Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়

    তপন বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প228 Mins Read0
    ⤶ ⤷

    জীবনের প্র‌তি মুহূর্তই তো গল্প

    দুপুরের হালকা রোদের মধ্যে খণ্ড-ত-এর আকারের এক টুকরো কালো মেঘ বহুক্ষণ ধমক দিয়ে রেখেছে আকাশের ঈশান কোণে। দুপুরের খাওয়া সেরে মেঘখণ্ডটিকে সোমেন দেখতে থাকে জহুরির চোখে। বিকেলে বেরোতে হবে, কথা দেওয়া আছে এক সাহিত্যপাগল তরুণকে। সাড়ে পাঁচটায় শুরু অনুষ্ঠান। কিন্তু শ্রাবণদুপুরের মেঘ কি এরকমই নিরীহ, নখদন্তহীন থেকে যাবে, না কি—

    দুপুরে বিছানায় চিলতে বিশ্রাম করছিল, হঠাৎ ভেসে আসে সামান্য গুরু গুরু শব্দ, নিশ্চয় মেঘধ্বনি। তাহলে কি বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে! বিছানা থেকে উঠে সোমেন চোখ বাড়ায় জানালার ওপাশে। নিকষ কালো মেঘখণ্ড কিছুটা সরে গিয়ে আলতোভাবে ঝুলে আছে উত্তর আকাশের এক দুরূহ কোণে। হঠাৎ তার উপরের দিকটা কেমন বেমক্কা বেঁকে যেতে শুরু করল ধনুকের মতো।

    সাড়ে চারটেয়, শেষ-দুপুরের মুহূর্তে যতখানি রোদের তেজ থাকার কথা, তা নেই। বিকেলের ধূসর রং মাখা মরা আলো মন খারাপের মতো ঝুলে আছে আশেপাশে বাড়িগুলোর আলসের ধারে, ফুলন্ত টবের উপর, গাছের সবুজ পাতায়।

    কিছুটা অস্থির বোধ করে সোমেন। কোথাও যাওয়ার থাকলে একটু উত্তেজনা থাকে, কথা রাখার দায় থাকে। যারা তার জন্য অপেক্ষা করে তাদের কচি মুখগুলোর কথা মনে ভাসে।

    আপনি আসবেন কিন্তু। আপনি না আসা পর্যন্ত অনুষ্ঠান শুরুই করব না। আমাদের নতুন গল্প শুনতে হবে।

    সোমেনের ভিতর এক প্র‌বল ছটফটানি। তার বাড়ি থেকে সাত-আট মিনিট হেঁটে গেলে বড়ো রাস্তা। সেখানে রিকশা পেলে আরও মিনিট পনেরো। পাঁচটায় বাড়ি থেকে বেরোলে পৌঁছে যাবে সময়মতো।

    নিশ্চেষ্ট হয়ে না থেকে বারান্দায় বেরিয়ে পরিমাপ করে রোদের জ্বর। জ্বর কমেছে দেখে আকাশের দিকে তাকিয়ে দেখল মেঘেরা দল বেঁধে ব্যায়াম করছে স্বাস্থ্যবান হবে বলে। নীল নভে নীলের পরিমাণ কমে ধারণ করছে কৃষ্ণবর্ণ। তবে কি বেরোনোর আগেই বৃষ্টি নেমে যাবে!

    যার আমন্ত্রণে আজকের যাওয়া, সায়ন্তক নমে সেই তরুণের আবদারটি ভারী অদ্ভুত। তাকে জিজ্ঞাসা করেছিল, ‘এত যে গল্প লেখেন, কোথায় পান এত প্লট’। সোমেন অনায়াসে বলেছিল, ‘গল্প তো প্র‌তি মুহূর্তেই সৃষ্টি হচ্ছে মানুষের জীবনে। শুধু লুফে নেওয়ার অপেক্ষা। ছোট্ট একটা ঘটনা, এক টুকরো অনুভূতি— সব কিছু নিয়েই একজন লেখক গল্প লিখতে পারেন।’ সায়ন্তক অবাক হয়েছিল, বলল, ‘তাই? তাহলে আপনার কাছে আমাদের আবেদন ওইদিন এমন এক গল্প বলবেন যা সেদিনকারই কোনও অনুভূতি বা ঘটনা নিয়ে হবে। অগ্র‌পশ্চাৎ কিছু বিবেচনা করে সোমেন হেসে বলেছিল, ‘তাই হবে।’

    বলেছিল ঠিকই, কিন্তু সমস্যা এই যে, আজ সকাল থেকে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি যা দিয়ে গল্প লেখা যাবে! তাহলে কি আকাশে মেঘের সাজগোজ নিয়েই হবে তার আজকের গল্প! অথবা বৃষ্টির সম্ভাবনা নিয়ে!

    ঘড়ির কাঁটা বলছে আরও আধঘণ্টার আগে বেরোনো যাবে না, তাহলে সাড়ে পাঁচটার অনেক আগেই পৌঁছে যাবে সভায়। সময়ের আগে সভায় গেলে হাস্যাস্পদ হবে, হয়তো তখনও এসে পৌঁছোবে না উদ্যোক্তারা। হয়তো তখনও শেষ হবে না ফেস্টুন টাঙানো, হয়তো হলের দরজাই খোলা হবে না তখনও! বরং আরও কুড়ি মিনিট পরে বেরবে।

    এমন ভাবাভাবির মধ্যে আরও এবার মেঘধ্বনি। না, ধ্বনি নয়, এবারে গর্জন। অস্থিরতা বাড়তে থাকে ভিতরে। বাড়তে থাকে গর্জনের স্বর। হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে। বেরোনই যাবে না বাড়ি থেকে। অপেক্ষারত তরুণদের মুখগুলো মনে আসে। তারা তাদের নতুন গল্প পড়তে চায়, শুনতে হবে তাদের নতুন লেখার ধরন।

    তবে কি এখনই বেরিয়ে পড়বে! ওয়ারডের‌াব খুলে হাত বাড়ায় পোশাকের সন্ধানে। একবার সেখানে পৌঁছে গেলে নিশ্চিন্ত। কিন্তু গায়ে পোশাক গলানোর আগেই শোনে বাইরে গুরু গুরু মেঘের আওয়াজ। পোশাক পরা তখনও শেষ হয়নি, তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখে বৃষ্টির ফোঁটারা ধেয়ে এলেন কিনা! না, আসেননি এখনও। হঠাৎ এক বিদ্যুৎ রেখা চমকে দিল আকাশের এ-কোণ থেকে ও-কোণে। পরক্ষণে তীবর‌ বজ্রধ্বনি কাঁপিয়ে দিয়ে গেল গোটা ধরণী।

    বৃষ্টি শুরু হলে ভাসিয়ে দিতে শুরু করবে রাস্তা, বাড়ি, গাছপালা, লম্বা পিচপথ।

    সোমেন পোশাক পরে প্র‌স্তুত হয়ে ভাবল বৃষ্টির ভয়ে ঘরে বসে থাকলে অনুষ্ঠানে পৌঁছোতে পারবে না। রাখা যাবে না প্র‌তিশ্রুতিও।

    অতএব বেরিয়ে পড়ল পথে। চলতে চলতে আকাশের দিকে চোখ ফেলে অনুধাবন করার চেষ্টা করল ঝড় উঠবে কি উঠবে না! না কি বৃষ্টি!

    ভাবনাটা তখনও লেগে আছে মগজের কোনও কোণে, হঠাৎ হাওয়ার একটা জোর দমক উড়িয়ে নিয়ে এল হাজারও খড়কুটোর টুকরো। চোখে ঢুকে পড়ল না-দেখা বালির কুচি।

    দ্রুত পা চালিয়ে বড়ো রাস্তায় পৌঁছে তাকাচ্ছিল এদিন ওদিক। ঝড় আসার আগেই উঠতে চাইছিল রিকশায়। কিন্তু একটি রিকশাও নেই ধারেকাছে। তারাও কি ঝড় ওঠার ভয়ে সন্ধে হওয়ার আগেই রওনা দিয়েছে বাড়িমুখো!

    সোমেন তাকাতে থাকে এদিকে ওদিকে। তার বাড়ি থেকে রিকশার দূরত্ব ভেবেই অনুষ্ঠানে যেতে রাজি হয়ে গিয়েছিল তখন। এমন মেঘের দাপাদাপি হবে ভাবেনি একবারও।

    একটি রিকশার জন্য ‘তোমার দেখা নাই রে’ বলে গুনগুন করছে, সে সময় বছর কুড়ি-বাইশের একটি ছেলে রিকশা নিয়ে এসে দাঁড়াল সামনে। ‘ওহ্‌, গড-সেন্ট’ বলে ছাতা সামলে হাত দেখাল তাকে। রিকশা থামতে একবুক স্বস্তি নিয়ে এগিয়ে গেল রিকশার দিকে।

    কিন্তু ঈশ্বরের কী অপার করুণা, উঠতে যাওয়ার আগের মুহূর্তে এক তরুণী ছুটতে ছুটতে এসে হাজির, উদ্বিগ্ন কণ্ঠে বলল, রিকশাকে কিন্তু আমিই আগে হাত দেখিয়েছি।

    তরুণীটি বছর চবিবশ-পঁচিশের, এখনকার মেয়েরা যেমনটি হয়, নীল জিনসের উপর হলুদ টপ, কাঁধে ব্যাগ, হাতে মোবাইল।

    আপনি, মানে তুমি, সোমেন অবাক।

    সোমেন বুঝে উঠতে পারল না তরুণী কখন রিকশাকে ডাক দিয়েছে! এই তো এক্ষুনি সোমেনের সামনেই এসে ব্রেক কষল রিকশাওয়ালা! সে-ই তো হাত দেখাল রিকশাকে! সেই কারণেই তার সামনে এসে দাঁড়িয়েছে রিকশাটা।

    আমিই তো দূর থেকে হাত দেখালাম। রিকশাওয়ালা বলুক। তরুণী খুবই উৎকণ্ঠিত, বারবার তাকাচ্ছে আকাশের মেঘখণ্ডটির দিকে।

    রিকশওয়ালা ছেলেটি হ্যাঁ-ও হয় না-ও হয়, এমন মৌনী।

    রিকশাওয়ালার মৌনসম্মতি পেয়ে তরুণী এক লাফে রিকশায়। সোমেন যুগপৎ ক্ষুব্ধ ও বিব্রত। দুজনেই যদি হাত দেখিয়ে থাকে, কে একটু আগে, কে একটু পরে সেই ফটোফিনিসে সে-ই আপাতত পরাজিত।

    কিন্তু ধারে কাছে আর একটিও রিকশা নেই! একটু অপেক্ষা করবে, না হেঁটে পাড়ি দেবে আধঘণ্টার পথ তা ভেবে কিঞ্চিৎ দোলাচলে। আকাশে মেঘদেবতারা যা আন্দোলন শুরু করেছেন, তাতে বৃষ্টি দেবতা আধ ঘণ্টা অপেক্ষা করবেন তা মনে হচ্ছে না। হেঁটে গেলে ভিজে একশা হবে।

    আসন্ন বৃষ্টির কথা ভেবে তার মুখে ফুটে উঠেছে প্র‌বল উদ্বেগ। ঘড়িতে এখন পাঁচটা বেজে পনেরো। বাড়ি থেকে একরকম মন করে বেরিয়েছে, এখন ফিরে যাবে তাতেও মন চাইছে না! কিন্তু রিকশা আর পাওয়া যাবে কি না ঠিক নেই!

    তরুণী লক্ষ করছিল তার অভিব্যক্তি, মেঘের উপদ্রব দেখে সেও উপলব্ধি করছিল রিকশা না পেলে সোমেন অবশ্যই ভিজবে। তার হয়তো একটুকরো বিবেক-দংশন।

    রিকশাওয়ালা রওনা দিতে শুরু করেছিল, তাকে ‘একটু থামো’ বলে দাঁড় করিয়ে তরুণী সোমেনকে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন?

    জিজ্ঞাসা করার কোনও মানে হয় না, উত্তর দেওয়ারও কোনও যৌক্তিকতা নেই, তবু ভদ্রতার খাতিয়ে সোমেন উত্তর দেয়, গল্‌ফ গার্ডেন।

    তাহলে উঠে পড়ুন।

    সোমেন বিস্মিত, বলল, কোথায় উঠব?

    এই রিকশায়। আমিও ওদিকে যাব।

    দুই অচেনা যাত্রী একই রিকশায় উঠছে এ-দৃশ্য কলকাতা শহরে বিরলতম ঘটনা। তার উপর দিনকাল যা হয়েছে তাতে কোনও তরুণী এক অচেনা ব্যক্তিকে ডেকে নিয়ে রিকশায় তুলছে তা বিরলস্য বিরল ঘটনা।

    হঠাৎ আর এক দমকা হাওয়া। সোমেন ইতস্তত করছে দেখে তরুণী বলল, ঝড় আসছে, আর বেশি ভাবাভাবির সময় নেই। উঠে পড়ুন।

    সত্যিই ভাবার সময় ছিল না, সোমেন উঠতেই রিকশাওয়ালা প্যাডেল চালিয়ে দিল বাঁই বাঁই।

    সোমেন তখনও কাটিয়ে উঠতে পারেনি বিস্ময়ে ঘোর। কলকাতা শহরে এ ধরনের সৌজন্যবোধ অতি বিরল। বলল, খুব রেহাই পেয়ে গেলাম বৃষ্টির হাত থেকে। এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে।

    তরুণী হাসল, হ্যাঁ, রিকশাটা না পেলে কাকভেজা ভিজতে হত নির্ঘাত।

    রিকশাটা হু হু করে এগোচ্ছে, সোমেন তাকায় মেয়েটির মুখের দিকে, পাশে বসে মেয়েটির পুরো মুখ দেখা যায় না, বলল, আমার কিন্তু ভারী অবাক লাগছে।

    বাতাসের একটা ঝটকা উঠে আর এক দফা খড়কুটোর উড়ে বেড়ানো। মেয়েটি চোখে রুমাল চাপা দেয়, বলল, কেন?

    এ শহরে এরকম মেয়ে কি আছে যে একটি অচেনা মানুষকে রিকশায় ডেকে নেবে?

    মেয়েটির মুখে লেগে রয়েছে কয়েক টুকরো উদ্বেগ, তবু হাসল, নইলে আপনি তো ডাহা ভিজতেন।

    তা ভিজতাম। কিন্তু কেউ তো আজকাল এরকম ভাবে না!

    মেয়েটি চুপ করে থাকে। তার মধ্যে দু-তিন ফোঁটা বৃষ্টি।

    সোমেন বলল, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। একজনকে কথা দিয়েছিলাম যাব বলে। তারা আমার অপেক্ষায় আছে। রিকশাটা না পেলে প্র‌তিশ্রুতি রাখতে পারতাম না আজ।

    মেয়েটি বলল, রিকশা না পেলে আমিও বেশ অসুবিধায় পড়তাম।

    তাই নাকি? কীরকম? সোমেন জানতে চাইল, কিন্তু প্রশ্নটা করেই উপলব্ধি করল সদ্য চেনা একটি মেয়েকে এরকম প্রশ্ন করার কোনও অধিকার নেই।

    কিন্তু উত্তর দিল মেয়েটি, বলল, আমার অফিস ছুটি হয় সন্ধে সাড়ে সাতটা নাগাদ। বাড়িতে বাবা একা থাকেন। হঠাৎ ফোন করলেন, শরীরটা খুব খারাপ লাগছে। একটু আগে ছুটি নিয়ে আসতে পারবি?

    সোমেন উদ্বিগ্ন হয়, তাই নাকি?

    হ্যাঁ, হাউস ফিজিশিয়ানকেও ফোন করেছেন বাবা, তিনিও হয়তো এখনই এসে পড়বেন। তাই কোনওরকমে ছুটি নিয়ে বাস ধরে পৌঁছেছি। এখানে রিকশা না পেলে খুব সমস্যায় পড়তাম।

    মিনিট দশেক পরে তরুণী রিকশাওয়ালাকে বলে উঠল, এই, আমি এখানে নামব।

    সোমেনের গন্তব্য আসতে তখনও মিনিট পাঁচেক বাকি। সোমেন কী করবে ভাবার আগেই তরুণী ব্যাগ খুলে টাকা বার করে রিকশাওয়ালাকে দিয়ে বলল, গল্‌ফ গার্ডেন পর্যন্ত ভাড়া দিয়ে দিলাম। তুমি এঁকে গল্‌ফ গার্ডেনে নামিয়ে দিও।

    সোমেন বিব্রত বোধ করে বলল, এ কী, আমার রিকশাভাড়া কেন আপনি দেবেন?

    তরুণী হেসে বলল, যদি এরকম হত, আপনার ডাকা রিকশায় আমি উঠতাম, তাহলে কি আপনি আপনার ভাড়াটা মিটিয়ে নেমে যেতেন বাকি ভাড়া আমি দেব বলে!

    অকাট্য যুক্তি। সোমেন কোনও কথাই বলতে পারল না।

    কিছুক্ষণ উল্টোপাল্টা বাতাস ওঠায় মেঘের কারিকুরি অনেকখানি বিদায়ের মুখে। দু-চার ফোঁটা যা বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না!

    বাড়ির দিকে রওনা দেওয়ার আগে মেয়েটি হঠাৎ বলল, আপনার কাছে আমি একটা মিথ্যে বলেছি।

    সোমেন বিস্মিত হয়ে বলল, কী মিথ্যে?

    রিকশাওয়ালাকে আপনিও ডেকেছেন, আমিও ডেকেছি। কিন্তু আপনি বোধহয় একটু আগে ডেকেছিলেন।

    সোমেন স্তম্ভিত।

    আমার বাড়িতে যাওয়ার খুব তাড়া ছিল, নিশ্চয় অনুমান করতে পেরেছেন। তখন ওয়েদারের যা অবস্থা ছিল, রিকশা না পেলে খুব বিপদে পড়ে যেতাম। বাবার কথা ভেবেই এটুকু মিথ্যে বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন।

    মেয়েটি আর দাঁড়াল না।

    সোমেন অবাক হয়ে দেখছিল মেয়েটির মুখ। কিছুটা অপরাধবোধ, অনেকখানি উদ্বেগ আর এক টুকরো হাসি মেশানো অভিব্যক্তি। মেয়েটি চলে যাওয়ার পরও তার মুখখানি রয়ে গেল সোমেনের সঙ্গে।

    রিকশাওয়ালা ততক্ষণে রওনা দিয়েছে গল্‌ফ অভিমুখে। অভিভূত সোমেন রিকশা নেমে গল্পের আসরে ঢুকতে ঢুকতে ভাবছিল এই মেয়েটির সঙ্গে হয়তো আর কোনওদিনই দেখা হবে না, অথচ তার উপহার দেওয়া কয়েকটি মুহূর্ত জ্বলজ্বল করতে থাকবে বাকি জীবন। স্মৃতির পাতায় সারি সারি মুক্তোবিন্দুর মতো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগোয়েন্দা গার্গী সমগ্র – তপন বন্দ্যোপাধ্যায়
    Next Article রাজমালা বা ত্রিপুরার ইতিহাস – শ্রী কৈলাসচন্দ্ৰ সিংহ প্রণীত

    Related Articles

    তপন বন্দ্যোপাধ্যায়

    গোয়েন্দা গার্গী সমগ্র – তপন বন্দ্যোপাধ্যায়

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }