Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইহুদী জাতির ইতিহাস ২ (ইসরাইলের উত্থান-পতন) – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

    লেখক এক পাতা গল্প270 Mins Read0
    ⤶ ⤷

    অধ্যায়-১৩ : খাজার ও কারাইট ইহুদীদের আবির্ভাব

    অধ্যায় ১৩ : খাজার ও কারাইট ইহুদীদের আবির্ভাব

    খাজার ইহুদীদের নিয়ে বলতে গেলে শুরুতেই বলে নেয়া প্রয়োজন, এটিকে ইহুদীরা সীমিত পরিসরে স্বীকার করলেও বড় পরিসরে একে বানোয়াট বলে অভিহিত করে। এ সংক্রান্ত গবেষকদলের অধিকাংশই খাজার তত্ত্বকে ভুল বলে থাকেন, আবার মাঝে মাঝে অনেকে পক্ষেও বলে থাকেন। ইহুদীরা একে ‘খাজার মিথ’ বলে, এবং এ তত্ত্বকে ব্যবহার করে অ্যান্টি-সেমেটিক ও অ্যান্টি-জায়োনিস্ট মতবাদকে জোর গলায় সমর্থন করা হয়, তাই আন্তর্জাতিকভাবেই এই তত্ত্বকে ভালো চোখে দেখা হয় না। কেন? কারণ, এ তত্ত্ব বলে, বর্তমান ইহুদীদের একটি বড় অংশ তুর্ক খাজার বংশের ধর্মান্তরিত ইহুদী, এবং মূল বনী ইসরাইলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এর ফলে, পবিত্র ভূমির ওপর তাদের কোনো অধিকার থাকে না। স্বভাবতই, ইহুদীরা তাই এ তত্ত্বের বিরোধী।

    প্রশ্ন হলো, খাজার কী? এ বিষয়ে একটু জেনে নেয়া যাক।

    ‘খাজার’ বা ‘হাজার’-কে হিব্রুতে ‘কুজার’ বলা হয়, বহুবচনে ‘কুজারিম’। এরা মূলত তুর্ক জাতির অংশ, যারা উত্তর, মধ্য ও পশ্চিম ইউরেশিয়ায় বাস করে বা করত। এই তুর্কের অন্তর্গত আজকের কাজাখ, উজবেক, কিরগিজ, তুর্কি লোকেরা, এছাড়াও আগেকার দিনের হান, সেলজুক, উসমানীয়, তৈমুরীয় প্রমুখ। খাজারও ছিল এমনই এক তুর্ক। তারা ছিলো আধা-যাযাবর কিছু গোত্রের সমষ্টি। আজকের রাশিয়া, দক্ষিণ ইউক্রেন, ক্রিমিয়া ও কাজাখস্তানের অংশ নিয়ে তাদের বিস্তার ছিল। আজও কাসপিয়ান সাগরকে স্থানীয় আজেরবাইজানি ভাষায় ‘খাজার সাগর’ ডাকা হয়। ব্যবসায়িক ও রাজনৈতিক দিক থেকে খাজাররা ছিল বড় শক্তিশালী। ৬৫০ সাল থেকে ৯৬৯ সাল পর্যন্ত তারা মাথা উঁচু করে ছিল।

    খাজারদের ধর্ম কিন্তু খ্রিস্টান ছিল না, বরং আকাশদেবতা তেংরির পূজা করত তারা, তাদের মাঝে প্রচলিত ছিল শামানপ্রথা। তবে খ্রিস্টান বাইজান্টিন সাম্রাজ্যের পক্ষ নিয়ে তারা পারস্যের সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ত। বহুদিন মুসলিম অঞ্চলের সাথে বাইজান্টিন সাম্রাজ্যের দূরত্ব বাড়িয়ে মধ্যবর্তী অঞ্চল হিসেবে কাজ করে গিয়েছে খাজাররা। তবে ৯০০ সালের দিকে বাইজান্টিনদের সাথে মিত্রতা শেষ হয়ে যায় খাজারদের। ‘আলান’ বা ‘আলানোই’ (Ahavoi) নামের উত্তর ককেশাসের ইরানি যাযাবর জাতিকে হাত করে বাইজান্টিনরা। আলানদেরকে দিয়ে তারা চেষ্টা করেছিল খাজারদের আক্রমণ করে দুর্বল করে দিতে। ৯৬৫ থেকে ৯৬৯ সালের মাঝে কোনো এক সময় স্লাভিকদের কাছে স্বাধীনতা হারায় খাজাররা। তাদের জনসংখ্যা ছিল প্রায় চৌদ্দ লক্ষ। ঘটনাটা ঘটে এখানেই।

    স্প্যানিশ ইহুদী ডাক্তার ও দার্শনিক জুদাহ হালেভি এবং স্প্যানিশ ইহুদী জ্যোতির্বিদ, ইতিহাসবিদ ও দার্শনিক আব্রাহাম ইবনে দাউদ এরকম সময় খাজারদের শাসক জনগোষ্ঠীকে বুঝিয়ে সুজিয়ে ইহুদী ধর্ম গ্রহণ করান।

    এ পর্যন্ত সব ঠিক আছে। এই ইহুদী ধর্ম গ্রহণের অংশটুকু ইহুদীদের নিজস্ব ইতিহাসেই আছে। সমস্যাটা এর পর থেকে।

    বলা হয়, ইউক্রেনের র‍্যাবাই আইজ্যাক বায়ের লেভিনসন উনিশ শতকে প্রথম আশকেনাজি ইহুদীদের সাথে খাজারদের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন। তিনি জানান, ইউরোপীয় আশকেনাজি ইহুদীরা আগে রুশ ভাষায় কথা বলত। এরপর তারা হিব্রু ও আরামায়িক ঘেঁষা জার্মান একটি ভাষা অর্থাৎ ‘ইদিশ’ ভাষায় কথা বলতে শুরু করে। ইদিশ (Yiddish) ভাষার উদ্ভব মধ্য ইউরোপে নবম শতকে হয়েছিল।

    আরেক ইহুদী আব্রাহাম এলিয়াহু হারকাভিও একই সন্দেহের কথা ব্যক্ত করেন। তবে খাজার তত্ত্ব সবচেয়ে বড় করে তুলে ধরেন ফরাসি সেমিটিক স্কলার আর্নেস্ট রেনান। তিনি ১৮৮৩ সালের ২৭ জানুয়ারি প্যারিসের একটি লেকচারে প্রমাণ করতে চেষ্টা করেন, ইহুদীদের আজকের অবস্থানে আসতে ধর্মান্তর কত বড় ভূমিকা রেখেছে, এবং এজন্য দায়ী সবচেয়ে বেশি খাজাররা। কিন্তু খুব দ্রুতই রুশ জাতীয়তা ও আশেকানাজি পরিচয় হুমকির মুখে পড়তে পারে ভেবে ধামাচাপা দিয়ে দেয়া হয় এ তত্ত্ব। অনেকদিন পরে ১৯৭৬ সালে আর্থার কেস্টলারের ‘দ্য থার্টিন্থ ট্রাইব’ নামের বই প্রকাশের পর খাজার তত্ত্ব আবার জনসম্মুখে আসে। ২০১২ সালে এরান এলহাইক নামের একজন আমেরিকান-ইসরাইলি জেনেটিসিস্ট এ তত্ত্বকে ভুল প্রমাণের চেষ্টা করেন, ফলে খাজার তত্ত্ব আবার মিডিয়ার সামনে আসে। জেনেটিক স্টাডি অনুযায়ী, খাজারদের উৎসের চিহ্ন আশকেনাজি ইহুদীদের মাঝে পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল ভূমধ্যসাগরীয় ও দক্ষিণ ইউরোপীয় উৎস। এটিও অবশ্য তাদের বনী ইসরাইলি হওয়া প্রমাণ করে না।

    মোদ্দা কথা, ইহুদী মত হলো, খাজারদের শাসক শ্রেণী ইহুদী ধর্ম গ্রহণ করে থাকলেও, খাজার জনগণ বিপুল সংখ্যায় এমনটি করেনি। তাই ইউরোপীয় ইহুদীরাও আসলে বনী ইসরাইল, তাদের পবিত্র ভূমিতে অধিকার আছে। যদিও মূল অধিকার তাদের পূর্বে পবিত্র ভূমিতে বসবাস করা ফিলিস্তিনিদের।

    এতবার আশকেনাজি ইহুদীর কথা বলা হলো, এবার আসা যাক সে কথায়।

    ইহুদী কিতাব (পয়দায়েশ ১০) অনুযায়ী, নবী নূহ (আ) এর একজন বংশধর ছিলেন আশকেনাজ। ইউরেশিয়ার স্লাভিক অঞ্চলে তার রাজত্ব ছিল। মধ্যযুগের ইহুদীরা এ এলাকাকে পশ্চিম জার্মানির রাইনল্যান্ড বলে অভিহিত করতে থাকে। তাই ইউরোপের এ অঞ্চলে বিকশিত ইহুদী সংস্কৃতিকে আশকেনাজি বলা হয়। তারা সেখানে ব্যবিলন ও পবিত্র ভূমির সংস্কৃতির সাথে ইউরোপীয় সংস্কৃতির মিশ্রণ ঘটায়। শতাব্দীর পর শতাব্দী তারা হিব্রু ভাষাকে পবিত্র মনে করত, কিন্তু কথা বলত ইদিশ ভাষায়। প্রথম সহস্রাব্দের শেষ দিকে তাদের উৎপত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট প্রায় প্রত্যেক আশকেনাজি ইহুদী পরিবারের ক্ষতিসাধন করে, প্রায় প্রত্যেক পরিবার থেকেই কেউ না কেউ মারা যায়।

    একাদশ শতকে মোট ইহুদী জনসংখ্যার ৩% ছিল আশকেনাজি ইহুদী, আর বিশ শতকে ১৯৩০ সালের দিকে মোট ইহুদী জনসংখ্যার ৯২% ছিল আশকেনাজি। আজকের দুনিয়ায় মোট ইহুদীর অন্তত ৭৫% আশকেনাজি ইহুদী।

    আশকেনাজির পাশাপাশি আছে মিজরাহি ইহুদী, যাদের কথা আগে বলা হয়েছে এ বইতেই। তারা সেই আদিকাল থেকে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের যুগ থেকেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাসিন্দা বংশগতভাবে। তারা বংশগতভাবে আদি ইহুদী, অর্থাৎ ধর্মান্তরিত নয়।

    আন্দালুস অর্থাৎ আজকের স্পেন ও পর্তুগালের দিকে বসবাস করতে থাকা হিসপানিক ইহুদীদের বলা হয় সেফার্দি ইহুদী। তারা খ্রিস্টানদের হাতে অত্যাচারিত হয়ে আন্দালুস থেকে বিতাড়িত হয় পঞ্চদশ শতকে, এবং ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে। যেমন, উত্তর আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, ফ্রান্স, ইতালি, গ্রিস, বুলগেরিয়া, তুরস্ক, মধ্যপ্রাচ্য, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, আমেরিকা, ইত্যাদি অঞ্চলে। অবশ্য আমেরিকায় আশকেনাজি ইহুদীর তুলনায় সেফার্দি ইহুদী কমই। আন্দালুসের ঘটনায় আমরা একটু পরেই আসছি।

    অষ্টম শতকে পারস্যের ইহুদী সমাজে মেসায়া আন্দোলন শুরু হয়ে যায়, অর্থাৎ তারা দাবি করতে থাকে যে মেসায়ার আগমন নিকটবর্তী। তারা মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে থাকে। অবশ্য খুব দ্রুতই এসব আন্দোলনকে দমিয়ে ফেলা হলো। কিন্তু এর চেয়েও গুরুতর সমস্যার শুরু হলো এ শতকের শেষ দিকে। কারাইট নামের একদল ইহুদীর উদ্ভব হয়, যারা র‍্যাবাইদের সম্পূর্ণ বিরোধী।

    বর্তমানে মুসলিম সমাজে আহলে কুরআন নামে একটি দলকে দেখা যায়, যারা মনে করেন কেবল কুরআন পালনেই ইসলামের শতভাগ আদায় সম্ভব। হাদিস বা কোনো ইসলামি আলেম ফতোয়ার শরণাপন্ন হওয়া এক্ষেত্রে জরুরি নয়। ঠিক তেমনই ছিল ইহুদী কারাইটরা। তারা কেবল তাওরাত পড়ত, তাদের মতে এর বাইরে আর কিছুই প্রয়োজন নেই। ‘কারাইম’ মানে ‘পঠনকারীগণ’। তাদের মতে হালাখার সব কিছু পাওয়া যাবে তাওরাতেই। র‍্যাবাইদের প্রয়োজন নেই। তাওরাতের আক্ষরিক অনুবাদেই মুক্তি নিহিত। ব্যবিলনে এ দলের প্রতিষ্ঠা করেন আনান বেন ডেভিড ৭৬০ সালের দিকে। তার এক্সিলার্ক হবার সম্ভাবনা ছিল, কিন্তু করা হয়নি শেষমেশ।

    কারাইটদের বিশ্বাস ইসলামের রীতিনীতি থেকেও ধার করা ছিল, ইহুদীদের তালমুদের বাইরের বিষয়াদিও তাতে ঢুকে যায়। ইহুদী ধর্মে হারাম খাবারের তালিকায় যা যা আছে, তার চেয়েও বাড়ানোর চেষ্টা করেন আনান বেন ডেভিড, তিনি খত্না করার রীতিকেও আরও নিয়ম কানুন যোগ করে কঠিন করে ফেলেন। শনিবার অর্থাৎ সাব্বাথ দিবসের কার্যকলাপকেও কঠিন করতে পিছপা হননি তিনি, র‍্যাবাইদের থেকেও কঠিন করে তোলেন আনান বেন ডেভিড। মোট কথা, বেশ কঠিন ছিল কারাইটদের রীতিনীতি।

    আনান মারা যাবার পর নতুন নতুন কারাইট নেতার আবির্ভাব হলো। আনানের অনুসারী সংখ্যায় কমই ছিল, তাদেরকে ‘আনানাইট’ ডাকা হতো। নবম শতকের গোড়ার দিকে বাগদাদের কাছে উকবারাতে ইশমায়েল প্রতিষ্ঠা করেন কারাইটদের ‘উকবারাইট’ দল। একই শহরে কয়েক বছর পর আরেকটি দলের জন্ম হয়, এবার জন্মদাতা মিশাওয়াহ আল-উকবারি। এভাবে আবু ইমরান আল- তিফলিসি আর ফিলিস্তিনের ইহুদী মালিক আল-রামলি’র হাতেও দল সৃষ্টি হয়। নবম শতকের শেষ দিকে দেখা গেল, কারাইজম ধর্মমতটা অনেকগুলো দলের সমষ্টি। মূলধারার কারাইজমের নেতা ছিলেন বেনজামিন বেন মোজেস নাহাওয়েন্দি, তিনি বিশ্বাস করতেন পাক কিতাবের লেখার স্বাধীন পঠন প্রয়োজন। তারা র‍্যাবাইদের নীতি মানতেন না, তাদের আইন পালন করতেন না। একটা সময়ে খোদ জেরুজালেমেই কারাইটদের নিজস্ব র‍্যাবাইনিকাল শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হয়ে গেল।

    ইহুদী ধর্মের মূলধারার র‍্যাবাইরা বসে থাকলেন না, তারা কারাইজম বিশ্বাসকে বাতিল আখ্যা দিলেন। এর অনুসারীরা ইহুদী নয় আর, এমনটিই ছিল তাদের ঘোষণা। কারাইটদের সাথে বিতর্কে প্রথম যে গণ্যমান্য ব্যক্তি লিপ্ত হন তিনি ছিলেন একজন গাওন, অর্থাৎ র‍্যাবাইনিকাল অ্যাকাডেমির প্রধান। তার নাম সাদিয়া গাওন, পুরো নাম সাদিয়া বেন ইয়োসেফ গাওন। তিনি আনান বেন ডেভিডের বিরুদ্ধে একটি বই রচনা করেন; তার জ্ঞান আর বইপত্র অন্যান্য কারাইট-বিরোধীরা অনুসরণ করতে শুরু করে।

    এ যুগের সাদিয়া গাওন এতটাই প্রভাবশালী বিদ্বান ছিলেন যে, এতদিন পরে এসেও তার বইপত্র রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, এবং ইহুদীরা শ্রদ্ধার সাথে মান্য করে। তিনি মিসরে জন্মগ্রহণ করেছিলেন, তবে ২৩ বছর বয়সে ৯১৫ সালের দিকে ফিলিস্তিনে চলে যান। তিনি সেখানে ইহুদী স্কলার আবু কাসির আল- কাতিবের অধীনে পড়ালেখা করেন। ৯২৬ সালে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন ব্যবিলনিয়াতে। সেখানকার ইহুদী সুরা অ্যাকাডেমির সদস্য হন তিনি।

    এর আগে ৯২২ সালে হিব্রু পঞ্জিকা নিয়ে গণ্ডগোল দেখা দেয়, যা পুরো ইহুদী রীতিনীতিকে হুমকির মুখে ফেলে। বিষয়টা একটু খুলে বলা যাক। ৩৫৯ সাল থেকে হিব্রু পঞ্জিকা কিছু নিয়মের ওপর ভিত্তি করে চলে আসছিল, চাঁদের গতিবিধির ওপর নজর রেখে নয়। এর মাঝে একটি নিয়ম ছিল এমন- রশ হাশানাহ (nawa ২87) অর্থাৎ ইহুদী নববর্ষের সূচনার দিনে অতি অবশ্যই অমাবস্যার শুরু হতে হবে দুপুরের আগে। কিন্তু সেবার কোনোভাবেই তা হচ্ছে না, মধ্যদুপুরের অন্তত ৩৫ মিনিট পর শুরু হচ্ছে অমাবস্যা। যদি এটা মানতে হয়, তাহলে মঙ্গলবারের বদলে ঈদুল ফিসাখের বার পড়বে রবিবার, যেটা মানা যায় না।

    সাদিয়া তখন আলেপ্পোতে, তিনি যাত্রাপথে এ গণ্ডগোলের কথা শুনতে পেলেন। সাদিয়া ব্যবিলনে গিয়ে তার জ্ঞান দিয়ে সমাধান করে দিলেন এ সমস্যা। তৎকালীন এক্সিলার্ক ডেভিড বেন জাক্কাই আর অ্যাকাডেমির স্কলারদের কাছে জানিয়ে আসলেন। ৯২৮ সালে এক্সিলার্ক ডেভিডের ওকালতিতেই প্রথম বিদেশী হিসেবে সাদিয়া ব্যবিলনের অ্যাকাডেমির গাওন হলেন। ইয়েমেনের ইহুদীদের ওপর সাদিয়া গাওনের প্রভাব ছিল নজিরবিহীন।

    সাদিয়া গাওন তাওরাতের অনুবাদ করেন ইহুদী আরবিতে, অর্থাৎ হিব্রু হরফে আরবি লিখে। সাথে তিনি ইহুদী আরবিতে তাফসিরও করে দেন। অবশ্য তিনি তার বইগুলো হিব্রুতে যেমন লিখতেন, তেমন আরবিতেও লিখতেন। ফলে আরবের ইহুদীরা আরও সহজে তাওরাত পাঠ করতে শুরু করল।

    ৯৪২ সালে ৬০ বছর বয়সে ব্যবিলনে অসুস্থ হয়ে মারা যান সাদিয়া গাওন।

    কারাইটদের কথায় ফিরে আসা যাক। প্রথম ক্রুসেডের সময় জেরুজালেমের ইহুদী সমাজ ধ্বংস হয়ে যাওয়ার পর কারাইটদের জ্ঞানচর্চা চলে যায় বাইজান্টিন সাম্রাজ্যে। আর এরপর সেখান থেকে ইহুদীরা চলে যায় বর্তমান রাশিয়ার ক্রিমিয়া, পোল্যান্ড আর লিথুনিয়াতে। অবশ্য মিসরেরর কারাইটরা বহাল তবিয়তেই টিকে থাকে। তবে একাদশ শতকের পর কারাইট আন্দোলন আর টিকে থাকেনি, ধীরে ধীরে তাদের শক্তি নিঃশেষ হয়ে আসে। ক্ষুদ্র একটি অংশ হিসেবেই তারা বাস করতে থাকে ইহুদী সমাজে, মূলধারার ইহুদীরাও আর তাদের পাত্তা দেয়নি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগল্পসম্ভার – আব্দুর রউফ চৌধুরী
    Next Article ইহুদী জাতির ইতিহাস – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }