Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইতিহাসের গল্প – প্রতুলচন্দ্র গুপ্ত

    প্রতুলচন্দ্র গুপ্ত এক পাতা গল্প111 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. নিকোলাও মানুচির আরও গল্প

    নিকোলাও মানুচির আরও গল্প

    নিকোলাও মানুচির প্রায় চারশো বছর আগে মার্কো পোলো এ-দেশে বেড়াতে এসেছিলেন। তিনিও মানুচির মতো ইটালির লোক, ভেনিসে বাড়ি। তিনি পৃথিবীর অনেক জায়গা ঘুরে দেশে ফিরে গিয়ে তাঁর ভ্রমণকাহিনী লিখেছিলেন। প্রথম প্রথম দেশের লোক তাঁর কথা হেসে উড়িয়ে দিত, কেউ বিশ্বাস করত না। বলত, লোকটা বাহাদুর বটে। এত মজার-মজার আর আজগুবি গল্প বানিয়ে লিখেছে। পরে অবশ্য তাদের এ-ভুল ভেঙেছিল। মানুচিকে এ-রকম কথা অবশ্য কেউ বলেনি। তাঁর লেখা মোগল সাম্রাজ্যের কাহিনী অনেক পরে উইলিয়ম আরভিন চেষ্টা করে বার করেছিলেন। সে ঊনবিংশ শতাব্দীর কথা। উইলিয়ম আরভিন ইণ্ডিয়ান সিভিল সার্ভিসে কাজ করতেন, কিন্তু তাঁর খ্যাতি মোগল সাম্রাজ্যের ইতিহাসকার বলে। মানুচি আওরঙ্গজেবের সময়কার কাহিনী লিখেছেন। আওরঙ্গজেবের মৃত্যুর দশ বছর পরে তিনি মারা যান। অন্য পর্যটকদের মতো তিনি আর দেশে ফিরে যাননি, শেষ জীবন মাদ্রাজে কাটিয়েছিলেন।

    মানুচি অনেক পর্যটকদের চাইতে সাবধানী লেখক, সাধারণত একটু ভেবেচিন্তে বিবেচনা করে লিখতেন। তিনি তাঁর কালের একজন খুব নামজাদা ফরাসি পর্যটককে পরিহাস করে বলেছিলেন, রাস্তায় শোনা যে-কোনো গল্পগুজবকে বিশ্বাস করে ইতিহাস লেখা উচিত নয়। তাতে অনেক ভুল থাকতে পারে। কিন্তু মানুচির সব কথা বিশ্বাস করা কঠিন। অনেক অদ্ভুত গল্প তিনি নিজেও তাঁর লেখায় ঠাঁই দিয়েছেন, যেমন, ভূতে ধরার গল্প, জাদুকরদের শূন্যে হাত বাড়িয়ে নানারকম ফল নিয়ে আসার গল্প। তাঁর একটি কাহিনীতে আছে যে, তিনি আওরঙ্গজেবের এক বিখ্যাত কর্মচারীর আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন। গিয়ে দেখলেন, তাঁর একটি পোষা জাদুকর সেখানে বসে আছে। সে শূন্যে হাত বাড়িয়ে নানারকম ফল এনে দিল। সে-সব ফল সে-অঞ্চলে জন্মায় না। মানুচি কিন্তু এই ফল খেতে রাজি হননি। তাঁর মনে হয়েছিল, কী জানি জাদুর ফল, খেয়ে আবার কী বিপত্তি হবে—সুতরাং খেয়ে কাজ নেই।

    মানুচি নিজে অনেক সময় ডাক্তারি করেছেন। তাঁর পসারও ভাল ছিল। কিন্তু তিনি এমন কিছু কিছু ওষুধের কথা লিখেছেন যা এখনকার ডাক্তাররা পরীক্ষা করতে রজি হবেন না। তাঁর বিশ্বাস ছিল, পাগলা কুকুরে কামড়ালে সমুদ্রযাত্রায় অসুখ সেরে যাবে।

    মানুচি শাজাহানের রাজত্বকালে দু’একটি বিচারের কথা লিখেছেন। এগুলি মানুচির মতে ন্যায়বিচারের এবং বুদ্ধির নিদর্শন। এ-রকম কয়েকটি ঘটনার কথা বলছি। একটি ঘটনা এইরকম। দপ্তরের এক কেরানি নালিশ করেছিল যে, তার একজন পুরনো দাসীকে একজন সৈন্য জোর করে নিয়ে গিয়েছে। দাসীটি বলতে লাগল যে, সে কেরানিটিকে চেনেই না, কখনও তার বাড়িতে কাজ করেনি। সমস্ত জিনিসটাই মিথ্যা। নীচের আদালত ব্যাপারটি ধরতে না পেরে সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন। সম্রাট বললেন “এই কথা! আচ্ছা, দাসীটি এসে কয়েকদিন আমার প্রাসাদে থাকুক।” সম্রাট একদিন লিখতে লিখতে দেখলেন যে দোয়াতের কালি ফুরিয়ে গিয়েছে। দাসীটিকে বললেন, “দ্যাখো তো নতুন কালি বানাতে পারো কি না।” সে-আমলে কেরানিরা লেখার কালি নিজেরাই বাড়িতে তৈরি করে নিত। মেয়েটি খুব সুন্দর করে দোয়াতে নতুন কালি বানিয়ে দিল। সম্রাট দেখে বললেন, “তবে রে মিথ্যেবাদী, তুই নিশ্চয় কেরানিটির বাড়িতে কাজ করতিস, নাহলে এ-রকম কালি বানাতে শিখলি কী করে?” আদালতকে হুকুম দেওয়া হল যে, দাসীটিকে কেরানির বাড়িতেই পাঠানো হোক, আর সৈনিকটিকে যেন এখনই কাজ থেকে বরখাস্ত করা হয়।

    আর একটি গল্প বলছি। চার সওদাগর মিলে এক দোকান খুলেছিল। প্রত্যেকেরই দোকানের সমান ভাগ। ঠিক হল তারা পালা করে দোকানে বসবে আর সেদিনকার দোকানের তেলের খরচ দেবে। দোকানে একটি পোষা বেড়াল ছিল, তার দুধের খরচও জোগাবে। বেড়ালটি যদি মরে যায় তাহলে সেদিন যে দোকানে থাকবে তাকে নতুন বেড়াল কেনার খরচ দিতে হবে। একদিন দেখা গেল বেড়ালটির একটা পা ভেঙে গিয়েছে। সেদিন যার পালা সেই সওদাগর বেড়ালের চিকিৎসার ব্যবস্থা করল। তার ভাঙা পা মলম দিয়ে বেঁধে রাখা হল। অন্য তিনজন সওদাগরকে বলা হল যে, বেড়ালের চিকিৎসার জন্য যে খরচ হচ্ছে তার জন্য তাদেরও ভাগের টাকা দেওয়া উচিত। তারা বলল যে, এ হতেই পারে না। অন্য সওদাগররা নালিশ করল যে, যেদিন বেড়ালের পা ভাঙে সেদিন যার পালা ছিল তাকেই খরচ দিতে হবে। ইতিমধ্যে বেড়ালটি ভাঙা পা নিয়ে খোঁড়াতে-খোঁড়াতে প্রদীপের কাছে বসেছে। প্রদীপের আগুন থেকে তার খোঁড়া পায়ের ব্যাণ্ডেজে আগুন লেগে গেল। ভয় পেয়ে ছুটোছুটি করতে করতে বেড়ালটি দোকানের জিনিসপত্রের মধ্যে ঢুকে পড়ল। ফলে আগুন ছড়িয়ে পড়ল আর দেকানটি দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল। আদালতে এ নিয়ে মামলা হল কিন্তু ফয়সালা করা গেল না। মামলাটি শেষ পর্যন্ত সম্রাট শাহজাহানের কাছে পাঠানো হল। সম্রাট কাগজপত্র দেখে রায় দিলেন যে, যেদিন বেড়ালটি খোঁড়া হয় সেদিন দোকানে যে ছিল তার কোনো দোষ নেই, বাকি তিনজনকে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। যার পালার দিন বেড়ালটির পা খোঁড়া হয়েছিল তার কোনো অপরাধ নেই। সে তো বেড়ালটির চিকিৎসাই করছে। আর খোঁড়া পায়ের ওপর ভর দিয়ে বেড়ালটি লাফালাফি করতে পারে না। যে তিনটি পা ভাল ছিল সেই তিন পা দিয়েই সে লাফিয়েছে। কাজেই ক্ষতিপূরণ অন্য তিনজন সওদাগরকেই দিতে হবে।

    আরও একটি গল্প বলছি। এই ধরনের গল্প পরে একাধিক জায়গায় প্রচলিত হয়েছে। কাজেই সবার কাছে নতুন মনে নাও হতে পারে। সবাই জানে যে, সম্রাট শাহজাহান নাচগানের ভক্ত ছিলেন। হয়তো একটু বেশিই ছিলেন। তাঁর সভায় গুণীদের খুব আদর ছিল। মানুচির কথা ঠিক হলে বিশ্বাস করতে হয় যে, গাইয়ে-বাজিয়েদের মধ্যে যাঁরা একটু ভাঁড়ামি করতে পারতেন তাঁদের কদরই বেশি ছিল। যাঁরা সভায় গাইতে কি বাজাতে আসতেন তাঁদের কাছ থেকে দেউড়ির পঁচিশজন সেপাই নিয়মিত বকশিশ চাইত। নইলে ঢুকতে দেবে না বলে ভয় দেখাত। একদিন এক ওস্তাদ এলেন। ওস্তাদকে ঢুকবার সময় সেপাইরা খুব বাধা দিল। তিনি বললেন, “আচ্ছা, বাবাসকল, যা পাই ফেরবার সময় তোদের ভাগ করে দিয়ে যাব।”

    ওস্তাদের গানে শাহজাহানের মন ভিজে গেল। তিনি বললেন, “ওস্তাদজি, আমি খুব খুশি হয়েছি। কী চাই বলুন?”

    ওস্তাদ বললেন, “যদি খুশি হয়ে থাকেন তাহলে আমার একটি প্রার্থনা আছে।”

    সম্রাট বললেন, “কী, বলুন?”

    ওস্তাদ উত্তর দিলেন, “একহাজার কোড়ার ঘা।”

    সম্রাট বললেন, “সে কী কথা! এরকম পুরস্কার চাইছেন কেন?”

    ওস্তাদ উত্তর দিলেন, “না চেয়ে উপায় কী? প্রত্যেকদিন এখানে ঢুকবার সময় আপনার সেপাইরা জ্বালাতন করে। বলে, বকশিশ না পেলে ঢুকতে দেব না। আজ বলে এসেছি, যা পাব তোদের সব দেব।” শাহজাহান শুনে একটু হাসলেন। বললেন, “তাই হোক।” তারপর সেই পঁচিশজন সেপাইকে ডেকে এক হাজার কোড়ার ঘা তাদের ভাগ করে দেওয়া হল। ওস্তাদজিকে শুধু হাতে ফিরে যেতে হয়নি। তিনি সম্রাটের কাছ থেকে এক হাজার আশরফি পেলেন তাঁর গানের জন্যে, আর একটি ঘোড়া তাঁর বুদ্ধির জন্যে।

    সম্রাট হবার পর আওরঙ্গজেবের খুব শখ হয়েছিল যে, তিনি একটি নৌবাহিনী তৈরি করবেন। দিল্লি বা আগ্রা যদি সমুদ্রের খুব কাছে হত তাহলে নৌবাহিনী আপনা থেকেই তৈরি হয়ে যেত, যেমন ইউরোপে ইংরেজ, ফরাসি ও পর্তুগিজদের দেশে। আমাদের দেশের লোকদের বড় নৌবাহিনী ছিল না। একমাত্র বোম্বাইয়ের কাছে জঞ্জিরা দ্বীপে আবিসিনিয়ানদের যুদ্ধজাহাজ ছিল। কাছেই শিবাজির রাজ্য। শিবাজি নিজের নৌবাহিনী তৈরি করেছিলেন এইসব আবিসিনিয়ানদের সাহায্যে। তাঁরা বড় নৌকর্মচারীর পদ পেতেন। শিবাজি তাঁর নৌবাহিনীতে পর্তুগিজদেরও নিতেন। আওরঙ্গজেবের এ-রকম নৌবাহিনী তৈরি করা সম্ভব ছিল না। জঞ্জিরা তাঁর সাম্রাজ্য থেকে অনেক দূরে। পর্তুগিজরা তাঁর শত্রু। কাছাকাছি সমুদ্র না থাকলে নৌবাহিনী কোথায় যুদ্ধ করবে? তাঁকে বোঝাবার চেষ্টা হল যে, নৌবাহিনীর কাজ ভারতীয়দের দিয়ে ভাল হবে না, বিদেশীদের রাখতে হবে। সেটা কি উচিত? আওরঙ্গজেবও কম জেদি ছিলেন না, তিনি রাজি হলেন না। অবশেষে একটি ছোট জাহাজ তৈরি করে একটি দিঘিতে ভাসানো হল। তাতে কামান ও অন্যান্য যুদ্ধের সরঞ্জাম বসানো ছিল। আওরঙ্গজেব দেখতে লাগলেন কী করে জাহাজটি চালানো হচ্ছে। জাহাজটি সহজে এদিক-ওদিক ঘুরছিল। জাহাজ থেকে চারদিকে আক্রমণের ব্যবস্থা। তিনি সব দেখেশুনে বললেন, “না বাপু এ-সব এ-দেশের লোক দিয়ে হবে না। এ-সব ফিরিঙ্গিদেরই মানায়।” মোগল নৌবাহিনীর কথা চাপা পড়ে গেল।

    ঐতিহাসিকরা যে মানুচিকে উঁচু স্থান দেন তার প্রধান কারণ কিন্তু এইসব গল্পগাছা নয়। তখনকার মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী, শাহজাহানের ছেলেদের মধ্যে যুদ্ধ, শাহজাহানের শেষ জীবনের বর্ণনা এবং মোগল দরবারের কথা তিনি যা লিখেছেন তার তুলনা পাওয়া কঠিন। এই সময়কার ইতিহাস জানতে গেলে বারে বারে মানুচির শরণাপন্ন হতে হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমহাভারতের মহারণ্যে – প্রতিভা বসু
    Next Article আকাশের নিচে মানুষ – প্রফুল্ল রায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }