Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একটুখানি বিজ্ঞান – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প204 Mins Read0
    ⤶

    ১০. ভবিষ্যৎ

    ভবিষ্যৎ

    30. টাইম মেশিন

    সময় সম্পর্কে আমাদের ধারণা আইনস্টাইন পাল্টে দিয়ে গিয়েছিলেন। একসময় ধারণা করা হতো সময় সবার জন্যে এক। আমার বয়স যদি এক বৎসর বাড়ে তাহলে আমার বন্ধু আমার পরিচিত সব মানুষজন এমনকি অপরিচিত সব মানুষের বয়সও এক বৎসর বেড়ে যাবে! কিন্তু আইনস্টাইন দেখিয়েছেন সেটা সত্যি নয়, যে মানুষটি বেশি ছোটাছুটি করছে তার বয়স একটু হলেও কম বেড়েছে, কারণ সময় সবার জন্যে এক নয়, যার যার সময় তার কাছে। আমরা বিষয়টা ধরতে পারি না কারণ পৃথিবীর মানুষ যারা ছোটাছুটি করে তাদের গতিবেগ খুবই কম, সুপারসনিক প্লেনে বড় জোর তারা শব্দের চেয়ে দ্রুতগতিতে যেতে পারে। কিন্তু সময়ের এই ব্যাপারটা চোখে পড়তে হলে একজনকে আলোর বেগের কাছাকাছি ছোটাছুটি করতে হবে। একজন মানুষ আলোর বেগের কাছাকাছি বেগে যেতে পারে না কিন্তু অনেক মহাজাগতিক কণা সহজেই সেটা পারে। এর সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হচ্ছে মিউওন, মহাজাগতিক কণা বায়ুমণ্ডলের উপরে আঘাত করে এই মিউওনের জন্ম দেয়। মিউওনের আয়ু খুবই কম। এই কম সময়ের ভেতরে একটা মিউওনের পুরো বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর পৃষ্ঠে উপস্থিত হওয়ার কোনো উপায় নেই, কিন্তু এটি সব সময় ঘটে থাকে (আমি একটা টাইম প্রজেকশন চেম্বার তৈরি করেছিলাম, সেখানে বসে বসে কংক্রীটের ছাদ, পুরু সীসার আস্তরন, ধাতব দেওয়াল সবকিছু ভেদ করে আসা মিউওনগুলো দেখতাম) বায়ুমণ্ডলের উপর থেকে পৃথিবীর পৃষ্ঠে আসতে যেটুকু সময় দরকার সেই সময়টুকু বেঁচে না থেকেই মিউওন কেমন করে চলে আসে তার ব্যাখ্যা খুবই সহজ। মিউওন তার হিসেবে বেঁচে থাকে ক্ষুদ্র একটি সময়, কিন্তু আমাদের সময়টি মিউওনের ব্যক্তিগত সময় থেকে ভিন্ন। যেটি অনেক দীর্ঘ। এই সময়ের ভেতর মিউওন দিব্যি বায়ুমণ্ডলের উপর থেকে পৃথিবী-পৃষ্ঠে চলে আসতে পারে।

    সময় সম্পর্কে আমাদের কৌতূহল দীর্ঘদিনের। টাইম মেশিনে করে সময় পরিভ্রমণ করা সম্ভব কিনা সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন। সময় পরিভ্রমণ করে ভবিষ্যতে চলে যাওয়াটা তুলনামূলকভাবে সহজ। কেউ যদি একটা মহাকাশযানে করে প্রচণ্ড বেগে (আলোর বেগের কাছাকাছি) ছয় ঘণ্টা ভ্রমণ করে কোথাও যায় তারপর দিক পরিবর্তন করে আবার ছয় ঘণ্টা ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসে, তা হলে সে দেখবে পৃথিবীতে হয়তো দশ বছর হয়ে গেছে। অর্থাৎ, সে দশ বছর ভবিষ্যতে চলে গেছে। এটি বিজ্ঞান কল্পকাহিনীর বিষয় নয়–এটি আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ভবিষ্যদ্বাণী।

    কিন্তু অতীতে কী যাওয়া সম্ভব? শুনে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু টাইম মেশিনে করে সময় পরিভ্রমণ করার ওপরে একাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র লেখা হয়েছে। কিপ থর্ন(১) নামে একজন পদার্থবিজ্ঞানী এই বিষয়ের উপর একটা গবেষণাপত্র (Wormholes, Time Machines, and The weak Energy Condition, Physical Review, Le Hers, 61, 1446, 1488) প্রকাশ করেছেন, যেটি সময় পরিভ্রমণের মতো একটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয়কে বৈজ্ঞানিক বিষয়ে পরিণত করেছে।

    সময় পরিভ্রমণ করে অতীতে যাওয়ার বিষয়টি বোঝার আগে ওয়ার্ম হোল নামের বিষয়টি আগে বুঝতে হবে। ওয়ার্ম হোল হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের দুটি ভিন্ন ভিন্ন জায়গার ভেতরে একটি শর্ট কাট। ত্রিমাত্রিক জগতের ভেতরে একটি ওয়ার্মহোল কল্পনা করা কঠিন। কিন্তু আমরা যদি বোঝার সুবিধার জন্যে ত্রিমাত্রিক জগৎটিকে দ্বিমাত্রিক জগৎ হিসেবে কল্পনা করে নিই তাহলে বিষয়টা বোঝা সহজ হয়। 30.2 নং ছবিতে এ-রকম একটি ওয়ার্মহোল দেখানো হয়েছে। সব ওয়ার্মহোলের দুটি মুখ থাকে, ছবিতে দেখানো হয়েছে এই ওয়ার্মহোলের একটি মুখ পৃথিবীর কাছাকছি। অন্য মুখটি 26 আলোকবর্ষ (সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে আলো এক বৎসরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে এক আলোকবর্ষ দূরে ভেগা নক্ষত্রের কাছাকাছি। ওয়ার্মহোল ব্যবহার না করে কেউ যদি পৃথিবী থেকে ভেগা নক্ষত্রে যেতে চায় তাহলে তার ছাব্বিশ আলোকবর্ষ দূরে যেতে হবে। কিন্তু সে যদি ওয়ার্মহোলের ভেতরের টানেলটি দিয়ে যেতে চায় সে হয়তো মাত্র এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেই একই জায়গায় পৌঁছে যাবে। এই টানেলটা হাইপার স্পেস ব্যবহার করে বিশ্বব্রহ্মাণ্ডের দুটি ভিন্ন জায়গার ভেতর একই শর্টকার্ট তৈরি করে দিয়েছে।

    কেউ যেন মনে না করে ওয়ার্মহোলের এই বিষয়গুলো গালগল্প। আইনস্টাইনের সূত্রের সমাধান করে 1916 সালে প্রথমে এর অস্তিত্বের কথা বলা হয়েছে। আইনস্টাইন, রোজেন, হুইলারের মতো বড় বড় বিজ্ঞানীরা এর উপর গবেষণা করেছেন। টাইম মেশিন তৈরি করতে এ-রকম একটা ওয়ার্মহোল তৈরি করতে হবে। এই মুহূর্তে ওয়ার্মহোলের অস্তিত্ব হয়তো কাগজ-কলমে (বড় জোর কম্পিউটারের) সীমাবদ্ধ কিন্তু দূর ভবিষ্যতে মানুষ যখন জ্ঞানে বিজ্ঞানে প্রায় লাগাম ছাড়া উন্নতি করে ফেলবে তখন হয়তো তারা ইচ্ছেমতো ওয়ার্ম হোল তৈরি করতে পারবে। মানুষ যখন সেরকম পর্যায়ে পৌঁছে যাবে তখন তারা একটা টাইম মেশিন তৈরি করার কথা ভাবতে পারবে।

    এটা তৈরি করার জন্যে প্রথমে দরকার হবে একটা মহাকাশযানের। তারপর একটা ওয়ার্ম হোল তৈরি করে তার একটা মুখ রাখতে হবে মহাকাশযানের ভেতরে, অন্যটা থাকবে ধরা যাক কারো ঘরের বৈঠকখানায়। টাইম মেশিন তৈরি করার প্রস্তুতি শেষ এখন সেটা ব্যবহার করা শুরু করা যেতে পারে। বিষয়টা বোঝার জন্যে আমরা কল্পনা করে নেই ঘরের বৈঠকখানায় একজন এসে বসেছে, তার নাম মৃত্তিকা। আর যে মহাকাশযানে বসে আছে তার নাম হচ্ছে আকাশ। এখন আমরা দেখি টাইম মেশিন চালু করার সময় মৃত্তিকা আর আকাশ কে কী বলবে :

    মৃত্তিকা : “আমি বসে আছি আমার বৈঠকখানায়। ঘরের বাইরেই দেখতে পাচ্ছি মহাকাশযানটি দাঁড়িয়ে আছে। সেখানে আছে আকাশ। সত্যি কথা বলতে কি আমি আমার বৈঠকখানার ভেতরে ওয়ার্মহোলের ভেতর দিয়ে মহাকাশযানের ভেতরে দেখতে পাচ্ছি। এই ওয়ার্মহোলটা কয়েক সেন্টিমিটার লম্বা। আমি এর ভেতর দিয়ে আমার হাতটা ঢুকিয়ে আকাশকে ধরতে পারি। আমি আর আকাশ ঠিক করেছি মহাকাশযানটা যখন রওনা দেবে আমরা একজন আরেকজনের হাত ধরে রাখব।”

    আকাশ : “আমি আর মৃত্তিকা একজন আরেকজনের হাত ধরে রেখেছি। আজকে 3000 সালের জানুয়ারি মাসের এক তারিখ । ঠিক সকাল নয়টার সময় মহাকাশযানটি রওনা দেবে। আমি ঠিক করেছি প্রচণ্ড গতিবেগে, প্রায় আলোর গতিবেগের কাছাকাছি ছয়ঘণ্টা ছুটে যাব। তারপর পৃথিবীর দিকে ফিরে আসতে থাকব পরের ছয় ঘণ্টায়। অর্থাৎ, সকাল নয়টায় রওনা দিয়ে ঠিক রাত নয়টার মাঝে ফিরে আসব।”

    মৃত্তিকা : “এখন বাজে ঠিক নয়টা, মহাকাশযানটি আকাশকে নিয়ে মহাকাশে ছুটে যেতে শুরু করেছে। যেহেতু ওয়ার্মহোলটি মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা আমি এখনো আকাশকে

    ধরে রাখতে পারছি কোনো সমস্যা হচ্ছে না। সত্যি কথা বলতে কি আমি ওয়ার্মহোলের ভেতর দিয়ে তাকিয়ে আকাশকে দেখতেও পাচ্ছি। আকাশ মহাকাশ ভ্রমণ করে ফিরে না আসা পর্যন্ত আমি তার হাত ধরে রাখব। অর্থাৎ, বারো ঘণ্টা তার হাত ধরে থাকতে হবে।”

    আকাশ : “আমি ছয় ঘণ্টা আলোর বেগের কাছাকাছি গতিবেগে আমার মহাকাশযানে ছুটে গিয়েছি। তারপর মহাকাশযানের দিক পরিবর্তন করে আবার পৃথিবীতে ফিরে এসেছি। আমি যখন রওনা দিয়েছিলাম তখন আমার মহাকাশযানের ঘড়িতে বেজে ছিল সকাল  নয়টা। আমি যখন ফিরে এসেছি তখন আমার ঘড়িতে বাজে রাত নয়টা।”

    মৃত্তিকা : “আমি ওয়ার্মহোলের ভেতর দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি আকাশ যে মহাকাশযান দিয়ে ভ্রমণ করে এসেছে সেই ঘড়িটাতে এখন বাজে রাত নয়টা। বারো ঘণ্টা টানা আমরা হাত ধরে রেখেছিলাম। এখন হাতটা ছেড়ে দিই। আমার হাতের ঘড়িতেও বাজে রাত নয়টা। এতক্ষণ আমি ওয়ার্মহোলের ভেতর দিয়ে আকশকে দেখছিলাম। এখন তার হাত ছেড়ে দিয়েছি, ঘড়িতে বাজে রাত নয়টা এক মিনিট, জানালা দিয়ে বাইরে তাকিয়েছি। কী আশ্চার্য! মহাকাশযানটি তো নেই, গেল কোথায়?

    “আমার একটি খুব ভালো টেলিস্কোপ আছে, সেটা দিয়ে মহাকাশে তাকিয়ে আমি অবাক হয়ে দেখলাম মহাকাশযানটি ছুটে যাচ্ছে!”

    “তারপর অনেকদিন কেটে গেছে। শুধু দিন নয়, সপ্তাহ কেটেছে মাস কেটেছে এমনকি বহুর কেটেছে। আমার বয়স বেড়েছে দশ বছর। চুলে একটু পাক ধরেছে, মুখের চামড়ায় বয়সের রেখাও পড়েছে।

    “ঠিক দশ বছর বছর পর 3010 সালের জানুয়ারি মাসের এক তারিখ হঠাৎ দেখি গর্জন করে আকাশের মহাকাশযানটি আমার বৈঠকখানার কাছে নেমে এসেছে। আমি ছুটে গিয়েছি দেখি মহাকাশযানের ভেতরে আকাশ একজনের হাত ধরে বসে আছে। আমার দশ বৎসর বয়স বেড়েছে কিন্তু আকাশের বয়স বেড়েছে মাত্র বারোঘণ্টা। আমি আকাশকে জিজ্ঞেস করলাম তুমি কার হাত ধরে রেখেছ? সে বলল, কেন তোমার? আমি মহাকাশযান ওঠে তার ওয়ার্মহোলের মুখে উঁকি দিয়ে দেখি সত্যি সত্যি সে একজন মানুষের হাত ধরে রেখেছে। মানুষটি আর কেউ নয়, মানুষটি স্বয়ং আমি। দশ বৎসর আগে যেমন ছিলাম!

    “আমি ওয়ার্মহোলের ভেতর দিয়ে বৈঠকখানায় এসে হাজির হয়েছি। আমি দেখছি আমার নিজেকে। দশ বৎসর আগে আমি ফিরে গেছি আমার নিজের কাছে!”

    আমি জানি পুরো ব্যাপারটি একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী হিসেবে চালিয়ে দেয়া যায়–কিন্তু এটা ফিজিক্যাল রিভিউ লেটারের মতো পৃথিবীর সবচেয়ে মর্যাদাসম্পন্ন একটি জার্নালে প্রকাশিত একটা প্রবন্ধের মূল বিষয়। সেখানে যে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে সেটা আসলে ঠিক এ-ধরনের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে।

    বলা বাহুল্য এই গবেষণাপত্রটি প্রকাশিত হবার পর সারা পৃথিবীতে প্রবল হইচই শুরু হয়েছে। বিজ্ঞানীরা খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছেন। এটি আসলে সম্ভব নাকি অন্য কিছু ঘটে যেতে পারে সেটা নিয়ে নানা ধরনের আলোচনা পাল্টা আলোচনা চলছে। স্টিফেন হকিংও এর উপরে মন্তব্য করেছেন, তিনি বিশ্বাস করেন একটি ওয়ার্মহোল ঠিক যখন টাইম মেশিন হিসেবে কাজ করতে শুরু করে তখন ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশান (Vacuam Fluctuation) এর ক্রম আবর্তনের কারণে সেটি ধ্বংস হয়ে যাবে! সেটি কি সত্যি, নাকি আসলেই টাইম মেশিন তৈরী করা সম্ভব সেই প্রশ্নের সঠিক উত্তর এখনো কেউ জানে না। কোয়ান্টাম গ্রেভিটি সম্পর্কে পৃথিবীর বিজ্ঞানীরা আরো ভালো করে না জানা পর্যন্ত কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না!

    আমাদের সেই জন্যে অপেক্ষা করতে হবে।

    ————-
    ১. Black Holes and Time warps, Kip S. Thorne. (আমি যখন ক্যালটেকে ছিলাম কিপ থর্ন ঠিক আমার ফ্লোরের কাছাকাছি ছিলেন, আমার অফিসের খুব কাছেই ছিল তার অফিস। কিপ থর্ন বাজী ধরতে খুব পছন্দ করতেন। তার অফিসের দেওয়ালে পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানীদের সাথে বাজী ধরে বিচিত্র সব অঙ্গীকারনামা তৈরি করে টানিয়ে রাখতেন। কিপ থর্ন খুব আমুদে একজন মানুষ!)

    .

    31. আমরা কি একা?

    এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ ছাড়াও অন্য কোনো বুদ্ধিমান প্রাণী আছে কিনা এই বিষয়টি থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিউট্রিনোর ভর আছে কিনা এবং যদি থেকে থাকে সেটা কত। কিন্তু আমি বাজী ধরে বলতে পারি নিউট্রিনোর ভর বিষয়ক আলোচনা হলে সাধারণ মানুষ হাই তুলে অন্য একটা বিষয়ে চলে যাবেন। কিন্তু এই সৃষ্টিজগাতে মানুষ ছাড়া অন্য কোনো বুদ্ধিমান প্রাণী আছে কী না সেটা নিয়ে আলোচনা হলে নিশ্চিতভাবে কৌতূহলী হয়ে আলোচনাটি শুনবেন।

    পৃথিবীর মানুষের এই বিষয় নিয়ে কৌতূহল অনেক দিনের। একসময় ধারণা করা হতো সূর্যের প্রখর উত্তাপ বাইরে, ভেতরে পৃথিবীর মতো শান্তিময় পরিবেশ। সেখানে বুদ্ধিমান প্রাণীরা বসবাস করে। সূর্যের গঠনটা বুঝে নেবার পর এখন আর সেটা কেউ বিশ্বাস করে না। পৃথিবীর কাছাকাছি ছোট গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। পৃথিবীতে আমরা সবাই আছি এবং সব সময়েই কল্পনা করছি অন্য গ্রহগুলোতে হয়তো আমাদের মতো কেউ আছে। এখন আমরা জেনেছি ভয়ংকর উত্তপ্ত বুধ গ্রহে প্রাণের বিকাশ ঘটা সম্ভব না। শুক্র গ্রহও মেঘে ঢাকা উত্তপ্ত প্রাণ সৃষ্টির অনুপযোগী একটা গ্রহ। মঙ্গল গ্রহ প্রতিযোগিতায় খুব দুর্বলভাবে টিকে আছে। বড় বড় চোখ, কিলবিলে হাত পা, ধারালো দাঁত এই ধরনের পূর্ণ বিকশিত প্রাণীর আশা সবাই ছেড়ে দিয়েছে কিন্তু জীবাণু আকারের কিছু একটা আছে কী না কিংবা এখন না থাকলেও অতীতে কখনো ছিল কিনা সেটা নিয়ে আলোচনা এবং গবেষণা মাঝে মাঝেই চাঙ্গা হয়ে উঠে।

    মানুষ ছাড়া সৃষ্টি জগতে অন্য কোনো বুদ্ধিমান প্রাণী আছে কিনা সেটা নিয়ে মানুষের কৌতূহল যুক্তিসম্মত এবং সেটা বের করার জন্যে একটি প্রতিষ্ঠানও আছে, তার নাম Search for Extra Terrestrial Intelligence সংক্ষেপে SETI এবং তারা কোটি কোটি ডলার খরচ করে মহাজগতে ক্রমাগত প্রাণের সন্ধান করে যাচ্ছে। মূলত মহাজগৎ থেকে যে বিভিন্ন ধরনের সংকেত আসে তার মাঝে কোনো প্যাটার্ন বা বুদ্ধিমত্তা আছে কিনা সেটাই খোঁজা হয়। ধারণা করা হয়, যদি সেরকম কিছু পাওয়া যায় বুঝে নিতে হবে সেটা পাঠাচ্ছে।

    কোন বুদ্ধিমান প্রাণী। এটা নিয়ে অনেক বিজ্ঞান কল্পকাহিনী লেখা হয়েছে। কিন্তু এখনো কিছু পাওয়া যায় নি। তবে বিজ্ঞানীরা যে মহাজাগতিক প্রাণী বলে কিছু নেই সেটা পুরাপুরি উড়িয়ে দিয়েছেন তা নয়। ভয়েজার মহাকাশযানগুলো আমাদের সৌরজগতের গ্রহগুলো পর্যবেক্ষণ করে সৌরজগতের বাইরে চলে গেছে। সেখানে মানব-মানবীর ছবিসহ আরও অনেক কিছু পাঠানো হয়েছে, কোনো একটি বুদ্ধিমান প্রাণী কোনো একদিন সেটা খুঁজে পাবে সেই আশায়!

    পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণ খুঁজে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বৈজ্ঞানিক চিন্তাভাবনা করা হয় নি, তা নয়। এর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ড্রেকের সমীকরণ। এই সমীকরণে বলা হয়েছে এই মুহূর্তে যে কয়টি বুদ্ধিমান প্রাণীর জগৎ থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তার সংখ্যা N হচ্ছে : N = RxPxEXLxIxT

    এখানে R হচ্ছে গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা, P হচ্ছে একটা নক্ষত্রকে ঘিরে গ্রহ পাবার সম্ভাবনা, E হচ্ছে এ-রকম গ্রহ থেকে থাকলে প্রাণ বিকাশের উপযোগী গ্রহের সংখ্যা, L হচ্ছে প্রাণ বিকাশের উপযোগী থেকে থাকলে তার ভেতরে সত্যি সত্যি প্রাণের বিকাশ হবার সম্ভাবনা, I হচ্ছে সত্যি সত্যি প্রাণের বিকাশ হয়ে থাকলে সেগুলো বিবর্তনে জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হয়ে অন্য বুদ্ধিমান প্রাণীর সাথে যোগাযোগ করার মতো বুদ্ধিমত্তা অর্জনের সম্ভাবনা এবং T হচ্ছে যে সময় পর্যন্ত সেই বুদ্ধিমান প্রাণী টিকে থাকতে পারে। এর কিছু-কিছু সম্পর্কে বিজ্ঞানীদের বেশ ভালো ধারণা আছে, কিছু-কিছু অনুমান করতে হয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী কার্ল সাগান ড্রেক সমীকরণ ব্যবহার করে দেখিয়েছেন এই গ্যালাক্সিতেই লক্ষ লক্ষ বুদ্ধিমান প্রাণীর সভ্যতার জন্ম হওয়ার কথা। আবার অনেক বিজ্ঞানী সেটা মোটেও বিশ্বাস করতে রাজী নন, তাদের ধারণা ড্রেকের সমীকরণ ব্যবহার করে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ত্ব প্রমাণ করা এত সোজা না। আরেক বিখ্যাত বিজ্ঞানী হচ্ছেন এনরিকো ফার্মি, তিনি ড্রেকের সমীকরণ দেখে বিখ্যাত ফার্মির বিভ্রান্তি জন্ম দিয়েছিলেন, সেটা এরকম :

    (ক) সত্যি যদি মহাজগতে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ত্ব থেকে থাকত তাহলে এতদিনে তাদের পৃথিবীতে দেখা পাওয়ার কথা।

    (খ) তাদের যদি পৃথিবীতে দেখা না পাওয়া যায় তাহলে বুঝতে হবে মহাকাশযান তৈরি করে পৃথিবীতে আসার তাদের কোনো গরজ নেই।

    (গ) সেটা যদি সত্যি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই বুদ্ধিমান প্রাণীর সভ্যতা খুবই ক্ষণস্থায়ী। তাদের জন্ম হয় এবং কিছু বোঝার আগেই তারা নিজেরা নিজেদের ধ্বংস করে ফেলে!

    এনরিকো ফার্মি যে খুব চিন্তাভাবনা করে তার এই বিভ্রান্তিটির জন্ম দিয়েছিলেন তা নয়, বলা হয়ে থাকে দুপুরের খাবার খেতে খেতে ঠাট্টার ছলে কথাগুলো বন্ধুদের বলেছিলেন এবং এখন যারাই মহাজাগতিক প্রাণী নিয়ে চিন্তাভাবনা করে তার কোনো না কোনোভাবে এনরিকো ফার্মির বিভ্রান্তির কথা জানে। প্রথম দুটোর কথা ছেড়ে দিয়ে আমরা তৃতীয়টা নিয়ে একটু ভাবতে পারি।

    আমরা মানুষেরা নিজেদের খুব উন্নত এবং বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করি। কিন্তু ইতিহাস পড়লে সেটাকে খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। যুদ্ধবিগ্রহ করে মানুষ একে অন্যকে কতভাবে খুন করেছে সেটি কেউ চিন্তা করে দেখেছে? পুরো একটি সভ্যতাকে অন্য একটি সভ্যতা এসে ধ্বংস করে দিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি আমাদের মনে হয় এই মুহূর্তে আমরা ঠিক এ-রকম একটা সময়ের মাঝে আছি। চেঙ্গিস খান বা হালাকু খানের আমলে মানুষ খুন করা পরিশ্রমের ব্যাপার ছিল, কারণ তখন তরবারি দিয়ে আরেকজনকে কাটতে হতো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় নাৎসি বাহিনী সেটাকে আধুনিক করে ফেলেছিল। গ্যাস চেম্বারে মারা থেকে শুরু করে মৃতদেহকে ভস্মীভূত করার অনেক বিজ্ঞানসম্মত উপায় তারা আবিষ্কার করেছিল। সর্বকালের শ্রেষ্ঠ বিধ্বংসী নিউক্লিয়ার বোমা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা এবং নাগাসাকিতে এক মুহূর্তে কয়েক লক্ষ মানুষকে মেরে ফেলে হত্যাকাণ্ডের একটা নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার সাথে সাথে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নও প্রথমবার তৈরি হয়েছে। অস্ত্র প্রতিযোগিতা করে পৃথিবীর নানা দেশের কাছে এখন যে পরিমাণ মানব বিধ্বংসী অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে এই পৃথিবীর সকল প্রাণীকে একবার নয় অসংখ্যবার ধ্বংস করে ফেলা যায়। তারপরেও আমরা কি মানুষকে সভ্য মানুষ বলতে পারি?

    আমাদের পছন্দ হোক আর না হোক এটা আমাদের স্বীকার করতেই হবে এ-রকম একটা পরিস্থিতি হওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র বিজ্ঞানের অগ্রগতির জন্যে। চেঙ্গিস খান হালাকু খান ধারালো তরবারি দিয়ে কুপিয়ে পৃথিবীর সব মানুষকে মেরে শেষ করতে পারত না কিন্তু জর্জ বুশ কিংবা টনি ব্লেয়ার ইচ্ছে করলে পৃথিবীর সব মানুষকে মেরে শেষ করে ফেলতে পারে। একবার নয়, বহুবার। তার কারণ চেঙ্গিস খান হালাকু খানের কাছে নিউক্লিয়ার বোমা ছিল না। জর্জ বুশ কিংবা টনি। ব্লেয়ারের কাছে আছে। বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিক সূত্র থেকে যখন বের করেছিলেন E = mc^2 তখন কি তিনি সন্দেহ করেছিলেন এটা দিয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর মরণাস্ত্র তৈরি হবে? পরমাণুর বড় একটি নিউক্লিয়াস ভেঙে দু টুকরো করা হলে তার বাড়তি ভরটুকু শক্তি হিসেবে বের হয়ে আসে। ভর বা m কে E বা শক্তি তৈরি করা হলে সেটাকে c বা আলোর বেগ দিয়ে দুইবার গুণ করতে হয়, তাই একটুখানি ভর দিয়ে অনেকখানি শক্তি পাওয়া যায়। সাধারণ বোমার ধ্বংস করার ক্ষমতা থেকে নিউক্লিয়ার বোমার ধ্বংস করার ক্ষমতা তাই.এত বেশি। যে পরমাণুর নিউক্লিয়াস দিয়ে এটা প্রথমে করা হয়েছিল সেটি ছিল ইউরেনিয়ামের। ইউরেনিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 92। তাই এই সংখ্যাটির একটা অন্যরকম গুরুত্ব রয়েছে। মানুষ যখন জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হয়ে প্রথমবার 92 নম্বর পরমাণুর নিউক্লিয়াসের ভেতর থেকে ভয়ংকর শক্তিটা বের করতে পেরেছে ঠিক তখনই তারা সারা জীবনের জন্যে পরিবর্তিত হয়ে গেছে। কারণ, ঠিক তখন প্রথমবার তারা পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতাটি অর্জন করেছে। মানুষ তাদের নিজেদের ধ্বংস করে ফেলবে কিনা সেটি কেউ এখনো জানে না। কিন্তু সেই ক্ষমতাটি যে তাদের আছে সেটি সবাই জানে। একটি বুদ্ধিমান প্রাণীর সভ্যতা যখন বিকশিত হয় তাদের অস্তিত্বের প্রথম বিপদটি আসে এই 92 নম্বর পরমাণু থেকে। এর থেকে উত্তরণ হবার পরেই বলা যায় তারা 92-এর বাধা থেকে মুক্তি পেয়েছে।

    পৃথিবীতে মানুষ যেভাবে বিবর্তনের ভেতর দিয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিকশিত হয়ে একসময় 92-এর ভয়ংকর বিপদের মুখোমুখি হয় ঠিক সেরকম অন্য কোনো গ্যালাক্সির অন্য কোনো নক্ষত্রে অন্য কোনো গ্রহে যদি কোনো বুদ্ধিমান প্রাণীর উদ্ভব হয় তাহলে জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হয়ে তারাও এক সময় 92 নম্বর পরমাণু থেকে শক্তি বের করার রহস্যটি জেনে যাবে। মানুষ যেভাবে তাদের নিজেদের অস্তিত্বকেই ধ্বংস করার মুখোমুখি হয়েছে সে-রকম তারাও সেই নিজেকে ধ্বংস করার মুখোমুখি হয়ে দাঁড়াবে। তারপর কী হয় আমরা জানি না। এনরিকো ফার্মি ভয় পেয়েছেন বুদ্ধিমান প্রাণী হয়তো নিজেকে ধ্বংস করে ফেলে। মানুষও বুদ্ধিমান প্রাণী, তাই হয়তো আমরাও নিজেদের ধ্বংস করে ফেলব! হয়তো সৃষ্টিজগতে অনেক প্রাণের উদ্ভব হয়েছে কিন্তু বুদ্ধিমত্তার জন্যে তাদের খুব বড় মূল্য দিতে হয়েছে। সে কারণে হয়তো বুদ্ধিমান প্রাণীরা সব সময়ই একা। সব সময়েই নিঃসঙ্গ।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগাব্বু – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article ইস্টিশন – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }