Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এক ডজন একজন – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প145 Mins Read0
    ⤶ ⤷

    ০৭. যখন গ্রামে হাজির

    ৭. যখন বাচ্চারা একটা গ্রামে হাজির হয়েছে এবং অবাক হয়ে সেটা দেখছে।

    দুই দিন পর সকাল বেলা পাঁচ ভাই বোনকে সেই উত্তর বঙ্গের এক প্রত্যন্ত এলাকার মেথিকান্দা গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে যেতে দেখা গেল, তাদের পিছনে পিছনে মাঝবয়সী একজন মানুষ। মানুষটির নাম মোহম্মদ ইব্রাহীম, সবাই তাকে ইব্রাহীম চাচা ডাকে। রাহেলা খাতুনের বড় ছেলে মাসুদ ইব্রাহীম নামের মানুষটাকে এই পাঁচজনের দায়িত্ব দিয়েছে। মাসুদ সার্টিফিকেট দিয়েছে মানুষটি খুবই কাজের মানুষ এবং দেখা গিয়েছে সে আসলেই খুবই কাজের মানুষ। সে মেথিকান্দা গ্রামের কাছে একটা এনজিও অফিস খুঁজে তাদের গেস্ট হাউজটা বের করেছে। সেই গেস্টহাউজ এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছে, শুধু তাই নয় গ্রামের একজন মহিলাকে খুঁজে বের করে তাকে প্রত্যেক দিন তিনবেলা রান্না করার দায়িত্ব দিয়েছে।

    তারা গত রাত্রে এখানে পৌচেছে, রাত্রে ঘুমিয়ে সকালে উঠে হাত-মুখ ধুয়ে নাস্তা করেছে। তারপর মেথিকান্দা গ্রামটা দেখতে বের হয়েছে। ইব্রাহীম চাচা মানুষটা খুবই কাজের সেটা সবাই বুঝতে পেরেছে তার সাথে সাথে তারা তার সবচেয়ে বড় সমস্যাটাও টের পেয়েছে। সেটা হচ্ছে মানুষটা কোনো কথা বলে না। একেবারেই কথা বলে না-তার ফলে অবশ্য একটা লাভ হয়েছে যখন সে কোনো কথা বলে সেটা হয় লক্ষ টাকা দামের কথা।

    যে রকম পাঁচজন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গরু দেখতে পেল। টিটন যখন নাদুস নুদুস গরুটা একটু কাছ থেকে দেখতে যাচ্ছে তখন ইব্রাহীম চাচা বলল, এরকম লাল শার্টটা পরে এত কাছে যাওয়া ঠিক না।

    টিটনের টি-শার্টটা আসলেই টকটকে লাল এবং গরুরা লাল রং দেখে এরকম উত্তেজিত হয়ে যায় কে জানতো? ইব্রাহীম চাচা তার কথাটা শেষ করার আগেই নাদুস নুদুস গরুটা মাথা নিচু করে শিং উঁচিয়ে টিটনকে ধাওয়া করে এল- টিটন জান নিয়ে কোনো মতে পালিয়ে এসেছে, ভাগ্যিস গরুটা দড়ি দিয়ে বাঁধা ছিল তা না হলে কেলেঙ্কারি হয়ে যেত।

    ইব্রাহীম চাচা একটু পরে আবার একটা লক্ষ টাকা দামের কথা তিতুকে লক্ষ্য করে বলল, তোমার পায়ের গোছাতে কালো মতন জিনিসটা একটা জোক।

    তিতু না হয়ে এটা রিতু হলে সে তখনই হার্টফেল করে ফেলত, কিন্তু তিতু বেশি ব্যস্ত হলো না। সবাই মিলে তখন জোকটাকে টেনে আলাদা করল। জোঁককে ধরে টানলে সেটা যে রাবার ব্যান্ডের মতো লম্বা হয় সেটাও তারা আজকে প্রথম আবিষ্কার করল।

    পাঁচজন মিলে হাঁটতে হাঁটতে যখন বড় একটা বটগাছ পেয়েছে এবং এই বিশাল বটগাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আহা উঁহু করছে তখন ইব্রাহীম চাচা ঠাণ্ডা গলায় বলল, এই গাছের নিচে থেকো না। অনেক পাখি। মাথায় ইয়ে করে দেবে।

    কথা শেষ করার আগেই কোনো একটা ফাজিল পাখি রিতুর মাথায় ইয়ে করে দিল! কী কেলেঙ্কারি! ঘেন্নায় তিতু প্রায় বমি করে দেয় সেই অবস্থা! তবে ইব্রাহীম চাচা তার সবচেয়ে মূল্যবান কথাটা বলল মিঠুনকে লক্ষ্য করে। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে তারা একটা পুকুর পাড়ে পৌঁছালো এবং সেই পুকুর পাড়ে বেশ কিছু রাজহাঁস দাঁড়িয়ে নিজেদের ভেতর আড্ডা মারছিল। মিঠুন বলল, দেখেছ কী সুন্দর রাজহাঁস?

    আসলেই রাজহাঁস দেখতে খুব সুন্দর তাদের বিশাল লম্বা গলা নাড়িয়ে নাড়িয়ে তারা এদিক সেদিক দেখে। মিঠুন যখন রাজহাঁস গুলোকে একটু আদর করার জন্য এগিয়ে যাচ্ছিল তখন ইব্রাহীম চাচা বলল, রাজহাঁস খুব ডেঞ্জারাস।

    এত সুন্দর লক্ষ্মী রাজহাঁস কেমন করে ডেঞ্জারাস হতে পারে মিঠুন বুঝতেই পারল না এবং সে ইব্রাহীমের কথা বিশ্বাস না করে এগিয়ে গেল। তখন হঠাৎ করে রাজহাঁসগুলো তাদের লম্বা লম্বা গলাকে সাপের ফণার মতো নাড়িয়ে ফোঁস ফোঁস করে মিঠুনকে আক্রমণ করল। এত যে দুষ্ট মিঠুন সে কোনো মতে জান নিয়ে পালানোর চেষ্টা করল এবং দৌড়ে একটা খালের মাঝে লাফিয়ে পড়ে জান বাঁচালো। রাজহাঁসগুলো খালের পাড়ে দাঁড়িয়ে মিঠুনের উদ্দেশ্যে ফোঁস ফোঁস করতে লাগল।

    এরপর থেকে পাঁচজনের এই ছোট দলটা ইব্রাহীমের কথাগুলোকে খুব গুরুত্ব দিয়ে শুনতে থাকল।

    বাচ্চাগুলো সারা জীবন মোটামুটি শহরেই বড় হয়েছে। তাই তাদের জন্য গ্রামটি খুবই বিচিত্র একটা অভিজ্ঞতা। তারা মাটির রাস্তা দিয়ে হাঁটছে। এবং একবারও পিছন থেকে একটা বড় ট্রাক বিকট হর্ন দিয়ে ছুটে আসছে না। গ্রামের মানুষেরা আস্তে আস্তে হেঁটে কাজে যাচ্ছে এবং প্রায় সবাই তাদের থামিয়ে তাদের সাথে কথা বলছে। কথাবার্তাগুলো হচ্ছে এরকম: একজন হয়তো বড় বড় কয়েকটা গরু নিয়ে যাচ্ছে সে তার গরুগুলোকে আপন মনে হেঁটে যেতে দিয়ে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুমরা কোনখান থেকে আইছ?

    যেহেতু রিতু কিংবা টিয়া গুছিয়ে কথা বলতে পারে তাই সাধারণত তারাই প্রশ্নের উত্তর দেয় বলেন, জী আমরা ঢাকা থেকে এসেছি।

    কুন বাড়িতে আইছ?

    জী আমরা এখানে কারো বাড়িতে আসি নাই।

    তাইলে কী বেড়াতে?

    আসলে আমরা একজনকে খুঁজতে আসছি। উনার নাম ইদরিস মিয়া।

    ইদরিস? ইদরিস মিয়া?

    জী, উনি মুক্তিযোদ্ধা ছিলেন।

    সাধারণত তখন মানুষগুলো বিভ্রান্ত হয়ে যায়। তারা শুধু একজন ইদরিসকে চিনে। পুরো নাম ইদরিস আলী, বয়স কম, দোকানে চাকরি করে। সে মুক্তিযোদ্ধা নয়। তারা যখন জিজ্ঞেস করে, ইদরিস মিয়াকে কেন খুঁজো?

    আমরা উনার ইন্টারভিউ নিব।

    ও। বলে মানুষগুলো এই কম বয়সী ছেলেমেয়েগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। রিতু তখন জিজ্ঞেস করে, আপনি কী জানেন মুক্তিযোদ্ধা ইদরিস মিয়াকে কোথায় পাওয়া যাবে?

    মানুষগুলো তখন ঠিক করে উত্তর দিতে পারে না। ইদরিস মিয়া নামে কোনো মুক্তিযোদ্ধাকে তারা চেনে না। এই গ্রামে একজন মুক্তিযোদ্ধা চেয়ারম্যান ছিলেন, ইলেকশানের পরপর তাকে খুন করে ফেলেছে। তার নাম ছিল ফজলু। সবাই ডাকতো ফজলু চেয়ারম্যান। এছাড়া তার কোনো মুক্তিযোদ্ধাকে চিনে না।

    বাচ্চারা গ্রামের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হেঁটে গেল। অনেকের সাথে তাদের কথা হলো, সবাইকেই তারা ইদরিস মিয়ার কথা জিজ্ঞেস করল কিন্তু কেউই তার খোঁজ দিতে পারল না। এক জায়গায় একটা গাছের নিচে তারা একটা ছোট দোকান পেয়ে গেল। দোকানের সামনে বাঁশ দিয়ে মাচার মতো করে বসার জায়গা করা হয়েছে এবং দোকানের সামনে একটা চুলার মাঝে তোবড়ানো একটা কেতলিতে পানি গরম হচ্ছে। কেউ চা খেতে চাইলে কেতলির গরম পানি দিয়ে চা তৈরি করে দেওয়া হয়। চায়ের এই আয়োজন দেখে সবার চা খাওয়ার ইচ্ছা হলো। তখন বাঁশের মাচার মাঝে বসে তারা চায়ের অর্ডার দিলো। দোকানি তাদের নানা খোঁজ খবর দিতে দিতে তাদের জন্য চা বানিয়ে দিল। পায়েশের মতো বেশি করে দুধ এবং চিনি দিয়ে তৈরি চা, খেয়ে তারা মুগ্ধ হয়ে গেল।

    এই দোকানির কাছে তারা কিছু মূল্যবান খবর পেল। সংগ্রামের সময় এইখানে নদীর তীরে পাকিস্তান মিলিটারির ক্যাম্প ছিল এবং তখন অনেক যুদ্ধ হয়েছে। অনেকদিন আগের ঘটনা তাই কেউ বিশেষ কিছু জানে না। দোকানি কিছু বয়স্ক মানুষের নাম বলল, যারা সংগ্রামের সময় ছিল এবং তারা হয়তো খবর দিতে পারবে। টিয়া তার নোট বইটা বের করে তাদের নাম লিখে নিল।

    বাচ্চাদের সাথে আরো কয়েকজন বাঁশের মাচায় বসে চা খাচ্ছিল তারা উঠে যাবার পর দোকানি এদিক সেদিক তাকিয়ে গলা নামিয়ে তাদেরকে আরো একটা খবর দিল। মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি খবর দিতে পারবে যে মানুষটা তার নাম আজহার আলী। সে সংগ্রামের সময় রাজাকার কমান্ডার ছিল। এতদিন চুপচাপ ছিল, ২০০০ সালের ইলেকশানের পর তার তেজ বেড়েছে, কয়েকদিন থেকে সে হম্বি তম্বি করে বেড়ায়। তবে তাকে না ঘাটানোই ভালো।

    বাচ্চারা যখন ফিরে আসছিল তখন নিজেদের ভেতর কথা বলে নিজেরাই ঠিক করে নিল যে তারা রাজাকার আজহার আলীকে ঘাটাবে না। এই দেশে যেহেতু আলবদর কমান্ডার মন্ত্রী হয়ে গেছে রাজাকার কমান্ডার একটু হম্বিতম্বি করতেই পারে।

    তবে বাচ্চারা জানতো না তারা যে এই গ্রামে এসে ইদরিস মিয়া নামে একজন মুক্তিযোদ্ধা খুঁজে বেড়াচ্ছে সেই খবরটা এর মাঝে আজহার আলীর কাছে পৌঁছে গেছে। রাজাকার কমান্ডার আজহার আলী খবরটা পেয়ে খুবই বিরক্ত হয়েছে এবং তাদের মোটামুটি নিরিবিলি গ্রামে পোলাপানদের এই উৎপাত কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে তার বিশ্বস্ত দুইজন মানুষের সাথে কথা বলতে শুরু করেছে।

    বাচ্চারা যখন হেঁটে হেঁটে তাদের এনজিও গেস্ট হাউজে ফিরে আসছে, ঠিক তখন আজহার আলী তার বাড়ির উঠানে একটা জলচৌকিতে বসে তার দুইজন সাগরেদের সাথে কথা বলছে। সাগরেদ দুইজনের নাম মতি এবং খলিল। তাদের মাঝে যে কথাবার্তা হয়েছে সেগুলো এরকম :

    আজহার আলী তার হুঁকোর নলে মুখ দিয়ে গুড়ুক গুড়ুক করে টান দিয়ে বলল, ঢাকা শহর থেকে পোলাপান এসে নাকী মুক্তিযোদ্ধা তালাশ করে? ব্যাপারটা কী সত্যি?

    মতি বলল, জি হুজুর সত্যি?

    কারণটা কী? এতদিন পর পোলাপানদের মুক্তিযোদ্ধা তালাশ করার দরকার কী?

    হুজুর ইলেকশানে আমরা জেতার পর শুরু হইছে। যেইখানে যাই সেইখানেই মুক্তিযুদ্ধের কথা বলে, মহা যন্ত্রণা! কেউ তো চিন্তা করে নাই। আমরা ইলেকশানে জিতে ক্ষমতায় আসমু সেইটা হচ্ছে তাদের জ্বালা। সবাই খালি তড়পায়।

    হুঁকোয় আরো দুইটা টান দিয়ে আজহার আলী বলল, তড়পাইতে চায় তড়পাউক। তাদের না করছে কেডা? তয় আমাগো গেরামে কেন? তড়পানোর জায়গা ঢাকা শহর। এই গ্রামে ঝামেলা পাকায় কেন?

    মতি বলে, যেখানেই সুযোগ পায় সেইখানেই একটা ফাল পাড়ে।

    খলিল এতক্ষণ চুপ করে ছিল, এখন বলল, হুজুর এই পোলাপান ঢাকা থাকে, এই গাও গেরামে বেশিদিন থাকব না। কাইল হোক পরশু হোক চইলা যাইব। দুই চাইরদিন একটা বেহুদা মুক্তিযোদ্ধারে খুঁজলে সমস্যা কী? খুঁজুক।

    আজহার আলী বলল, বুঝস না? সংগ্রামের কথা হইল নেশার মতন! একজন সংগ্রামের কথা কইলে হলের মনে পড়ে। তখন হপ্পলেই সংগ্রামের কথা কয়। তখন একাত্তর সালের কথা মনে পড়ে। পাকিস্তানি মিলিটারির কথা মনে পড়ে। আমাগো কথা মনে পড়ে।

    আপনা গো কথা, মানে রাজাকারের কথা?

    আজহার আলী কায় আরো দুইটা টান দিয়ে বলল, হু।

    তাতে সমস্যা কী? এখন তো আমাগো সরকার।

    আজহার আলী ধমক দিয়ে বলল, আরে ছাগলের বাচ্চা, সরকার আমাগো হইছে তো কী হইছে, পাবলিক কী আমাগো? পত্র পত্রিকা কী আমাগো? টেলিভিশন কী আমাগো? বেবাক মানুষ কে সুযোগ পাইলেই আমাগো গাইল পাড়ে, দেখস না?

    মতি আর খলিল মাথা নাড়ল, বলল, তা ঠিক। কিছু একটা হইলেই গাইল পাড়ে, কয় রাজাকারের বাচ্চা রাজকার।

    আজহার আলী গলা নিচু করে ষড়যন্ত্রীর মতো বলল, ফজলু চেয়ারম্যান খুন হইছে তাই ঠিক করছিলাম চেয়ারম্যান ইলেকশান করুম। এই হচ্ছে সুযোগ। কিন্তু হঠাৎ করে হলের যদি মনে পড়ে সংগ্রামের সময় আমি রাজাকার কমান্ডার ছিলাম পাবলিক আমারে ভোট দিব?

    মতি বলল, সেইটা অবশ্য সঠিক কথা কইছেন।

    এখন ঢাকার চার পাঁচটা পোলাপান যদি গেরামে ঘুরে আর একজন মুক্তিযোদ্ধারে খুঁজে তা হইলে আবার কী হবে কবে কেডা? এক মুক্তিযোদ্ধা থেকে আরেকজন, তার থেকে আরেকজন। হঠাৎ এক চ্যাংড়া সাংবাদিক আইসা পত্রিকায় নিউজ করব, কিছু বুঝার আগে দেখবি সবাই লাফায় আর কয় রাজাকারের বাচ্চার কল্লা চাই। তখন আমি যামু কই? আমার ইলেকশানের বারোটা বাজব।

    মতি বলল, তার মানে হুজুর বইলছেন এই পোলাপানরে গেরাম থেকে বিদায় করন দরকার?

    আজহার আলী হুঁকায় টান দিয়ে বলল, করতে পারলে ভালো। এই গেরামে ঘোঁট পাকানোর দরকার কী? অন্য গেরামে যাউক।

    মতি কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, এইটা আর কঠিন কী। একটু ডর দেখাই, বাপ বাপ কইরা পালাইব।

    খলিল বলল, ডর কেমনে দেখাইবি?

    একটারে ধইরা এক রাইত আটকায়া রাখুম। বসে তা হইলেই পরের দিন বিদায়। আর জন্মে এই দেশে আসব না।

    আজহার আলী জিজ্ঞেস করল, আটকায়া রাখবি কোনখানে?

    মতি এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, বাড়িতে রাখা ঠিক হইব না। বড় গাঙে আপনার মহাজনী নৌকায়। কাকপক্ষীও টের পাইব না।

    আজহার আলী কিছুক্ষণ হুঁকায় টান দিয়ে চিন্তা করল, তারপর বলল, বুদ্ধিটা খারাপ না। তয় কেউ যেন টের না পায় আমরা করাইছি। তাহলেই বিপদ।

    কেউ টের পাইব না। খলিল জিজ্ঞেস করল, কিন্তু ধরবি কেমন করে? চিল্লাফাল্লা করব না?

    মতি হে হে করে হাসল, বলল, হেইডা আমার উপর ছাইড়া দে। আল্লাহ আমারে বিশেষ কিছু দেয় নাই, খালি মগজে একটু বুদ্ধি দিচ্ছে।

    খলিল বলল, তয় আল্লাহ তোরে কুনো ভালো বুদ্ধি দেয় নাই। খালি বদ বুদ্ধি দিছে।

    মতি আবার হে হে করে হাসল। খলিলের কথাটা সে তার প্রশংসা হিসেবে ধরে নিয়েছে।

    .

    পাঁচজন ছেলে মেয়ে যখন হেঁটে হেঁটে এনজিও অফিসের গেস্টহাউজে হাজির হয়েছে তখন তারা কল্পনাও করতে পারে নাই এককালীন রাজাকার কমান্ডার তাদের একজনকে কিডন্যাপ করার পরিকল্পনা পাকা করে ফেলেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাবিল কোহকাফী – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article আমার সাইন্টিস মামা – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }