Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র ২

    লেখক এক পাতা গল্প433 Mins Read0
    ⤶ ⤷

    সংক্ষিপ্ত জীবন বাণী

    রচনাকাল ২৪. ৩. ১৩৭২-৭. ৪. ১৩৭২

    বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন লামচরি গ্রামে ১৩০৭ সনের ৩রা পৌষ এক কৃষক পরিবারে আমার জন্ম। চার বৎসর বয়সের সময় বিত্তহীন অবস্থায় রাখিয়া পিতা এন্তাজ আলী মাতুব্বর সাহেব পরলোকগমন করেন। বিত্তহীনা বিধবা মাতা রবেজান আমাকে অতিকষ্টে প্রতিপালন করেন।

    অন্ন-বস্ত্রের অভাবগ্রস্ত মাতা গ্রামের পাঠশালায় আমাকে যথাসময়ে ভর্তি করাইতে পারেন নাই। দূর সম্পর্কীয় এক চাচা দুই আনা মূল্যে একখানা ‘আদর্শলিপি বই কিনিয়া দিয়া আমাকে স্থানীয় পাঠশালায় ভর্তি করাইয়া দেন। (১৩২০ সনে)

    ‘আদর্শলিপি’ পাঠ শেষ করিয়া রামসুন্দর বসাকের ‘বাল্যশিক্ষা’ পাঠ আরম্ভ করিয়াছি, এমত সময় ছাত্রবেতন অনাদায়হেতু পাঠশালাটি বন্ধ হইয়া যায় এবং আমার পাঠশালার শিক্ষা সেখানেই চিরতরে বন্ধ হয়।  (১৩২১)

    অতঃপর স্থানীয় এক মুন্সি সাহেবের কাছে কোরান শরীফ, রাহে নাজাত ও পাঞ্জেনামা কেতাবের কিছু পড়ার সুযোগ লাভ করি। (১৩২৩-২৪)

    আশৈশব প্রবল ছিল আমার অজানাকে জানার স্পৃহা। বিশেষত প্রকৃতি সম্বন্ধে। মুন্সি সাহেবকে সময় সময় প্রশ্ন করিতাম –দিন-রাত, জোয়ার-ভাটা, শীত-গ্রীষ্ম হয় কেন ইত্যাদি। উত্তর যাহা পাইতাম মনোপূত হইত না। অথচ নিজেও সমাধান করিতে পারিতাম না বলিয়া অশান্তি বোধ করিতাম।

    এ বাড়ি, সে বাড়ি, এ পাড়া, সে পাড়া ঘুরিয়া ঘুরিয়া পুঁথি সংগ্রহ করিয়া বহু আয়াসে বর্ণযোজনাপূর্বক পাঠ করিতাম –প্রতিবেশী এক পুঁথিপাঠকের অনুকরণে পুঁথি পড়ার আগ্রহে। ইহাতে বাংলা ভাষা যথারীতি পড়িতে পারার যোগ্যতা জন্মিয়াছিল। পাঠশালা জীবনে উহা আমার ছিল না।  (১৩২৫-২৬)

    পিতার দায়বদ্ধ তিন বিঘা জমি দায়মুক্ত হওয়ায় এই সময় কৃষিকাজ আরম্ভ করি। (১৩২৬)

    স্থানীয় কতিপয় তরুণের আগ্রহে পুঁথি ও সারি গানের দল গঠনপূর্বক গান করিতে আরম্ভ করি এবং বিভিন্ন মৌলবি সাহেবদের নিকট কোরান, হাদিস, কেয়াস, ফেকাহ ইত্যাদি মুসলিম ধর্মগ্রন্থগুলির ও পুরুত-ভটচাজ্জিদের নিকট বেদ, পুরাণ, গীতা, রামায়ণ-মহাভারতাদি হিন্দু ধর্মগ্রন্থগুলির বঙ্গানুবাদ পাঠ ও শ্রবণ করি — উক্ত গানের তর্কসমুদ্র পার হওয়ার জন্য।  (১৩২৭-৩২)

    স্থানীয় মোল্লাদলের তিরস্কারে গানের দলের অবসান ঘটাইয়া ভূমি সংক্রান্ত জ্ঞানার্জনের জন্য ‘সার্ভে’ শিক্ষা করি (১৩৩৩) এবং পরিবারের বস্রাভাব মিটাইবার জন্য শিক্ষা করি বস্ত্রবয়ন। (১৩৩৬)

    মাঠের কাজের ফাঁকে ফাঁকে বরিশাল হাইস্কুলের স্থানীয় ছাত্র আ. আজিজ ও ফজলুর রহমান মিঞার পুরাতন পাঠ্যপুস্তক পাঠ করিতে থাকি। ইহাতে সাহিত্য, গণিত, জ্যামিতি, ভূগোল, ইতিহাস, ব্যাকরণ ইত্যাদিতে কিছু জ্ঞান ও ইংরাজি ভাষায় বর্ণবোধ জন্মে। বিশেষত বৈজ্ঞানিক প্রবন্ধাদি পাঠ করিয়া শৈশবের প্রকৃতি বিষয়ক প্রশ্নসমূহের মনোপূত সমাধান পাইয়া বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হই ও ক্রমে ‘যুক্তিবাদ’ সমর্থন করি এবং ইহার-উহার নিকট হইতে বৈজ্ঞানিক প্রবন্ধযুক্ত বই ও পত্রিকাদি সংগ্রহ করিয়া পাঠ করিতে থাকি। ইহাতে ক্রমশ আমার পুস্তক পাঠের স্পৃহা বৃদ্ধি পাইতে থাকে। (১৩৩৭–৪৩)

    সামান্য কৃষিকাজের আয় দ্বারা যথেচ্ছ পুস্তকাদি খরিদ করিতে অসামর্থ হেতু বরিশালের পাবলিক লাইব্রেরী ও শংকর লাইব্রেরীর মেম্বার হইয়া সেখানকার পুস্তকাদি পাঠ করিতে শুরু করি। সর্বাগ্রে বিজ্ঞান, দর্শন ও ধর্মগ্রন্থগুলি পাঠ করিয়া ক্রমশ ভ্রমণ ও নভেল-নাটকাদি পুস্তকসমূহ পাঠ করিতে আমার কয়েকটি বৎসর অতিবাহিত হয়। কেননা পৈতৃক বৃত্তি রক্ষা করিয়া দিবানিদ্রা ত্যাগ ও রাত্রিজাগরণ ছাড়া হাতে সময় ছিল না।  (১৩৪৪–অদ্যাবধি)

    বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যাপক শ্রদ্ধেয় কাজী গোলাম কাদির (এম. এ., ফিলোসোফার) সাহেবের আন্তরিক সাহায্যে কলেজ লাইব্রেরী ও বাহিরের দর্শন-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু পুস্তকাদি অধ্যয়নের সুযোগ লাভ করিয়াছি ও করিতেছি।  (১৩৫৫– অদ্য পর্যন্ত)

    বরিশাল ব্যাপটিস্ট মিশন স্কুলের শিক্ষক মি. মরিস সাহেবের সাথে মেলামেশা করিয়া বাইবেল এবং উহাদের অন্যান্য বিবিধ ধর্মপুস্তকাদি পাঠ করিয়াছি ইহুদি ও খ্রীস্টীয় ধর্মতত্ত্ব বিশেষভাবে জানিবার আগ্রহে। (১৩৫৬)

    ধর্মীয় কাহিনী ও বিশ্বপ্রকৃতি সম্বন্ধে পূর্ব হইতে মনে অনেক প্রশ্নের উদয় হইতেছিল; বেদ, বাইবেল, কোরান ও দর্শন-বিজ্ঞানের সমন্বয়ে তাহার যুক্তিসম্মত সমাধানের চেষ্টা করি। কিন্তু উহাতে ব্যর্থ হইয়া প্রশ্নগুলি নোট করিতে থাকি এবং প্রশ্নগুলির নাম রাখি ‘নাবুঝের প্রশ্ন’। (১৩৫৬-৫৭)

    বরিশাল তাবলিগ দলের আমির ও লইয়ার ম্যাজিস্ট্রেট মাননীয় মৌ. এফ. করিম সাহেব আমার যুক্তিবাদ বিষয়ে তোক পরম্পরায় জানিতে পারিয়া আমাকে তাঁহার দলভুক্ত করিবার মানসে কতিপয় সাগরেদ-মুরিদ সহ একদা আমার বাড়িতে আসিয়া উপস্থিত হন। ঐসময় আমি কয়েকজন কৃষিমজুর সহ মাঠে কাজ করিতেছিলাম। তখন বেলা ১১টা। করিম সাহেব আমাকে ডাকাইলেন। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড রৌদ্রে পোড়া ঘর্মাক্ত দেহে আমি বাড়িতে আসিতেই বিশ্রামের সময় না দিয়া তিনি আমার সহিত তর্কযুদ্ধ আরম্ভ করেন।

    অনেক বাদানুবাদের পর করিম সাহেব আমাকে প্রশ্ন করিলেন, আপনি মুসলমান কি না?

    উত্তরে আমি বলিলাম, জাতি বা সম্প্রদায় হিসাবে আমি মুসলমান, যেহেতু আমার মা ও বাবা মুসলমান।

    করিম সাহেব প্রশ্ন করিলেন, আপনি কোরান মানেন কি না?

    আমি বলিলাম, কোরান আমি মানি কি না, তাহা জানি না, যেহেতু আমি কোরান বুঝি না। তবে ইহা সত্য যে, আমি যাহা বুঝি না, তাহা মানি না।

    করিম সাহেব জিজ্ঞাসা করিলেন, আপনি বোঝেন না কি?

    বলিলাম, আমি যাহা বুঝি, তাহার চেয়ে বুঝি না অনেক বেশি। অর্থাৎ যাহা বুঝি তাহার হয়তো সংখ্যা আছে; কিন্তু যাহা বুঝি না, তাহা অসংখ্য। সুতরাং আপনার কাছে উহার তালিকা দেই কি রকম?

    করিম সাহেব বলিলেন, অন্তত দুই-একটি তো বলিতে পারেন। আমি আমার ‘নাবুঝের প্রশ্ন’ হইতে উদ্ধৃত করিয়া কতিপয় প্রশ্ন জিজ্ঞাসা করিলাম —

    ১. আমি কে?

    ২. প্রাণ কি?

    ৩. মন ও প্রাণ কি এক? ইত্যাদি।

    করিম সাহেব উত্তর যাহা দিলেন, যুক্তির কাছে তাহা একটিও টিকিল না। অবশেষে, “একমাস পর আপনার প্রশ্নের উত্তর পাবেন” –এই বলিয়া আমার নিকট হইতে কতিপয় প্রশ্নের একটি তালিকা লইয়া প্রস্থান করিলেন। (১২ জ্যৈষ্ঠ, ১৩৫৮)

    যথাসময়ে করিম সাহেব মুরিদান সহ পুনঃ আমার বাড়িতে আসিলেন এবং নিকটবর্তী এক মসজিদে বসিয়া বিতর্ক আরম্ভ করিলেন। পরিশেষে প্রশ্নোত্তর অমীমাংসিত রাখিয়া করিম সাহেব। আমাকে বেশ মিষ্ট ভাষায়ই বলিলেন, আপনি যুক্তিতর্ক পরিত্যাগ করিয়া আমার সাথে সাথে চল্লিশ দিন ভ্রমণ করিবেন। আল্লাহ চাহে তো আপনি নিজ হইতেই নিজ প্রশ্নের উত্তর পাইয়া যাইবেন। আপনার মাঠের কাজের যে ক্ষতি হইবে, তাহা আমি পূরণ করিব।

    আমি দেখিলাম যে, করিম সাহেব গোড়া হইতে যে ভুল ধারণার বশবর্তী হইয়া আমাকে হেদায়েত করিতে আসিয়াছিলেন, এত যুক্তিতর্কেও তাহার সে ভুল ধারণা দূর হয় নাই। তাই আমি তাঁহাকে বলিলাম, যদি কোনো শিশু ক্ষুধার তাড়নায় কাঁদিতে থাকে, তবে তাহাকে খাইতে না দিয়া ঘুম পাড়ানোতে লাভ কি? সে জাগিয়া আবার কাঁদিবে কি না? আপনি আমার মনের খোরাকি না দিয়া উহাকে ভুলাইতে চেষ্টা করিতেছেন। হয়তো আপনার সংসর্গে থাকিলে আমি সাময়িকভাবে প্রশ্ন ভুলিতে পারি, কিন্তু উহা ত্যাগ করিলে নিশ্চয়ই মনে পুনঃ প্রশ্ন জাগিবে। সুতরাং আমি অযথা সময় নষ্ট করিয়া আপনার সহগামী হইতে রাজি নহি।

    করিম সাহেব বিষণ্ণ হইয়া ধমকের সুরে “আচ্ছা দেখা যাবে” বলিয়া চলিয়া গেলেন। (১৬ আষাঢ়, ১৩৫৮)

    করিম সাহেবের ধমকানো দেখিয়া আমার মনে হইতে লাগিল যে, তিনি আমাকে শায়েস্তা করিবার জন্য হয়তো অন্য কোনো উপায় অবলম্বন করিবেন। তাই আমার প্রশ্নগুলি একত্র করিয়া একখানা পুস্তকে পরিণত করিলাম। ইহাই আমার প্রণীত পুস্তক সত্যের সন্ধান। (২৪ আষাঢ়, ১৩৫৮)

    হঠাৎ একদিন শুনিতে পাইলাম যে, আমি একজন কমিউনিস্ট আসামী। আমাকে গ্রেপ্তার করিবার জন্য ওয়ারেন্ট বাহির হইয়াছে। বরিশাল এস. পি, অফিসের ক্যাশিয়ার মাননীয় বন্ধু মৌ, আ. লতিফ সাহেবের সঙ্গে বরিশাল কোতোয়ালি থানায় যাইয়া জানিতে পারিলাম যে, ঘটনা সত্য। মাননীয় পুলিশ ইন্সপেক্টর মি. জয়নাল আবেদীন ঐ সময় থানায় উপস্থিত ছিলেন। তিনি আমূল ঘটনা শুনিয়া ও আমার সত্যের সন্ধান পুস্তক পাঠ করিয়া সাগ্রহে যুক্তিবাদ সমর্থন করেন এবং আগামী পরশু (২৭. ৩. ৫৮) আমাকে তাহার সঙ্গে লইয়া মাননীয় এস. পি. সাহেবের অফিসে যাইবেন বলিয়া ওয়াদা করেন। (২৫ আষাঢ়, ১৩৫৮)

    যথাসময়ে মাননীয় পি. আই. সাহেব আমাকে সঙ্গে লইয়া মাননীয় এস. পি. মি. মহিউদ্দিন সাহেবের অফিসে উপস্থিত হন। এই সময় ঢাকা ক্যান্ট-এর এল. এ. ও. মি. ফজলুর রহমান আমার সহযোগী হইয়া সেখানে উপস্থিত ছিলেন। মাননীয় এস. পি. সাহেব আমূল ঘটনা শুনিয়া এবং আমার সত্যের সন্ধান’ বইখানা পাঠ করিয়া আমার অনুকূলে রিপোর্ট দেন। কিন্তু বলিয়া রাখেন যে, অত্র বইখানা প্রকাশ করিলে বা কোনো সভায় উহা মৌখিক প্রচার করিলে পুনঃ আমাকে ফৌজদারিতে সোপর্দ করা হইবে। (২৭ আষাঢ়, ১৩৫৮)

    যাহা হউক, শর্তাধীনে হইলেও আশু ফৌজদারি হইতে নাজাত পাইয়া কথা ও কলম বন্ধ করিয়া দিনাতিপাত করিতেছি।

    .

    আজ প্রায় চৌদ্দ বৎসর যাবত আমি স্থানীয় বিশেষ সমাজে অবহেলিত ও তিরস্কৃত হইয়া আসিতেছি। সে যাহা হউক, আমার সামান্য জ্ঞানের ও বহু দুঃখ-দৈন্যাবর্তে লিখিত ক্ষুদ্র সত্যের সন্ধান পুস্তকখানা প্রকাশনার্থে সম্প্রতি ‘মিলন সংঘ’-এ (৩১ তোপখানা রোড, ঢাকা) পেশ করিয়াছি। (১৯ আষাঢ়, ১৩৭২)

    আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘটিত ব্যাপারে বরিশাল পুলিশ অফিসের ক্যাশিয়ার মাননীয় বন্ধু মৌ, আ. লতিফ সাহেব, পি. আই. মাননীয় মি. জয়নাল আবেদীন ও ঢাকা ক্যান্ট এর এল. এ. ও. স্নেহাস্পদ মি. ফজলুর রহমানের আন্তরিক সহযোগিতা লাভ করিয়াছি এবং ‘সত্যের সন্ধান পুস্তক প্রণয়নে স্নেহাস্পদ মো. ইয়াসিন আলী শিকদার ও বরিশাল বি. এম. কলেজের অধ্যাপক শ্রদ্ধেয় কাজী গোলাম কাদির সাহেবের আশাতীত সাহায্য ও সহযোগিতা লাভ করিয়াছি। ইহাদের নিকট আমি চিরঋণে আবদ্ধ।

    .

    উপসংহার

    ভিখারী দ্বারে দ্বারে ভিক্ষা করে পেটের ক্ষুধার নিবৃত্তির জন্য। জানি উহা নিতান্ত জঘন্য কাজ, তথাপি আমি উহা করিয়াছি মনের ক্ষুধার নিবৃত্তির জন্য। কিন্তু সফল হইতে পারি নাই। যেহেতু একাধিক ভাষায় অধিকার না থাকায় আমি পগু, যথেচ্ছগমনে বঞ্চিত। তথাপি চেষ্টা যাহা করিয়াছি তাহারই সামান্য আলোচনা করিয়াছি আমার ক্ষুদ্র জীবন বাণী’তে। ইহা ভিন্ন নিম্নলিখিত জনকল্যাণ প্রতিষ্ঠান সমূহে যোগদান করিয়া কিছু কিছু দেশের কাজ করার সৌভাগ্য আমার হইয়াছে।

    চরবাড়িয়া ইউনিয়ন বোর্ড                মেম্বার          ১৩৩৯—৫৫

    চরবাড়িয়া ইউনিয়ন ফুড কমিটি                মেম্বার          ১৩৫১—৫২

    চরবাড়িয়া ইউনিয়ন এন্টি হোর্ডিং ড্রাইভ        মেম্বার         ১৩৫১

    চরবাড়িয়া ইউনিয়ন ডি. এস. বোর্ড            মেম্বার          ১৩৪৬ –৪৭

    লামচরি এফ. পি. স্কুল                         সেক্রেটারি       ১৩৫৭ –৬৯

    লামচরি পল্লীমঙ্গল সমিতি                      সেক্রেটারি       ১৩৪৮ –৪৯

    লামচরি আদর্শ ক্লাব                            সেক্রেটারি       ১৩৬৮ –৭২

    চরবাড়িয়া ইউনিয়ন বোর্ড               ভাইস প্রেসিডেন্ট       ১৩৪৩– ৪৭

    চরবাড়িয়া ইউনিয়ন জুট কমিটি         ভাইস প্রেসিডেন্ট      ১৩৫২ –৫৪

    লামচরি ফুড কমিটি                          প্রেসিডেন্ট          ১৩৫১-৫৩

    লামচরি যুবক সমিতি                        প্রেসিডেন্ট          ১৩৪৯ –৫৩

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমার শিল্পী জীবনের কথা – আব্বাসউদ্দীন আহমদ
    Next Article আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র ৩

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }