Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প207 Mins Read0
    ⤶ ⤷

    ৫. ছোটাচ্চু সোফায় দুই পা তুলে

    ছোটাচ্চু সোফায় দুই পা তুলে বসে একটা বই পড়ছে–কিংবা ঠিক করে বললে বলা উচিত একটা বই পড়ার চেষ্টা করছে। তার কাছাকাছি মেঝেতে বসে এই বাসার বাচ্চারা মিলে কিছু একটা খেলছে। খেলাটা লুডু হতে পারত কিন্তু লুডু খেলায় একজনের সাথে আরেকজনের হাতাহাতি হবার কথা না কিন্তু এখানে প্রচণ্ড হাতাহাতি হচ্ছে। মাঝে মাঝেই লুডুর বোর্ড কিংবা খুঁটি উড়ে যাচ্ছে কিন্তু সেজন্যে খেলার কোনো সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে না। প্রত্যেকবার ছক্কা পড়ার পর সবাই মিলে যেভাবে চিষ্কার করছে সেটা শুনে মনে হতে পারে কেউ একজন ওয়ার্ল্ড কাপ খেলায় পেনাল্টি কিক করে গোল দিয়ে ফেলেছে।

    ছোটাচ্চু বই পড়ায় খুব বেশিত্রগুতে পারছিল না, বাচ্চারা আবার একটা কান ফাটানো চিৎকার করার পর ছোটাচ্চু ধমক দিয়ে বলল, “তোরা কী শুরু করেছিস?

    একজন বলল, “খেলছি ছোটাচ্চু।”

    “এইটা খেলার নমুনা! এরকম ষাড়ের মতো চেঁচাচ্ছিস কেন?”

    আরেকজন বলল, “ষাড় কখনো চেঁচায় না। ষাঁড় ডাকে।” তারপর ষাঁড় কেমন করে ডাকে সেটা দেখানোর চেষ্টা করল। সেটা শুনে সব বাচ্চারা হেসে গড়াগড়ি দিতে লাগল।

    ঠিক তখন ছোটাছুর টেলিফোনটা বাজল, এই হট্টগোলে টেলিফোনে কথা বলা যাবে না জেনেও ছোটাচ্চু সেটা ধরল, “হ্যালো।”

    “এটা কি ডিটেকটিভ অফিস?”

    “জি এটা আলটিমেট ডিটেকটিভ এজেন্সির অফিস।” কথা ভালো করে শোনার জন্যে ছোটাচ্চু হাত দিয়ে সবাইকে থামানোর চেষ্টা করল, কোনো লাভ হলো না।

    টেলিফোনের অন্য পাশ থেকে বলল, “আমি মাহী কাঞ্চন বলছি।”

    ছোটাচ্চু বলল, “কী বললেন? মাহী কাঞ্চন?”

    একমুহূর্তে বাচ্চাগুলো পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। তাদের চোখ বড় হয়ে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ফিসফিস করে তারা উচ্চারণ করল, “মা—হী–কা—ঞ্চ–ন?” তারপর সবাই লাফ দিয়ে উঠে ছোটাচ্চুকে ঘিরে দাঁড়িয়ে গেল। ছোটাচ্চু এবং অন্য পাশ থেকে মাহী কাঞ্চন কী বলে শোনার জন্যে সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল।

    তাদেরকে দোষ দেওয়া যায় না। মাহী কাঞ্চন এই দেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক। তার গান শুনলে কম বয়সী মেয়েদের হৃৎস্পন্দন থেমে যায়। কয়েক মাস আগে তার একটা অটোগ্রাফের জন্যে ভক্তদের ভেতর এত মারামারি শুরু হয়ে গিয়েছিল যে পুলিশের লাঠিচার্জ করে থামাতে হয়েছিল। মাহী কাঞ্চনের কনসার্টের ঘোষণা হওয়ার দশ মিনিটের ভেতর সব টিকেট বিক্রি হয়ে যায়। জোছনা রাতে তার গান শুনে পুরোপুরি মাথা আউলে গিয়েছে এরকম অনেক মানুষ আছে। সেই মাহী কাঞ্চন নিজে ছোটাচ্চুকে ফোন করেছে। সেটা নিজের কানে শুনেও বাচ্চাদের বিশ্বাস হতে চায় না। মাহী কাঞ্চন ছোটাচ্চুকে কী বলছে সেটা শোনার জন্যে বাচ্চারা ছোটাচ্চুর কানের কাছে নিজেদের কান লাগানোর জন্যে নিঃশব্দে নিজেদের ভেতর ধাক্কাধাক্কি করতে লাগল।

    টেলিফোনের অন্য পাশ থেকে মাহী কাঞ্চন বলল, “আমি গান গাই।”

    ছোটাচ্চু বলল, “সেটা আপনাকে বলতে হবে না, আমরা সবাই জানি। মাহী কাঞ্চনকে দেশের সবাই চিনে।”

    মাহী কাঞ্চন বলল, “আমি একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করেছি।”

    “কী দরকার?”

    “আপনার তো একটা ডিটেকটিভ এজেন্সি আছে, তাই না?”

    “জি, আছে।”

    “আপনার এজেন্সির সাথে আমার একটু কথা বলার দরকার।”

    ছোটাচ্চুর চোখ বড় বড় হয়ে গেল, তার টেলিফোনের সাথে কান লাগিয়ে নিঃশ্বাস বন্ধ করে যারা মাহী কাঞ্চনের কথাগুলো শোনার চেষ্টা করছিল তাদের চোখও বড় বড় হয়ে গেল।

    ছোটাচ্চু বলল, “আমার এজেন্সির সাথে দেখা করবেন?”

    “হ্যাঁ। সত্যি কথা বলতে কী, আমি গোপনে দেখা করতে চাই।”

    ছোটাচ্চু বলল, “সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা সব রকম গোপনীয়তা বজায় রাখি। আমার ক্লায়েন্টদের কথা কেউ জানে না। পুরোপুরি গোপন।”

    মাহী কাঞ্চন বলল, “আমার ব্যাপারটা একটু অন্য রকম। আমি ডিটেকটিভ এজেন্সির সাথে দেখা করেছি কথাটা জানাজানি হলে ফেসবুকে তুলকালাম হয়ে যাবে। সেখান থেকে পত্র-পত্রিকা, টিভি চ্যানেল সব জায়গায় হইচই শুরু হয়ে যাবে।”

    ছোটাচ্চু বলল, “আমি জানি। আপনার মতো সেলিব্রেটিদের সবসময় খুব সাবধান থাকতে হয়।”

    “মিডিয়া জান খেয়ে ফেলে। তাই খুব গোপনে আপনাদের সাথে কথা বলতে চাই।”

    “ঠিক আছে। কীভাবে কথা বলতে চান?”

    “টেলিফোনে বলা যাবে না। সামনাসামনি বলতে হবে। সবচেয়ে ভালো হয় আপনাদের অফিসে কথা না বলে গোপনে যদি আপনার বাসায় দেখা করতে পারি।”

    মাহী কাঞ্চন বাসায় চলে আসতে চায় শুনে বাচ্চারা নিঃশব্দে আনন্দে চিৎকার করার ভঙ্গি করতে লাগল। এখনো তাদের বিশ্বাস হচ্ছে না মাহী কাঞ্চন নিজে ছোটাচ্চুর সাথে কথা বলছে!

    ছোটাচ্চু বলল, “কোনো সমস্যা নেই। আপনি কখন আমার বাসায় আসতে চান?” তার যে আসলে কোনো অফিস নেই, দেখা করতে হলে যে বাসাতেই দেখা করতে হবে সেই কথাটা আর বলল না।

    মাহী কাঞ্চন বলল, “এখনই।”

    ছোটাচ্চু অবাক হয়ে বলল, “এখনই?” সেটা শুনে সব বাচ্চার প্রায় হার্টফেল করার মতো অবস্থা হলো, তারা নিঃশব্দে দাপাদাপি করতে থাকে।

    মাহী কাঞ্চন বলল, “হ্যাঁ, এখনই।”

    “ঠিক আছে।”

    “আমি একা আসব। কাউকে না জানিয়ে।”

    “ঠিক আছে।”

    “আমাকে সিকিউরিটি দেবার জন্যে লোকজন থাকে, খুব বিরক্ত করে। তাদেরকে না জানিয়ে গোপনে আসব।”

    “ঠিক আছে।”

    “আপনার বাসার ঠিকানাটা দেন।”

    ছোটাচ্চু বাসার ঠিকানা দিয়ে টেলিফোনটা রাখার পর বাচ্চারা প্রথমবার তাদের বুকের ভিতর আটকে রাখা কথাগুলো গগনবিদারি চিৎকার হিসেবে বের করল। সেই ভয়াবহ চিৎকার শুনে তিনতলা থেকে বড় ভাই, দুইতলা থেকে দাদি এবং মেজ ভাবি, চারতলা থেকে ঝুমু খালা আর ছোট ভাবি ছুটতে ছুটতে চলে এলো। কোনো অঘটন ঘটেনি, মাহী কাঞ্চন ছোটাচ্চুর সাথে দেখা করতে এসেছে শোনার পর তারা শান্ত হলো, কিন্তু তারাও বাচ্চাদের থেকে কম অবাক হলো না।

    ছোটাচ্চু তাড়াতাড়ি গিয়ে শেভ করল, একটা জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরল। বাচ্চারা তার ঘরটা পরিষ্কার করে দিল। মাহী কাঞ্চন কোথায় বসে ছোটাচ্চুর সাথে কথা বলবে কেউ জানে না, তাই তারা বাইরের ঘরটাও পরিষ্কার করে দিল। মেহমানকে কী খেতে দিবে সেটা ঝুমু খালা কয়েকবার জিজ্ঞেস করে জেনে নিল, তারপর ঝাঁটা নিয়ে বাইরে গিয়ে পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে দিল।

    তারপর বাচ্চারা সবাই জানালায় মুখ লাগিয়ে বাইরে তাকিয়ে রইল। প্রত্যেকবার একটা গাড়ি রাস্তা দিয়ে আসে তারা তখন উত্তেজিত হয়ে ওঠে, গাড়িটা যখন বাসার সামনে না থেমে এগিয়ে যায় তখন সবাই একসাথে দীর্ঘশ্বাস ফেলে। ঘণ্টাখানেক পর বাচ্চারা যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছে তখন বাসার সামনে একটা স্কুটার এসে থামল। মাহী কাঞ্চনের মতো এত বড় একজন গায়ক তো আর স্কুটারে করে আসবে না তাই তারা স্কুটারটাকে কোনো গুরুত্ব দিল না, একটা গাড়ির জন্যে অপেক্ষা করতে থাকল। যদি গুরুত্ব দিত তাহলে দেখত স্কুটার থেকে মাহী কাঞ্চন নেমে এদিক-সেদিক তাকিয়ে তাদের বিল্ডিংয়ের ভেতর ঢুকে গেছে।

    মাহী কাঞ্চন যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে তখন বাচ্চারা সবাই দেখল বড় একটা সাদা গাড়ি তাদের বাসার কাছাকাছি এসে থেমেছে। তারা মোটামুটি নিশ্চিত ছিল যে এটা নিশ্চয়ই মাহী কাঞ্চনের গাড়ি কিন্তু দেখল গাড়ি থেকে কেউ নামল না। দেখা যাচ্ছে গাড়ির ভেতরে কেউ বসে আছে কিন্তু কেউই সেখান থেকে নামছে না। বিষয়টা যথেষ্ট সন্দেহজনক কিন্তু ঠিক তখন তাদের কলিংবেল বেজে উঠল। বাচ্চারা সবাই একে অন্যের মুখের দিকে তাকাল, তারপর একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দরজার দিকে ছুটে যায়। সবাই মিলে একে অন্যকে ঠেলে দরজার ছিটকানি খুলে দিল। দেখল দরজার বাইরে মাহী কাঞ্চন দাঁড়িয়ে আছে।

    বাচ্চারা ঠিক করে রেখেছিল তারা মাহী কাঞ্চনকে দেখে কোনো বাড়াবাড়ি করবে না, তাই কেউ বাড়াবাড়ি করল না, শুধু চোখ বড় বড় করে সবাই নিঃশব্দে মাহী কাঞ্চনের দিকে তাকিয়ে রইল, যেন তারা একটা জীন, পরী কিংবা ভূতের দিকে তাকিয়ে আছে। এভাবে কয়েক সেকেন্ড কেটে গেল কিন্তু শেষ পর্যন্ত প্রমি নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ “ই-ই-ই-ই—” করে একটা চিৎকার করে উঠল এবং সেটা একটা চেইন রি-একশান শুরু করার মতো কাজ করল। তখন একসাথে সবাই “ই-ই-ই-ই-” করে চিৎকার করে ওঠে। সেই চিৎকার এত বিকট যে মনে হলো বাসার ছাদ ধসে পড়বে কিন্তু মাহী কাঞ্চন ঘাবড়ে গেল না, চোখ বড় বড় করে শান্ত মুখে তাদের দিকে তাকিয়ে রইল। তার মনে হয় আগেও অনেকবার এরকম অভিজ্ঞতা হয়েছে।

    বাচ্চারা কতক্ষণ চিৎকার করত জানা নেই, ছোটাচ্চু তাদের ধমক দিয়ে থামানোর চেষ্টা করল, বলল, “এই তোরা থামবি? কী শুরু করেছিস পাগলের মতো।“ তারপর মাহী কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, “আসেন। আপনি ভিতরে আসেন।”

    মাহী কাঞ্চন ভিতরে না ঢুকে ভুরু কুঁচকে ছোটাচ্চুর দিকে তাকিয়ে রইল, বলল, “আপনি ডিটেকটিভ?”

    “জি।”

    “আপনাকে দেখে মনে হয় ক্লাশ টেনে পড়েন।”

    মাহী কাঞ্চনের কথা শুনে বাচ্চারা হি হি করে হেসে উঠল, ছোটাচ্চুর কান একটু লাল হয়ে উঠল, তারপরও মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল, “না আমি ক্লাশ টেনে পড়ি না। গত বছর মাস্টার্স পাস করেছি।”

    মাহী কাঞ্চন বলল, “আমি ভেবেছিলাম প্রাইভেট ডিটেকটিভরা বুড়ো হয়। চোখে বাই ফোকাল চশমা পরে, চুরুট না হলে পাইপ খায়।”

    শান্ত বলল, “ছোটাচ্চুর একটা জিরো পাওয়ারের চশমা আছে। যখন বয়স্ক দেখাতে চায় তখন সেটা চোখে দেয়।”

    টুম্পা বলল, “একটা টাইও আছে। লাল রঙের।”

    শান্ত বলল, “কিন্তু টাইয়ের নট বাঁধতে পারে না। তাই সেটা সব সময় নট বাঁধা থাকে। তাই না ছোটাচ্চু?”

    ছোটাচ্চু দাঁত-মুখ খিঁচিয়ে বলল, “তোরা চুপ করবি?”

    মাহী কাঞ্চন কিছুক্ষণ অবাক হয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে রইল, তারপর ছোটাচ্চুর দিকে তাকিয়ে বলল, “ছোটাচ্চু কে?”

    ছোটাচ্চু একটু হাসার চেষ্টা করল, বলল, “আমি।”

    “আপনার ছেলে-মেয়েরা আপনাকে বাবা না ডেকে ছোটাচ্চু ডাকে কেন?”

    ছোটাচ্চু লাল হয়ে বলল, “এরা আমার ছেলে-মেয়ে না। এরা আমার ভাই-বোনের ছেলে-মেয়ে।”

    মাহী কাঞ্চন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে সেরকমভাবে কয়েকবার মাথা নাড়ল, তারপর আবার তার ভুরু কুঁচকে উঠল। জিজ্ঞেস করল, “কিন্তু তাহলে তো আপনাকে চাচা কিংবা মামা ডাকবে। ছোটাচ্চু ডাকে কেন?”

    প্রমি উত্তর দিল, বলল, “আমরা ছোট চাচ্চুকে শর্টকাট করে ছোটাচ্চু বলি।”

    “আর যাদের ছোট মামা?”

    “তারাও ছোটাচ্চু বলি।”

    শান্ত ব্যাপারটা আরো পরিষ্কার করে দিল, বলল, “ছোটাচ্চুর যখন বিয়ে হবে আর যখন ছেলে-মেয়ে হবে তখন তারাও ছোটাচ্চুকে আব্দু না ডেকে ছোটাচ্চু ডাকবে। তাই না রে?”

    বাচ্চারা সবাই মাথা নেড়ে সায় দিল। টুম্পা বলল, “আমরা সবাই একসাথে থাকি। তাই যে যেটা ডাকে আমরাও সেটা ডাকি। চাচাকে মামা ডাকি, দাদিকে নানি ডাকি, চাচিকে ভাবি ডাকি, খালাকে আপু ডাকি-”

    মাহী কাঞ্চন এবারে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল, অবাক হয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। টুনি এই জটিল আলাপটা থামানোর

    জন্যে বলল, “আপনি ভিতরে আসবেন না?”

    “আসব?”

    সব বাচ্চারা চিৎকার করে উঠল, “হ্যা”, তারপর দরজা থেকে সরে তাকে ভেতরে ঢোকার জায়গা করে দিল।

    মাহী কাঞ্চন কেমন যেন একটু ভয়ে ভয়ে ভিতরে ঢুকল, ঢুকে এদিক-সেদিক তাকাতে লাগল কিন্তু সব সময়েই বাচ্চাদের দিকে একটা চোখ রাখল।

    ছোটাচ্চু বলল, “বসেন।”

    মাহী কাঞ্চন কেমন যেন ভয়ে ভয়ে বলল, “বসব?”

    ছোটাচ্চু কিছু বলার আগেই বাচ্চারা চিৎকার করে বলল, “বসেন।”

    মাহী কাঞ্চন সাবধানে একটা সোফায় বসল। বাচ্চারা তাকে ঘিরে এগিয়ে আসে, মাহী কাঞ্চন কেমন যেন ভয়ে ভয়ে তাদের দিকে তাকিয়ে রইল। ছোটাচ্চু তাদেরকে বলল, “তোরা এখন যা। আমাদের এখন জরুরি কথা আছে।”

    টুম্পা বলল, “আমরা বসে থাকি? একটুও ডিস্টার্ব করব না।”

    ছোটাচ্চু গলা উঁচিয়ে বলল, “না। ভাগ এখান থেকে। ভাগ।”

    “একটু থাকি?”

    “না। একটুও না। ভাগ।”

    বাচ্চারা মনমরা হয়ে বের হতে থাকে। টুম্পা দরজার কাছাকাছি দাঁড়িয়ে মাহী কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, “আমি আপনাকে একটু ছুঁয়ে দেখি?”

    মাহী কাঞ্চন কেমন যেন চমকে উঠল, বলল, “ছুঁয়ে দেখবে? আমাকে?”

    “হ্যাঁ।”

    “কেন?”

    “গায়কেরা কী রকম হয় দেখতাম। টিপে দেখতাম।”

    “টিপে দেখতে?”

    ছোটাচ্চু বলল, “না টিপে দেখতে হবে না। একজন মানুষকে আবার টিপে দেখে কেমন করে? যা, ভাগ এখান থেকে।”

    “তাহলে ছুঁয়ে দেখি!”

    মাহী কাঞ্চন কিছু বলার আগেই ছোটাচ্চু বলল, “না ছুঁয়েও দেখতে হবে না। যা তোরা, আমাদের কথা বলতে দে।”

    টুম্পা মুখ কাঁচুমাচু করে বলল, “এই একটুখানি। প্লিজ।”

    মাহী কাঞ্চন ভয়ে ভয়ে তার ডান হাতটা টুম্পার দিকে বাড়িয়ে দিল, তখন টুম্পার সাথে সাথে অন্য সবাইও তার হাতটাকে খাবলে ধরল। ছোটাচ্চুকে রীতিমতো যুদ্ধ করে তাদের হাত থেকে মাহী কাঞ্চনের হাতকে ছুটিয়ে আনতে হলো। ছোটাচ্চু তারপর সবাইকে ঠেলে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। একটা নিঃশ্বাস ফেলে বলল, “ওহ! এই বাচ্চা-কাচ্চাদের যন্ত্রণায় জীবন শেষ। সবগুলো একটা করে ইবলিশ।”

    মাহী কাঞ্চন ভয়ে ভয়ে তার মুক্ত করে আনা হাতটাকে পরীক্ষা করে বলল, “কাজটা ঠিক করলাম কি না বুঝতে পারছি না।”

    “কোন কাজটা?”

    “এই যে হঠাৎ করে চলে এসেছি। আমি ভেবেছিলাম মোটাসোটা বয়স্ক একজন ডিটেকটিভ হবে, কিন্তু আপনি এত বাচ্চা!”

    ছোটাচ্চু মুখ গম্ভীর করে বলল, “বয়সটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমার বয়স কম হতে পারে কিন্তু আমার অভিজ্ঞতা অনেক। আমি অনেক কেস সলভ করেছি। টেলিভিশনে সেটা নিয়ে নিউজ পর্যন্ত করেছে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা পুরস্কারও পেয়েছি।”

    মাহী কাঞ্চন বলল, “জানি। সেই জন্যেই এসেছি। কিন্তু ভাবছিলাম আপনি আরো মোটা হবেন। মোটা আর বয়স্ক।”

    ছোটাচ্চু এই প্রথম আরো মোটা না হওয়ার জন্যে একটুখানি হতাশা অনুভব করল কিন্তু কী বলবে বুঝতে পারল না। মাহী কাঞ্চন বলল, “কোনো মানুষের সাথে কথা বললেই আমার মাথায় তার একটা চেহারা ভেসে ওঠে, যদি সেই চেহারার সাথে তার আসল চেহারা না মিলে তখন খুব অস্থির লাগে।”

    ছোটাচ্চু দেখল আসলেই মাহী কাঞ্চনকে বেশ অস্থির লাগছে। ভয়ে ভয়ে বলল, “ফ্যানটা ছেড়ে দেব?”

    “না। ফ্যান ছাড়তে হবে না।” মাহী কাঞ্চন সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। মনে হলো মাথার মাঝে বয়স্ক এবং মোটা ছোটাচ্চুর চেহারাটা সরিয়ে তার নূতন চেহারাটা ঢোকানোর চেষ্টা করছে। ছোটাচ্চু কী করবে বুঝতে না পেরে পাশে চুপচাপ বসে রইল। ঠিক তখন বন্ধ করে রাখা দরজাটায় শব্দ হলো এবং মাহী কাঞ্চন চমকে উঠে চোখ খুলে বলল, “কে? কী? কী হয়েছে?”

    ছোটাচ্চু বলল, “কিছু না। মনে হয় আমাদের জন্যে চা এনেছে।” তারপর উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিল, সত্যি সত্যি ঝুমু খালা একটা ট্রেতে চা এবং তার সাথে নানা রকম খাবার নিয়ে এসেছে। ঝুমু খালা ভেতরে ঢুকে টেবিলে চা-নাস্তা সাজিয়ে রাখে, মাহী কাঞ্চন কেমন যেন ভয় পাওয়া চোখে সেদিকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলে, “চা নাস্তা কেন? আমি চা-নাস্তা খাই না।”

    ঝুমু খালা কোমরে শাড়ি পেঁচিয়ে বলল, “আপনি খান না বললেই হবে নাকি? আপনাকে খেতে হবে।”

    “কেন? কেন আমাকে খেতে হবে?” মাহী কাঞ্চন কেমন জানি একটু ভয় পেয়ে যায়।

    “আমার ডাইল পুরি দুনিয়ার মাঝে ফার্স্ট ক্লাশ। আমরিকার প্রেসিডেন্ট বারেক মিয়া যদি একবার খায়–”

    ছোটাচ্চু বলল, “বারেক মিয়া না। বারাক ওবামা।”

    “একই কথা। যদি খায় তাহলে আমারে নোবেল পুরস্কার দিব।”

    ছোটাচ্চু বলল, “ঠিক আছে ঝুমু। তুমি যাও। আর আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পুরস্কার দেয় না। ডাল পুরি বানানোর জন্যে নোবেল পুরস্কার নাই।”

    ঝুমু খালা বলল, “একই কথা।” তারপর তেজি ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে গেল।

    মাহী কাঞ্চন একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, “আপনাদের পরিবারের মানুষজন একটু অন্য রকম।”

    অন্য রকম মানে ভালো না খারাপ ছোটাচ্চু বুঝতে পারল না বলে কোনো কথা বলল না।

    মাহী কাঞ্চন বলল, “আপনাকে বলি আমি কেন এসেছি।”

    “বলেন।”

    মাহী কাঞ্চন এদিক-সেদিক তাকাল তারপর গলা নামিয়ে বলল, “কেউ একজন আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছে।”

    ছোটাচ্চু চমকে উঠে বলল, “কিডন্যাপ? আপনাকে?”

    “হ্যাঁ।”

    “আপনি কেমন করে জানেন?”

    “আমি যেখানেই যাই–আমার মনে হয়–”

    “কী মনে হয়?”

    “মনে হয় একটা সাদা গাড়ি আমার পিছু পিছু যায়।”

    “আপনি আপনার ফ্যামিলির লোকজনকে বলেননি?”

    মাহী কাঞ্চন কেমন যেন হতাশভাবে মাথা নেড়ে বলল, “বলেছি। লাভ হয় নাই। সে জন্যেই তো আপনার কাছে গোপনে আসতে হলো।”

    ছোটাচ্চু বলল, “কিন্তু আপনার ফ্যামিলিকে বলে লাভ হলো না কেন?”

    “তারা আমার কথাকে কোনো গুরুত্ব দেয় না।”

    “আপনি এত বড় গায়ক। আপনাকে দেখলে একটা আস্ত জেনারেশান পাগল হয়ে যায়। আর আপনার ফ্যামিলি আপনাকে গুরুত্ব দেয় না এটা কেমন কথা! কেন গুরুত্ব দেয় না?”

    মাহী কাঞ্চন কেমন যেন মাছের মতো চোখের পাতি না ফেলে ছোটাচ্চুর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, “কারণ আছে।”

    “কী কারণ?”

    “বলা যাবে না।”

    ছোটাচ্চু থতমত খেয়ে বলল, “ও।”

    .

    ঘরের ভেতরে যখন ছোটাচ্চু আর মাহী কাঞ্চন কথা বলছে ঠিক তখন টুনি খুব সাবধানে দরজায় কান পেতে ভিতরে কী আলাপ হচ্ছে শোনার চেষ্টা করছিল। পরিষ্কার শোনা না গেলেও টুনি দরকারি কথাগুলো শুনে ফেলল, মাহী কাঞ্চনকে একটা সাদা গাড়ি অনুসরণ করে, সেই সাদা গাড়ির লোকজন মাহী কাঞ্চনকে কিডন্যাপ করবে। টুনির সারা শরীর শিউরে উঠল, কারণ তারা সবাই যখন জানালায় মুখ লাগিয়ে মাহী কাঞ্চনের গাড়ির জন্যে অপেক্ষা করছিল তখন সে দেখেছে একটা সাদা গাড়ি এসে তাদের বাসার সামনে থেমেছে। সেই গাড়ি থেকে কেউ নামেনি, গাড়িতে অপেক্ষা করছে। মনে হয় তারা মাহী কাঞ্চনকে কিডন্যাপ করবে। আজকে। এখানে। একটু পরে। টুনির গলা শুকিয়ে গেল। সে এখন কী করবে? ছোটাচ্চুকে বলবে? ছোটাচ্চু কি তার কথা বিশ্বাস করবে?

    ঠিক তখন শান্ত এদিক দিয়ে হেঁটে আসছিল, টুনিকে দেখে থেমে গেল। বলল, “তোর কী হয়েছে?।”

    “সর্বনাশ হয়েছে।”

    শান্ত ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করল, “কী সর্বনাশ হয়েছে?”

    “মাহী কাঞ্চন কেন এসেছে জানো?”

    “কেন?”

    “তাকে কিডন্যাপ করে নিবে, সেটা ছোটাচ্চুকে বলার জন্যে।”

    “কে কিডন্যাপ করে নিবে?”

    “একটা সাদা গাড়িতে করে এসে অনেকগুলো ক্রিমিনাল।”

    শান্ত ভুরু কুঁচকে বলল, “তুই কেমন করে জানিস?”

    “আমি দরজার মাঝে কান লাগিয়ে কথা শুনছিলাম।”

    শান্ত হাল ছেড়ে দেবার মতো ভঙ্গি করে মাথা নাড়ল, তারপর বলল, “পুলিশকে বলে না কেন? তাহলেই তো পুলিশ পাহারা দিবে। মাহী কাঞ্চনের ভয় কী? সে কত বিখ্যাত জানিস?”

    “জানি।”

    “তুই না ডিটেকটিভ! এই একটা কথা শুনে তুই এত ভয় পাচ্ছিস কেন?”

    টুনি বলল, “আমি কেন ভয় পেয়েছি শুনবে?”

    “কেন?”

    “মাহী কাঞ্চন যে সাদা গাড়িটার কথা বলেছে সেই সাদা গাড়িটা এখন আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে!”

    শান্ত চোখ কপালে তুলে বলল, “কী বললি?”

    “মনে নাই একটা গাড়ি এসে থামল-”

    “কিন্তু–”

    টুনি বলল, “কলিংবেলের শব্দ শুনে তোমরা সবাই চলে গেলে, আমি একটু পরে গিয়েছি, আমি দেখেছি কেউ নামে নাই গাড়ি থেকে। সবাই গাড়িতে বসে আছে।”

    “সত্যি?”

    টুনি বলল, “হ্যাঁ সত্যি। আমার কথা বিশ্বাস না করলে জানালার সামনে দাঁড়িয়ে দেখো।”

    শান্ত টুনির সাথে শোয়ার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দেখল সত্যি সত্যি বাসার সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। অন্ধকারে পুরো দেখা যায় না কিন্তু বোঝা যায় গাড়ির ভিতরে কয়েকজন চুপ করে বসে আছে। মাহী কাঞ্চন বের হলেই মনে হয় তাকে জাপটে ধরে গাড়িতে তুলে নেবে।

    টুনি বলল, “বিশ্বাস হলো?”

    শান্ত বলল, “দাঁড়া, দেখাচ্ছি মজা।”

    টুনি ভয় পাওয়া গলায় বলল, “কী করবে শান্ত ভাইয়া?”

    শান্ত বলল, “মজা বোঝাচ্ছি আমি কিডন্যাপারদের। তুই দাঁড়া এখানে।”

    শান্ত কী করবে টুনি জানে না কিন্তু সেটা যে খুব ভালো কাজ হবে না, সেটা বুঝতে টুনির দেরি হলো না। সে খানিকটা ভয় নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে রইল। দেখল শান্ত খুব সাবধানে পা টিপে টিপে গাড়ির পিছনে নিচু হয়ে এগিয়ে যাচ্ছে। তারপর মনে হলো চিৎ হয়ে শুয়ে গাড়ির নিচে ঢুকে গেল। টুনির বুক ধকধক করতে থাকে, যদি শান্ত ধরা পড়ে যায় তখন কী হবে?

    শান্ত ধরা পড়ল না, কিছুক্ষণের মাঝেই সে ফিরে এলো। তাকে অবশ্যি শান্ত হিসেবে চেনা যায় না। গাড়ির নিচে যত ময়লা ছিল সবকিছু তার পিছনে লেগে আছে। শুধু তা-ই নয়, তার কপালে গ্রিজ এবং নাকের উপর কালি। টুনি জিজ্ঞেস করল, “কী করেছ শান্ত ভাইয়া?”

    “গাড়ির নিচে ঢুকে চারটা চাকার হাওয়া ছেড়ে দিয়েছি।”

    “ওরা বুঝতে পারেনি?”

    “গাড়ি স্টার্ট না করা পর্যন্ত মনে হয় টের পাবে না।”

    “ওদের কথা শুনেছ কিছু?”

    “শুনেছি।“

    “কী বলছে?”

    “মাহী কাঞ্চনের উপর খুব বিরক্ত হচ্ছে। বলছে তার মাথায় কোনো বুদ্ধি-শুদ্ধি নাই!”

    “তাই বলছে? কী আশ্চর্য!”

    “হ্যাঁ, মাহী কাঞ্চনকে গালি দিচ্ছে।“

    “কেন?”

    “সময় নষ্ট করার জন্য।“

    “কী আশ্চর্য!”

    শান্ত এদিক-সেদিক তাকিয়ে বলল, “এই ঘরটার মাঝে এত পচা গন্ধ কেন? মনে হয় কেউ বাথরুম করে রেখেছে!”

    টুনি ভয়ে ভয়ে বলল, “শান্ত ভাইয়া?”

    “কী?”

    “আসলে পচা গন্ধটা আসছে তোমার শরীর থেকে।”

    “আমার শরীর থেকে?”

    “হ্যাঁ! তোমার পিছনটা তো দেখতে পাচ্ছি না তাই জানো না। সেখানে অনেক কিছু আছে। তোমার এখনই গরম পানি আর সাবান দিয়ে গোসল করা উচিত।”

    “কেন? কী আছে আমার পিছনে?”

    “মনে হয় কুকুরের ইয়ে। মানুষেরও হতে পারে–”

    শান্ত তখন একটা ভয়ের শব্দ করল, কাকে যেন খুব খারাপ ভাষায় গালি দিল। তারপর নাক-মুখ কুঁচকে ছুটল গোসল করতে। একটু পরেই উপর থেকে শান্ত ভাইয়ার আম্মুর চিৎকার শোনা যেতে থাকল। এটা অবশ্যি নূতন কোনো বিষয় না–শান্ত ভাইয়ের আম্মুকে অনেক চিৎকার করতে হয়।

    .

    কথাবার্তা শেষ করে মাহী কাঞ্চন যখন চলে যাবার জন্যে উঠে দাঁড়িয়েছে তখন বাচ্চারা আবার তাকে ঘিরে ধরল। তাদের সাথে মাহী কাঞ্চনের ছবি তুলতে হলো। প্রথমে গ্রুপ, তারপর আলাদা, শেষে সেলফি। তারপর সবাইকে অটোগ্রাফ দিতে হলো।

    বাসার বড় মানুষেরাও মাহী কাঞ্চনকে একনজর দেখে গেল এবং একসাথে ছবি তুলে গেল। টুনির ভেতর অবশ্যি খুবই অশান্তি। সে মোটামুটি নিশ্চিত যে, ঘর থেকে বের হবার সাথে সাথে সাদা গাড়ি থেকে মানুষগুলো এসে মাহী কাঞ্চনকে টেনে গাড়িতে তুলে নেবে। তবে গাড়ি স্টার্ট করে বেশি দূর যেতে পারবে না, একটা হইচই চিৎকার শুরু হবে, তখন সবাই মিলে হয়তো মাহী কাঞ্চনকে উদ্ধার করবে। পুরো ব্যাপারটা হবে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ের এবং খুবই বিপদের। ছোটাচ্চুকে একটু জানিয়ে রাখতে পারলে খুব ভালো হতো কিন্তু সে কোনো সুযোগই পেল না।

    তখন হঠাৎ করে টুনির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সব বাচ্চাদের সাথে নিয়ে গেলে কেমন হয়? মাহী কাঞ্চনকে সব বাচ্চারা ঘিরে থাকলে কিডন্যাপ করা নিশ্চয়ই এত সোজা হবে না! টুনি তাই হঠাৎ করে বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, “চলো আমরা মাহী কাঞ্চন চাচ্চুকে আগিয়ে দিই। স্কুটারে না হয় ক্যাবে তুলে দিই।”

    সব বাচ্চারা হইহই করে এক কথায় রাজি হয়ে গেল। এরকম সুযোগ তারা আর কখন পাবে? ছোটাচ্চু ইতস্তত করে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু সুযোগ পেল না, তার আগেই সব বাচ্চা মাহী কাঞ্চনকে ঘিরে তাকে নিয়ে নিচে নামতে শুরু করেছে। শুরুতে তাদের সাথে শান্ত ছিল না কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সেও চলে এলো, গোসল করে জামা-কাপড় পাল্টে এসেছে।

    বাসা থেকে বের হবার সময় টুনির বুক ধকধক করতে থাকে, এক্ষুনি নিশ্চয়ই গাড়িটা স্টার্ট করে পাশে এসে দাঁড়াবে, ঝপাং করে গাড়ির দরজা খুলে যাবে, কয়েকজন মুশকো জোয়ান বের হয়ে আসবে, তারপর বাচ্চাদের ধাক্কা দিয়ে সরিয়ে মাহী কাঞ্চনকে ধরে টেনে নিয়ে যাবে। মানুষগুলোর হাতে কি বন্দুক-পিস্তল-ছোরা-চাকু কিছু থাকবে? যদি থাকে তাহলে কী হবে?

    টুনি চোখের কোনা দিয়ে সাদা গাড়িটা দেখল, এখনো সেটা দাঁড়িয়ে আছে, স্টার্ট করেনি। কখন স্টার্ট করবে?

    ছোটাচ্চু মাহী কাঞ্চনকে বলল, “আমরা একটু হেঁটে যাই। রাস্তার মোড়ে সিএনজি পাওয়া যায়। ভাগ্য ভালো থাকলে একটা ক্যাবও পাওয়া যেতে পারে।”

    মাহী কাঞ্চন বলল, “চলেন যাই।”

    “আপনাকে কেউ চিনে ফেললে সমস্যায় পড়ে যাব।”

    “চিনবে না। যেখানে আমার থাকার কথা না সেখানে আমাকে কেউ চিনে না!”

    বাচ্চারা মাহী কাঞ্চনকে ঘিরে এগুতে থাকে। অন্ধকারে টুনি আর শান্তর একটু চোখাচোখি হলো কিন্তু কেউ কোনো কথা বলল না। পুরো দলটা যখন আরো এগিয়ে গেল তখন হঠাৎ টুনি শুনতে পেল গাড়িটা স্টার্ট করেছে, হেড লাইট জ্বলেছে, তারপর খুব ধীরে ধীরে এগুতে শুরু করেছে। টুনির বুকটা ধকধক করতে থাকে, আড়চোখে তাকিয়ে দেখল শান্তর শরীরটাও শক্ত হয়ে গেছে। কিডন্যাপাররা সত্যি এসে গেলে অন্যেরা কেউ কিছু না করলেও শান্ত নিশ্চয়ই একটা মারপিট শুরু করে দেবে। কী ভয়ঙ্কর! কী সাংঘাতিক!

    টুনি দেখল গাড়িটা গুঁড়ি মেরে খানিকটা এসে হঠাৎ করে থেমে গেল। গাড়ির দরজা খুলে ড্রাইভার নেমে গাড়ির চাকাগুলো পরীক্ষা করে মাথায় হাত দিল। চাপা গলায় কিছু একটা বলল কিন্তু এত দূর থেকে কথাগুলো শোনা গেল না। গাড়ি খুলে তখন আরো দুজন মানুষ নেমেছে, তারাও গাড়িটা ঘুরে দেখছে। হতাশভাবে মাথা নাড়ছে। যার অর্থ গাড়িটা অচল, কিডন্যাপাররা আর গাড়ি নিয়ে আসতে পারবে না। টুনি বুকের ভেতর আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে দিল।

    মাহী কাঞ্চনকে নিয়ে পুরো দলটি তখন রাস্তার মোড়ে চলে এসেছে। সেখানে বেশ কয়েকটা সিএনজি আর একটা ক্যাব দাঁড়িয়ে আছে। ছোটাচ্চু বলল, “আপনাকে ক্যাবে তুলে দিই?”

    মাহী কাঞ্চন মাথা নাড়ল। বলল, “ঠিক আছে।”

    ছোটাচ্চু তখন ক্যাব ঠিক করতে এগিয়ে গেল, ক্যাবের ড্রাইভারের সাথে কথা বলে ফিরে এসে বলল, “আসেন।”

    মাহী কাঞ্চন ঠিক যখন ক্যাবে উঠতে যাবে তখন টুনি বলল, “ছোটাচ্চু, তোমার সাথে যাওয়া উচিত–ওনার একা যাওয়া ঠিক হবে না।”

    ছোটাচ্চু বলল, “ঠিকই বলেছিস।”

    মাহী কাঞ্চন ব্যস্ত হয়ে বলল, “না না। কোনো দরকার নেই। আমি চলে যেতে পারব।”

    ছোটাচ্চু বলল, “সেটা তো নিশ্চয়ই পারবেন। কিন্তু আপনার মতো এত বড় একজন মানুষকে একা যেতে দেওয়া ঠিক না। আমি সাথে আসি, বাসাটাও চিনে আসি।”

    ছোটাচ্চু তখন মাহী কাঞ্চনের সাথে ক্যাবের পিছনে ঢুকে দরজা বন্ধ করে দিল। ক্যাব চলে যাবার সময় সব বাচ্চারা মিলে হাত নাড়ল, গাড়ির ভেতর থেকে মাহী কাঞ্চন আর তার দেখাদেখি ছোটাচ্চুও হাত নাড়তে থাকল।

    .

    বচ্চাদের ছোট দলটি যখন ফিরে আসছে তখন তারা দেখল সাদা গাড়িটাকে রাস্তার পাশে দাঁড়া করানো হয়েছে। বাচ্চাদের দেখে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষ এগিয়ে এলো, তাদেরকে জিজ্ঞেস করল, “মাহী চলে গেছে?”

    টুনি অবাক হয়ে বলল, “আপনারা কারা?”

    মানুষটা বলল, “আমরা মাহীর বডি গার্ড। তাকে সব সময় পাহারা দেই। আজকে কোন হারামজাদা এসে গাড়ির চারটা চাকার হাওয়া ছেড়ে দিয়েছে–তাই তার পিছন পিছন যেতে পারলাম না!”

    টুনির মুখ হাঁ হয়ে গেল। মানুষটা বলল, “মাহী কাঞ্চন অনেক বড় গায়ক হতে পারে কিন্তু তার মাথায় ঘিলু বলে কিছু নাই! মাত্র কয়দিন আগে ড্রাগ রিহ্যাব থেকে বের হয়েছে, কখন আবার কোন ছাগল তার হাতে ড্রাগ ধরিয়ে দেবে সেই জন্যে সব সময় তার পিছু পিছু থাকতে হয়। তাকে জানতে দেই না তাহলে চেঁচামেচি করে জান খেয়ে ফেলবে।”

    টুনি বলল, “কিন্তু কিন্তু–”

    “কিন্তু কী?”

    টুনি কী বলবে বুঝতে পারল না। মানুষটা বলল, “তোমাদের বাসায় কেন এসেছিল পাগলটা?”

    টুনি বলল, “আমার ছোটাচ্চু একজন ডিটেকটিভ। তাই তার কাছে এসেছিলেন।”

    “ডিটেকটিভ? সত্যিকারের ডিটেকটিভ?”

    “হ্যাঁ।”

    “মাহী পাগলা এসে কী বলেছে তোমার ডিটেকটিভ চাচাকে?”

    কী জন্যে এসেছিল সেটা টুনির জানার কথা না তাই ইতস্তত করে বলল, “সেটা তো ঠিক জানি না।”

    গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলল, “পাগল মানুষ। কখন তার মাথায় কী চিন্তা আসবে কে জানে!”

    প্রথম মানুষটি পকেট থেকে ফোন বের করে কোথায় জানি ফোন করল, তারপর বলল, “শোনো। আমরা মাহীকে ফলো করতে পারছি না। কোন হারামজাদা গাড়ির চারটা চাকা ফ্ল্যাট করে দিয়ে গেছে। যাই হোক, চিন্তা কোরো না, মাহী নিশ্চয়ই কিছুক্ষণে বাসায় পৌঁছে যাবে। একা যায় নাই, সাথে একজন ডিটেকটিভও গেছে। তাই চিন্তার কিছু নাই।”

    অন্য পাশ থেকে ফোন করে নিশ্চয়ই জিজ্ঞেস করল পৌঁছাতে কতক্ষণ লাগবে। মানুষটি বলল, “খুব বেশি হলে আধ ঘণ্টা। যদি আধ ঘণ্টার মাঝে না পৌঁছায় আমাকে ফোন কোরো।”

    তারপর ফোনটা পকেটে রেখে ড্রাইভারকে বলল, “গাড়ির চাকা ঠিক করার একটা দোকান খুঁজে বের করো। আমরা গাড়ির সাথে আছি। তুমি যাও।”

    ড্রাইভার চলে গেল। বাচ্চার দলের সাথে টুনি আর শান্তও ফিরে এলো। শান্ত টুনিকে ফিসফিস করে বলল, “মানুষটার কী মুখ খারাপ দেখেছিস? কী খারাপভাবে আমাকে গালি দিল! ছিঃ!”

    .

    আধ ঘণ্টা পরও মাহী কাঞ্চন তার বাসায় পৌঁছাল না। ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে ভেবে আর দশ মিনিট অপেক্ষা করা হলো, তবুও মাহী তার বাসায় পৌঁছাল না। তখন মাহীকে ফোন করা হলো, দেখা গেল মাহীর ফোন বন্ধ। মাহী কাঞ্চনের বডি গার্ড দুজন তখন ছুটে এলো টুনিদের বাসায়। ততক্ষণে এক ঘণ্টা পার হয়ে গেছে। দেখা গেল ছোটাচ্চু বাসায় ফিরেনি। ছোটাচ্চুকে ফোন করা হলো, দেখা গেল তার ফোনও বন্ধ। হঠাৎ করে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল।

    .

    ক্যাবে ওঠার পর ছোটাচ্চু বা মাহী কাঞ্চনের কেউই বুঝতে পারল যে, তারা খুব বড় একটা বিপদে পড়তে যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই তারা অবশ্যি সেটা আঁচ করতে পারল, কারণ ক্যাবটা হঠাৎ করে মাহী কাঞ্চনের বাসার দিকে না গিয়ে উল্টো দিকে যেতে শুরু করল। ছোটাচ্চু চিৎকার করে বলল, “কী হচ্ছে? কোন দিকে যাচ্ছেন?”

    ড্রাইভার কোনো কথা বলল না, ক্যাব চালিয়ে যেতে লাগল। ছোটাচ্চু এবারে ধমক দিয়ে বলল, “কী হলো, কই যাচ্ছেন আপনি?”

    ড্রাইভার এবারেও কোনো কথা বলল না। ছোটাচ্চু বলল, “গাড়ি থামান। আমরা নেমে যাব।”

    এবারে ড্রাইভার কথা বলল, “আমি থামাতে পারি। আপনি নামতে পারবেন?” তারপর হা হা করে হাসতে লাগল।

    ক্যাবের ড্রাইভার কেন হাসছে ছোটাচ্চু সাথে সাথেই বুঝতে পারল, কারণ ক্যাবের ভেতর দরজা খোলার হ্যাঁন্ডেলগুলো নেই। ভেতর থেকে যেন কেউ খুলতে না পারে সে জন্যে খুলে রাখা হয়েছে। ছোটাচ্চু শুধু শুধু দরজায় কয়েকটা ধাক্কা দিল। কোনো লাভ হলো না, দরজা খুলল না। খুললেও কোনো লাভ হতো না, চলন্ত গাড়ি থেকে ছোটাচ্চু কিংবা মাহী কাঞ্চন কেউই নামতে পারত না।

    ছোটাচ্চু মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল, সে এই নিয়ে তৃতীয়বার ছিনতাই হতে যাচ্ছে। প্রথমবার খুব ভয় পেয়েছিল, দ্বিতীয়বার সেরকম ভয় পায়নি। এবারে ব্যাপারটা তার কাছে খুবই স্বাভাবিক মনে হতে থাকে। এরপর কী করা হবে ছোটাচ্চু সবকিছু জানে, কাজেই প্রস্তুতি নিতে শুরু করল। মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে জুতোর ভিতরে ঢুকিয়ে নিল–অন্য কিছু করে লাভ নেই, বিপদ হয়ে যেতে পারে। মোবাইল ফোনের সিমটা খুলে নিতে পারে কিন্তু সেটা সাধারণত ছিনতাইকারীরা নিজেরাই করে দেয়। তাদের জন্যেও কিছু কাজ রাখা দরকার।

    ক্যাবটা তখন উল্টো দিকে যাচ্ছে, মোটামুটি একটা নির্জন জায়গায় ক্যাবটা থামবে, তখন দুই পাশ থেকে আসল ছিনতাইকারীরা উঠবে। তাদেরকে ছিনতাই করে চোখে মলম লাগিয়ে দেবে। ছিনতাইকারীরা কী রকম, তার উপর নির্ভর করে তাদের সাথে কী রকম ব্যবহার করবে। সাধারণত খুবই খারাপ ব্যবহার করে–ছিনতাই হওয়ার এটা হচ্ছে সবচেয়ে খারাপ অংশ, সে জন্যে অনেক দিন মন-মেজাজ খারাপ থাকে। মানুষ যখন মানুষকে সম্মান করে কথা না বলে, তার থেকে বড় অপমান আর কিছু নেই।

    ছোটাচ্চু হঠাৎ দেখল তার পাশে মাহী কাঞ্চন থরথর করে কাঁপছে। মানুষটা মনে হয় খুব ভয় পেয়েছে। ছোটাচ্চু তাকে ধরে ডাকল, “কাঞ্চন ভাই।”

    মাহী কাঞ্চন কোনো উত্তর দিল না, থরথর করে কাঁপতেই লাগল। ছোটাচ্চু মাহী কাঞ্চনকে ধরে একটা ছোট ঝাঁকুনি দিয়ে বলল, “কাঞ্চন ভাই, কথা বলেন।”

    মাহী কাঞ্চন কোনো কথা বলল না, রথর করে কাঁপতেই থাকল। ছোটাচ্চু বলল, “আপনি কি ভয় পেয়েছেন? ভয়ের কিছু নাই। আমি আছি।”

    মাহী কাঞ্চন এবারে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু কথাগুলো বোঝা গেল না, অবোধ্য বিলাপের মতো শোনা গেল। ছোটাচ্চু মাহী কাঞ্চনের হাতটা ধরে রেখে ফিসফিস করে বলতে লাগল, “কোনো ভয় নাই। আপনার কোনো ভয় নাই। আমি আছি। আমি আপনাকে দেখে শুনে রাখব। টাকা-পয়সা নিয়ে যাবে, আর কিছু হবে না। আপনার আর কোনো ক্ষতি হবে না! আমি থাকতে আপনার গায়ে আর কেউ হাত দিতে পারবে না।”

    হঠাৎ করে ক্যাবটা থেমে গেল, ড্রাইভার বলল, “এই যে থামালাম। নামতে চাইলে নামো।” আগে আপনি করে বলছিল এখন তুমি করে বলছে। একটু পরে তুই করে বলবে। ক্যাবের ড্রাইভার কথা শেষ করে হা হা করে হাসতে থাকল, যেন খুব একটা উঁচুদরের রসিকতা করেছে। ছোটাচ্চু যেরকম ভেবেছিল ঠিক সে রকম দুই পাশ থেকে দুইজন এসে গাড়ির দরজা খুলে ঢুকে গেল আর সাথে সাথে ক্যাবটা ছেড়ে দেয়।

    মানুষ দুইজন হাতে লুকানো দুটো চাকু বের করে, কোথায় চাপ দিতেই চাকুর কলা বের হয়ে আসে, ভয় দেখানোর অনেক পুরানো কায়দা। ছোটাচ্চুর জন্যে ঠিক আছে কিন্তু মাহী কাঞ্চনের জন্যে এটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াল। হঠাৎ করে তার সারা শরীরে খিচুনির মতো শুরু হয়ে গেল, মনে হলো মুখ থেকে ফেনা বের হয়ে আসছে। মানুষটির মনে হয় হার্ট এটাক হয়ে যাবে।

    ছিনতাইকারী দুইজন অবশ্যি এর কিছুই লক্ষ করল না, একজন চাকুটা মাহী কাঞ্চনের মুখের উপর নাড়াতে নাড়াতে ড্রাইভারকে জিজ্ঞেস করল, “আজকের মক্কেল কী রকম ওস্তাদ?”

    “হাতে ব্যাগ নাই, ল্যাপটপ-ক্যামেরা নাই।”

    “ফকিরনীর পুতদের দিয়া বউনি?”

    “হ।“

    ছোটাচ্চু মাথা ঠাণ্ডা রাখল। ছিনতাইকারীদের কুৎসিত গালাগাল ঠাণ্ডা মাথায় হজম করল, নিজের মানি ব্যাগ, মোবাইল ফোন তুলে দিল, মাহী কাঞ্চনের পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে দিতে সাহায্য করল। মাহী কাঞ্চন কেমন যেন আচ্ছন্নের মতো হয়েছিল, ব্যাপারটা বুঝতেই পারল না। ছোটাচ্চু সারাক্ষণ মাহী কাঞ্চনের হাত ধরে রেখে ফিসফিস করে তার কানের কাছে বলতে লাগল, “ভয় নাই। কোনো ভয় নাই। আমি আছি। আপনার কোনো কিছু হতে দিব না, আপনাকে রক্ষা করব–”

    মাহী কাঞ্চন ছোটাচ্চুর কোনো কথা শুনল বলে মনে হলো না। ছিনতাইকারী দুজন নেবার মতো যা কিছু আছে তা নিয়ে পকেট থেকে মলমের কৌটা বের করল, কোনো লাভ হবে না জেনেও ছোটাচ্চু নরম গলায় একটু অনুরোধ করল, বলল, “এটা না দিলে হয় না! আমাদের যা ছিল সব তো দিয়েই দিয়েছি! অন্ধকারে তো এমনিতেই কিছু দেখছি না।”

    ছোটাচ্চুর পাশে বসে থাকা ছিনতাইকারী হা হা করে হেসে বলল, “কী কইতাছস তুই বেকুবের মতো! এইটা হচ্ছে আমাগো বিজনেসের ট্রেড মার্ক। এইটা না দিলে হয়?”

    তারপর প্রথমে খপ করে মাহী কাঞ্চনের চুলের ঝুঁটি ধরে জোর করে চোখের পাতা খুলে এক দলা মলম ঢুকিয়ে দিল। প্রথমে বাম চোখে তারপর ডান চোখে। মাহী কাঞ্চন প্রথমে কেমন যেন গোঙানোর মতো শব্দ করল, তারপর দুই চোখ বন্ধ করে চুপ হয়ে থরথর করে কাঁপতে লাগল।

    ছোটাচ্চুর দুই চোখেও মলম ঢুকিয়ে দিল, বাধা দিয়ে লাভ নেই জেনেও ছোটাচ্চু নিজের অজান্তেই খানিকক্ষণ নিজের চোখকে বাঁচানোর চেষ্টা করল, কোনো লাভ হলো না। উল্টো ধারালো চাকুর খোঁচায় কব্জির কাছে খানিকটা কেটে গেল। কী দিয়ে এই মলম তৈরি করে কে জানে–চোখের ভেতরে দেয়া মাত্রই দুই চোখ ভয়ঙ্করভাবে জ্বলতে থাকে, কিছুতেই আর চোখ খোলা রাখতে পারে না।

    গাড়ির সামনে থেকে ড্রাইভার জিজ্ঞেস করল, “মক্কেলগো রেডি করছস?”

    “জে ওস্তাদ। মক্কেল রেডি।”

    “গাড়ি থামাই?”

    “থামান ওস্তাদ।”

    ছোটাচ্চু টের পেল হঠাৎ করে ক্যাবটা থেমে গেছে। বাম পাশের দরজাটা খোলার শব্দ হলো, তারপর ধাক্কা দিয়ে মাহী কাঞ্চন আর ছোটাচ্চুকে তারা রাস্তার পাশে কাঁদার মাঝে ফেলে দিল। প্রায় সাথে সাথেই ঝপাং শব্দ করে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো, তারপর গাড়িটা মুহূর্তের মাঝে অদৃশ্য হয়ে গেল।

    ছোটাচ্চু বুকের ভেতর থেকে একটা নিঃশ্বাস বের করে দিয়ে মাহী কাঞ্চনকে টেনে দাঁড় করাল। বলল, “কাঞ্চন ভাই, আর কোনো ভয় নাই। বদমাইশগুলো পালিয়েছে।”

    মাহী কাঞ্চন কথাগুলো শুনল কি না বোঝা গেল না। শুনলেও বুঝল কি না সেটাও বোঝা গেল না। থরথর করে কাঁপতেই লাগল। ছোটাচ্চু বলল, “চোখের মলম নিয়ে ভয়ের কিছু নাই, ডাক্তারের কাছে গেলেই চোখ ওয়াশ করে দিবে।”

    মাহী কাঞ্চন এই কথাগুলোও শুনল বলে মনে হলো না, থরথর করে কাঁপতেই থাকল। ছোটাচ্চু বলল, “কাঞ্চন ভাই, এখন আর ভয় নাই। চলেন হাঁটি, মানুষজন পেয়ে যাব। আপনাকে দেখলেই সবাই পাগল হয়ে যাবে।”

    মাহী কাঞ্চন দাঁড়িয়েই রইল, ছোটাচ্চু তখন তাকে ধরে টেনে টেনে নিতে থাকে। চোখ জ্বালা করছে বলে চোখ খুলে দেখতে পারছে না, তার মাঝে কষ্ট করে মাঝে মাঝে চোখটা একটু খুলে আন্দাজ করার চেষ্টা করল কোন দিকে যাচ্ছে। ছোটাচ্চু জানে যে কোনো দিকে একটু হাঁটলেই মানুষজন, দোকানপাট কিছু একটা পেয়ে যাবে। মাহী কাঞ্চনের জন্যে হঠাৎ করে তার কেমন যেন দুশ্চিন্তা হতে থাকে, এই মানুষটি নিশ্চয়ই কখনো এরকম ভয়ঙ্কর অবস্থায় পড়েনি।

    হঠাৎ করে মাহী কাঞ্চন দাঁড়িয়ে গেল, তারপর বলল, “গান!”

    ছোটাচ্চু অবাক হয়ে বলল, “কীসের গান?”

    মাহী কাঞ্চনের কাঁপুনি হঠাৎ করে কমে আসে, প্রথমবার সে পরিষ্কার শান্ত গলায় বলল, “আমার গান।”

    “আপনার গান?”

    “হ্যাঁ, নিশি রাইতে চান্দের আলো-” বলেই গুনগুন করে সে গানটা দুই লাইন গেয়ে ফেলল, সাথে সাথে ছোটাচ্চুর গানটা মনে পড়ে যায়, কতবার শুনেছে! এই গানটা গেয়েই মাহী কাঞ্চন রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে মাহী কাঞ্চন এই গানটার কথা বলছে কেন? ছোটাচ্চু জিজ্ঞেস করল, “এই গানটার কী হয়েছে?”

    “বাজাচ্ছে।”

    “কে বাজাচ্ছে?”

    “জানি না। শুনতে পাচ্ছ না?”

    ছোটাচ্চু তখন কান পেতে শোনার চেষ্টা করল এবং হঠাৎ মনে হলো সত্যিই দূর থেকে খুব অস্পষ্টভাবে গানটা শোনা যাচ্ছে। আশেপাশে কোথাও গানটি বাজছে। ছোটাচ্চু বলল, “চলেন যাই, কোথায় গান বাজছে দেখি। মানুষজন পাওয়া যাবে সেখানে।”

    মাহী কাঞ্চন বলল, “চলো।”

    মাহী কাঞ্চন তাকে আপনি করে বলত, হঠাৎ তুমি করে বলতে শুরু করেছে! ছোটাচ্চু অবশ্যি কিছু মনে করল না, প্রায় তার সমবয়সী কিংবা এক-দুই বছর বড় হতে পারে, তুমি করে ডাকতেই পারে। ছোটাচ্চু মাহী কাঞ্চনের হাত ধরে বলল, “চোখ বন্ধ করে হাঁটতে সমস্যা হচ্ছে না তো?”

    “তা হচ্ছে। তুমি পারলে আমিও পারব।”

    গানের শব্দ শুনে শুনে তারা কিছুক্ষণের মাঝেই রাস্তার পাশে একটা ছোট টংয়ে হাজির হলো। টংয়ের ভেতর একটা ছোট টেলিভিশন, সেখানে মাহী কাঞ্চন একটা গিটার হাতে নিয়ে নিশি রাইতে চান্দের আলো’ গান গাইছে। টংয়ের সামনের বেঞ্চে বসে কয়েকজন মানুষ চা খেতে খেতে গান শুনছে। আবছা আলোতেও ছোটাচ্চু আর মাহী কাঞ্চনের চেহারা দেখে সবাই বুঝে গেল কিছু একটা সমস্যা হয়েছে, কয়েকজন দাঁড়িয়ে বলল, “কী হইছে আপনাগো?”

    ছোটাচ্চু বলল, “মলম পার্টি।”

    আর কিছুই বলতে হলো না, সাথে সাথে সবাই কী হয়েছে বুঝে গেল। একজন মানুষ প্রায় আর্তনাদের মতো শব্দ করে বলল, “কী হইল দেশটার? এই সপ্তাহে আপনারা এইখানে দুই নম্বর পার্টি!”

    টংয়ে বসে থাকা মানুষটা কাকে যেন ডেকে বলল, “এই শামসু, এক বালতি পানি আন তাড়াতাড়ি। আর সাবান।” তারপর ছোটাচ্চু আর মাহী কাঞ্চনকে বলল, “আপনারা বসেন। আপনাগো আর কোনো ভয় নাই। আমরা আছি।”

    টেলিভিশনে মাহী কাঞ্চনের গান শেষ হবার সাথে সাথে একজন উপস্থাপিকা মিষ্টি গলায় বলল, “আপনারা এতক্ষণ আপনাদের প্রিয় মাহী কাঞ্চনের গান শুনছিলেন। এই মাত্র আমরা খোঁজ পেয়েছি জনপ্রিয় গায়ক মাহী কাঞ্চন নিখোঁজ। তিনি এবং তার এক সহযোগী সম্ভবত দুবৃত্তদের কবলে পড়েছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং র‍্যাবের তল্লাশি চলছে।”

    ছোটাচ্চু প্রায় চিৎকার করে কিছু একটা বলতে যাচ্ছিল, মাহী কাঞ্চন ছোটাচ্চুকে থামাল।

    টেলিভিশনের উপস্থাপিকা বলল, “আমাদের রিপোর্টার ফয়সল খান মাহী কাঞ্চনের বাসভবনে আছেন, আমরা এখন তার মুখ থেকে সরাসরি শুনতে পাচ্ছি।”

    মাহী কাঞ্চন ছোটাচ্চুর হাত ধরে বলল, “প্লিজ, আপনি এখানে আমার পরিচয় দেবেন না!”

    “কেন?”

    “সাংবাদিক-পুলিশ আমাকে কাঁচা খেয়ে ফেলবে।”

    “আপনি তো কোনো দোষ করেননি। আপনার সমস্যা কী? যা হয়েছে বলবেন!”

    মাহী কাঞ্চন মাথা নেড়ে বলল, “তুমি বুঝতে পারছ না। কী হয়েছে আমার কিছু মনে নাই!”

    ছোটাচ্চু অবাক হয়ে বলল, “কিছু মনে নাই?”

    “না। আবছা মনে আছে কেউ একজন একটা চাকু নাচাচ্ছে–তারপর দেখলাম আমি চোখ বন্ধ করে রাস্তায় কাদার মাঝে দাঁড়িয়ে আছি, অনেক দূর থেকে একটা গান শোনা যাচ্ছে নিশি রাইতে চান্দের আলো–এর মাঝখানে কী হয়েছে আমি কিছু জানি না!”

    “কী আশ্চর্য!”

    “তাই বলছিলাম তুমি আমাকে বাঁচাও। সাংবাদিক-পুলিশের হাত থেকে বাঁচাও।”

    ছোটাচ্চু বলল, “ঠিক আছে দেখছি!”

    ততক্ষণে একটা ছোট ছেলে কাছাকাছি টিউবওয়েল থেকে এক বালতি পানি আর ছোট একটা নতুন সাবান নিয়ে এসেছে। ছোটাচ্চু আর মাহী কাঞ্চন দুজনে মিলে তখন চোখে পানি দিতে লাগল, চোখ দেয়ার চেষ্টা করতে লাগল। বেশ কিছুক্ষণ থোয়ার পর চোখে একটু আরাম হলো, দুজনেই তখন চোখ মেলে একটু একটু দেখতে শুরু করল।

    টংয়ের মানুষটি দুই কাপ চা বানিয়ে এনেছে। দুজনের কারোরই এখন চা খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু মানুষটির আন্তরিকতা দেখে আর করতে পারল না।

    ছোটাচ্চু চা খেতে খেতে বলল, “আপনারা আমাদের বিশ্বাসী একজন রিকশাওয়ালা কিংবা সিএনজি ড্রাইভার দিতে পারবেন?”

    পাশের বেঞ্চে বসে শক্ত-সমর্থ একজন মানুষ চা খাচ্ছিল, বলল, “আমি আপনাগো আমার রিকশা দিয়া নিয়া যামু। কোনো চিন্তা নাই।”

    আশেপাশে দাঁড়িয়ে-বসে থাকা মানুষগুলো মাথা নেড়ে বলল, “হ্যাঁ, মফিজ তুই-ই সাহেবদের লইয়া যা। তোর ধারে-কাছে কোনো সন্ত্রাসী আইব না।”

    তাই কিছুক্ষণের মাঝে মফিজ নামের শক্ত-সমর্থ রিকশাওয়ালা তার নতুন রিকশায় ছোটাচ্চু আর মাহী কাঞ্চনকে প্রায় উড়িয়ে নিয়ে চলল। কার সাধ্যি আছে তার ধারে-কাছে কেউ আসে?

    রাত সাড়ে এগারোটার দিকে ছোটাচ্চু মাহী কাঞ্চনকে নিয়ে তাদের বাসায় পৌঁছাল, দুজনকে দেখে বাচ্চারা যেভাবে চিৎকার করে উঠেছিল সেটা শুনে আশেপাশে কয়েকটা বাসার ছোট বাচ্চারা চমকে ঘুম থেকে উঠে তাদের কাপড় ভিজিয়ে ফেলেছিল।

    রাত বারোটার সময় সব টেলিভিশন চ্যানেলে একটা বিশেষ বুলেটিনে জানানো হলো মাহী কাঞ্চন নিরাপদে ফিরে এসে একটা অজ্ঞাত প্রাইভেট ক্লিনিকে বিশ্রাম নিচ্ছেন। তিনি সুস্থ আছেন এবং ডাক্তারের নির্দেশে তিনি কারো সাথে কথা বলছেন না।

    ঠিক তখন আসলে মাহী কাঞ্চন ছোটাচ্চুর একটা লুঙ্গি আর টি-শার্ট পরে খেতে বসেছে। দুশ্চিন্তায় বাসায় কারো খাওয়ার কথা মনে ছিল না, খেতে বসে দেখা গেল সবার প্রচও খিদে। ঝুমু খালা বলে পুরো খাওয়ার পর্বটা সামলে নেয়া গেল তবে সেও হিমশিম খেয়ে গিয়েছিল। মাহী কাঞ্চন যখন বলল ঝুমুর রান্না করা টাকি মাছের ভর্তার মতো সুস্বাদু খাবার সে জীবনে খায়নি তখন ঝুমু খালার মুখে যে হাসিটা ফুটে উঠেছিল সেটা দেখার মর্তে একটা বিষয় ছিল।

    রাত একটার দিকে সবাইকে শুতে পাঠানোর চেষ্টা শুরু হলো কিন্তু কাউকে শুতে পাঠানো গেল না। মাহী কাঞ্চনও জানাল সে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে না। তখন তাকে একটা গান গাওয়ার অনুরোধ করা হলে সে সানন্দে রাজি হয়ে গেল। তিনতলায় মেজ চাচির হারমোনিয়াম নিয়ে আসা হলো এবং মাহী কাঞ্চন রাত তিনটা পর্যন্ত সবাইকে গান গেয়ে শোনাল। (শান্ত মনে মনে হিসেব করে বের করল এই গানগুলো যদি রেকর্ড করে সিডি বানিয়ে বিক্রি করতে পারত তাহলে তার নিট লাভ হতো সাড়ে তিন লক্ষ টাকা!)

    রাত সাড়ে তিনটার দিকে বাচ্চাদেরকে জোর করে বিছানায় পাঠানো হলো। তার আগে সবার সাথে মাহী কাঞ্চনের নূতন করে আরো একবার সেলফি তুলতে হলো। মলম লাগানোর কারণে টকটকে লাল চোখের সেলফির নাকি গুরুত্ব অন্য রকম।

    ভোররাত চারটার দিকে মাহী কাঞ্চন ছোটাচ্চুর বিছানায় এবং ছোটাচ্চু সোফায় শুতে গেল। (ছোটাচ্চু নিজেও লক্ষ করেনি ঠিক কখন থেকে সে মাহী কাঞ্চনকে ‘তুমি’ বলতে শুরু করেছে।

    ঘুম আসছিল না বলে টুনি ভোররাতে একবার উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে দেখল তাদের বাসার সামনে একটা সাদা গাড়ি। দেখা না গেলেও বোঝা যাচ্ছিল গাড়ির ভেতর কয়েকজন মানুষ বসে আছে।

    .

    দুই সপ্তাহ পর মাহী কাঞ্চন তার একটা কনসার্ট শুরু করার আগে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, “আজকের এই কনসার্টটি আমি উৎসর্গ করতে চাই এমন একজন মানুষকে, যে আমার জীবন বাঁচিয়েছে বলে আমি আজ আপনাদের সামনে হাজির হতে পেরেছি। নিজের জীবন বিপন্ন করে যে মানুষটি আমার জীবন বাঁচিয়েছে তার নাম শাহরিয়ার, মানুষটি আলটিমেট ডিটেকটিভ এজেন্সি নামে বাংলাদেশের প্রথম ডিটেকটিভ এজেন্সি শুরু করেছে। তার প্রতি আমার শ্রদ্ধা। আমার কৃতজ্ঞতা এবং আমার ভালোবাসা।”

    বলাই বাহুল্য, এরপর ছোটাচ্চুকে বনানীতে একটা অফিস ভাড়া করতে হয়েছে, একজন অফিস সহকারীসহ তিনজন মানুষকে নিতে হয়েছে। দুইজন পুরুষ, একজন মেয়ে। তারপরও তারা কাজ করে কুলাতে পারছে না। মনে হয় আরো বড় অফিস, আরো কিছু মানুষ নিতে হবে। একটা গাড়ি কিনতে হবে, সাথে একজন ড্রাইভার।

    সব মিলিয়ে টুনিও খুব ব্যস্ত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি তপু – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }