Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ঐতিহাসিক সমগ্র – হেমেন্দ্রকুমার রায়

    হেমেন্দ্রকুমার রায় এক পাতা গল্প905 Mins Read0
    ⤶ ⤷

    নবম অধ্যায় । ভারতের অযাচিত অতিথি

    আলেকজান্ডার যে সময়ে ভারতবর্ষে আগমন করেন, তখন উত্তর ভারতে বাস করতেন প্রধানত হিন্দুরাই। প্রধানত বললুম এইজন্যে, ভারতে তখন বৌদ্ধ ও জৈন ধর্মের সৃষ্টি হয়েছে বটে, কিন্তু তাদের বিশেষ প্রতিষ্ঠা হয়নি। হিন্দুদের তুলনায় বৌদ্ধ ও জৈনরা ছিল মুষ্টিমেয়। বলা বাহুল্য, পৃথিবীতে তখন খ্রিস্ট ও মুসলমান ধর্ম আত্মপ্রকাশই করেনি। আর একটি কথা। তখন ভারতে প্রচলিত ছিল বৈদিক হিন্দুধর্ম—যার মধ্যে পৌত্তলিকতা নেই। পৌত্তলিক ছিলেন ইউরোপীয় গ্রিকরাই।

    উত্তর ভারতের সীমান্ত প্রদেশে তখন হিন্দু ছাড়া অভারতীয় আরও নানা জাতি বাস বা আনাগোনা করত। ও-অঞ্চলে তখন একটি প্রসিদ্ধ শহর ছিল, তার নাম তক্ষশীলা। (বর্তমান রাওলপিন্ডির অদূরে)। তক্ষশীলা গান্ধার রাজ্যের অন্তর্গত—মহাভারতের গান্ধারী এখানকারই রাজকন্যা। প্রাচীন ভারতে জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা চর্চার জন্যে তক্ষশীলা ছিল অদ্বিতীয়। কোনও কোনও বিভাগে তখনকার বারাণসীও তার কাছে দাঁড়াতে পারত না।

    উত্তর ভারতে তখন বিশেষ কোনও বড় রাজা ছিলেন না। তবে ওরই মধ্যে পুরু ও তক্ষশীলার ও অভিসারের রাজারা শ্রেষ্ঠতার দাবি করতে পারতেন বটে। খুব বড় না হোন, পুরু নিতান্ত তুচ্ছ রাজাও ছিলেন না, কারণ তাঁর রাজ্যে তিন শত নগর ছিল বলে শোনা যায়। ঝিলাম ও চিনাব নদের মাঝখানে ছিল রাজা পুরুর রাজ্য।

    হিন্দুস্থানে তখন সবচেয়ে শ্রেষ্ঠ ও ক্ষমতাশালী নরপতি ছিলেন পাটলিপুত্রের নন্দ—আলেকজান্ডারের সঙ্গে যাঁর শক্তি পরীক্ষা হয়নি।

    সীমান্ত প্রদেশ এখনকার মতন তখনও বহু খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। সেসব জায়গাকার রাজা ও রাজ্যের নাম ভারতীয় পুথিপত্রে পাওয়া যায় না। গ্রিক ঐতিহাসিকরা অনেক জাতির ও রাজ্যের নাম করেছেন বটে, কিন্তু অধিকাংশ নাম পড়েই আজ তার কিছু বোঝবার জো নেই। এর কারণ, গ্রিকরা ভারতীয় নাম শুদ্ধ ভাবে উচ্চারণ করতে পারতেন না। এমন বিকৃত করে ফেলতেন যে, প্রায়ই আসল নামের সঙ্গে কিছুই মিলত না। যেমন ঝিলামকে তাঁরা ডাকতেন Hydaspes বলে এবং তাঁদের কাছে চিনাব ছিল Akesines! আধুনিক প্রত্নতাত্বিকরা বহু চেষ্টার পর কোনও কোনও দেশ বা জাতির অবস্থান অনুমান করতে পেরেছেন বটে, কিন্তু নানা ক্ষেত্রে তা অনুমান মাত্র, কারণ, তা নিয়ে নেই তর্কবিতর্কের অভাব। তখনকার ওইসব খণ্ডরাজ্যের কোনওটিই আজ বর্তমান নেই।

    ওখানকার বাসিন্দারাও আজ ধর্মান্তর গ্রহণ করে নিজেদের সমস্ত প্রাচীন অবদান হারিয়ে ফেলেছে। কিন্তু তারা একটি বিশেষত্ব হারায়নি। সে যুগেও সীমান্তের বাসিন্দারা ছিল যুদ্ধপাগল। তারা কারুর অধীনতা স্বীকার করতে রাজি ছিল না। মৃত্যু নিশ্চিত জেনেও যে-কোনও বৃহৎ ও পরাক্রান্ত শত্রুর বিরুদ্ধে অস্ত্রধারণ করত। আজও তাদের প্রকৃতি পরিবর্তিত হয়নি।

    আর একটি ছোট রাজ্যের কথা চিরস্মরণীয় হবার যোগ্য। এ রাজ্যের নাম আজ কেউ জানে না, কিন্তু রাজার নাম ছিল, হস্তী। এটুকুও জানা গিয়েছে, রাজা হস্তীর দেশ ছিল তক্ষশীলারই অদূরে।

    খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দের বসন্তকাল। পর্বতমালার তুষারআবরণ গলে পড়ছে সূর্যের তপ্ত ছোঁয়ায়।

    এই পর্বতমালার নাম, হিন্দুকুশ। ইউরোপীয়রা একে ভারতীয় ককেসাস বলেও ডাকে। ভারতের বিপুল সিংহদ্বারে চিরদিন সে দাঁড়িয়ে আছে দিগবিদিক পূর্ণ করে আকাশঢাকা বিরাট প্রহরীর মতো।

    আলেকজান্ডার সসৈন্যে হিন্দুকুশ পার হলেন। তারপর প্রবেশ করলেন ভারতবর্ষে। বলা বাহুল্য, তখন আফগানিস্তানের নাম কেউ শোনেনি। ও জায়গাটি ভারতবর্ষেরই অন্তর্গত ছিল।

    আলেকজান্ডার কত সৈন্য নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন? আধুনিক ইউরোপীয় ঐতিহাসিকরা হয়তো গ্রিকদের—অর্থাৎ ইউরোপীয়দের গৌরব বাড়াবার জন্যেই বলেছেন, তাঁর সৈন্যসংখ্যা পঞ্চাশ-ষাট হাজারের বেশি ছিল না। কিন্তু আমাদের মতে এ বিষয়ে প্রাচীন গ্রিক ঐতিহাসিক বা লেখকদের কথাই অধিকতর প্রামাণিক। প্লুটার্ক পরিষ্কার ভাষায় বলেছেন, ভারতীয় অভিযানে আলেকজেন্ডারের সঙ্গে ছিল পনেরো হাজার অশ্বারোহী ও এক লক্ষ বিশ হাজার পদাতিক সৈন্য। এ হিসাব অস্বীকার করবার প্রমাণ নেই।

    এর উপরেও পথে আসতে আসতে আলেকজান্ডার যে পেশাদার সৈন্য সংগ্রহের চেষ্টা করেছিলেন তার প্রমাণ আছে। অভিসারের রাজা ও তক্ষশীলার রাজা অম্ভি এবং আরও কোনও কোনও নরপতি আলেকজান্ডারের পক্ষ অবলম্বন না করে পারেননি। গ্রিক লেখকরা বলেছেন, তাঁরাও গ্রিক দিগবিজয়ীকে বহু সৈন্য, হস্তী ও অশ্ব প্রভৃতি দিয়ে সাহায্য করেছিলেন। সুতরাং কম করে ধরলেও আমরা বলতে পারি, আলেকজান্ডার যখন পাঞ্জাবে আসেন তখন তাঁর সৈন্যসংখ্যা নিশ্চয়ই দুই লক্ষের কম ছিল না।

    আধুনিক জালালাবাদের কাছে এসে আলেকজান্ডার তাঁর সৈন্যগণকে দুই দলে বিভক্ত করলেন। জেনারেল হিফেসান ও পার্ডিকামের উপরে হুকুম দেওয়া হল, তাঁরা যেন কাবুল নদীর ধার ধরে সিন্ধু নদের তটে গিয়ে হাজির হন।

    সীমান্ত প্রদেশের অধিকাংশ রাজাই বন্ধুতা স্বীকার করলেন। কিন্তু রুখে দাঁড়ালেন একজন, নাম তাঁর হস্তী। তিনি যে খুব বড় বা বিখ্যাত রাজা ছিলেন, তা নয়। খ্যাতি প্রতিপত্তিতে তক্ষশীলার রাজা তাঁর চেয়ে ঢের বেশি শ্রেষ্ঠ ছিলেন। কেবল শ্রেষ্ঠ নন, বেশি বুদ্ধিমানও ছিলেন নিশ্চয়! কারণ, আলেকজান্ডারকে বাধা দেওয়া অসম্ভব বুঝে তিনি তাড়াতাড়ি তাঁর বন্ধু হয়ে পড়েছিলেন! এমনকী, নিজের সৈন্যসামন্ত নিয়ে গ্রিকদের সঙ্গে মহারাজা হস্তীর বিরুদ্ধে দাঁড়াতেও আপত্তি করেননি।

    কিন্তু মহারাজা হস্তীর কাছে প্রাণের চেয়ে মানের গৌরবই ছিল বড়। তিনিও জানতেন, গ্রিকদের বিরুদ্ধে অস্ত্রধারণ করার মানেই হচ্ছে বালির বাঁধ দিয়ে সমুদ্রের গতিরোধ করবার দুশ্চেষ্টা। তবু তিনি বললেন, প্রাণ দেব কিন্তু স্বাধীনতা দেব না! তারপর যেমন অসমসাহসে ইউরোপীয় মহাযুদ্ধে জার্মানির বিরুদ্ধে দাঁড়িয়েছিল ক্ষুদ্র বেলজিয়াম, তিনিও তেমনি পথরোধ করে দাঁড়ালেন গ্রিক বন্যার সুমুখে।

    ছোট্ট রাজ্য, অল্প শক্তি। তবু দীর্ঘ একমাসকাল ধরে মহারাজা হস্তী গ্রিকদের বাধা দিয়েছিলেন, আর্যাবর্তে প্রবেশ করতে দেননি। তারপর অসম্ভব আর সম্ভবপর হল না। ইংরেজ ও ফরাসিরা সাহায্য করেও বেলজিয়ামকে রক্ষা করতে পারেনি, কিন্তু হস্তীকে সাহায্য করবার জন্যেও আর কোনও ভারতীয় রাজা অগ্রসর হলেন না। বিশ্ববিজয়ী গ্রিক সৈন্যদের বিরুদ্ধে ক্ষুদ্র এক প্রাদেশিক শাসনকর্তা কতদিন আর দাঁড়াতে পারেন? মহারাজা হস্তীর পরিণাম কী হল তা জানি না, কিন্তু তাঁর রাজ্য ধ্বংস হয়ে গেল। খুব সম্ভব হস্তীও করেছিলেন আত্মদান।

    আশ্চর্য কথা যে, ভীমার্জুনের যোগ্য বংশধর এমন এক হিন্দু বীরের কাহিনি ভারতের কোনও পুরাণে বা গ্রন্থে স্থান লাভ করেনি, তাঁর কথা আমরা জানতে পারি গ্রিক লেখকদের কাছ থেকেই।

    আলেকজান্ডারের সমগ্র ভারতীয় অভিযানের কথা বিস্তৃতভাবে বলতে গেলে একখানি স্বতন্ত্র গ্রন্থ লিখতে হয়। আমাদের এখানে অত জায়গা নেই, কারণ, আমাদের বলতে হবে সংক্ষেপে আলেকজান্ডারের গোটা জীবনের কথা। অতএব এখানে ভারতীয় অভিযানের কেবল বিশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলিই বলব।

    একদল গ্রিক ভারতবর্ষের ভিতরে প্রবেশ করলে, কিন্তু আলেকজান্ডার তখন তাদের সঙ্গী হলেন না। সীমান্তের পার্বত্য জাতিদের কিছু কিছু বীরত্বের পরিচয় পেয়েই তিনি বুঝলেন, এদের পিছনে রেখে ভারতের ভিতরে গেলে সমূহ বিপদের সম্ভাবনা!

    বাকি সৈন্য নিয়ে তিনি পার্বত্য জাতিদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। চারিদিকে কেবল শত্রুপরিপূর্ণ পাহাড়ের পর পাহাড়; গ্রীষ্ম এল সূর্যের অগ্নিবৃষ্টি নিয়ে; শীত এল ভয়াবহ তুষার নিয়ে; তার উপরে নির্ভীক ভারতসন্তানদের অস্ত্র প্রতিপদে বর্ষণ করতে লাগল মৃত্যুর অভিশাপ। পার্বত্য জাতিদের দমন করবার জন্যে আলেকজান্ডারের দরকার হল দীর্ঘকালব্যাপী যুদ্ধ। পারস্যেও তাঁকে এত বাধা পেতে হয়নি।

    চিত্রল নদীর কাছে একটি নামহীন গিরি নগর। কোনও অনামা ভারতীয় বীরের বাণে আলেকজান্ডার এখানে সর্বপ্রথমে আহত হন। এই ব্যাপারে গ্রিক সৈন্যরা এমন খাপ্পা হয়ে উঠল যে, তারা নগরটিকে একেবারে ভূমিসাৎ করে সমস্ত বাসিন্দাকে হত্যা করলে।

    বাজর প্রদেশে ‘আস্পাসিয়ান’ নামক জাতিকে মস্ত একটি যুদ্ধে পরাজিত করে আলেকজান্ডার বন্দি করলেন প্রায় চল্লিশ হাজার লোক। তারপর তিনি অগ্রসর হলেন ‘আস্যাকেনই’দের বিরুদ্ধে। এই জাতি বাস করত মালাকান্দ গিরিসঙ্কটের অদূরে। ওখানে তাদের একটি বিখ্যাত ও বৃহৎ নগর ছিল, নাম—মাসাগা। এখানে একটি বিষম লড়াই হয় এবং আলেকজান্ডার আহত হন দ্বিতীয়বার। যুদ্ধে মাসাগার রাজা মারা পড়লেন এবং তার ফলে দুর্গ ও নগর হল গ্রিকদের হস্তগত।

    তারপর যা হল, আলেকজান্ডারের পক্ষে বড় কলঙ্কের কথা। গ্রিক ঐতিহাসিকরাও তাকে নিন্দা করতে বাধ্য হয়েছেন।

    মাসাগার দুর্গে সাত হাজার ভারতীয় পেশাদার সৈন্য ছিল। তারাও বন্দি হয়েছিল।

    আলেকজান্ডার বললেন, ‘তোমাদের আমি মুক্তি দিলুম। কিন্তু এই শর্তে যে, তোমরা আমার ফৌজে ভরতি হবে।’

    ভারতীয় সৈনিকেরা খানিক দূর গিয়ে ছাউনি ফেললে। সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানরাও ছিল।

    কিন্তু তাদেরও মধ্যে ছিল রাজা হস্তীর মতন জ্বলন্ত বীরত্ব ও প্রবল স্বদেশানুরাগ। তারা পেশাদার হলেও ভারতের শত্রুর অধীনে চাকরি করে স্বজাতির বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হল না। তারা স্থির করলে, সেই রাত্রেই এ জায়গা ছেড়ে চলে যাবে।

    আলেকজান্ডার এই কথা শুনেই রাগে আগুন হয়ে উঠলেন। তারপর গোপনে রাত্রের অন্ধকারে করলেন তাদের চারিধার থেকে অতর্কিতে আক্রমণ।

    ভারতীয় বীরেরা নিশ্চিন্ত হয়েছিল—কারণ তারা জানত, যুদ্ধের কোনওই সম্ভাবনা নেই।

    এখন বিস্মিত হয়ে দেখলে, চতুর্দিকেই অস্ত্রধারী শত্রু! বিস্ময়ের প্রথম ধাক্কা সামলে নিয়েই তারা স্ত্রী-পুত্রকন্যাদের মাঝখানে রেখে মণ্ডলাকারে দাঁড়িয়ে অস্ত্রধারণ করলে।

    সাত হাজার মাত্র ভারত সন্তান, কিন্তু গ্রিকদের সংখ্যা হয় না। তবু ভারতীয়রা অস্ত্রত্যাগও করলে না, আলেকজান্ডারের চাকর হয়ে মাতৃভূমির কুসন্তান হতেও রাজি হল না। এমনকি, দলের ভারত নারীরাও দেশের শত্রুর বিরুদ্ধে স্বহস্তে অস্ত্রচালনা করতে ভয় পেলে না! এসব ঐতিহাসিক সত্য।

    অবশেষে তারা সকলেই একে একে ভারতের মাটি নিজেদের বুকের রক্তে রাঙা করে—গ্রিক ঐতিহাসিকেরই ভাষায়—’অপমানকর জীবনের পরিবর্তে গৌরবজনক মৃত্যুকে’ বরণ করে নিলে।

    পেশাদার গ্রিক সৈন্যরা পারস্য সম্রাটের চাকরি নিয়ে গ্রিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই আলেকজান্ডার ঘৃণাভরে তাদের দেশদ্রোহী বলে প্রত্যেককে বধ করতে হুকুম দিয়েছিলেন। অথচ এখানে দেশদ্রোহী হতে চাইলে না বলেই সাত হাজার মহাবীর ভারতসন্তানকে রীতিমতো কাপুরুষের মতন হত্যা করা হল! তারপর দুই হাজার বৎসরেরও বেশি কাল চলে গিয়েছে, কিন্তু ইতিহাস আজও আলেকজান্ডারের কলঙ্ক কাহিনি ভোলেনি।

    ভারতের বীরত্বকাহিনিরও সঙ্গে জড়িত আছে ভারতের লজ্জা। সেকালে শশীগুপ্ত নামে এক হিন্দু ছিল, সে-ও যুদ্ধ ব্যবসায়ী। আগে সে দরায়ুসের হত্যাকারী ও ব্যাথট্রিয়ার রাজা বেসাসের সেনাদলে ভরতি হয়েছিল, তারপর আলেকজান্ডারের দলে গিয়ে সেনাধ্যক্ষের কাজ পায়। ভারত আক্রমণ করবার সময়ে এই শশীগুপ্ত নানা দিক দিয়ে আলেকজান্ডারকে সাহায্য করেছিল।

    এই সময়ে বা এর কিছু পরে আলেকজান্ডারে সঙ্গে ভবিষ্যতের ভারত সম্রাট ও গ্রিকদের দর্পচূর্ণকারী, কিন্তু তখন নির্বাসিত চন্দ্রগুপ্তের আলাপ পরিচয় হয়েছিল।

    এরপর আরও কয়েকটি দেশ দখল করে গ্রিকরা অগ্রসর হল ঝিলাম নদের দিকে।

    গ্রিকরা এতদূর অগ্রসর হতে পেরেছিল তার প্রধান দুটি কারণ হচ্ছে, উত্তর ভারত ছিল ছোট ছোট রাজ্যে বিভক্ত এবং সেখানকার কোনও রাজাই ব্যক্তিগত স্বার্থ ও বিবাদ ভুলে দেশ রক্ষার জন্যে পরস্পরের সঙ্গে সম্মিলিত হতে পারতেন না। কাজেই নিজের বিপুল বাহিনী নিয়ে আলেকজান্ডার একে একে সকলকেই পরাজিত করলেন।

    এইবারে মহারাজা পুরুর পালা। মহারাজ হস্তীর মতন তিনিও ভারতের শত্রুকে পথ ছেড়ে দিতে রাজি হলেন না, সৈন্য সংগ্রহ করতে লাগলেন। যদিও তাঁর সৈন্যসংখ্যা পঞ্চাশ হাজারের বেশি হল না। তবু তাই নিয়েই তিনি বৃহত্তর গ্রিকবাহিনীকে বাধা দিতে ছুটলেন।

    খবর পেয়ে আলেকজান্ডারও যুদ্ধের জন্যে প্রস্তুত হলেন! আগে তিনি পুরুকে পত্রে জানিয়েছিলেন, ‘রাজা, অন্যান্য সকলের মতন তুমিও আমার বশ্যতা স্বীকার করো।’

    পুরু সগর্বে উত্তর দেন, হাঁ, নিশ্চয়ই আমি আপনার কাছে যাব। কিন্তু সসৈন্যে। আমাদের দেখা হবে রণক্ষেত্রে।’

    এরপর যুদ্ধ ছাড়া আর উপায় রইল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিশোর রহস্য উপন্যাস – হেমেন্দ্রকুমার রায়
    Next Article জয়তু জয়ন্ত – হেমেন্দ্রকুমার রায়

    Related Articles

    হেমেন্দ্রকুমার রায়

    মানুষের গড়া দৈত্য – হেমেন্দ্রকুমার রায়

    January 8, 2026
    হেমেন্দ্রকুমার রায়

    হেমেন্দ্রকুমারের গল্প – হেমেন্দ্রকুমার রায়

    January 8, 2026
    হেমেন্দ্রকুমার রায়

    রহস্য-রোমাঞ্চ সমগ্র – হেমেন্দ্রকুমার রায়

    January 7, 2026
    হেমেন্দ্রকুমার রায়

    রবিন হুড – হেমেন্দ্রকুমার রায়

    January 7, 2026
    হেমেন্দ্রকুমার রায়

    জয়তু জয়ন্ত – হেমেন্দ্রকুমার রায়

    January 7, 2026
    হেমেন্দ্রকুমার রায়

    কিশোর রহস্য উপন্যাস – হেমেন্দ্রকুমার রায়

    January 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }