Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এবং কালরাত্রি ২ – মনোজ সেন

    মনোজ সেন এক পাতা গল্প203 Mins Read0
    ⤶ ⤷

    ধীরেন সরকারের রহস্য – মনোজ সেন

    ধীরেন সরকারের রহস্য

    ধীরেন সরকার চট করে কোনো ব্যাপারে ঘাবড়াবার পাত্র নন। বোরাকপুরের ফাঁকা মাঠের মধ্যে বিশাল বাড়িতে থাকেন একা। দেখাশোনা করার জন্যে অবশ্য ভুলো আছে, সে নাকি এককালে ছিল ডাকাত, কেন না দশ-বারোটা খুনও করেছে, কিন্তু রাত ন-টার পরে থাকাও যানা থাকাও । তাই। আফিংয়ের নেশায় সে তখন অন্য জগতের অধিবাসী। সেই রাত ন-টা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত ধীরেনবাবুর একমাত্র সঙ্গী তাঁর বিখ্যাত উইনচেস্টার রাইফেলটি। সেটিকে চেনে না, তেমন লোক এ তল্লাটে নেই। কতবার বাড়িতে ডাকাত পড়েছে, বোমা পড়েছে, লোক খুন করতে ঢুকেছে, কিন্তু ধীরেন সরকারের উইনচেস্টার তাদের বাড়ির চৌহদ্দির ভেতরেও ঢুকতে দেয়নি।

    হ্যাঁ, ধীরেনবাবুর শত্রু অনেক। হবে নাই বা কেন? তাঁর অপরাধ, তিনি টাকা ধার দেন। মানুষ বিপদে পড়ে তাঁর কাছে আসে, তিনি তাঁদের ফেরাতে পারেন না। কিন্তু তার চেয়েও বড়ো অপরাধ তিনি আবার সে টাকা আদায় করতে যান। টাকা না-পেলে মামলামোকদ্দমা করেন। তাতে নাকি বহু লোক সৰ্বস্বান্ত হয়েছে। তা, তিনি কী করবেন? টাকা ধার দিয়ে বসে বসে মালা জপ করবেন? এ কী মুগের যুক্ত নাকি? টাকা ধার দেব, আর সুদে-আসলে সে টাকা আদায় করতে পারব না? অদ্ভুত ব্যাপার। তার নাকি সুদের হার চড়া। তা যাও না যেখানে সুদের হার কম। কত তো ব্যাঙ্ক হয়েছে, সেখানে যাও। দেখ কত কম সুদে কত টাকা বের করতে পারো। তার কাছে আসা কেন? তিনি তো বাড়ি বাড়ি গিয়ে ‘ধার নাও গো… ধার নাও গো’ বলে ফিরি করতে যান না। টাকা নেবে, ফেরত দেবে। যেমন যেমন লেখাপড়া হবে, তেমন তেমন। তাতে যদি কোনো বিধবা সর্বস্বান্ত হয় তো ধীরেনবাবুর কী করবার থাকতে পারে? তা না-হলে যে তাঁকেই সর্বস্বান্ত হতে হয়। তখন মানুষের বিপদে আপদে সাহায্য করবে কে?

    তা, এমন মানুষের শত্রু না-থাকাই অস্বাভাবিক। তবে ধীরেনবাবু এসব গ্রাহ্য করেন না। ভুলো আছে, উইনচেস্টার আছে, আর আছেন, ধীরেন সরকার স্বয়ং। এই ত্র্যহস্পর্শ যোগকে যমেও ডরায়। যেমন ভুলো, তেমনি তিনি— দশাশই চেহারা, ঘোর কৃষ্ণবর্ণ, মাথায় ছোটো ছোটো করে ছাঁটা কাঁচা-পাকা চুল, দেখলে কে বলবে বয়েস ষাট ছুই ছুই। চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র পাঁচ ঘণ্টা ঘুমোন, বাকি সময়টা বিষয়কর্ম, মামলামকোদ্দমা, থানা-পুলিশ এইসব করতেই কাটে। তাই, রাত দশটা থেকে বারোটা তিনি কোনোরকম বিরক্তি পছন্দ করেন না, কারণ এই সময়টা তার হিসাব-নিকেশের সময়। বাড়ির পেছন দিকের দুটো ঘরে তাঁর ‘মহাফেজখানা’। যাবতীয় দলিল দস্তাবেজ সব থাকে এইখানে। দশটা বাজলেই এখানে ঢুকে দরজা বন্ধ করে দেন, তারপর একটার পর একটা দলিল থেকে তার পরদিনের কার্যপদ্ধতি ঠিক করতে থাকেন। লোকে বলে, এই ঘরের সিন্দুকে নাকি কয়েক লক্ষ টাকা আছে। কথাটা নেহাত মিথ্যে না-হতেও পারে, তবে এইসব শুকনো দলিলে যা আছে, তা ওই সিন্দুকে যা আছে তার বোধ হয় পঞ্চাশ গুণ হবে।

    অতএব, এটা খুবই স্বাভাবিক যে, এহেন ধীরেন সরকার কোনো ব্যাপারেই চট করে ঘাবড়াতে পারেন না। কাজেই, রাত বারোটার সময় শেষ দলিলটি বন্ধ করে জানলা দিয়ে বাইরে তাকাতে অমাবস্যার তারাভরা আকাশে একটা অদ্ভুত আলো যখন তাঁর নজরে পড়ল, তখন তাঁর মনে কৌতূহলই জাগল, আর কিছু নয়। আলোটা অদ্ভুত, কারণ যদিও সেটা অন্যান্য তারাগুলোর মতোই একটা উজ্জ্বল বিন্দু, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে যে সেটার রং অনবরত পালটাচ্ছে— কমলা থেকে সাদা থেকে তীব্র হলুদ। প্রথমে ধীরেনবাবুর মনে হল, ওটা নিশ্চয়ই কোনো প্লেনের আলো। কিন্তু, তা তো নয়। প্লেনের আলো তো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। এই কারণে, ওটা কোনো ফানুসও হতে পারে না। তবে কী ওটা? ধীরেনবাবুর হঠাৎ মনে হল, তবে ওটা নিশ্চয়ই একটা কৃত্রিম উপগ্রহ। সম্প্রতি কাগজে পড়েছেন, ইনস্যাট না কী যেন নামওয়ালা একটা ভারতীয় উপগ্রহ এমনভাবে আকাশে তুলে দেওয়া হয়েছে যে সেটা একই জায়গায় ভারতবর্ষের ওপর ভেসে রয়েছে। ওটা তবে ওই ইনস্যাট না কী যেন তাই হবে।

    ধীরেনবাবুর কৌতূহল আর একটু বাড়ল। আবার, মনে মনে ভারতীয় বৈজ্ঞানিকদের প্রশংসাও না-করে পারলেন না। নাঃ, বুদ্ধি আছে লোকগুলোর। সাহেবদের সঙ্গে পাল্লা তো দিচ্ছে। আরও একটু ভালো করে দেখবার জন্যে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। শীতের নিস্তব্ধ রাত, পেছনের বিরাট পোড়ো মাঠটা নিশ্ছিদ্র অন্ধকারে যেন একেবারে হারিয়েই গিয়েছে। মাঠের ওপারে ধান খেত থেকে কনকনে ঠান্ডা হাওয়ায় ধীরেনবাবু বিরক্ত বোধ করলেন। আলোটা যে ভালো করে দেখবেন, তার উপায় আছে?

    ধীরেনবাবু জানলাটা বন্ধ করতে গিয়েও পারলেন না। তাঁর যেন মনে হল, আলোটা একটু বড়ো হয়েছে। কমলা-সাদা-হলুদের তীব্রতাও যেন বেশি। জিনিসটা নেমে আসছে বলে মনে হচ্ছে যেন। কী রে বাবা! এই বাড়ির ওপর ভেঙে-চুরে পড়বে না তো? একটা পড়ন্ত উপগ্রহকে কি উইনচেস্টারের গুলি আটকাতে পারবে?

    পারুক না পারুক, চেষ্টা করে তো দেখতে হবে। রাইফেলটা হাতে নিয়ে ধীরেনবাবু খিড়কির দরজা খুলে পেছনের মাঠের ওপর গিয়ে দাঁড়ালেন।

    আলোটা এখন আরও বড়ো হয়েছে। সাদা আলোটার দিকে তাকাতে কষ্ট হচ্ছে। আর সেইসঙ্গে শুরু হয়েছে একটা অতিক্ষীণ ঝিঁঝি পোকার ডাকের মতো আওয়াজ। ধীরেনবাবু অবশ্য ভয় পাননি। রাইফেল হাতে স্থির দৃষ্টিতে তিনি আলোটা লক্ষ করতে লাগলেন। শব্দটা শুনে তাঁর মনে হল, তাহলে ওটা প্লেনই হবে, উপগ্রহ বোধ হয় শব্দ করে না। কিন্তু একটু বাদে আলোটা আর একটু বড়ো হতে তার পেছনে যে একটা অবয়বের ক্ষীণ অস্পষ্ট আভাস তাঁর নজরে পড়ল, সেটা কিন্তু মোটেই একটা প্লেনের মতো নয়, বরং একটা চাকতির মতো।

    বিদ্যুৎ চমকের মতো ধীরেনবাবুর মনে হল, তবে কি এটা একটা উড়ন্ত চাকতি,”ফ্লাইং সসার? অন্য কোনো গ্রহ থেকে আসছে পৃথিবী আক্রমণ এবং অধিকার করতে? এ সম্পর্কে যেটুকু জানেন ধীরেনবাবু, তাতে তাঁর ধারণা এই উড়ন্ত চাকতি ব্যাপারটা মোটেই সুবিধের নয়। এ চাকতি চড়ে যারা আসে তারা তো মানুষ অথচ মানুষের চেয়ে নাকি বিদ্যেবুদ্ধিতে অনেক উঁচু, কাজেই মানুষকে তারা মানুষ বলেই গণ্য করবে কি না সে বিষয়ে যথেষ্ট নয়; সন্দেহ আছে।

    তবে, অত ভয় পাবারই বা কী আছে? উইনচেস্টারের সামনে খাড়া থাকবে, এমন প্রাণী এখনও পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ডে জন্মায়নি। তবে একগাদা যদি আসে, অন্য কথা। তখন অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আর যেটা গোঁ গোঁ করতে করতে নামছে, সেটা যদি এখানে নামে আর ধীরেনবাবু যদি একবার ওই যন্ত্রের ভেতরে যারা আছে, তাদের কব্জা করে ফেলতে পারেন, তবে আর তাঁকে পায় কে? মাথা ঠান্ডা রাখতে হবে। এমন সুযোগ আর কেউ কখনো পায়নি, সেটা ঠিক মতো সদ্‌ব্যবহার করতে হবে। ওই যন্ত্র যদি লাঠালাঠি করার উদ্দেশ্য নিয়ে আসে, তবে স্বতন্ত্র কথা। নইলে ধীরেনবাবুর কপালে যা নাচছে, ওই দু-ঘর ভরতি দলিল তার সিকির সিকিও দিতে পারবে না। তা যদি না-হয় তাহলেও রাইফেল হাতে ধীরেন সরকারকে জব্দ করা বড়ো সহজ ব্যাপার নয়। বোরাকপুরের লোক সেটা জানে, এবার জানতে পারবে ওই চাকতিওয়ালারা।

    যে যন্ত্রটা ধীরেনবাবুর সামনে এসে নামল, সেটা বিশাল বড়ো রকমের কিছু নয়। নেহাত ছোটোই বলা চলে। চ্যাপটা, গোল মতন, তলায় নানারকমের যন্ত্রপাতি, ওপরটা মসৃণ। নামার কিছু আগে গোঁ গোঁ শব্দটা আর আলোগুলো বন্ধ করে তিনটে লম্বা লম্বা পায়া বের করে তার ওপরে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতেই নামল যন্ত্রটা। পায়াগুলো এক-মানুষ সমান উঁচু হবে আর চাকতিটার ব্যাস হবে একটা ঘরের সমান, তার বেশি কিছুতেই নয়। এর ভেতর একগাদা সৈন্যসামন্ত লুকিয়ে থাকতে পারে— এমন বিশ্বাস হল না ধীরেনবাবুর। অমাবস্যার অন্ধকারে চাকতিটাকে আর যাই হোক, ভীতিপ্রদ বলে মনে হল না।

    এবার একসঙ্গে দুটো ঘটনা ঘটল। প্রথম, চাকতিটার ওপর হেলে সাপের মতো লকলকে একটা শুঁড় বেরিয়ে এল। সেটা যেন মুখ ঘুরিয়ে ধীরেনবাবুর দিকে তাকাল আর তাঁকে দেখতে পেতেই তাঁর মুখে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। সেই আলোয় ধীরেনবাবু আর তাঁর আশেপাশে বেশ খানিকটা জায়গা আলোকিত হয়ে উঠল। আর দ্বিতীয়, চাকতিটার তলায় একটা দরজা মতন খুলে গিয়ে একটা সিঁড়ি নেমে এল এবং সেই সিঁড়ি বেয়ে নেমে এসে ধীরেনবাবুর সামনে দাঁড়াল একটা মনুষ্যাকৃতি জীব।

    জীবটিকে দেখে ধীরেনবাবু হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না। ঠিক যেন একটি বাচ্চা ছেলে, প্রকাণ্ড মাথা, রোগা ডিগডিগে হাত-পা, মাথায় খোঁচা খোঁচা চুল, ডেবডেবে চোখ আর মুখে একটা বোকা বোকা হাসি। এদিকে পরনে সিল্কের মতো চকচকে কোনো কাপড়ের গাঢ় সবুজ রঙের পোশাক। দেখাচ্ছে যেন একটি সং। এই নাকি গ্রহান্তরের বিশাল সভ্য মানুষ, যাদের ভয়ে পৃথিবীর লোক থরহরি কম্প!

    জীবটি কিছুক্ষণ ধীরেনবাবুর সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ ক্ষীণ গলায় প্রশ্ন করল, ‘আপনি বাঙালি বটেন?’

    ধীরেনবাবু সহাস্যে বললেন, ‘হ্যাঁ, আমি বাঙালি বটে। আপুনি কে বটেন?’

    তাঁর হাসি দেখে জীবটি বোধ হয় একটু আশ্চর্য হয়ে গেল। একটু ভেবে বলল, ‘দুঃখিত, দুঃখিত, আমার ভাষাটা একটু পুরোনো হয়ে গেল বোধ হয়, তাই না? এখন ঠিক হয়েছে তো? বেশ, বেশ। আমার নাম, গপলে। আমি আসছি আগ্ৰবা নক্ষত্রমণ্ডলের পঞ্চম গ্রহ চুং থেকে। আমার পুরো নাম চুংনি গপলে।’ বলে সে তার বোকা বোকা হাসিটা আরও প্রশস্ত করে ধীরেনবাবুর দিকে হাত বাড়িয়ে এগিয়ে এল।

    এমন হাসি দেখেই গলে যাবেন, ধীরেনবাবু তেমন লোকই নন। চট করে রাইফেলটি তুলে জীবটির দিকে তাক করে ধরে বললেন, ‘ব্যাস, ব্যাস, ওই পর্যন্ত। আর না। বেশি কাছে এলেই এক গুলিতে খুলি উড়িয়ে দেব। যা বলার, ওখান থেকেই বলো।’

    গপলে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। একটু ভেবে বলল, ‘কী আশ্চর্য! আপনার ভেতর থেকে শত্রুভাবাপন্ন তরঙ্গ পাচ্ছি যেন। কেন? আমি তো কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আসিনি। বরঞ্চ, আপনাদের উপকারার্থেই…’

    ধীরেনবাবু পূর্ববৎ কঠিন গলায় বললেন, ‘আমাদের উপকারার্থে? কীরকম উপকার?’ বলে বন্দুক নামাতে গিয়ে দেখেন, সেটা নামানোর ক্ষমতা নেই। হাত আটকে গেছে, আঙুলগুলোও নাড়তে পারছেন না। নিশ্চয়ই ওই ব্যাটার কোনোরকম কারসাজি। ধীরেনবাবু একটু ভয় পেলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না।

    গপলে হাসল, বলল, ‘ভয় পাবেন না, ভয় পাবার কিছু নেই। আমি সত্যিই কোনো ক্ষতি করব না। ক্ষতি করতেও পারি না, কারণ আমি এসেছি আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাদের সঙ্গে ব্যাবসা সংক্রান্ত কথাবার্তা চালানোর জন্যে, যুদ্ধ সংক্রান্ত কোনো ব্যাপারে নয়। আপনি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করবেন?’

    ধীরেনবাবু ভাবলেন, এ ব্যাটা দেখছি, আমার মনের ভাব বুঝতে পারছে। থট-রিডিং জানে নাকি? মনে হয় না। তাঁর মনের কথা বোঝা অত সহজ নয়। বোধ হয়, চোখ-মুখের সামান্য পরিবর্তন দেখে আঁচ করেছে। সে করুক গে! এ তো এখন ব্যাবসার কথা বলছে দেখছি। মনে হচ্ছে, বড়ো দাঁও মারা যেতে পারে, যদি ঠিকমতো চাপ দেওয়া যায়। মুখে বললেন, ‘তুমি… ইয়ে… আপনি প্রথমে বললেন আমাদের উপকার করতে এসেছেন, এখন বলছেন ব্যাবসা করতে এসেছেন। কোনটা ঠিক? ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলবেন?’

    গপলে হাত নেড়ে বলল, ‘অবশ্য, অবশ্য! ব্যাবসা এবং উপকার— দুটোই আমার এখানে আসার উদ্দেশ্য। মানে, আমাদের সঙ্গে ব্যাবসা করলে আখেরে আপনাদের উপকারই হবে। আমি এমন একটা জিনিস এনেছি আপনাদের এখানে বিক্রয় করবার জন্যে, যা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে একটি অত্যন্ত দামি এবং দুষ্প্রাপ্য বস্তু বলে পরিচিত। এটির প্রয়োজনীয়তাও অত্যধিক। সেই জন্যেই বলছি, আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাবসা করলে আপনাদের উপকারই বেশি হবে। অতএব, আপনাদের ব্যাবসা-সংক্রান্ত ব্যাপারের যিনি নেতা বা পরিচালক, তাঁর কাছে আমাকে নিয়ে চলুন।’

    ধীরেনবাবু গম্ভীরভাবে বললেন, ‘দেখুন, আমাদের এখানে ওরকম কেউ নেই। ব্যাবসা যাঁরা করেন তাঁরা নিজেরা নিজেরা করে থাকেন, কিছুটা স্বাধীনভাবে। কথা বলতে হলে আপনাকে তাঁদের সঙ্গেই বলতে হবে। আমিও একজন ব্যবসায়ী, আপনি আমার সঙ্গেও কথা বলতে পারেন। সৎ এবং ভদ্র ব্যবসায়ী বলে আমার খ্যাতি আছে। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।’

    ‘অসৎ এবং অভদ্র কাকে বলে? বিশ্বাস করবই বা না কেন?’

    ‘সেকথা যাক। পরে আপনাকে এ ব্যাপারে বলা যাবে খন। এখন বলুন কীসের ব্যাবসা আপনি করতে চান?’

    ‘দেখুন, যে জিনিসটি আমি এনেছি, তাঁর নাম বিশুদ্ধ মুইরালাস। আপনি কি এর নাম শুনেছেন?’

    ধীরেনবাবু মাথা নাড়াতে গিয়েও পারলেন না। বললেন, ‘কস্মিনকালেও না।’

    ‘তবেই দেখুন। এই গ্রহের লোক এই পদার্থটির নামই শোনেনি, অথচ সমগ্র ছায়াপথ নীহারিকায় বহু গ্রহের লোক এটি পাবার জন্যে যেকোনো মূল্য দিতে প্রস্তুত। বস্তুত, জিনিসটি অমূল্য।’

    ধীরেনবাবুর দু-চোখ চকচক করে উঠল। বললেন, ‘তাই নাকি? তা, জিনিসটি কী? কী কাজে লাগে?’

    ‘জিনিসটি একটি রাসায়নিক পদার্থ। কীভাবে এটি তৈরি করা হয়েছে, তা অবশ্য আপনাকে জানানো যাবে না। বুঝতেই পারছেন, ব্যাবসাগত কারণে এই গোপনীয়তা আমাদের বজায় রাখতেই হয়। মানে, সমগ্র ছায়াপথে, এই মুইরালাস তৈরি করে মাত্র ছ-টি গ্রহ। অবশ্য আপনাদের এদিকে স্পষ্টতই আমাদের কোম্পানিই প্রথম আসছে – কাজেই এটা তৈরি করার রহস্য আপনাদের, মানে আপনাকে, জানালে যে আমাদের বিশেষ ক্ষতি হবে— তা নয়। তাহলেও, এটা আমাদের কোম্পানির একটা সাধারণ নিয়ম, এটা না-ভাঙাই ভালো।’

    ‘বেশ তো, তা না-হয় না-ই ভাঙলেন। কিন্তু এই পদার্থটা কী কাজে লাগে, তা তো বললেন না।’

    ‘অসংখ্য, অসংখ্য। এই বিশুদ্ধ মুইরালাস থেকেই তৈরি হয় মুইডস, যা ওষুধ শিল্প, সার, শিল, ধাতুর বিজ্ঞান প্রভৃতি প্রভূত সংখ্যক শিল্পে ব্যবহৃত হতে পারে। তেমনি, এর থেকে তৈরি হয় নিরন্ধ গ্যাস। এই গ্যাসও বহু কাজে লাগে। আপনি শুনলে আশ্চর্য হবেন, তুব্বা বলে একটা গ্রহ আছে, যেখানে এই গ্যাস সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। আমরা অবশ্য এর গন্ধ সহ্য করতে পারি না। আর, শুধু মুইরালাস ব্যবহার করে অমৃততুল্য খাদ্য বানানো যেতে পারে। স্রেফ এই জন্যেই আতমতেপ গ্রহে লক্ষ লক্ষ বাক্স এই মাল আমরা সরবরাহ করে থাকি। মানে, আতমতেপের লোকেরা আবার একটু বেশি রকমের ভোজনরসিক কিনা।’

    গপলের বিবরণ শুনে ধীরেনবাবু সন্তুষ্ট হলেন। বললেন, ‘বেশ, বেশ। কিন্তু একটা প্রশ্ন। ব্যাবসাটা হবে কীভাবে? ব্যাবসায় লেনদেনের একটা ব্যাপার থাকে। এই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন?’

    গপলে একটু চিন্তিত হল। বলল, ‘হুঁ, তাড়াহুড়ো করে চলে এসেছি। আপনাদের এই গ্রহ সম্বন্ধে, সম্পূর্ণ বিবরণটি আনা হয়নি। আচ্ছা, আপনারা লেনদেন করেন কীভাবে? আমি যদি আপনার কাছ থেকে মুইরালাস নিতুম, আপনি তাহলে আমার কাছ থেকে কী আশা করতেন?’

    ‘টাকা। এই টাকার মাধ্যমেই আমাদের এখানে ব্যাবসাপাতি চালানো হয়ে থাকে।’

    ‘টাকা? সেটা কী জিনিস?’

    ‘সেটা হয় ছাপানো কাগজ বা টাকশালে তৈরি মোহর— ধাতুর চাকতি।’

    ‘আমাকে একটু দেখাতে পারেন? আছে আপনার কাছে?’

    ‘আছে। বাড়ির ভেতর থেকে নিয়ে আসতে হবে।’

    ‘বেশ তো। নিয়ে আসুন।’

    ধীরেনবাবু হঠাৎ অনুভব করলেন, তাঁর হাত-পা আবার চালু হয়ে গেছে। নিশ্চিন্ত হয়ে বললেন, ‘ঠিক আছে। আপনি তাহলে এখানে দাঁড়ান, আমি কানে দেখাচ্ছি।’

    গপলে বাচ্চা ছেলের মতো টুক করে মাথা নেড়ে তার সম্মতি জানাল। ধীরেনবাবু খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকে দরজাটি ভালো করে বন্ধ করে তাঁর ‘মহাফেজখানায়’ গিয়ে ঢুকলেন। সিন্দুকের ডালা খুলে টাকার বান্ডিল থেকে একটা নোট সবে বের করেছেন, হঠাৎ একটা ঘড়ঘড় করে আওয়াজ কানে এল। চমকে মুখ তুলে তাকিয়ে দেখেন, গপলে বোকা বোকা হাসি হাসতে হাসতে অবলীলাক্রমে দেওয়াল ভেদ করে তাঁর ঘরের ভেতরে চলে আসছে।

    ধীরেনবাবু হাঁ-হাঁ করে উঠতে না-উঠতে গপলে একেবারে তাঁর পাশে এসে ছোঁ মেরে টাকাটা হাত থেকে তুলে নিল। বলল, ‘এই আপনাদের টাকা বুঝি?’ বলে টাকাটা শুঁকল, নেড়েচেড়ে দেখল, তারপর কচমচিয়ে চিবিয়ে খেয়ে ফেলল। ধীরেনবাবু স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন, তাঁর মুখে কথা সরল না।

    খাওয়া হয়ে গেলে গপলে বলল, বাঃ, সুন্দর টাকা, খাসা টাকা, বড়োই সুস্বাদু। এতে চলবে বটে, কিন্তু একটু পুরোনো হলে ভালো হত। এটাতে এখনও যেন বোদা বোদা গন্ধ লেগে আছে। তবে হ্যাঁ, ছায়াপথের বড়ো বেশি গ্রহে এমন জিনিসটি পাওয়া যাবে না, একথা স্বীকার করতেই হবে। হেঁ হেঁ, একে আমরা বলি সুরিপাপ। তা, কত আছে আপনার?’

    ধীরেনবাবু হাত নেড়ে সিন্দুকটা দেখিয়ে একটা হিসাব দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই গপলে নাক উঁচু করে ফোঁস ফোঁস করে নিশ্বাস নিয়ে বলল, ‘আপনার কাছে তো প্রচুর পুরোনো সুরিপাপ আছে মনে হচ্ছে। গন্ধ পাচ্ছি যে! হ্যাঁ… ওই তো তাকে ওপর। অনেক আছে।’

    ‘কিন্তু ওসব যে আমার দলিলপত্র।’

    ‘তা সে আপনি যে নামই দিন। ও জিনিস থাকতে এই বাজে বোদা মাল আমি নেব না, হ্যাঁ আপনি আদি ওই সব মাল আমাকে দেন, তাহলে আমি আপনাকে পুরো এক বাক্স মুইরালাস দেব। বউনি বলেই বেশি দিচ্ছি, এর পরের বার এসে কিন্তু আধ বাক্সের বেশি দেব না।’

    ‘কিন্তু…’

    ‘আবার কিন্তু কীসের? জানেন, ডব্রিন গ্রহের লোকেরা এক বাক্স মুইরালাসের জন্যে সাত বাক্স সোনা দেয়? আপনাদের এখানে সোনা পাওয়া যায়? তাও দিতে পারেন। তবে এখানে সাতে হবে না, ন-বাক্স দিতে হবে। এতটা দূর আসতে হল কিনা?’

    ধীরেনবাবু খাবি খেতে খেতে বললেন, ‘কত বড়ো বাক্স?’

    গপলে তার সবুজ রঙের জামার ভেতর হাত ঢুকিয়ে একটা বাক্স বের করে নিয়ে এল— খুব বড়ো কিছু নয়, লম্বা চওড়ায় চার ইঞ্চি আর খাড়াই ইঞ্চি ছয়েক হবে। বলল, ‘এইরকম বাক্স। যদি ওই পুরোনো সুরিপাপ না-দিতে চান, তাহলে এরকম ন-বাক্স সোনা হলেই চলবে।’

    ধীরেনবাবু একটু সামলেছেন। বললেন, ‘এইরকম বাক্সের ন-বাক্স সোনা? সে যে অনেক দাম!’

    ‘তা দামি জিনিসের দাম অনেক তো হবেই।’

    ‘তা তো বটেই, তা তো বটেই। তা ঠিক আছে, এত দামি জিনিস যখন, তখন ওই দলিলগুলো সব দিয়ে দেয়া যাবে খন।’ মনে মনে – ভাবলেন, যে জিনিসের দাম এত, সেটা একবার হাতে পেলে, ওই সব দলিলের আর দরকারই থাকবে না। এসব ঝুটঝামেলা বাদ দিয়ে শেষজীবনটা একটু নিশ্চিন্তে কাটাতে পারবেন। তারপর বললেন, ‘আমি একবার ওই মুইরা না কী যেন বললেন, সেটা দেখতে পারি?’

    ‘হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই।’ বলে গপলে হাতের বাক্সটা খুলে দেখাল।

    ধীরেনবাবু দেখলেন, বড়ো বড়ো স্বচ্ছ স্ফটিকে বাক্সটা ভরতি। স্ফটিকগুলো দেখতে অনেকটা হিরের মতো, কিন্তু পলকাটা নয়, চৌকো চৌকো।

    গণলে বলল, ‘এই নিন। যত্ন করে রাখুন। জল যেন না লাগে, আর বর্ষাকালে সাবধানে রাখবেন যাতে জলীয় বাষ্পের সংস্পর্শে না-আসতে পারে।’ বলে বাক্সটা ধীরেনবাবুর হাতে ধরিয়ে দিল।

    তারপর হঠাৎ, ধীরেনবাবু ভালো করে কিছু বুঝে ওঠার আগেই সড়সড় করে টিকটিকির মতো দেয়াল বেয়ে উঠে গিয়ে তাক ভরতি যাবতীয় দলিলপত্র অবলীলাক্রমে নামিয়ে আনল গপলে। বোকা বোকা একগাল হেসে বলল, ‘ধন্যবাদ। চলি তাহলে। আবার শিগগিরিই আসব।’

    ধীরেনবাবু ব্যস্ত হয়ে বললেন, ‘শিগগিরই মানে? কবে?’

    গপলে চট করে মনে মনে হিসাব করে নিয়ে বলল, ‘ধরুন, চুং-এ গিয়ে ফিরে আসতে আমার লাগবে, আমাদের হিসাব মতে পাঁচ সপ্তাহ। সেটা আপনাদের হিসাবে বোধ হয় সাড়ে চার হাজার বছর হবে। আচ্ছা, নমস্কার।’ বলে সেই পর্বতপ্রমাণ দলিলপত্র নিয়ে অনায়াসে দেয়ালের ভিতর দিয়ে। হেঁটে বাইরে চলে গেল।

    ধীরেনবাবু আর্তনাদ করে বললেন, ‘সাড়ে চার হাজার বছর!’

    ‘ও মশায়, শুনুন, শুনুন! ও মশায়!’

    মশায় অবশ্য ততক্ষণে ঘরের বাইরে। ধীরেনবাবু তার পেছনে ধাওয়া করতে গিয়ে দড়াম করে দেয়ালে মাথা ঠুকে চোখে সরষেফুল দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন।

    বোরাকপুরের লোকেরা আজও জানে না, ধীরেন সরকার পাগল হয়ে গেলেন কেন। বয়োবৃদ্ধেরা অবশ্য বলেন যে এত পাপ আর অন্যায় একটা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব, কিন্তু যাদের কম বয়েস তারা কিন্তু এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। তাদের খটকাটা অন্য জায়গায়। তারা বোরাকপুর গার্লস কলেজের কেমিস্ট্রির ছোকরা প্রফেসর অতনু মিত্রের কথাটা একেবারে উড়িয়ে দিতে পারছে না।

    অতনু বোরাকপুরে নবাগত। ধীরেন সরকারকে সে কোনোদিন চিনতও না। কাজেই তাঁর চাকর ভুলো এসে যখন তাকে ডাকল, তখন ভুলোর চেহারা যতই ভয়াবহ হোক না কেন, তার সরকার বাড়িতে না-যাবার কোনো কারণ ছিল না।

    সরকার বাড়িতে যেতেই, ধীরেনবাবু নাকি অতনুকে পেছনের দিকে একটা ঘরে নিয়ে যান। সেখানে একটা সিন্দুক থেকে একটা বাক্স বের করে তার থেকে একটা কৃস্টাল বের করে তার হাতে দিয়ে বলেন, ‘এ জিনিসটা কী? বেশি নাড়াচাড়া করবেন না। ভালো করে দেখে বলুন।’

    অতনু বলে যে পরীক্ষা না-করে তো বলা যাবে না। ওটা ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া দরকার। ধীরেন সরকার একটু রাগতভাবে বলেন যে ও জিনিস বাড়ির বাইরে বেরুবে না, কারণ সেটি অমূল্য। দরকার হলে ল্যাবরেটরির যন্ত্রপাতি এখানে এনে কাজ করতে হবে। অতনু নাকি তখন বলে যে সেটা সম্ভব নয়, কারণ একটা পুরোদস্তুর কেমিক্যাল ল্যাবরেটরি বাড়িতে বসিয়ে তারপর সেটাকে টেস্ট করা প্রচুর ব্যয় এবং সময়সাপেক্ষ ব্যাপার। তবে, ধীরেনবাবু যদি চান, তবে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা যেতে পারে।

    ধীরেনবাবু তখন একটু ইতস্তত করে রাজি হন এবং বলেন যে যদি তিনি জানতে পারেন যে এই পরীক্ষার কথা অতনু ঘুণাক্ষরেও অন্য কাউকে জানিয়েছে, তাহলে অতনুর ঠাকুরদা রায়বাহাদুর স্যার রাঘবেন্দ্র মিত্রকে সেকেন্ড ইয়ার ইকনমিক্সের সুছন্দা গুপ্তের কথাটা জানিয়ে দিতেই হবে। তার ফলটা যে কী হবে, অতনু তা নিশ্চয়ই জানে। আর যদি সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকে, তবে অতনু পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক পাবে। অতএব অতনু অত্যন্ত ক্রুদ্ধ এবং বিচলিত হলেও পারিশ্রমিকের কথাটা ভেবে রাজি হয়।

    পরীক্ষা করতে গিয়ে কিন্তু অতনু একটু হতাশই হয়। পরীক্ষার ফল নিয়ে কিঞ্চিৎ বিমর্ষভাবেই সরকার-বাড়িতে গিয়ে হাজির হয়। পরীক্ষার ফল ছিল যে জিনিসটি অদ্ভুত। কিন্তু অমূল্য নয়, কারণ সেটি শতকরা এক-শো ভাগ খাঁটি সোডিয়াম ক্লোরাইড বা লবণের কৃস্টাল। এতটা খাঁটি সোডিয়াম ক্লোরাইড অত্যন্ত দুষ্প্রাপ্য, তবে ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব। কেউ করে না, কারণ তার কোনো প্রয়োজনও নেই। আর অদ্ভুত হচ্ছে, কৃস্টালটার পরিমাণ। লবণের এতবড়ো কৃস্টাল তৈরি করা প্রায় অসম্ভব— অতিরিক্ত রকমের কন্ট্রোল্ড কন্ডিশনে এটা বানানো হয়তো সম্ভব, কিন্তু তার জন্যে প্রচুর খরচ এবং সময়ের দরকার।

    পরীক্ষার ফল শুনে ধীরেন সরকার কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকেন, তারপরেই তাঁর গলা দিয়ে একটা বিকট বীভৎস হুংকার বেরিয়ে আসে। অতনু তাই শুনে ছিটকে সরকার-বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ঊর্ধ্বশ্বাসে দৌড়ে নিজের কোয়ার্টাসে ফিরে আসে।

    অতনুর এই কাহিনি সত্য হোক বা না-হোক, বোরাকপুরের লোকেরা কিন্তু রোজ রাত্রে দেখে যে ধীরেন সরকার বিবস্ত্র অবস্থায় বাড়ির ছাদে উন্মত্তের মতো লাফাতে লাফাতে কোনো এক গোপলা বা গপলেকে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে তাঁর রাইফেল থেকে আকাশের দিকে ঘনঘন দুমদাম করে গুলি ছুড়ছেন। তবে তার সঙ্গে অতনু বা তার লবণের যে কী যোগাযোগ থাকতে পারে, সে রহস্যের অবশ্য আজও সমাধান হয়নি। পাগলা গারদে খবর দেওয়া হয়েছিল, কিন্তু তার লোকেরা বাড়িতে ঢুকতে পারেনি— রাইফেলের গুলির থেকে মরতে মরতে বেঁচে পালিয়ে এসেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদুর্ব্বৃত্ত জাতি – সম্পাদক : মোস্তাক আহমাদ দীন
    Next Article দময়ন্তী সমগ্র ২ – মনোজ সেন

    Related Articles

    মনোজ সেন

    এবং কালরাত্রি – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    কালসন্ধ্যা – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    ৫x৫ = পঁচিশ – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    দময়ন্তী সমগ্র ১ – মনোজ সেন

    November 13, 2025
    মনোজ সেন

    দময়ন্তী সমগ্র ২ – মনোজ সেন

    November 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }