Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আরব জাতির ইতিহাস – ফিলিপ কে. হিট্টি (অনুবাদ : প্রিন্সিপাল ইবরাহীম খাঁ)

    ফিলিপ কে. হিট্টি এক পাতা গল্প254 Mins Read0
    ⤶ ⤷

    ০৫. কিতাব ও ধর্ম

    কোন মুসলমান পথে এক টুা কাগজ পড়ে আছে দেখলে তা তখনি কুড়িয়ে নিয়ে পাশের দেয়ালের কোন গর্তে সযত্নে রেখে দেয়; কারণ, কি জানি ওতে যদি আল্লাহর নাম থেকে থাকে!––এ দৃশ্য আজো বিরল নয়। কোরআন আল্লাহর কিতাব ও মুসলমান এ কিতাবকে পরম শ্রদ্ধার চোখে দেখে। এ যে আল্লাহর কথা : জিব্রাইল হযরত মুহম্মদের (সঃ) কাছে বহন করে এনেছেন। যারা পাক-সাফ নয়, এমন কেউ যেন এ কিতাব না ছোঁয়’ (৫৬ : ৭৮)।

    দুনিয়ায় খৃষ্টানদের সংখ্যা মুসলমানদের মোটামুটি দ্বিগুণ। তথাপি এ কথা নিঃসংশয়ে বলা যেতে পারে যে, কোরআন যত লোক পড়ে, অত লোকে আর কোন কিতাবই পড়ে না। নামাযের সময় কোরআনের সূরা তো ব্যবহার করা হয়ই, তাছাড়া কোরআন পাঠ্যবই এবং এ বই হতে কার্যতঃ প্রত্যেক মুসলমানই আরবী পড়তে শিখে। তুর্কীতে কোরআনের একটি সরকারী অনুবাদ হয়েছে। তাছাড়া, আর কোন ভাষায় এর সরকার অনুমোদিত অনুবাদ হয় নাই। তবে বিনা অনুমোদনে প্রায় চল্লিশ ভাষায় এর অনুবাদ হয়েছে। রডওয়েল-কর্তৃক অনুবাদ এভরীম্যানস্ লাইব্রেরীতে সহজেই পাওয়া যেতে পারে। কোরআনের প্রথম অনুবাদ হয় ল্যাটিন ভাষায়। কুনীর এবট মহামান্য পিটার দ্বাদশ শতাব্দীতে এর অনুবাদ শুরু করেন। তাঁর মতলব ছিল ইসলামের মতবাদকে খণ্ডন ও ইসলামের প্রবর্তককে হেয়প্রতিপন্ন করা। ১৬৪৯ সালে প্রথম ইংরেজী অনুবাদ দেখা দেয়।

    বাইবেলের তুলনায় কোরআনে পাঠ-ঘটিত অনিশ্চয়তা নাই বল্লেই চলে। হযরত মুহম্মদের (সঃ) ইন্তেকালের (উনিশ বছর) পর পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে কোরআনকে প্রথম, শেষ এবং একমাত্র অনুমোদিত গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়। কারণ, তখন নানাযুদ্ধ-বিগ্রহে কোরআনের হাফিজের সংখ্যা নিঃশেষ হয়ে আসছিল। এর আগে বে-সরকারীভাবে খেজুরের পাতা, সাদা পাথরের ফলক ও মানুষের বুক’ হতে একটি কোরআন সংগৃহীত হয়েছিল। অতঃপর অনুমোদিত সংস্করণ ছাড়া কোরআনের আর সব সগ্রহ নষ্ট করে ফেলা হল। এর ৬,২৩৯টি আয়ত, ৭৭,৯৩৪টি শব্দ, এমন কি এর ৩,২৩,৬২১টি হরফ যত্নের সঙ্গে গণে রাখা হয়েছে। অবশ্য সব হিসেবে সংখ্যা সর্বাংশে মিলে না। কোরআন কেবল একটি ধর্মের প্রাণ নয়, কেবল বেহেস্তের কুঞ্জী নয়–কোরআন বিজ্ঞান এবং রাজনৈতিক দলীলের সংক্ষিপ্ত সারও বটে। এ দুনিয়ার রাজ্য চালনার আইন-কানুনও এতে আছে। কোরআন এবং ওল্ড টেস্টামেন্টের মধ্যে সাদৃশ্য বহু এবং বিস্ময়কর। কোরআনে যেসব ঐতিহাসিক কাহিনী আছে, তার প্রায় সবগুলিরই অনুরূপ কাহিনী বাইবেলে আছে। ওল্ড টেস্টামেন্টে বর্ণিতদের মধ্যে কোরআনে আছে আদম, নুহ, ইব্রাহীম (প্রায় ৭০ বার উল্লিখিত), ইসমাইল, লুত, ইউসুফ, মুসা (৩৪টি সুরায় এর নাম আছে), সল, সোলায়মান, দা, ইলিয়াস, আয়ুব এবং ইউনুস। সৃষ্টি ও আদমের পতনের কাহিনী পাঁচ বার বলা হয়েছে, মহাপ্লাবনের কথা বলা হয়েছে আটবার, সোডমের কথাও আটবার। নিউ টেস্টামেন্ট বর্ণিতদের মধ্যে বিশেষভাবে উল্লিখিত হয়েছেন জাকারীয়া, জন-দি-ব্যাপটিস্ট, ইসা এবং মরীয়ম। হিব্রু ও আরবী ভাষার অনেক প্রবাদ-বাক্য ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ও কোরআনে একইরকমভাবে পাওয়া যায়; যেমন-’চোখের বদলে চোখ’, বালির উপর তৈরী বাড়ী’, উট ও সূচের চোখ এবং প্রত্যেকের জন্য মউতের পেয়ালা।’কোরআনে ইসার শৈশবকালে কয়েকটি অলৌকিক ঘটনা আরোপ করা হয়েছে যেমন–দোলনায় শুয়ে কথাবার্তা এবং কাদা দিয়ে পাখী তৈরী। প্রক্ষিপ্ত-অংশ যুক্ত(এপোক্রিফাল)গপেলে অনুরূপ কাহিনী পাওয়া যায়।

    নিউ টেস্টামেন্টের খৃস্টান ধর্ম ওল্ড টেস্টামেন্টের ইহুদী ধর্মের যত কাছে, কোরআনের ধর্ম তার চেয়ে অনেক বেশী কাছে। তবে খৃস্টান ও ইহুদী উভয় ধর্মের সঙ্গে ইসলামের সাদৃশ্য এত বেশি যে, ইসলামের প্রাথমিক অবস্থায় একে স্বতন্ত্র ধর্ম মনে না করে কেউ কেউ নিশ্চয় একে খৃস্টান ধর্মেরই একটি বিরুদ্ধ মতবাদ বলে মনে করেছেন।

    কোরআনে সূরাসমূহ তাদের দৈর্ঘ্য অনুসারে সাজানো হয়েছে। প্রথম দিকের সূরাগুলি (হিজরতের পূর্বের) সংখ্যায় প্রায় নব্বই এবং প্রাথমিক যুগের কৃচ্ছ সাধনার কালে অবতীর্ণ। এ সূরাগুলি প্রায়ই ছোট, তীক্ষ্ণ, জলন্ত, উত্তেজনাময় এবং পয়গম্বর-জনোচিত অনুভূতিতে পরিপূর্ণ। এসব সূরায় প্রধানতঃ বলা হয়েছে আল্লাহর একত্ব, তার গুণাবলী মানুষের নৈতিক কর্তব্য এবং আসন্ন শাস্তির কথা। মদনী সূরাগুলি সংখ্যায় চব্বিশ–কোরআনের প্রায় এক তৃতীয়ংশ–অবতীর্ণ হয়েছিল (হিজরতের পরে অবতীর্ণ) বিজয়ের যুগে। এগুলি প্রায়ই দীর্ঘ, বাগ বহুল, এবং আইনের মাল-মসলায় সমৃদ্ধ। এসব সূরায় ধর্মের আকিদা এবং জামাতে নামায, রোজা, হজ্ব এবং পবিত্র মাসসমূহ সম্পর্কিত বিধান বিবৃত হয়েছে। এতে আছে : মদ, শুকরমাংস ও জুয়া খেলার নিষেধমূলক আইন, জাকাত, ও জেহাদ সম্পর্কিত অর্থনৈতিক ও সামরিক আইন : হত্যা, প্রতিশোেধ, চুরি, সুদ, বিয়ে, তালাক, ব্যভিচার, ওয়ারিসী-স্বত্ব এবং গোলাম-আযাদ বিষয়ক দেওয়ানী ও ফৌজদারী আইন। ইসলাম সম্পর্কে বহু বিবাহের কথা অনেক সময় উল্লেখ করা হয়; কিন্তু ইসলামের বহু বিবাহ-ঘটিত আইন বহু বিবাহের প্রবর্তন করে নাই–বহু বিবাহকে সীমাবদ্ধ করেছে। অমুসলমান সমালোচকদের মতে তালাক সম্পর্কিত বিধানগুলি (৪ : ২৪, ৩৩ : ৪৮, ২ : ২২৯) সবচেয়ে আপত্তিজনক এবং গোলাম, এতিম ও মুসাফিরের প্রতি ব্যবহার সম্পর্কিত বিধানগুলি সবচেয়ে উদার। গোলাম-আযাদ করাকে এই বলে উৎসাহ দেওয়া হয় যে, এ কাজে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং এতে বহু পাপের প্রায়শ্চিত্ত হয়।

    কোরআনের শব্দগত মানে আবৃত্তি, বক্তৃতা, আলোচনা। কোরআন একটি প্রবল জীবন্ত শক্তি। কোরআন আবৃত্তি করতে হয় এবং এর প্রকৃত গুণ বিচার করতে হলে মূল ভাষায় শুনত হয়। এর শক্তির অনেকখানি নির্ভ করে এর অপূর্ব ছন্দোময়ী ওজস্বিনী ভাষা-সম্পদের উপর। অনুবাদে এ সৌন্দর্য ও শক্তি রক্ষা করা সম্ভব নয়। দৈর্ঘ্য কোরআন নিউ টেস্টামেন্টের আরবী অনুবাদের চার পঞ্চমাংশ। মুসলমানেরা ধর্ম-বিজ্ঞান, আইন-বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানকে একই বস্তুর বিভিন্ন প্রকাশ বলে মনে করে। সে হিসাবে কোরআন তাদের কাছে বিজ্ঞান ও সাহিত্য উভয় বিষয়ের উপযুক্ত পাঠ্য বই। আল-আজাহার আজকের দুনিয়ায় মুসলমানদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এখানে কোরআনের প্রভাব আজো অব্যাহত; আজো কোরআন এর শিক্ষা-সূচীর বুনিয়াদ। রোমান্স ভাষাগুলি আলাদা হয়ে গেছে; কিন্তু কোরআনের ভাষার এমনি বিপুল প্রভাব যে, কেবল তারই জন্য আরবী ভাষা-ভাষী বিভিন্ন জাতির আঞ্চলিক ভাষাগুলি স্বতন্ত্র ভাষা হয়ে ওঠে নাই। আজকের দিনে একজন ইরাকির পক্ষে মরক্কোর কথ্য ভাষা বুঝতে একটু বেগ পেতে হতে পারে, কিন্তু মরকোর লিখিত ভাষা বুঝতে তাকে কোন বেগ পেতে হবে না। কারণ, ইরাক, মরকো, সিরিয়া, আরব, মিসর–এর সর্বত্র কোরআনের আদর্শ মোতাবেক যে সাধু ভাষা, তা-ই অনুসরণ করা হয়। হযরত মুহম্মদের (সঃ) আমলে আরবে অন্যকোন প্রথম-শ্রেণীর গদ্য গ্রন্থ ছিল না। সুতরাং কেবলমাত্র কোরআনই এমন প্রথম গদ্য-গ্রন্থ ছিল এবং আজো আদর্শ গদ্য-গ্রন্থের আসনে প্রতিষ্ঠিত রয়েছে। কোরআনের ভাষা পদ্য নয়–কিন্তু অত্যন্ত জাকজমক পূর্ণ এবং ছন্দোময় গদ্য। রক্ষণশীল আরবী লেখকদের অনেকেই আজো এই ছন্দোময় গদ্যের অনুসরণ করে থাকেন।

    নিকোসন তার আরবী সাহিত্যের ইতিহাস’ নামক গ্রন্থে সূরা ফাতেহার নিম্নরূপ অনুবাদে মূলের সৌন্দর্যের খানিকটা রক্ষা করতে চেষ্টা করেছেন :

    In the name of God, the merciful, who Forgiveth aye!
    Praise to God, the Lord of all that be,
    The merciful, who forgiveth aye,
    The King of judgment day!
    thee we worship and for thine aid we pray.
    Lead us in the right way,
    The way of those to whom thou hast been gracious, aganinst whom thou hast not waxed wroth, and who go not astray!

    মুসলিম ধর্মবিদরা ইসলামের মূল-বিষয়কে দুই ভাগে বিভক্ত করেছেন ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় কর্তব্য।

    ধর্মীয় বিশ্বাসের নাম ইমান। ইমান মানে আল্লাহর উপর বিশ্বাস, তার ফেরেস্তায় বিশ্বাস, তার কিতাবে বিশ্বাস, তাঁর পয়গম্বরে বিশ্বাস এবং কিয়ামতে বিশ্বাস। ইমানের মূল কথা হচ্ছে : ‘ল-ইলাহা-ইল্লাল্লাহ’। আল্লাহ্ ভিন্ন আর মাবুদ নাই। ইমানে আল্লাহ্ বিষয়ক ধারণা স্থান সর্বোচ্চ। বাস্তবিক মুসলিম ধর্ম শাস্ত্রের শতকরা ৯০ ভাগ স্থানই দখল করে আছে আল্লাহ। আল্লাহই একমাত্র প্রকৃত উপাস্য। আল্লাহই চরম সত্য-অনাদি, স্রষ্টা, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, স্ব নির্ভরশীল। তার ৯৯ নাম এবং ৯৯ গুণ। মুসলমানের পুরা তসবীহ্-তে ৯৯ গোটা–ঐ ৯৯ নাম মোতাবেক। তার দয়া, গুণ–তার শক্তি ও মহিমার পেছনে পড়ে গেছে। ইসলাম আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণের ধর্ম। ইব্রাহিম আত্মসমর্পণের এ মহাপরীক্ষায় নিজ পুত্রকে কোরবান করতে উদ্যত হয়েছিলেন। তার এই কাজকে ‘আস্লামা’ এই ক্রিয়াপদ দ্বারা বর্ণনা করা হয়েছে (৩৭ : ১০৩)। মনে হয়, এই শব্দ হতেই হযরত মুহাম্মদ (সঃ) তাঁর ধর্মের নাম দিয়েছে ইসলাম। ইসলামের এই যে আপোষহীন একেশ্বরবাদিতা, এক মহান প্রভুর মহোচ্চ-শাসনে এই যে সরল প্রাণময় বিশ্বাস–ধর্ম হিসেবে ইসলামের শ্রেষ্ঠ শক্তি এরই মধ্যে নিহিত। মুসলমানের মধ্যে যে সন্তোষ ও আত্মসমর্পণের ভাব দেখা যায়, তা অন্য ধর্মাবলম্বীদের মধ্যে দুষ্প্রাপ্য। মুসলিম দেশে আত্মহত্যা বিরল।

    ইমানের দ্বিতীয় কথা হচ্ছে : হযরত মুহম্মদ (সঃ) আল্লাহর রসূল, তার পয়গম্বর, মানবের ধর্মোপদেশদাতা এবং সমস্ত পয়গম্বরের শেষ পয়গম্বর। তিনি তাদের ‘মোহর’–সুতরাং সর্বশ্রেষ্ঠ। কোরআনে বর্ণিত ধর্ম-তত্ত্বে হযরত মুহম্মদ (সঃ) একজন মানুষ মাত্র। তার একমাত্র মোজেজা হচ্ছে কোরআনের অনুপম ভাষা। কিন্তু ঐতিহ্য, লোক-কাহিনী ও জনসাধারণের বিশ্বাস-এ তিনে মিলে তার উপর খানিকটা ঐশীগুণ আরোপ করেছে। তার ধর্ম একান্ত ব্যবহারিক ধর্ম–তার প্রবর্তকের ব্যবহারিক এবং শক্তিশলী মনের পরিচায়ক। এ ধর্ম কোন অলভ্য আদর্শের কথা বলেন না; এতে বিশেষ শাস্ত্রীয় জটিলতা নাই, কোন গূঢ় তত্ত্বের হেঁয়ালী নাই, কোন পাদ্রী-পুরোহিতের স্থান নাই–একের পর এক . গদীনশীন হওয়ার জন্য আল্লাহ্র কোন খাস বান্দা নাই।

    কোরআন আল্লাহর কথা। কোরআনই আল্লাহর শেষ প্রত্যাদেশ। কোরআন হতে কিছু উদ্ধৃত করতে গেলেই মুসলমানেরা বলে? ‘আল্লাহ বলেন। সমস্ত মোজেজার মধ্যে কোরআন শ্রেষ্ঠতম মোজেজা। সমস্ত মানুষ এবং জীন মিলিতভাবে চেষ্টা করেও এমন একটি গ্রন্থ রচনা করতে পারত না।

    ইসলামের মতে ফেরেস্তাদের মধ্যে জিব্রাইলের স্থানই সবার উপরে। তিনিই ওহী বহন করে আনতেন। তিনি রুহুল কুদুস এবং রুহুল আমিন (পবিত্র আত্মবিশ্বস্ত আত্মা)। সর্বশক্তিমান আল্লাহর সংবাদবাহী হিসেবে জিব্রাইল গ্রীক পৌরাণিক-কাহিনীর হারমিস-এর মত।

    পাপ দুই রকমের হতে পারে–নৈতিক ও আনুষ্ঠানিক। সব চেয়ে খারাপ এবং অমার্জনীয় পাপ হচ্ছে শির্ক-কাউকে আল্লাহ্র শরীক বানানো। আল্লাহ্ এক নয়, বহু–এমন মতবাদকে হযরত মুহম্মদ (সঃ) সবচেয়ে বেশি ঘৃণা করতেন। মদনী সূরাগুলির মধ্যে একাদিক্রমে মুশরিক বা বহু-ঈশ্বরবাদীদের শেষ বিচারের ভয় দেখানো হয়েছে। মনে হয়, হযরত মুহম্মদ (সঃ) কিতাবী লোকদের অর্থাৎ খৃস্টান ও ইহুদীদের মুশরিক মনে করতেন না; যদিও মুফাসসির বা ভাষ্যকারদের মধ্যে কেউ কেউ অন্য রকম মত পোষণ করে থাকেন।

    কোরআনের সবচেয়ে হৃদয়গ্রাহী অংশে আলোচিত হচ্ছে ভবিষৎ জীবনের কথা। বিচারের দিন’–’পুনরুত্থানের দিন’-মহাদিন’-মহাক্ষণ’–সেই অনিবার্য প্রভৃতি কথা মারফত ভবিষ্যৎ জীবনের বাস্তবতার উপর বার বার জোর দেওয়া হয়েছে। কোরআনে ভবিষ্যৎ জীবন যেভাবে চিত্রিত হয়েছে–এর দৈহিক যাতনা, এর শারীরিক ভোগ–তাতে দেহের পুনরুত্থানেরই ইঙ্গিত করা হয়েছে বলে মনে হয়।

    মুসলমানের ইবাদাঁতের কাজ বা তার ধর্মীয় কর্তব্যের কেন্দ্র হচ্ছে ইসলামের পঞ্চ-স্তম্ভ বা পাঁচ রোকন।

    ইসলামের প্রথম রোকন হচ্ছে, বিশ্বাস ঘোষণা এবং এ বিশ্বাস ঘোষণার সংক্ষিপ্তসার হচ্ছে, সেই মহান কলেমা : লা-ইলাহা ইল্লাহল্লাহ্ : মুহম্মদুর রসূলুল্লাহ্। মুসলমান পরিবারে নবজাত শিশুর কানে প্রথম যে কথা দেওয়া হয়, তা এই মহাযাত্রার পথেও এই শেষ কথাই তাকে শুনিয়ে দেওয়া হয়। আর, জন্ম এবং মৃত্যুর মাঝখানে এরমত আর কোন কথাই সে এমন ঘন ঘন উচ্চারণ করে না। মুয়াজ্জিন দিনে অনেকবার মিনারে দাঁড়িয়ে আজান দেয় এবং প্রত্যেক বারই সে এই কলেমা উচ্চারণ করে। এই কলেমার মৌখিক ঘোষণাতেই মুসলমানেরা সাধারণতঃ খুশী। কোন অমুসলমান এই কলেমা গ্রহণ ও ঘোষণা করলেই সে নামতঃ মুসলমান হয়ে যায়।

    মুমিন মুসলমানকে দিনে পাঁচবার-উষা কালে, দ্বিপ্রহরে, মধ্য-অপরাহে, সূর্যাস্তে এবং রাত্রিতে কাবার দিকে মুখ ফিরিয়ে নামায পড়তে হবে এই তার ধর্মের বিধান। নামায ইসলামের দ্বিতীয় রোকন। নামাযের ওয়াক্তে মুসলিম জগতের দিকে চাইলে দেখা যাবে, মক্কা হতে শুরু করে পৃথিবীর এক বিপুল এলাকায়–সিয়েরালিয়ে হতে ক্যান্টন এবং টোবলস্ হতে কেপটাউন পর্যন্ত মুসলমান ছোট বড় জামাতে নামায-রত আছে।

    নামায মুসলমানের আনুষ্ঠানিক ধর্ম। একই নিয়মে, দেহ একই রকমে অবনত করে সবাইকে নামায আদায় করতে হয়। মুসুল্লীকে প্রথমে ওজু করতে হয় এবং তারপর তার মাতৃভাষা যাই হোক না কেন, আরবীর মাধ্যমে ইবাদাত করতে হয়। নামাযের যে বাঁধা-ধা গতানুগতিক রূপ, তাতে আল্লাহর দরবারে আবেদন যতখানি তার চেয়ে বেশি আল্লাহর নাম উচ্চারণ। ফাতিহা (প্রারম্ভিক সূরা) সহজ সরল কিন্তু অর্থ ও ভাব-গাম্ভীর্যে গরীয়ান একটি ছোট সূরা। মুমিন মুসলমান এ সূরাটি দিনে প্রায় বিশবার আবৃত্তি করে। রাত্রিতে যে নফল নামায পড়া হয়, তার সওয়াব দ্বিগুণ কারণ, তা স্বেচ্ছাকৃত অতিরিক্ত উপাসনা।

    শুক্রবার দুপুরের নামায জামাতে পড়তে হয় এবং বালেগ সমস্ত পুরুষের জন্যই এনামায অবশ্য কর্তব্য। কোন কোন মসজিদে স্ত্রীলোকের জন্য আলাদা জায়গা থাকে। শুক্রবারের নামাযে একটা বৈশিষ্ট্য আছে –এ নামাযে ইমাম খোতবা (বক্তৃতা দেন এবং খোতবায় রাষ্ট্রের অধিপতির মঙ্গলের জন্য দোওয়া করা হয়। এই নামাযের জামাতের সঙ্গে ইহুদীদের মন্দিরের উপাসনার মিল আছে। খৃষ্টানদের রবিবারের উপাসনা-পদ্ধতি পরবর্তী যুগে মুসলমানদের শুক্রবারের নামায-পদ্ধতিকে খানিকটা প্রভাবিত করে। মর্যাদা, সরলতা ও শৃঙ্খলায় কোন রকম জামাতী উপাসনাই শুক্রবারের নামাযকে ছাড়িয়ে যেতে পারে নাই। যখন মুসুল্লীরা মসজিদে আপনা-আপনি কাতারে কাতারে সোজা হয়ে দাঁড়ায় এবং পরম ভক্তির সঙ্গে একান্তভাবে ইমামের অনুসরণ করে, তখন সে দেখবার এক দৃশ্য হয়। মরুভূমির গর্বিত অত্ম-সচেতন সন্তানদের উপর জামাতের নামাযের এ নিয়মানুবর্তিতা নিঃসন্দেহ রকমে বিপুল প্রভাব বিস্তার করেছিল : জামাতের নামায তাদের শিখিয়েছিল সামাজিক সাম্য আর তাদের মধ্যে জাগিয়ে তুলেছিল এক মহান ঐক্যভাব। হযরত মুহম্মদ (সঃ) নীতি হিসেবে রক্তের সম্বন্ধের স্থানে মুসলিম-ভ্রাতৃত্বের সম্বন্ধকে স্থাপন করেছিলেন। জামাতী-নামায এই ভ্রাতৃ-ভাবকে কার্যতঃ পুষ্ট করেছে। নামাযের ময়দানই ইসলামের প্রথম ড্রিলের ময়দান।

    জাকাত ইসলামের তৃতীয় রোকন। জাকাত প্রথমে ছিল ভালবাসামূলক স্বেচ্ছাকৃত মহাপুণ্যের কাজ। পরে ইহা টাকা, উট, দুম্বা, শস্য, ফল এবং সওদাগরী চীজ প্রভৃতি সম্পত্তির উপর অবশ্য-দেয় কর হিসেবে ধার্য হয়। ইসলামের তরুণ রাষ্ট্রে উপযুক্ত কর্মচারীরা নিয়মিতভাবে জাকাত আদায় করত। কেন্দ্রীয় খাজনা-খানায় জাকাতের টাকা জমা হত এবং সেখান হতে গরীবের সাহায্য, মসজিদ নির্মাণ এবং সরকার পরিচালন কাজে ব্যয়িত হত। প্রিনী বলেন ও দক্ষিণ আরবের সওদাগরগণকে বিক্রির আগে তাদের মশলার এক দশমাংশ তাদের দেবতাদের দিতে হত। জাকাতের মূলনীতি কতকটা ঐ রকম। জাকাতের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল; তবে সাধারণতঃ এর গড় ছিল শতকরা আড়াই। সৈন্যদের পেনশনও জাকাতের দায় হতে মুক্ত ছিল না। পরবর্তীকালে যখন খাঁটি ইসলামী রাষ্ট্র-ব্যবস্থার অবসান ঘটল, তখন জাকাত আদায় আবার মুসলমানদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হল। জাকাত ইসলামের চতুর্থ রোকন।

    পাপের কাফফারা হিসেবে উপবাসের উল্লেখ কোরআনে অনেক বার আছে। উপবাস হিসেবে রমযানের উল্লেখ আছে মাত্র একবার। রমযান মাসে উষাকাল হতে সূর্যাস্ত পর্যন্ত পান ও আহার নিষিদ্ধ। রমযানের রোজা ভঙ্গ করার জন্য রাষ্ট্র বা জনসাধারণের পক্ষ হতে শাস্তি দেওয়া হয়েছে, এমন নজীরের অভাব নাই। আইয়ামে জাহেলীয়াতে উপবাস করার প্রথা ছিল, এমন কোন প্রমাণ আমরা পাই না। তবে উপবাস প্রথা খৃস্টান ও ইহুদী উভয় ধর্মে সুপ্রতিষ্ঠিত ছিল।

    হজ্ব ইসলামের পঞ্চম এবং সর্বশেষ রোকন। পুরুষ-নারী নির্বিশেষে প্রত্যেক সঙ্গতি-সম্পন্ন মুসলমানের পক্ষে জীবনে একবার মক্কায় হজে যাওয়া অবশ্য কর্তব্য। হজের নির্দিষ্ট সময়ের আগে হজযাত্রী সেলাইহীন কাপড় পরে এহরাম বাঁধে। এহ্রামের সময় পবিত্র সময়। রমযানের সময় মুসলমানকে যে সব কাজ পরহেজ করে চলতে হয়, এহরামের সময় তাছাড়া আরো কয়েকটি পরহেজ করতে হয়–যেমন, রক্তপাত না করা, শিকার না করা, গাছ তুলে না ফেলা এবং স্ত্রী সহবাস না করা। পবিত্র স্থানে তীর্থ করতে যাওয়ার প্রথা বহু প্রাচীনকাল হতে সেমিটিক জাতিসমূহের মধ্যে প্রচলিত ছিল। ওল্ড টেস্টামেন্টের যুগ পর্যন্ত আমরা তার নজীর পাই। মূলে এর উদ্ভব হয়েছিল হয়তো সূর্য-পূজার পদ্ধতি হতে। শরঙ্কালে যখন দিন রাত সমান হত, সেই সময় এ পূজার অনুষ্ঠান হত? অগ্নিময় সূর্যের কঠোর শাসনের এ ছিল বিদায় উৎসব, আর উর্বরতার বজ্রদেবতার ছিল এ আগমনী সম্বর্ধনা।

    সেনেগাল, লাইবিরীয়া, নাইজিরীয়া হতে দলের পর দল হজ্বযাত্রী মধ্য আফ্রিকার বিভিন্ন পথে পূর্বদিকে চলেছে। যতই তারা এগিয়ে চলছে, ততই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেকে চলেছে হেঁটে, কেউ কেউ চলেছে উটের পিঠে। এদের বেশির ভাগই পুরুষ; কিছুসংখ্যক নারী এবং শিশুও সঙ্গে অছে। পথে পথে তারা বেচা-কিনি করে; ভিখ মাগে; অনেকে পথের ধারে পড়ে মরে–এরী শহীদের দরজা পায়। যারা বেঁচে থাকে, তারা অবশেষে লোহিত সাগরের কোন বন্দরে এসে হাজির হয়। সেখান হতে পার হয়ে এপারে আসে। কিন্তু প্রধান চারটি কাফেলা আসে–ইয়ামন, ইরাক, সিরিয়া ও মিসর হতে। এ চারটি দেশের প্রত্যেক দেশ আগে কাবা ঘরের গেলাফের জন্য মামিল-শরীফ পাঠাত। এ মামিল ছিল এসব দেশের ইজ্জতের পরিচায়ক। অত্যন্ত সুন্দররূপে সজ্জিত হাওদার ভিতর রেখে উটের পিঠে করে মামিল আনা হত। এ উটের পিঠে কেউ চড়ত না–উটকে লাগাম ধরে টেনে আনত। কিছুকাল হতে কেবল মিসর দেশই আগের মত ধুমধামে মামিল পাঠিয়ে আসছে।

    গত দুই বিশ্বযুদ্ধের মাঝখানের সময়ে হজযাত্রীর সংখ্যা গড়ে ছিল ১ লাখ ৭২ হাজার। ১৯০৭ সালের তুর্কী সরকারী কাগজে হজযাত্রীর সংখ্যা পাওয়া যায় ২ লাখ ৮০ হাজার। ১৯৫৫ সালে সউদী সরকারের কাগজে এদের সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। মালয় হতেই সাধারণতঃ সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী আসে। এদের সংখ্যা প্রায় ৩০ হাজার। যুগ যুগান্তর হতে এই হজ্ব প্রতিষ্ঠান মুসলিম-জগতের মধ্যে ঐক্য স্থাপনের সবচেয়ে বড় শক্তিরূপে কাজ করে আসছে। বিভিন্ন শ্রেণীর বিশ্বাসীর মধ্যে এই-ই সাধারণ ঐক্যসূত্র। এই প্রতিষ্ঠান প্রায় প্রত্যেক সুস্থ-দেহ সঙ্গতি-সম্পন্ন মুসলমানকে জীবনে অন্ততঃ একবার দেশ ভ্রমণ করতে বাধ্য করে। পৃথিবীর চার দিক হতে আগত এই হজ্ব-যাত্রীদের সমাবেশ হতে যে সামাজিকতার উন্মেষ হয়, তার মূল্য বিপুল। নিগ্রো, বার্বার, চীনা, পারসিক, সিরিয়ান, তুর্ক, আরব –ছোট-বড়, ধনী-গরীব-ধর্মের এই উদার ময়দানে একত্র হয়, কথা-বার্তা বলে, ভ্রাতৃত্বের অনুশীলন করে। সমস্ত বিশ্ব-ধর্মের মধ্যে গোষ্ঠী, বর্ণ ও জাতির বিভেদ বাধা ভাঙ্গতে ইসলামই সবচেয়ে বেশি সফলতা লাভ করেছে বলে মনে হয়–অন্ততঃ এর নিজ সমাজের সীমার মধ্যে। বিভেদ রেখা টানা হয়, কেবল মুসলমান ও বাকী বিশ্ববাসীর মধ্যে। হজের এই সব জামাত এ উদ্দেশ্য সাধনে নিঃসন্দেহরকমে সাহায্য করেছে। যেসব দেশে যাতায়াতের আধুনিক পথ-ঘাট কিছুই নাই, সংবাদপত্রের প্রভাব যেখানে এখনো অত্যন্ত অল্প, সে-সব দেশের লোকও হজে আসে। হজের এই সুযোগে তাদের মধ্যে মাজহাবী মতবাদ প্রচারের যথেষ্ট সুযোগ ঘটে।

    মুসলমানদের মধ্যে অন্ততঃ একটি সম্প্রদায়–খারেজীরা–জেহাদকে ইসলামের ষষ্ঠ রোকনের মর্যাদা দান করেছে। দারুল ইসলাম হতে দারুল হরবের সীমা রেখাকে দূর হতে দূরতর স্থানে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকা খলীফার অন্যতম প্রধান কর্তব্য। কিছুকাল হতে মুসলিম-জগতে জেহাদী জোশ কমে গেছে। ইদানীং কোন কোন অমুসলমান শাসনে ইসলাম যথেষ্ট উন্নতি করেছে-হয় অত্যন্ত প্রবল বলে সে অমুসলমান-শক্তির উৎখাত করা সম্ভব হয় নাই, অথবা সে শক্তি অত্যন্ত উদার বলে তার উৎখাতের চেষ্টা সঙ্গত মনে করা হয় নাই। শেষ জেহাদ ঘোষণা করেন–১৯১৪ সালে–তুর্ক সুলতান খলীফা মুহম্মদ রাশাদ। কিন্তু তার সে আহ্বানে কেউ সাড়া দেয় নাই। একজন প্রাচ্যবিদ্যাবিদ গ্রন্থকার এই উপলক্ষে জার্মানীতে জেহাদ’ নামে একখানা বইও লেখেন।

    জীবনে সুখ-দুঃখ, ভাল-মন্দ সম্বন্ধে তদীরের বিশ্বাস (৯ : ৫১; ৩ : ১৩৯; ৩৫ : ২) ইসলাম সম্পর্কে অন্যতম বড় কথা। এই বিশ্বাস যুগে যুগে মুসলমানের চিন্তা ও ব্যবহারে বিপুল প্রভাব বিস্তার করে এসেছে। এ জীবনে ভাল মন্দ যা কিছু ঘটে, সবই সম্পূর্ণ রমে আল্লাহর ইচ্ছায় ঘটে এবং তা আগে হতেই অনিবার্য-রূপে নির্দিষ্ট হয়ে আছ। তীরে বিশ্বাস ইসলামের এক বড় শক্তি। এই বিশ্বাসই আবার ইসলামের দুর্বলতার এক বড় কারণ।

    এই ধর্মীয় কর্তব্যগুলিই ইসলামের মূলকথা। কোরআন কেবল এই কয়টিরই বিধান করেছে, এমন নয়। তবে এইগুলিই ইমানদারের কার্যক্রমের কষ্টিপাথর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআরণ্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    Next Article আরব জাতির ইতিহাস – ফিলিপ কে. হিট্টি (অনুবাদ : জয়ন্ত সিং)

    Related Articles

    ফিলিপ কে. হিট্টি

    আরব জাতির ইতিহাস – ফিলিপ কে. হিট্টি (অনুবাদ : জয়ন্ত সিং)

    October 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }