Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প715 Mins Read0
    ⤶ ⤷

    সত্যি ভূতের গল্প – বিমল কর

    সারদাচরণ বকসির নাম তোমরা নিশ্চয় শোনোনি৷ আমরা ছেলেবেলায় শুনেছিলাম৷ তখন সারদাচরণকে বলা হত গোয়েন্দা সারদা৷ উনি লহরী সিরিজের ছ’আনা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন৷ ‘মারাকানার গুপ্তধন’, ‘তিন প্রহরে ঘণ্টা বাজে’, ‘পরশুরামের পিস্তল’—এ সব ছিল তাঁর বিখ্যাত বই৷ তবে সারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়৷ প্রায় প্রত্যেকটি কাগজেই তাঁর ভূতের গল্প বেরুত৷ দারুণ গল্প৷ অমন গল্প কেউ আর লিখতে পারত না৷ এক-একটা গল্প পড়ার পর দিন-দুই গা ছমছম করত৷

    সারদাচরণ যে কবে লেখাটেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না৷ আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না, আমরাও বড়সড় হয়ে চাকরি-বাকরি করতে লাগলাম৷

    ঘটনাচক্রে সারদাচরণের সঙ্গে আমার আলাপ হল সেদিন৷ ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে৷ সারদাচরণের বাড়ির এক পাশেই আমায় থাকতে হয়েছিল৷ সেই সূত্রেই আলাপ, তারপর কথায়-কথায় ধরা পড়ে গেলেন এই সারদাচরণই সেই গোয়েন্দা সারদাচরণ৷ বৃদ্ধ মানুষটি এত চমৎকার, আর গল্প-গুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম৷

    বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল৷ কার্তিক মাসের ঠাণ্ডা পড়েছে সামান্য৷ সন্ধে হয়ে গিয়েছিল৷

    কথায়-কথায় আমি বললাম, ‘‘আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন?’’

    ‘‘অনেক কাল আগে৷’’

    ‘‘ছাড়লেন কেন? দারুণ লাগত আপনার ভূতের গল্প৷ দু’-একটার কথা এখনো মনে আছে৷’’

    সারদাচরণ হাসলেন৷ বললেন, ‘‘কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হল৷ সেই থেকে ছেড়ে দিলাম৷’’

    ‘‘কী কাণ্ড?’’

    ‘‘শুনতে চাও?’’

    ‘‘বাঃ, শুনব না কেন? আপনি বললেই শুনব৷’’

    সারদাচরণ একটু চুপ করে রইলেন৷ তারপর শুরু হল তাঁর গল্প :

    সেটা নাইনটিন ফরটি-টুয়ের গোড়া হবে৷ তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পিক পিরিয়ড৷ কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গিয়েছে বোমার ভয়ে৷ খাঁ-খাঁ করছে শহর৷ ব্ল্যাক-আউটের চোটে কলকাতা সন্ধে হতে না হতেই অন্ধকার৷ ঠুঙি-পরানো গ্যাসের আলো জ্বলে রাস্তায়—তাও সিকি মাইল অন্তর৷ আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি৷ কেমন করে পালাব বলো? পেট চালাতে হবে তো! পল হ্যামলিন কোম্পানিতে চাকরি করি, তারা খুব কড়া ধাতের৷ থাকতাম শীলবাবুর হোটেলে৷ মির্জাপুর স্ট্রিটে৷ চাকরি করি, লহরীর ছ’আনা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজে গল্প৷ ভূতের গল্পই বেশি৷ বড়দের কাগজেও লিখেছি দু-চারটে৷

    একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম৷ একটু-একটু চাঁদের আলো, শীত পালাই-পালাই করছে, বেশ লাগছিল৷ আমার বরাবরই চুরুট খাবার অভ্যেস৷ নতুন একটা চুরুট ধরিয়েছি, এমন সময় কে যেন এসে পাশে বসল৷

    কলকাতায় তখন সন্ধের পর লোকজন বড় একটা বেরুত না৷ কোথায় বা যাবে অন্ধকারে! পাড়ার মধ্যেই সিনেমা-থিয়েটারে যেত, বা বন্ধু-বান্ধবের কাছে৷ কলেজ স্কোয়ার একেবারেই ফাঁকা৷ দু-চারজন আমারই মতন আছে হয়তো, চোখে পড়ে না৷

    পাশে এসে যে লোকটি বসল তাকে আমি নজর করলাম৷ লিকলিক করছে রোগা, গায়ের রং কালোই মনে হল৷ লম্বা ধরনের একটা জামা পরেছে৷ সেটা কোট না আলখাল্লা বুঝতে পারছিলাম না৷

    একটু আলাপ জমাবার চেষ্টা করলাম৷ লোকটা জবাবই দেয় না কথার, শুধু হ্যাঁ আর না৷ মনে হল লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে৷

    আমারও কেমন জেদ ধরে গেল৷ লোকটাকে কথা না বলিয়ে ছাড়ব না৷ তাকে নানারকম প্রশ্ন করতে লাগলাম, আজে-বাজে যা মুখে এল, লোকটারও সেই একই রকম জবাব, হ্যাঁ আর না৷

    আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি তখন লোকটা আমায় চমকে দিয়ে একটা কথা বলল৷ কী বলল জান?

    বলল, আমাকে সে জানে৷ আমার নাম সারদাচরণ বকসি৷ আমি শীলবাবুর হোটেলে থাকি৷

    শুনে আমি অবাক৷ লোকটা কি গোয়েন্দা নাকি?

    তারপরই লোকটা বলল, আপনি মশাই যা জানেন না তা লেখেন কেন? ফাজলামি পেয়েছেন?

    আমি একেবারে বেইজ্জত৷ বলে কী লোকটা! চটেমটে বললুম, ‘আমি কী লিখি বলুন তো?’

    ‘যত্ত ছাঁই-পাঁশ৷’

    শুনলে কথা! রাগে গা জ্বলে উঠল৷ মনে হল, এক চড়ে লোকটার বদন বিগড়ে দিই৷ একেবারে অসভ্য৷ কোনোরকমে রাগ চেপে বললাম, ‘মশাইয়ের কি ছাই তোলার অভ্যেস আছে?’

    ‘আমার কী আছে আপনার জেনে দরকার নেই৷…বেশ তো করে খাচ্ছিলেন তিন রাতে তিন খুন, মৃত্যুফাঁদ লিখে—গল্পের গরু তরতর করে গাছে উঠছিল তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন?’

    রাগে পিত্তি জ্বলছিল৷ আমার আবার বদ-অভ্যেস ছিল৷ রাগের মাথায় তিন পয়েন্ট পাঁচ পয়েন্টও চালিয়ে দিতাম—মানে ঘুঁষি৷ কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু ঘাবড়েও যাচ্ছিলাম৷ বললাম, ‘আপনাদের দিকে হাত বাড়ালাম মানে?’

    ‘একেবারে ধোয়া তুলসীপাতা সাজছেন যে! বলি এই সেদিন রংবাহার কাগজে কী লিখেছেন ওটা? ভূত বলে তার জাত নেই—যা খুশি করলেই হল? কোথায় আপনি দেখেছেন ভূতে রিকশা টানছে? ছি ছি, বলিহারি আপনার আক্কেল মশাই, রাত একটায়—অমন শীতের দিনে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে বেলগেছে পর্যন্ত রিকশা টানালেন! আপনি নিজে পারবেন টানতে? দেড়-দু মাইল রাস্তা…ছি ছি ছি…!’

    আমি একেবারে থ’ হয়ে গেলাম লোকটার কথা শুনে৷ কথাটা তো মিথ্যে বলেনি৷ একেবারে হালে রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে তাতে বাস্তবিক এক ভূতুড়ে রিকশা আর রিকশাঅলার কথা রয়েছে৷

    রাগ একটু কমল৷ বললাম, ‘কেন, ভূতে রিকশা টানতে পারে না?’

    ‘না৷ কভি নেহি…আপনি মশাই বড় বেএক্কেলে৷ নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন—কই আমাকে তো ভদ্রতা করে একটা দিচ্ছেন না? একটা চুরুট ছাড়ুন!’

    এবার আমার হাসি পেল৷ আচ্ছা মজার লোক তো৷

    একটা চুরুট তাকে দিলাম৷ দেশলাইও৷

    লোকটা অন্য দিকে মুখ ফিরিয়ে চুরুটটা ধরিয়ে নিল৷

    আমি বললাম, ‘আপনি আমার গপ্প-টপ্প পড়েন?’

    ‘বাধ্য হয়ে৷’

    ‘কেন, বাধ্য হয়ে কেন?’

    ‘ওটা আমার চাকরি৷’

    আপনি কি রংবাহাদুর কাগজে, কাজ করেন? রণদাবাবুর…

    ‘না না, রণদার-টনদার কিছু নয়৷ ওই রণদাবাবুকেও একদিন শিক্ষা দিতে হবে৷ বাপের পয়সায় কাগজ করে গাধাটা সম্পাদক হয়েছে৷ ওর বাবা গঙ্গাবাবু প্রায়ই দুঃখ করে বলেন, ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে৷’

    বলে কী লোকটা? রণদাবাবুর বাবা মারা গিয়েছেন বছর কয়েক, তাঁর সঙ্গে এই লোকটার দেখা হবার কথা নয়৷ ডাহা মিথ্যে বলছে৷ বললাম, ‘রণদাবাবুর বাবা তো স্বর্গে!’

    ‘আমি কি মর্ত্যে থাকার কথা বলছি! মায়ের কাছে মামারবাড়ির গল্প!’

    লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল, ও যেন আমাকে ধমকাবার জন্যেই এসেছে৷ বলতে যাচ্ছিলাম, রণদাবাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোন কানেকশান আছে?—আমাকে কথা বলতে না দিয়ে লোকটা বলল, ‘ক’দিন আগে বেণুবীণা কাগজে আপনি কী অখাদ্য লেখাই লিখেছেন! ছ্যা ছ্যা! রেল স্টেশনের ওয়েটিংরুমে ভূত ঢুকিয়েছেন! তাও আবার গোসলখানায়! কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিরেট মাথা আর দেখিনি!’

    আমি হাঁ করে লোকটাকে দেখতে লাগলাম৷ অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না ফুটেছে তাতে তাকে অস্পষ্টই দেখাচ্ছিল৷ লোকটা দেখি টপাটপ গল্প বলে দিচ্ছে৷ হঠাৎ আমার মনে হল, রংবাহার আর বেণুবীণা—কাগজ দুটো আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে৷ লোকটা নিশ্চয় ছাপাখানার লোক! ছাপাখানায় কাজ করে!

    ‘আপনি কি প্রেসে কাজ করেন? কম্পোজিটার?’ আমি বললাম৷

    ‘কম্পোজিটার! কেন?’

    ‘না, বলছিলাম—মানে ছাপাখানার কম্পোজিটার হলে তাকে সবই পড়তে হয়৷ আপনি পটাপট এত গল্পের কথা বলে যাচ্ছেন—!’

    ‘চ্যাঙড়ামি করছেন!’ লোকটা খেঁকিয়ে উঠল৷ ‘কম্পোজিটার! আপনার সব ক’টা ভূতের গল্পের ভূতদের কথা আমি বলে দিতে পারি৷ বলব?’ বলে লোকটা চুরুটে গোটা-পাঁচেক টান মারল৷ কাশল খকখক করে৷ তারপর বলল, ‘আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সারকুলার রোডে, তার জন্য দুটো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে৷ এ-রকম হয় না৷ ভূতরা মানুষের মতন অত বাজে ট্রাফিক পুলিশ হয় না৷ আপনি আর-একটা যা কাণ্ড করেছেন, লাশকাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হা-হা-হি-হি করে হাসিয়েছেন৷ ভূতরা আপনাদের মতন হ্যা-হ্যা করে হাসে না, তারা দাঁত বার করে হাসতে শেখেনি৷ লাশকাটা ঘর দেখেছেন কখনো জন্মে? তার গন্ধ শুঁকেছেন? গল্পটা পড়ে আপনাকেই কাটতে ইচ্ছে করছিল৷ আপনি অদ্ভুত লোক মশাই, ছাই ফেলতে ভাঙা কুলোর মতন—যত রাজ্যের বাজে নোংরা কুচ্ছিত কাজ ভূতদের দিয়ে করিয়েছেন৷ যেমন মানুষরা কত ভালো, তারা সব ভালো ভালো কাজ করে৷ বোলপুরের সেই গল্পটায় একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলেভাজা খাইয়েছেন, আর নিজেরা খেয়েছেন ওমলেট৷ তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন!…আপনি খুবই বাজে লোক৷ ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন৷ পৃথিবীতে কোনো ভূতই দু-তিনটে ভাষা বলতে পারে না৷ সংস্কৃত পারে না, পুস্তু পারে না, জার্মান পারে না৷ কেন পারে না জানেন না, আপনাকে জ্ঞান দেওয়া বৃথা৷ আপনি গবেট টাইপের৷ যাকগে, দুটো কথা বলতে এসেছি, বলে চলে যাই৷ দেরি হয়ে যাচ্ছে৷’

    আমি চুপ৷ মুখে কথা আসছিল না৷

    লোকটা বলল, ‘শুনুন৷ যা বলছি তার অন্যথা করবেন না৷ খুন, পিস্তল, গুমখুন—এ-সব নিয়ে যত খুশি লিখুন, কেউ কিছু বলতে আসছে না৷ কিন্তু ভূত নিয়ে নয়৷ আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকির গল্প ফাঁদছেন, না-হয় হাসি-মসকরা করছেন৷ সাহেবরা এমন নোংরা কাজ করে না৷ তাদের ভূতরা ভদ্রলোক৷ দু’চারটে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখলেও তো পারেন! যত্ত সব! আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে৷ তবে যা বললাম মনে রাখবেন৷ আর ভূতের গল্প লিখবেন না৷ লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতন পার্কে বসে বসে চুরুট ফুঁকতে হবে না!’

    লোকটা উঠে দাঁড়াল৷

    তাড়াতাড়ি বললাম, ‘আপনার পরিচয় স্যার?’

    ‘পরিচয়? আমার পরিচয়, আমি ভূতদের রিপ্রেজেনটেটিভ৷ দূত বলতে পারেন৷ ওখানকার সেনসার অফিসের একজন জুনিয়র অফিসার৷ সদ্য গিয়েছি৷ আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম৷ ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল৷ মিলিটারি সেনসার অফিসে৷ এক হুদো আর্মি অফিসার আমায় তার ট্রাকে চাপা দিয়ে দিল৷ সঙ্গে সঙ্গে পঞ্চত্ব৷ সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেনসার অফিসে কাজে বসিয়ে দিল৷ যাকগে, চলি৷ আপনি ভূতদের মান-সম্মান ইজ্জত তো নষ্ট করেছেনই, তার ওপর বাচ্চা-কাচ্চচারাও যে ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে—তারও বারোটা বাজিয়েছেন৷ আমায় বলা হয়েছিল—আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে৷ সাবধান করে দিলাম আপনাকে৷ আচ্ছা চলি৷’

    লোকটা চলে গেল৷

    আমি হাঁ করে বসে থাকলাম৷

    সারদাচরণ তাঁর গল্প শেষ করলেন৷

    আমি হাসতে হাসতে বললাম, ‘‘লোকটা কে?’’

    ‘‘জানি না বাপু৷ তবে ভূতের গল্প আর লিখিনি৷’’

    ‘‘ভয়ে?’’

    ‘‘না না, ভয়ে নয়৷ মনে হল, আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে৷’’ সারদাচরণ হেসে উঠলেন৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভৌতিক গল্পসমগ্র – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article খুদকুঁড়ো – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }