Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইতি নির্ভয়পুর – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প315 Mins Read0
    ⤶ ⤷

    ইতি নির্ভয়পুর – ৬

    ৬

    “কী ব্যাপার, এই প্রশ্নটা করলেই তুই ঘর থেকে চলে কেন যাচ্ছিস? দেখ নীহার, এই নির্ভয়পুরে আমার একটা সম্মান আছে। সেটা তুই এসে ক’দিনেই এলোমেলো করে দিবি, এটা তো আমি হতে দেব না ভাই।”

    পামেলার ফরসা গাল দুটো উত্তজনায় লালচে হয়ে গেছে। কঠিন গলায় আবার বলল, “আমি জিজ্ঞাসা করছি, আমাদেরই ক্লাবের বারে কাজ করা আদিবাসীদের মেয়েটার সঙ্গে তোর ঠিক কী সম্পর্ক?”

    নীহার যেন একটু বিরক্ত হয়েই বলল, “বড়দি, ওর একটা নাম আছে, কুত্তলী। আর আদিবাসী আদিবাসী কাকে বলছিস বারবার? ওরাই এ অঞ্চলের ভূমিপুত্র। তোরা সবাই ওদের জমিতেই ইমারত গড়েছিস। এ জমি ওদের ছিল, তোদের নয়।”

    পামেলা মিত্র এ ধরনের কথা কারও কাছ থেকেই শুনতে অভ্যস্ত নয়। দামি সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট নিজের লিপস্টিক রঞ্জিত ঠোঁটে নিয়ে লাইটার দিয়ে অগ্নিসংযোগ করে বলল, “ঠিক বলেছিস তুই, ওরাই ভূমিপুত্র। তো মিস্টার নীহার মিত্র, মনে পড়ে ক্যানিংয়ে ধারের ঝুপসি ঘরের আধপেটা খেয়ে কাটানো রাতগুলো? তুইও ওই বস্তিবাড়ির মালিক, বুঝলি? থাকবি নাকি ওখানে গিয়ে? যেদিন রাতে বস্তির ঘরটাতে আগুন ধরে গিয়েছিল, সেদিন ভয়ে অত কাঁদছিলিস কেন রে নীরু? ঘর হারাবার ভয়ে? শোন, কোনও সম্পত্তি কারওর বাপের নয়, যে দখল করতে পারবে তার। আমাদের ঘরগুলোর ওপরে তখন বিশাল গার্মেন্টসের শো-রুম তৈরি হয়েছিল। মালিক কে ছিল? অজিত ঝুনঝুনওয়ালা।”

    নীহার বলল, “হ্যাঁ, আর তুই জামাইবাবুর একমাত্র নমিনি বলে সেই শো-রুম এখন তোর।”

    পামেলা নিজস্ব স্টাইলে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, “ভুল করেছিস নীহার, কাদের উচ্ছেদ করা হয়েছিল, কেউ মনে রাখেনি। মনে রেখেছিল সম্পত্তিটা শেষ পর্যন্ত কার হয়েছিল। তাই নির্ভয়পুর আগে কাদের ছিল, ভেবে লাভ নেই। এখন এ নির্ভয়পুর মিত্র, মল্লিক, ঘোষাল, সমাদ্দার, ব্যানার্জিদের। সুতরাং তুই পামেলা মিত্রর নিজের ভাই হয়ে ভূমিপুত্রদের প্রতি দরদি হয়ে উঠতে পারিস না। হ্যাঁ, যদি বলিস কুণ্ডলীকে তোর পছন্দ, তা হলে তিন রাতের জন্য ব্যবস্থা করে দিতেই পারি। কিন্তু ওসব অকালে প্রেম-ভালোবাসার চক্কর হলে কিন্তু সোজা কলকাতা পাঠিয়ে দেব। কানাঘুষো শুনতে আমি একেবারে পছন্দ করি না। যা করেছি সব আমি একা অর্জন করেছি নিজের বুদ্ধিতে আর পরিশ্রমে। সেটা এসে বারোভূতে নষ্ট করবে, এটা তো হতে দেব না। মাথায় রাখিস। যা-ই হোক, রাতে তোর পছন্দের মটন ভুনা বানাতে বলেছি, ডিনার টেবিলে চলে আয়।”

    নীহারের কাছে বড়দির এই ব্যবহারটা নতুন কিছু নয়। নিচুস্তরের মানুষদের ওপরে অকারণ একটা অসহ্য রাগ আছে ডিগনিফায়েড মহিলা পামেলা মিত্রর। বড়দির থেকে বয়সে প্রায় ষোলো বছরের ছোটো ছিল নীহার। বড়দি আর ছোটদির মধ্যে বয়সের পার্থক্য মাত্র চার। দুজনেই একই গোত্রের। বলতে গেলে জেরক্স কপি। কিন্তু নীহার ছোটো থেকেই একটু আলাদা। বস্তির দুটো ঘরের মধ্যে ওরা থাকত। ছোটো থেকেই নীহার খুব ভালো ছবি আঁকত। পড়াশোনায় একটু অমনোযোগী ছিল নীহার। ওদের ভাইবোনের মধ্যে সব থেকে ব্রিলিয়ান্ট ছিল বড়দি। প্রতিটা ক্লাসে ফার্স্ট হত। যেমন সুন্দরী দেখতে, তেমনই লেখাপড়ায়। বড়োলোকের মেয়েরা দিদিকে রীতিমতো হিংসা করত। সামান্য বস্তিবাড়ির মেয়ে, যার নিজস্ব টিউটর অবধি নেই, তাকে হারাতে না পেরে কমলা সুন্দরী গার্লসের মেয়েরা দিদির সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু পামেলা মিত্র অন্য ধাতুতে গড়া। পান্তাভাত খেয়ে স্কুলে গেলেও কখনও কারও কাছে করুণা ভিক্ষে চায়নি। ক্লাস নাইন থেকেই টিউশনি করত। পাড়ারই ফাইভ থেকে এইটের স্টুডেন্টদের পড়াত। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্যই সরকারি অনুদান পেয়ে কলেজে ভর্তি হয়েছিল দিদি। কিন্তু তারপরেই ওদের ছোটো অভাবী সংসারে নেমে এসেছিল আরও অভাবের ছায়া। ওদের বস্তিতে কেউ রাতারাতি আগুন ধরিয়ে দিয়েছিল। উচ্ছেদের নোটিশ অবশ্য এসেছিল আগেই। কিন্তু গোছানো সংসার ছেড়ে কেউই উঠতে চায়নি।

    মা আর বাবা দুজনেই কাপড়ের কারখানায় কাজ করত। দিদি কলেজ ছেড়ে দিয়ে ওই গার্মেন্টস কোম্পানির রিসেপশনিস্ট হিসেবে জয়েন করেছিল। মিস্টার অজিত ঝুনঝুনওয়ালার অফিসের রিসেপশনিস্ট হয়ে গেল পামেলা মিত্র। মাত্র পাঁচ মাসের মধ্যেই পামেলা মিত্র কী করে মিসেসে ঝুনঝুনওয়ালা হয়ে গিয়েছিল, সেটা অবশ্য জানা নেই নীহারের। ও তখন ছোটো। অতটা বুদ্ধিও ছিল না। এক কুঠুরি স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়ি থেকে বিশাল রাজপ্রাসাদে উঠে এসেছিল ওরা। একটা বাবার বয়েসি লোককে দেখিয়ে দিদি বলেছিল, “ইয়ে হ্যায় তেরা জিজু। মাই সুইট অ্যান্ড হ্যান্ডসাম হাবি।” দিদির বরটাকে একেবারেই পছন্দ হয়নি নীহারের। পুরোনো স্কুল ছাড়িয়ে দিদি ওকে কলকাতার বেস্ট স্কুলে ভর্তি করে দিয়েছিল। ছোটদিও ভর্তি হয়েছিল ভালো স্কুলে। বাবা-মা কারখানার কাজ ছেড়ে দিয়েছিল। এসি অফিসের একটা রুমে বসত দিদি। জামাইবাবু দিদির ওপরেই সব দায়িত্ব ছেড়ে দিয়েছিল ব্যবসার। মধ্যবয়স্ক একজন অবিবাহিত মানুষ অল্পবয়েসি সুন্দরী বউ পেলে যা হয়, সেটাই হয়েছিল। অজিত-স্যার নিজের সবটুকু দিয়ে খুশি করার চেষ্টা করছিল দিদিকে। দিদিও সকালে ব্যবসা আর রাতে কলেজের পড়া নিয়ে বেশ মেতে উঠেছিল। গ্র্যাজুয়েশনেও ভালো রেজাল্ট করেছিল পামেলা মিত্র। আসলে দিদির ব্রেন থেকে গ্ল্যামার সবই গড গিফটেড। আর কপালটা তো আগাগোড়া সোনায় মোড়ানো। অজিত-স্যার আচমকাই হার্ট অ্যাটাকে মারা গেল। তার কয়েকমাস আগেই ব্যবসার যাবতীয় কাগজপত্রে মালিক হিসেবে পামেলা মিত্রর নামটা বসিয়ে দিয়েছিল অজিত। অজিতের একমাত্র ভাই দিদির নামে মামলা করেছিল, কিন্তু কিছুই করতে পারেনি। অজিত-স্যারের অফিসে একটা বিশাল ফ্রেম টাঙানো হল। বিয়ের সাজে দিদি আর অজিত-স্যারের ছবি। দিদি অফিসে ঢুকে নিজের কেবিনে ঢোকার আগে রোজ কিছুক্ষণ সেই ছবির সামনে দাঁড়াত। কোম্পানির সবাই বিশ্বাস করতে শুরু করল, পামেলা মিত্ৰ অজিত-স্যারের স্মৃতিতেই ডুবে থাকতে চায়। অজিতের ভাই কারওরই সাপোর্ট পায়নি সেদিন। কারণ, পামেলা নিজের ওরকমই একটা ভাবমূর্তি তৈরি করেছিল। অজিতের নিয়োগ করা সিনিয়ার ম্যানেজমেন্ট টিমকে বলেছিল, “আপনাদের স্যার যেভাবে চাইতেন, ব্যবসা সেরকমভাবেই বাড়বে। আপনারা আমায় গাইড করবেন প্লিজ।”

    মাত্র দু’বছরেরই পামেলা মিত্র চূড়ান্ত জনপ্রিয় হয়ে গিয়েছিল। শুধু সুকৌশলে ঝুনঝুনওয়ালা অ্যান্ড কোং নামটা বদলে করে দিয়েছিল, ‘পোশাকি’।

    এটাই পামেলা মিত্র। কীভাবে নিজের ভাবমূর্তি ঠিক রেখে বাকিদের হেঁটে দিতে হয় সেটা শিখতে হবে ওর কাছ থেকে। তাই নীহার জানে, বড়দি যখন একবার বলেছে তখন কুত্তলীর সঙ্গে কোনও ঘনিষ্ঠতা হলে সেটা জাস্ট হেঁটে দিতে দু’মিনিট লাগবে ওর। নীহারকে কলকাতা পাঠিয়ে দিতে মাত্র এক মিনিট। কলকাতার পরিবেশ ভালো লাগে না নীহারের। ছোটদি আর জামাইবাবু দিনরাত ব্যবসা দেখার জন্য জোর করতে থাকে ওকে। ছোটদি তো আবার বিয়ের জন্য বাড়াবাড়ি শুরু করেছিল। নীহারের একমাত্র বন্ধু ছিল ওর বাবা। পামেলার এত সম্পত্তিতেও যার মাথা ঘুরে যায়নি। যে ওই প্রাসাদোপম বাড়িতে থেকেও নিজের অতীত ভুলে যায়নি। প্রায়ই বাবার সঙ্গে দুই মেয়ের ঝগড়া লাগত। কেন ওই নিম্নমধ্যবিত্ত মেন্টালিটি নিয়ে পড়ে আছে বাবা, এটাই ওদের রাগের প্রধান কারণ। মাকে ওরা বশ করে ফেলেছিল আরাম আর ঐশ্বর্য দিয়ে। মা চিরকালের দুঃখী মানুষ। জন্মের পরেই নিজের মা মারা যাওয়ায় জেঠিমার লাথি-ঝাঁটা খেয়ে বড়ো হয়েছিল। তারপর বিয়ে হয়ে থেকে শুধু নেই নেই শুনেই গেছে। গায়ে গতরে খেটে খেটে চুল পেকেছিল। সকালে রেঁধে-বেড়ে নিয়ে, তিন সন্তানের পরিচর্যা করে কারখানায় যেত খাটতে। সারাদিন ধরে জামার বোতাম লাগিয়ে ফিরত সেই সন্ধেতে। এসেই ঢুকত ঘুপসি হেঁশেলে, রাতের রান্না করতে। অভাবের সংসারের বিশাল হাঁ-টাই হয়তো মাকে কেমন যান্ত্রিক, অনুভূতি শূন্য করে তুলেছিল। সেই মা যখন দিদির দৌলতে একটু আরাম, স্বাচ্ছন্দ্য পেল, তখন বাকি সব ভুলে গেল। পারলে কৃতজ্ঞতার বশে বড়ো মেয়েকে পুজোই করে দু’বেলা। কিন্তু নীহার দেখেছে, বাবার মধ্যে অন্তর্দ্বন্দ্ব। বাবা প্রায়ই বলত, “এভাবে অন্যের সম্পত্তিতে রাজা হওয়া কি ঠিক? ভুল করল পামেলা।” পামেলা হিসহিস করে দাঁত চেপে বলত, “পরের সম্পত্তি? অতগুলো মানুষের ঘরে আগুন ধরিয়ে যারা সম্পত্তি দখল করে তারা কোন আইনি পথের সাহায্য নিয়েছে বাবা? সততা, তাই না? রাতে যদি কারওর ঘুম না ভাঙত, তা হলে তো তোমার সত্ততা আমাদের ঘরের মতোই আগুনে পুড়ে যেত। তাই চুপচাপ থাকবে। আর যদি ভাবো, খুর অসৎভাবে আছি আমরা তা হলে তুমি তোমার সততার ঝুলি নিয়ে অন্য কোথাও গিয়ে থাকতেই পারো।” বাবা চুপ করে যেত। পামেলা জয়ের হাসি হেসেছিল। সে হাসি দেখে নীহার বেশ বুঝতে পারত, পামেলা মিত্র হারতে আসেনি এ পৃথিবীতে। যেন তেন প্রকারেণ জিততেই এসেছে।

    আনমনে নিজের আঁকা ক্যানভাসটা বের করল নীহার। সাদা ক্যানভাসে ফুটে উঠল জল রং-এর চুড়িদার পরা কুন্তলীর ছবি। নিষ্পাপ চোখ মেয়েটার। ঠোঁটের হাসিতে সর্বস্ব সমর্পণ করার অঙ্গীকার। এরা শহরের মেয়েদের মতো হিসেব-নিকেশ করে, অঙ্ক কষে, ভালোবাসে না। এমনকী, সে ভালোবাসা পরিণতি পাবে কি না সেটাও বোধহয় জানে না। তবুও কার্পণ্য নেই ভালোবাসাতে। কতটুকু চেনে মেয়েটা নীহারকে? তারপরেও কী অপরিসীম মায়া ওর প্রতি! এই জন্যই এরা প্রবঞ্চিত হয় বারবার। তবু বিশ্বাস করতে বাধা নেই এদের। যেদিন কুন্তলীকে পুল সাইডে বসিয়ে যত্ন করে ওর ছবিটা আঁকছিল, সেদিন আকাশে একটা গোল থালার মতো চাঁদও উঠেছিল। তাই কুত্তলী আবদার করেছিল ওর ছবির সঙ্গে আকাশের চাঁদের ছবিটাও আঁকতে। ছবিটা এখনও ইনকমপ্লিট আছে। আর-একটু রং-এর কাজ বাকি। ভেবেছিল, ছবিটা শেষ হলে কুণ্ডলীর হাতে দিয়ে বলবে, ভালোবাসি।

    বাইরে থেকে আবারও বড়দির নির্দেশ এল, “ডিনার ইজ রেডি নীরু।” হঠাৎই মুঠি শক্ত হল নীহারের, মনে মনে বলল, জীবনে এই প্রথমবার পামেলা মিত্রর কথা শুনবে না ও। কুন্তলীর সঙ্গে মেলামেশা বন্ধ করবে না নীহার। ও রেসকোর্সের ঘোড়া নয় যে, পামেলা মিত্রর চাবুকের আঘাতে ওকে ছুটতে হবে!

    চুপচাপ গিয়ে খাবার টেবিলে বসে ডিনার সারল নীহার। বড়দিকে দেখে এখন কে বলবে, মাত্র পাঁচ মিনিট আগেই এই মহিলা নীহারের ঘরে ঢুকে হুমকি দিয়ে গেছে। এখন পামেলা মিত্র একটা সাদা নাইট ড্রেস পরে আছে, মুখে বিদেশি ব্র্যান্ডের কোনও অয়েলি ক্রিম। নো মেকআপ লুকেও তিনি বেশ আকর্ষণীয়া। চোখ-মুখের কোমলতা আশির দশকের বাংলা সিনেমার মায়েদের মতো। সন্তানকে যত্ন করে খাওয়াচ্ছ যেন। বেশ আদরের গলায় বলল, “বাসন্তী, তুমি নীরুকে আর-একটু চিকেন স্টু দাও। আরে এই বয়সে না খেলে শরীর থাকবে কেমন করে? আর তোমরাও সব খেয়ে নাও। কাজের শরীর, অবহেলা কোরো না।”

    তিনজন পরিচারিকাই মনে করে, সাক্ষাৎ অন্নপূর্ণার সংসারে আছে। এরা কেউ জানেই না প্রয়োজন পড়লে পলাশবনার ওপর থেকে ছুড়ে খাদে ফেলে দিতেও পামেলা মিত্রর হাত কাঁপবে না। এই মহিলা শুধু নিজেকে ভালোবাসে, আর কাউকে নয়।

    সযত্নে মুখটা টিস্যু দিয়ে মুছে পামেলা বলল, “নীরু, তুই কালকে সকাল দশটার মধ্যেই প্রপার ড্রেস পরে অফিসে আসবি। আমাদের ম্যানেজার থেকে স্টোর কিপার সকলের সঙ্গে তোর পরিচয় করিয়ে দেব। আসলে কী বল তো, মিত্র টি-এস্টেটের প্রতিটা এমপ্লয়িকে আমি ভালোবাসি। এদের কথামতোই চলি। এখানের বিজনেস দেখতে গেলে এদের সঙ্গে সম্পর্ক রাখাটা খুব জরুরি।”

    নীহারের আর ইচ্ছে করছিল না কোনওরকম তর্কে জড়াতে, কারণ ও জানে, বড়দি নরম গলাতেই নির্দেশ দেয়, অনুরোধ মনে হলেও সেটা আদেশই। নীহার ঘাড় নেড়ে বলল, “হ্যাঁ যাব।”

    নীহারের চোখের সামনে ভাসছে ওই ডাগর ডাগর দুটো মায়াবী চোখের বিস্ময়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাঙালির যৌনচর্চা : বটতলা থেকে হলুদ বই – অর্ণব সাহা
    Next Article নির্বাচিত গল্প ১ – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }