Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উনিশে ডিসেম্বর মরশুমের শীতলতম রাত – অরিজিৎ বন্দ্যোপাধ্যায়

    লেখক এক পাতা গল্প74 Mins Read0
    ⤶ ⤷

    উনিশে ডিসেম্বর মরশুমের শীতলতম রাত – ৪

    ৪

    সুবলবাবুর মৃত্যুর পর কেটে গেছে অনেকগুলো বছর। বাড়ির পরিস্থিতি এখন আবার স্বাভাবিক। সময় বড় আশ্চর্য এক জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়। দাপুটে সুবলবাবুর অকস্মাৎ মৃত্যুর বিভীষিকা সময়ের সঙ্গে  অনেকটা ফিকে হয়ে আসে।  গোটা বাড়িতে এমনকি পরিবার পরিজন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার কাছেই সুবল চক্রবর্তী মানুষটার এমন জোরালো অস্তিত্ব ছিল, প্রথম প্রথম তাঁকে ছাড়া মনে হয়েছিল সব থমকে দাঁড়িয়ে যাবে। পরিবারের বাকিদের জীবনের চাকা অচল হয়ে পড়বে। কিন্তু আস্তে  আস্তে সবকিছুই স্বাভাবিক হতে লাগল। শুধু স্বাভাবিক হল না বলাই। সে আর আগের মতো আঁকতে পারে না। বাপ-মা, ক্লাসটিচার সবাই তাকে আঁকার কথা বলে, সাদা কাগজ সামনে নিয়ে বসে থাকে কিন্তু আঁকতে আর পারে না। যে ছেলে জন্মাবধি এমন সব দুর্ধর্ষ দুর্ধর্ষ ছবি এঁকে গেছে, তার এই অবস্থা দেখে সুরজিৎ হতাশ হয়ে পড়ে। তার অনেক আশা ছিল ছেলে বড় হয়ে অনেক বড় শিল্পী হবে, বংশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু ছেলেবেলার সেই আঁকাগুলোও তার পক্ষে যেমন অস্বাভাবিক ছিল, এখন একদমই না আঁকতে পারাটাও যেন তেমনই এক অস্বাভাবিক অলৌকিক ব্যাপার। বন্দনার অবশ্য এ নিয়ে বিশেষ আক্ষেপ নেই। তার ছেলে ছবি আঁকতে পারল, কী পারল না, তা নিয়ে তার মাথাব্যথা নেই। ছেলের মধ্যে অলৌকিক প্রতিভা তার চাই না। তার ইচ্ছা তার ছেলে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই বেড়ে উঠুক। সবাই যেমন ধারা সব কিছু শেখে, জানে, তেমনই জানুক, শিখুক। অতিরিক্ত কিছুর প্রয়োজন নেই।

    সুবলবাবুর ঘরটা অর্ধেক দিন বন্ধ হয়েই পড়ে থাকে। সুরজিৎই একদিন বলেছিল— বাবার ঘরটা সবসময় তালা দিয়ে রেখো বন্দি। অত দামি দামি বই, পুরোনো সব কাগজপত্র ওসব জিনিস যেন এলোমেলো না হয়। নিজের প্রাণের থেকেও ওগুলোকে বেশি ভালোবাসতেন উনি।

    বন্দনা জানে তার শ্বশুর খুব সহজ সাধাসিধে মানুষ মোটেই ছিলেন না। যদিও বাইরে থেকে কিছুই বুঝতে দিতেন না। কিন্তু মনে মনে তিনি ছিলেন ইস্পাতের মতো কঠিন আর চিন্তাধারা ছিল কাচের থেকেও স্বচ্ছ।

    এখনও ও-ঘরের সব তাকগুলো বইপত্তর, পুরোনো চিঠি, ফাইল প্রবন্ধ সব কিছুতে ঠাসা।

    সুরজিৎ অন্য ধাচের মানুষ। অত শত বইপত্তর নিয়ে বসে থাকা তার কম্ম নয়। বন্দনা মাঝে মাঝে ঘর ঝাড় পোচ করায়, আর পুরোনো বইপত্তর সব উলটে পালটে দেখে। বোঝে না কিছুই, তাও দেখে। দেখতে ভালো লাগে।

    সেদিনটা ছিল বর্ষণ মুখর। সারা দিন টিপিটপ করে বৃষ্টির পর সন্ধ্যে থেকে ঝোড়ো হাওয়া, আর তার সঙ্গে মুষল ধারে বৃষ্টি শুরু হল। গোটা শহর অক্লান্ত বর্ষণে ভিজে চলেছে। একটানা ধারাপাতের শব্দ কানে সয়ে এসেছে অনেকটা। রাস্তায় লোকজন বিশেষ কেউ নেই। এখনও রাত দশটা বাজেনি, এখনই রাস্তা ঘাট দেখে মনে হচ্ছে মধ্যেরতের নির্জনতা।

    রাতের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। বন্দনা আয়নার সামনের টুলটাতে বসে চুল আচড়াচ্ছে, সুরজিৎ খাটের উপর আধ শোয়া অবস্থায় সিগারেট টানছে আর শেয়ার বাজারের খবর সংক্রান্ত একটা ম্যাগাজিন পড়ছে মন দিয়ে। পাশের ঘর থেকে গুম গুম শব্দটা জানান দিচ্ছে বলাই এখনও জেগে আছে, কম্পিউটারে গেম খেলছে। ঝোড়ো হাওয়া জানলার খড়খড়ির ফাঁক দিয়ে ঢুকছে, সেই শব্দ আচমকা শুনলে মনে হচ্ছে চার দেওয়ালের মাঝে কারা যেন হঠাৎ ফিশফিশ করে কথা বলে উঠছে। আবার পরক্ষণেই সব চুপচাপ।

    আচমকা সুরজিতের মোবাইল ফোনটা কর্কশ স্বরে বেজে উঠল। বিরক্ত চোখে ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে সুরজিৎ বলল— হতভাগা ফোন করার আর টাইম পায় না। দুদিনের জন্য বাড়িতে এসেও রাত বিরেতে শান্তি নেই। আর এই যন্ত্রটাও হয়েছে সেরকম— দুদণ্ড শান্তি দেবে না।

    বন্দনা পিছনে ঘুরে আড়চোখে বরকে দেখে নিয়ে আবার চুল বাধঁতে লাগল। তার ঠোঁটের কোণায় লজ্জা মাখা হাসি।

    ফোনটা কেটে দিয়েও শান্তি নেই। কিছুক্ষণ দম নিয়ে ওটা আবার বাজতে শুরু করল।

    — ফোনটা ধরেই নাও না বাপু, নিশ্চয় কিছু জরুরি দরকার। নয়তো এত রাতে বার বার কেন করছে। বলল বন্দনা।

    সিগারেটের শেষাংশটুকু অ্যাশট্রেতে গুঁজে দিয়ে সুরজিৎ উঠে এসে, তার বউ এর পিছনে এসে দাঁড়াল। আলতোভাবে পিছন থেকে জড়িয়ে বন্দনার ঘাড়ের কাছে নাক নিয়ে, বার কয়েক নিশ্বাস নিয়ে বলল— এই ওয়েদারে, আজকের এই সময়ে তোমার থেকে জরুরি আর কী হতে পারে বন্দী?

    বন্দনা, সুরজিতের বাহুবন্ধন থেকে পাশ কাটানোর ছদ্ম চেষ্টা করল, কিন্তু পারল না।

    এমন সময় আবার ফোনটা বেজে উঠল। একরাশ বিরক্তি নিয়ে সুরজিৎ বাধ্য হল ফোনটা ধরতে। ফোনটা করেছে বিক্রমজিৎ, ওর সিনিয়র কলিগ।

    — বলো বিক্রম দা! কী ব্যাপার? এত রাতে?

    — জানি ভাই, বিরক্ত করলাম, ছুটির রাতে এভাবে ফোন করে…

    বিক্রমজিৎ একটু বেয়াড়া গোছের অসভ্য। সময় সুযোগ পেলেই ভুলভাল বকা শুরু করবে। আর পেটে মদ পড়লে তো আর কথাই নেই। তাই তার মুখ থেকে আরও কয়েকটা ভুলভাল কথা শোনার আগেই সুরজিৎ বলে উঠল— বাজে কথা রাখো। কী ব্যাপার তাই বলো?

    — ব্যাপার গুরুতর। মেইল চেক করছিস?

    — না তো? কেন?

    — খুলে দেখ। তোর, আমার, বাবলু, ইন্দ্র আরও প্রায় দশ জনের নতুন প্রজেক্টে ট্রান্সফার হয়েছে।

    খাটের একপাশে ল্যাপটপটা পড়ে ছিল, কাঁধ আর মাথার চাপে মোবাইল ফোনটা ধরে, ল্যাপটপটা তড়িঘড়ি অন করতে থাকে সুরজিৎ।

    — আমার কোথায় পড়েছে বিক্রমদা?

    গলায় বাঁকা হাসির ছোঁয়া এনে বিক্রমজিৎ বলে— ধ্যাদ্দেরে গোবিন্দপুর। অবিশ্যি সবারই তাই। তবে তোর জায়গাটার নাম কেউ শুনিনি।

    কথা বলতে বলতে মেইল খুলে ফেলেছে সুরজিৎ। লিস্টে বারো নাম্বারে তার নাম সুরজিৎ চক্রবর্তী, পাশে লেখা— পলাশপুর (ঝাড়খণ্ড)।

    ফোনটা রেখে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল সে। অনেকদিন থেকেই একটা বদলির কথা উঠছে। অনেক দায়িত্ববান অফিসারকে এক্সটেনশন প্রজেক্টের দায়িত্ব নিয়ে যেতে হবে দেশের নানা জায়গায়। সিনিয়র দায়িত্ববান অফিসারদেরকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রায় দেড় বছর ধরে ব্যাপারটা কোনো রকমে ঠেকিয়ে রেখেছিল সুরজিৎ। শেষ কদিনে বুঝতেই পেরেছিল আর নিস্তার নেই। এবার যেতেই হবে । শুরু করতেই হবে নতুন করে।

    কিন্তু তাই বলে পলাশপুর না কী যেন জায়গায় যেতে হবে? যার নামও কেউ কোনোকালে শোনেনি। কেমন জায়গা কে জানে? লোকজন কেমন? শহর নাকি গ্রাম তাও বোঝা যাচ্ছে না। মাথাটা হুট করে গরম হয়ে গেল সুরজিতের। কিছুতেই ওখানে যাবে না সে। কালই হেড কোয়ার্টারে মেইল করবে। চাই না বেশি মাইনে, চাই না প্রমোশন। এত দিন এদিক সেদিক ঘুরে কাজের ফাঁকে তাও টুকটাক বাড়ি ফেরা যেত, এবার তো তাও বন্ধ হয়ে যাবে।

    বন্দনা তার বরের হাবভাব দেখেই আন্দাজ করে ফেলে কিছু একটা গোলমাল হয়েছে। উঠে এসে তার পাশটাতে দাঁড়ায়।

    — কী হয়েছে?

    সুরজিৎ একবার মাথা তুলে ঘাড় গুঁজে বসে পড়ে আবার।

    বন্দনা অধৈর্য হয়ে আবার জানতে চায়— আরে হয়েছেটা কী, আমায় বলবে তো নাকি?

    — পলাশপুর। অস্পষ্ট স্বরে শব্দটা উচ্চারণ করল সুরজিৎ।

    — কী?

    — পলাশপুর। পলাশপুরে ট্রান্সফার হয়েছে আমার। সেই কোন যমের দক্ষিণ দুয়ারে। আসা যাওয়ার উপায় আছে নাকি জানি না। কোথায় থাকতে হবে জানি না, কবে আবার ফিরতে পারব তাও জানি না।

    বন্দনা কথাগুলো শুনে খাটের একপাশে বসে পড়ল। কিছুই বলল না।

    সুরজিৎ একা একা গজরে গেল কিছুক্ষণ। সরকারের নির্দেশের উপর কোনো কথা চলে না। তাই রাগ, দুঃখ যাই হোক না কেন, গজরাতে হবে ঘরে বসে বসেই।

    বাইরে বৃষ্টির দাপট এখন একটু কমেছে। কিন্তু ঝোড়ো হাওয়াটা বন্ধ হয়নি। জানলার সেকেলে খড়খড়িগুলো দিয়ে ফিশফিশানির শব্দ হয়ে চলেছে অহরহ।

    বন্দনাও যেন নিজের মনে কী একটা বিড়বিড় করে চলেছে।

    সুরজিৎ জিজ্ঞাসা করে— কী ব্যাপার?

    বন্দনা আরও কিছুক্ষণ একমনে বিড়বিড় করে বলে, পলাশপুর নামটা যেন কোথায় শুনেছি… না না শুনিনি, কোথাও একটা পড়েছি।

    — পড়েছ? কোথায়? অবাক হয়ে জানতে চায় সুরজিৎ।

    — জানি না। মনে করতে পারছি না, খুব বেশিদিন আগে পড়েছি এমনটাও নয়। কিন্তু তাও মনে করতে পারছি না।

    সুরজিতের কপালে ভীষণরকমভাবে ভাঁজ পড়ে। — তোমার তো পড়ার বাতিক নেই বন্দী, তুমি আবার কোথায় পড়বে? আর ওই অজ পাড়াগেয়ে জায়গাটার নাম আমিই কোনোকালে শুনিনি তুমি আর কোথায় শুনবে? ও তোমার মনের ভুল।

    — জায়গাটা কোথায়? এখান থেকে কত দূর?

    — কিছুই জানি না এখনও। দুদিকে মাথা নাড়তে থাকে সুরজিৎ। কাল অফিসে যাই তারপর দেখছি।

    বন্দনা তার স্বামীকে চেনে। লোকটা আদ্যপান্ত শহুরে। সারাক্ষণ কর্মহীনভাবে বিলাস ব্যসনে ডুবে থাকে, ব্যাপারটা এরকমও নয় যদিও, কিন্তু তবুও গ্রামে গঞ্জে থাকা তার পোষাবে না। দুদিনেই হাঁফিয়ে উঠবে। এতদিন সে, যে-যে জায়গায় ঘুরে-ঘুরে কাজ করেছে, সবগুলোই ছিল ছোট-বড় কোনো না কোনো শহুরে অঞ্চল। তাই সামলে নিয়েছে কোনোরকমে। কিন্তু এবার সামলানো মুশকিল। তাই মনে মনে এখনই অস্থির হয়ে পড়েছে।

    বন্দনা সরে এসে সুরজিতের পাশে এসে বসে। — তোমার কোনো চিন্তা নেই। এত ভেবো না তো! সব ঠিক হয়ে যাবে।

    — ভাবনা তো আমার তোমাকে নিয়ে।

    — আমাকে নিয়ে? তাই বুঝি?

    বন্দনার চোখে চপল হাসির ঝিলিক।

    সুরজিৎ বলে— হ্যাঁ তোমাকে নিয়ে, বলাইকে নিয়ে। আমি থাকব না এত বড় বাড়িতে তোমরা একা থাকবে সারাটা ক্ষণ। আগে তাও বাবা ছিলেন। বাবার প্রেজেন্সটাই ছিল অনেক বড় ব্যাপার। আর এখন তো… সুরজিৎ হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই বন্দনা তার মুখে হাত চাপা দিয়ে কথা বলা বন্ধ করিয়ে দেয়।

    — আমার জন্য তোমায় ভাবতে হবে না। আমি আর এখন ছোটটি নেই। আর তাছাড়া একা কোথায়, বলাই বড় হয়েছে, রামুদা আছে, বাকি ঠাকুর চাকরেরা আছে, ও আমি ঠিক সামলে নেব, তুমি খালি খালি এসব নিয়ে চিন্তা করে মাথা গরম কোরো না তো, ভালো করে নিজের কাজ কোরো।

    এরপর আর সুরজিতের কিছুই বলার থাকে না। বউকে জড়িয়ে বুকে টেনে নেয়। অনেক বছর আগের মতো শিরশিরানি নেমে আসে বন্দনার শিরদাঁড়া দিয়ে। সেই আগের মতো নিজেকে সমর্পণ করে দেয় সুরজিতের বাহু বন্ধনীর মাঝে।

    চরম সুখকর মুহূর্তের মাঝেও গলার কাটার মতো খোঁচা দিতে থাকে ‘পলাশপুর’ নামটা। কোথায় যেন নামটা দেখেছে সে। কিছুতেই মনে করতে পারছে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রবন্ধ সংগ্রহ – অম্লান দত্ত
    Next Article বাঙালির যৌনচর্চা : বটতলা থেকে হলুদ বই – অর্ণব সাহা

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }