Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একশ বছরের সেরা ভৌতিক – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প715 Mins Read0
    ⤶ ⤷

    বড়পিসিমা – সমরেশ মজুমদার

    আমার বড়পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের খুব যোগাযোগ ছিল৷

    আমরা তখন থাকতাম চা-বাগানের বাড়িতে৷ ওখানে গাছগাছালি বেশি, সেসময় ইলেকট্রিকের আলোও যায়নি বাড়িতে অথবা রাস্তায়৷ সন্ধে নামলেই পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত৷ আর হ্যারিকেনের আলো ছাড়া এক পা এগোবার উপায় ছিল না৷

    বাড়িটা ছিল বেশ বড়৷ শোওয়ার ঘরগুলোর পেছনে চওড়া উঠোন৷ উঠোনে একটা পেল্লাই বুড়ি কাঁঠালগাছ, লিচুগাছ আর তালগাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকত৷ তালগাছে ফল হয়নি কোনোদিন৷ তার ওপাশে আমাদের পায়খানা৷ উল্টোদিকে রান্না এবং খাওয়ার ঘর৷ সন্ধের পর ওদিকে যেতে খুব ভয় করত৷ বড়পিসিমা স্বচ্ছন্দে হেঁটে যেতেন৷ বাড়িটার পেছনে ছিল সজনেগাছের জঙ্গল, গোয়ালঘর, তার পেছনে ছোট্ট নদী—যেটা চা-বাগানে গিয়ে হুইল ঘোরাচ্ছে৷ দিনের বেলায় যা একরকম, রাত্রে তার চেহারাই বদলে যেত৷

    বড়পিসিমার বিয়ে হয়েছিল এগার বছর বয়সে৷ পাত্রের বয়স তখন আঠারো৷ তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন৷ বিয়ের পর মাত্র ছয়মাসের জন্যে বড়পিসিমা শ্বশুরবাড়িতে যান—চা-বাগান থেকে চাকদহে৷ ফিরে এলেন বিধবা হয়ে৷ তখন আমার বাবার বয়স মাত্র ছয়মাস এবং ঠাকুমা মারা গিয়েছেন কালাজ্বরে৷ সেই থেকে বড়পিসিমা এ বাড়িতেই৷ বাবা-জেঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টা করে গেছেন৷

    বড়পিসিমার মন ভালো থাকলে ভরদুপুরে একটা গল্প শুনতাম৷ তাঁকে জিজ্ঞাসা করতাম, ‘তুমি তাঁদের প্রথম কবে দেখলে?’

    বড়পিসিমা বলতেন, ‘তাঁদের আবার কি? তোর ঠাকুমাকে দেখলাম৷ বাবা চলে গিয়েছে অফিসে৷ তোর জেঠা স্কুলে৷ আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি, সে কিছুতেই ঘুমাবে না৷ মায়ের দুধ না খেলে ঘুমাত না তো! বাইরে বেশ কড়া রোদ৷ হঠাৎ টিনের চালে মড়মড় করে শব্দ হল৷ ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়ল বোধহয়৷ তারপর সিলিং-এ শব্দ হল৷ বুঝলাম বেড়াল ঢুকেছে৷ হেই-হেই করে তাড়ালাম৷ আর তারপরেই গায়ে গরম হাওয়া লাগল৷ হাওয়া আসবে কোত্থেকে, জানলা তো বন্ধ! তখনি বোঁটকা গন্ধ নাকে ঢুকল৷

    আমি জিজ্ঞাসা করলাম, ‘কে?’

    সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল, স্পষ্ট শুনতে পেলাম, ‘ওরে, ওকে ভরপেট দুধ খাওয়া!’

    নাকি-নাকি-স্বর কিন্তু মায়ের গলা চিনতে ভুল হল না৷ বললাম, ‘দুধ খাইয়েছি!’’

    ‘তবে কাঁদে কেন?’

    ‘আমি কি করে বুঝব? আমার হাড় জ্বালিয়ে ছাড়ছে!’

    ‘আহা, তুই ফিরে এসেছিস বলে আমি নিশ্চিন্ত৷ ওকে দেখিস৷’ তারপর মা যে চলে গেল সেটা বুঝতে পারলাম গন্ধটা উধাও হয়ে গেল বলে!

    বড়পিসিমার গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ‘তোমার ভয় লাগেনি?’

    ‘ভয় লাগবে কেন, বরং খুব রাগ হচ্ছিল৷ কোনো মা মেয়ে বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয়? কি স্বার্থপর মানুষ!’

    ‘দাদুকে বলনি?’

    ‘বলেছি৷ কোনো উত্তর দেয়নি, গম্ভীর হয়ে বসেছিল৷ তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি-স্বস্ত্যয়ন করেছিল ধুমধাম করে৷’

    ‘আর ঠাকুমাকে দ্যাখোনি?’

    ‘দেখেছি৷ বাবা তো আবার বিয়ে করেছিল৷ ছোটমা আসার পর একদিন ভোরবেলায় উঠোনে গিয়েছি—দেখলাম কাঁঠালগাছটা খুব নড়ছে৷ নিচে যেতেই শুনলাম আমার নাম ধরে মা বলছে, ‘আমি চললাম, এখন তো তোরা নতুন মা পেয়ে গেছিস৷ সতীনের সঙ্গে এক বাড়িতে থাকতে পারব না বাপু৷ ভাইদের দেখিস৷ ব্যাস, আর দেখিনি৷’

    বড়পিসিমার কথা অবিশ্বাস করার কোনো যুক্তি পাইনি৷ ওই মানুষকে কখনো মিথ্যে বলতে শুনিনি৷ কোনো কথা তাঁকে বলে কাউকে জানাতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতে পারেন না৷ বড়পিসিমা খুব সরল মানুষ ছিলেন৷

    আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম৷ সেই কাকা একবার নালিশ করলেন, রাত্রে নদীতে বাসন মাজতে যাবেন না৷ নদীর গায়ে একটা সিমেন্টের স্লাব পাতা হয়েছে যার ওপর বসে কাকা বাসন মাজেন, কাপড় কাচেন৷ রোজ রাত্রে পাশে হ্যারিকেন নামিয়ে বাসনমাজা শুরু করলেই কেউ তাঁকে কুল ছুঁড়ে মারে৷ নদীর গায়ে কয়েকটা কুলগাছ ছিল৷ বড়পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন৷ কাকার মুখে শোনা গেল, ‘বড়দি পাশে দাঁড়িয়েছিল বলে কেউ আর কুল ছুঁড়ছিল না৷ কিন্তু স্বভাব যাবে কোথায়, শেষ পর্যন্ত ছুঁড়ল! সঙ্গে সঙ্গে বড়দি চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, ‘কে রে? কোন হতভাগা?’

    প্রথমে সাড়া এল না৷ বড়দি কুলগাছের দিকে এগিয়ে গেল অন্ধকারে, ‘কে ওখানে?’

    ‘আমি মাখন৷’ নাকি-নাকি গলায় জবাব এল৷

    ‘ওখানে কি করছিস?’

    ‘এমনি বসে আছি৷’

    ‘কুল ছুঁড়ছিস কেন?’

    ‘মাছের কাঁটা দেখে৷ রোজ রোজ মাছ খাও তোমরা!’

    ‘তাতে তোর কি? আর আমি তো বিধবা, আমি মাছ খাই?’

    ‘তোমার কথা বলছি না৷ তবে জানো, আমাদের বাবুর মা দুপুরবেলা রান্নাঘরে লুকিয়ে মাছ খায়৷ সে-ও তো বিধবা৷ আমার মাছ খেতে খুব ভালো লাগে৷’

    ‘ঠিক আছে, কাল থেকে তোর জন্যে একটুকরো পাঠিয়ে দেব৷ আর কুল ছুঁড়বি না৷’

    ‘আচ্ছা৷ তুমি খুব ভালো৷’

    পরের দিন বড়পিসিমা গেলেন পাশের কোয়ার্টার্সে৷ ওদের চাকর মাখন কুলগাছ থেকে পড়ে মরে গিয়েছিল মাসতিনেক আগে৷ বড়পিসিমার কথায় তারা সেই কুল গাছের নিচে মাখনের শ্রাদ্ধ করল৷ তাতে প্রচুর মাছ ছিল৷ তারপর থেকে কাকাকে আর কুল ছুঁড়ে মারেনি মাখন৷

    আমার সেজপিসিমা আমাকে খুব ভালোবাসতেন৷ জন্মাবার পর মায়ের শরীর খারাপ ছিল বলে ওঁর বুকের দুধ খেয়েছি কিছুদিন৷ ওঁর মেয়ে আমারই সমবয়সী৷ চা-বাগান থেকে মাইল দুয়েক দূরে গঞ্জে ওঁদের বাড়ি৷ পিসেমশাই ব্যবসা করতেন৷ হঠাৎ খবর এল সেজপিসিমা মারা গিয়েছেন৷ বড়পিসিমার হাত ধরে আমি গেলাম সেজপিসিমাকে দেখতে৷ সেই প্রথম আমার মৃতদেহ দর্শন৷ মনে আছে, দরজার দিকে পা ফিরিয়ে শোওয়া বলে আমি প্রথমে ওঁর সিঁদুরমাখা পা-জোড়া দেখেছিলাম৷ এলোচুলে শুয়ে আছেন না ঘুমিয়ে, বোঝা যাচ্ছিল না৷ কিন্তু এখনো স্মৃতিতে ওই সিঁদুরলেপা জোড়া-পা জ্বলজ্বল করে৷

    অনেক কান্নাকাটির পর যখন সবাই ওঁকে শ্মশানে নিয়ে গেল, তখন বড়পিসিমা আবার আমার হাত ধরে ফিরে আসছিলেন৷ তখন চা-বাগানে মানুষ কম৷ দুপাশে দেওদার আর শালের মতো ঝাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা৷ কেঁদে কেঁদে পিসিমার মুখচোখ ফুলে গেছে৷ হঠাৎ বড়পিসিমা দাঁড়িয়ে গেলেন, ‘এ্যাই টুনি, তুই কেন সঙ্গে আসছিস? না না, এটা ভালো কথা নয়, বাচ্চা ছেলে ভয় পাবে! তোর তো এখন শ্মশানে থাকা উচিত৷ কি? না! নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে—তা নিজের চোখে দেখতে হয়৷ যাঃ৷’

    বড়পিসিমাকে আঁকড়ে ধরেছি ততক্ষণে৷ তিনি দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না নিশ্চিন্ত হলেন৷ বাড়িতে ফেরার পর স্নান করলেন, আমাকেও করালেন৷ তারপর ঠাকুরঘরে নিয়ে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন, ‘আজ তোমার এক মাতৃবিয়োগ হল!’

    ‘মানে? আমার মা তো বেঁচে আছে?’

    ‘সে তোমার গর্ভধারিণী মা! টুনি তোমাকে বুকের দুধ দিয়ে বাঁচিয়েছিল, সে তোমার দ্বিতীয় মা৷ ভগবানকে বলো তিনি যেন তাকে কাছে ডেকে নেন৷’

    এর অনেক বছর পরে, আমি তখন চাকরি করি, জলপাইগুড়িতে গিয়েছি৷ একদিন বড়পিসিমা বললেন, ‘তোর জ্যাঠা মারা গিয়েছে রে!’

    ‘মারা গিয়েছে? কবে?’

    ‘তা জানি না৷ কাল আমার কাছে এসেছিল৷ খুব বকলাম৷ তখন হেসে বলল, আর কি হবে বলো, শোধরাতে পারব না তো! বেঁচে থাকলে না-হয় চেষ্টা করতাম৷’

    জেঠার কার্যকলাপে বিরক্ত ঠাকুর্দা তাঁকে ত্যাজ্যপুত্র করেছিলেন৷ আমাদের ওপর নিষেধ ছিল তাঁর সঙ্গে যোগাযোগ রাখার৷ জ্ঞান হবার পর তাঁকে আমি দেখিনি৷ পরের দিন মালবাজার থেকে খবর এল জেঠা মারা গিয়েছেন সপ্তাহখানেক হল৷

    ঠাকুর্দার মৃত্যুর পর বড়পিসিমাকে জিজ্ঞাসা করেছি, তাঁকে দেখেছেন কিনা৷ তিনি মাথা নেড়েছেন, ‘সবাই তো আর এখানে থাকে না৷ বাবা অন্য স্তরে উঠে গেছে৷’

    ‘আপনি নিজে যখন মারা যাবেন, তখন আমাকে দেখা দেবেন?’

    ‘পাগল! আজন্ম তোদের বাড়িতে বন্দী হয়ে আছি, এখান থেকে বেরুতে পারলে বাঁচি!’

    বড়পিসিমা এখন পর্যন্ত আমাকে দেখা দেননি৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভৌতিক গল্পসমগ্র – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article খুদকুঁড়ো – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }