Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প120 Mins Read0
    ⤶ ⤷

    আম্রপালী – ৪

    ০৪.

    আট দিনের মাথায় এল চিঠিখানা। কলেজ থেকে ফেরার পথে লেটারবক্সে নজরে পড়ল খামটা। ওঁর নিজের হস্তাক্ষরে লেখা সলিল মিত্রের নামাঙ্কিত লেফাফা। সেটা বার করতে করতে পিছন থেকে রামু জানালো, মামাবাবু এসেছেন। যাদুকর যেভাবে হাতসাফাই করে তেমনি দ্রুতগতিতে চিঠিখানা উনি লুকিয়ে ফেললেন পাঞ্জাবির পাশ-পকেটে। জানতে চাইলেন, মামাবাবু কোথায়? প্রত্যাশিত জবাবই পেলেন : মাজির কামরায়।

    জগদীশ প্রণতির চেয়ে বছরতিনেকের ছোট। সপ্তাহে অন্তত একবার অফিসফের্তা গল্পগাছা করে যায়। এখানেই চা-খাবার খেয়ে সন্ধ্যা ঘনালে বাড়ি ফেরে। তখন বাসের ভিড়ও কমে যায়। মাঝে মাঝে ছুটির দিনে অসীমা আর তোতনকে নিয়ে আসে। সেদিন দুপুরে এখানেই আহারাদি করে। সেই দিনগুলি প্রণতির ভারি আনন্দের। স্তব্ধ বাড়িটা একদিনের জন্য মুখর হয়ে ওঠে। আগে সেসব দিনে চাঁদুর মায়ের মুখখানা ঘঁড়িপানা হত। এখন হয় না। প্রণতি কায়দাটা শিখে ফেলেছে। বলে, চাঁদুর জন্য একটা মাছ, আর একবাটি পায়েস নিয়ে যেও চাঁদুর্মা।

    তালুকদার এ ঘরে এসে দেখলেন রামু মামাবাবুকে চা-জলখাবার দিয়ে ইতিপূর্বেই যথারীতি আপ্যায়ন করেছে।

    জগদীশ চায়ের কাপটা নামিয়ে একটা সিগারেট ধরাতে ব্যস্ত।

    তালুকদার বললেন, ধূমপানের বিরুদ্ধে এত এত প্রচার, তবুও ঐ বদভ্যাসটা কেন ছাড়তে পার না–বল তো জগু?

    একমুখ ধোঁয়া ছেড়ে জগদীশ বললেন, এন-এথবার কথাটা বললে জামাইবাবু, ‘হোয়্যার এন টেন্ডস্ টু ইনফিনিটি’! এ মাইনাস-ওয়ানেথবার তোমাকে বলেছি যে, তোমার এ উপদেশ পৌনঃপুনিকতা দোষে অতিদুষ্ট। তবু তুমি বদভ্যাসটা কেন ছাড়তে পার না বলত? তুমি বরং আমার একটা প্রশ্নের জবাব দাও দিকিন?

    –কী?

    –সলিল মিত্র ব্যক্তিটি কে?

    যেন রিফ্লেক্স অ্যাকশন!

    প্রত্যুত্তর ঠোঁটের আগায় : আমার এক প্রাক্তন ছাত্র। কেন?

    শুধু তীক্ষ্ণ স্মৃতিশক্তিই নয়, ওঁর ‘আই কিউ’ ফেনমেনাল। প্রশ্নমাত্র কম্পুটারের দ্রুততায় বুঝে নিলেন : জগদীশ অহেতুক কৌতূহলে লেটার-বক্সে উঁকি মেরে দেখেছে, বাড়ির ভিতরে আসার আগে। কাঁচের ভিতর দিয়ে নামটা যে পড়া যাচ্ছিল তা অনুমাননির্ভর নয়, স্বচক্ষে দেখা।

    বললেন, কেন সলিলকে কী দরকার?

    –না, তাই জিজ্ঞেস করছি। লেটার-বক্সে দেখলাম কিনা–অচেনা নাম।

    অধ্যাপক তালুকদার অন্যমনস্কতার অভিনয় করে পাঞ্জাবির পাশ-পকেট থেকে লেফাফাখানা বার করে দেখে আবার পকেটেই রাখলেন।

    বললেন, বেচারি থাকে ধাপধাড়া গোবিন্দপুরে। চিঠি ডেলিভারি হতে দেরী হয়। তাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাবার পর আমাকে বলেছে…. যাক সে কথা। তোতনরা কেমন আছে?

    ‘খেজুরে-গল্প’ কিছুটা চালিয়ে গা ধোওয়ার অছিলায় ঢুকে গেলেন বাথরুমে।

    কিন্তু এ কী?

    খামের গর্ভে রয়েছে তাঁর নিজেরই লেখা চিঠিখানা! অর্থাৎ যে চিঠি লিখেছেন সলিল মিত্র H.D. 31-কে।

    তার অর্থ? চিঠিখানা ও ফেরত দিল কেন?

    রুদ্ধদ্বার স্নানকক্ষে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন কয়েকটা মুহূর্ত। তীক্ষ্ণবুদ্ধির পণ্ডিতটি কোনো কার্যকারণ-সূত্রের সন্ধান পেলেন না। ও যদি যোগাযোগ করতে না চায়–তা তো নাই চাইতে পারে–উনি বিবাহিত, প্রৌঢ়-কিন্তু সেক্ষেত্রে মেয়েটির পক্ষে স্বাভাবিক হত খামটা ছিঁড়ে ফেলা। অথবা বাস্তববুদ্ধি প্রখর হলে সাবধানে ‘সেলফ অ্যাড্রেসড’ খামের অব্যবহৃত ডাক-টিকিটটা জলে ভিজিয়ে খুলে নেবার পর খামটা ছিঁড়ে ফেলা।

    হঠাৎ একটা কথা খেয়াল হল। উল্টোপিঠটা দেখলেন। তাই বল। একই কাগজের বিপরীতপ্রান্তে গোটা গোটা মেয়েলি হরফে লেখা :

    “কবিবরেষু,

    “অহোবত! কী সৌভাগ্য! একে সাহিত্যিক, তায় কবি! তুমি আমার বিজ্ঞপ্তিবসনের খাঁজে খাঁজে এক নম্বর, দু-নম্বর কী অনুমানের খোঁজ করেছ তার আমি কী বুঝব? লেখক হিসাবে তোমার জানা উচিত : এই বিশ্বপ্রপঞ্চের আধখানা কে বানিয়েছে তা আমরা জানি না, কিন্তু বাকি আধখানার সৃষ্টিকর্তা আমরাই—’আপন মনের মাধুরী মিশায়ে…’

    “কৌতূহল যদি পুরোপুরি মিটে গিয়ে থাকে তাহলে এই কাগজখানার দাহকার্য সম্পন্ন কর–দুজনের ইস্তাক্ষরেরই সহমরণে সদগতি লাভ হবে। সেজন্যই তোমার চিঠির উল্টোদিকে এই বিপরীত-বিহার। আর কৌতূহলের ছিঁটেফোঁটা যদি এখনো বাকি থাকে তাহলে নিচের নম্বরে রিং করতে পার। উপন্যাসের ভাল প্লটই পাবে। গ্যারান্টিড। তোমার প্রকাশক তোমাকে কী হারে রয়্যালটি দেন আমার জানা নেই কিন্তু আমি কি আমার ‘প্রকাশক’-এর কাছে বিনামূল্যে বিকাবো? তাতেও রাজি–যদি কবি কালিদাসের শর্তটা মেনে নাও। অর্থাৎ যদি প্রকাশের আগে আমিই হই তোমার পাণ্ডুলিপির প্রথম পাঠিকা।

    ইতি—

    মালিনী।”

    সন্দেহ দোলায়-দোলায় দোলায়মানা কুয়াশার যে রহস্যময় আবরণ একটা ছিল, ধীরে ধীরে মিলিয়ে গেল তা।

    না, H.D.31–হ্যাঁ তাই, ‘মালিনী’ ওর নাম নয়, কায়দা করে ছদ্মনাম নেওয়া, কাব্য করে–যেহেতু, কবি কালিদাসের নামে প্রচলিত গল্পে তাঁর প্রথম শ্রোতার নাম : মালিনী।

    মোট কথা মেয়েটি জীবনসঙ্গী খুঁজছে না আদৌ।

    সহজ, সরল, ভদ্র ভাষায়: ‘রূপোপজীবিনী’।

    হয়তো ‘পত্রমিতালী’র সম্পাদক জানেন, অথবা জানেন না, আন্দাজ করেন–আপত্তি করেন না।

    কিন্তু ঐ মেয়েটি–ঐ জাতের পাঁচজন ‘অড-উইমেন আউট’ই–’পত্রমিতালী’ পত্রিকাকে দেহবিজ্ঞপ্তির উপাদান হিসাবে গ্রহণ করেছে। জীবনসঙ্গীর সন্ধানী হলে ‘বিবাহিত প্রৌঢ়’ মানুষটাকে সে আদৌ পাত্তা দিত না।

    কিন্তু যদি সত্যিই ও পত্ৰবন্ধুত্বের অভিলাষী হয়? না, তা হতে পারে না। সেক্ষেত্রে নিজের ‘ভাইটাল স্ট্যাটিস্টিক্স’ ওভাবে বিজ্ঞাপিত করত না।

    তাছাড়া ওর চিঠির খাঁজে খাঁজেও যে যৌন ইঙ্গিত! ‘প্রকাশক’ কথাটাতে ‘সিঙ্গল কোট মার্ক দিয়ে বিশেষ ব্যঞ্জনা দিতে চেয়েছে। চিঠির কাগজের উল্টো দিকে লেখাটাকে বলেছে : ‘বিপরীত-বিহার’। এবার সিঙ্গল-কোট দেয়নি। অর্থাৎ সরলার্থই গ্রাহ্য : বিপরীত প্রান্তে ভ্রমণ।

    মানছেন, সব মানছেন, তবু নিজের কাছে একটা কথা স্বীকার করতেই হবে, মেয়েটি ‘সাধারণী’ নয়, রাজনটীরা যেমন চৌষট্টি কলার মধ্যে বিশেষ করে শিখত পত্ররচনা, জাপানের ‘গেইসা’রা যেমন বাক্যের টানাপোড়েনে একটা কুহকীমায়া রচনায় বিশেষ শিক্ষাপ্রাপ্তা, ও-ও যেন তাই। আর সেজন্যই বিকোবার আগে ‘মূল্যের’ প্রশ্নটা কায়দা করে তুলেছে। ‘মূল্য’ অর্থাৎ ‘অর্থমূল্য’। কিন্তু সেজন্য কি ওকে দোষ দেওয়া যায়? সলিল মিত্র তো নিজে থেকেই বলেছিলেন, মনোমত একটা গল্পের প্লট পেলে ওকে যথাযোগ্য সম্মানদক্ষিণা দেবেন। এক্ষেত্রে ‘ফিজ’ আর ‘সম্মানদক্ষিণার’ ফারাক কী? দুটোই তো রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের প্রতিশ্রুতির পরিমাপের মূল্যায়নে।

    তবে হ্যাঁ, চিঠি শেষ করার আগে সে আরও একটি প্রস্তাব দিয়েছে। অর্থাৎ যদি তাকে কবি কালিদাসের মালিনী হবার অধিকার দেওয়া যায়। যদি সলিল মিত্র উপন্যাসটি লিখে প্রকাশক বা পূজা সংখ্যার সম্পাদকের হাতে তুলে দেবার আগে পাণ্ডুলিপিটি ওকে সর্বপ্রথম পড়তে দেন!

    এ কথা ও কেন বলল? ও তো সলিল মিত্রের কোনো লেখা পড়েনি। মালিনী যেমন ছদ্মনাম, এ-তরফের ‘সলিল মিত্র’ও তো তাই।

    তাহলে? প্রথম দর্শনে প্রেম হয়। বাস্তবে হোক না হোক, রোমিও জুলিয়েটে হয়। তাই বলে প্রথম পত্রপাঠে প্রেম! একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, স্যার?

    কালিদাসের ‘মালিনী’ সম্বন্ধেই বা আমরা কতটুকু জানি? সেটাও তো কল্পকথা।

    কবি বিনিদ্র রজনীর পরিশ্রমে কাব্য রচনা করতেন–শকুন্তলা, কুমারসম্ভব, মেঘদূতম–আর ঘোর-ঘোর প্রাগূষা লগ্নে রাজার প্রাসাদে ফুল-জোগানোর পথে থমকে থেমে যেত মালিনী, এসে বসত ওঁর সদর দরজার সামনে। পাখির কূজন তখনো জাগেনি বনদেবীর শাখায় শাখায়। বলত, পড়ুন, আর্যপুত্র, কাল রাত্রে কাহিনী কোন পথে মোড় নিল?

    কালিদাস শুকতারাকে সাক্ষী রেখে সেই ঘৃতপ্রদীপ-জ্বলা আধো-অন্ধকারে আবৃত্তি করে শোনাতেন সদ্য রচিত দশ-বিশটি শ্লোক।

    হয়তো বা তা রতিরঙ্গরসের অকপট বর্ণনা।

    দেহদর্পণে দেহাতীতের প্রতিচ্ছায়া।

    ইতিহাস বলেনি, লাজে-রাঙা মালিনী মাঝপথে বাধা দিয়ে বলে উঠেছিল কিনা–ক্ষান্ত হন আর্যপুত্র! এ বর্ণনা স্বয়ংপাঠ্য, আবৃত্তির যোগ্য নয়। অন্তত, ঘৃতপ্রদীপজ্বলা জনান্তিকে–

    ইতিহাসে একথাও বলেনি, প্রত্যুত্তরে কবি কালিদাস ফুৎকারে ঘৃতপ্রদীপ শিখাকে নির্বাপিত করে প্রায়ান্ধকারে কামোদ্দীপিতা মালিনীর লজ্জাহারণ করেছিলেন কিনা।

    তাছাড়া ইতিহাস এ কথাও বলেনি যে, কবিপত্নী কক্ষান্তরে নিদ্রাগতা।

    তিনি দীর্ঘদিন এবং দীর্ঘতর রাত্রি শয্যালীনা–রতিরঙ্গসুখবঞ্চিতা।

    জানবার যেটুকু ছিল জেনেছেন, কিন্তু তাই বলে কৌতূহল কি ফুরিয়ে গেছে? এমন আমন্ত্রণ পাওয়ার পর?–কবি কালিদাসের ভাষায়–যাকে বলে ‘বিবৃত জঘনাং কো বিহাতুম সমর্থঃ?’

    টেলিফোনটা তুলে নিয়ে ডায়াল করলেন।

    –হ্যালো? …ইয়েস স্পিকিং! হুম ড্যু য়ু ওয়ান্ট প্লীজ?

    তালুকদার ইংরেজিতে বললেন, ‘মালিনী’ নামে একটি মেয়ে…

    –ডিয়ার মি! কবি! বলুন কীভাবে আপনার সেবা করতে পারি? হ্যাঁ, আমি মালিনীই বলছি।

    –তুমি আমাকে একটি প্লট দিতে প্রতিশ্রুত…

    –শুধু প্লট? বেণীর সঙ্গে মাথা দিতেও যে প্রস্তুত! তোমারে যা পারিব না দিতে সে কার্পণ্য চিরকাল আমারেই রহিবে বঞ্চিতে! বল, কবি! কবে, কখন শুভাগমন ঘটবে?

    –কত দূরে? কোথায় যেতে হবে?

    অল্প কথায় ঠিকানা আর পথনির্দেশ জানিয়ে দিল। ‘মেঘচুম্বিত অ্যাপার্টমেন্টস্’ দক্ষিণ কলকাতাতে। বেশি দূরে নয় যোধপুর পার্ক থেকে। সদ্যনির্মিত অ্যাপার্টমেন্ট হাউস। সব ফ্লাটে এখনও কোয়াপারেটিভ মেম্বারদের শুভাগমন ঘটেনি। ওর ফ্ল্যাট নং এইট/টোয়েন্টি। অর্থাৎ আটতলায় বিশ নম্বর দরজা। লিফট আছে। স্বয়ংক্রিয়। সর্বদা চলন্ত। লোডশেডিং-নির্ভর নয়। ‘পশ’ এলাকা।

    –এবার বল কখন আসছ? কবে?

    –শুভস্য শীঘ্রং। ধর কাল।

    –সরি! কাল সন্ধ্যায় আমি এনগেজড।

    –সন্ধ্যায় নয়। দুপুরে। দুটোয় ‘অফ’ হচ্ছি, ধর আড়াইটেয়। তাহলে?

    –তুমি কি কলেজে পড়াও?

    অসাবধানে কথাটা বলে ফেলেছেন। তৎক্ষণাৎ প্রতিপ্রশ্ন করেন, তোমার নাম কি মালিনী?

    –অল রাইট! অল রাইট! প্রফেসর সলিল মিত্র। বেলা দুটোয় যখন তুমি ‘অফ’ হচ্ছ, তখন আড়াইটেতেই–অ্যাসুমিং তুমি দমদম মতিঝিল বা বি. টি. রোডের ‘স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিট্যুটে’ ‘অফ’ হচ্ছ না! তাহলে আধঘণ্টাই যথেষ্ট, দুপুরবেলা।

    –ডোর-বেল বাজালে যে সাড়া দেবে তাকে কী বলব? ‘মালিনীকে’ ডেকে দিতে?

    –ঠিক দুটো ত্রিশে হলে আমি নিজেই দোর খুলে দেব।

    –আর যানজটে যদি পৌনে তিনটে বেজে যায়?

    –দেখবে, খোলা দরজায় দুটি কপাট দুহাতে ধরে মালিনী পনেরো মিনিট অধীর আগ্রহে নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আর্যপুত্রের প্রতীক্ষায়।

    এ কী হল? এ কী হচ্ছে? তিন কুড়ি পাড়ি দেবার ব্রাহ্মমুহর্তে এ কোন জাতের ধাষ্টামো? নলচের আড়ালটা কার দৃষ্টিপথে দিচ্ছেন? নিজের বিবেক? পূজা-সংখ্যার জন্য একটা নভেলেটের প্লট অনুসন্ধানে এই জাতের অভিসার? ন্যাকামির একটা সীমা থাকবে তো?

    কিন্তু তেলাপোকার টানে মোহগ্রস্ত কাঁচপোকার মতো, উনি যেন চলেছেন নিয়তি নির্দিষ্ট সর্বনাশের পথে। পরিচয় জানতে আর কিছু বাকি নেই। আলট্রা-মডার্ন সফিস্টিকেটেড কল-গ্যের্ল। মালটিস্টোরিড অ্যাপার্টমেন্টে আপয়েন্টমেন্ট করে খদ্দের ‘বসায়’। একবার শয্যাসঙ্গিনী হবার দক্ষিণামূল্য কত? কিন্তু উনি তো মেয়েটিকে স্পর্শমাত্র করবেন না?

    উনি তো শুধু জানতে চান–কেন? কেন? কেন?

    ত্রিশ বছর বয়স, একশ ছেষট্টি সে. মি. উচ্চতা। ভাইটাল স্ট্যাটিসটিক্স : 36 24-37, ডিভোর্সি এবং চাকুরিজীবী এসবই শোনা কথা–হেয়ার-সে। কিন্তু মেয়েটি কথাবার্তা, পত্ররচনায় তো যাকে বলে, ‘এ-ওয়ান’। টেলিফোনে ইংরেজিতে সামান্যই আলাপচারি হয়েছে, কিন্তু তার ভিতরেই মনে হয়েছে, মেয়েটি কনভেন্ট-লালিতা। এমন একটি সর্বগুণান্বিতা রমণীরত্ন কী হেতুতে বেছে নিল এই জীবিকা? কেন সে কারও সহধর্মিণী নয়, কেন সে নয় কারও ‘মা’? দেশকে, দশকে, আগামী প্রজন্মকে সে কী দিয়ে যাচ্ছে? শুধুই ইন্দ্রিয়জ কামনা-বাসনার রিরংসা-পুরীষ?

    –কেন?–কেন?–কেন?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল
    Next Article আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    পথের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }