Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়

    তপন বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প228 Mins Read0
    ⤶ ⤷

    একটি মহিরুহের জন্ম

    প্র‌তিযোগিতার বিষয়টি অভিনব বলেই রাজি হয়েছিলেন রতনবাবু। তিনি নিজে ছোটোদের গল্প-কবিতা লেখেন, শব্দের পর শব্দ সাজিয়ে নির্মাণ করেন ছোটোদের অবাক পৃথিবী, লেখার প্র‌তিটি মুহূর্তে মানসপটে ঘোরাফেরা করে সেই কচিকচি সুন্দর মুখগুলো, তাই ‘অভিযান’ ক্লাবের সমর দে যখন জানালেন, ‘আপনারা তো ছোটোদের জন্য লেখেন, সেই ছোটোরাই যদি লেখক হতে চায়, তাহলে নিশ্চয় তাদের উৎসাহ দেবেন আপনারা!’ রতনবাবু তিলমাত্র দ্বিধা না করে সায় দিয়ে বলেছিলেন, নিশ্চয়।

    সে-কারণেই তিন ঘণ্টার ট্রেনজার্নি করে সাতসকালে চলে এসেছেন এত দূরে। শীতের দিন বলে ট্রেনের কামরার ওম আর দুলুনি খুবই উপভোগ্য। সঙ্গে আর এক অগ্র‌জ সাহিত্যিক কার্তিকবাবুও আছেন, ফলে শালটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে, ট্রেনের ওমের মধ্যে গল্পে-গল্পে কেটে গেল বেশ। যদিও নিজেরা বলাবলি করছিলেন সব শিশুই কি আর সাহিত্য রচনা করতে পারে! তবু তাদের মধ্যে দু-একজনও যদি উতরে দিতে পারে একটা গল্প, তাই বা কম কীসের!

    জেলাশহরটিতে পৌঁছে সার্কিট হাউসে দুপুরের খাওয়া সেরে বিকেলে গেলেন প্র‌তিযোগিতার নির্দিষ্ট হলটিতে, গিয়ে দেখলেন সে এক এলাহি কাণ্ড! প্র‌ায় পঞ্চাশজন শিশু ও কিশোর সেজেগুজে এসে ভর্তি করে ফেলেছে স্থানীয় গ্র‌ন্থাগারের প্রে‌ক্ষাগৃহ। সঙ্গে তাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকারা। তাঁরাও তাঁদের বাড়ির ছোটোদের প্র‌তিভা বিষয়ে খুবই আশাবাদী। সঙ্গে এসেছেন শুধু নয়, তাদের জন্য গুছিয়ে নিয়ে এসেছেন টিফিন ও জলের বোতল। কেউ কেউ শেষ মুহূর্তে তাদের কানের কাছে বলে দিচ্ছেন কিছু টিপস, হয়তো গল্প লেখার কিছু সূত্র।

    বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো চারাগাছ। মৃদু হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে তাদের চুলের রাশি।

    তাদেরই মধ্যে হালকা সবুজ চুড়িদার পরা একটি কিশোরী তার হাত ধরে থাকা এক বালকের কানে কানে কিছু বলছে, আর ইশারা করে দেখাচ্ছে রতনবাবুর দিকে। রতনবাবু আড় চোখে দৃশ্যটি দেখে কিছু আঁচ করতে চাইলেন।

    কিশোরীটিকে দেখে কেন যেন মনে ধরে গেল রতনবাবুর এই চারাগাছটি যেন বড়ো হয়ে গেছে একটু।

    এই অভিনব প্র‌তিযোগিতায় অবতীর্ণ হয়ে ছোটোরা অনেকেই রীতিমতো সিরিয়াস। কারও মুখে উজ্জ্বল আভা, কারও মুখে অপার কৌতূহল, কেউ নিতান্ত নিরীহ মুখে দেখছে কর্তাব্যক্তিদের কাণ্ডকারখানা, কারও বা মুখ শুকিয়ে গেছে প্র‌তিযোগিতায় স্থান পাবে কি পাবে না এই ভেবে।

    আবার কোনও বাচ্চা দেখে নিচ্ছে পেনের নিবে কালি আছে কি না, কেউ প্যান্টের ভিতর শার্ট গুঁজে ঠিকঠাক করে নিচ্ছে তাদের পোশাক, এক মহিলা চিরুনি দিয়ে আলবোট কেটে দিচ্ছে তাঁর পুত্রের, কোনও বালক পাট পাট করে রাখছে শার্টের কলার, এক বালিকা তার লম্বা চুলের বেণিটা ঠিক করে নিচ্ছে, কেউ ঠিক করে নিচ্ছে স্কার্টের ফির‌ল, কেউ গুছিয়ে নিচ্ছে স্টেপ-কাট চুলে বাঁধা রঙিন রিবন।

    কোনও কোনও মায়েরা অতি-উৎসাহী হয়ে এক কর্মকর্তার কাছে জানতে চাইছন গল্প লেখার পরীক্ষায় হাতের লেখার জন্য কোনও নম্বর আছে কি না!

    কর্মকর্তা বিব্রত মুখে বললেন, দাঁড়ান, রতনবাবুকে জিজ্ঞাসা করে দেখি। উনিই তো খাতা দেখবেন।

    হালকা সবুজ চুড়িদার পরা কিশোরী খুবই কৌতূহলী চোখে ঘোরাফেরা করছে এখানে-ওখানে, আর বারবার তাকাচ্ছে রতনবাবুর দিকে। মেয়েটির তাকানো লক্ষ করে রতনবাবু ভাবছিলেন মেয়েটি তাঁকে হয়তো দেখেছে কখনও। অন্তত মেয়েটির কৌতূহলী চোখ দেখে তাঁর এরকম ধারণা।

    প্রে‌ক্ষাগৃহের চেয়ারগুলি উপচে গেল একটু পরেই, এমনকী কয়েকজন অভিভাবক বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে রইলেন পিছনদিকে। পূর্ণ প্রে‌ক্ষাগৃহে তখন সমর দে ঘোষণা করলেন প্র‌তিযোগিতা শুরু হচ্ছে এখনই, যে সব প্র‌তিযোগী এখনও কাগজ-কলম হাতে পায়নি তারা যেন সেগুলি নিয়ে প্র‌স্তুত হয়। শিশুসাহিত্যিক রতনবাবু একটি গল্পের অর্ধেক বলবেন প্র‌তিযোগীদের কাছে, প্র‌তিযোগীদের লিখতে হবে গল্পের বাকি অর্ধেক।

    ঘোষণা শুনে প্রে‌ক্ষাগৃহে সামান্য গুঞ্জন, কেন না কেউ ভেবেছিল হয়তো গল্পের বিষয় বলে দেওয়া হবে, লিখতে হবে পুরো গল্পটাই। কিংবা কোনও ছবি টাঙানো হবে দেওয়ালে, সেই ছবি দেখে লিখতে হবে গল্প। কিন্তু তাদের ধারণার সঙ্গে মেলেনি প্র‌তিযোগিতার বিষয়।

    এখনকার বাচ্চারা এত ধরনের প্র‌তিযোগিতায় অবতীর্ণ হয় যে, কোনও কাজেই তারা পিছপা হয় না। চেয়ারে পাশাপাশি বসে তারা প্র‌স্তুত হয় কাগজ ও কলম বাগিয়ে, আর রতনবাবু বলতে শুরু করলেন গল্পের মুড়োর অংশটি।

    রতনবাবুর গল্প বলার ভঙ্গিটিও বেশ। তিনি বলছিলেন দুই গাঁয়ের ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল খেলার ফলাফল নিয়ে। ‘ক’ গাঁয়ের ছেলেরা প্র‌থম থেকেই জিতছিল এক গোলে, খেলা শেষ হতে যখন মাত্র তিরিশ সেকেন্ড বাকি, সবাই নিশ্চিত তারা জিতেই গেছে, সেসময় বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে ‘খ’ দলের স্ট্রাইকার হঠাৎ গোল শোধ করে দিতে তুমুল হইহই। রেফারি যখন এক্সটা টাইম খেলাবেন বলে বাঁশি বাজাতে যাবেন ‘খ’ দলের স্ট্রাইকার রেফারির কাছে গিয়ে বলল, গোলটা সে করেছে ঠিকই, কিন্তু বল পায়ে লাগার ঠিক পরেই বলটা লেগেছিল তার হাতে। ওটা হ্যান্ডবল।

    খুদে প্র‌তিযোগীরা যখন উদ্‌গ্র‌ীব হয়ে বাকি গল্পটা শুনবে বলে প্র‌স্তুত হচ্ছে, সেখানেই রতনবাবু থেমে গিয়ে বললেন, ঠিক এর পরে কী ঘটতে পারে তা নিয়েই লিখতে হবে গল্পটা।

    তিনি চেয়ারে বসার পর কিছুক্ষণ প্রে‌ক্ষাগৃহে পিনপতন নিস্তব্ধতা। প্র‌তিযোগিতায় অংশগ্র‌হণ করতে আসে যে-ছোটোরা তারা সব বিষয়েই ভীষণ গুরুত্ব দেয়। এও তাদের কাছে একটা রিয়ালিটি শো। রতনবাবু দেখছিলেন কচিকচি মুখগুলো ক্রমশ মগ্ন হচ্ছে যার-যার ভাবনার পৃথিবীতে। কল্পনার ডানা ভাসিয়ে দিচ্ছে সেই অ-দেখা ফুটবল মাঠের জটলার মধ্যে। ভাবছে সেই স্ট্রাইকারটির কথা, গোলে বল ঢোকার আগের মুহূর্তে বলটি তার হাতে লেগেছিল কি লাগেনি তা তো রেফারি দেখতে পাননি, শুধু তাই নয়, মাঠের অন্য কেউই দেখতে পায়নি। তার গোলে ‘খ’ দল তো ম্যাচটা ড্র‌-ই করে ফেলেছিল, কিন্তু তার স্বীকারোক্তির ফলে এহেন প্র‌বল প্র‌তিযোগিতামূলক খেলাটায় হয়তো হেরে যেতে হবে তাদের!

    গল্পের অর্ধেক লেখার জন্য ছোটোদের সময় দেওয়া হল এক ঘণ্টা। আর কী আশ্চর্য, প্র‌ত্যেকেই দেখা গেল কী অপরিসীম মনোযোগ দিয়ে লিখছে বাকি অর্ধেক গল্প। এই এক ঘণ্টা তাদের কাছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র। কিন্তু এই লড়াই, সৃজনের লড়াই। প্র‌তিটি মুহূর্তই তারা কাটাচ্ছে সৃজনশীলতার মধ্যে। তাদের মস্তিষ্ক বিচরণ করছে সৃষ্টির গভীর গহনে। তাই তাদের মুখগুলোও হয়ে উঠেছে কী সুন্দর আর পবিত্র।

    এক ঘণ্টা পরে যখন কর্মকর্তারা নিতে শুরু করলেন লেখাগুলো, তখনও দেখা যাচ্ছে কয়েকজন প্র‌তিযোগী নিবিষ্ট শেষ কয়েকটি লাইন লিখে ফেলে প্র‌থম হওয়ার তাড়নায়।

    সব খাতা নেওয়া হয়ে গেলে সমরবাবু ঘোষণা করলেন গল্পগুলি আজ রাতে খুঁটিয়ে পড়বেন রতনবাবু, তাঁর বিচারই হবে চূড়ান্ত, তারপর কাল সকালে ঘোষণা করা হবে বিচারের ফলাফল।

    ছোটোরা তখন স্বস্তির শ্বাস ফেলে ভাবছে অন্তত আজ রাতের মতো নিশ্চিন্ত, তাদের অভিভাবকরাও প্র‌স্তুত বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য, সেসময় সমরবাবু মাইকে ঘোষণা করলেন, সবাই আর একটু আমাদের সঙ্গে থাকুন। আমাদের মধ্যে করবী রজক নামে এক কিশোরী উপস্থিত আছে, সে খুব ভালো আবৃত্তি করে। আজ তার প্রি‌য় কবি রতনবাবু এখানে এসেছেন, তার একটি কবিতা সে আবৃত্তি করে শোনাতে চায় কবিকে, সেই সঙ্গে আপনাদের সবাইকে।

    করবীকে সবাই চেনে না, অভিভাবকেরা বাচ্চাদের সঙ্গে নিয়ে ঘরে ফেরার উদ্যোগ করেছিলেন, হঠাৎ থমকে গিয়ে কেউ কেউ বিরক্তির রেখাও ফুটিয়ে তুললেন মুখে। বাচ্চারা এতক্ষণ মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়েছে, এখন ছুটি পেতে হইহল্লা করছিল নিজেদের মধ্যে, তারা কৌতূহলী চোখে তাকাল মঞ্চের দিকে।

    করবী নামের কিশোরী তখন মঞ্চে উঠে দাঁড়িয়েছে মাইক্রোফোনের সামনে। তার অভিব্যক্তিতে একই সঙ্গে ঔজ্জ্বল, তন্ময়তা, আত্মবিশ্বাস ও সংশয়। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করল তার কবিতা ‘স্বপ্নের ফেরিওয়ালা’। রতনবাবু মঞ্চের একদিকে বসে রোমাঞ্চিত হয়ে শুনলেন কিশোরী তার নম্র‌ অথচ প্র‌ত্যয়ী কণ্ঠে বলতে শুরু করেছে তার স্বপ্ন ফেরি করার কথা।

    আর কী আশ্চর্য, প্র‌থম পংক্তিটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হলঘরের কলরব করতে থাকা প্র‌তিটি মানুষ হঠাৎ চুপ করে একাগ্র‌ হল করবীর আবৃত্তির দিকে। বাচ্চারাও চেঁচামেচি ভুলে বিস্ময়ে তাকিয়ে রইল সেই মেয়েটির দিকে যাকে এতক্ষণ তেমনভাবে লক্ষ করেনি কেউ।

    সমস্ত প্রে‌ক্ষাগৃহে তখন অনুরণিত হচ্ছে কিশোরীর উদ্দীপ্ত কণ্ঠ। তার প্র‌তিটি অক্ষর ধ্বনিত হচ্ছে এক আশ্চর্য দ্যোতনা ছড়িয়ে। পংক্তির শব্দগুলি আরও মাত্রা পাচ্ছে উচ্চারণের চমৎকারিত্বে। একটু আগেই ছুটির আনন্দে চঞ্চল হয়ে উঠেছিল যে প্রে‌ক্ষাগৃহ, হঠাৎ কোন মন্ত্রবলে স্তব্ধ হয়ে গেছে প্র‌তিটি প্র‌াণবিন্দু। যে-বাচ্চারা স্বভাবচঞ্চল তারাও এই মুহূর্তে বিস্ফারিতনয়ন।

    সেই কিশোরী তখন দুই চোখ বোজা, এক অনন্ত পথ ধরে সে যাত্রা করেছে দুই হাতে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন ভরিয়ে। উপস্থিত সমস্ত মানুষের কাছে ফেরি করে চলেছে তার স্বপ্নের পশরা। তার শব্দনিক্ষেপণে সেই স্বপ্ন পৌঁছে যাচ্ছে সবার প্র‌াণের মধ্যে।

    খুব দীর্ঘ সময় নয় তার এই স্বপ্ন ফেরি করা, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল অনন্তকাল ধরে চলবে তার ফেরিওয়ালা হওয়ার মুহূর্তগুলি। অবশেষে যখন সে থামল, সমস্ত হলঘর থেমে আছে মহাকালের গতিপথে যতি দিয়ে। অতঃপর তার চোখ খুলে গেল, সে তাকিয়ে দেখল তার সামনে স্বপ্ণে ভরপুর মানুষগুলিকে। আর কী আশ্চর্য, তারা যেন হাততালি দিতেও ভুলে গেছে এই মুহূর্তে। অবশেষে যখন ফিরে এল তাদের সংবিৎ, তুমুল হাততালিতে ফেটে পড়ল প্রে‌ক্ষাগৃহ। এত দীর্ঘসময় ধরে চলল সেই অভিনন্দন যে সে নিজেই বিস্মিত। সেই শৈশব থেকে তার এই আবৃত্তি করার প্রে‌রণা, কিন্তু এরকম তো কখনও হয়নি! আজ যেন তার উচ্চারণগুলি সম্মোহিত করে ফেলেছে সমবেত শ্রোতাদের।

    রতনবাবু নিজেও বিস্মিত হয়ে শুনছিলেন তাঁরই রচিত কবিতা। তাঁরও মনে হচ্ছিল কতজনেই তো এই কবিতা আবৃত্তি করে, কিন্তু এমন তো কখনও হয়নি যখন আবৃত্তিকারের প্র‌তিটি শব্দ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তাঁর হৃদয়ও! তাঁর মনে হচ্ছিল এ কবিতা তাঁর লেখা নয়, কিংবা তাঁরই লেখাটির পুনর্জন্ম হল আরও একবার। অথবা বহু বছর আগেকার লেখাটি পুনর্লিখিত হল আবার।

    হাততালি শেষ হলে অভিভূত, আপ্লুত কিশোরী ধীর পায়ে সরে এল মাইক্রোফোনের সামনে থেকে। এক পলক নজর ফেলল রতনবাবুর দিকে। সে বুঝতে পারছে শুধু রতনবাবুই নন, সমস্ত প্রে‌ক্ষাগৃহ এখন তাকেই দেখতে অবাক হয়ে। যেন সবাই তাকে অন্যভাবে আবিষ্কার করল আজ। করবী নামে ছোট্ট চারাগাছটি হঠাৎই মহীরুহ হয়ে গেছে কয়েক মিনিটের ব্যবধানে।

    মুক্তোর মতো টলটল করে উঠল দুটি বাঙ্ময় চোখ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগোয়েন্দা গার্গী সমগ্র – তপন বন্দ্যোপাধ্যায়
    Next Article রাজমালা বা ত্রিপুরার ইতিহাস – শ্রী কৈলাসচন্দ্ৰ সিংহ প্রণীত

    Related Articles

    তপন বন্দ্যোপাধ্যায়

    গোয়েন্দা গার্গী সমগ্র – তপন বন্দ্যোপাধ্যায়

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }