Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উত্তরসাধক – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প289 Mins Read0
    ⤶ ⤷

    উত্তরসাধক – ২১

    অধ্যায় : ২১

    আজ রাত্তিরে মেধার চোখে ঘুম আসছে না। সারা সন্ধে বৃষ্টি হয়েছে। জল জমে গেছে রাস্তায় রাস্তায়। মরশুম শেষ হয়ে আসছে তবু এরকম ভারি বৃষ্টি। এলোমেলো ছাট দিচ্ছিল অনেকক্ষণ। জানলা বন্ধ করে রাখতে হয়েছিল। এখন অনেক রাত, বৃষ্টি থেমেছে। ভেজা-ভেজা দমকা হাওয়া দিচ্ছে থেকে থেকে। শিয়রের জানলাটা খুলে দিয়েছেন এবার। কালচে নীল আকাশ, চোখ চেয়ে কটাক্ষে আকাশ দেখতে না পেলে তাঁর ঘুম আসে না। চাঁদ উঠেছে মেঘের আড়ালে। চাঁদের ওপর দিয়ে বড় বড় মেঘের চাঙড় ভেসে যাচ্ছে। অন্ধকার, আবার আলো, আবার অন্ধকার। মেধা উঠে ছাতের দরজা খুললেন। ছাতে উঠে গেলেন। এ বাড়ির এই একটা ত্রুটি। বারান্দা নেই। ছাতটাকেই বারান্দার মতো শৌখিন করে তৈরি করেছিলেন বাবা। খোলামেলায় যাবার ইচ্ছে হলে ছাতে উঠে আসতে হয়। মেধা পায়চারি করছেন। অশান্ত পদক্ষেপ। আজ কদিন ধরেই তাঁর খুব অস্থির লাগছে। গুঞ্জন চলে যাচ্ছে। গুঞ্জন চলে যাচ্ছে। শুধু চলে গেলে এতো চিন্তা ছিল না। কত আসবে। কত যাবে। সে হিসেবে তো সেরকম কিছু বিয়োগ হয়ইনি। কিন্তু গুঞ্জন বুকে কষ্ট নিয়ে যাচ্ছে।

    গুঞ্জনকে ওরা ফেয়ারওয়েল দিল। গুঞ্জন তাঁর কাছে থাকতে চাইল। আগে বাড়িতে লুকুকে, মৈথিলীকে কত রেখেছেন তিনি। ওরা দু বন্ধু তো যখন তখন আসত, এসে আর যেতে চাইত না। দুজনেই মাতৃহীন। মেধা সন্তান গর্ভে ধরেননি। মাতৃস্নেহ কি জিনিস জানা নেই। কিন্তু দুটি মাতৃহীন মেয়েকে তাদের প্রয়োজনের সময়ে আশ্রয় দিতে পেরেছিলেন। আবেগকে তিনি প্রকাশ্য জীবনে যথাসাধ্য পরিহার করে চলতে চেষ্টা করেন। আবেগ তাঁর নির্জন সময়ের একলার উপভোগের বস্তু। আবেগ সৃজনী-প্রতিভার সহচর ও স্নায়ুতন্ত্র এবং এণ্ডোক্রিন গ্রন্থি মন্থন করা অমৃত এবং গরল, ঊর্বশী এবং লক্ষ্মী, ঐরাবত, উচ্চৈঃশ্রবা এবং কৌস্তুভ। তাকে প্রয়োজনমতো বক্ষে ধারণ করো তাকে তোমার বাহন বানাও, তীব্র বৃংহণে, গম্ভীর পদক্ষেপে, কিম্বা উচ্চ হ্রেষায় শূন্য প্রকম্পিত করে সে তোমায় লক্ষ্যে পৌঁছে দেবে। সে উত্তেজক আবার শান্তশ্রীমণ্ডিত সৌন্দর্যসার। সে আবার ধন্বন্তরিও। কতবার সে নিভৃতে নিরাময় রূপে এসেছে। মেধা এই আবেগের নীলকৃষ্ণ গরলটুকু তাঁর কণ্ঠে ধারণ করে থাকেন। হৃদয়ে পৌঁছতে দেন না। মস্তিষ্কে উঠতে দেন না।

    গুঞ্জন বলল—‘মিস, আজ আমি আপনার কাছে থাকি।’

    —‘থাক। হোস্টেলে ফোন করে দে। না হলে অনর্থক কথা শুনবি।’

    অনেক চেষ্টা করেও ফোন পাওয়া গেল না। উজান বলল—‘আমি খবর দিয়ে যাবো এখন।’

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    উত্তরসাধক
    ডিকশনারি
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    PDF
    ই-বই সাবস্ক্রিপশন
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    ডিজিটাল বই
    লাইব্রেরি

     

    ঘরের ভেতর সেদিন খুব গুমোট। মেধা বললেন—‘গুঞ্জন আমি ছাতে যাচ্ছি। তুই আসবি?’

    তিনি বুঝতে পারছিলেন গুঞ্জনের কিছু বলার আছে। গুঞ্জনকে নিজের একটা শাদা বিদেশী নাইট-ড্রেস পরতে দিয়েছেন। লেসে ভর্তি পোশাকটা। গুঞ্জন প্রায় মেধার কাছাকাছি লম্বা। ওর কুচকুচে কালো চুল কাঁধ পর্যন্ত থাকে থাকে কাটা। খুব জৌলুস-অলা চেহারা। অনেকের মধ্যে চোখে পড়ার মতো। মাধুর্য একটু কম। কিন্তু খুব জমকালো।

    মেধা বললেন—‘তোর রুটিগুলো দারুণ সুন্দর হয়েছিল।’

    —‘পাঞ্জাবি রুটি। আমার দাদিমার কাছ থেকে শিখেছি।’

    —‘এক পিঠ সেঁকিস, না?’

    —‘হ্যাঁ খুব পাতলা তো! গুজরাটি রুটি খেয়েছেন? আরও পাতলা, ভীষণ ভালো খেতে। ওরা সেগুলো তাওয়ার ওপর সেঁকে সেঁকে একেবারে ক্রিস্‌প্‌ করে নিয়ে কৌটোর মধ্যে রেখে দেয়। মাখন বা জ্যাম লাগিয়ে খায়। খাকরা বলে।’

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    উত্তরসাধক
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    Books
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা রান্নার রেসিপি বই
    নতুন বই
    বাংলা ডিকশনারি অ্যাপ

     

    মেধা হেসে বললেন—‘ভারতবর্ষে বোধহয় যতরকম জাতি ততরকম রুটি। রুটির আমি রুটির তুমি তাই দিয়ে যায় চেনা। কি রিচ দেশটা, ভাবলে অবাক লাগে।’

    —‘ভারতবর্ষকে আপনি খুব ভালোবাসেন, না মিস?’

    —‘বোধহয়।’ গুঞ্জন স্কুলগার্লের মতো মিস বলাটা কোনদিন ছাড়ল না। ওর এই স্বাতন্ত্রটাও মেধার ভালো লাগে।

    ও বলল—‘দেশের মাটিটাকে, না দেশের আইডিয়াটাকে, না মানুষগুলোকে?’

    —মেধা বললেন—‘দ্যাখ গুঞ্জন, আমার বাবার শেষ উপলব্ধি ছিল দেশের মাটিটাই আসল দেশ। মানুষগুলো চেঞ্জিং, চেঞ্জফুল্‌, মাটিটা কনস্ট্যান্ট। এর মধ্যে যুক্তির অংশটা আমি মেনে নিতে পারি না। কিন্তু অনুভূতির দিক থেকে এই ভূখণ্ডের ওপর বোধহয় ভালোবাসা আমার বেশি।’

    —‘মিস, তাহলে আপনি পরিবেশ-বিজ্ঞানীদের সঙ্গে মিলে দূষণমুক্ত করতে চাইতেন জল, বাতাস। বন কাটা বন্ধ করতে চাইতেন। তাতো করেন না! আপনি তো মানুষ নিয়েই কাজ করেন। মানুষ নিয়ে কাজ করেন অথচ তাদের ভালোবাসেন না তা-ও কি হয়?’

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    উত্তরসাধক
    বাংলা ডিকশনারি অ্যাপ
    রেসিপি বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা গানের লিরিক্স বই
    পিডিএফ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    নতুন বই
    ই-বই সাবস্ক্রিপশন

     

    গুঞ্জন আজ তাঁকে এরকম ছিন্নভিন্ন করার মেজাজে কেন আছে মেধা বুঝতে পারছিলেন না। বললেন,—‘বাসি। নিশ্চয়ই বাসি। কিন্তু তারা এই ভূমির অবিচ্ছেদ্য অঙ্গ আমার কাছে। আমিও এক রকমের এনভায়রনমেন্টালিস্ট। জল, বাতাস, বন শুদ্ধ করবার মন নিয়েই আমি ভারতের মানুষ, ভারতের সমাজকে গড়বার চেষ্টা করি বোধহয়।

    —‘তার মানে মিস খুঁটিয়ে দেখতে গেলে আপনি আইডিয়াটাকেই ভালোবাসেন।’

    —‘তোর তাই মনে হয়?’

    —‘তবে কি বলুন! এইসব গ্রামের মানুষ যাদের জন্য এত করেন, তাদের আপনি ব্যক্তি হিসেবে দেখেন?

    —‘ব্যক্তি হিসেবে দেখি, কিন্তু ইমোশন্যাল ইনভল্‌ভ্‌মেন্ট চাই না। তবে গুঞ্জন, তোদের কথা আলাদা। তোরা কিন্তু আমার কাছে ব্যক্তি। প্রত্যেকে আলাদা। তোদের সুখদুঃখের কথা আমাকে ভাবায়।’

    —‘তবে কেন উজান বলল গুঞ্জন চলে গেলে আরেকজন তার স্থান নেবে! কোনও অসুবিধে নেই।’

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    উত্তরসাধক
    গল্প, কবিতা
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    ডিজিটাল বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার

     

    —‘গুঞ্জনের কাজটা আরেকজন করবে। কাজের দিক থেকে কোনও ফাঁক পড়বে না। উজান নিজেও চিরকাল থাকবে এ আমি আশা করি না। কাজের চেইনে যদি ফাঁক থাকে তাহলে তোদের সঙ্ঘ চলবে কি করে? তার মানে এই নয় যে তুই গুঞ্জন মানুষটা আমাদের মধ্যে কোনও ভ্যাকুয়াম রেখে যাবি না!’

    —‘যাবো? আমার এমন কি গুণ আছে, এমনকি শক্তি আছে মিস, যাতে আপনাদের মনে শূন্যতা রেখে যেতে পারি! মিস, আমার কাজটুকু ছাত্রসংঘ নেয়। আমাকে নেয় না।’

    মেধা অনেকক্ষণ কিছু বললেন না। গুঞ্জন এতো অভিমানী তাঁর জানা ছিল না। দুজনে দুটো বেতের মোড়ায় বসলেন। খানিকটা পর তিনি বললেন—‘গুঞ্জন এ অভিমান কি তোর সাধারণভাবে ছাত্রসঙ্ঘের প্রতি, না আমার প্রতি, না অন্য কোনও বিশেষ ব্যক্তি আছে এর মধ্যে?’

    চাঁদের আলোয় মেধা দেখলেন গুঞ্জনের চোখ ভারি হয়ে এসেছে। টুপ করে একফোঁটা নামল তার সাদা গালে, আরেক ফোঁটা, আরেক ফোঁটা। ফোঁটাগুলো পরস্পরকে অনুসরণ করতে করতে চিবুকের খাঁজে এসে মিলিত হচ্ছে, তারপর শূন্যে ঝাঁপ দিচ্ছে।

     

    আরও দেখুন
    উত্তরসাধক
    গিফ্টের বাস্কেট
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য ভ্রমণ
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা কৌতুক বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্যের কোর্স

     

    মেধা বললেন— ‘আমার কথা যদি বলিস, আমি তোদের মধ্যে যার যার সঙ্গে খানিকটা মিশেছি প্রত্যেককে গভীরভাবে ভালোবেসেছি, যেন তোরা আমার চোখ, কান, হাত, পা। তোদের কল্যাণ, তোদের সম্পূর্ণতা আমার ততটাই কাম্য যতটা এই বিশাল দেশের। তোরা ঠিক পথে চললে, তোরা কষ্ট পেলে আমি এতো কষ্ট পাই যা আমার কল্পনাতেও ছিল না। কিন্তু নিজের মত যাতে তোদের ওপর চাপিয়ে না দিই, যাতে তোদের চয়েস তোদেরই থাকে, সে বিষয়ে আমি সতর্ক থাকি। আমার কোনও অঙ্গ-প্রত্যঙ্গ কেটে বাদ দেওয়া হলে সেটা তো আমায় মেনে নিতেই হবে। মানিয়ে নিতেই হবে। তোদের চলে যাওয়াটাও সেইরকম। ভেবেছিলাম তোদের ভেতরে ঢুকব না, বাইরে দাঁড়িয়ে থাকব। ইমোশন্যাল ইনভলভ্‌মেন্ট আমাকে কি ভীষণ কষ্ট দেয় তার একাধিক অভিজ্ঞতা আমার আছে। সে রকম হলে আমি পঙ্গু হয়ে যাবো; কাজ করতে পারব না। কিন্তু, তোদের ব্যাপারে আমি এই নীতি বজায় রাখতে পারছি না গুঞ্জন। প্রমিতটা ছাত্রসঙ্ঘের এই সৌহার্দ্য, সৎ-সংকল্পের আবহাওয়াতে থেকেও নষ্ট হয়ে গেল, এ যেন শূলবেদনার মতো আমাকে বিঁধছে।’

    গুঞ্জন হঠাৎ মেধার কোলের ওপর মুখ নামিয়ে দিল, তারপর ফুলে ফুলে কাঁদতে লাগল। ‘মিস আপনি প্রমিতকে বাঁচান। প্রমিত নষ্ট হয়ে যায়নি। আপনি লুকুকে একটু বুঝিয়ে বলুন। লুকু যদি প্রমিতকে অ্যাকসেপট করে ওর জীবনটাই অন্য রকম হয়ে যাবে। মিস, প্লিজ ওকে বাঁচান। দেবের সম্পর্কে লুকুর ব্যাপারটা আসলে হিরো ওয়ারশিপ। দেব আপনার মতো নির্বিকার, মহান, বড় বড় কাজ করার জন্যই ওর জন্ম। ওর লুকুকে না হলেও চলবে, প্রমিতের চলবে না…’

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    উত্তরসাধক
    বইয়ের তালিকা
    বাংলা বইয়ের উপহার কার্ড
    স্বাস্থ্য টিপস
    বই
    বইয়ের
    বইয়ের
    Library
    ডিকশনারি

     

    চোখের জলে মাখামাখি গুঞ্জনের মুখটা অনেক কষ্টে তুলে ধরলেন মেধা। ভারি গলায় বললেন—‘এইজন্যে তুই চলে যাচ্ছিস?’

    গুঞ্জন কোনও উত্তর দিল না। মেধার কোলটা গরম চোখের জলে ভিজে উঠতে থাকল। তিনি কোলের ওপর কালো কঠিন কোমল ক্লান্ত করুণ মাথাটায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলেন। তাঁর মনের মধ্যেকার সক্রিয় ভালোবাসা যদি আরোগ্য হয়ে আঙুলগুলো দিয়ে নামে তো নামুক। বুকের ভেতরে একটা শেল বিঁধেছিল, তীব্র গতিতে আরেকটা শেল এসে বিঁধে গেল। তাঁর বিশাল ভারতকল্যাণযন্ত্রের নাট, বল্ট, পিস্টন, রোলার, সব দীর্ঘশ্বাস ফেলে গা মোড়ামুড়ি দিচ্ছে।

    এতগুলো তরুণ হৃদয় নিয়ে কারবার। এটা তাঁর ভাবা উচিত ছিল। তাঁর অল্প বয়সে ছেলেমেয়েদের মেলামেশা এতো অবাধ হয়নি। তাই হৃদয় নিয়ে গণ্ডগোল প্রায়ই হত। মেধার নিজের বাড়িতে কত খোলামেলা আবহাওয়া ছিল সে সময়ের তুলনায়, বাবা-মার ছাত্ররা যখন তখন আসতেন, দাদাদের বন্ধু-বান্ধব, বাবা-মার ছাত্র-ছাত্রী সবাইকে নিয়েই যেন ছিল তাঁদের বৃহৎ যৌথ পরিবার। তবু তো মেধা অমিয়নাথের প্রচণ্ড আকর্ষণ কাটাতে পারেননি। সে আকর্ষণটা পরে মিথ্যা, গুঞ্জন যাকে হিরো-ওয়ারশিপ বলছে তা-ই-ই প্রমাণিত হয়ে যায়। অমিয়নাথের ঘটনাটা প্রতিষেধক টিকার মতো কাজ করেছে তাঁর জীবনে। বিয়ের কথা মনে হয়েছে, সম্ভাবনাও হয়েছে অনেকবার, কিন্তু আর কখনো অমন গভীরভাবে জড়িয়ে পড়েননি, পড়তে চায়নি তাঁর অন্তরাত্মা। তাঁর আনুগত্য, তাঁর প্রতিজ্ঞা সবই নিয়ে নিয়েছে এই জীবনব্যাপী গবেষণা।

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    উত্তরসাধক
    বাংলা রান্নার রেসিপি বই
    বই ডাউনলোড
    বইয়ের
    নতুন বই
    বই পড়ুন
    বাংলা ই-বুক রিডার
    রেসিপি বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

     

    এ যুগের ছেলে-মেয়েরা কত ছেলেবেলা থেকে মেলামেশা করছে। ওদের সম্পর্ক কত সহজ! গুঞ্জন কী শক্ত মেয়ে। অথচ ভেতরে ভেতরে এইরকম অভিমানী! এই ঝুঁকির কথা ভেবেই বা তিনি কী করতেন! তিনি কি এদের আবেগ-অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারতেন? ওরে তুই ওদিকে যাসনি, এদিকে আয়, এভাবে হৃদয়-নিয়ন্ত্রণ করার ট্রাফিক পুলিস কি পাওয়া যায়! সে পুলিস অনেক দুঃখে নিজেকেই হতে হয়। প্রত্যেকটি মানুষ তার নিজস্ব অভিজ্ঞতার পথ দিয়ে যাবে, যে পথ দিয়ে একজন গিয়ে ঠকেছে, সে পথ দিয়েই আরেকজনকে যেতে হবে। পূর্ববর্তীর অভিজ্ঞতা থেকে—সে প্রায় কিছুই শিখবে না। জীবনের পর্বতারোহণ এমনি এক অদ্ভুত জিনিস!

    প্রমিতের ব্যক্তিত্বটা আজ এই বর্ষণক্ষান্ত রাত্রে তাঁর স্মরণে আসছে বারবার। খুব শৌখিন ছেলে। এতো পরিষ্কার, কড়া ইস্ত্রির পোশাক পরে থাকতো এবং আগাগোড়াই তাকে টিকিয়ে রাখতে পারতো যে ওর বন্ধুরা ঠাট্টা করে বলত, প্রমিত পোশাক পরেনি ওর পোশাক প্রমিতকে পরেছে। ছেলেটা উদার স্বভাব। অনেক টাকা ছাত্রসংঘকে দিয়েছে ডোনেশন হিসেবে। কর্মী হিসেবে উজান বা মৈথিলীর মতো, এমন কি লুকু বা গুঞ্জনের মতোও নির্ভরযোগ্য নয়। কিন্তু সীরিয়াস কাজকর্ম করতে করতে মাঝে মাঝে একটা মুক্তির দরকার হয়। সেই হাসিখুশি, ফাজলামি, রসের স্রোত অব্যাহত রাখার কাজটা প্রমিতকে দিয়ে খুব ভালো হত। প্রমিতের চরিত্রের সীরিয়াস দিকটা তখনই প্রকাশ পেত, যখন ও চুপিচুপি ওঁর মার নাম করে ডোনেশন দিয়ে যেত, বলত—‘ম্যাডাম, আমার নিজের বিজনেস চলবে যতদূর সম্ভব স্ট্রেট লাইনে, আমাদের জীবনধারণের জন্য যতটা দরকার রেখে, বাকি সবটাই ছাত্রসঙ্ঘের কাজে যাবে।’

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    উত্তরসাধক
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    গল্প, কবিতা
    স্বাস্থ্য টিপস
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    অনলাইনে বই

     

    মেধা বলতেন—‘কেন? অত দরকার কি? “আমার ভাণ্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে” এই নীতিই তো ছাত্রসঙঘ নিয়েছে।’

    প্রমিত বিজ্ঞের মতো হাসত—‘কত টাকা লাগবে, আপনার কোনও ধারণা আছে ম্যাডাম! আপনি তো বলেইছেন এদেশে ধনের বণ্টনে চূড়ান্ত বৈষম্য। সিসটেমের বিরুদ্ধে যাবার শক্তি তো আমাদের নেই। এভাবেই সেই বৈষম্য দূর করা যাক।’

    মেধা বলতেন— ‘ঠিক আছে। যখন সত্যি-সত্যি আন্তরিকভাবে পারবি, করবি, কিন্তু কমিট করার দরকার নেই। আমি মুষ্টিমেয়ের আত্মত্যাগের থিয়োরিতে বিশ্বাস করি না। করা উচিত বলেও মনে করি না।’

    একথা প্রমিতকে কি কোথাও আঘাত করেছিল? তার মধ্যে কি কোথাও দানের অহঙ্কার কাজ করছিল? তাঁর কথা সেখানে আঘাত করে থাকলে তিনি নিরুপায়। সমস্ত দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভর করবে মুষ্টিমেয়র দান, সুবুদ্ধি তার ত্যাগের ওপর, পৃথিবী জোড়া এই ব্যবস্থাটাকে পাল্টানো তাঁর খুব জরুরি মনে হয়। উন্নয়ন হবে কেওড়াখালির। কেওড়াবাসীরা সেই উন্নয়নের যাবতীয় উপকরণ কোনও গৌরী সেনের কাছ থেকে লাগাতার নিয়ে যাবে এ হয় না। সেইজন্যেই এবার যখন ওদের ট্র্যাক্টর দেবার কথা হল, ছাত্রসঙ্ঘ পুরো টাকাটা দিতে চাইলেও তিনি বাধা দিয়েছেন। ওরা এখন যথেষ্ট উপার্জন করছে। ওরা অর্ধেক দিক, বাকিটা ছাত্রসঙ্ঘের কাছ থেকে সুদ ছাড়া ঋণ। কলের লাঙল আসছে। ওদের জমি কয়েক ঘণ্টায় চাষ হয়ে যাবে, তারপরে ওরা সরাল আর ফলসা গ্রামে ভাড়া খাটাবে কলের লাঙল। সেই টাকায় বছর খানেকের মধ্যে শোধ হয়ে যাবে ছাত্রসঙ্ঘের ঋণ। নিজেদের টাকায়, নিজেদের ঋণ করে কেনা টাকায়, নিজেদের কলের লাঙল। তার আনন্দই আলাদা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকুশে পা – বাণী বসু
    Next Article শ্বেত পাথরের থালা – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Our Picks

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }