Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এবং কালরাত্রি – মনোজ সেন

    মনোজ সেন এক পাতা গল্প485 Mins Read0
    ⤶ ⤷

    স্বভাব

    ব্যানার্জীহাটের নবগোপাল সামন্ত হাড়কিপটে লোক। কাঁড়ি কাঁড়ি টাকা, অথচ কখনো একটা পয়সা উবুড়হস্ত করেন না। মহেশডাঙায় তিনপুরুষের কাপড়ের দোকান, নুঙ্গী বাজারে ফুলের দোকান, বাঁশতলার মোটর সারাই-এর গ্যারেজ অথচ এমনভাবে থাকেন যেন দিন চলে না। ছেঁড়া জামাকাপড়, তিন দিন অন্তর দাড়ি কামান, পায়ে সেফটিপিন দিয়ে আটকানো হাওয়াই চপ্পল। বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসে না, পুজোপার্বণের তো বালাই-ই নেই। স্ত্রী মারা গেছেন অনেক দিন। একমাত্র ছেলে সুনীলকে নিয়ে বিরাট পোড়ো বাড়িটাতে ভূতের মতো থাকেন।

    সুনীল অবশ্য ভালো ছেলে। মুখুজ্জেদের অবৈতনিক স্কুলে ক্লাস সিক্স পর্যন্ত পড়ে প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে। তার নাকি ডাক্তার হবার ইচ্ছে ছিল। তা আর হওয়া যায়নি। সে-এখন বাঁশতলার গ্যারেজটা দেখাশোনা করে।

    স্বভাবতই, নবগোপালের সঙ্গে পাড়ার ছেলেদের সম্পর্ক ভালো নয়। দুর্গাপুজো, কালীপুজো তো দূরস্থান, পুকুরসংস্কার বা দরিদ্রনারায়ণ সেবার মতো সৎকাজেও অনেক চেষ্টা করেও তাঁর কাছ থেকে একটা আধলাও চাঁদা আদায় করতে পারেনি ছেলেরা। ‘উদয়ের পথে’ ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল হাজরার জ্বালাময়ী বক্তৃতা দেবার যতই ক্ষমতা থাক, নবগোপাল সামন্তকে সে একচুলও টলাতে পারেনি। অনুরোধ, উপরোধ, ভয় দেখানো, আপনি-কি-মানুষ-না-অন্যকিছু জাতীয় গালমন্দ— কোনো কিছুতেই কোনো ফল হয়নি। এর বেশি কিছু করাও যায় না। শত হলেও নবগোপাল সুনীলের বাবা। সুনীল তো শুধু বন্ধু নয়, ‘উদয়ের পথে’ অ্যাথলেটিক ক্লাবের গোলকিপারও বটে।

    সুতরাং, নবগোপাল সামন্তের সঙ্গে ‘উদয়ের পথে’ ক্লাবের, বিশেষত উজ্জ্বলের একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেল। মারামারি নয়, অন্যরকম লড়াই। শত্রুকে আঘাত করাই আসল উদ্দেশ্য।

    ব্যাপারটা হল, নবগোপাল তাঁর বাড়ির পেছনে প্রায় পাঁচ বিঘে পরিমাণ জমিতে ফুলের চাষ করেন আর সেই ফুল যায় তাঁর নুঙ্গী বাজারের দোকানে। যেখানে পাঁচটা মালি রাখার কথা সেখানে রেখেছেন একজন। বাকি কাজ নিজেই করেন। শীত নেই, গ্রীষ্ম নেই, সারাবছর খালি গায়ে আধময়লা ধুতি হাঁটুর ওপর তুলে বাগানের পরিচর্যা করে যান। সেটা করেন, ফুল ভালোবাসেন বলে নয়, পয়সা রোজগারের জন্য। হাড় বের করা শরীর যে রোদে পুড়ে, জলে ভিজে, কাঠকয়লার মতো হয়ে গেছে, সে দিকে খেয়াল নেই।

    অদ্ভুত প্রতিভা নবগোপালের। প্রত্যেকটি ফুল তাঁর হিসাবের মধ্যে থাকে। পাশের বাড়ির হাঁদুর ঠাকুমা খুনখুনে বুড়ি। রোজ সকালে গঙ্গাস্নান করতে যান। ফেরার পথে যদি একটা ফুলও তোলেন তো নবগোপাল চিৎকার শুরু করে দেন। হাঁদুর ঠাকুমাও ছেড়ে কথা কইবার লোক নন। ফলে ঝগড়ার চোটে পাড়ায় সেদিন আর কাকচিল বসতে পারে না।

    এই বাগানই উজ্জ্বল রণক্ষেত্র রূপে বেছে নিল।

    কালীপুজোর তিন-চার দিন পর অ্যাকশন শুরু হল। কাকভোরে উঠে পাশের বাড়ির চন্দনকে সঙ্গে নিয়ে উজ্জ্বল সামন্ত বাড়ির বাগানে গিয়ে একটা লাল আর একটা ড্যাফোডিল জবাগাছ প্রায় সাফ করে দিয়ে চলে এল। সেদিন সন্ধে বেলা ক্লাবঘরে সেই ফুল সাজিয়ে একটা ছোটোখাটো বিজয়-উৎসব পালিত হল। সদস্যরা সকলেই একমত হল যে এটা চুরি বা ডাকাতি নয়, এ হল বকেয়া চাঁদা আদায়।

    তার আগে অবশ্য পাড়ার লোকেরা সারাসকাল ধরে নবগোপালের একতরফা চিৎকার শুনে গেছে। পাড়ার হেন লোক নেই যাকে ভদ্রলোক সন্দেহ করে গাল পাড়েননি। বাড়ির সামনে ভিড় জমে গিয়েছিল। তবে, জনতা মোটেই উত্তেজিত হয়নি, উলটে ব্যাপারটা সবাই বেশ উপভোগ করছে বলেই মনে হচ্ছিল। অন্তত তাদের দন্তবিকশিত সে রকমই ইঙ্গিত দিচ্ছিল।

    বিজয়-উৎসবের পর সুনীল উজ্জ্বলকে বলল, ‘যা করেছিস, করেছিস। এরপর সাবধানে থাকবি।’

    উজ্জ্বল বলল, ‘কেন? তোর বাবা কি দরওয়ান বসাবেন নাকি?’

    ‘ক্ষেপেছিস? দরওয়ানকে মাইনে দিতে হবে না?’

    ‘তবে কি কুকুর পুষবেন?’

    ‘নাঃ। কুকুরকে খেতে দিতে হবে। ওসব নয়। বাবা বাগানের পাশে দক্ষিণের ঘরটায় বিছানা সরিয়ে নিয়ে গেছে। ঠাকুরদার আলমারি থেকে প্রথম বিশ্বযুদ্ধের আমলের একটা বন্দুক বেরিয়েছে। কিছু কার্তুজও রয়েছে দেখলুম। সেগুলো চলবে কি না জানি না, তবে সাবধানের মার নেই। আর আমি জানি, বাবার ঘুম অসম্ভব পাতলা। তাই বলছি, যা করবি, ভেবেচিন্তে করবি।’

    সুনীলের কথা শুনে চন্দন পেছিয়ে গেল। দুষ্টুমি করতে তার আপত্তি নেই কিন্তু গুলি খেতে সে একেবারেই রাজী নয়। উজ্জ্বল কিন্তু পেছোল না। তার কেমন যেন একটা রোখ চেপে গিয়েছিল। চাপারই কথা। নবগোপাল তাকে যে সব কথা বলেছেন তাতে নিজেকে শান্ত রাখতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। নেহাত সুনীলের বাবা তাই। অন্য কেউ উজ্জ্বলকে গুণ্ডা, সমাজবিরোধী, অশিক্ষিত বাঁদর ইত্যাদি বললে ওপর থেকে তাকে ছ-ইঞ্চি ছোটো হয়ে যেতে হত। কাজেই তার অভিযান অব্যাহত রইল।

    দুঃখের বিষয়, উজ্জ্বলের বেশিরভাগ অভিযানই ব্যর্থ হতে লাগল। রাত্তির বারোটাই হোক আর সাড়ে তিনটেই হোক, সে বাগানে ঢুকলেই পেছনের বারান্দায় খুট করে আলো জ্বলে উঠত। শেষ রাতের ঘন কুয়াশার মধ্যেও নবগোপাল যে কী করে টের পেতেন যে বাগানে কেউ ঢুকছে সেটা একটা রহস্যময় ব্যাপার।

    ডিসেম্বরের মাঝামাঝি প্রচণ্ড শীত পড়ল। সেদিন রাত আড়াইটে নাগাদ উজ্জ্বল একটা কালো র‌্যাপার মুড়ি দিয়ে নবগোপালের বাড়ির দিকে রওনা হল খিড়কির দরজা খুলে। ঝকঝকে তারাভরা অমাবস্যার আকাশ, গঙ্গার দিক থেকে তখন একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এই শীতে কি আর নবগোপাল বেরুবেন? মনে হয় না। উজ্জ্বলের মনে হল, আজ তার অভিযান সফল হবেই।

    সমস্ত বাড়ির পেছনের পাঁচিলের একটা ভাঙা অংশ টপকিয়ে বাগানে ঢুকল উজ্জ্বল। ওর একপাশে ন্যাসটারশিয়াম আর অন্যপাশে গাঁদাফুলের বেড। তবে, এগুলো নয়, ওর আসল লক্ষ্য গোলাপ বাগানটা। দুপুর বেলা দেখে গেছে যে বাগান ফুলে ভরে রয়েছে।

    চুপিসাড়ে অনেকটাই এগিয়ে গেল উজ্জ্বল। গোলাপ বাগানটা যখন আর মাত্র কয়েক হাতের মধ্যে, হঠাৎ ওর পা লেগে একটা কালো লোহার বালতি সশব্দে পড়ে গেল। নিস্তব্ধ রাত্রে সেই সামান্য আওয়াজটাই বোমা ফাটার শব্দ বলে মনে হল।

    সঙ্গেসঙ্গে বারান্দার আলোটা জ্বলে উঠল। উজ্জ্বল দেখল সাদা শাল মুড়ি দেওয়া নবগোপাল তারই দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছেন। উজ্জ্বল তৎক্ষণাৎ র‌্যাপারে মুখ-মাথা ঢেকে পেছন ফিরে দৌড় মারতে যাচ্ছিল, তার আগেই নবগোপাল তাঁর স্বভাবসিদ্ধ খনখনে গলায় বললেন, ‘দাঁড়াও উজ্জ্বল! একটুও নড়বে না। পালাবার চেষ্টা করলেই গুলি চালাব।’

    নিরুপায় উজ্জ্বল স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। বারান্দা থেকে বেশ একটা গর্বিত ভঙ্গিতে নেমে এলেন নবগোপাল। উজ্জ্বলের সামনে এসে দাঁড়ালেন। বললেন, ‘র‌্যাপারে মুখ ঢেকে কোনো লাভ নেই উজ্জ্বল। আমি জানি এসব হল গে তোমার কীর্তি। তুমি জানো, আমি তোমাকে এখনই গুলি করে মারতে পারি? আর সে জন্যে পুলিশ আমাকে কিচ্ছু বলবে না।’

    উজ্জ্বল দেখল যে বাঁচার একমাত্র উপায় হল নবগোপালের হাত থেকে বন্দুকটা কেড়ে নেওয়া। সে স্বাস্থ্যবান ছেলে, স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন। তার পক্ষে হাড়-জিরজিরে নবগোপালকে কাবু করাটা কঠিন হবে না। কিন্তু তার আগে তাঁকে অন্যমনস্ক করে ফেলতে হবে। নইলে, বিপদের সমূহ সম্ভাবনা। সে জন্য একটু সময়ের দরকার।

    কাজেই, উজ্জ্বল বলল, ‘আপনার ওই মান্ধাতার আমলের বন্দুক দিয়ে কি গুলি বোরোয় মেসোমশাই? চেষ্টা করে দেখেছেন কখনো?’

    নবগোপাল দাঁত বের করে হাসলেন। বললেন, ‘এটা হল উইনচেস্টার রাইফেল, বুঝেছ? এটা খারাপ হবার জিনিস নয়। আর তুমি যে ভাবছ আমাকে চটিয়ে দিয়ে অন্যমনস্ক করে ফেলে আমার হাত থেকে এটা কেড়ে নেবে, সে আশার গুড়ে বালি। তবে, তোমাকে গুলি করে মারলে আমার একটা কার্তুজের বাজে খরচ হবে, এটাই যা চিন্তা।’

    প্রবলবেগে মাথা নেড়ে উজ্জ্বল বলল, ‘ঠিক কথা! একটা কার্তুজের কি দাম কম?’

    ‘সে কথা তোমাকে ভাবতে হবে না হে, ছোকরা! সমস্যা হচ্ছে, তোমাকে গুলি করে মারব, না জেলে দেব। তবে হ্যাঁ, একটা শর্তে আমি তোমাকে ছেড়ে দিতে পারি।’

    উজ্জ্বল যথাসাধ্য বিনীত কণ্ঠে বলল, ‘কী শর্ত, মেসোমশাই?’

    ‘শর্তটা হল, কাল সকাল বেলা তুমি সুনীলের সঙ্গে দেখা করবে। কাল তার কিছু সাদা ফুলের দরকার। তাকে বলবে যে সেই ফুল যেন সে এই বাগান থেকে নেয়। তবে, বেশি নয়, অল্প করে। সে হয়তো রজনীগন্ধা চাইবে। সে ফুলটা এখানে নেই আর তার কোনো দরকারও নেই। তাকে বলবে যে আমি বলেছি একথা। বাজার থেকে যেন পয়সা খরচা করে না-কেনে।’

    ‘একথা তো আপনিই তাকে বলতে পারেন, মেসোমশাই!’

    ‘না, একটা বিশেষ কারণে আমার পক্ষে বলা সম্ভব নয়। তুমি বলতে পারবে কি না তাই বলো।’

    ‘নিশ্চয়ই বলতে পারব। এ আর এমন বেশি কথা কী?’

    ‘ঠিক আছে। তবে যাও। কথাটা ভুলো না কিন্তু। আর মনে রেখো, ফের যদি কোনোদিন এই বাগানে পা রেখেছ, তো তোমার কপালে অনেক দুঃখ আছে।’

    ‘মনে থাকবে, মেসোমশাই।’ বলে উজ্জ্বল এক দৌড়ে ভাঙা পাঁচিলের দিকে চলে গেল।

    পরদিন সকাল বেলা উজ্জ্বল সামন্ত বাড়িতে গিয়ে দেখে বাড়ির সামনে কিছু লোকের জটলা। কাউকে কিছু জিজ্ঞেস করার আগেই ভেতর থেকে সুনীল বেরিয়ে এল। তার মাথার চুল উসকোখুশকো, চোখের দৃষ্টি উদভ্রান্ত।

    উজ্জ্বলকে দেখে এগিয়ে এসে বলল, ‘কাল মাঝরাতে বাবা মারা গেছেন। আমি ঘুমিয়েছিলাম। টের পাইনি। আজ সকালে জানতে পেরেছি।’

    শুনে আঁ আঁ করতে করতে উজ্জ্বল অজ্ঞান হয়ে ধপাস করে রাস্তার ওপর পড়ে গেল।

    সব শুনে হাঁদুর ঠাকুমা বললেন, ‘এ আর এমন বেশি কথা কী? আমাদের শাস্তরে তো কবেই বলে গেছে যে স্বভাব যায় না মলে আর ইল্লুত যায় না ধুলে। সে কথা তো আর মিথ্যে হতে পারে না!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকালসন্ধ্যা – মনোজ সেন
    Next Article জুল ভের্ন অমনিবাস ৫ (পঞ্চম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    মনোজ সেন

    কালসন্ধ্যা – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    ৫x৫ = পঁচিশ – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    দময়ন্তী সমগ্র ১ – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    দময়ন্তী সমগ্র ২ – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    এবং কালরাত্রি ২ – মনোজ সেন

    November 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }