Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইহুদী জাতির ইতিহাস ২ (ইসরাইলের উত্থান-পতন) – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

    লেখক এক পাতা গল্প270 Mins Read0
    ⤶ ⤷

    অধ্যায়-৪ : রাজা হেরোদের রাজত্বে

    পার্থিয়ানরা বিজয় পেয়ে যাওয়ার পর হেরোদ রোমের উদ্দেশ্যে যাত্রা করেন, তার ইচ্ছে মার্ক অ্যান্টনির সাথে দেখা করবেন।

    মার্ক অ্যান্টনির আসল নাম মার্কাস অ্যান্টনিয়াস, তবে আমরা তাকে মার্ক অ্যান্টনি বা অ্যান্থনি নামেই চিনি বেশি। তিনি ছিলেন জুলিয়াস সিজারের কড়া সমর্থক, সেটি পাঠক ইতোমধ্যেই জেনে গিয়েছেন। গৃহযুদ্ধের সময় সিজার এই মার্ক অ্যান্টনিকে ইতালির প্রশাসক হিসেবে নিয়োগ দেন, যেন তিনি নিজে এ সুযোগে ঠাণ্ডা মাথায় গ্রিস, উত্তর আফ্রিকা আর স্পেন জুড়ে নিজের রাজনৈতিক শত্রুদের নির্মূল করতে পারেন। কিন্তু খ্রিস্টপূর্ব ৪৪ সালে জুলিয়াস সিজার নিহত হলেন। তখন অ্যান্টনি আরও দুজনের সাথে সম্মিলিতভাবে এ হত্যার প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগেন। এ দুজনের একজন ছিলেন সিজারের জেনারেল মার্কাস লেপিডাস, আর অন্যজন সিজারের পালিত পুত্র অক্টাভিয়ান। তারা দুই বছর পর ফিলিপির যুদ্ধে এ হত্যার বদলা নেন। এরপর তারা নিজেদের মাঝে সরকারব্যবস্থা ভাগাভাগি করে নিলেন। অ্যান্টনি দেখবেন রোমের পুব দিকের প্রদেশগুলো, যার মাঝে অধীনস্ত রাজ্য মিসরও আছে; মিসর তখন শাসন করছেন রানী সপ্তম ক্লিওপেট্রা। অ্যান্টনির কাঁধে এসে পড়ে পারস্যের পার্থিয়ার বিরুদ্ধে যুদ্ধের ভারও।

    কিন্তু ক্ষমতার বণ্টনের কিছুদিন পরেই এই তিন মহারথীর মাঝে দ্বন্দ্ব শুরু হয়। খ্রিস্টপূর্ব ৪০ সালে অক্টাভিয়ানের সাথে অ্যান্টনির গৃহযুদ্ধ প্রায় লাগবে লাগবে অবস্থা; কিন্তু অ্যান্টনি অক্টাভিয়ানের বোন অক্টাভিয়াকে বিয়ে করে ফেললেন, তাই গৃহযুদ্ধ এড়ানো গেল। কিন্তু সমস্যা হলো তখনই, যখন অ্যান্টনি একই সাথে রানী ক্লিওপেট্রার সাথেও প্রেম চালিয়ে যেতে থাকলেন। ক্লিওপেট্রার গর্ভে অ্যান্টনির তিন সন্তান জন্ম নেয়। ফলে অ্যান্টনির সাথে অক্টাভিয়ানের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়।

    খ্রিস্টপূর্ব ৩৬ সালে লেপিডাসকে এই তিনজনের জোট থেকে বহিষ্কার করা হয়। তার তিন বছর পর অ্যান্টনি ও অক্টাভিয়ানের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। টানা দুবছর ধরে চলে আসা এ দ্বন্দ্ব একটা পর্যায়ে গৃহযুদ্ধে রূপ নিল।

    অক্টাভিয়ানের নির্দেশে রোমান সিনেট যুদ্ধ ঘোষণা করলো রানী ক্লিওপেট্রার বিরুদ্ধে, আর অ্যান্টনিকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করা হলো। সে বছর অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টাভিয়ানের বাহিনী অ্যান্টনিকে পরাজিত করে। ক্লিওপেট্রার সাথে তিনি মিসরে পালিয়ে যান।

    সেখানেও অক্টাভিয়া আক্রমণ চালালেন। মিসরের আলেক্সান্দ্রিয়া অবরোধ করলেন তিনি। আপাতদৃষ্টিতে মনে হলো, জিততে চলেছেন অ্যান্টনিই। কিন্তু বিধিবাম, অ্যান্টনিকে পরাজয় বরণ করতে হলো। আত্মহত্যা করলেন অ্যান্টনি। যুদ্ধের নয় দিন পর রানী ক্লিওপেট্রাও নিজের প্রাণ কেড়ে নিলেন। সিজার ও ক্লিওপেট্রার ছেলে সিজারিয়ন, এবং অ্যান্টনির বড় ছেলে অ্যান্টাইলাস- দুজনকেই মৃত্যুদণ্ড দেন অক্টাভিয়ান।

    অ্যান্টনি মারা গেলে পরে অক্টাভিয়ান রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি বনে যান। খ্রিস্টপূর্ব ২৭ সালে তিনি অগাস্টাস উপাধি নিয়ে নিজেকে প্রথম রোমান সম্রাট হিসেবে ঘোষণা দেন।

    এবার ফিরে আসি হেরোদের কথায়। মার্ক অ্যান্টনি বেঁচে থাকতে তিনি প্রভাব খাটিয়ে হেরোদকে জুদাহ রাজ্যের রাজা বানিয়ে দেন। এটা করার কারণ ছিল, এতে পার্থিয়ানদের সমর্থিত শাসক অ্যান্টিগোনাসকে সরানো যেতে পারে। রোমান বাহিনী নিয়ে এসে হেরোদ জুদাহ আক্রমণ করেন, পাঁচ মাস টানা অবরোধ করে রাখেন তিনি জেরুজালেমকে।

    অবশেষে খ্রিস্টপূর্ব ৩৭ সালে জেরুজালেমের পতন হয়। হেরোদ রাজা হলেন। রাজা হবার পর তিনি সামারিয়ার সাথে জুদাহ রাজ্য যোগ করে রাজ্যের আকার বড় করলেন। তিনি বয়স্ক ইহুদীদের কাউন্সিল বাতিল করে আগেকার হেলেনিজম মানা শাসকদের মতো পরামর্শক কাউন্সিল তৈরি করলেন। তার মনে ছিল, সানহেদিন তাকে সমর্থন না দিয়ে অ্যান্টিগোনাসকে দিয়েছিল, এ কারণে হেরোদ সানহেদ্রিনের একাত্তর সদস্যের মধ্যে পঁয়তাল্লিশ জনকেই হত্যা করেন। এর মাঝে হাসমোনীয় সাম্রাজ্যের সমর্থক অনেক সাদুকিই ছিলেন। তবে তিনি মহান সানহেদ্রিনের দুজন গুরুত্বপূর্ণ ফারিসি নেতাকে ছেড়ে দিলেন। তারা ছিলেন হিল্লেল এবং শাম্মাই। লেখালেখি ও শিক্ষাকর্ম চালিয়ে গেলেন তারা। এই দুজনের লেখা আজও ইহুদীদের মাঝে পবিত্র।

    হেরোদের জন্ম ইদুমি পরিবারে। এ পরিবার থেকে ইমাম হওয়া যাবে না। ইদুমিরা হাসমোনীয়দের হাতে জোরপূর্বক ইহুদী ধর্ম গ্রহণ করেছিল বহু আগে। যেহেতু ইমাম হবার যোগ্যতা তার নেই, তাই হেরোদ এ দায়িত্ব অর্পণ করলেন হানানেল নামের এক ব্যবিলনীয় ইহুদীর হাতে। তিনি নাকি সাদুক বংশের মানুষ।

    হাসমোনীয় রাজা দ্বিতীয় হিরক্যানাসের কন্যা আলেক্সান্দ্রার কথা মনে আছে? হেরোদ বিয়ে করেন তারই মেয়ে পরমা সুন্দরী রাজকন্যা মারিয়াম্মিকে, হিব্রুতে তার নাম মিরিয়াম (২75), বা আরবিতে মারিয়াম (ইনি যীশুর মা নন)। তাদের পাঁচ সন্তানের জন্ম হয়। বেঁচে ছিল দুই ছেলে আর দুই মেয়ে। পঞ্চম জন ছিল ছেলে সন্তান। হেরোদ যখন তার ছেলেদেরকে রোমে পাঠান পড়াশোনা করতে, তখন এই পঞ্চম সন্তান পানিতে ডুবে কম বয়সে মারা যায়।

    ইতিহাসবিদ জোসেফাস জানান, মিরিয়াম এত করে চাইতেন যে তার চাপে পড়ে মিরিয়ামের ভাই অ্যারিস্টোবুলাসকে হেরোদ প্রধান ইমাম বানিয়ে দেন হানানেলকে সরিয়ে। কিন্তু অ্যারিস্টোবুলাসের বয়স তখন আঠারোও হয়নি। এক বছরের মাথাতেই সে পানিতে ডুবে মারা যায়, এবং হানানেল আবার এ পদে ফিরে আসেন। মিরিয়ামের মা আলেক্সান্দ্রা এ মৃত্যুর জন্য হেরোদকে দায়ী করতে থাকেন। এমনকি রানী ক্লিওপেট্রার কাছে চিঠি লিখেন, তিনি যেন হেরোদকে শাস্তি দেন এজন্য।

    ক্লিওপেট্রা মার্ক অ্যান্টনিকে অনুরোধ করলেন হেরোদকে শাস্তি দিতে। অ্যান্টনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার জন্য ডাকলেন হেরোদকে। হেরোদ চাচা ইউসুফ বা জোসেফের কাছে রেখে গেলেন তার সুন্দরী স্ত্রী মিরিয়ামকে। যাওয়ার আগে বলে গেলেন, যদি অ্যান্টনি হেরোদকে মেরে ফেলেন, তাহলে চাচা যেন মিরিয়ামকে মেরে ফেলেন। কারণ এত সুন্দরী এ বউকে তিনি মৃত্যুর পর আরেকজনের স্ত্রী হতে দেবেন না। চাচা জোসেফ রানীর সাথে সখ্যতা গড়ে তোলেন, আর এক পর্যায়ে হেরোদের এ কথাটা তাকে বলে দেন, কথাটা জানাজানিও হয়ে যায়।

    খুব শীঘ্রই গুজব রটে যায়, হেরোদকে নাকি মার্ক অ্যান্টনি মেরে ফেলেছেন। আলেক্সান্দ্রা তখন জোসেফকে অনুরোধ করলেন, তিনি যেন তাকে আর মিরিয়ামকে রোমান নিরাপত্তায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ওদিকে হেরোদ মার্ক অ্যান্টনির কাছ থেকে ছাড়া পেয়ে ফিরে এলেন। এসে জানতে পারলেন আলেক্সান্দ্রার পরিকল্পনার কথা। হেরোদের মা আর বোন সালোমি সব বলে দিলেন তাকে।

    সালোমি হেরোদের কাছে অভিযোগ করলেন, মিরিয়াম নাকি জোসেফের সাথে ব্যভিচার করেছেন, কিন্তু হেরোদ স্ত্রীর সাথে আলাপের পর এ অভিযোগ উড়িয়ে দিলেন।

    হেরোদের স্ত্রী মিরিয়াম তাকে জিজ্ঞেস করলেন, আসলেই কি হেরোদ এমন আদেশ দিয়ে গিয়েছিলেন যে, তিনি মারা গেলে মিরিয়ামকেও যেন মেরে ফেলা হয়? এটা শুনে হেরোদের মাথায় রক্ত উঠে গেল। তিনি ভাবলেন, এ গোপন কথা জোসেফ কেবল তখনই মিরিয়ামকে বলতে পারেন, যদি তারা ঘনিষ্ঠ হন। মানে, তারা নিশ্চয়ই যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। হেরোদ চাচা জোসেফকে মৃত্যুদণ্ড দিলেন, আলেক্সান্দ্রাকে বন্দী করলেন। তবে স্ত্রী মিরিয়ামকে কিছুই করলেন না।

    এরপরেও হেরোদ একই আদেশ দিয়ে যেতেন, তিনি মারা গেলে যেন মিরিয়াম আর তার মাকে হত্যা করা হয়। এ থেকে মিরিয়ামের ধারণা হয়, হেরোদ আসলে তাকে ভালোবাসেন না। একবার হেরোদ বাড়ি ফেরার পর মিরিয়াম তার সাথে কঠিন আচরণ করতে লাগলেন, নিজের ঘৃণা প্রকাশ করলেন। হেরোদের মা আর বোনও মিরিয়ামের নামে মিথ্যা সব তথ্য দিতে লাগলেন। তারপরও হেরোদ তার স্ত্রীকে কিছুই করলেন না। কিন্তু মিরিয়াম তার সাথে সঙ্গম করতে অস্বীকার করলেন।

    বোন সালোমি এসে হেরোদকে বললেন, মিরিয়াম হেরোদকে বিষ পান করিয়ে হত্যা করতে চান। হেরোদ সত্য বের করার জন্য মিরিয়ামের সেবক খোজার ওপর প্রচণ্ড নির্যাতন চালালেন (সে আমলে রানী বা রাজকন্যাদের সেবার দায়িত্ব নারী ও খোজাদের ওপর থাকত)। খোজার কাছ থেকে কিছুই জানা গেল না। তবে একের পর এক অভিযোগের তোড়ে খ্রিস্টপূর্ব ২৯ সালে হেরোদের আদেশে মিরিয়ামকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মূল অভিযোগ— হেরোদের বিরুদ্ধে ষড়যন্ত্র। মিরিয়ামের মৃত্যুর পর অনেকদিন শোকগ্রস্থ ছিলেন হেরোদ। কথিত আছে, মিরিয়ামের মৃতদেহকে মধুতে মাখিয়ে সাত বছর পর্যন্ত তিনি সঙ্গম চালিয়ে যান।

    অ্যান্টনি ও ক্লিওপেট্রা যখন অক্টাভিয়ানের বাহিনীর হাতে পরাজিত হন, তখন হেরোদ অক্টাভিয়ানের প্রতি আনুগত্য প্রকাশ করলেন। ফলে পম্পে জুদাহ প্রদেশ থেকে যা যা কেড়ে নিয়েছিলেন, সেগুলো তাকে ফিরিয়ে দেয়া হলো, সেই সাথে দুটো গ্রিক শহরও দেয়া হয়। পরের সাতাশ বছর হেরোদ অক্টাভিয়ান তথা রোমান সম্রাট অগাস্টাসের অনুগত হিসেবে কাটিয়ে দেন জুদাহতে।

    হেরোদ অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টাভিয়ানের বিজয় স্মরণে খেলাধুলা চালু করেন, জেরুজালেমে গ্রিক থিয়েটার আর অভিনয়মঞ্চ তৈরি করেন। মাসাদার মতো কিছু শক্তিশালী দুর্গও তিনি নির্মাণ করেন। তবে তার সবচেয়ে বড় কীর্তি হলো, তিনি বাইতুল মুকাদ্দাস ভবন পুনর্নির্মাণ করেন বিশালাকারে। এ ভবনের অল্প কিছু জিনিসই এখন অবশিষ্ট আছে।

    তার নির্মিত বাইতুল মুকাদ্দাসে অ-ইহুদীদের কোর্টের পর কেবল ইহুদীদের জন্য ছিল আলাদা দ্বার। এরপর মহিলাদের কোর্ট। তারপর সাদুকিদের কুরবানি করার জায়গা, তের বছরের বেশি বয়সী ইহুদীরা সেখানে দাঁড়িয়ে কুরবানি দেখতে পারে। কেবল ইয়ম কিপুরের ঈদের দিনে প্রধান ইমাম ঢুকতে পারেন হোলি অফ দ্য হোলিজে।

    পরের বছরগুলোতে হেরোদ আরও বড় কিছু জায়গা পান সিরিয়া থেকে। তবে জর্ডানের নাবাতীয়দের আক্রমণ করে তিনি অগাস্টাসকে রাগান্বিত করেন। সম্রাটকে শান্ত করতে তিনি আজ্ঞা জারি করেন, জুদাহ রাজ্যের সকল ইহুদীকে এই মর্মে সাক্ষ্য দিতে হবে যে, রোমান সম্রাট তাদের শাসক, তার প্রতি তারা অনুগত। একই সাথে হেরোদের প্রতিও তারা অনুগত।

    কিন্তু ফারিসিদের বিশ্বাস ছিল, এমন আনুগত্য প্রকাশ করলে একটা পর্যায়ে মিসরের ফারাওয়ের মতো সম্রাটের পুজো করা লাগতে পারে। তাই তারা এমন আনুগত্য প্রকাশে অস্বীকার করলেন।

    দেবদেবী উপাসক রোমানদের হাতে অধীনস্ত হওয়ার মতো দুর্দিন ইহুদীদের এসে গিয়েছে, তাই ফারিসিরা অপেক্ষায় রইলেন ভবিষ্যৎবাণীর সেই মাসিহ বা মেসায়ার, যিনি ইহুদীদের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হবেন। এরকম মেসায়া নিয়ে চিন্তাভাবনা ফারিসিরা আগে করতেন না বটে, কিন্তু এখন করতে লাগলেন। কেউ কেউ তো মানুষকে বুঝিয়েও ফেললেন যে, তার পুত্রই হতে চলেছে মেসায়া রাজা। তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন হেরোদ। অন্য কোনো রাজার কথা তিনি শুনতে চান না।

    পরের বছর হেরোদ বাইতুল মুকাদ্দাসের মূল ফটকে ঈগল পাখির মূর্তি স্থাপন করেন। কিন্তু মূর্তি ইহুদী ধর্মে নিষিদ্ধ, তাই ধর্মপ্রাণ ইহুদীরা জড়ো হয়ে সেই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে, মূর্তিটি নামিয়ে ধ্বংস করে ফেলে। এ আন্দোলনের জন্য হেরোদ তাদেরকে মৃত্যুদণ্ড দেন।

    কিন্তু সে সময় নানা ঘটনার মাঝে হেরোদ নিজেই মারা যান খ্রিস্টপূর্ব ৪ সালে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগল্পসম্ভার – আব্দুর রউফ চৌধুরী
    Next Article ইহুদী জাতির ইতিহাস – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }