Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উত্তরসাধক – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প289 Mins Read0
    ⤶ ⤷

    উত্তরসাধক – ১৭

    অধ্যায় : ১৭

    ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে সরাসরি দেখা করবার ব্যবস্থা করে রেখেছে উজান। দাদুকে দিয়ে কাজটা করিয়েছে। মেধা বললেন ‘তোরা দাঁড়া। প্রথমে আমি কথা বলি।’

    দরজা ঠেলে ঘরে ঢুকেই মেধা অবাক হয়ে বললেন—‘রণজয়!’ পদস্থ লোকেদের অতিথি-অভ্যর্থনার রীতি এক। সামনে কিছু ফাইল-টাইল জাতীয় জিনিস নিয়ে তাঁরা পড়তে ব্যস্ত থাকেন। ইনিও তাই ছিলেন। ‘রণজয়’ নামটা কানে যেতে সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালেন।

    ‘মেধা!’ চতুর্গুণ বিস্ময়ের সঙ্গে ভদ্রলোক বলে উঠলেন, ‘মেধা ভাটনগর, তুমি এখানে? কেমন আছো? কি করে এলে?’

    মেধার ছাত্রজীবনের সহপাঠী রণজয় বিশ্বাস প্রথমেই পুরনো দিনের স্মৃতি রোমন্থনে একেবারে উন্মন হয়ে গেলেন।

    ‘আঃ সেই সব দিনগুলো! কলেজ স্ট্রিটের ট্রাম-বাস-মোটরগাড়ির অবিরাম আবহসঙ্গীত। আশুতোষ বিল্ডিংয়ের মধ্যে সিনারিও আরম্ভ হল। এস. ডি. ঘরে ঢুকেই রোল কল করতে করতে ধুন্ধুমার বকতে আরম্ভ করলেন। কাট। পেছনের বেঞ্চ থেকে প্রদীপ হেঁড়ে গলায় বলল, ‘সার, মে আই শাট দা ডোরস অ্যান্ড দা উইনডোজ?’—‘কেন? হোয়াই?’ বকুনির স্রোতে বাধা পড়ায় এস. ডি. খানিকটা থমকে গেছেন। প্রদীপ বলল—‘বড্ড অপমান লাগছে সার। অন্যরাও তো সব শুনছে। তাছাড়া জানলা-দরজার ফাঁক দিয়ে কিছুটা এসকেপ করেও যাচ্ছে। টোটাল এফেক্টটা হচ্ছে না! কাট। এবার ক্যামেরা সরে যাবে মেয়েদের মুখের ওপর। ভয়ের চোটে হাসি চেপে আছে, মুখগুলো টকটকে।’

    মেধা হাসতে লাগলেন, ‘হ্যাঁ প্রদীপ ছিল একের নম্বর বিচ্ছু…। তুমিও কিছু কম ছিলে না। আচ্ছা রণজয় আমার ছাত্র দেবপ্রিয় চৌধুরীকে ড্রাগ-চালানের দায়ে ধরেছ কেন? প্রিপসট্রাস!’

    রণজয়ের চোখ সতর্ক হয়ে উঠল। বললেন, ‘ও! তা এই দেবপ্রিয় চৌধুরীটি তো মেডিক্যাল কলেজের ছেলে, তোমার ছাত্র হল কী সুবাদে?’

    —‘আমি ইতিহাস পড়াই রণজয়। ইতিহাস সবার পাঠ্য।’

    —‘জবাবটা মেধা ভাটনগরের মতোই হয়েছে’—রণজয় হেসে ফেললেন, তারপর বললেন

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    কৌতুক সংগ্রহ
    গ্রন্থাগার
    বাংলা বই
    PDF বই
    বইয়ের তালিকা
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বই পড়ুন
    অনলাইনে বই

     

    —‘সিরিয়াসলি বলো তো মেধা, ব্যাপার কি? ড্রাগ-অ্যাবিউজ ফাইট করবার জন্য আমাকে কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। এই ছেলেটিকে আমার লোক বেশ কিছুদিন চেজ করে করে ধরেছে। এর সঙ্গে তোমার সম্পর্ক কি?’

    মেধা বললেন—‘আমার সঙ্গে কিছু ইমপর্ট্যান্ট উইটনেস রয়েছে। তাদের সঙ্গে তুমি একটু কথা বলো।’

    —‘ওর আত্মীয় স্বজন?’

    —‘ওর সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় এখানে আমিই। আমার আরও কিছু ছাত্র-ছাত্রী আছে, ওরা সবাই একসঙ্গে নানা ধরনের সোশ্যাল ওয়ার্ক করে, ওদের সঙ্গে কথা বললেই জিনিসটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে!’

    রণজয় ওদের ডেকে পাঠালেন।

    —‘তুমি এই মেয়েটির সঙ্গে কথা বলো’—মৈথিলীকে দেখিয়ে দিলেন মেধা।

    মৈথিলী এগিয়ে এসে রণজয়কে নমস্কার করে বলল—‘দেবপ্রিয় চৌধুরী আমাদের বছরের সবচেয়ে উজ্জ্বল ছাত্র। এইচ. এস-এ রেকর্ড মার্ক্স পেয়ে ফার্স্ট হয়। মেডিক্যাল কলেজেও ওর পার্ফম্যান্স খুব ভালো। ও গ্রামের ছেলে। এখানে কোনও পারিবারিক বন্ধুর বাড়ি থেকে পড়ে। আমাকে ও গত নভেম্বর মাসের সতেরই, সন্ধে সাতটা নাগাদ কথাচ্ছলে জানায় কে বা কারা ওকে ড্রাগ ধরাতে চাইছে ওর সিগারেটের প্যাকেট বদলে দিয়ে। ওর কথা শুনে মনে হয় এদের ধরতে ও বদ্ধপরিকর।

     

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    লেখকের বই
    PDF
    বাংলা সাহিত্য
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বই পড়ুন
    স্বাস্থ্য টিপস
    পিডিএফ
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার

     

    —‘প্রথমে হয়ত সদুদ্দেশ্যই ছিল। কিন্তু ড্রাগ এমনই জিনিস…’

    —লক্ষ্মীশ্রী হঠাৎ বাকি দুজনকে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে এলো। তার চোখ জ্বলছে। বলল—‘মিঃ ইন্সপেক্টর, আমাকেও কেউ ড্রাগ ধরাতে চেয়েছিল। দেবপ্রিয় চৌধুরী হ্যাজ প্রিভেনটেড ইট। আপনারা আসল নকল ধরতে পারেন না? দেবপ্রিয় এদের ধরবার জন্য আজ তিন বছর সাধনা করছে। আপনারা আসল বদমাশগুলোকে ধরতে পারবেন না। অনেস্ট প্রোবিং যে করছে, তাকে ধরছেন! ওয়ান্ডারফুল!’

    উজান বলল—‘লুকু তুই চুপ কর।’

    রণজয় অবাক হয়ে লক্ষ্মীশ্রীকে দেখছিলেন। বললেন—‘তোমাকে ড্রাগ ধরাতে চেয়েছিল কে? কিভাবে?’

    —‘অতসব বলবার দায় আমার নেই। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সামলাবো। আপনি দেবকে ডেকে পাঠান, পাঠিয়ে দেখুন ও ড্রাগ অ্যাডিক্টের মতো আচরণ করে কি না।’

     

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    Library
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    অনলাইন বুকস্টোর
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    PDF
    নতুন বই

     

    রণজয়ের ইঙ্গিতে একটু পরেই দেবপ্রিয়কে আনা হল। দেখেই মেধা উঠলেন। এরা ওকে মারধোর করেছে। দেবপ্রিয়র চোখ লাল, চুল অবিন্যস্ত। যে দুজন কনস্টেবল ওকে ধরে এনেছিল তাদের একজন বলল—‘সার, জামাকাপড় থেকে পর্যন্ত উৎকট গন্ধ বেরোচ্ছে।’

    —‘পকেট সার্চ করে কি কি পাওয়া গেছে দেখাও তো।’

    কনস্টেবল দুটি তিন-চার রকম সিগারেটের প্যাকেট, দেশলাইয়ের বাক্স, মানিব্যাগ, এবং গোটা দুই রুমাল এনে রাখল টেবিলের ওপর। মানিব্যাগটা উপুড় করে তার থেকে কিছু খুচরো টাকাপয়সা বার করল ওরা। সব মিলিয়ে টাকা তিরিশের মতো এবং কিছু রেজগী। তারপর বার করল একটা প্যাকেট, রণজয় বিশ্বাসের দিকে সেটা এগিয়ে দিয়ে বলল—‘সার ব্রাউন সুগার।’

    হঠাৎ দেবপ্রিয় কথা বলে উঠল। বলল ‘সিগারেটের প্যাকেট চারটে আছে দেখবেন। যে দুটো খালি হয়ে এসেছে, সেগুলো অর্ডিনারি চারমিনার। অন্য দুটোয় সিগারেটের মশলার সঙ্গে হেরোইন মিক্স করা আছে। দেখবেন দুটোই ভর্তি।’ প্রশান্ত স্বরে কথাগুলো বলে দেবপ্রিয় টলতে লাগল।

     

    আরও দেখুন
    ই-বই পড়ুন
    বাংলা ডিকশনারি অ্যাপ
    নতুন বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাইশে শ্রাবণ
    PDF বই
    PDF
    বাংলা কৌতুক বই
    বুক শেল্ফ
    Books

     

    লুকুর চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। সে ছুটে গিয়ে দেবপ্রিয়র পাশে দাঁড়াল—‘দেব, তোমাকে ওরা মেরেছে, না?’

    দেবপ্রিয় বলল—‘লুকু উত্তেজিত হয়ো না।’ তারপর রণজয় বিশ্বাসের দিকে তাকিয়ে বলল—‘মাফ করবেন, আমি আপনার নাম জানি না, পদ জানি না, শিক্ষক ছাড়া কাউকে ‘সার’ বলি না, আমি টলছি, ড্রাগের নেশায় নয়, কাল থেকে না খেয়ে, ঘুসুড়ির ঠেকে পুলিশের প্রতীক্ষায় ঘণ্টার পর ঘণ্টা মারিজুয়ানা আর হেরোইনের ধোঁয়ার মধ্যে বসে থেকে এবং তারপর যখন সত্যিই আপনারা এলেন তখন আপনাদের হাতে উত্তম-মধ্যম খেয়ে।’

    রণজয় কনস্টেবল দুটিকে বললেন—‘ওকে ছেড়ে দাও, বসতে দাও, দুধ আনো খানিকটা।

    কনস্টেবল দুটি চলে গেলে রণজয় বললেন—‘এক্সপ্লেন ইওরসেল্ফ।’

    দেবপ্রিয় একটু ঝুঁকে বসেছিল— সে বলল—‘গত তিন বছর লুকোচুরি খেলার ধরন দেখে মনে হয়েছে বিশ্বাস করার মতো মানুষ এখানে খুব কম। আপনাকে কি বিশ্বাস করা যায়? এনিওয়ে আই ডোন্ট কেয়ার এনি মোর।’

     

    আরও দেখুন
    বাংলা হস্তলিপি কুইল
    পিডিএফ
    লেখকের বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা বইয়ের উপহার কার্ড
    লাইব্রেরি
    অনলাইনে বই
    বুক শেল্ফ
    গ্রন্থাগার

     

    মেধা বললেন—‘দেব কি বলছিস? ঠিক করে বল।’ তাঁর ইঙ্গিতে উজান কোথা থেকে দুটি ঠাণ্ডা দুধের বোতল যোগাড় করে এনেছিল। মেধা বললেন—‘রণজয়, এগুলো ওকে দিতে পারি?’

    —‘দাও।’ একটা খেলো দেবপ্রিয়। তারপর ঝোঁকহীন ইংরেজিতে বলল— ‘আই ওয়ান্টেড দা পুলিশ টু ফলো মি। আই ডেলিবারেটলি স্টেইড ইন দা ডেন লং আফটার আদার্স ক্লীয়ার্ড আউট, প্রিটেন্ডিং দ্যাট আই ওয়াজ আউট। আই ডিড দিস টাইম অ্যান্ড এগেইন। বাট ইয়োর পীপল ইনভেরিয়েবলি অ্যারাইভ্‌ড্‌ হোয়েন দা কোস্ট ওয়াজ ক্লীয়ার। দে কলারড্‌ অ্যান্ড ম্যানহ্যাণ্ড্‌ল্‌ড্‌ মি। ইউ নো বেস্ট হোয়েদার অল দিস ইজ ডেলিবারেট অর নট।’

    দেবপ্রিয়র কথা শেষ হতে না হতেই কলিংবেল টিপেছিলেন রণজয়। কনস্টেবলকে কি ইঙ্গিত করলেন, একজন পুলিশ অফিসার এসে ঢুকলেন। তিনি অন্যদের সম্পূর্ণ অগ্রাহ্য করে সোজা রণজয় বিশ্বাসের কাছাকাছি চলে গেলেন এবং চুপিচুপি কি সব বলতে লাগলেন। শুনতে শুনতে রণজয়ের মুখ গম্ভীর হয়ে উঠছিল। অফিসারটি চলে যাবার পর তিনি লক্ষ্মীশ্রীর দিকে তাকিয়ে বললেন, ‘তোমার নাম কি?’

     

    আরও দেখুন
    পিডিএফ
    লাইব্রেরি
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বই ডাউনলোড
    বাংলা অডিওবুক
    বইয়ের
    স্বাস্থ্য টিপস
    কৌতুক সংগ্রহ
    PDF
    বাংলা কৌতুক বই

     

    লক্ষ্মীশ্ৰী বেশ কড়া সুরে নিজের নাম বলল। রণজয় বললেন—‘ঠিক আছে তোমরা তিনজন তোমাদের বন্ধুকে নিয়ে যেতে পারো। ওর নামে কোনও চার্জের রেকর্ড নেই। ওকে আমরা ধরিনি। নাউ ইউ ক্যান অল গো। ও কে?’

    লক্ষ্মীশ্রী দৃঢ়স্বরে বলল— ‘কিন্তু আপনারা ওকে শুধু শুধু মেরেছেন। এর জবাবদিহি আপনাদের করতে হবে। নইলে আমরা ছাড়ব না। অনেকদূর পর্যন্ত যাবো এর জন্য।’

    —‘ঠিক আছে’, রণজয় হঠাৎ তাঁর টেবিলের ড্রয়ার খুললেন, একটা বড় প্যাকেট বার করে ছিঁড়ে ফেললেন। বার হল অনেকগুলো পাতলা পাতলা চকোলেট বার। তিনি সেগুলো চার বন্ধুর দিকে ঠেলে দিয়ে বললেন—‘এগুলো সুইস চকোলেট। ভেতরে খুব সুন্দর নির্দোষ ওয়াইন আছে। এগুলো তোমরা খাও, উই আর ফ্রেন্ডস নাউ। আর তোমাদের বন্ধুকে খুব সাবধানে নিয়ে যেও। আমি তোমাদের দিদির সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। ওঁর কাছ থেকে পরবর্তী করণীয়গুলো তোমরা জেনে নেবে।’

    চকোলেটগুলো কেউ ছুঁলো না। রণজয় নিজেই একটার মোড়ক ভেঙে দেবপ্রিয়র দিকে এগিয়ে দিয়ে বললেন—‘তোমার নাম কি? দেব? শোনো, এগুলো খুব নারিশিং। মিলিটারিতে ডিস্ট্রিবিউট করা হয়। তোমার ওপর খুব ধকল গেছে কাল থেকে। য়ু আর লিটর‍্যালি আ হাংরি ইয়ং ম্যান। টেক ইট, সে, ফ্রম অ্যান আঙ্কল।’

     

    আরও দেখুন
    বাংলা রান্নার রেসিপি বই
    ডিজিটাল বই
    নতুন বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা হস্তলিপি কুইল
    রেসিপি বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    পিডিএফ
    বুক শেল্ফ

     

    দেবপ্রিয় নিতান্ত অনিচ্ছার সঙ্গে চকোলেটটা নিল। কিন্তু মুখে পুরল না। সে উঠে দাঁড়াল। মেধা বললেন—‘বাইরে বিশ্বজিৎদা আছেন, তোরা সবাই লুকুর বাড়ি যা। আমি ওখানেই তোদের সঙ্গে দেখা করব।’

    ওরা চলে গেলে রণজয় বিশ্বাস কয়েক মিনিট চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন। তারপর যেন আপন মনেই বললেন— ‘ওরা তা হলে আমার সঙ্গে সন্ধি করল না!’

    টেবিলের ওপর ছড়ানো চকোলেটগুলোর দিকে তাকিয়ে মেধা হেসে বললেন, ‘ওরা যে সুবিচার চেয়েছিল, তা তো তুমি ওদের দাওনি! কি করে সন্ধি করবে?’

    রণজয় বললেন—‘মেধা, পুলিশ কিন্তু ভারত সেবাশ্রম সংঘের সাধু নয়। তার সঙ্গে টক্করে এলে দু-চার ঘা খেতে হতে পারে।’

    —‘সেটা টক্করে এলে। যে সহযোগিতা করছে…’

     

    আরও দেখুন
    বইয়ের
    বাইশে শ্রাবণ
    নতুন বই
    বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার
    PDF
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    Books

     

    হঠাৎ রণজয় ভেতরে ভেতরে কি যেন একটা সিদ্ধান্ত নিয়ে টেবিলের ওপর ঝুঁকে পড়লেন, নিচু গলায় বললেন—‘মেধা, দ্যাট বয় ইজ ইন গ্রেট ডেঞ্জার।’

    —‘মানে?’ মেধা সোজা হয়ে বসলেন।

    —‘কিছুদিন আগে, ধরো বছরধানেকের সামান্য বেশি! এক বিখ্যাত কলেজের ছাত্রকে সার্কুলার রেলের কোনও একটা জায়গায় গলা-কাটা অবস্থায় পাওয়া যায়। নির্দিষ্ট সময়ে ট্রেনটা এসে গেলে, অ্যাকসিডেন্ট বলেই চলে যেত জিনিসটা। মনে আছে?’

    মেধা মাথা নাড়লেন।

    —তা হলে এ-ও নিশ্চয় মনে আছে তার এক সহপাঠীকে পুলিশ মার্ডার চার্জে ধরে। কেসটা দাঁড়ায়, এক সহপাঠিনীকে কেন্দ্র করে এদের মধ্যে লাভ-ট্র্যাঙ্গল ছিল, যার ফলে এই খুন। কনভিকশন শেষ পর্যন্ত হয়নি, অভিযুক্ত ছেলেটির বাবা খুব প্রভাবশালী মহলে ঘোরাফেরা করেন। কিন্তু আমার কাছে খবর আছে সংশ্লিষ্ট মেয়েটির কাছে কে বা কারা বার বার ফোন করে এই প্রেম-ত্রিভুজের কথা স্বীকার করে নিতে বলে। অভিযুক্ত ছেলেটি নাকি মরিয়া হয়ে উঠেছিল, মাঝে মাঝেই হত্যার ভয় দেখাত, এটাও তারা মেয়েটিকে স্বীকার করে নিতে বলে। মেয়েটি ছিল অনমনীয়। তাকে একবার একটা অ্যামবাসাডর গাড়ি আরেকবার একটি ট্রাক ধাক্কা মারে, সামান্য ক্ষতি হয় তাতে। সেই অবস্থায় আবার ওই ফোন আসে। যাই হোক, এই মেয়েটি তার সাক্ষ্যে অটল থাকে বলেই সহপাঠী ছেলেটি রক্ষা পেয়ে যায়।’ রণজয় চুপ করলেন।

     

    আরও দেখুন
    বাংলা রান্নার রেসিপি বই
    Library
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ই-বুক রিডার
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    লাইব্রেরি
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    কৌতুক সংগ্রহ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার

     

    মেধা অধৈর্য গলায় বললেন—‘সো হোয়াট? এই সব পুরনো স্ক্যান্ডাল আমাকে শোনাচ্ছো কেন?’

    —‘শোনাচ্ছি এইজন্যে যে আসলে এই ছেলেটি ড্রাগ-ট্র্যাফিকারদের শিকার। খুব ট্যালেন্টেড ছেলে। তার রোখ চেপে গিয়েছিল যেমন করে হোক ছাত্রদের সর্বনাশ যারা করছে, তাদের ধরবে। ওই তার পরিণাম।’

    —‘জানো যদি, তো আসল অপরাধীদের ধরলে না কেন?’

    —‘কোনও প্রমাণ ছিল না। তা ছাড়াও ছেলেটির পেছনের পকেটে একটা “জেনুইন” সুইসাইড নোট পাওয়া যায়।’

    —‘তাহলে নিশ্চিতই বা হচ্ছো কি করে যে এটা ড্রাগ-ব্যবসায়ীদের ব্যাপার?’

    —‘সব কথা তোমাকে বলা সম্ভব নয় মেধা, দো য়ু আর মাই ওল্ড ফ্লেম,’ হাসতে হাসতে বললেন রণজয়;—‘এইটুকু শুধু জেনে রাখো এই ডেনগুলোর পেছনে প্রচুর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। বিরাট র‍্যাকেট একটা। পলিটিকস করতে গেলে আজকাল গুণ্ডাদের হাতে রাখতে হচ্ছে, গুণ্ডাদের চাই রেস্ত, অনে-ক অনে-ক, যা দিয়ে গোটা সমাজকে ভীত, কোণঠাসা করে রাখা যায়। সুতরাং ড্রাগ। সবটাই ভিশাস সার্কল। এ এক নতুন প্রেমচক্র। তোমার এ ছাত্রটি আগুনে হাত দিয়েছে। ওরই বিপদ বুঝে আমাদের ইন্‌স্‌পেক্টর রক্ষিত ওকে ধরে এনে, খানিকটা ধোলাই দিয়ে, ধরে রাখতে চেয়েছিল। সবটাই আই-ওয়াশ। আমাদের লোকেরা ইশারায় বুঝে যায় কে জেনুইন, কে জেনুইন নয়।’

     

    আরও দেখুন
    ডিকশনারি
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    অনলাইনে বই
    পিডিএফ
    লাইব্রেরি
    অনলাইন বুকস্টোর
    বাংলা ই-বুক রিডার
    ই-বই পড়ুন
    রেসিপি বই
    বাইশে শ্রাবণ

     

    —‘ইশারা-টিশারা নয়। তোমাদের লোকেরা সব কিছুই বোঝে।’

    —‘জেনেশুনে ন্যাকা সাজে। সময়। সময়ের জন্য অপেক্ষা করে। বুঝলে কিছু?’

    —‘তাহলে এখন উপায়?’ মেধা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন।

    —‘ওকে কিছুদিন কলকাতা থেকে সরিয়ে দাও।’

    —‘রণজয়, তোমরা তাহলে এই ডেনগুলোকে, এই ড্রাগের ব্যবসাদারদের উচ্ছেদ করবে না?’

    —‘লেটস সী’—নিচু গলায় বললেন রণজয়। তারপর হঠাৎই একটু চড়া সুরে বললেন ‘যাক এই উপলক্ষ্যে যে আবার এতদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে গেল এটাই আমার ভাগ্য। তোমার ছাত্রটিকে কোনও নার্সিংহোমে রাখার ব্যবস্থা করো দরকার হলে। আর মেধা, কোনও অসুবিধেয় পড়লে অবশ্যই আমার কাছে আসবে। তোমাকে আমার প্রাইভেট নম্বর দিয়ে রাখছি, আমি যখন যেখানেই থাকি, এই নম্বরটা দিয়ে আমাকে খুব তাড়াতাড়ি রীচ করতে পারবে।’

     

    আরও দেখুন
    লাইব্রেরি
    বাংলা কৌতুক বই
    বাংলা হস্তলিপি কুইল
    PDF বই
    পিডিএফ
    বইয়ের
    বইয়ের তালিকা
    ডিজিটাল বই
    বই পড়ুন
    ই-বই সাবস্ক্রিপশন

     

    নম্বরটা নিয়ে মেধা চলে আসছিলেন। হঠাৎ কি মনে হল ফিরে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়েই নিচু গলায় বললেন—‘রণজয়, তুমি এইজন্যই ট্রান্সফার হয়েছ বলছ, তোমার নিজেরও তো বেশ বিপদ মনে হচ্ছে!’

    —‘বলছ?’ রণজয় দশ আঙুলের মাথা দিয়ে মন্দিরের চুড়ো করতে চেষ্টা করছেন। বললেন—‘ইন দ্যাট কেস, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা/ বিপদে আমি না যেন করি ভয়।’

    —‘প্রার্থনাটা কার কাছে করছ?’

    —‘দ্যাট ডিপেন্ডস, কনফার্মড মার্কসিস্টদের কাছে বিশ্বাসের কথা প্রার্থনার কথা বলতে হলে ভাবতে হয়। আচ্ছা মেধা তুমি এইসব ছেলেদের নেত্রী? ওই ছেলেটি দেবব্রত না দেবপ্রিয়, ওকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগ দিতে বলো না! বুদ্ধিমান, শুভবুদ্ধিসম্পন্ন, হী ইজ স্পিরিটেড। ঠিক যতটা দুঃসাহস থাকা প্রয়োজন সেটুকুও ওর আছে। এরকমই দরকার, নইলে পুলিসি-ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়বে।

    —‘কিন্তু ও তো শীগগীরই ডাক্তার হয়ে বেরোচ্ছে! তাছাড়া ওরা সরকারি কাজ করবে না। যেটুকু না করলেই নয়, সেটুকু ছাড়া সরকারি ব্যাপারের সঙ্গে ওরা সম্পর্ক রাখতে চায় না।’

    —‘কেন?’

    —মেধা চুপ করে রইলেন।

    —‘বলবে না?’

    —‘রাজনীতির সঙ্গে জড়িয়ে যেতে ওরা চায় না।’

    —‘সরকারের বাইরেও তো রাজনীতি রয়েছে।’

    —‘তাকেও ওরা এখনও পর্যন্ত বর্জন করে চলেছে।’

    —‘ওদের পরিচালিকা তো একদা আকণ্ঠ নিমগ্ন ছিলেন রাজনীতিতে।’

    কি যেন বলতে গিয়ে সামলে নিলেন মেধা। তারপর বললেন—‘লক্ষ্যে পৌঁছতে গিয়ে কেউ যদি একটা পথ ধরে এগিয়ে দেখে সামনে অতলস্পর্শ খাদ, তখন কি ভিন্ন পথ ধরবার স্বাধীনতা বা অধিকার তার নেই?’

    —‘সেটাতেও যদি সামনে খাদ থাকে?’

    —‘দ্বিতীয়বার সে নিশ্চয়ই খানিকটা সার্ভে করে নিয়ে এগোবে। হয়ত এ পথের খাদ তেমন চওড়া নয়।’

    —‘ভালো!’ রণজয় বললেন, ‘রাজনৈতিক সচেতনতা বাদ দিয়ে চলবে? চলা সম্ভব নাকি?’

    —মেধা অবাক হয়ে বললেন, ‘রাজনৈতিক সচেতনতা বাদ? কে বললে? এরা পুরোমাত্রায় সচেতন। কোথায় কি ঘটছে, কেন ঘটছে সব জানে, হিসেব রাখে, তাছাড়া আমি পরিচালক এটা তোমার ভুল ধারণা। এরা স্বাধীনভাবে নিজেদের গড়ছে। আমি একজন সাজানো উপদেষ্টা, তার বেশি কিছু নয়।’

    —‘হ্যাঁ, তুমি সাজানো, আর ওরা আপনি গড়ে উঠছে! এসব মিথ্‌ আমায় বিশ্বাস করতে বলো না মেধা। ওই মেয়েটি, কি যেন নাম বললে? লক্ষ্মীশ্রী? শী ইজ এ ভেরি আনইউসুয়াল টাইপ। ওকে দেখে আমার ছাত্রজীবনের মেধা ভাটনগরের কথা মনে পড়ে যাচ্ছিল।’

    মেধা মনে মনে অবাক হলেন। মুখে কিছু প্রকাশ করলেন না। যাবার সময়ে শুধু বললেন—‘এইসব ছেলেমেয়েদের আত্মশক্তিতে বিশ্বাস করতে না পারলে ঠকবে, রণজয়। এরা সত্যিই স্বয়ম্ভর।’

    বাইরে বেরিয়ে হাঁটতে লাগলেন মেধা। ডালহৌসি গিয়ে মিনিবাস ধরবেন। তাঁকে প্রথমেই যেতে হবে বিশ্বজিৎ মজুমদারের বাড়ি রিচি রোড। সেখানে ওরা নিশ্চয়ই তাঁকে আশা করছে। রণজয় বলল লক্ষ্মীশ্রী তাঁর মতো, রঘুনন্দন বলেছিলেন মৈথিলী তাঁর মতো। মৈথিলী আর লক্ষ্মীশ্রী কতো আলাদা! যদিও দুজনের খুব বন্ধুত্ব। বন্ধুত্ব তো অনেক সময়েই বিপরীত মেরুর সঙ্গে হয়। হঠাৎ তাঁর মনে হল তিনি কি তা হলে বিশ্বময় ছড়িয়ে যাচ্ছেন? লক্ষ্মীশ্রী তাঁর মতো, মৈথিল তাঁর মতো, এর পরে কারো মনে হবে গুঞ্জন তাঁর মতো, ছাত্রসংঘের আরও সব কর্মী মেয়েরা—উজ্জ্বল, বুদ্ধিময় মুখচোখ, প্রত্যয়ে সংকল্পে স্থির, তারা সবাই কি মেধা ভাটনগরের আদলে গড়া? ভাবতে কি অসম্ভব ভালো লাগল। তাঁর শরীরটা যেন বিশাল হতে হতে ক্রমশই ঢেকে ফেলেছে কলকাতার রাজপথ, জনপথ। তারপর হঠাৎ সেই মহাকায় শরীর ভস্মে পরিণত হল, ভস্ম উড়ে যাচ্ছে এখানে, ওখানে, সেখানে। উঠে দাঁড়াচ্ছে শত শত মেধা ভাটনগর। এক রূপে নয়, শতরূপে। দেবপ্রিয় রূপে। উজান আফতাব রূপে, পূর্ণিমা, হাসিনা, সঙ্ঘমিত্রা, মীনাক্ষী, সন্দীপ, মৌমিতা, অজপা, শান্তনু, প্রমিত, শর্মিষ্ঠা, অনমিত্র, সঞ্জয়..অনেক..অনেক। সারা পথটা রোমাঞ্চিত হয়ে হাঁটতে লাগলেন মেধা। তিনি বিবাহিত, কিন্তু কুমারী। সন্তানধারণ করা কি জিনিস জানবার সুযোগ হয়নি। কিন্তু কাল রাত থেকে তিনি যেন গর্ভভারে পীড়িত। কেউ কি তাঁকে শত পুত্রের জননী হও বলে আশীর্বাদ করেছিল? স্বামী অন্ধ বলে তিনি তো নিজের চোখ কখনও আবৃত করেননি! তাহলে তাঁর শত পুত্র-পুত্রী নিশ্চয় কুলক্ষয়ী হবে না। তাছাড়াও তাঁর এ গর্ভ তত আবিষ্ট গর্ভ, ইম্যাকুলেট কনসেপশন। ইতিহাস বলছে কুমারী জননীর সন্তানরা সব সময়ে সন্ত হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকুশে পা – বাণী বসু
    Next Article শ্বেত পাথরের থালা – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Our Picks

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }