Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইতি নির্ভয়পুর – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প315 Mins Read0
    ⤶ ⤷

    ইতি নির্ভয়পুর – ৩৬

    ৩৬

    সাহেব বেশ হস্তদন্ত হয়ে ঢুকল অস্মিতার ঘরে। অস্মিতা অনুপমা টি-এস্টেটের কাগজপত্র নিয়ে মশগুল হয়ে বসে আছে।

    সাহেব বলল, “তুমি জানতে শৌনক বসু বিখ্যাত কার্ডিওলজিস্ট শোভন বসুর ছেলে?”

    অস্মিতা হেসে বলল, “জানতাম। আমার এক বন্ধু মেডিকেল কলেজের ডাক্তার। ও-ই প্রথম এই ইনফর্মেশনটা দিয়েছিল। ছেলেকে বিদেশে পাঠাতে চেয়েছিল বাবা, ছেলে গ্রামের মানুষের সেবা করবে, এই নিয়েই দ্বন্দ্ব। তাই বাবা-ছেলের বিচ্ছেদ। যদিও শৌনক নিজেকে অনাথ বলে পরিচয় দিত ওই রাগ থেকেই।”

    সাহেব বলল, “সেটা আগে কেন বলোনি?”

    অস্মিতা বলল, “যাহ বাবা, আমি কী করে বলব? তোমার বোনই তো কাউকে বলতে বারণ করেছিল। বলেছিল, ‘ওই সরকারি হাসপাতালে চাকরি করা, সরকারি কোয়ার্টারে থাকা শৌনককেই আমি ভালোবাসি। এটাই মল্লিক-বাড়ির লোককে মেনে নিতে হবে। ও কার্ডিওলজিস্ট শোভন বসু আর গাইনোকোলজিস্ট নিবেদিতা বসুর ছেলে এই পরিচয়ে নয়।”

    সাহেব বলল, “তোমরা মেয়েরা বড্ড জটিল, বুঝলে! আমি শৌনকের সঙ্গে অকারণে কত খারাপ ব্যবহার করেছি বলো তো? আজ ওর বাবা-মা এসেছিলেন আমাদের বাড়িতে নূপুরের আর শৌনকের সম্বন্ধ নিয়ে। আমাদের বিয়ের পরে পরেই ওদের বিয়ে হত। নূপুর বলল, ও এমডি করবে, তারপর বিয়ে করবে। তাই নিবেদিতা বসু সঙ্গে সঙ্গে বিয়েটা পিছিয়ে দিলেন

    অস্মিতা বলল, “সাহেব একটা কথা বলব? প্লিজ তুমিও আমার বাবার মতো শুধু টাকাপয়সা আর বংশপরিচয় দিয়ে মানুষকে বিচার কোরো না। মানুষের শিক্ষা, আচরণ এগুলোকেও মূল্য দিয়ো। তোমার এই দিকটা আমায় বড্ড কষ্ট দেয়।”

    সাহেব একটু চুপ করে থেকে বলল, “বেশ। এখন যাবে কি?”

    অস্মিতা বলল, “কোথায়?”

    “শৌনকের কাছে। ওর কাছে ক্ষমা চাইব।”

    অস্মিতা হেসে বলল, “আমি কেন যাব? যখন ওকে হুমকি দিতে গিয়েছিলে, তখন কি আমায় নিয়ে গিয়েছিলে?”

    সাহেব বলল, “প্লিজ। আমার একা যেতে কেমন একটা লাগছে।”

    সাহেবের কথা শেষ হবার আগেই নিরঞ্জনবাবু প্রায় হাঁপাতে হাঁপাতে এসে বলল, “সাহেব শুনেছ, আমাদের মৃণাল ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করেছে! ও-ই পামেলা মিত্রকে খুন করিয়েছে। ঘোষালের কোম্পানির লরি আর ড্রাইভার কৃষ্ণনাথকেও পাওয়া গেছে। সে-ই স্বীকার করেছে, ঘোষাল ওকে বলেছিল, একটি মহিলাকে লরি চাপা দিতে হবে। তার বিনিময়ে নাকি চল্লিশ হাজার টাকাও দিয়েছে ঘোষাল ওই ড্রাইভারকে। কনকলতা নাকি পুলিশকে বলেছে, পামেলা মিত্রর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মৃণালের। সেদিনও সন্ধ্যা অবধি পামেলার কাছেই ছিল মৃণাল। সব প্রমাণের সাপেক্ষেই মৃণাল অ্যারেস্ট হল। কিন্তু আমার মাথায় এখনও ঢুকল না, পামেলাকে হঠাৎ খুন কেন করতে গেল মৃণাল? ওদের তো খুব দোস্তি ছিল।”

    সাহেব বলল, “আঙ্কেল ইতিহাস বলছে, আজ যে শত্রু অতীতে সে সব চেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার ধারণা, তোমরা যে নার্সিংহোম করবে প্ল্যান করেছিলে ওটা নিয়েই গন্ডগোল। আসলে যে জায়গায় নার্সিংহোম করবে ভেবেছিলে তোমরা, ওটার মালিক এখন সুজয় হাঁসদা। কনকজেঠিমা সুজয়কে দিয়ে দিয়েছে। ওটা নিয়েই মনে হয় পামেলা মিত্রর সঙ্গে ঝামেলা হয়েছিল মৃণালজেঠুর।”

    নিরঞ্জন-আঙ্কেল একটু চুপ করে থেকে বলল, “পামেলার জায়গার পাশেই মৃণালের জমিটা ছিল। গোটাটা নিয়ে আমাদের করার প্ল্যান ছিল। কনকবউদি কেন যে হঠাৎ এমন খেপে উঠল কে জানে! মুশকিল হচ্ছে এই যে, আমাদের সমাজের একজনকে পুলিশ অ্যারেস্ট করল, এরপর কি আর নির্ভয়পুরের এই আদিবাসীরা আমাদের মানবে? এমনিতেই তো সুজয় আন্দোলন করে করে এদের সুযোগ-সুবিধা পাইয়ে দিচ্ছে। তারপর আবার ভোটে জিতলে তো এ অঞ্চলে টেকা দায় হয়ে যাবে। তাই পামেলার জায়গায় আমি ক্যান্ডিটেড হলাম। দল অফার করল, দাঁড়িয়ে গেলাম। আসলে সুজয়কে হারাতে গেলে স্ট্রং লোক দরকার। তাই পামেলার বদলে আমি।”

    অস্মিতা অবাক হয়ে বলল, “কেন বাপি? তুমি কেন এসবের মধ্যে ঢুকলে? দেখছ তো এখানের পরিবেশটা ক’দিনে কেমন বিষাক্ত হয়ে উঠেছে। নীহার মারা গেল অ্যাক্সিডেন্টে, পামেলা মিত্র মারা গেল, মৃণালজেঠু অ্যারেস্ট হল এরপরেও তুমি কেন ঢুকলে এর মধ্যে?”

    নিরঞ্জন বলল, “তবে কি সব ওই আদিবাসীদের হাতে তুলে দেব? সাহেব, তোমার বোনের তো আবার বিয়ে ঠিক হয়েছে শুনলাম। কে জানত শৌনক ডাক্তারের এমন একখানা জবরদস্ত ব্যাকগ্রাউন্ড আছে!”

    বাবা যদি আরও কিছু বলে ফেলে সাহেবের সামনে, তাই অস্মিতা থামিয়ে দিয়ে বলল, “চলো সাহেব, আমাদের দেরি হচ্ছে। তোমার যা ইচ্ছে হয় করো বাপি। শুধু এটুকুই বলব, নির্ভয়পুরে ভয় নেই এটা ভেবো না। আগে পাহাড়ি এলাকাগুলোয় শুধু হাতির ভয় ছিল। খুন-জখমের ভয় ছিল না। পামেলা মিত্রর ওরকম মৃত্যু দেখার পরে মনে হচ্ছে, এখানে সব সম্ভব।”

    সাহেব আর অস্মিতা যখন শৌনকের কোয়ার্টারে পৌঁছাল তখন বাইরে থেকেই গান শুনতে পাচ্ছিল। কেউ একজন খালি গলায় গান গাইছিল,

    “তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
    তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
    তোকে আলোর আলপিন দিতে পারি
    তোকে বসন্তের দিন দিতে পারি,
    আমাকে খুঁজে দে জল ফড়িং।”

    অস্মিতা বলল, “কী সুন্দর গলা না?”

    প্রলয় দরজা খুলে একটু তটস্থ গলায় বলল, “সাহেবদাদা তুমি?” সাহেব কথা না বাড়িয়ে ভিতরে ঢুকে গেল। দেখল, নিবেদিতা বসুর কোলে মাথা রেখে শুয়ে আছে শৌনক। নিবেদিতাদেবীই ছেলের চুলে বিলি কাটতে কাটতে খালি গলায় গান গাইছেন। বুকটা কেমন একটা মুচড়ে উঠল সাহেবের। মাকে হারানোর পর এভাবে কেউ কোনওদিন আদর করেনি ওকে। অতসী-আন্টি যত্ন করেছে ঠিকই, কিন্তু দূরত্ব মেইনটেন করে।

    সাহেবকে দেখেই গান থামাল নিবেদিতা।

    অস্মিতা বলল, “থামলেন কেন? কী সুন্দর গাইছিলেন।”

    শৌনক ধড়ফড় করে উঠে বসল। আজ অবধি যতদিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ততবারই অপমানিত হয়েছে ও। আজ বাবা-মায়ের সামনে আবার কী বলতে এল কে জানে! নূপুরদের বাড়িতে বাকি সবাই মা-বাবাকে খুব আপ্যায়ন করেছে। এখন আবার সাহেব কী বলতে এসেছে কে জানে!

    সাহেব একটা চেয়ারে বসে বলল, “জানেন আন্টি, আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ল। আমার মা-ও আমার মাথায় এভাবে বিলি কেটে গল্প বলে ঘুম পাড়িয়ে দিত। শৌনক খুব লাকি, আপনার মতো মা পেয়েছে। শৌনক, আমি আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আগের ব্যবহার ভুলে যেয়ো প্লিজ।”

    শৌনক হেসে বলল, “সত্যি বলছি, আমার এই মুহূর্তে কিছুই মনে নেই। কতদিন পরে আবার আমি বাবাই, মাকে কাছে পেলাম। তাই আজ আর কারও ওপরে কোনও রাগ নেই।”

    অস্মিতা বলল, “আমি কিন্তু তোমার পরিচয় জেনে গেছিলাম। আমার এক বন্ধু আছে মেডিকেল কলেজে। ও-ই বলেছিল, তোমার বাবা তোমায় বিদেশে পাঠাতে চান আর তুমি যেতে চাও না। এই নিয়ে তোমাদের অশান্তি।”

    শোভন হেসে বলল, “এ সমস্যা চিরকালীন। তোমরা আর কবেই বা বাবা-মায়ের কথা শুনলে? আমরাই বাধ্য হই তোমাদের কথা শুনে চলতে।”

    সাহেবরা চলে যাবার পর শৌনক বলল, “মা, সাহেব যদি আমার জন্ম পরিচয় জানতে পারে তা হলে কি বোনের সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করবে?”

    শোভন বলল, “শানু, একটা কথা বল তো, তোর মায়ের থেকে তোকে আর কেউ বেশি ভালোবাসতে পারত? নাকি আমার থেকে বেশি ভালো বাবাই তোর আর কেউ হতে পারত? তা হলে বারবার ওই একই কথা বলছিস কেন?”

    শৌনক বলল, “না, ওদের ফ্যামিলিতে আমরা আসলটা গোপন করলাম কিনা তাই।”

    নিবেদিতা বলল, “আমাদের আপত্তি নেই বলতে। কারণ তাতে আমাদের কিছুই বদলে যাবে না। কিন্তু নূপুর বারণ করেছে বলতে। ও বলেছে, কিছু অর্থহীন সত্যি এতটাই খারাপ অনুভুতি জাগায় যে, তাকে লুকিয়ে রাখাই শ্রেয়। এবারে তুই বল আমাদের কী করা উচিত।”

    ওদের কথা শেষ হবার আগেই নূপুর ঢুকল। সোজা হাসপাতাল থেকেই এল। এসেই বলল, “শৌনক, মৃণাল ঘোষাল অ্যারেস্টেড। পুলিশ সব প্রমাণ জোগাড় করে বুঝেছে, ঘোষাল খুনি। আর-একটা কথা, পামেলা মিত্রর সিটে দাঁড়িয়েছে নিরঞ্জনকাকু।”

    শৌনক চমকে উঠে বলল, “আর সুনীল-স্যার?”

    নূপুর বলল, “এখন সুস্থ। তবে কথা খুবই কম বলছে। আজ প্রথম সুজয়দার মাকে খুব খুশি দেখলাম মৃণাল ঘোষাল অ্যারেস্ট হওয়ায়। বাই দ্যা ওয়ে, তুমি তো অনাথ বাচ্চা, তো মায়ের কোলে শুয়ে কী করছ? ওঠো ওঠো, আন্টিকে আমি ডেকে এনেছি নির্ভয়পুরে। তাই আদর, ভালোবাসা সব আমার পাওনা।”

    শৌনক নিবেদিতাকে জড়িয়ে ধরে বলল, “কতদিন পরে আবার সেই মা মা গন্ধটা পেলাম। থ্যাঙ্ক ইউ নূপুর।”

    শোভন বলল, “তোর মতো অসভ্য, গোঁয়ার ছেলের কপালে এমন একটা বুঝদার মেয়ে জুটল, ভাবতেই পারছি না!”

    শৌনক বলল, “এটাই হয় বাবাই। বোকা টাইপ, অবাধ্য টাইপ ছেলেগুলোর প্রেমে সুন্দরী, গোছানো মেয়েরা পড়ে। মাকেই দেখো না।”

    শোভন যথারীতি না বুঝেই বলল, “একদম তাই।”

    নিবেদিতা হেসে বলল, “তুই তোর বাবাইয়ের পিছনে লাগা ছাড়। এখন বল, কলকাতা কবে ফিরবি?”

    শৌনক আর নূপুরের চোখাচোখিটা চোখ এড়াল না নিবেদিতার।

    শৌনক বলল, “দেখি নূপুরও তো এমডি-তে ভর্তি হবে কলকাতায়। তখনই ব্যাক করব।”

    শোভনের দু’চোখ ছাপিয়ে জল নামতে চাইছে আজ। কতদিন পরে আবার সব ফিরে পেয়েছে। সেই বাবাই ডাকটা ফিরে পেয়েছে।

    শোভন বলল, “তোর যেদিন ইচ্ছে হয় সেদিন যাবি। তাছাড়া সপ্তাহে একদিন কলকাতা তুই সহজেই যেতে পারিস। ফ্লাইটে তো মাত্র দু’ঘণ্টা লাগে রে।”

    শৌনক বলল, “এত দুশ্চিন্তা করছ কেন বাবাই? আমি ফিরব খুব তাড়াতাড়ি।”

    নুপুরকে এগিয়ে দিতে গেল শৌনক, বাইরে বেরিয়ে নূপুর বলল, “সুজয়দার জেতাটা টাফ হয়ে গেল শৌনক। পামেলা মিত্রকে কেউই তেমন পছন্দ করত না। কিন্তু নিরঞ্জনকাকুর অনুপমা টি এস্টেট এখানের সব থেকে পুরোনো। তাই এখানের প্রচুর মানুষ কাজ করে ওই কোম্পানিতে। এরা ভাববে, নিরঞ্জনকাকুকে ভোট না দিলে বোধহয় চাকরি খোয়াতে হবে। ইনফ্যাক্ট সুজয়দা নিজেও তো অনুপমা টি-এস্টেটের ক্যাশিয়ার পোস্টে আছে। মালিকের সঙ্গে সরাসরি টক্করে যাওয়া!”

    শৌনক বলল, “যদি একান্ত সুজয় চাকরি খুইয়ে ফেলে, তা হলে ওদের ফ্যামিলিটাকে নিয়ে আমি কলকাতা চলে যাব। সুজয়ের চাকরির অভাব হবে না।”

    নূপুর বলল, “উফ শৌনক, তুমি কেন প্র্যাকটিক্যাল নও বলো তো? ওরা হঠাৎ জন্মভিটে ছেড়ে তোমার সঙ্গে কলকাতা যাবেই বা কেন? তুমি যে কেন এমন ভাবুক টাইপের হলে, কে জানে! আবার কী ভাবছ বলো তো?”

    শৌনক বলল, “তুমিই তো এমডি-র দোহাই দিয়ে বিয়েটা ভিলে করলে। এমন ভাব করছ যেন, বিয়ে করলে আমি হায়ার স্টাডিতে বাধা দিতাম?”

    নূপুর মুচকি মুচকি হেসে বলল, “আমিই পারতাম না। আসলে তোমার মতো গোঁয়ারকে সামলাতে সামলাতে সময় চলে যেত, পড়তাম কখন? তাছাড়া মল্লিক-বাড়ির মেয়েকে কাছে পেয়ে তুমি ঠিক কী কী শোধ তুলতে, সেটা নিয়েও দুশ্চিন্তায় আছি।”

    শৌনক হেসে বলল, “কিছুই করতাম না। কারণ, মল্লিক-বাড়ির মেয়েকে আমি শুধুই বন্ধু ভাবি। কিন্তু যখনই সে আমার স্ত্রী হয়ে যাবে, তখন ব্যাপারটা আমার দখলে চলে আসবে। আমিই তখন তার রাজা, পূজা, মন্ত্রী, অমাত্য সব কিছু।”

    নূপুর হেসে বলল, “খুব শখ না?”

    শৌনক বলল, “শখ কেন হবে? এটা আমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এই যে আগামিকাল আমরা ভোট দিতে যাব, এটা যেমন আমার গণতান্ত্রিক অধিকার, তেমনই বউকে আদর করাটাও অধিকার। ইনফ্যাক্ট, প্রেমিকাকে আদর করাটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে।”

    নূপুর বলল, “আপাতত রাস্তায় দাঁড়িয়ে বাই বলা ছাড়া কিছুই তোমার অধিকারের মধ্যে পড়ে না।”

    শৌনক বলল, “তুমি আমায় চ্যালেঞ্জ কোরো না কিন্তু।”

    নূপুর বলল, “একেবারেই করছি না।”

    শৌনক নুপূরের গাড়ির হ্যান্ডেলটা খুলতে খুলতেই বলল, “ইশ, একটা পোকা ঢুকল তোমার চোখে, ওয়েট।”

    নূপুর অসচেতন হতেই শৌনকের ঠোঁট ছুঁয়ে গেল নূপুরের সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ঠোঁট দুটোকে। নূপুর কিছু বলার আগেই শৌনক বলল, “বলেছিলাম না চ্যালেঞ্জ কোরো না।”

    নূপুর হাসতে হাসতে বলল, “এটা তো স্কুল প্রেমের পর্যায়ে চলে গেল ডক্টর বসু!”

    শৌনক বলল, “প্রেমের নিয়মই এটা, এক ধাক্কায় বয়েসটাকে কমিয়ে দেয়। ও তোমার ডাক্তারি শাস্ত্রে নেই। বাই, এখন এসো। মল্লিক-বাড়ির মেয়ের লজ্জা করে না নির্ভয়পুরের রাস্তায় দাঁড়িয়ে হবু বরের আদর খেতে? আমি গিয়ে বাবাইয়ের আদর খেয়ে আসি।”

    নূপুর হাসতে হাসতে গাড়িতে উঠে বলল, “পাগল!”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাঙালির যৌনচর্চা : বটতলা থেকে হলুদ বই – অর্ণব সাহা
    Next Article নির্বাচিত গল্প ১ – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }