। সে ঠিক আগের মতো পেছনে এসে দাঁড়িয়েছে। আমি মাথা ঘুরিয়ে তাকালাম না। যেভাবে বসেছিলাম সেভাবেই বসে রইলাম। আমার দৃষ্টি শেলফে রাখা বইটার দিকে।

    কাঁসা-কন্যা আবারো বলল, তুমি কী করছ?

    বই পড়ছি।

    তোমার হাতে তো বই নেই। বই পড়ছ কীভাবে?

    ও আচ্ছা তাই তো! বই পড়ব বলে ভাবছি। তুমি কি নীল রঙের ঐ বইটা এনে দেবে? শেলফ থেকে একটু বের হয়ে এসেছে।

    কাঁসা-কন্যা ইজিচেয়ারের পেছন থেকে সামনে চলে এলো। আমি দেখলাম কাঁসা-কন্যা না। যে আমার সামনে এসেছে সে রূপা, আমাদের দস্তা।

    সে বই এনে আমার হাতে দিতে দিতে বলল, ঘুম ভাঙার পর খুব ভয় পেয়েছি।

    কেন?

    তুমি পাশে নেই, আমি ভয় পাব না? তোমাদের এই বিশাল বাড়ি। সারাক্ষণই এদিকে ওদিকে ভৌতিক শব্দ হয়।

    তাই নাকি?

    হ্যাঁ। তুমি কি রাতদুপুরে সত্যি সত্যি বই পড়বে?

    পড়ব।

    তাহলে আমি তোমার পাশে বসে থাকি। আমি একা শুয়ে থাকতে পারব না।

    দস্তা শোন, তোমার একা শুয়ে থাকার অভ্যাস করতে হবে। আমি প্রায়ই ছাদে চলে যাই। ছাদে পাটি পেতে শুয়ে থাকি।

    কেন?

    আমার কিছু বিচিত্র অভ্যাস আছে। বিচিত্র অভ্যাসের একটি হলো, ছাদে পাটি বিছিয়ে শুয়ে থেকে আকাশের তারা দেখা।

    তুমি যখন ছাদে যাবে অবশ্যই ঘুম ভাঙিয়ে আমাকে নিয়ে যাবে। আমিও ছাদে তোমার সঙ্গে শুয়ে থাকব। তারা দেখব।

    আমি চুপ করে থাকলাম। দস্তা আগ্রহের সঙ্গে বলল, এখন ছাদে যাবে? চল যাই।

    আমি বললাম, এখন যেতে ইচ্ছা করছে না।

    দস্তা বলল, ইচ্ছা না করলে যেতে হবে না। এখন কি তোমার বই পড়তে ইচ্ছা করছে?

    আমি বললাম, আমার ঠিক কী ইচ্ছা করছে বুঝতে পারছি না।

    দস্তা বলল, আমার কী ইচ্ছা করছে বলব?

    বলো।

    আমার ইচ্ছা করছে তোমার সঙ্গে গল্প করতে। তোমার যেমন রাতে ঘুম ভেঙে গেলে একা একা ছাদে চলে যাবার অভ্যাস, আমারও সে-রকম গল্প করার অভ্যাস।

    কার সঙ্গে গল্প করতে?

    সাথী আপার সঙ্গে। আমরা তিনবোন বড় একটা খাটে এক সঙ্গে ঘুমোতাম। আমি মেজ বলে আমি মাঝখানে, বাকি দুজন দু’পাশে। গরমের সময় মাঝখানে শুলে চাপাচাপি হয়। এই জন্যে পরে ঠিক করা হলো–ঘুমুতে যাবার আগে লটারি করা হবে। লটারিতে যার নাম উঠবে সে শুবে মাঝখানে। আমার এমনই কপাল যে লটারিতে সবসময় আমার নাম উঠত। আচ্ছা আমি যে বকবক করছি তুমি বিরক্ত হচ্ছ না তো?

    না।

    এখন বিরক্ত না হলেও পরে হবে। আমি যে কী পরিমাণ কথা বলতে পারি তুমি জানো না। কলেজে ফার্স্ট ইয়ারে আমার নাম ছিল—‘কথা সাগর’। সেকেন্ড ইয়ারে নাম হয়ে গেল—‘কথা মহাসাগর’।

    আমি তাকিয়ে আছি দস্তা-কন্যার দিকে। সে ইজিচেয়ারের পাশে হাঁটু গেড়ে বসেছে। তার হাত ইজিচেয়ারের হাতলে। চোখ বড় বড় করে গল্প করছে–দেখতে ভালো লাগছে।

    দস্তা-কন্যা বলল, কোন কথা থেকে কোন কথায় চলে এসেছি। আসল কথাটা বলা হয় নি।

    আসল কথা কোনটা?

    ঐ যে তোমার যেমন ঘুম ভাঙলে ছাদে চলে যাওয়ার অভ্যাস আর আমার হলো ঘুম ভাঙলে কথা বলার অভ্যাস। সাথী আপার ঘুম খুব পাতলা তো–আমার ঘুম ভেঙে গেলে আমি বিছানায় উঠে বসতাম। সঙ্গে সঙ্গে সাথী আপা উঠে বসে বলত, তোর কী হয়েছে? শ্বাসকষ্ট হচ্ছে না তো? আমি বলতাম, না। আপা এসো গল্প করি। তখন গল্প শুরু করতাম। এক সময় ছোটনকে ডেকে তুলতাম। ছোটন কে বুঝতে পারছ তো? আমার ছোট বোন। তখন শুরু হতো তিনজনের ম্যারাথন গল্প। আচ্ছা তুমি কি সাথী আপার উপর রাগ করে আছ?

    রাগ করে থাকব কেন?

    ঐ যে তোমাকে বিয়ে করে সরে গেল।

    রাগ করি নি।

    সাথী আপার ধারণা তুমি খুব রাগ করে আছ। এই জন্যেই সে এ বাড়িতে আসে না। যেহেতু সে আসে না, ছোটনও আসে না। আমাদের তিনবোনের এক সঙ্গে হওয়া হয় না। তুমি কি একটা মজার কথা শুনবে?

    শুনব।

    কথাটা তোমাকে বলা ঠিক হবে কি-না বুঝতে পারছি না। তুমি অন্য কিছু ভাবতে পার। আচ্ছা থাক বলেই ফেলি–আমরা তিনবোন মিলে ঠিক করেছিলাম তিনজন একটা ছেলেকে বিয়ে করব। যাতে সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারি। অদ্ভুত ব্যাপার কী দেখেছ, আমার বড়বোনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তারপর হলো আমার সঙ্গে। এক সময় হয়তো দেখা যাবে ছোটনের সঙ্গেও তোমার বিয়ে হয়েছে। তুমি আমার কথা শুনে রাগ করছ না তো?

    না।

    সত্যি রাগ করছ না?

    না।

    আমার কেন জানি মনে হচ্ছে তুমি রাগ করেছ। কারণ তোমার ভুরু কুঁচকে আছে।

    আমি রাগ করি নি। বরং খানিকটা মজা পেয়েছি।

    তাহলে ভুরু কুঁচকে আছ কেন? মজা পেলে কেউ ভুরু কুঁচকে থাকে না।

    ভুরু কুঁচকে আছি কারণ আমি একটা বইয়ের নাম মনে করার চেষ্টা করছি। বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। সেখানে তিনবোন একটা ছেলেকে বিয়ে করে।

    দস্তা-কন্যা হাসিমুখে বলল, বইটার নাম ‘ইছামতি। তোমার কি তিন বোনের নাম মনে আছে? ওদের নাম তিলু, বিলু, নীলু। এখন দয়া করে তোমার ভুরু ঠিক কর। ভুরু কুঁচকে আছে এমন মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে। কারণ কী জানো? কারণ আমার বাবা সারাক্ষণ ভুরু কুঁচকে থাকেন। তাকে দেখে। মনে হয় তিনি শুধু যে জগৎ-সংসারের উপর বিরক্ত তা না, তিনি পুরো সৌরমণ্ডলের উপর বিরক্ত। এই, চা খাবে?

    না।

    খাও না একটু চা। আমার চা খেতে ইচ্ছে করছে। আমরা তিনবোন যখন গল্প করে রাত কাটাতাম তখন ঘনঘন চা খেতাম। চা বানাব?

    বানাও।

    তুমি আমার সঙ্গে এসো। আমি চা বানাব, তুমি পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি বোধহয় জানো না আমার সারাক্ষণ তোমার পাশে থাকতে ইচ্ছে করে। কিছুক্ষণ তোমাকে না দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়। তুমি কি আমার কথা বিশ্বাস করছ?

    হ্যাঁ।

    না, তুমি বিশ্বাস করছ না। তুমি অবিশ্বাসী চোখে তাকিয়ে আছ।

    আমি অবাক হয়ে দেখলাম, দস্তা-কন্যার চোখ পানিতে ভরে গেছে। শুধু তাই না–ইজিচেয়ারের হাতলে কয়েক ফোঁটা চোখের পানি পড়ল। আমি আবার ভুরু কুঁচকে ফেললাম। চোখের পানি নিয়ে টেনিসনের বিখ্যাত কবিতা আছে। কবিতাটা মনে করার চেষ্টা করছি–

    Come not, when I am dead,
    To drop thy foolish tears upon my grave.

    আমার মৃত্যুর পর তুমি এসো না,
    তোমার নির্বোধ অশ্রু আমার কবরে যেন না পড়ে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআশাবরী – হুমায়ূন আহমেদ
    Next Article আমাদের সাদা বাড়ি – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }