Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ইহুদী জাতির ইতিহাস ২ (ইসরাইলের উত্থান-পতন) – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

    লেখক এক পাতা গল্প270 Mins Read0
    ⤶ ⤷

    অধ্যায়-৯ : মাসাদার ঘটনা ও মহাবিদ্রোহের ইতি

    একটা কথা না বললেই নয়। জোসেফাসের মতে, বাইতুল মুকাদ্দাস প্রথমে ভাঙতে নির্দেশ দেননি টাইটাস। প্রথম ক্ষতিটা করে ইহুদীরাই। তারা বাইতুল মুকাদ্দাসের উত্তর-পশ্চিম দিক থেকে আগুন লাগিয়ে দেয়, যেন রোমানদের অগ্রগতি থামানো যায়। কিন্তু যা হবার হয়ে গেছে দেখেই কেবল রোমান সেনারা পরে আর কোনো রাখ ঢাক রাখেনি। আগুন থেকে সৃষ্ট বিস্ফোরণের তোপে ক্ষতিগ্রস্ত হতে থাকে বাইতুল মুকাদ্দাস, এরপরও ইহুদীরা আরও ক্ষতি করতে থাকে। ব্যাপারটি আশ্চর্যজনক মনে হলেও, তারা আত্মরক্ষার চিন্তা থেকে করছিল কাজটি।

    এই পুরো অবরোধ ও পরবর্তী যুদ্ধ মিলিয়ে প্রায় ১১ লাখ মানুষ মারা যায় বলে জোসেফাস জানান। সংখ্যাটা এত বেশি, কারণ জেরুজালেমে ঈদুল ফিসাখ উপলক্ষ্যে কুরবানি দিতে দূর দূরান্ত থেকে লোকজন এসেছিল তখন, আর সেই সময়ই রোমানরা আক্রমণটা চালায়। এতে মারা পড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লোক, যাদের অনেকেই জেরুজালেমবাসী নয়।

    কেবল সশস্ত্র বিদ্রোহীদেরই নয়, বরং দুর্বল বেসামরিক লোকদেরও রোমানরা হত্যা করে। জেরুজালেমের জীবিত সবাই রোমানদের বন্দীতে পরিণত হলো। কয়েকজন নেতাসহ প্রায় ৯৭,০০০ বন্দীকে দাসত্ব বরণ করতে হয়। এই ৯৭,০০০ জনের মাঝে কয়েক সহস্র লোক গ্ল্যাডিয়েটরে পরিণত হয়, অর্থাৎ তাদের শেষ নিশ্বাস ত্যাগ করতে হয় আবদ্ধ অ্যারিনায় (যেখানে গ্ল্যাডিয়েটর ম্যাচগুলো হতো)। অনেক ইহুদীকে বিখ্যাত কলোসিয়াম বানানোর কাজে লাগিয়ে দেয়া হয় জোর করে, আর অনেককে লাগানো হয় রোমের শান্তি মন্দির বা টেম্পল অফ পিস নির্মাণে। কলোসিয়ামের দিকে ফিরে থাকা মন্দিরটি ছিল রোমান শান্তির দেবী প্যাক্সের প্রতি উৎসর্গকৃত। ১৭ বছরের নিচে যাদের বয়স, তাদের বিক্রি করে দেয়া হলো।

    অবশ্য অনেকেই জোসেফাসের এই লাশের সংখ্যাকে অতিরঞ্জন বলে দাবি করেছেন, কারণ তখন নাকি এত জনসংখ্যা ছিলই না ফিলিস্তিনে।

    সে যাই হোক, টাইটাস আর তার সেনারা রোমে ফিরে ইহুদীদের পবিত্র মেনোরা আর অন্যান্য জিনিসপাতি নিয়ে রাস্তায় মিছিল করতে করতে বিজয়োল্লাস করল। এই জিনিসগুলো এর আগ পর্যন্ত রক্ষিত ছিল বাইতুল মুকাদ্দাসের পবিত্রতম কক্ষে, কেবল প্রধান ইমামের চোখে পড়ত এগুলো। আজ সেগুলো রোমের রাস্তায় উন্মুক্ত।

    টাইটাসের জেরুজালেম বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য ‘আর্চ অফ টাইটাস’ বা ‘টাইটাস তোরণ’ নির্মাণ করা হয় রোমে। সম্রাট টাইটাস মারা যাবার পর, ৮১ সালে ছোট ভাই সম্রাট ডমিটিয়ান এ তোরণ নির্মাণ করেন। এ তোরণ রোমান সম্রাট ভেসপাসিয়ান ও টাইটাসের ইহুদীদের ওপর বিজয়ের সদা স্মারক। আর্চের গায়ে সেদিনগুলোর সব ঘটনাই লিপিবদ্ধ করা আছে। আমরা আর্চের গায়ে আঁকা দেখতে পাই তৎকালীন সময়ের হেরোদের সংস্কার করা বাইতুল মুকাদ্দাসের নানা উপকরণের বাস্তব প্রতিকৃতি। এই আর্চের গায়ে আঁকা মেনোরাকে মডেল ধরেই ইহুদী সমাজে মেনোরা তৈরি করা হয়।

    মেনোরা হলো বাইবেলে বর্ণিত সাতটি প্রদীপ সংবলিত প্রাচীন হিব্রু বাতি। খাঁটি সোনা দিয়ে নির্মিত এই বাতি মূসা (আ) শরীয়ত সিন্দুক বা আর্ক অফ দ্য কোভেন্যান্ট রাখার জন্য যে তাঁবু খাটাতেন, তাতে রাখা হতো। পরবর্তীতে রাখা হতো বাইতুল মুকাদ্দাসে। প্রতিদিন এতে দেওয়া হতো টাটকা জলপাই তেল। আজকে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতীক মেনোরার দুপাশে শান্তির প্রতীক জলপাই পাতা, আর নিচে হিব্রুতে লেখা ইসরাইল। ১৯৪৮ সালে ডিজাইন প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতীক বাছাই করে নেয়া হয়। তাওরাতের হিজরত কিতাবের ২৫:৩১-৪০ শ্লোকে বিস্তারিত বিবরণ পাওয়া যায় মেনোরার।

    জেরুজালেম আর এহুদিয়ার পতনের পর নানা অঞ্চল জুড়ে ইহুদীরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরকম বিভিন্ন স্থানে টিকে থাকা স্বল্প সংখ্যক ইহুদীর ক্ষুদ্র সমাজকে একেকটি ‘ডায়াসপোরা’ বলা হয়। প্রত্যেক ডায়াসপোরারই ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়ায় টাইটাসের তোরণে আঁকা মেনোরা। এই আর্চ দেখে দেখে পরে আরও অনেক বিজয় তোরণ বানানো হয়েছিল। আর্চ অফ টাইটাস টিকে আছে আজও।

    টাইটাসের বিজয়-অনুষ্ঠানগুলো সারা বছর ধরেই চলে নানা শহরজুড়ে। অনুষ্ঠানের সময় এমনও হয়েছে যে ইহুদী বন্দীদের হিংস্র পশুর মুখে ফেলে দিয়ে উদযাপন করা হচ্ছে, আর গ্ল্যাডিয়েটর হিসেবে দাঁড়া করিয়ে দেয়া তো আছেই।

    পরের বছরগুলোতে রোমানরা বাকি দুর্গগুলো দখল করে নিলো। তবে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সম্ভবত ৭৩ সালে মাসাদা দুর্গের পতন।

    অবশ্য, হিব্রু মেসাদা মানেই দুর্গ, সেখান থেকেই মাসাদা বলা হয়। ইসরাইলের দক্ষিণে প্রাচীন মাসাদার অবশেষ এখনও দেখতে পাওয়া যায়। পর্বতচূড়ার এক সমতলে অবস্থিত এ দুর্গটি ইহুদীদের গর্ব করার মতো একটি দুর্গ ছিল। আরাদ শহর থেকে ২০ কিলোমিটার দূরে এহুদিয়া মরুভূমির পূর্ব প্রান্তে মৃত সাগরের পাড়ে দাঁড়িয়ে ছিল মাসাদা। ৩৭ থেকে ৩১ খ্রিস্টপূর্বের মাঝে হেরোদ দ্য গ্রেট এই পাহাড়ের ওপর দুটো প্রাসাদ বানিয়েছিলেন নিজের জন্য। এ দুর্গের কাজ ছিল প্রাসাদ দুটোকে নিরাপত্তা দেয়া। একটা ব্যাপার না বললেই নয়। ইহুদীদের একসময়ের গণআত্মহত্যার এ স্থানটি ইসরাইলের সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্পটগুলোর একটি। বছরে প্রায় পৌনে দশ লাখ মানুষ এসে ঘুরে যায় জায়গাটি।

    ৭৩ সালে, এহুদিয়ার রোমান গভর্নর লুসিয়াস ফ্ল্যাভিয়াস সিলভা একটি রোমান লিজিয়ন নিয়ে রওনা দেন মাসাদার উদ্দেশ্যে। রোমান বাহিনী মাসাদাকে ঘিরে একটি অবরোধ দেয়াল তৈরি করলো। এরপর পশ্চিম দিক থেকে র‍্যাম্প বসানো হলো। নব্বইয়ের দশকের খননকাজ থেকে নিশ্চিত হওয়া যায়, মাসাদার পতনের সময় যে র‍্যাম্প বসানো হয়েছিল, তা ছিল ৩৭৫ ফুট দীর্ঘ, বানানো হয়েছিল প্রাকৃতিক পাথর দিয়েই। মাসাদা আসার আগে দুই তিন মাস ধরে এটি বানিয়ে আনা হয়েছিল। এর সাহায্যে রোমানরা সে বছর ১৬ এপ্রিল শেষমেশ দুর্গের দেয়াল ব্যাটারিং র‍্যাম দিয়ে ভেঙে ফেলতে সমর্থ হয়। অবাক করা হলেও সত্য, আগে বন্দী করা সেই ইহুদীদেরকে ব্যবহার করেছিল রোমানরা এই মাসাদার পতনের কাজে সাহায্য করতে। সৈন্যসহ মোট ১৫,০০০ লোক এ অভিযানে অংশ নেয়।

    ঐতিহাসিক জোসেফাসের মতে, রোমানরা অবশেষে যখন দুর্গে প্রবেশ করতে সক্ষম হয়, তখন তারা আবিষ্কার করলো, সবগুলো গুদামে আগুন জ্বলছে। আর ইহুদীরা সবাই আত্মহত্যা করেছে, কিংবা একে অন্যকে খুন করেছে। সব মিলিয়ে ৯৬০ জন। সিকারি দলের নেতারা কোন দুটো বক্তৃতা দিয়ে ইহুদীদেরকে এই আত্মহত্যায় লেলিয়ে দিয়েছিলেন, সেটাও আমরা জোসেফাসের বিবরণীতে উল্লেখিত পাই। মাত্র দুজন নারী আর পাঁচজন শিশুকে জীবিত পাওয়া গেল। প্রত্নতাত্ত্বিকদের অভিযানে, অন্তত ২৮টি দেহ পাওয়া যায় এখানে। জোসেফাস ধ্বংসপ্রাপ্ত হাম্মামখানার কথাও উল্লেখ করেছিলেন।

    বহু বছর পর হযরত মুহাম্মাদ (সা) যখন মদিনার শাসক, তখন সেখানকার ইহুদী গোত্রকে অবরুদ্ধ করা হয়েছিল বিশ্বাসঘাতকতার দায়ে। বনু কুরাইজা নামের সেই ইহুদী গোত্রের নেতারা দুর্গে অবরুদ্ধ অবস্থায় নিজেদের জন্য যে তিনটি বিকল্প উপায় উপস্থাপন করেছিলেন, তাদের একটি ছিল এই মাসাদার মতো গণআত্মহনন।

    জেরুজালেমের পতন আর বাইতুল মুকাদ্দাস ধ্বংসের পর, ইহুদীদের বেশ কয়েকটি জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছিল। এর মাঝে প্রধান তিনটি দুর্গতুল্য জায়গা ছিল হেরোদিয়াম, মাক্যারোস (মিকওয়ার) আর এই মাসাদা। প্রথম দুটোর পতন হয় রোমান বাহিনীর হাতে আগেই, আর সবশেষে পতন হয় ৭৩ সালে মাসাদার।

    মাসাদার পতনের মধ্য দিয়েই হয় এই মহাবিদ্রোহ তথা প্রথম ইহুদী-রোমান যুদ্ধের ইতি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগল্পসম্ভার – আব্দুর রউফ চৌধুরী
    Next Article ইহুদী জাতির ইতিহাস – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }