Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প117 Mins Read0
    ⤶ ⤷

    একদিন অপরাহ্নে – ২

    ২.

    পরের দিন বাগানে ছবি আঁকতে গিয়ে মাজল খাটাবার সময় আব্বার কথা তনির মনে পড়ল, মনে হয় পোস্টমাস্টার ইমাম সাহেবের চেয়ে বড় আলেম। তারপর ছবি আঁকার মধ্যে ডুবে গেল। হঠাৎ ‘বউ কথা কও’ পাখির ডাক শুনে বাস্তবে ফিরে এসে চিন্তা করল, এখন শরৎকাল, বউ কথা কও পাখি এসময় ডাকে না। ডাকটা অল্প দূর থেকে হচ্ছে মনে হতে এদিক ওদিক তাকাতেই গালিবকে একটা গাছের আড়ালে দেখতে পেল। পরক্ষণে তাকে হাসি-হাসি মুখে আসতে দেখে একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইল।

    গালিব কাছে এসে সালাম দিয়ে বলল, কেমন আছেন?

    তনি সালামের উত্তর দিয়ে বলল, ভালো। তারপর বলল, আপনার বউ কথা কও পাখির ডাক আমাকে খুব মুগ্ধ করেছে। আর দু’তিনবার ডাকুন তো?

    গালিব বলল, আজ নয়, অন্য দিন।

    আজ নয় কেন?

    যে জিনিস ভালো লাগে, তা বেশি হলে আগের মতো আর ভালো লাগে না।

    তা হলে অন্য কোনো পাখির ডাক ডাকুন।

    আজ আর কোনো পশু পাখির ডাক ডাকতে ইচ্ছা করছে না।

    তা হলে বলুন, আপনি কি সব পশু পাখির ডাক ডাকতে পারেন?

    সেদিন বললাম না, যেসব পশু-পাখির সঙ্গে আমরা পরিচিত তাদের ডাক ডাকতে পারি? এমন কি যে কোনো পুরুষ ও নারীর গলা অনুকরণ করতে পারি। তারপর তনির গলা অনুকরণ করে বলল, আচ্ছা, আপনি কি সব পশু পাখির ডাক ডাকতে পারেন?

    তনি এত অবাক হল যে, নিজের কানকে বিশ্বাস করতে পারল না। একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইল।

    গালিব মৃদু হেসে বলল, এতে অবাক হবার কি আছে? আপনিও চেষ্টা করলে পারবেন। তারপর বলল, ঐ সামনের তালগাছের মাথার দিকে তাকান। তনি তাকাতে গালিবের গলা শুনতে পেল, “তনি আপনি খুব ভালো মেয়ে। ছবি আঁকার চেয়ে পড়াশোনায় মন দিলে ভালো রেজাল্ট করতে পারতেন।”

    তনির মনে হল, কথাগুলো তালগাছের মাথা থেকে আস্তে আস্তে নেমে এসে ইজেলের কাছে এসে থেমে গেল। আরও বেশি অবাক হয়ে বলল, আপনি নিশ্চয় যাদু জানেন। কথাটা শেষ করে গালিবের দিকে তাকিয়ে দেখতে না পেয়ে বাগানের গেটের দিকে তাকাল। কিন্তু তাকে দেখতে পেল না। এমন সময় ইজেলের পিছন থেকে তার গলা শুনতে পেল, “মনে কিছু নেবেন না, বিশেষ কারণে চলে যেতে হল। ইনশাআল্লাহ আবার দেখা হবে।”

    তনি তাড়াতাড়ি ইজেলের পিছনে উঁকি দিয়ে দেখল, কেউ নেই। ঘটনায় তনি শুধু মুগ্ধ নয়, এত অবাক হল যে, কিংকর্তব্যবিমূঢ় হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর চিন্তা করল, গালিব নিশ্চয় যাদু জানে।

    পরের দিন কলেজে তনি গতকালের ঘটনা কণাকে বলল।

    কণা বলল, পুরিয়া ছাড়ার আর জায়গা পেলি না।

    তনি বলল, তোকে আর দোষ দেব কি? তুই আমার কাছে শুনে বিশ্বাস করতে পারছিস না আর আমি নিজের কানে শুনে ও নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারিনি। তোকে একটা কথা রোজ জিজ্ঞেস করব ভাবি; কিন্তু কলেজে এসে ভুলে যাই। গালিব সাহেব যে মাকে নিয়ে ঐ ভূতুড়ে বাড়িতে বাস করছেন। কোনো অসুবিধে হচ্ছে না?

    কণা বলল, তা বলতে পারব না। তবে মনে হয় কোনো অসুবিধে হচ্ছে না। হলে কিছু না কিছু শোনা যেত।

    এ বাগান ছিল হিন্দু জমিদারের। জমিদার এখানে দু’কামরা পাকা ঘর করে ঢাকা থেকে বাঈজী নিয়ে এসে নাচ, গান ও ফুর্তি করতেন। জনশ্রুতি আছে, এই বাড়ির নিচে একটা রুম আছে। কোনো প্রজা বড় কোনো অন্যায় করলে বা ওনার আদেশ না মানলে তাকে ঐ রুমে বন্দি করে রাখতেন। সেই প্রজা আর কোনো দিন ফিরে আসত না। সেখানেই খেতে না পেয়ে মারা যেত। মুরুব্বীদের মুখে শোনা যায়, গভীর রাতে ঐসব বন্দিদের আত্মার কান্না তারা শুনেছেন। জমিদারের শেষ বংশধর এই বাগান বাড়ি খালেক উজ্জামান কাছে বিক্রি করে ভারতে চলে গেছেন। খালেক উজ্জামান বাগানে নতুন করে অনেক রকম ফলের গাছ লাগিয়েছেন। দুই রুমের বাড়িটা ভেঙে ফেলতে চেয়েছিলেন। কিন্তু যেদিন ভেঙে ফেলার জন্য লোকের ব্যবস্থা করেন, তার আগের দিন রাতে স্বপ্নে কেউ যেন ওনাকে ভাঙতে নিষেধ করে বলেন, নিষেধ অমান্য করলে ওনার বংশ নির্বংশ হয়ে যাবে। তাই তিনি বাড়িটা না ভেঙে সংস্কার করেন। তারপর স্কুল-কলেজের শিক্ষকদের কাছে ভাড়া দিতেন। কিন্তু কেউ-ই বেশি দিন থাকতে পারেন নি। কারণ প্রতিদিন গভীর রাতে বাড়ির ছাদে ইট-পাটকেল পড়ে এবং বাড়ির পাশে যে সানবাঁধান ঘাটসহ বেশ বড় একটা পুকুর আছে, পূর্ণিমার রাতে ঐ পুকুরের মাঝখানে রুপার নৌকা ভাসতে দেখা যায়। আগে যারা এই বাড়িতে ভাড়া থেকেছেন, তারা স্বপরিবারে নির্বিঘ্নে চলে যেতে পারলেও কিছু দিন আগে যে পোস্ট মাস্টার ভাড়া ছিলেন, তিনি ফিরে যেতে পারেন নি। কেউ যেন তাকে গলাটিপে মেরে ফেলেছেন। লোকজন বলাবলি করে কোনো অশরীরি আত্মা গলা টিপে পোস্ট মাস্টারকে মেরে ফেলেছে। কিছুদিন আগে গালিব যখন এই বাড়ি ভাড়া নিতে চাইল তখন খালেক উজ্জামান ভূতুড়ে বাড়ি বলে না করে দেন এবং আগের পোস্ট মাস্টারকে ভূতেরা মেরে ফেলেছে সে কথাও জানান।

    কিন্তু গালিব সবকিছু শুনেও মাকে নিয়ে ঐ বাড়ি ভাড়া নিয়ে বাস করছে। তাদের সঙ্গে পিয়ন রহিম চাচাও থাকে। তার বাড়ি চার পাঁচ মাইল দূরের গ্রামে। প্রতিদিন সে আট দশ মাইল হেঁটে যাতায়াত করে জেনে গালিব তাকে তাদের সঙ্গে থাকতে বলে। রহিম চাচাও ঐ বাড়ির সম্পর্কে মুরুব্বীদের মুখে অনেক কিছু শুনেছে। তাই গালিবকে ঐ বাড়িতে থাকতে নিষেধ করে আর নিজেও থাকার জন্য অমত প্রকাশ করে। গালিব তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সাহস দিয়ে রাজি করিয়েছে। রহিম চাচা সাপ্তাহিক ছুটিতে বাড়ি যায়। সে গালিবের বাজার-হাট করে দেয়। তাদের সঙ্গে তিন বেলা খায়। দুই রুমের একরুমে গালিব থাকে। অন্য রুমে তার মা থাকনে। আর বারান্দা ঘিরে রহিম চাচার থাকার ব্যবস্থা করে দিয়েছে গালিব।

    গালিবের মা আমেনা বেগম একজন আলেমা। তিনি কামিল পাস করেছেন। ওনার স্বামী আব্দুল বাসিত ছয় বছর আগে মারা গেছেন। তিনিও খুব বড় আলেম ছিলেন। ছেলে গালিবকে ওনার বড় আলেম করার জন্য কামিল পাস করিয়েছেন। তারপর আরও উচ্চ শিক্ষিত করার জন্য মিশরের আলহামরা মাদরাসায় পাঠাবার মনস্থ করেছিলেন। কিন্তু তার আগেই হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যান। বাবা মারা যাওয়ার পর গালিব মিশরে না গিয়ে ঢাকা ভার্সিটি থেকে ইংলিশে অনার্স নিয়ে মাস্টার্স করে। দাখিল পর্যন্ত গালিব তিন গোয়েন্দা সিরিজ পড়ত। আলিমে পড়ার সময় থেকে মাসুদ রানা সিরিজ পড়ে ভবিষ্যতে গোয়েন্দা হবার আশা পোষণ করত, তাই ছাত্র জীবনেই সখের গোয়েন্দাগিরী করত। মাস্টার্স করার পর পুলিশে ভর্তি হয়। তারপর গোয়েন্দা হওয়ার জন্য ট্রেনিং নেয়। শেষে এখানে পোস্ট মাস্টার হয়ে আসার সময় মাকে সঙ্গে নিয়ে আসে।

    ইমাম সাহেবের সঙ্গে গালিবের গণ্ডগোল হবার তিন দিন পর যারা ঢাকা গিয়েছিলেন মুফতি বোর্ড থেকে ফতোয়া জানার জন্য, তারা ফিরে এসে জানালেন, ইমাম সাহেবের ফতোয়া ঠিক নয়, পোস্ট মাস্টার গালিব ঠিক কথা বলেছেন।

    গালিব মাকে নিয়ে ভূতুড়ে বাড়িতে নির্বিঘ্নে বাস করছে দেখে গ্রামের লোকজন তাকে বেশ সম্মানের নজরে দেখত। আজ যখন মাগরিবের নামাযের পর ঢাকার মুফতি বোর্ডের রায় শোনান হল তখন গালিবের প্রতি সবার ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে গেল। মসজিদের সেক্রেটারি খালেক উজ্জামান কি বলেন শোনার জন্য সবাই চুপ করে অপেক্ষা করতে লাগল।

    খালেক উজ্জামান কি বলবেন চিন্তা করছিলেন। উনি কিছু বলার আগে তনির বাবা রুহুল আমিন বললেন, আমার মতে বর্তমান ইমাম সাহেবকে বাদ দিয়ে পোস্ট মাস্টার গালিবকে ইমাম রাখলে ভালো হয়। ওনার কথা শেষ হতে অনেকে বলে উঠল, আমরাও তাই চাই।

    খালেক উজ্জামানের দলের কয়েকজন লোক প্রতিবাদ করে বলল, পোস্ট মাস্টার এখনও বিয়ে করেন নি। ওনার পিছনে নামায সহি হবে না।

    কেউ কিছু বলার আগে গালিব বলল, কথাটা ঠিক নয়। যিনি নামাযের আহকাম ও আরকান জানেন এবং সূরা ক্বেরাত শুদ্ধভাবে পড়তে পারেন, তার পিছনে নামায পড়া যাবে, চাই বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক। আমার কথা শুনে আপনারা ভাববেন না, আমি ইমাম হওয়ার জন্য একথা বলছি।

    আমার দ্বারা ইমামতি করা সম্ভব নয়। প্রথমত আমি পোস্ট মাস্টারের চাকরি করি। দ্বিতীয়ত আমি এখানে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই যেখানে যেসব গরিব ছেলেমেয়ে স্কুলে লেখাপড়া করতে পারে না, সেই সব ছোট ছোট ছেলেমেয়েরা কুরআন ও নামায পড়া যেমন শিখবে তেমনি মাতৃভাষাও শিখবে এবং বয়স্কদেরকেও শুদ্ধভাবে নামায কালাম শেখার ও ইসলামকে জানার, মানার ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দেয়া হবে। অবশ্য বয়স্ক মেয়েদেরকে আমার মা আলাদাভাবে ঐসব শিক্ষা দেবেন। আপনারা অনুমতি দিলে আপতত প্রতিদিন এশার নামাযের পর মসজিদেই বড়দের ঐ সব শিক্ষার ব্যবস্থা করার ইচ্ছা রাখি। এখন আপনারই বলুন, আমার দ্বারা কি ইমামতি করা সম্ভব? আমার মতে যিনি এখন ইমামতি করছেন, উনিই থাকুন। বর্তমানে বাংলা ভাষায় অনেক কুরআন হাদিসের ব্যাখ্যা ও মসলা মসায়েলের বই অনুবাদ হয়েছে, সেগুলো পড়ার জন্য ওনাকে অনুরোধ করছি। অবশ্য ঐ সমস্ত কেতাব খরিদ করার জন্য অনেক টাকা লাগবে। তাই আমি চাই আমরা, মানে গ্রামবাসীরা যার যেমন সামর্থ সেরকম টাকা-পয়সা দিয়ে মসজিদেই একটা পাঠাগার করতে। তা হলে আমরা সবাই পড়ার যেমন সুযোগ পাব তেমনি সহি শুদ্ধভাবে নামায কালাম পড়ার ও ইসলামকে জানার সুযোগ পাব। আর যে যত বেশি ইসলামকে জানবে, সে তত বেশি ইসলামের বিধি-নিষেধ মেনে চলার প্রেরণা পাবে।

    “কুরআন পাকে আল্লাহ বলিয়াছেন, আলেমরাই (জ্ঞানীরাই) আমার বিধি নিষেধ মেনে চলে ও আমাকে ভয় করে।”

    মসজিদ পাঠাগার ও মসজিদে বয়স্কদের শিক্ষার দায়িত্ব ইমাম সাহেবের ওপর থাকবে। আমি শুধু সঙ্গে থেকে ওনাকে সাহায্য করব। এখন আপনারা বিবেচনা করে বলুন, আমার কথাগুলো রাখবেন কিনা।

    কেউ কিছু বলার আগে রুহুল আমিন বললেন, আপনি যা কিছু করতে চাচ্ছেন তা মহৎ কাজ। আপনাকে সহযোগিতা করাই তো আমাদের উচিত।

    রুহুল আমিন থেমে যেতে কণার বাবা আফজাল হোসেন বললেন, নিশ্চয় উচিত। তারপর লোকজনকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কিছু বলছেন না কেন?

    যারা গালিবকে ভালো জানে ও ভক্তি শ্রদ্ধা করে, তারা সবাই বলে উঠল, হ্যাঁ, আমরা যে যতটুকু পারি এই মহৎ কাজে সহযোগিতা করব।

    খালেক উজ্জামান কিছু বলছেন না দেখে গালিব ওনাকে উদ্দেশ্য করে বলল, আপনি কিছু বলছেন না কেন?

    উনি গালিবের ওপর অসন্তুষ্ট থাকলেও এখন তার কথা শুনে খুশি হয়েছেন। তা ছাড়া এখন কিছু না বললে সবার সামনে ছোট হয়ে যাবেন। তাই বললেন, এটা শুধু মহৎ কাজ নয়, বরং এ ধরনের কাজ করা প্রতিটি মুসলমানের উচিত। শুক্রবার জুম্মা নামাযের পর মিটিং করে এ ব্যাপারে ব্যবস্থা করা যাবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার
    Next Article কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    ক্ষমা – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }