Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প730 Mins Read0
    ⤶ ⤷

    ১২. স্বৰ্গছেঁড়ার খবর

    স্বৰ্গছেঁড়ার খবর শুনে সরিৎশেখর চিন্তিত হলেন। বকু সর্দারের ছেলে মাংরা, যে নাকি জুলিয়েন নাম নিয়েছে, সে-ই কুলিদের খেপিয়ে তুলেছে এরকম একটা চিত্র তিনি যেন স্পষ্ট দেখলেন। এরকম কিছু হবে তা তিনি অনেক আগেই অনুমান করেছিলেন, যখন বাগানের কুলিরা তাদের সন্তানদের বাবু-চাকরিতে ঢোকাবার জন্য আবদার শুরু করেছিল। সেটা যে এত তাড়াতাড়ি হুমকিতে পরিণত হবে এরকমটা অবশ্য ভাবেনি। এরপর মহীতোষের পক্ষে সেখানে কতদিন নিশ্চিন্তে চাকরি করা সম্ভব হবে। চা-বাগানের চাকরি ছাড়া ওর তো অন্য কোনো বিদ্যে জানা নেই যে বাইরের চাকরি পাবে! ভীষণ চিন্তিত হয়ে পড়লেন সরিৎশেখর। অনিমেষ অবশ্য দাদুর এই দুশ্চিন্তার কারণ ঠিক বুঝতে পারছিল না। ও অনেকক্ষণ দাদুর সঙ্গে তর্ক করে গেল। কুলিরা তো কোনো অন্যায় করেনি। তারা যে-ঘরে থাকে সে-ঘর ওদের গোয়ালের চেয়ে ভালো নয়। যেরেশন ওরা চাইছে তা তো বাঁচার জন্য যে-কোনো মানুষ আশা করতে পারে। আর কেউ যদি শিক্ষিত হয়, তা হলে ভালো চাকরি আশা করতে পারে না? ওরাও তো ভারতের নাগরিক। সরিৎশখর অবশ্য সরাসরি এর জবাব দিলেন না। শুধু বললেন, যে-কোনো সৃষ্টির সময় একদল কয়েকজনের প্রতি নিীয় এবং অনুগত যদি না হয়, তা হলে সৃষ্টি সুসম্পন্ন হতে পারে না। যখনই অধিকারে সবাই সমান শক্তি অর্জন করে, তখনই অসম্মান আসে আর। আসল কৰ্ম লক্ষ্যচ্যুত হয়, বিশেষ করে আমাদের এই দেশের মানুষ যেহেতু নিরক্ষর তাই অধিকার তাদের মাথা ঘুরিয়ে দেয়। দাদুর কথা পুরোপুরি মানতে পারল না অনিমেষ। সরিৎশেখর প্রসঙ্গটা শেষ করলেন, এখন তোমার বয়স কম। অভিজ্ঞতা হোক, চোখ চেয়ে জীবনটা দ্যাখো, নিজেই বুঝতে পারবে।

    পিতাপুত্রের মধ্যে সন্তোষজনক কথাবার্তা হয়েছে শুনে সরিৎশেখর খুশি হলেন। ঠিক এইরকমটাই চাইছিলেন তিনি। পিতামার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান বড় হতে পারে না, এই কথাটা তিনি বারবার করে বলতে লাগলেন, তোমার মায়ের কাছ থেকে যখন তোমায় আমি চেনে এনেছিলুম তখন তুমি এই একটুখানি ছিলে। সেই থেকে তোমাকে বুকে আগলে এত বড় করেছি। এখন তুমি ভালোভাবে পাশ করেছ, কলকাতায় পড়তে যাচ্ছ, আমার দায়িত্ব শেষ। আমি তো কেয়ারটেকার হয়ে ছিলাম, কাজে ফাঁকি দিইনি কখনো।

    কোত্থেকে দুধ যোগাড় হল কে জানে, পিসিমা পায়েসের ব্যাপারে বিকেল থেকে ব্যস্ত হয়ে পড়লেন। জয়াদি নেই। এখন যে কী হয়েছে, জয়াদি প্রায়ই বাপের বাড়ি যাচ্ছেন। জয়াদির বর একা-একাই থাকেন। সুনীলদা মারা যাবার পর সেই যে তার বাবা বাড়ি ছেড়ে চলে গেছেন, আরকোনো নতুন ভাড়াটে আসেনি। শোনা যাচ্ছে সরকার এই বাড়ি ছেড়ে চলে যাবে। হয়তো তাতে দাদুর ভালোই হবে, কারন দাদু প্রায়ই অভিযোগ করতেন যে সরকার তাকে কম ভাড়া দিচ্ছে। কিন্তু আবার নতুন ভাড়াটের সঙ্গে যোগাযোগ করা এবং ভাড়া ঠিক করা এবং তাতে যে-সময় যাবে সেটা ম্যানেজ করা-দাদুকে সাহায্য করার কোনো লোক যে এখানে নেই। দাদুর দিকে তাকালেই আজকাল বোঝ। যায় যে বয়স তাকে চারপাশ তেকে কামড়ে ধরেছে। ভীষণ কষ্ট হল অনিমেষের দাদুর জন্য।

    বিকেল থেকেই জলপাইগুড়ি শহরে মিছিল বের হল। আগামীকাল সারা বাংলা জুড়ে যে হরতালের ডাক দেওয়া হয়েছে, তা সফল করার জন্য আবেদন জানিয়ে মিছিলগুলো শহরের পথেপথে ঘুরে বেড়াতে লাগল। টাউন ক্লাবের সামনে ছোটখাটো মিটিং হয়ে গেল। অনিমেষ বিকেলবেলায় বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল। অর্ক এবং মণ্টু কলকাতায় গড়তে যাবে। ওরা যদি কাল ওর সঙ্গে যায় তো খুব ভালো হয়। দাদুর আর তর সইল না, এ-সপ্তাহে নাকি আর ভালো দিন নেই। এখন এসব ব্যাপার আর কেউ মানে? কিন্তু দাদু এমন বিশ্বাস নিয়ে বললেন যে মুখের ওপর প্রতিবাদ তে ইচ্ছে করে না।

    রায়কতপাড়ায় মণ্টুদের বাড়ি। সেদিকে যাবার জন্য বেরিয়ে ও দেখল টাউন ক্লাবের সামনে বেশ জোরে বক্তৃতা চলছে। কৌতূহলী হয়ে সে রাস্তার একপাশে দাঁড়াল। যিনি বক্তৃতা করছেন, তাঁকে আর আগে দেখেনি সে, মাথায় টাক, খুব হাত নেড়ে কথা বলছেন, আপনারা জানেন এই দেশের স্বাধীনতা এল কিন্তু আমরা সাধারণ মানুষ যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম। স্বাধীনতা কি কংগ্রেসের ব্যক্তিগত সম্পত্তি যে তা নিয়ে তারা যা ইচ্ছে করবে? যখন সাধারণ মানুষের মুখে ভাত নেই, পরনে। বস্ত্র নেই, যে-দেশের মানুষের গড় দৈনিক আয় মাত্র দুআনা সে-দেশের মন্ত্রীরা কোটিপতি হচ্ছেন, তাঁদের ছেলেরা বিদেশে পড়তে যাচ্ছে। কী করে সম্ভব হচ্ছে? কারণ এই দেশ চালাচ্ছে ওই কংগ্রেসিরা নয়, তাদের প্রভু হয়ে মাত্র চার-পাঁচটা ফ্যামিলি। তাদের তুষ্ট করে তাদের টাকার পাহাড় আরও বাড়াতে কংগ্রেসিরা আমাদের শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে, বিনিময়ে তারাও ছিটেফোঁটা পাচ্ছে। কংগ্রেসিরা জানে ওই চার-পাঁচটি পরিবার যদি বিরূপ হয়, তা হলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে আর তাদের স্থান হবে ডাস্টবিনে। তাই ওঁদের ঘাটানোর সাঙ্গ কংগ্রেসিদের নেই। আমরা নানা সময় এই ব্যবস্থার প্রতিবাদ করে এসেছি। কিন্তু দেশের মানুষকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই সোনার দেশের মানুষ আজ রিক্ত নিঃস্ব, তাদের পেটে ভাত নেই। আমাদের আগামীকালের হরতাল সেই প্রতিবাদের প্রথম পদক্ষেপ। আমাদের স্পস্ট দাবি, খাবার দাও, বস্ত্র দাও, বাঁচার মতো বাঁচতে দাও। বলুন আপনারা আমার সঙ্গে, খাবার দাও, বস্ত্র দাও!

    বক্তা পরবর্তী পাদপূরণের জন্য নীরব হলে দেখা গেল মুষ্টিমেয় কণ্ঠে মাত্র আওয়াজ উঠল। কিন্তু এই ত্রুটিটা যেন ওরা এড়িয়ে যেতে চাইল, এমন ভঙ্গিতে পরবর্তী বক্তা তার বক্তৃতা শুরু করলেন। মোটামুটি একই কথা হাত নেড়ে প্রচণ্ড চিৎকারে তিনি যখন বলছিলেন, তখন পথচলতি জনতা বেশ মজা পাচ্ছিল। এইরকম সিরিয়স ব্যাপারকে হাস্যকর করে তোলার জন্য ভদ্রলোক নির্ঘাত দায়ী। অনিমেষও দাঁড়াল না।

    রাস্তার পাশে গাছগুলোতের, দেওয়ালে হরতালের পোস্টার পড়েছে। ধরা আর করলা নদীর মুখে যে-ব্রিজটা নিচু হয়ে কচুরিপানার ডগা ছয়ে আছে, সেখানে দাঁড়াল সে। ধরার আসল নাম কি ধরলা? করলায় মিশছে যকন তখন এরকম নাম হওয়াই উচিত। কিন্তু ছেলেবেলা থেকে সে ধরধরা নাম শুনে আসছে। করলা যেরকম গভীর এবং গম্ভীর ধরধরা তেমন না। এই ধরধরার থমকে-চলা জল কোনোরকমে গিয়ে পড়ছে করলায়, করলা সেই জলে স্রোতের টান দিয়ে নিয়ে যাচ্ছে তিস্তায়। তিস্তা তার বিরাট ঢেউ-এ সেই জলকে মিশিয়ে ছুটে যাচ্ছে ব্ৰহ্মপত্র কিংবা সমুদ্রের দিকে। ধরার এলিয়ে-থাকা জলের দিকে তাকিয়ে হঠাৎ শরীরে কেমন কাঁটা দিয়ে উঠল। মানুষের জীবন ঠিক এইরকম, এই নদীর মতন। সে যখন স্বৰ্গছেঁড়ায় ছিল তখন সেই ইউক্যালিপটাস গাছ, চায়ের বাগান, মাঠ, ভবানী মাস্টার আর নতুন-শেখা বন্দেমাতরম ছাড়া কিছুই জানত না। তখন মাতার ওপর ওদের। সমস্ত পরিবারটা ছিল, চারধারে যেন স্বপ্নের, আদরের দেওয়াল তাকে আড়াল করে রেখেছিল। তারপর এই ধরধরার করলায় মিশে যাওয়ার মতো সে এল জলপাইগুড়িতে। এখানে নতুন স্যার, কংগ্রেস, বিরাম কর, রম্ভা আর সুনীললদা তার চারপাশের দেওয়ালটাকে যেন আস্তে-আস্তে সরিয়ে নিল। ইনকিলাব জিন্দাবাদ, এবং সুনীলদা-ছোটমা আর এই বাবা-অনিমেষে মাথা নাড়ল, আর আগামীকাল সে ট্রেনে উঠবে, কলকাতায় যেতে হবে তাকে। ঠিক নদীর সমুদ্রে পড়ার মতন। কলকাতার মানুষ নাকি দয়ামায়াহীন, কেউ কারও বন্ধু নয়। সেখানে চোর বদমাশ আর পণ্ডিতেরা। পাশাপাশি বাস করে, কিন্তু কে যে কী তা চিনে নেওয়া সহজ নয়। কলকাতার মানুষ শিক্ষিত হয় এবং উচ্ছন্নে যাবার জন্য সাহায্য পায়। অদ্ভুত রহস্য নিয়ে এখন কলকাতা তার সামনে দুলছে, নদীর সামনে সমুদ্রের ঢেউ-এর মতন। কলকাতা-বিষয়ক অনেক বই পড়েছে সে, না গিয়েও অনেক রাস্তার নাম সে জানে। কলকাতা এখন তাকে টানছে, কিন্তু যে-স্বৰ্গছেঁড়াকে সে ছেড়ে এল, যে-জলপাইগুড়ি থেকে চলে যেতে হচ্ছে, তাকে আর এমনভাবে কখনো ফিরে পাবে না এই বোধ ক্রমশ আচ্ছন্ন করে ফেলছিল অনিমেষকে। এবার স্বৰ্গছেঁড়ায় গিয়ে সে একটা নগ্ন সত্যের মুখোমুখি হয়ে গেল। দীর্ঘকাল মাটির সঙ্গে বসবাস না করলে শিকড় আলগা হয়ে যায়। ওখানকার নতুন ছেলেদের কাছে সে যেন বাইরের লোক বলে মনে হচ্ছিল। এই জলপাইগুড়িতেও তার একদিন এমন অনুভব হবে–অনিমেষ স্পষ্ট বুঝতে পারছিল।

    ধর্‌ধরা-করলার সঙ্গমের পাশ ঘেঁষে তপুপিসিদের স্কুল। অনেকদিন তপুপিসিকে দেখেনি সে; তপুসিসি এখন কেমন আছে? তপুপিসিকে নিজের পাশের খবর দিয়ে আসার ইচ্ছেটা কোনোরকমে সামাল দিল সে। তার মুখোমুখি হতে হঠাৎ খুব সঙ্কোচ হচ্ছিল ওর, অথচ সে তো আর অন্যায় করেনি। ছোটকাকার ব্যবহারের জন্য সে তো দায়ী নয়। তবু-। অনিমেষ হাসপাতাল-পাড়ার রাস্তায় পা বাড়ান্ডানদিকে ফার্মেসি ট্রেনিং সেন্টারের সামনে মৃতুদেহ রেখে একা একা সে চিৎকার করে কাঁদছে। অনিমেষ মুখ ফিরিয়ে নিল। কান্না বড় সঙক্রামক–নিজেকে স্থির রাখতে দেয় না।

    দিনবাজারের পোস্টঅফিসের সামনে এসে রাস্তা থেকে সরে দাঁড়াল সে। বিরাট একটা মিছিল আসছে কংগ্রেসের। সামনে চরকার ছবিওয়ালা পতাকা-হাতে একটি বালক, পেছনে জলপাইগুড়ির সমস্ত বয়স্ক কংগেসিরা। হরতালের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা। অনেকের হাতেই পোস্টার। অনিমেষ পড়ল, নেতাজিকে দালাল বলে কারা-হরতাল ডেকেছে যারা, গড়ার আগেই ভঙতে চায় কারা-হরতালের শরিক যারা, দেশকে বাঁচান-কমিউনিস্ট দালালদের থেকে দূরে থাকুন, রক্ত দিয়ে পাওয়া স্বাধীনতা-হঠকারীদের খেয়ারমতো হারাব না, হারাব না।

    মিছিলের দিকে তাকিয়ে অনিমেষের পা শক্ত হয়ে গেল। হরবিলাসবাবু। সম্পূর্ণ অশক্ত চেহারা নিয়ে সেই বৃদ্ধ অন্য একজনকে অবলম্বন করে মাথা নিচু করে কোনোরকমে হেঁটে যাচ্ছেন। স্পষ্ট, যেন চোখ কান বন্ধ করলেও নিজের রক্তে সেই কথাগুলোকে অনিমেষ শুনতে পায়, আমাদের সশ্রাম শান্তির জন্য, ভালোবাসার জন্য। আপনারা সবাই প্রস্তুত হোন। এখন সেই ব্রাহ্মমুহূর্তে, আমাদের জাতীয় পতাকা স্বাধীন ভারতের আকাশে মাথা উঁচু করে উড়বে। তাকে তুলে ধরছে আগামীকালের ভারতবর্ষের অন্যতম নাগরিক শ্রীমান অনিমেষ। মুহূর্তেই অনিমেষ সেইসব ফুলের পাপড়ি যা পতাকা থেকে খুলে পড়েছিল তার স্পর্শ সমস্ত শরীরে অনুভব করল। বুকের ভেতরে কে যেন সারাক্ষণ চুপচাপ বসে বলে ঘুমোয়, আর হঠাৎ-হঠাৎ ঘুম বেঙে এমন এক বায়না করতে থাকে যে তাকে সামলানো দায় হয়ে ওঠে। অনিমেষ দ্রুত পা ফেলে মিছিলের ভেতর ঢুকে পড়ল, তারপর হরবিলাসবাবুর পাশে গিয়ে তার অন্য হাত আঁকড়ে ধরল। বৃদ্ধের চোখে প্রায় সাদা-হয়ে-আসা কাচের চশমা, তার শরীর থেকে অনেক কিছু খুবলে খুবলে নিয়ে গিয়েছে, সোজা হয়ে হাটতে তিনি পারেন না। হঠাৎ একজনকেউ তার হাত ধরেছে বুঝতে পেরে তিনি শরীর বেঁকিয়ে মুখ কাত করে তাকে দেখতে চেষ্টা করলেন। চলতে চলতে অনিমেষ একবার অস্বস্তিতে পড়ল। হরবিলাসবাবুকে সে চেনে কিন্তু তিনি তো তাকে মনে নাও রাখতে পারেন! মিছিলটা পোস্টঅফিসের সামনে দিয়ে রায়কতপাড়ার দিকে যাচ্ছে। হরবিলাসবাবুর সঙ্গী একজন তরুণ, অনিমেষকে হাত ধরতে দেখে হেসে বলল, দাদু ছাড়ছিল না, তাই নিয়ে এলাম।

    চলতে চলতে হরবিলাসবাবু কথা বললেন, ফ্যাসফেসে গলার শব্দ স্পষ্ট উচ্চারণ হয় না, তুমি কে বাবা? কী নাম?

    শুকনো কাঠির মতো হাত ধরে অনিমেষ বলল, আমার নাম অনিমেষ। আপনার এইরকম, চেহারা হল কী করে?

    রোগ বাবা, কালব্যাধি। এই মরি কি সেই মরি, তবু মরি না। তা শুনলাম:কংগ্রেস একটা ভালো কাজ করছে-দেশগড়ার কাজে সবাইকে ডাকছে, তাই চলে এলাম। হরতাল কার বিরুদ্ধে করছিস? ভাই হয়ে ভাইকে ছুরি মারবি? অবিশ্যি কংগ্রেসও আমাকে আর ডাকে না, ঘাটের মড়াকে কে পছন্দ করে?

    কথা বলতে বলতে হাঁফ ধরে যাচ্ছিল এবং নিজের শরীরটাকে ঠিক বুঝতে পারেননি, হরবিলাসবাবু সহসা দাঁড়িয়ে পড়লেন। অনিমেষ দেখল তার বুক জোরে ওঠানামা করছে, চোখ দুটো বড় হয়ে উঠছে। ও খুব ঘাবড়ে গিয়ে হরবিলাসাবাবুর সঙ্গীকে বলল, উনি বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন, চলুন ওই বারান্দায় ওঁকে একটু বসিয়ে দিই।

    মিছিলের লোকজন ওদের মধ্যে রেখে এগিয়ে যাচ্ছিল। কেউ-কেউ কৌতূহলী চোখে, কেউ শুধুমাত্র জিভ দিয়ে একটা সমব্যথার শব্দ বাজিয়ে এগিয়ে যাচ্ছিল। একজন বলল, এই শরীর নিয়ে ঝামেলা বাড়াবার জন্য আসার কী বাজিয়ে এগিয়ে যাচ্ছিল। একজন বলল, এই শরীর নিয়ে ঝামেলা বাড়াবার জন্য আসার কী দরকার ছিল! হরবিলাসবাবুর সঙ্গীও খুব বিরক্ত হয়ে পড়ল, বললাম পারবেন না-হল তো! কবে কী করেছেন এখনও সেইসব জাবর কাটা!

    ওরা দুজনে সন্তপর্ণে ওঁকে রাস্তার পাশে এক বারান্দায় নিয়ে গিয়ে বসাল। মিছিলের আর-কোনো মানুষ ওদের সঙ্গে এল না। জেলখানার পাশ দিয়ে মিছিল এবার এগোচ্ছে উমাগতি বিদ্যামন্দিরের দিকে। অনিমেষ দেখল মিছিলের শেষাশেষি নিশীথবাবু শ্লোগান দিতে দিতে হেঁটে যাচ্ছেন। ওঁর মুখ সামনের দিকে, অনিমেষদের লক্ষ করলেন না। হঠাৎ অনিমেষের মনে হল, নিশীথবাবুকে খুব বয়স্ক মনে হচ্ছে। খদ্দরের পাঞ্জাবি এবং ধুতিপরা নিশীথবাবুর শরীরটা কেমন যেন বুড়িয়ে গিয়েছে। হরবিলাসবাবুর পক্ষে শুয়ে পড়লেই ভালো হত, তবু খানিকক্ষণ বসে হাঁপের টানটা কমল। এক হাতে চশমাটা খুলে অন্য হাতের আঙুলে চোখের কোল মুছলেন তিনি। অনিমেষ জিজ্ঞাসা করল, এমন বোধ করছেন আপনি?

    মাথা নাড়লেন হরবিলাসবাবু, ভালো।

    কিছু বলা উচিত তাই অনিমেষ বলল, এই শরীর নিয়ে আপনার আসা ঠিক হয়নি।

    কেমন বিহ্বল মুখ তুলে হরবিলাসবাবু তাকে দেখলেন, এখন আর ঠিক-বেঠিক জ্ঞান থাকে না। এই খাই, পরমুহূর্তে মনে হয় খাইনি। এই আমি ইংরেদের সঙ্গে লড়েছি, মাঝে-মাকে বিশ্বাসই হয় না। শরীর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মরে যাওয়া উচিত।

    অনিমেষ বলল, আপনি আর কথা বলবেন না। বরং একটা রিকশা নিয়ে বাড়ি ফিরে যান।

    হরবিলাসবাবুর সঙ্গী বোধহয় এইরকম কিছু ভাবছিল, সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনারা বসুন, আমি একটা রিকশা ডেকে আনি। বোধহয় হাত নেড়ে বারণ করতে যাচ্ছিলেন হরবিলাসবার, কিন্তু সে তা না শুনে পোল্টঅফিসের দিকে এগিয়ে গেল।

    এবার যেন হরবিলাসবাবুর খেয়াল হল, তোমাকে তো আগে দেখিনি বাবা, কী নামঃ অনিমেষ খুব অবাক হয়ে গেল। এই খানিক আগে সে ওঁকে নিজের নাম বলেছে, অথচ এই মুহূর্তে তিনি সেটা ভুলে গিয়েছেন। ও আবার নাম বলল। তুমি আমাকে চেন? খেয়াল করতে না পেরে হরবিলাসবাবু বললেন।

    হ্যাঁ, আপনি একসময় এই জেলার অন্যতম কংগ্রেসকর্মী ছিলেন, কতবার জেল খেটেছেন। সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের কথা আপনার মনে আছে অনিমেষের গায়ে হঠাৎ কাঁটা ফুটে উঠল। ও উদগ্রীব হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকাল।

    হরবিলাসবাবু যেন তারিখটা নিয়ে কয়েকবার ভাবলেন, ঘাড় নেড়ে বললেন, ও-দিনটায় তো আমরা স্বাধীন হলাম।

    সেদিন আপনি কোথায় গিয়েছিলেন? খুব ভোরবেলায়?

    আবার খানিক চিন্তা করে ঘাড় নাড়লেন হরবিলাসবাবু, মনে পড়ছে না ভাই। আজকাল সব কেমন গুলিয়ে যায়। অথচ এই তো সেদিনের কথা। আচ্ছা, সেবার সোদপুরে।

    ওঁকে থামিয়ে দিল অনিমেষ, না। আপনি স্বৰ্গছেঁড়ায় গিয়েছিলেন। সেখানে আপনার উপস্থিতিতে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল।

    আচমকা যেন মনে পড়ে গেল বৃদ্ধের, ইহঁ। সেই প্রথম পতাকা উঠল মাথা উঁচু করে। ওরা ফুল বেঁধে দিয়েছিল। কত ফুল পড়ল আকাশ থেকে, শখ বাজাল মেয়েরা। মনে পড়ছে, মনে পড়ছে। তুমি সেখানে ছিলে?

    অনিমেষ খুব আস্তে বলল, আপনি আমাকে পতাকা তুলতে ডেকেছিলেন, আমি প্রথম সেই পতাকা তুলেছিলাম।

    ওর দিকে উদ্‌গ্রীব-চোখে কিছুক্ষণ তাকয়ে থেকে হরবিলাসরু হঠাৎ দুটো শুকনো হাত বাড়িয়ে ওর মুখ চেপে ধরলেন অঞ্জলির মতো। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, মনে রাখা বড় শক্ত। আমি মনে রাখতে পারি না, আমি মরে গেছি, তুমি মনে রেখেছ-তোমার দায়িত্ব অনেক। দাদু, তোকে বড় হিংসে হচ্ছে রে!

    ঠিক এই সময়ে রিকশা নিয়ে ছেলেটি ফিরে এল, আসুন।

    দুজনে ধরাধরি করে হরবিলাসবাবুকে রিকশায় তুলে দিল। অনিমেষ লক্ষ করছিল যে তিনি ওর মুখ থেকে চোখ সরাচ্ছিলেন না। অনিমেষের মনে হল, তিনি ওর বুকের ভেতরটর দেখতে পাচ্ছেন। ও ঝুঁকে পড়ে তাকে প্রণাম করল। হরবিলাসবাবু জড়সড় হয়ে রিকশায় বসেছিলেন, বোধহয় ইচ্ছে থাকা সত্ত্বেও শরীর নাড়তে পারলেন না। সঙ্গী ছেলেটি নিচে দাঁড়িয়েছিল, বলল, আপনি একা যেতে পারবেন?

    অনিমেষ বলল, ওঁকে একা ছাড়া কি ঠিক হবে?

    ছেলেটি বেজারমুখে বলল আমার কাছে পয়সা নেই, রিকশাভাড়া আপনার কাছে আছে? ভীষণ বিরক্ত হয়ে পড়লেন হরবিলাসবাবু, আড়চোখে অনিমেষ সেটা দেখতে পেল। ও চট করে পকেটে হাত দিয়ে দুটো আধুলি খুঁজে পেল। স্বর্ণছেঁড়া থেকে ফিরে ওর কাছে কিছু পয়সা এসেছে। অনিমেষ চট করে সেটা ছেলেটির হাতে খুঁজে দিতে সে দ্বিরুক্তি না করে নিয়ে নিল।

    রিকশাটা চলে গেলে অনিমেষ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। কোথাও যেন একটা খুশির ঝরনা মুখ বুজে বসে ছিল, হঠাৎ সামান্য ফাঁক পেয়ে সেটা তিরতির করে ওর সমস্ত বুঝ ভাসিয়ে দিচ্ছে। হরবিলাসবাবুর জন্য সামান্য কিছু করতে পারায় ওর নিজেকে খুব মূল্যবান বলে মনে হতে লাগল।

    মিছিলটা তখন হারিয়ে গিয়েছে। অন্যমনস্ক হয়ে সে মণ্টুদের বাড়ির দিকে হাঁটাছিল। মণ্টুদের বাড়ি উমাগতি বিদ্যামন্দিরের পাশে। মন্টর মাকে অনিমেষের খুব ভালো লাগে। মণ্টুর বাবা অসুস্থ হয়ে আছেন অনেক দিন, তাই সংসারের হাল ধরে আছেন মাসিমা। এখানকার একটা বাচ্চাদের স্কুলে তিনি পড়ান, পুর খাটতে পারেন এবং যখনই দেখা হয় এমন মিষ্টি করে হাসেন ভালো না লেগে পারা যায় না। মণ্টুদের বাড়ির সামনে এসে অনিমেষ বুঝতে পারল মিছিল ভেঙে গেছে স্কুলের মাঠে পেীছে। কারণ কন্দরপরা মানুষগুলো গল্প করতে করতে ফিরে যাচ্ছেন। রিকশাওয়ালারা যেন মেলা বসেছে এমন ভঙ্গিতে হর্ন বাজাচ্ছে। টিনের দরজা ঠেলে উঠোনে ঢুকে পড়ল অনিমেষ। বিরাট কাঠালগাছের সামনে মণ্টুদের টিনের চালওয়ালা বাড়ি। অনিমেষ দেখল মাসিমা বারান্দায় দাঁড়িয়ে আছেন। ওকে দেখে মিষ্টি মুখ হাসিতে ভরে গেল, পাশ করে তোর পিঠে ডানা গজিয়েছে শুনলাম, আমাকে প্রণাম করার সময় পাচ্ছিস না!

    কথার ধরন এমন যে না হেসে পারা যায় না। অনিমেষ প্রায় দৌড়ে গিয়ে ওকে প্রণাম করল। মাসিমা চিবুকে হাত দিয়ে চুমু খেলেন, তারপর, এখন তো তোরা সব কলকাতার বাবু হতে চললি! আমাদের কথা মনে থাকবে তো?

    কেন মনে থাকবে না, বাঃ! অনিমেষ প্রতিবাদ করল।

    বোস গিয়ে ঘরে, আমি সন্ধেটা দিয়ে আসি। মাসিমা বললেন।

    মণ্টু কোথায় মাসিমা। অনিমেষ চারধারে নজর বোলাল। তার গলা শুনলে মণ্টু নিশ্চয়ই বাইরে বেরিয়ে আসত।

    মাসিমা বললেন, ও আজ সকালে শিলিগুড়ি গেল আমার হোটদার কাছে। তোর সঙ্গে রেজাল্ট বের হবার পর আর দেখা হয়নি?

    মণ্টু বাড়িতে নেই শুনে অনিমেষ হতাশ হল, না। ও কবে যাবে কলকাতায়।

    ওই তো হয়েছে মুশকিল। আমার ছোটদার শালার বাড়ি বেহালায়। বউদির ইচ্ছে ও সেখানে থেকে পড়াশুনা করুক। তা এত আগে থেকে গিয়ে কী হবে! মণ্টু তাই বউদিকে মার্কশিট দিতে গিয়েছে, ভরতি-টরতি হয়ে গেলেও যাবে। তা তুই কবে যাচ্ছিস রে? মাসিমা যেতে-যেতে ঘুরে দাঁড়ালেন।

    আগামীকাল। অনিমেষ বলল।

    ওমা, তাই নাকি। কোথায় উঠবি? কার সঙ্গে যাবি? মাসিমা আবার এগিয়ে এলেন। যেন এত তাড়াতাড়ি চলে যাওয়াটা ওঁর ধারণায় ছিল না।

    কার সঙ্গে আবার, একাই যাব! আমি কি ছোট আছি নাকি? ওখানে বাবার এক বন্ধু আছেন, তার বাড়িতে উঠে হোস্টেল ঠিক হলে চলে যাব। খুব গম্ভীর গলায় অনিমেষ জবাব দিল।

    সে কী! তোকে বাড়ি থেকে একা ছাড়বে আর তা ছাড়া কাল হরতাল, কলকাতায় যদি কোনো বিপদ-আপদ হয়? আমার কিন্তু ভালো লাগছে না। মাসিমাকে সত্যি সত্যি খুব চিন্তিত দেখাল।

    অনিমেষ জোর করে হাসল, কিছু হবে না। কিন্তু মনেমনে ও হঠাৎ দুর্বল হয়ে পড়ল। কলকাতায় যাবার সময় যত এগিয়ে আসছে তত যেন একটা অনিশ্চিত এবং অজান্ম জগতে পা বাড়াবার উত্তেজনা বুকের মধ্যে ড্রাম বাজাচ্ছে। ও লক্ষ করল এখন ওর হাতের চেটো ঘামছে। কিন্তু খুব গম্ভীর হয়ে সে এই দুর্বলতাকে ঢেকে রাখতে চাইল।

    মাসিমা আর সন্ধে দিতে গেলেন না। যদিও এখনও শেষ বিকেলের আলো কোনোরকমে নেতিতে পড়ে আছে আকাশটায়, তবু সন্ধে বলা যায় না। তবে যে-কোনো মুহূর্তেই রাত নেমে আসতে পড়ে আছে আকাশটায়, তবু সন্ধে বলা যায় না। তবে যে-কোনো মুহূর্তেই রাত নেমে আসতে পারে। আজ অবশ্য ছটার মধ্যে বাড়ি ফেরার তাড়া নেই। কাল যখন কলকাতায় যাবার জন্য জলপাইগুড়ি ছাড়তেই হবে তখন আজ নিশ্চয়ই দেরি করে গেলে দাদু কিছু মনে করবেন না। এর মধ্যেই ওর নিজেকে বেশ বড় বড় বলে মনে হচ্ছে। এখন ঠোঁটের ওপর নরম সিল্কি চুল বেরিয়ে গোঁফের আকৃতি নিয়ে নিয়েছে। সে-তুলনায় গালে দাড়ি কম, চিবুকে অবশ্য বেশকিছু বড় হয়েছে।

    এখন পর্যন্ত নিয়মিত দাড়ি কামানো অভ্যাস করেনি। একবার পেন্সিলে ব্লেড ঢুকিয়ে টেনেছিল, কেমন অস্বস্তি হয়। কলেজে না ভরতি হলে দাড়ি কামাবে না ঠিক করেছিল অনিমেষ। একটা প্লেটে কিছু পাটিসাপটা নিয়ে মাসিমা বেরিয়ে এলেন, বন্ধু নেই বলে পালাবার মতলব করছিস বুঝতে পাচ্ছি, এটা খেয়ে যা।

    এখন পাটিসাপটা? অনিমেষের খুব ভালো লাগল।

    সারাদিন বসে ছিলাম, করে ফেললাম। বড় ছেলেটা খুব ভালোবাসে। মাসিমা ওকে সামনে বসিয়ে ওগুলো খাওয়ালেন।

    সন্ধ্যা হয়ে গেছে। টিনের দরজা খুলে বাইরে বেরুতে বেরুতে ও মাসিমার শাখ বাজানোর আওয়াজ পেল। তিনবারের আওয়াজটা শেষ হতে ও হাঁটা শুরু করল। উমাগতি বিদ্যামন্দিরের মাটে এখনও কিছু জটলা আছে। মিছিলের কিছু লোক এখনও গল্প করছে ওখানে। দূর থেকে আর-একটা ছোট দল ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে এগিয়ে আসছে। আমাগীকালের হরতালের সপক্ষে ওদের স্লোগান কংগ্রেসিদের দেশে জোরদার হল। অনিমেষ খুর আশঙ্কা করছিল এবার হয়তো মুখোমুখি একটা সংঘর্ষ বেধে যাবে। কিন্তু কংগ্রেসিরা চুপাচাপ ওদের চলে-যাওয়া দেখল। ওরাও খুব দ্রুত এবং এদের অবজ্ঞা করেই হেঁটে গেল। অনিমেষ ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছে এমন সময় পেছন থেকে ওর নাম ধরে কেউ ওকে ডেকে উঠল। পেছনের মাঠের অন্ধকার থেকে একজন মানুষকে এগিয়ে আসতে দেখল সে। রাস্তার আলো মুখে পড়তেই ও নিশীথবাবুকে চিনতে পারল। ওকে দেখে অনিমেষ খুব অস্বস্তিতে পড়ল। ইদানীং নিশীথবাবুর সঙ্গে ওর তেমন যোগযোগ নেই। ওর হোস্টেলের ঘরে আগের মতো নিয়মিত যাওয়া ও বন্ধ করেছে সেই বন্যার পর থেকেই। স্কুলে যতদিন ছিল ততদিন মুখোমুখি হলে কথা বলেছে, কিন্তু আগের মতো আগ্রহ দেখায়নি। ফাইনাল ইয়ার, পড়ানোর চাপ কুব এরকম ভান দেখিয়ে ও সরে থেকেছে। কিন্তু নিশীথবার ওর মনের কথা বুঝতে পেরেছেন-এই ধরনের একটা কথা একদিন বলেও ছিলেন।

    কী ব্যাপার ভালো রেজাল্ট করেছ অথচ দেখা করতে আসনি যে নিশীথবাবু ওর পাশে এসে দাঁড়ালেন।

    অনিমেষ পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আমি এখানে ছিলাম না, স্বৰ্গছেঁড়ায় গিয়েছিলাম।

    তা কী ঠিক হল, এখানে পড়বে, না কলকাতায় যাবে?

    নিশীথবাবুর মুখের একটা পাশ দেখতে পাচ্ছিল সে, খুব স্বাভাবিক গলায় কথা বলছিলেন তিনি। অনিমেষ বলল, কলকাতায় যাব, কাল যাওয়া ঠিক হয়েছে।

    খুব ভালো। ওখানে না গেলে এই সময়কে, এই দেশকে জানা যায় না। কী নিচ্ছ, সায়েন্স না আর্টস?

    নিশীথবাবুর প্রশ্নটা শুনে অনিমেষের আচমকা বাবার মুখ মনে পড়ে গেল। ইস, একদম ভুলে গিয়েছিল সে। বাবার প্রস্তাব সে যে মেনে নিতে পারছে না এবং দাদুকে ওর সপক্ষে বাজি করাতে হবে একথাটা একদম খেয়াল ছিল না। ভাগ্যিস নিশীথবার জিজ্ঞাসা করলেন, না হলে পরে মুশকিলে পড়তে হত। দাদুর সঙ্গে যাবার আগে কথা বলতে হবে। নিশীথবাবুকে ও জবাব দিল, আর্টস নেব।

    মাথা নাড়লেন তিনি, আমি এরকমটাই ভেবেছিলাম। তা ওখানে কোথায় থাকবে তোমার কাকা বোধহয় এখন কলকাতায় আছেন?

    অনিমেষ বলল, না, আমি হোস্টেলে থাকব। প্রেসিডেন্সি কলেজে তো হোস্টেল আছে।

    হ্যাঁ, ইডেন হোস্টেল। তারপর দুজনে অনেকক্ষণ চুপচাপ হেঁটে এল। জেলখানা পেরিয়ে পোস্টঅফিসের সামনে হঠাৎ নিশীথবাবু যেন নিজের মনেই বলে উঠলেন, কাল হরতাল।

    অনিমেষ বলল, যা, সন্ধে ছটা পর্যন্ত।

    নিশীথবাবু বললেন, সেটা বড় কথা নয়। কথা হল হরতাল আদৌ হবে কি না। কলকাতায় কথা জানি না, ওখানকার মানুষ হুজুগে, এখানে ইলেকশনের যা রেজাল্ট তাতে তো এখানে ওদের ডাকে কেউ সাড়া দেবে না। তুমি কী বল?

    অনিমেষ সহসা জবাব দিল না। হরতাল হবে না বললে নিশীথবাবু নিশ্চয়ই খুশি হবেন। কিন্তু ও কি সত্যি জানে যে হরতাল হবে না? নিশীথবাবু আবার জিজ্ঞাসা করলেন, তুমি কথা বলছ না যে?

    মানে ঠিক বলা যায় না। কমিউনিস্টরা যেকথা বলছে তা তো একদম মিথ্যে নয়। সব মানুষ তো সমান খেতে পায় না, জামাকাপড় পায় না। আর জিনিসপত্রে দাম যা বেড়ে গেছে, সবাই তো কিনতেও পারে না। সরকার থেকে তেমন কোনো ব্যবস্থা

    অনিমেষকে থামিয়ে দিলেন নিশীথবাবু, বেশ, বেশ! আমাদের এই রাষ্ট্রের বয়স কত? এখনও আমরা বালক। এই কয় বছরে রাতাতি ইংরেজদের ছিবড়ে-করে-যাওয়া দেশটাকে বড়লোক করে দেওয়া যায়? এটা ম্যাজিক নাকি? তার জন্য সময় লাগবে না? নিঃস্ব অবস্থা থেকে তিল তিল করে গড়তে হবে না? কমিউনিস্টদের পক্ষে নেই নেই করে মানুষকে খেপিয়ে তোলা সহজ, তাতে কোনো দায়িত্ব নেই। সাহায্য নয়-শত্রুতাই ওদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন।

    অনিমেষ এ-ধরনের কথা এর আগেও শুনেছে, তাই বলল, কিন্তু গরিবদের কিছু লাভ না হলেও বড়লোকরা আরও বড়লোক হচ্ছে। কংগ্রেসি নেতাদের নাকি প্রচুর টাকা হচ্ছে। ও বিরাম করের নামটা বলতে গিয়েও চেপে গেল।

    হতে পারে। তবে ব্যতিক্রম কি নিয়ম? এই আমি, কলকাতা ছেড়ে চলে এলাম এখানে, কংগ্রেসকে ভালোবেসে ওর জন্য কাজ করছি, কে আমাকে টাকা দিয়েছে? কতটা বড়লোক কংগ্রেসকে বুর্জোয়াদের পার্টি বলে ওরা? দেশের জন্য কাজ করছি এটাই আমার আনন্দ-ওরা যদি সন্দেহ করে। করুক। নিন্দে করে বা সন্দেহ করে কেউ সিদ্ধিলাভ করতে পারে না।

    কিন্তু কমিউনিস্টরা যে সমান অধিকারের কথা বলে–, অনিমেষ হঠাৎ থেমে গেল। ও বুঝতে পারছিল শুধু শোনা কথার ওপর একটা দলের যুক্তিগুলো বলা যায় না।

    নিশীথবাবু হঠাৎ গলা খুলে হাসলেন, তারপর কোনোরকমে সেটাকে সামলে বললেন, অনিমেষ, তোমাকে একটা কথা বলি। আমাদের তেত্রিশ কোটি দেবতার দেশে কখনো কোনো ইজম চলতে পারে না। কমিউনিস্ট এখন যেসব বড় বড় কথা বলছে সেগুলো বলার জন্যই। যদি ওরা ক্ষমতা পায় তা হলে আমরা যা করছি ঠিক তা-ই করবে। তখন যদি কেউ হরতাল ডাকে, জোর করে তা ভাঙতে চাইবে। ক্ষমতায় বসলে সব মাথায় উঠে যাবে-একথা আমি তোমায় লিখে দিতে পারি-তখন আমার কথা বেরুবে না।

    অনিমেষ চট করে জবাব দিতে পারল না। কী হবে না-হবে তা সে বলবে কী করে? নিশীথবাবুর নিশ্চিয়ই তার থেকে অভিজ্ঞতা বেশি। অবশ্য এটা ঠিক যে ও নিশীথবাবুকে চিরকাল এরকমই দেখে এসেছে, বড়লোক হলে অবশ্যই ওরা টের পেত। কিন্তু শুধু বিরামবাবুর বাড়িতে যাওয়া-আসা ছাড়া, সেরকম কিছু চোখে পড়েনি ওর।

    তুমি বিরামদার ঠিকানা জান? হঠাৎ নিশীথবাবু জিজ্ঞাসা করলেন।

    না। অনিমেষ বলল। তোমার যদি দরকার হয় আমার কাছ থেকে চিঠি নিয়ে যেও। বিরামদার মতো ইনফ্লুয়েন্সিয়াল লোককে কলকাতায় থাকলে দরকার হবেই। ওখানে তুমি কাজ করার অনেক সুবিধে পাবে। আমাদের ইউনিয়ন সে সব কলেজেই আছে। আর যদি সিনসিয়ারলি কাজ করা যায় তবে দেশের নেতাদের চোখে সহজেই পড়া যায়, কলকাতায় থাকার এটাই হল সুবিধে। তুমি তো ইডেনে থাকবে বলেছিলে, সেখানে অবশ্য বামপন্থি দলগুলো-ছাত্র ফেডারেশনের জোর বেশি।

    অনিমেষ অনেক্ষণ কোনো কথা বলছিল না। ওরা দুজন সমস্ত রাস্তাটা চুপচাপ হেঁটে এল। যত সময় যাচ্ছে অনিমেষের বোধ হচ্ছিল নিশীথবাবু যেন গুটিয়ে যাচ্ছেন। নৈঃশব্দ্য যে কখনো-কখনো গোপনে-গোপনে কথা তৈরি করে নেয় এই প্রথম বুঝতে পারল অনিমেষ। এই যে অনিমেষ খুব জোরের সঙ্গে কথা বলেনি, তিনি একাই অনেকক্ষণ বলে গেলেন-এটা চুপচাপ হাঁটতে গিয়ে যেন নিশীথবাবু আবিষ্কার করে ফেলেছেন। তাই হাকিমপাড়ায় পৌঁছে দুজনের আলাদা পথের মোড়ে দাঁড়িয়ে নিশীথবাবু একটু থমকে দাঁড়ালেন। অনিমেষ যাবার সময় তাঁকে প্রণাম করতেই ভীষণ ধরাগলায় বললেন, অনিমেষ, অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে হারানো অনেক ভালো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগর্ভধারিণী – সমরেশ মজুমদার
    Next Article আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    সাতকাহন ১ – সমরেশ মজুমদার

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }