Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এক ডজন একজন – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প145 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. যখন অসাধারণ আইডিয়া

    ৪. যখন তিতু একটা অসাধারণ আইডিয়া নিয়ে এসেছে যেটা করা রীতিমতো অসম্ভব

    চার তলার ছাদে অর্ধসমাপ্ত ঘরটিতে আজকে আবার মিটিং বসেছে। এই মিটিংয়ে তিতু সবাইকে বলবে রাহেলা খাতুনের জন্য সবচেয়ে ভালো জন্মদিনের উপহার কী হতে পারে। শোনার জন্য সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, এমন কী টিয়া পর্যন্ত তার বই পড়া বন্ধ করে তিতুর মুখের দিকে তাকিয়ে আছে।

    তিতু সবার দিকে তাকিয়ে একটু লাজুক মুখে বলল, আমি চিন্তা করে বের করেছি মাকে- মানে নানিকে জন্মদিনে কী গিফট দিলে নানি সবচেয়ে বেশি খুশি হবে।

    রিতু বলল, বলে ফেল, আমরা শুনি।

    গিফটটা একটু কঠিন কিন্তু আমরা নানির জন্যে একটু কঠিন কাজ তো করতেই পারি। পারি না?

    টিটল বলল, হ্যাঁ পারি। এখন বল সেটা কী জিনিস।

    এটা কোনো জিনিস না, এটা একটা কাজ।

    টিয়া বলল, কী কাজ। বল তিতু ভাইয়া।

    বলছি। তিতু একটা বড় শ্বাস নিয়ে বলল, আমরা তো সবাই নানির সাথে কথা বলেছি। বল দেখি নানি সবচেয়ে বেশি কী চায়?

    রিতু বলল, তুই যেহেতু চিন্তা করে বের করেছিস তুইই বল।

    নানি সবচেয়ে বেশি কার কথা বলে?

    মিঠুন বলল, মানে হয় আমার কথা।

    তিতু মাথা নাড়ল, বলল, উঁহু। তোর কথা না। অন্য আরেক জনের কথা।

    সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকালো। টিটন একটু অধৈর্য হয়ে বলল, এতো ধানাই পানাই না করে তুই সোজাসুজি বলে ফেল দেখি।

    তিতু বলল, নানি সবচেয়ে বেশি বলে নানার কথা। বলে কী না? সবাই একটু থতমত খেয়ে যায়। কেউ ভাবেনি তিতু আসাদ রহমানের কথা বলবে। তিতু এখন কী বলবে কেউ অনুমান করতে পারে না কিন্তু সবাই একটু ইতস্তত করে মাথা নাড়ল।

    তিতু বলল, নানি সব সময় বলে, ইশরে মানুষটা মাটি পেল কী না সেইটাই জানলাম না। যদি কোথায় মাটি দিয়েছে জানতাম তাহলে সেইখানে মাথার কাছে বসে কোরান শরীফটা খতম দিতাম। বলে কী না?

    সবাই মাথা নাড়ল, এমন কী মিঠুন পর্যন্ত গম্ভীর মুখে মাথা নাড়ল।

    তিতু বলল, সেইজন্যে আমি মনে করি নানির জন্মদিনের জন্যে আমরা নানার কবরটা কোথায় সেটা খুঁজে বের করি। তারপর নানিকে সেইখানে নিয়ে যাই।

    সবাই ভ্যাবাচেকা খেয়ে গেল। তারপর সবাই অনেকক্ষণ চুপ করে রইল। প্রথম কথা বলল রিতু, কিন্তু, কিন্তু আমরা তো কিছুই জানি না। ত্রিশ-বত্রিশ বছর আগে কোথায় নানা যুদ্ধ করেছে- কোথায় মারা গেছে।

    তিতু বলল, সেইটা ঠিক।

    তাহলে আমরা কীভাবে তার কবর খুঁজে বের করব?

    তিতু মাথা নাড়ল, সেইটা আমি জানি না।

    তাহলে?

    তাহলে কী?

    তাহলে মানে- তাহলে আমরা কীভাবে খুঁজে বের করব?

    তিতু বলল, সেইটা চিন্তা করে ঠিক কর।

    মিঠুন হঠাৎ করে হাসি হাসি মুখে বলল, একটা খুব সোজা উপায় আছে।

    সবাই অবাক হয়ে মিঠুনের দিকে তাকালো, সোজা উপায়?

    হ্যাঁ। আমরা এমনি এমনি একটা জায়গায় নিয়ে দাদিরে বলব, এইটা দাদার কবর-দাদি কোনোদিন টের পাবে না!

    টিটন যথেষ্ট জোরে মিঠুনের মাথায় একটা চাটি মেরে বলল, চুপ কর ছাগল কোথাকার।

    মিঠুন মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি কী ভুল কিছু বলেছি? দাদি কেমন করে বুঝবে এইটা আসল না ভূয়া?

    টিটন আরেকবার চাটি মেরে বলল, চুপ কর গাধা কোথাকার।

    মাথায় চাটি মেরে একটা একটা করে প্রাণীর নাম বলতে থাকলে অনেকক্ষণ ধরে বলা যাবে। মিঠুন মাথায় হাত বুলাতে বুলাতে চুপ করে গেল।

    কিছুক্ষণ অন্য সবাইও চুপ করে রইল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে টিয়া বলল, আসলে তিতু ভাইয়া ঠিকই বলেছে আমরা যদি দাদিকে দাদার কবরের কাছে নিতে পারি সেটা আসলেই খুবই ভালো জন্মদিনের গিফট হবে। কিন্তু আমরা তো জানি পর্যন্ত না দাদা কোথায় যুদ্ধ করেছে, কীভাবে মারা গেছে।

    টিটন বলল, আচ্ছা, এটা কী কখনো কেউ খোঁজ নিয়েছে?

    তিতু বলল, একটু একটু নিয়েছে।

    রিতু জিজ্ঞেস করল,তুই কেমন করে জানিস?

    নানিকে জিজ্ঞেস করেছিলাম, নানি বলেছে। যুদ্ধের পর নানি খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বেশি খোঁজ নিতে পারে নাই। দেশের অবস্থা খুব খারাপ ছিল, নানিও অনেক ঝামেলার মাঝে ছিল।

    সবাই মাথা নাড়ল, তারা সবাই তাদের আব্ব আম্মুর কাছ থেকে গল্প শুনেছে দেশ স্বাধীন হওয়ার পর তারা খুব কষ্টের মাঝে ছিল। তখন দুই বেলা খাওয়া জোগাড় করতেই রাহেলা খাতুনের জান বের হয়ে যেত। কাজেই তখন রাহেলা খাতুন ভালো করে তার স্বামীর খোঁজ নিতে পারেন নাই।

    টিয়া জিজ্ঞেস করল, যখন আমাদের আব্ব চাছু ফুপুরা বড় হয়েছে। তখন তারা খোঁজ নেয় নাই?

    তিতু বলল, নিতে চেষ্টা করেছে লাভ হয় নাই।

    তুমি কেমন করে জান?

    নানি বলেছে। সবাই জানে তিতুর সাথে রাহেলা খাতুনের একটা অন্যরকম সম্পর্ক, অনেক সময় সে নানির পায়ের কাছে বসে তার গল্প শুনে। এতো বড় হয়েছে এখনো মাঝে মাঝে নানির গলা জড়িয়ে ধরে বসে থাকে।

    সবাই আরো কিছুক্ষণ বসে থাকে, তারপর রিতু সোজা হয়ে বসে বলল, ঠিক আছে। আজকের মিটিং তাহলে এখন শেষ। তিতু যেটা বলেছে সেটা ঠিক, আমরা যদি আসলেই নানার কবরটা খুঁজে বের করতে পারি সেটা হবে অসাধারণ। শেষ পর্যন্ত পারি আর নাই পারি একটু চেষ্টা করে দেখব। ঠিক আছে?

    সবাই মাথা নাড়ল, এমন কী মিঠুনও। রিতু একটা নিশ্বাস ফেলে বলল, শুধু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। এখন দেশের গভমেন্টটাও রাজাকারের গভমেন্ট!

    কেউ কোনো কথা বলল না, শুধু মিঠুন হাত তুলে চিৎকার, করল, রাজাকারের চামড়া, তুলে নিব আমরা।

    মিঠুনের সাথে চিৎকারে আর কেউ যোগ দিল না কিন্তু সবাই মনে মনে ভাবল কাজটা করতে পারলে আসলে খারাপ হতো না।

    বাচ্চা কাচ্চারা প্রথমে তাদের আব্ব আম্মুর সাথে কথা বলল। তাদের কাছ থেকে তারা বিশেষ কিছুই জানতে পারল না। বাসায় আসাদ রহমানের সেরকম কোনো ছবি পর্যন্ত নেই। বিয়ের পর রাহেলা খাতুনের সাথে স্টুডিওতে তোলা একটা ছবি আছে সেটাই একমাত্র ছবি। কীভাবে তারা আসাদ রহমান নিয়ে খোঁজ-খবর শুরু করবে সেটাই যখন তারা বুঝতে পারছিল না তখন হঠাৎ করে রিতু শুরু করায় একটা পথ খুঁজে পেলো। পথটা দেখালেন এমন একজন যার কথা রিতু কখনো কল্পনা করেনি। মানুষটা হচ্ছে তাদের প্রিন্সিপাল ম্যাডাম।

    স্কুলে টিফিনের ছুটিতে সবাই দৌড়াদৌড়ি করে খেলছে। প্রত্যেক দিন রিতুও খেলে আজকে তার শরীরটা ভালো লাগছে না বলে বারান্দায় পা ঝুলিয়ে অন্যমনস্ক ভাবে বসেছিল। আজকাল রিতু যখনই একা একা বসে সে তার নানার কথা চিন্তা করে, একটা মানুষ এভাবে পুরোপুরি পৃথিবী থেকে হারিয়ে যাবে সেটা কেমন করে হতে পারে?

    রিতু খেয়াল করেনি যে তাদের প্রিন্সিপাল ম্যাডাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং রিতুকে বসে থাকতে দেখে দাঁড়িয়ে গেছেন। স্কুলে শত শত ছেলে মেয়ে, প্রিন্সিপাল ম্যাডাম আলাদাভাবে তাদের মনে রাখতে পারেন না কিন্তু এই তেজী মেয়েটার কথা তার মনে আছে। প্রিন্সিপাল ম্যাডাম খুব বেশি হাসেন না কিন্তু আজকে হাসি হাসি মুখে বললেন, কী হলো? তুমি একা একা বসে আছ কেন?

    রিতু প্রিন্সিপাল ম্যাডামের গলার স্বর শুনে লাফ দিয়ে ওঠার চেষ্টা করল এবং নিজের পায়ের সাথে নিজের পা বেঁধে একেবারে হুড়মুড় করে প্রিন্সিপাল ম্যাডামের ওপর পড়ে গেল, প্রিন্সিপাল ম্যাডাম তাকে খপ করে ধরে ফেললেন, বললেন, আরে! কী হলো! কী হলো!

    রিতু লজ্জায় প্রায় মরে যাচ্ছিল, কোনোমতে বলল, সরি ম্যাডাম! সরি সরি সরি!

    প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আমি সরি, তোমাকে এভাবে চমকে দেওয়ার জন্য! এতো মনোযোগ দিয়ে কী ভাবছিলে?

    কিছু না ম্যাডাম কিছু না বলে হঠাৎ করে সে থেমে গিয়ে বলল, আসলে আমার নানার কথা ভাবছিলাম। আমার মুক্তিযোদ্ধা নানা।

    প্রিন্সিপাল ম্যাডামের মুখটা এবারে একটু গম্ভীর হলো, শান্ত গলায় বললেন, ও।

    জী ম্যাডাম।

    এরপর একেবারে কিছু না বললে কেমন দেখায়? তাই প্রিন্সিপাল ম্যাডাম বললেন, কী ভাবছিলে?

    আসলে আমার নানা কখনো ফিরে আসেন নাই। নানা কোথায় যুদ্ধ করেছেন কোথায় মারা গেছেন কেউ জানে না।

    সত্যি?

    জী ম্যাডাম। এই জন্যে কয়েকদিন থেকে ভাবছিলাম কেমন করে আমার নানার খোঁজ পাওয়া যায়। কোনো উপায় আছে কিনা।

    কিছু ঠিক করেছ?

    নানার অনেক পুরানো একটা ছবি আছে, তার বিয়ের পর নানির সাথে তোলা ছবি। তাই ভাবছিলাম সেটা দিয়ে পত্রিকায় কোনো বিজ্ঞাপন দেয়া যায় কিনা, কেউ যদি কিছু জানে সেটা জানানোর জন্য। আপনার কী মনে হয় এটা কাজ করবে?

    গুড আইডিয়া। ম্যাডাম কিছুক্ষণ কী যেন ভাবলেন, তারপর একটা নিশ্বাস ফেলে বললেন, সময়টা খারাপ, বুঝেছ। মুক্তিযযাদ্ধারা কথা বলতে চায় না। ওদের ভিতরে এক ধরনের অভিমান।

    রিতু কী বলবে বুঝতে পারল না তাই কয়েকবার মাথা নেড়ে দাঁড়িয়ে রইল। প্রিন্সিপাল ম্যাডাম মাথা ঘুরিয়ে রিতুর দিকে তাকালেন তারপর বললেন, আমার পরিচিত একজন আছেন, উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের গবেষক। ওনার কাজই হচ্ছে মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা। যে মুক্তিযোদ্ধারা খুব খারাপ অবস্থায় আছে তাদের বের করে সাহায্য করা। তুমি তার সাথে দেখা করে দেখতে পার, তোমাকে হয়তো সাহায্য করতে পারেন।

    সত্যি ম্যাডাম? সত্যি?

    হ্যাঁ, আমার অফিসে একবার এসো দেখি তার ঠিকানা ফোন নম্বর খুঁজে পাই কিনা।

    কী নাম উনার?

    মুশতাক। মুশতাক আহমেদ।

    থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ।

    প্রিন্সিপাল ম্যাডাম মাথা নাড়লেন তারপর অন্যমনস্ক ভাবে হেঁটে হেঁটে চলে গেলেন।

    দুইদিন পর বিকাল বেলা দেখা গেল পাঁচ ভাই বোন জামা কাপড় পরে বাইরে যাওয়ার জন্যে রেডি হয়েছে। আশেপাশের বাসা থেকে যে বাচ্চা কাচ্চারা ফুটবল খেলতে এসেছে তারা একটু মন খারাপ করে অন্য কিছু খেলার কথা চিন্তা করলে লাগল। পাঁচজনের দলটি তাদের বড় চাচার (কিংবা বড় মামার) সাথে দেখা করল। বড় চাচা মাসুদ ঠাণ্ডা মেজাজের মানুষ ঠাণ্ডা গলায় বললেন, কী চাই? পঞ্চ তাণ্ডব কোথায় রওনা দিয়েছে?

    টিটন বলল, আব্ব, আমরা মোটেও পঞ্চ তাণ্ডব না। আর কোথায় যাচ্ছি সেটা বলা যাবে না। সেইটা সিক্রেট।

    বেআইনী কোনো কাজে না তো?

    রিতু বলল, না বড় চাচ্চু।

    ভেরি গুড। বলে মাসুদ তার বইয়ে ফিরে গেলেন, কিন্তু পাঁচজন চলে না গিয়ে দাঁড়িয়ে রইল দেখে বললেন, কী ব্যাপার?

    টিয়া বলল, রিকশা ভাড়া শর্ট পড়েছে?

    কত রিকশা ভাড়া?

    জানি না।

    তাহলে?

    মিঠুন বলল, বেশি করে দিয়ে দাও। যদি বেঁচে যায় আমরা ফুচকা খেয়ে নিব।

    আর যদি কম পড়ে?

    এমনভাবে দিবে যেন কম না পড়ে।

    মাসুদ মিঠুনের বাস্তব বুদ্ধি দেখে চমৎকৃত হলেন। তিনি সত্যি সত্যি মানি ব্যাগ বের করে একটু বেশি করে কিছু টাকা দিয়ে বললেন, ফুচকা খাওয়ার পর পেট খারাপ হলে খাওয়ার জন্য খাবার স্যালাইনের টাকাও দিয়ে দিচ্ছি।

    মিঠুন বলল, খাবার স্যালাইন কিনে টাকা নষ্ট করা ঠিক হবে না। দরকার হলে বাসায় খাবার স্যালাইন বানিয়ে নিব। এক চিমটি লবণ এক মুঠ গুড় যায় এক গ্লাস পানি।

    মাসুদ মিঠুনের বাস্তব বুদ্ধি দেখে দ্বিতীয় বার চমৎকৃত হলেন।

    মুক্তিযুদ্ধ গবেষকের বাসার গেটে দারোয়ান তাদের আটকে দিল, কোথায় যাচ্ছ?

    রিতু বলল, মুশতাক আহমেদের বাসায়।

    উনি জানেন?

    মিঠুন বলল, এখন জানবেন।

    দারোয়ান ভুরু কুঁচকে মিঠুনের দিকে তাকাল, তারপর বলল, দাঁড়াও।

    পাঁচ ভাই বোন দাঁড়িয়ে রইল এবং দারোয়ানটা একটু পরে ফিরে এসে বলল, যাও উপরে। দুই তালা বাম দিকে।

    পাঁচজন সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। দরজায় শব্দ করার আগে রিতু মিঠুনের দিকে তাকিয়ে বলল, খবরদার কোনো উল্টা পাল্টা কথা বলবি না।

    টিয়া বলল, তার চাইতে বল, খবরদার কোনো কথা বলবি না। মিঠুন কথা বললেই সেটা হবে উল্টা পাল্টা কথা।

    মিঠুন মুখ শক্ত করে বলল, কোনও দিন না।

    রিতু বেল টিপল এবং সাথে সাথে বিশ একুশ বছর বয়সের একজন। ছেলে দরজা খুলে দিয়ে বলল, আস, ভিতরে আস।

    ঘরের এক পাশে একটা বড় টেবিল, টেবিলের পিছনে একজন একটা চেয়ারে বসে আছেন। মানুষটার উশখু খুশকু চুল এবং উশখু খুশকু দাড়ি। নাকের ডগায় চশমা। চশমার ওপর দিয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, ও! তোমরা তাহলে সেই আন্ডাবাচ্চার দল। দারোয়ান ভুল বলে নাই।

    বিশ বছরের যে ছেলেটা দরজা খুলে দিয়েছে সে বলল, না স্যার ভুল বলে নাই।

    উশখু খুশকু চুল দাড়ির মানুষটা, যিনি নিশ্চয়ই মুশতাক আহমেদ হবেন। গবেষক বললে ঠিক এরকম একজন মানুষের চেহারা চোখে ভেসে ওঠে। মুশতাক আহমেদ বললেন, তা, তোমরা কী মনে করে? বেড়াতে নাকি কোনো কাজে।

    রিতু বলল, কাজে।

    অন্য সবাই রিতুর কথাটা সমর্থন করে জোরে জোরে মাথা নাড়ল।

    মুশতাক আহমেদ বললেন, কী কাজ? শুনি।

    রিতু বলল, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আমাকে আপনার ঠিকানা দিয়েছেন। বলেছেন আপনি মুক্তিযুদ্ধের গবেষক।

    ইন্টারেস্টিং।

    ম্যাডাম বলেছেন আপনি নাকী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করেন।

    চেষ্টা করি। আজকাল মুক্তিযোদ্ধাদের পাওয়া কঠিন, কেউ নিজেদের পরিচয় দিতে চায় না। সব রাজাকার লাফিয়ে লাফিয়ে সামনে চলে আসে।

    রিতু বলল, আমার নানা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

    মিঠুন রিতুকে থামিয়ে বলল, আপুর নানা কিন্তু আমার দাদা। ব্যাপারটা যথেষ্ট পরিষ্কার হয়েছে কী না সেটা নিশ্চিত করার জন্য বলল, আমাদের তিনজনের দাদা আর দুইজনের নানা। আপন দাদা আর নানা। এক্কেবাওে পুরাপুরি আপন।

    মুশতাক আহমেদ মিঠুনের কথা শুনে মুচকি হাসলেন, যদিও তার দাড়ি গোঁফের কারণে সেটা বোঝা গেল না। মুখে বললেন, বুঝতে পেরেছি।

    রিতু চোখ পাকিয়ে মিঠুনের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু কথা বলতে দিবি?

    মিঠুন বলল, বল আপু। বল।

    আমাদের নানা কিংবা দাদা যেটাই বলেন, যুদ্ধে গিয়ে আর ফিরে আসেন নাই।

    মুশতাক আহমেদ তার দাড়ির মাঝে হাত ঢুকিয়ে বললেন, ভেরি ফেমিলিয়ার স্টোরি।

    আমরা আপনার কাছে এসেছি একটা জিনিস জানার জন্য- রিতু কথার মাঝখানে থেমে গেল।

    মুশতাক আহমেদ একটু ঝুঁকে বললেন, কী জিনিস?

    আপনি কী, আপনি কী-বলতে পারবেন নানার কী হয়েছিল? নানা কোথায় কী ভাবে মারা গেছেন কিংবা তার কবরটা কোথায়?

    মুশতাক আহমেদ তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, বস। তোমরা বস।

    ঘরে অনেকগুলো চেয়ার কিন্তু বেশির ভাগ চেয়ারের ওপরেই কিছু না কিছু আছে, বই, খাতা কিংবা কাগজপত্র। তারা কেমন করে বসবে বুঝতে পারল না। তখন মুশতাক আহমেদ চেয়ারগুলো খালি করার জন্যে চেয়ারটা ধাক্কা দিয়ে যখন একটু সামনে এলেন তখন সবাই বুঝতে পারল, মুশতাক আহমেদ আসলে চেয়ারে নয় একটা হুইল চেয়ারে বসে আছেন এবং তার হাঁটুর ওপর থেকে দুটি পা নেই।

    মিঠুন প্রায় আর্তনাদ করে বলল, হায় হায়! আপনার পা নাই!

    সাথে সাথে সবাই একসাথে মিঠুনের ঘাড় ধরে ঝাঁকিয়ে বলল, চুপ করবি তুই? চুপ করবি ছাগল কোথাকার?

    মুশতাক আহমেদ বললেন, ওকে ছেড়ে দাও, ও তো ভুল বলে নাই। আমার তো আসলেই পা নাই।

    মুশতাক আহমেদের কথা শুনে মিঠুন একটু সাহস পেলো। জিজ্ঞেস করল, কী হয়েছিল আপনার পায়ের?

    সবাই আবার মিঠুনের ঘাড় চেপে ধরল। রিতু চাপা গলার হিস হিস করে বলল, তুই আরেকবার যদি মুখ খুলিস তোর গলা টিপে ধরব।

    মুশতাক আহমেদ রিতুর কথাটা না শোনার ভান করে মিঠুনকে বললেন, যুদ্ধের সময় একটা শেল পড়েছিল, পা উড়ে গেছে। আমি জানে বেঁচে গেছি, আমার প্রাণের বন্ধু বাঁচে নাই। খুব মিস করি ওকে।

    বিশ একুশ বছরের ছেলেটাও এগিয়ে এল, মুশতাক আহমেদ আর ছেলেটা মিলে কয়েকটা চেয়ার খালি করে দিল। সবাই তখন চেয়ার গুলোতে ভাগাভাগি করে বসল। টিটন মিঠুনকে নিজের চেয়ারে বসাল, আবার মুখ খুললে সময় মতো তার মুখ টিপে ধরার জন্য।

    সবাই বসার পর মুশতাক আহমেদ সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কী খাবে? চা না কফি?

    রিতু বলতে যাচ্ছিল কিছুই লাগবে না, তার আগেই মিঠুন বলল, কফি। বেশি করে দুধ আর চিনি।

    টিটন ফিস ফিস করে বলল, বাসায় কোনদিন তোকে কফি খেতে দেয় তুই যে এখানে কফি খেতে চাচ্ছিস?

    মিঠুন ফিস ফিস করে বলল, সেই জন্যেই তো দেখতে চাই খেতে কী রকম।

    রিতু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল, বলল, আমাদের কিছু লাগবে না স্যার। আমরা এখনো চা কফি খাওয়া শিখি নাই।

    ঠিক আছে যদি না শিখে থাকো তাহলে আমি শিখাতে চাই না।

    মিঠুন একটা লম্বা নিশ্বাস ফেলল এবং সবাই সেটা না শোনার ভান করল।

    মুশতাক আহমেদ কিছুক্ষণ তার আঙুলগুলো পরীক্ষা করলেন, তারপর সেই আঙুল দিয়ে টেবিলে কিছুক্ষণ টুক টুক করে শব্দ করলেন, তারপর বললেন, আমি ঠিক কী ভাবে তোমাদের বলব বুঝতে পারছি না, তোমরা এত ছোট। আমাদের মুক্তিযুদ্ধটাই হচ্ছে একটা খুব দুঃখের ইতিহাস। এত মানুষ এত আপনজনকে হারিয়েছে যে সেটা বলে বোঝানো যাবে না। তোমার নানার মতো মানুষের কিন্তু শেষ নেই। কত মুক্তিযোদ্ধা যে দেশের জন্যে যুদ্ধ করে প্রাণ দিয়ে একেবারে সবার অজান্তে হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে হারিয়েই গেছে।

    তোমার নানা-

    মিঠুন মনে করিয়ে দিল, এবং দাদা।

    মুশতাক আহমেদ হাসলেন, বললেন, হ্যাঁ নানা এবং দাদা তবুও তো তোমাদের স্মৃতিতে বেঁচে আছেন। তোমরা তাকে খুঁজে বের করতে চাইছ, দেখে আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব তাকে খুঁজে বের করতে। কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কার সাথে যুদ্ধ করেছেন, কী হয়েছে আমি বের করার চেষ্টা করব। কিন্তু-

    বলে মুশতাক আহমেদ থেমে গেলেন। বাচ্চারা কোনো কথা না বলে ধৈর্য্য ধরে অপেক্ষা করে। মুশতাক আহমেদ একটু পরে আবার শুরু করলেন। বললেন, কিন্তু আমি তোমাদের জোর দিয়ে বলতে পারছি না যে। আমরা তাকে খুঁজে পাবই পাব। এতোদিন আগের ব্যাপার, কতো তথ্য হারিয়ে গেছে। তাছাড়া সময়টা খুব খারাপ, গভমেন্ট হচ্ছে রাজাকারের গভমেন্ট, মাঝে মাঝে গভমেন্ট এমন ভাব করে যেন মুক্তিযুদ্ধ করাটাই যেন অপরাধ। রাজাকারে রাজাকারে দেশ ভরে গেছে।

    মিঠুন গলা নামিয়ে বলল, রাজাকারের চামড়া তুলে নেব আমরা।

    মুশতাক আহমেদ ঠিক শুনতে পেলেন না, জিজ্ঞেস করলেন, কী বললে?

    মিঠুন বলল, রাজাকারের চামড়া, তুলে নেব আমরা।

    মিঠুনের কথা শুনে মুশতাক আহমেদ হা হা করে হাসলেন। বললেন, ভালোই বলেছ। ঠিকই বলেছ, রাজাকারের চামড়া তুলেই নেওয়াই দরকার। যাই হোক, আমরা যদি তোমার নানা কিংবা দাদাকে খুঁজে বের করতে চাই তাহলে সবার আগে কিছু তথ্য দরকার। তোমার নানা সম্পর্কে যা কিছু জান সব বলতে হবে। আমরা একটা ফর্ম তৈরি করে রেখেছি সেটা সবার আগে ফিলআপ করতে হবে। ইচ্ছে করলে এখন ফিলআপ করতে পার, ইচ্ছা করলে বাসায় নিয়ে যেতে পার, ফিলআপ করে পাঠিয়ে দিতে পার। তোমাদের ইচ্ছা।

    রিতু বলল, আমরা আসলে কাগজে সব লিখে এনেছি এখনই ফর্মটা ফিলআপ করে যেতে পারব।

    ভেরি গুড। তাহলে এখনই সব লিখে দাও। যত বেশি তথ্য দিতে পারবে তত ভালো। তোমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে না সেটাও লিখবে। বুঝেছ?

    সবাই মাথা নাড়ল, বলল, বুঝেছি।

    রিতু তার ব্যাগ থেকে কাগজ বের করল, আর টিয়া বসে বসে লিখতে শুরু করল। সবাই তাকে ঘিরে দাঁড়ালো, দেখতে লাগল যেন কোনো কিছু লিখতে গিয়ে ভুলে না হয়ে যায়।

    আসাদ রহমানের সবকিছু লিখে দেবার পর রাহেলা খাতুনের সাথে বিয়ের সময় ভোলা ছবিটি ফর্মের এক কোনায় লাগিয়ে দিল। মুশতাক আহমেদ তখন ফর্মটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর সন্তুষ্টির মতো শব্দ করে বললেন, ভেরি গুড। আমরা যদি পজিটিভ কোনো খবর পাই তোমাদের আল্লু আম্মু কারো কাছে ফোন করে জানাব-

    সবাই এক সাথে চিৎকার করে উঠল, না, না, না-

    মুশতাক আহমেদ অবাক হয়ে বললেন, না? না কেন?

    তিতু লাজুক মুখে বলল, আসলে এটা গোপন। আমরা যদি আসলেই নানার কবরটা পেয়ে যাই, তাহলে আমাদের নানিকে সেখানে নিয়ে অবাক করে দেব।

    টিটন বলল, আমার নানির ষাট নম্বর জন্মদিন তো-এটা হবে আমাদের জন্মদিনের গিফট।

    রিতু বলল, সেইজন্যে এইটা আমরা এখন বাসার কাউকে জানাতে চাই না।

    মুশতাক আহমেদ বললেন, কিন্তু যদি তোমাদের খবর দিতে হয় কেমন করে দিব?

    সবাই একজন আরেকজনের দিকে তাকালো, টিটন বলল, আপনি একটা এস.এম.এস করে বলবেন, আর্ট ক্লাশ ক্যান্সেল আমরা তাহলে বুঝে নিব।

    সবাই মাথা নাড়ল, বলল, হ্যাঁ, তাহলেই আমরা বুঝে যাব।

    রিতু বলল, তখন আমরা আপনার সাথে যোগাযোগ করব।

    মুশতাক আহমেদ বললেন, ঠিক আছে। তারপর বিশ একুশ বছরের ছেলেটার দিকে তাকিয়ে বললেন, রঞ্জু তুমি মনে রেখো। যদি পজিটিভ কোনো খবর পাই তাহলে একটা এস.এম.এস পাঠাতে হবে, আর্ট ক্লাস ক্যানসেলড!

    সবাই যখন বিদায় নিয়ে বের হয়ে আসছে তখন টিয়া হঠাৎ করে মুশতাক আহমেদের কাছে গিয়ে বলল, স্যার। একটা কথা জিজ্ঞেস করি?

    কর।

    যুদ্ধের শুরু যুদ্ধের শেষ বইটা কী আপনি লিখেছেন?

    মুশতাক আহমেদ একটু অবাক হয়ে টিয়ার দিকে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ। আমি লিখেছি। তুমি কেমন করে বুঝলে?

    আমি বইটা পড়েছি। পড়ে আমি-আমি-

    তুমি কী?

    আমি অনেক কেঁদেছি। খুব কষ্টের বই।

    মুশতাক আহমেদ তার হুইল চেয়ারটা চালিয়ে টিয়ার কাছে এলেন। এসে টিয়ার মাথায় হাত রেখে বললেন, তুমি এত ছোট মেয়ে এত মোটা বই পড়ে ফেলেছ?

    তিতু বলল, আমাদের টিয়া অনেক বই পড়ে।

    টিয়া বলল, কিন্তু এই বইটা বেশি কষ্টের।

    মুশতাক আহমেদ বললেন, বইটা লিখতেও আমার অনেক কষ্ট হয়েছে। লিখার সময় আমিও কেঁদেছি।

    টিয়া বলল, এর পরের বার আমি বইটা নিয়ে আসব, আপনি একটা অটোগ্রাফ দিয়ে দিবেন?

    অবশ্যই। অবশ্যই দিব।  বাসায় ফিরে আসার সময় কারোরই ফুচকা খাওয়ার কথা মনে পড়ল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাবিল কোহকাফী – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article আমার সাইন্টিস মামা – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }