Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আরো একটুখানি বিজ্ঞান – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    ১৮. পশু মানব

    ১৮. পশু মানব

    বেশ কয়েক বছর আগে আমি সিলেট থেকে ঢাকা আসার জন্যে রেল স্টেশনে গিয়েছি। সময়টা শীতকাল এবং সম্ভবত তখন কোনো একটা শৈত্যপ্রবাহ চলছে। কুয়াশা ঢাকা ঘোলাটে সূর্যে কোনো উত্তাপ নেই, সারাদেশ শীতের দাপটে জবুথবু হয়ে আছে। আমি সোয়েটার, জ্যাকেট এবং গলায় মাফলার জড়িয়েও শীতে ঠকঠক করে কাঁপছি। তখন আমি একটা অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেলাম, তিন-চার বছরের একটি বাচ্চা সম্পূর্ণ উদোম গায়ে রেললাইনের উপর খেলছে, তার শরীরে একটা সুতোও নেই। এই প্রচণ্ড শীতে যখন প্রতিটি মানুষ জাব্বাজোব্বা জড়িয়েও শীত থেকে রেহাই পাচ্ছে না তখন এই শিশুটি প্রচণ্ড শীতের বাতাসে কেমন করে নির্বিকারভাবে উদোম শরীরে ঘুরে বেড়াচ্ছে সেটি একটি অবিশ্বাস্য দৃশ্য।

    একটা শিশুকে কতদিন না খাইয়ে রাখা যায়, কিংবা কত কম তাপমাত্রায় একটা শিশু বেঁচে থাকতে পারে বা কত কম বাতাসে একটা শিশু নিশ্বাস নিতে পারে এই। ধরনের প্রশ্ন মানুষের মাথায় ঘুরপাক খেলেও কোনো মানুষ কখনোই কোনো পরীক্ষা করে এই প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করে নি। (নাৎসি ডাক্তার ম্যাঙ্গেলাকে আমি মানুষ হিসেবে বিবেচনা করি না।) কিন্তু মাঝে মাঝেই লোকচক্ষুর আড়ালে বড় হওয়া কোনো অপ্রকৃতস্থ পিতামাতার সন্তান, বড় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শিশু কিংবা ভূমিকম্পে আটকে পড়া কোনো নবজাতকদের দেখে বিজ্ঞানীরা মানব শিশু সম্পর্কে কিছু বিচিত্র তথ্য পেয়ে যান। সিলেট রেল স্টেশনের উদোম গায়ের শিশুটি ছিল একজন অপ্রকৃতস্থ মায়ের সন্তান, অবহেলায় বড় হওয়া সেই শিশুটিকে দেখে আমি অনুমান করেছিলাম একটা শিশুকে জন্মের পর থেকেই অভ্যাস করানো হলে সে নিশ্চয়ই ভয়ঙ্কর শীতেও উদোম গায়ে থাকতে পারে।

    তবে মানুষ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা সম্ভব হয়েছে বনের পশুর কাছে বড় হওয়া কিছু শিশুদের কাছ থেকে। ইতিহাসে এ রকম অনেক ঘটনার বর্ণনা আছে, সবচেয়ে বিখ্যাতটি সম্ভবত গ্রিক উপাখ্যানের রমুলাস এবং রিমাসের কাহিনী। এই দুইজন যমজ ভাইকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু নিষ্পাপ শিশু দুটিকে হত্যা না করে তাদেরকে একটা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেয়া হয় এবং শেষ পর্যন্ত একটি নেকড়ে মা তাদের দুধ খাইয়ে বড় করে। রমুলাস শেষ পর্যন্ত রোমে রাজত্ব করেছিল এবং তার নামানুসারেই রোমের নামকরণ করা হয়েছিল।

    গ্রিক উপাখ্যানের এই কাহিনীটি চমকপ্রদ কিন্তু এখন আমরা জানি এটি পুরোপুরি সত্যি হতে পারে না। মানুষ কীভাবে মানুষ হয়ে ওঠে সেটি নিয়ে বিজ্ঞানীদের অনেক কৌতূহল। তারা এখন জানেন যে মানুষের বয়স প্রায় এক লক্ষ বিশ হাজার হলেও কথা বলার জন্যে পরিপূর্ণ ভাষা ব্যবহার করতে পারে এ রকম আধুনিক মানুষ তুলনামূলকভাবে অনেক নতুন, মাত্র চল্লিশ হাজার বছর। ভাষা ব্যবহার করা বা একজনের সাথে আরেকজনের ভাব বিনিময়ের এই প্রক্রিয়াটা মানুষ কেমন করে শিখেছে সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। যে কোনো পরিবেশেই মানুষ কী ভাষা ব্যবহার করতে পারে নাকি এটা মানুষকে সামাজিক পরিবেশে রাখলেই সে ভাষা শিখতে পারে সেটি নিয়ে বিজ্ঞানীদের মাঝে এক ধরনের কৌতূহল ছিল। পশুদের কাছে বড় হওয়া শিশুদের থেকে বিজ্ঞানীরা জানেন, ভাষা বা ভাব বিনিময়ের প্রক্রিয়াটা শেখার জন্যে সামাজিক পরিবেশ বা মানুষের সাহচর্য খুব গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে কী ভাষা শেখার জন্যে শিশুদের যে ছোট একটা সময় রয়েছে কোনোভাবে সেই সময়টুকু যদি ব্যবহার করতে না পারে তাহলে পরে যত চেষ্টাই করা যাক না কেন তারা আর ভাষাটুকু শিখতে পারে না।

    পশুর কাছে বড় হওয়া মানব শিশুর অনেকগুলো ঘটনা লিপিবদ্ধ থাকলেও সেগুলো যে সবই বিশ্বাসযোগ্য তা নয়। এই বিষয়গুলো নিয়ে মানুষের এত কৌতূহল যে সেটা ব্যবহার করে অনেকেই গাঁজাখুরি গল্প ফেঁদে রেখেছে। সাম্প্রতিক ইতিহাসে লিপিবদ্ধ এ রকম সবচেয়ে পুরনো এবং বিশ্বাসযোগ্য ঘটনাটি ঘটেছে জার্মানির হেমেলিন শহরে 1724 সালে। সেই শহরের মানুষেরা অবাক হয়ে একদিন দেখে কালো চুল বাদামি রঙের একটি বিচিত্র উলঙ্গ কিশোর মাঠেঘাটে ছোটাছুটি করছে। তাকে যখন ধরে আনা হলো শহরের মানুষ আবিষ্কার করল, কিশোরটি পুরোপুরি বুনো স্বভাবের, জ্যান্ত পাখি কাঁচা খেয়ে ফেলে। এ রকম বিচিত্র একটি প্রাণী–কাজেই প্রাচীনকালে যা ঘটার কথা তাই ঘটল, ইংল্যান্ডের রাজা জর্জ ওয়ান তাকে তার প্রাসাদে একটা সংগ্রহ হিসেবে রেখে দিলেন। পিটার নাম দেয়া সেই কিশোরটি রাকি জীবনটা সেখানেই কাটাতে হলো। দীর্ঘ ষাট বৎসরে সে কোনো কথা বলতে শিখে নি, কখনো যে হাসে নি!

    পরের ঘটনাটি ঘটেছে ফ্রান্সের দক্ষিণে 1799 সালে। খুব শীত পড়েছে, খাবারের খুব অভাব, পেটের খিদেয় বন থেকে লোকালয়ে একটা বন্য ছেলে এসে হাজির। তাকে ধরে আবিষ্কার করা হলো ছেলেটির আচার-ব্যবহার পুরোপুরি জন্তুর মতো। বরফের মাঝে সে গড়াগড়ি খেতে পারে, তার ঠাণ্ডা লাগে না। অবলীলায় কাঁচা কিংবা পচা খাবার খেয়ে ফেলতে পারে। একজন মানুষ আর পশুর মাঝে পার্থক্য কী সেটা নিয়ে তখন অনেক বিতর্ক চলছে ঠিক তখন এই কিশোরটি মানুষের হাতে ধরা পড়েছে। বিশ্বাস করা হতো সহমর্মিতা আর ভাষা শেখার ক্ষমতা হচ্ছে মানুষ হওয়ার প্রথম শর্ত, কাজেই বৃনে পশুদের মাঝে বড় হওয়া এই কিশোরটি তখন সরার দৃষ্টি আকর্ষণ করেছিল। কিশোরটির নাম দেয়া হলো ভিক্টর আর অনেক বড় বড় বিজ্ঞানীরা তার ব্যাপারে কৌতূহলী হয়ে উঠেছিলেন। জা মার্ক গাসপার্ড ইটার্ড নামে। একজন ডাক্তার ভিক্টরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে তাকে বড় করেছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে কোনো ভাষা শেখানো যায় নি, “দুধ” শব্দটা ছাড়া আর কোনো শব্দ সে উচ্চারণ করতে শিখে নি। ভিক্টরের ভেতর সত্যিকার অর্থে আবেগ বা সহমর্মিতার সে রকম বিকাশ না ঘটলেও স্বামীহারা একজনকে কাঁদতে দেখে তাকে একবার বিচলিত হতে দেখা গিয়েছিল। ভিক্টর 40 বছর বয়সে প্যারিসে মারা যায়।

    পশুর কাছে বড় হওয়া সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটেছিল ভারতবর্ষের মেদেনীপুর এলাকাতে। 1920 সালে একটা নেকড়ে মাতার কাছে দুটি বাচ্চা মেয়েকে পাওয়া যায়। নেকড়েটিকে মেরে ফেলে বাচ্চা দুটিকে নিয়ে আসা হলো জোসেফ অমৃত লাল সিং নামে একজন ধর্ম যাজকের কাছে। বাচ্চা দুটির বয়স আট বছর এবং দেড় বছর, বড়জনের নাম রাখা হলো কমলা ছোটজনের অমলা। তাদেরকে যখন ধরে আনা হয় তখন তারা হাত এবং পা ব্যবহার করে চতুস্পদ প্রাণীর মতো ছুটে বেড়ায়, সারাদিন অন্ধকার কোনায় ঘুমিয়ে থেকে রাতের বেলা জেগে ওঠে। গভীর রাতে তারা নেকড়ে বাঘের মতো চিৎকার করত। রান্না করা খাবার খেতে চাইত না, পছন্দ করত কাঁচা মাংস। তাদের ঠাণ্ডা বা গরমের অনুভূতি ছিল না এবং কখনোই বিন্দুমাত্র অনুভূতি প্রকাশ করত না। তাদের একমাত্র যে অনুভূতিটি বোঝা যেত সেটি হচ্ছে ভয়। তাদের ঘ্রাণশক্তি ছিল প্রবল এবং রাতের বেলায় তারা খুব ভালো দেখতে পেত।

    অমলা নামের ছোট শিশুটি বছর খানেকের মাঝে কিডনির জটিলতায় মারা যায়। বড়জন আরো নয় বছর বেঁচেছিল।

    এই ধরনের অন্যান্য শিশুর মতোই এই বাচ্চাগুলোও সত্যিকার অর্থে কোনো ভাষা শিখতে পারে নি। অনেক চেষ্টায় শেষে কমলাকে কাপড় পরানো শেখানো হয়েছিল। পশুর মতো চার হাত-পায়ে ছোটাছুটি করাই তার জন্যে স্বাভাবিক ছিল। অনেক কষ্ট করে তাকে দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে শেখানো হয়েছিল, যদিও কোথাও দ্রুত যেতে হলে সে চারপায়ে ছুটে যেত।

    সবচেয়ে সাম্প্রতিক উল্লেখযোগ্য (এবং বিশ্বাসযোগ্য) ঘটনাটি ঘটেছে উগান্ডায় 1991 সালে। মিলি নামে একটা মেয়ে বনের ভেতর হঠাৎ করে একটা মানবশিশুকে বানরদের সাথে দেখতে পেল। গ্রামে এসে সে অন্যদের খবরটা দেয়ার পর গ্রামবাসী সদলবলে গেল বাচ্চাটাকে উদ্ধার করতে। বাচ্চাটি এবং অন্যান্য বানরেরা প্রচণ্ডভাবে বাধা দেয়ার চেষ্টা করলেও মানুষেরা তাকে জোর করে ধরে নিয়ে আসে। তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে খোঁজ নিয়ে জানা গেল শিশুটির নাম জন সেবুনিয়া। তার যখন বয়স চার বৎসর তখন এক রাতে তার বাবা তার মাকে গুলি করে মেরে ফেলে, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে বনের ভেতর পালিয়ে যায়। এরপর বনের ভেতর সে বানরদের সাথে সাত বছর কাটিয়ে দিয়েছিল।

    অন্যদের মতো জন সেবুনিয়া প্রথম প্রথম কথা বলতে পারত না, কিন্তু চেষ্টা করার পর সে বেশ খানিকটা কথা বলতে শিখেছিল। অনুমান করা হয় জীবনের প্রথম চার বৎসর মানুষের সাথে থাকার কারণে সে কথা বলতে শিখেছিল।

    পৃথিবীর বিজ্ঞানীরা এই ঘটনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন-তারা সবসময়েই চট করে এই ঘটনাগুলো বিশ্বাস করতে চান না। অনেকেরই ধারণা এই ঘটনাগুলো অতিরঞ্জিত, বাচ্চাগুলো আসলে কোনো পশু লালনপালন করে বড় করে নি। বাচ্চাগুলো সম্ভবত মানসিক প্রতিবন্ধী কিংবা অটিস্টিক। কাজেই তাদের আচার-আচরণ আসলে পশু দিয়ে লালিত হবার আচরণ নয় মানসিক প্রতিবন্ধী শিশুদের বা অটিস্টিক শিশুদের আচরণ।

    অনেকেই সন্দেহ করেন আসলেই পশুরা সত্যি সত্যি কোনো মানবশিশুকে লালন করতে আগ্রহী কিংবা সক্ষম কি না। পশুরা মানুষের মতো সহমর্মিতা বা স্নেহ-মমতা দেখাতে পারে কি না এটা নিয়ে অনেকের ভেতরেই একধরনের সন্দেহ ছিল।

    তবে ১৯৯৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি চিড়িয়াখানায় বিচিত্র ঘটনা সবাইকে নূতন করে ভাবতে শিখিয়েছিল। সাড়ে তিন বছরের একটা বাচ্চা সেই চিড়িয়াখানার গরিলাদের জন্যে সংরক্ষিত জায়গায় উঁচু থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল।

    চিড়িয়াখানার কর্মীরা যখন শিশুটিকে উদ্ধার করার জন্যে ছোটাছুটি করছে তখন তারা সবিস্ময়ে দেখল সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা গরিলাটি এসে বাচ্চাটিকে খুব সাবধানে কোলে তুলে নিয়ে এক কোনায় গিয়ে বসে থাকে। উদ্ধারকারীরা এসে শিশুটিকে উদ্ধার না করা পর্যন্ত গরিলা মাতাটি এই শিশুটিকে নিজের সন্তানের মতো পরম মমতায় কোলে নিয়ে বসেছিল।

    আমরা মানুষ এবং পশুকে খুব স্পষ্টভাবে বিভাজন করে রাখি–কিন্তু ভালোবাসা এবং মমতার জগতে অনেক জায়গাতেই সেই বিভাজনের দাগটি অস্পষ্ট, পার্থক্যটুকু অনেক সময়ই মিলিয়ে যায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইস্টিশন – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article হটলাইন – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }