Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প93 Mins Read0
    ⤶

    এ টেল ট্যু সিটীজ – ৮

    ০৮. মৃত্যু ও অমৃত

    পাগলের মত ডাক্তার ম্যানেট ঘুরতে লাগলেন শহরের পথে-পথে। যে-যেখানে বন্ধু আছে, যেখানে তিলমাত্র সহানুভূতি পাওয়ার আশা আছে, সকলের দরজায় পাগলের মত ঘুরতে লাগলেন তিনি। এই কয়েক সপ্তাহের মধ্যে ডাক্তার হিসেবে বহু লোকের বহু উপকার তিনি করেছেন। কিন্তু কেউ-ই আজ বেপরোয়া বিপ্লবীদের বিরুদ্ধে তাকে সাহায্য করতে রাজী হল না। আর ওধারে তার প্রতীক্ষায় ব্যাঙ্কের অফিসে বসে রইলেন লরী ও–

    সিডনী কার্টন!

    সিডনী কার্টন?–হ্যাঁ, সেই উছুঙ্খল, সুরাসক্ত, চরিত্রহীন, মক্কেলহীন উকিল সিডনী কার্টন! সে বহুদিন থেকে ফ্রান্সে রয়েছে। লুসীরা ডার্নের অনুসরণ করে প্যারীতে উপনীত হবার ঠিক পরেই সে এসেছে। কিন্তু ঘটনার গতি লক্ষ্য করা ছাড়া আর কিছুই সে করেনি। কী-ই বা করবার ছিল? যেখানে ডাক্তার ম্যানেটের মত সম্মানিত ব্যক্তিকেই অগ্রসর হতে হয়েছে অতি সাবধানে, সেখানে বিদেশী সিডনী কি করতে পারে? সে শুধু বাইরে বাইরে সন্ধান নিয়েছে, দুশ্চিন্তায় কাতর লুসীর কাছে গিয়ে সমবেদনা জানাবার প্রয়াস সে করেনি।

    আজ, ডার্নের ভাগ্য যখন চূড়ান্তভাবে স্থির হয়ে গেছে, সে এসে বসলো লরীর অফিসে।

    এখানে সিডনী কার্টনের আর একটু পরিচয় দেওয়া দরকার। যেদিন আদালতে তার চেহারার সমত্ব দেখিয়ে সে ডানের মুক্তির উপায় করে দেয়, সেদিন স্বভাবতই ডাক্তার ম্যানেট আর লুসীর দৃষ্টি তার উপর পড়েছিল। ডার্নের সঙ্গে সঙ্গে সে-ও লুসীদের বাড়িতে আসে। লুসীর অপরূপ সৌন্দর্য দেখে, ডানের মতন সেও মুগ্ধ হয়। কিন্তু যখন জানতে পারলো, লুসী ডার্নেকে ভালবাসে, তখন কার্টন তার মনের সমস্ত ভালবাসার খবর তার নিজের মনেই রুদ্ধ করে রেখে দিলো। জগতে আর কেউই সে-খবর জানলো না। লুসীর ভালবাসা থেকে বঞ্চিত হয়ে কাটনের অবলম্বনহীন জীবন ক্রমশ একেবারেই ব্যর্থ হয়ে গেল। আদালতে তার পসার একদম কমে গেল! শোনা গেল, লন্ডনের আঁধার পল্লীর অন্ধকার হোটেলে-হোটেলে, দুশ্চরিত্র লোকেদের সঙ্গে সে ঘুরে বেড়ায়। ক্রমশ সে নিজে ইচ্ছে করেই লুসীদের বাড়ি আসা বন্ধ করে দিলো, কিন্তু লুসীকে না দেখে তার মন যখন হাঁপিয়ে উঠতো, তখন এক একদিন হঠাৎ এসে উপস্থিত হতো। কিন্তু লুসীর সঙ্গে কোন কথা বড়-একটা বলতো না। লুসীর মেয়েকে আদর করে চলে যেত। যতক্ষণ সে লুসীদের বাড়িতে থাকতো, ততক্ষণ তার কথাবার্তায়, তার ভঙ্গিতে, কেউ বিন্দুমাত্র আপত্তি করবার কিছু পেতো না। সীদের বাড়িতে না এলেও, লুসীদের সব খবরই সে রাখত। তার গোপন ভালবাসার একমাত্র লক্ষ্য ছিল, কোন রকমে লুসীর সাহায্যে আসা। তাই যখন সে শুনলো, ডার্নে ফ্রান্সে গিয়ে বিপন্ন হয়েছে, তাকে উদ্ধার করবার জন্যে লুসীরাও ফ্রান্সে চলে গিয়েছে, সে আর লন্ডনে বসে থাকতে পারেনি।

    হ্যাঁ, একটা কাজ করেছে সিডনী ইতিমধ্যে। সেই গুপ্তচর বরসাদ। সে এখন ফরাসী-সাধারণতন্ত্রে চাকরি করে। সেই বরসাদের সঙ্গে একটা বোঝাপড়া করেছে সিডনী। লন্ডনের ওল্ড বেইলী কোর্টে যখন মামলা হয় ডার্নের, তখন এই বরসাদ ছিল সরকারপক্ষের সাক্ষী। সে যে গভর্নমেন্টের মাইনে-করা গোয়েন্দা, তার কাজই যে ছিল জনসাধারণের ভিতর ঘুরে-ঘুরে রাজদ্রোহীর সন্ধান করা, এটা একরকম প্রমাণই হয়ে গিয়েছিল সে-মামলায়। সিডনী সে-কথা জানতো। আজ বরসাদ ইংলন্ড থেকে তাড়িত হয়ে ফরাসী-সাধারণতন্ত্রের চাকরি নিয়েছে–প্রজাদরদী সেজে। তার পূর্ব-ইতিহাস যদি প্রকাশ হয়ে পড়ে, এই মুহূর্তে চাকরি তো যাবেই তার, এই মুহূর্হে বিদ্রোহীরা তাকে গিলোটিনের মুখে ফেলে দেবে।

    হ্যাঁ, সিডনী জানে বরসাদের পূর্ব-ইতিহাস। সিডনী যদি বিরক্ত হয়, বত্সদের সর্বনাশ করতে পারে এক মিনিটে। ইংলন্ডের সরকারী-গোয়েন্দার একটিমাত্রই স্থান আছে ফরাসী-সাধারণতন্ত্রে। সে-স্থান হল, গিলোটিনের তলায়। কাজেই বাদ আজ সিডনীর আজ্ঞাবহ। এবং

    এবং–বরসাদের চাকরি হল কনসিয়েরজারী কারাগারে। সেখানে সে প্রহরীদের একজন সর্দার। আর ঐ কনসিয়েরজারী কারাগারেই থাকে সেই সব বন্দীরা, যাদের উপর প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ ডার্নেও সেইখানেই।

    ম্যানেটের প্রতীক্ষায় বসে থাকতে-থাকতে সিডনী চঞ্চল হয়ে উঠলো। ম্যানেট যা করবার, তা করুন! কিন্তু ধরে নেওয়া যাক, তিনি ফিরে এলেন ব্যর্থ হয়ে! তখন কী হবে? এই আসন্ন সর্বনাশ থেকে লুসীকে বাঁচাবার কোন উপায়ই কি সিডনীর হাতে নেই?

    লরীকে সে বললো–আপনি বসুন, আমি ঘুরে আসছি!

    সিডনী গেল বরসাদের সন্ধানে। তাকে খুঁজে বার করে অতি গোপনে, অতি সাবধানে সে তাকে বললো একটি কথা। একটি মিনতি, একটি অনুরোধ, একটি আদেশ! সে আদেশ যদি অবজ্ঞা করে বরসাদ,না! অবজ্ঞা করবার সাহস তার নেই, কেননা তাতে নিশ্চিত মৃত্যু বরসাদের!

    কিন্তু সে-আদেশ পালন করলেও যে মৃত্যু থেকে নিস্তার পাওয়া যাবে, তার ভরসা কী? এত-বড় বিপজ্জনক কাজের কল্পনা কি করে করলো সিডনী, তাই ভেবে পেলো না বেচারী গুপ্তচর!

    কিন্তু সিডনী কঠোর, কোন কারণেই তার সংকল্প ত্যাগ করবে না। তার এ আদেশ মানতেই হবে বরসাদকে! নইলে চললো সিডনী বরসাদের পূর্ব-ইতিহাস প্রকাশ করে দিতে! বরসাদ ভেবে দেখলো–সিডনীর সাহায্য করলে, প্রাণ বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু সাহায্য না করলে প্রাণ যাবেই। অতএব–

    বরসাদের সঙ্গে সমস্ত পরামর্শ স্থির করে, সিডনী গেল এক ওষুধের দোকানে। কয়েকটা ওষুধ সে কিনলো। বিক্রেতা সাবধান করে দিলো সিডনীকে—ওষুধগুলি একসাথে মিশিয়ে ফেলবেন না কিন্তু! তাতে কী আশঙ্কা আছে জানেন তো?

    –জানি–বলে সিডনী বিদায় হল।

    তারপর সিডনী গেল ডিফার্জের মদের দোকানে। এখানে সে যায় মাঝে-মাঝে। মার্কুইস এভরিমন্ডির সঙ্গে চেহারার আশ্চর্য মিল আছে এই ইংরেজের, তা সবাই জানে ডিফার্জের দোকানে। সবাইকে এ-কথাটা আগে থাকতে জানিয়ে রাখা প্রয়োজন বিবেচনা করেছে সিডনী।

    মদের দোকানে বসে রইলো বহুক্ষণ সিডনী। মদ খাবার ভানই করলো, কিন্তু খেলো খুব সামান্যই। আজ তার মাথা ঠিক রাখা প্রয়োজন। আজ মদ খেলে চলবে না। খবরের কাগজ আড়াল দিয়ে সুরাপানের ভানই করলো আজ সিডনী। অবশেষে মদটা মাটিতে ফেলে দিয়ে সে বেরিয়ে এল।

    রাত্রি দ্বিতীয় প্রহর।

    লরীর ঘরে তখনও লরী একা। তবে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হল না। ম্যানেট ধীরে-ধীরে সিঁড়িতে উঠছেন শোনা গেল। ধীরে-ধীরে তিনি ঘরে এসে ঢুকলেন।

    খবর আর জিজ্ঞাসা করে জানতে হল না। ম্যানেটের চোখের পাগলের মত দৃষ্টি, তার কম্পিত পদক্ষেপ, তার উস্কোখুস্কো চুল–সব সমস্বরে ঘোষণা করলো– না, কিছু হয়নি, কিছু করতে পারিনি, কোন আশা দেয়নি কেউ!

    কিন্তু সে যাই হোক, ম্যানেটের হল কী? তিনি পাগলের মত চারিদিকে চাইছেন কেন? কী খুঁজছেন তিনি? তার ভাব দেখে লরীর শঙ্কা হল–তিনি হয়তো ঠিক প্রকৃতিস্থ নেই!

    লরীর মনে এক মহা আশঙ্কা জেগে উঠলো। তবে কি এই শোকের ধাক্কায় ম্যানেট আবার পাগল হয়ে যাবেন? কিছুক্ষণ কাতর ভাবে এদিকে-ওদিকে তাকিয়ে, অতি ক্ষীণ স্বরে ডাক্তার ম্যানেট জিজ্ঞাসা করলেন–কোথায় গেল সেগুলো? আমার জুতো-সেলাইয়ের সরঞ্জামগুলো?

    আকাশ ভেঙে পড়ল লরীর মাথায!

    ম্যানেট আবার পাগল হয়ে গেছেন!

    আবার তার মন ফিরে গেছে ব্যাস্টিলের ১০৫ নং গহ্বরে, যেখানে সারা দিনমান তাঁর একমাত্র কাজ ছিল, জুতো সেলাই করা! দীর্ঘ দশ বৎসরের সংসার-ধর্মের ইতিহাস এক নিমেষে তিনি ভুলে গেছেন, ভুলে গেছেন লুসীকে পর্যন্ত–যে-লুসী হল তার চোখের আলো, বুকের রক্ত, ইহ-পরকালের একমাত্র অবলম্বন।

    লরী আর কার্টন তাকে ধরে শুইয়ে দিলেন সোফার উপরে, আগুনের পাশে!–এখনই আনিয়ে দিচ্ছি আপনার সেলাইয়ের সরঞ্জাম–এই বলে আশ্বাস দিলেন অবুঝ পাগলকে। পাগল শ্রান্ত দেহে ঘুমিয়ে পড়লো সেই সোফায় শুয়ে!

    তখন সিডনী আর লরী পরস্পরের দিকে তাকালেন। লরীর চোখে শুধুই গভীর নৈরাশ্য। সিডনীর চোখে গভীর নৈরাশ্যের ভিতরও ক্ষীণ একটু উত্তেজনার আভাস!

    সে বললো–হ্যাঁ, সবই শেষ হল বলা চলে। তবে যতক্ষণ শাস, ততক্ষণ আশ! কাল বেলা তিনটেয় ডার্নের শেষ নিশ্বাস পড়বার কথা! ততক্ষণ–দেখা যাক কি হয়! আপনার পাসপোর্টগুলি তৈরি আছে তো?

    লরীর বোধগম্য হল না–এ-সময়ে পাসপোর্টের কথা কেন? তবু তিনি পকেট থেকে বার করে দেখালেন–একতাড়া কাগজ। সেগুলি ফ্রান্স ছেড়ে যাওয়ার অনুমতিপত্র! লরী, ম্যানেট, লুসী, ডার্নে, লুসীর মেয়ে, লুসীর দাসী, লরীর ভৃত্য– সকলের জন্য এক-একখানা। সিডনী নিজের পকেট থেকে ঐরকমই আর-একখানা পাসপোর্ট বার করে লরীর হাতে দিল। সেখানিতে নাম লেখা–সিডনী কার্টন, এডভভাকেট, ইংরেজ!

    জিজ্ঞাসু নেত্রে লরী চাইলেন সিডনীর পানে।

    সিডনী বললো–কাল বেলা দু’টোর সময় ম্যানেটের বাড়িতে আমি আসবো। গাড়িতে আপনারা সব উঠে বসে থাকবেন। প্রতীক্ষা করবেন আমার জন্য। আমি যে অবস্থাই এসে পৌঁছেই, তখনই আমায় গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালিয়ে দেবেন সীমান্তপানে। কারণ, বিলম্বে বিপদের আশঙ্কা আছে। ডানের প্রাণ যাওয়ার সঙ্গে-সঙ্গেই ডার্নের স্ত্রী-কন্যাকে বন্দী করবার জন্য প্রস্তুত হয়েছে–এভরিমন্ডিদের চিরশত্রু মাদাম ডিফার্জ।

    এ পরামর্শ মনঃপূত হল লরীর। নিজের বা ম্যানেটের জন্য তিনি চিন্তিত নন, কিন্তু এভরিমল্ডি-বংশের শত্রুদের হাতে, লুসী ও তার কন্যার বিপন্ন হওয়ার আশঙ্কা যে খুবই আছে, তা বোঝা শক্ত নয়। গভীর বিষাদে দীর্ঘশ্বাস ফেলে তিনি স্বীকৃত হলেন–কাল বেলা দু’টোয় তিনি গাড়িতে সবাইকে তুলে নিয়ে প্রস্তুত থাকবেন প্যারী ছেড়ে যাবার জন্য, সিডনী এসে পৌঁছোলেই তাকে নিয়ে ছেড়ে দেবেন গাড়ি।

    ***

    বেলা তিনটে! ডার্নে শুনেছেন–বেলা তিনটেয় গিলোটিনের ছুরি পড়বে তাঁর কণ্ঠে! তার একার নয়, আরো একান্ন জন বন্দীর কণ্ঠে! বাহান্ন জন শত্রু নিপাত হবে সাধারণতন্ত্রের, ঐ একই সময়ে।

    বেলা তিনটে! সকাল থেকেই ডার্নের কানে ঘড়ির শব্দগুলো একটা বিশেষ বার্তা যেন শুনিয়ে শুনিয়ে যায়! সাতটা বাজলো। সাতটা বাজতে আর জীবনে শুনবে না ডানে! আটটা! আটটার বাজনা জন্মের শোধ এইবার শুনে নাও ডার্নে! নয়টা!–বারোটা! একটা….

    ডার্নে দু’টোর সময়ই তৈরি থাকবেন স্থির করেছিলেন। যাতে কারারক্ষীরা এসে এক সেকেন্ডও দেরি করতে না বাধ্য হয়–মার্কুইস এভরিমন্ডির জন্য!

    কিন্তু–এ-এ কী? সিডনী কার্টন? সিডনী কার্টন—লন্ডন থেকে প্যারীতে। এই সময়ে? যাই হোক, যা মনে করেই এসে থাকে কার্টন, একে দিয়ে লুসীকে একটা। শেষ খবর পাঠানো যেতে পারে হয়তো! একটা শেষ বিদায়বাণী!

    দু’একটা আজে-বাজে কথা বললো কার্টন! যেমন চিরদিন বলে সে! তারপর সে ডার্নেকে বলল–একটা চিঠি লেখ তোমার স্ত্রীকে! আমি পৌঁছে দিতে পারব!

    ডার্নে চিঠি লিখতে বসলেন। এ সময়ে মন স্থির করে চিঠি লেখা সহজ নয়। তবে, ডার্নের মন এ-অবস্থায়ও কতকটা স্থির। তা না হলে, এই বর্ষাধিক কালের অসহ্য অপমান আর যাতনায় কবে ভেঙে পড়তেন তিনি।

    চিঠি লিখতে লিখতে হঠাৎ ডানের চোখে পড়লো সিডনী হাত দিয়েছে তার বুকের ভিতর। কী যেন টেনে বার করছে! কী অদ্ভুত! লোকটা কি অস্ত্র নিয়ে এসেছে এই হাজার পারাওলায় ঘেরা কারাদুর্গে? কী-জন্য? ডার্নে প্রশ্ন করলেন, চিঠি লেখা বন্ধ করে–ও কী তোমার হাতে, কার্টন?

    কিন্তু উত্তর শোনবার সময় আর ল না ডার্নের। একখানা রুমাল এসে চাপা পড়লো ডানের নাকের উপর। ব্যাপার না বুঝতে পেরে, গিলোটিনমুখী ডার্নে সিডনীর হাত ছাড়াবার জন্য ধস্তাধস্তি করতে লাগলেন। কিন্তু হঠাৎই আক্রমণ করেছে সিডনী, তারপর ঔষধটার কাজও হয় খুব তাড়াতাড়ি। তিনি হাত ছাড়াতে পারলেন না। অজ্ঞান হয়ে পড়ে গেলেন।

    সিডনী জানতো, জ্ঞান থাকতে ডানে কখনও অন্যের জীবন নষ্ট করে নিজের জীবন বাঁচাতে স্বীকার করবেন না। তাই এই কৌশল সিডনীর।

    ঘরের দরজা বন্ধ করে নিজের বান, মায় টুপী জুতো রুমাল-ডার্নেকে পরিয়ে দিল সিডনী। ডার্নের চুলটি পর্যন্ত আঁচড়ে দিল নিজের ফ্যাশানে। তারপর ডার্নের কাপড়-জামা নিজে পরে দ্বারে টোকা দিল। বাইরেই পাহারায় আছে বরসাদ, সে খুললো দরজা।

    সিডনী চোখ টিপে বললো—আমার বন্ধুটি মূৰ্ছা গেছেন প্রহরী! এঁকে বাইরে পাঠাবার ব্যবস্থা করো!

    চোখ টিপেই বরদ সম্মতি জ্ঞাপন করলো। দু’জন প্রহরী এল তার আহ্বানে। তারা বরসাদের কথামত অচেতন ডার্নেকে বহন করে নিয়ে চললো দুর্গের বাইরে। দ্বার রুদ্ধ করে বরাদও চললো তাদের পিছনে। সিডনীর শেষ আদেশ-ডার্নেকে পৌঁছে দিতে হবে ম্যানেটের বাড়িতে বেনা দুটোর ভিতর। তা নইলে শেষ মুহূর্তেও সিডনী বক্সাদকে অভিযুক্ত করে যাবে সরকারি গোয়েন্দা বলে।

    বরসাদ যেতে-যেতে উঁচু গলায় হেঁকে বলে গেল–তুমিও তৈরি হও এভরিমন্ডি! তিনটে বাজতে বাকি নেই বেশি!–ডার্নের বাহকেরা হেসে উঠলো সে রসিকতা শুনে।

    ***

    সীমান্ত-পানে ছুটে চলেছে ঘোড়ার গf। সীমান্ত : এখানে যাত্রীদের কাগজপত্র পরীক্ষা হবে। গাড়ি থামলো। লরী নেমে এসে সমস্ত কাগজপত্র দিলেন অফিসারের হাতে। একে-একে নাম ডাকতে লাগলেন অফিসার!

    –আলেকজান্ডার ম্যানেট!–ডাক্তার!

    লরী দেখিয়ে দিলেন–গাড়ির এক কোণে বৃদ্ধ ডাক্তার নিচু গলায় কাতর স্বরে কেবলই গোঙাচ্ছেন, কেবলই গোঙাচ্ছেন…লরী বুঝিয়ে দিলেন–এভরিমন্ডির শ্বশুর কিনা উনি! এভরিমন্ডি এতক্ষণ গিলোটিনের তলায় নীত হয়েছে, সেই কল্পনাতেই কাতর হয়েছেন বৃদ্ধ। মনের দৃঢ়তা ওঁর নষ্ট হয়ে গেছে সেই আঠারো বছর ব্যাস্টিলবাসের ফলে!

    অফিসার রেগে উঠেছিলেন–এভরিমন্ডির দরুন ম্যানেটের শোকের কথা শুনে। সাধারণতন্ত্রের শত্রুর জন্য যে কাঁদে, সেও তো শত্রু সাধারণতন্ত্রের!–কিন্তু পরমুহূর্তেই চতুর লরীর মুখ থেকে বেরিয়ে পড়লো ডাক্তারের ব্যাস্টিলবাসের কাহিনী! অফিসার সামলে গেলেন! তাইতো! আঠারো বছর যে লোক ব্যাস্টিলবাস করেছে, তাকে–আর যাই হোক–সাধারণতন্ত্রের শত্রু বলা চলে না।

    –লুসী এভরিমন্ডি! এভরিমন্ডির স্ত্রী!

    অশ্রুমুখী লুসীকে দেখিয়ে দিলেন লরী, সঙ্গে-সঙ্গে বলতে ভুললেন না যে, লুসী–ম্যানেটের কন্যা!

    –লুসী এভরিমন্ডি। এভরিমন্ডির কন্যা! শিশু লুসীকে দেখিয়ে দিলেন লরী।

    –সিডনী কার্টন, এডভোকেট, ইংরেজ! গাড়ির এক কোণে কাপড় চাপা দিয়ে পড়ে আছেন কার্টন। অফিসার বললেন ভদ্রলোক কি অজ্ঞান হয়ে পড়েছেন?

    –হ্যাঁ! এভরিমন্ডির বন্ধু কিনা! শেষ সাক্ষাতের পর থেকেই অচৈতন্য।

    –জার্ভিস লরী! ব্যাঙ্কার! ইংরেজ!

    –আমি।

    –যেতে পারেন!

    গাড়ি চলেছে। মাঝে-মাঝে ঘোড়া বদলানো হচ্ছে নির্দিষ্ট স্থানে। এক-একবার গাড়ি থামে, আর ভয়ে অস্থির হয়ে ওঠে ওরা! এ-গাড়ি কি আর ছাড়বে না? কখন আসবে নতুন ঘোড়া? যদি কেউ পেছন থেকে ধেয়ে আসে? যদি এই প্রকাণ্ড ছলনার কথা প্রকাশ হয়ে পড়ে থাকে? দেখুন, দেখুন, মিস্টার লরী! বাইরে মুখ বাড়িয়ে দেখুন-পেছনে ও শব্দ কিসের?

    নাঃ, ও কিছু নয়!

    হঠাৎ গাড়ির কোণ থেকে কাপড়ে-ঢাকা অচেতন কার্টন-বেশি ডার্নে বলে উঠলো–তোমার বুকে ওটা কি লুকিয়ে রেখেছো কার্টন? তাড়াতাড়ি তার মুখে হাত চাপা দিল রোরুদ্যমানা লুসী। কেউ শুনলো না তো? ধীরে ধীরে কেটে আসতে থাকে ডার্নের মূছার ঘোর।

    গাড়ি চলছে। নাঃ, পিছনে আসেনি কেউ, পলাতক আসামী ধরবার জন্য। শুধু পিছনে ধাওয়া করে চলেছে পাগল হাওয়া, ধাওয়া করে চলেছে কালো-কালো মেঘ, নীল-আকাশে ভেসে ভেসে আসছে সঙ্গে সঙ্গে চতুর্থীর চাঁদ, ঘোর নিশীথিনী এলো চুল নাচিয়ে ছুটেছে পলাতক-আসামীর পিছনে-পিছনে। তাকিয়ে তাকিয়ে তাই দেখে লুসী, আর লুসীর অন্তর বলে ওঠে, ধন্যবাদ ভগবান–সাধারণতন্ত্রের সৈনিক কাউকে তো পিছনে দেখি না।

    ***

    বেলা তিনটে বাজে! রাজপথে চলেছে ছ’খানা খোলা গাড়ি! বাহান্ন জন লোক সেই ছ’খানা গাড়িতে। যুবক, বৃদ্ধ, যুবতী, বৃদ্ধা–শিশুও দু-একজন। ধনী মানী জমিদার, মধ্যবিত্ত ব্যবসায়ী, দরিদ্র শ্রমিক–সব আছে সেই গাড়িতে।

    অশ্বারোহী প্রহরী চলেছে ঐ ছ’খানা গাড়ি বেষ্টন করে। তরোয়াল উঁচিয়ে তারা দেখিয়ে দিচ্ছে একজন বিশেষ বন্দীকে! ঐ সেই এভরিমন্ডি! যে মুক্তি পেতে পেতে আবার ধরা পড়েছে। গিলোটিনকে ফাঁকি দেওয়া কি অত সোজা?

    এভরিমন্ডি একটি ক্ষীণা বালিকার সঙ্গে কথা কইতে ব্যস্ত। অন্য কোনদিকে দৃষ্টি নেই তার! বালিকার বয়স আঠারো-উনিশের বেশি হবে না, একান্ত নিরীহ গোবেচারী সে! তাকেও ধরে এনেছে সাধারণতন্ত্রের শত্রু বলে! বিপ্লবের সেই পাগলামির দিনে, বিচার ছিল প্রহসন। যে-কেউ একজন এসে যা-হোক একটা অভিযোগ করলেই হল! তাহলেই গিলোটিন!

    বালিকা কাতর হয়ে এসে দাঁড়িয়েছিল এভরিমন্ডির পাশে! সে তাকে সান্ত্বনা দিয়েছে, আশা দিয়েছে, মৃত্যুর মুখোমুখি শান্তভাবে দাঁড়াবার সাহস দিয়েছে সে!

    জনতার ভিতর কোলাহল উঠলো–নিপাত হোক এভরিমন্ডি! সাধারণতন্ত্রের শত্রু সবাই নিপাত হোক! অভিজাত বড়লোক নিপাত হোক সবাই!

    একটা লোক বলে উঠল–থামো। থামো! এভরিমন্ডি তো নিজের সাজা মাথা পেতেই নিতে চলেছে! আর অভিশাপ কেন?

    এ হল, মিঃ বরসাদ।

    ঢং ঢং ঢং, তিনটে বাজলো!

    ঘ্যাঁচ!–একটা মাথা গড়িয়ে পড়ল ঝুড়ির ভেতর।

    ঘ্যাঁচ–আর একটা।

    মাদাম ডিফার্জের সঙ্গিনীরা গিলোটিনের অদূরে বসে আছে চেয়ারে! হাতে তাদের উল আর কাঁটা! তারা গুনে যাচ্ছে–এক, দুই, তিন, চার, পাঁচ…

    ক্ষীণা বালিকাটি এভরিমন্ডিকে বলছে

    –শেষ সময়ে তোমায় মিলিয়ে দিয়েছেন ভগবান! তোমায় পেয়ে তবে আমি ভগবানকে স্মরণ করতে পেরেছি।

    –কিচ্ছু ভেবো না বোন! আমার দিকে তাকিয়ে থাকবে শুধু! অন্য কোন দিকে তাকিয়ো না! এক সেকেন্ডে শেষ হয়ে যাবে। তারপর ভগবানের রাজ্য। আনন্দের দিন! কোন ভয় নেই!

    এমন সময় এল মেয়েটির ডাক।

    এভরিমন্ডি-রূপী সিডনীই ধীর-হস্তে ঠেলে দিল মেয়েটিকে। সিডনীর দিকে দুই আয়ত চক্ষুর দৃষ্টি রেখে সে অবনত করল নিজের মাথা! সে চক্ষুর দৃষ্টিতে ভয়ের লেশ নেই, আছে অশেষ বিশ্বাস।

    সেই অন্তিম দৃষ্টির সামনে মেয়েটি স্পষ্ট দেখলো, সিডনীর পরিবর্তে তার সামনে দাঁড়িয়ে আলোক-মূর্তি যীশু, দুই হাত প্রসারিত করে। সিডনীর মুখ থেকে শান্ত কণ্ঠে উচ্চারিত হল যীশুর পরম আশ্বাস-বাণী,–আমিই পুনর্জীবন! আমিই অনন্ত জীবন! আমাতে যে বিশ্বাস করে, মরেও সে বাঁচবে! আমাতে যে বিশ্বাস করে, মৃত্যু নাই তার!

    আনন্দে ভরে ওঠে মেয়েটির শেষ মুহূর্ত।

    একটা ক্ষীণ শব্দ হয় শুধু। মেয়েটির ছিন্ন মাথা ঝুড়িতে গিয়ে পড়ে। উল বুনতে বুনতে মহিলারা গোনে–বাইশ!

    এবার ডাক পড়লো, এভরিমন্ডি।

    সিডনী বুক ফুলিয়ে গিলোটিনের তলায় গিয়ে দাঁড়ায়।

    .

    লক্ষ-কণ্ঠের স্তিমিত কলরব কানে আসে তার। চোখে পড়ে লক্ষ আবছা মুখ! উন্মত্ত জনতার উল্লাসধ্বনি তরঙ্গের মতো আছড়ে পড়ে…কিন্তু সিডনীর চোখের সামনে তখন জ্বলছে শুধু একটা আলো। কে যেন সিডনীর কানে কানে বলে, এস বন্ধু, এস ক্লান্ত পথিক!

    উপর থেকে নেমে আসছে গিলোটিনের ধারালো ছুরি।

    উল বুনতে বুনতে মহিলারা গোনে–তেইশ!

    -সমাপ্ত-

    ⤶
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স
    Next Article ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }