Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইতি নির্ভয়পুর – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প315 Mins Read0
    ⤶ ⤷

    ইতি নির্ভয়পুর – ১৪

    ১৪

    এমন আদর, ভালোবাসার স্বাদ নিতে বারবার ইচ্ছে করে কুত্তলীর। নীহার ওকে ভরিয়ে দিয়েছে। ওরা বিয়েও করবে খুব তাড়াতাড়ি। সুজয়কে অনেকদিন ধরেই এড়িয়ে চলে কুন্তলী। না, বাবুদের বিরুদ্ধে ওর কোনও রাগ নেই। বাবুদের ক্লাবে চাকরি করেই ওর বাড়ির উন্নতি হয়েছে, বাবুদের চায়ের বাগানে কাজ করেই মা ওদের সংসার চালিয়েছে। তাই সুজয়ের ওইসব ভুলভাল কথাতে সাড়া দিতে মন চায়নি কুন্তলীর। আর এখন তো ও নিজেও বাবুদের বাড়ির বউ হয়েই যাবে, রাগ করে লাভ আছে? আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখছিল কুন্তলী। নীহারের দেওয়া কাচের সেন্টের শিশিটার আকৃতিটা ঠিক একটা মেয়ের নগ্ন শরীরের।

    নীহার ওর হাতে দিয়ে এটা দিয়ে বুকের মধ্যে মুখ ঘষতে ঘষতে বলেছিল, “এই কাচের মেয়েটার কোমরটাও তোমার মতোই সরু। দেখি মেপে কারটা বেশি সরু।”

    অদ্ভুত উত্তেজনায় শিহরিত হয়েছিল কুন্তলী। নির্ভয়পুরের গ্রিনভ্যালি ক্লাবের ওপরের তলায় সব থেকে বড়ো ঘরটাতে এসির মধ্যেও বিজবিজে ঘামে ভিজে গিয়েছিল ওর গোলাপি ব্লাউজটা। নরম বিছানায় শুয়ে নীহারের বুকের পুরুষালি গন্ধে কুন্তলী ভুলেই গিয়েছিল ওর জীবনের এত বছরের না পাওয়ার বেদনাগুলো। নীহার ওকে আদরে আদরে পাগল করে দিয়েছিল। নীল আলোয় মায়াময় সন্ধেতে কুন্তলী সম্পূর্ণ ভুলেই গিয়েছিল নিজের অস্তিত্ব। নীহারের মধ্যেই নিজেকে মিশিয়ে দিয়েছিল, নিজের সবটুকু উজাড় করে দিয়ে তৃপ্তি দিতে চেয়েছিল নীহারকে। জীবনে এই প্রথম কেউ ওকে এতটা ভালোবেসেছে, বিনিময়ে ও কিছুই দিতে পারেনি, তাই সেই রাতে আর কোনও কার্পণ্য করেনি।

    ক্লাবের রুম থেকে ফেরার আগে কেন কে জানে ফুঁপিয়ে কেঁদে ফেলেছিল কুণ্ডলী।

    নীহার ওর মাথায় আলতো হাত বুলিয়ে বলেছিল, “ভয় কীসের? আমি আছি তো। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব।”

    কুণ্ডলী ভয়ে ভয়ে বলেছিল, “তোমার দিদি আমাকে মেনে নেবে না গো। নীহার হেসে বলেছিল, “বিয়েটা দিদি করবে না আমি? তুমি আমায় ভরসা করো না কুন্তলী?”

    কুত্তলী নীহারকে জড়িয়ে ধরে বলেছিল, “ভরসা করি বলেই তো তোমার সবটুকু দিতে পারলাম।”

    নীহার বলেছিল, “বলো কুণ্ডলী, এই নির্ভয়পুরের কোন জায়গাটা তোমার পছন্দের? তুমি যেখানে বলবে সেখানেই উঠবে আমাদের ভালোবাসার বাড়ি। না, আমি পামেলা মিত্র নই। আমি তার বেতনভুক কর্মচারী মাত্র। তাই আমার সাধ্য কম। বিশাল বাড়ি আমি গড়তে পারব না তোমার জন্য, ছোটো বাড়িতেই থাকব আমরা। কিন্তু সেটা বানাব তোমার পছন্দের জায়গায়। বলো তোমার পছন্দের জায়গাটা।”

    কুণ্ডলীর আবার আলাদা পছন্দ-অপছন্দ আছে সেটাই তো এত বছরে কখনও জানতেই পারেনি ও। সারাদিন ঘরের কাজ করেছে, রান্না করেছে, আর লোকের মুখে শুনেছে বয়েস তো হল, বিয়ে তো হবে বলে মনে হয় না। শুধু সুন্দরী হলেই হয় না, টাকাপয়সা তো ঘরে নেই, কে বিয়ে করবে কুত্তলীকে? যেদিন যেটা হাতে করে বাজার থেকে এনেছে মা, সেটাই সোনামুখ করে খেয়েছে ও। জানতেই পারেনি, কোনটা ওর অপছন্দের ছিল। হ্যাঁ, একটা জিনিস ওর চূড়ান্ত অপছন্দের ছিল, সেটা হল পেট ভর্তি খিদে। খিদে কুণ্ডলী মোটেই সহ্য করতে পারত না। আর আয়নাটা যখন পুরোনো হয়ে গিয়েছিল, ঘষা আয়নায় যখন নিজের মুখ দেখা যেত না, তখন ও আয়নাটাকে অপছন্দ করত। এছাড়া তো সবই কুন্তলীর পছন্দের। আসলে পছন্দ আর অপছন্দের মধ্যে ফারাক করার বিশেষ সুযোগ ও পায়নি। তবুও নীহারের কৌতূহলী দৃষ্টির দিকে তাকিয়ে বলল, “ঠিক যেখানে রঙ্গিত নদীর একটা শাখা রংবুলের দিকে মোড় নিয়েছে, যেখান থেকে পলাশবনা পাহাড়ের চূড়াটা দেখা যায়, ওখানে ঘর বানালে কেমন হবে?”

    নীহার কুন্তলীর ঠোঁটটা নিজের ঠোঁটে মধ্যে ডুবিয়ে নিয়ে সম্মতি জানিয়েছিল। মাত্র দেড় মাসে কুত্তলীর জীবনের হিসেবনিকেশগুলোই ধীরে ধীরে বদলে দিয়েছে নীহার। ওর ভাবনার সুতোগুলোতে আগের মতো জট লাগে না। এখন ও পরিষ্কার দেখতে পায়, মাথায় সিঁদুর, লাল বেনারসি পরা টুকটুকে বউটার মুখ। কপালে চন্দন আঁকা মেয়েটা আর কেউ নয়, ও নিজেই। সুজয় নিজেই কুত্তলীর সঙ্গে দূরত্ব মেইনটেইন করে চলে, এটাও যথেষ্ট সুবিধা করে দিয়েছে কুত্তলী আর নীহারের মেলামেশার ক্ষেত্রে। সুজয়ের প্রতি যেটুকু অনুভূতি ছিল, সেটুকুও নিজের দখলে নিয়ে নিয়েছে নীহার। না, কুন্তলী সুজয়ের কোনও ক্ষতি চায় না। কিন্তু ভালো ও একমাত্র নীহারকেই বাসে। ও বুঝেছে, সুজয়ের প্রতি ওর ভালোবাসাটা বড়ো একতরফা ছিল, অন্যদিকের কোনও আবেগ ছিল না ওকে কেন্দ্র করে। কিন্তু নীহারের সব অনুভূতিগুলো কুণ্ডলীকে স্পর্শ করে চব্বিশ ঘণ্টা। ঝকঝকে আয়নার সামনে দাঁড়িয়ে কাচের ওই মেয়ে আকৃতির পারফিউমের শিশিটা ঘাড়ের কাছে এনে স্প্রে করল কুত্তলী। নীহারের সব থেকে পছন্দের জায়গায় প্রথম লাগল সেন্টটা। গন্ধটা ভীষণ মিষ্টি। কুন্তলীর এখন অনেক জামা-কাপড়। কাজের জন্যই কিনতে হয়েছে ওকে। কিন্তু গত পরশু নীহার যা একখানা কাণ্ড করেছে, সে আর বলার নয়। মাকে কীভাবে লুকোবে সেটাই বড়ো ভাবনার বস্তু হয়ে গেছে ওর কাছে। নীহারদের কলকাতায় বড়ো বড়ো জামাকাপড়ের দোকান আছে। নীহার কলকাতা গিয়েছিল ক’দিন আগেই। গত পরশু ফিরে কুন্তলীর জন্য প্রায় পনেরোটা দামি দামি চুড়িদার, শাড়ি নিয়ে এসেছে। আর যেটা এনেছে সেটা দেখে কুন্তলী লজ্জায় লাল হয়েছিল।

    নীহার হেসে বলেছে, “এই স্বচ্ছ নাইট ড্রেসটা শুধু আমার সামনে পরার জন্য। আয়নাও যেন না দেখে আমার কুত্তলীকে। এ পোশাকে দেখার অধিকার শুধু আমার।”

    কুত্তলীর চক্ষু ছানাবড়া হয়ে গেছে ওইসব চুড়িদার দেখে। নির্ভয়পুরের নারায়ণী বস্ত্রালয় তো দূর, রংবুলের দোলনচাঁপা গার্মেন্টসের মতো বড়ো দোকানেও এসব পাওয়া যায় না। এমন পোশাক কুন্তলী শুধু সিনেমাতেই দেখেছে। নির্ভয়পুরের পামেলা মিত্র, অস্মিতা সমাদ্দার, নূপুর মল্লিক, ঘোষালের মেয়েটা এরাই কেবল পরে। এখন থেকে নূপুর পরবে। কিন্তু মাকে বলবে কী? মা তো দেখেই সন্দেহ করবে। অনেক ভেবেচিন্তে কুন্তলী একটা বুদ্ধি বের করেছে। মাকে বলবে, গ্রিনভ্যালি কোম্পানি থেকেই ওকে এগুলো দিয়েছে। বাবুদের বড়ো বড়ো পার্টির দিনে ওর কমা পোশাক পরা চলবে না বলে। ফ্রি-তে পেয়েছে শুনলে মা খুব খুশি হয়। কিন্তু কুন্তলীর সমবয়েসিরা বা গ্রিনভ্যালির অন্য এমপ্লয়িরাও তো জিজ্ঞাসা করবে, তাদের বলবে কী? মায়ের মুখে শুনেছিল, কুন্তলীর এক কাকা নাকি কলকাতার বড়ো বাজারের কোনও কাপড়ের দোকানের ম্যানেজার। মায়ের বিয়ের পরে সেই কাকা নাকি মায়ের জন্য একসঙ্গে তিনখানা দামি শাড়ি এনেছিল। মায়ের কাছে সেটা ছিল চূড়ান্ত বিস্ময়। মা আজও কেউ দামি শাড়ির গল্প করলে ওই উদাহরণটা দেবেই। কুন্তলীও ভেবে নিল, বাকি সবাইকে বলবে ওই কাকাই এসব পোশাক ওকে উপহার স্বরূপ দিয়ে গেছে।

    পেঁয়াজের খোসা রঙের চুড়িদারটা নিজের গায়ে ফেলে এদিক-ওদিক ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে দেখতেই বাইরে সুজয়ের গলা পেল। একটু যেন ভয় পেল কুন্তলী। পরক্ষণেই ভাবল, ভয়ের কী আছে? সুজয় কি ওর অভিভাবক নাকি? তাছাড়া পরের মাসেই তো নীহার ওকে বিয়ে করছে, তখন তো সুজয় সব জানবেই, তা হলে এত লুকোচুরির কী আছে? ভোটটা মিটে গেলেই দিদিকে ওদের সম্পর্কের কথা বলবে নীহার। দিদি যেহেতু এবারের প্রার্থী, তাই এখন খুবই ব্যস্ত। এই ক’টা দিন কেটে গেলেই ওর হাত ধরে দিদির সামনে দাঁড়াবে নীহার। পামেলা যদি মানে ভালো, না হলে রেজিস্ট্রি করে কাগুজে বিয়ে করবে ওরা। নীহার সব প্ল্যান করে রেখেছে।

    সুজয়ের সঙ্গে আরও কয়েকজন এসেছে সম্ভবত, তাদেরও গলা পেল কুন্তলী ঘর থেকেই। মা উঠোনে বসে মুড়ি ভাজে এই সময়। পাশে রাখা দড়ির খাটিয়াতেই বসল সুজয়। মা আবার সুজয়কে দেখলেই আহ্লাদে গদ গদ হয়ে যায়। আজও মায়ের গলা পেল কুন্তলী।

    “এবারে একটা বিয়ে করো সুজয়। তোমার মায়ের শরীর ভালো নয়, বাবারও বয়েস হয়েছে, বিয়ে করলে সে-ই সংসারের হাল ধরবে। তাছাড়া ইনকাম তো তুমি মন্দ করো না। লেখাপড়া জানা ছেলে তুমি। আমাদের মতো মুখ্যু তো নও। দিন দিন তোমার উন্নতি হবে বাবা।”

    সুজয় বলল, “কাকিমা আমার মতো উড়নচণ্ডীকে বিয়ে করবে কেন কোনও মেয়ে? আমার যা শত্রু, তাতে কে কবে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবে সেটাই জানি না। একটা মেয়ের জীবন কেন নষ্ট করি? তার থেকে আপনারা সবাই আছেন তো আমার পাশে, কাটিয়ে দেব যে কদিন বাঁচি।” মা রাগি গলায় বলল, “এ কেমন কথা সুজয়? মায়ের সামনে বসে মরার কথা বলছ কী করে?”

    সুজয় হেসে বলল, “বেশ, ভালো হয়েছে আর বলব না। কাকিমা কুন্তলী আছে? ভোট দেওয়ার স্লিপ দুটো দিয়ে যাচ্ছি। যদি বোঝেন আমায় ভোট দিলে আপনাদের কিছু উপকারে লাগব, তা হলে ভোটটা দেবেন।

    কুন্তলী ঘর থেকে বেরিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, “তুমি ছাড়া নির্ভয়পুরের মানুষের বড়ো বন্ধু আর কেউ আছে নাকি?”

    সুজয় সোজাসুজি তাকাচ্ছে কুত্তলীর চোখের দিকে। কুত্তলী মাটির দিকে চোখ নামিয়ে বলল, “পামেলা মিত্রকে এমনিতেও কেউ ভোট দেবে না। রাঘব হয়তো দু’-চারটে পাবে।”

    সুজয় হেসে বলল, “ভাবা যায় কাকিমা, আপনার মেয়ে এখন রাজনীতির উত্থান-পতনও বুঝতে পারছে! না, গ্রিনভ্যালি তোমার অনেক মডার্ন করে দিয়েছে। আর ইদানীং তোমার পোশাক দেখলে তো মনে হয়, বাবুদের ঘরের মেয়ে। খুব ভালো লাগে তোমার এই উন্নতি দেখে। আমি চাই নির্ভয়পুরের সকলে তোমার মতো সুখে বাঁচুক।”

    কুন্তলী বলল, “সবই তোমার দয়ায়। তুমি যদি সেদিন জোর করে গ্রিনভ্যালিতে কাজটা জুটিয়ে না দিতে, তা হলে কি আর পেতাম এত কিছু?” সুজয় হেসে বলল, “কাকিমা আজ চলি গো, অনেকগুলো বাড়িতে যেতে হবে।”

    কুম্ভলী বলল, “তুমিই জিতবে। ক্লাবেও সবাই ভয়ে আছে তোমায় নিয়ে। বলাবলি করছে, নির্ভয়পুরের লোকজন ঘরের লোক বাদ দিয়ে কেন বাইরের লোককে ভোট দেবে? এতদিন সুজয়ের মতো শিক্ষিত, পপুলার ছেলে দাঁড়ায়নি তাই রাঘব জিতে গেছে। এবারে আর সে সুযোগ নেই। নির্ভয়পুর এবারে সুজয়ের দখলে থাকবে।”

    সুজয় দায়সারা হেসে বলল, “দেখা যাক। অনেকে আবার আমাকেই নির্ভয়পুরের শত্রু ভাবে। বাবুদের মিত্র। দিনে একশো টাকা মাইনেতে চা-বাগানের কাজ সেরে পারলে বাবুদের জুতো অবধি পরিষ্কার করে দেয়। নির্ভয়পুরের মানুষ যতদিন পর্যন্ত নিজেদের গুরুত্ব না বুঝবে, ততদিন পর্যন্ত এদের এভাবেই ঠকতে হবে। কেউ বাঁচাতে পারবে না।”

    কুন্তলী বলল, “কেন মালতী তো বলল, তুমি ওদের সন্ধেবেলা লেখাপড়া শেখাও, নিজেদের অধিকার বুঝে নিতে শেখাও, তারপরও শিখছে না?”

    কুন্তলীর ঠোঁটের কোণে একটা অহংকারী হাসির ঝিলিক দেখেও না দেখার ভান করল সুজয়। হয়তো ওরই চোখের ভুল। কুন্তলী হয়তো একইরকম আছে, সুজয়ই ভুল বুঝছে। গ্রিনভ্যালির মাইনেতে এতদিনের অপূর্ণ স্বাদগুলো যদি পূরণ হয়, তো হোক না। বিজন মুর্মুর অ্যাক্সিডেন্টের সময় কুন্তলী তো বেশ ছোটো। বাবার আদর, যত্ন কিছুই পায়নি। শুধু বাবা মারা যাওয়ার পরে সংসারের গিলে খেতে আসা অভাব দেখেছে, মাকে দুটো পেটের ভাত জোগানোর জন্য দিনরাত এক করে পরিশ্রম করতে দেখেছে। আজ একটু সুখের মুখ দেখেছে নিজের পরিশ্রমের টাকায়, এতে সুজয়ের সমস্যা কোথায়? আসলে সমস্যা ঠিক এটা নয়, সেটা যে কী নিজেও জানে না ও। শুধু অনুভব করে কুন্তলীর সঙ্গে আগেকার সম্পর্কের উষ্ণ সুভোটা কোথাও যেন জট পাকিয়ে গেছে। গিঁটগুলো হয়তো খালি চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু উপলব্ধি করা যায়। আগে যেমন সুজয়ের সঙ্গে দেখা হলেই কুত্তলীর চোখে একটা আলাদা খুশির বন্যা বয়ে যেত, সেটা এখন আর নেই। খুব কেজো কথায় সময়টুকুকে পার করে দিতে চায় কুন্তলী। হয়তো এর নামই বদল। অথবা নিত্যদিনের অভ্যাসে বাসন-কোসন যেমন ঔজ্জ্বল্য হারায়, তেমনই সুজয়কেও রোজ দেখে দেখে কুত্তলীও সেই আবেগ হারিয়েছে।

    সুজয়ের দলের ছেলেরা দুটো স্লিপ কুণ্ডলীর হাতে দিয়ে বলল, “ভোটটা তা হলে দিয়ো দিদি।”

    কুম্ভলী স্বাভাবিকভাবে ঘাড় নেড়ে বলল, “আরে এতবার বলার কী আছে বলো দেখি? সুজয়দাকে ছাড়া অন্য কাউকে ভোট দিলে আমার মা আমায় বাড়ি ছাড়া করবে।”

    সুজয় হেসে বেরিয়ে এল ওদের বাড়ি থেকে।

    কুত্তলী জানে, নীহারও চায় সুজয় জিতুক। নীহারও বলছিল, “আমার দিদি জিতলে নির্ভয়পুরের লোকেদের কোনও লাভ নেই কুণ্ডলী। লাভ ওই মল্লিক, ঘোষাল, মিত্র, ভট্টাচার্যদের। কারণ, আমি জানি আমার দিদি কোনওদিন নির্ভয়পুরের লোকেদের উপকার করবে না। তা হলে মিত্র টি-এস্টেটে সস্তায় শ্রমিক পাবে কী করে?”

    কুন্তলী ওর হাতটা ধরে বলেছিল, “তুমি সকলের থেকে আলাদা। কেন জানি না মনে হয় তুমি নির্ভয়পুরের আমাদেরই একজন।”

    নীহার হেসে বলেছিল, “তোমাদের কি না জানি না, তবে তোমার জন তো বটেই।”

    জীবনের প্রতিটা মুহূর্ত এখন কুন্তলীর কাছে স্বপ্নের মতো মনে হয়। কচি চা পাতার মতো হালকা। একটু হাওয়াতেই যেন দুলে ওঠে। কোনও ভার নেই। এই জীবনটা বড়ো যত্নে রাখতে চায় কুণ্ডলী। নীহারকে আঁচলবন্দি করতে চায় না ও, শুধু নীহারের মনে চিরস্থায়ী হয়ে রয়ে যেতে চায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাঙালির যৌনচর্চা : বটতলা থেকে হলুদ বই – অর্ণব সাহা
    Next Article নির্বাচিত গল্প ১ – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }