Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ওডিসি – হোমার

    পার্থ সারথী দাস এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    ১৪. ইউমেয়াসের কুটির

    চতুর্দশ পর্ব
    ইউমেয়াসের কুটির

    ইতিমধ্যে সেই ফোরসি বন্দরকে পিছনে ফেলে পার্বত্য বনপথ দিয়ে সেই বিশ্বস্ত শূকরপালকের সন্ধানে এগিয়ে যেতে লাগলেন ওডিসিয়াস। তার কুটিরের সামনে গিয়ে ওডিসিয়াস দেখলেন শূকরপালক তার কুটিরের অঙ্গনে বসে একট চামড়া কেটে তার পায়ের চটি তৈরি করছে। উঠোনের চারদিকে পাথর, কাঠ প্রভৃতি দিয়ে এক দুর্ভেদ্য বেড়া দেওয়া হয়েছে শূকরগুলোকে রক্ষা করার জন্য। পেনিলোপের পাণিপ্রার্থীরা তাদের ভোজসভার জন্য অনেক মোটা মোটা শূকর ধ্বংস করলেও এখনো তিনশত ষাটটি শূকর জীবিত আছে।

    কুটিরের সামনে ওডিসিয়াস এগিয়ে যেতেই প্রহরারত কুকুরগুলো ছুটে গেল। ওডিসিয়াস বসে পড়ে হাতের লাঠিটি ফেলে দিলেও শূকরপালক বেরিয়ে এসে কুকুরদের তাড়িয়ে না দিলে তারা তাকে জীবন্ত কামড়ে খেত।

    শূকরপালক বেরিয়ে এসে বলল, হে বৃদ্ধ অতিথি, খুব বেঁচে গেলে। দেখ আমার অবস্থা। যার শূকর আমি পালন করছি আমার সেই মনিব বিদেশে, ক্ষুধার্ত অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তার শূকর যত সব পর লোকে খাচ্ছে। এখন এস, আমার সঙ্গে কিছু খাবে এস। কিছু মদ আর রুটি দেব। তাই খেয়ে বলবে কোথা থেকে আসছ তুমি আর তোমার দুঃখই বা কি।

    শূকরপালক ইউরেমাস ওডিসিয়াসকে পথ দেখিয়ে কুটিরের ভিতরে নিয়ে গিয়ে খাটের উপর ছাগলের চামড়া দিয়ে এক আসন তৈরি করে বসতে দিল। খুশি হয়ে ওডিসিয়াস বললেন, আমার প্রতি এই যে সদয় ব্যবহার করলে, আদর অভ্যর্থনা জানালে তার জন্য জিয়াস ও অন্যান্য দেবতারা অবশ্যই তোমায় পুরস্কৃত করবেন।

    ইউমেয়াস বলল, আমার বিবেক এই কথাই বলে যে, কোন অতিথি বা ভিক্ষুক যত খারাপ অবস্থাতেই আসুক না কেন, আমি যেন তাকে তাড়িয়ে না দিই। জিয়াসের নামে যেকোন অতিথি বা ভিক্ষুক আসে তাকে সমাদর জানাতে হয়, কিন্তু আমাদের মত যারা দাসানুদাস তারা কিই বা দিতে পারে। আমার প্রভু এখনও বাড়ি ফেরেন নি। তিনি থাকলে আমার এই বৃদ্ধ বয়সে দীর্ঘকাল তাঁর কাজ করার জন্য আমার বৃত্তির ব্যবস্থা করতেন এবং প্রচলিত রীতি অনুসারে এক সুন্দরী রমণীর সঙ্গে আমার বিয়ে দিতেন। কিন্তু আমার মনে হয় তিনি আর বেঁচে নেই। আমার মনিব রাজা অ্যাগামেমননের হয়ে ইলিয়াম নগরীতে ট্রয়বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন।

    ইউমেয়াস তার পোশাক থেকে কোমরবন্ধনীটি খুলে খোঁয়াড়ে গিয়ে দুটি শূকর শাবক এনে কেটে মাংস ছড়িয়ে সেই মাংস আগুনে পুড়িয়ে যবের দানা ছড়িয়ে ওডিসিয়াসকে খেতে দিল। তারপর অলিভ কাঠের এক পাত্রে করে মদ দিল। তারপর তাঁর সামনে বসে বলল, আমরা এছাড়া আর কি দিতে পারি বল। যত সব মোটা মোটা শূকরগুলো পাণিপ্রার্থীরা খাচ্ছে। তাদের কোন ধর্মভয় বা নীতিজ্ঞান নেই। কিন্তু দেবতারা এই অন্যায় কাজ কখনই ভালবাসেন না। জলদস্যুরাও অনেক ধনরত্ন লুণ্ঠন করে ঘরে ফেরার সময় বিবেকের দংশনজ্বালা অনুভব করে। কিন্তু আমার মনে হয় এই সব পাণীপ্রার্থীরা কোনভাবে শুনেছে আমার মনিব মারা গেছেন। তাই তারা তাঁর বিধবা স্ত্রীকে বিয়েও করছে না অথবা তার প্রাসাদ থেকে চলেও যাচ্ছে না। আমার মনিব ছিলেন খুব ধনী ব্যক্তি। গরু ভেড়া শূকর ছাগল গবাদি পশুর বারোটি পাল ছিল তাঁর।

    ওডিসিয়াম নীরবে ইউমেয়াসের দেওয়া মাংস ও মদ পান করে সুস্থ হলেন। এইভাবে তার ক্ষুধাকে তৃপ্ত করে প্রশ্ন করলেন, আচ্ছা বন্ধু, তোমার মনিব কে? কেই বা ট্রয়যুদ্ধে গিয়েছিলেন তার নাম আমায় বল।– ইউমেয়াস উত্তর করল, তোমার আগেও বহু অতিথি ও ভিক্ষুক এসে রাজা ওডিসিয়াসের সংবাদ দানের ভান করেছিল। কিন্তু তাদের কেউ তাঁর স্ত্রী পুত্রের বিশ্বাস উৎপাদন করতে পারে নি। কোন ভিক্ষুক ইথাকায় এলেই সে সোজা চলে যায় রাজপ্রাসাদে, তারপর কৌশলে রাণীমাকে মিথ্যা মনগড়া কাহিনী বলে তাকে তুষ্ট করার চেষ্টা করে তার দুচোখ থেকে গণ্ডদ্বয় প্রবাহিত করে জল গড়িয়ে পড়ে রাণীমার চোখ থেকে। স্বামীর মৃত্যুতে পব্রিতা রমণীরা এইভাবেই কাতর হয়। তাদের মত তুমিও কিছু মনগড়া কাহিনী রাণীমার কাছে গিয়ে বলতে পার। তবে আমার যতদূর মনে হয় তিনি আর বেঁচে নেই আর তার ফলে তাঁর নিকট-আত্মীয় বন্ধুদের মত আমাকেও আঘাত ও কষ্ট ভোগ করতে হবে। যদিও আমি এখন আমার নিজের দেশে ফিরে যেতে চাই এবং আমার আত্মীয়-স্বজনের জন্য প্রায়ই দুঃখ জাগে মনে তথাপি আমার মনিব আমাকে এত ভালবাসতেন যে আমার আত্মীয়-স্বজনের দুঃখের থেকে আমার মনিবের জন্য দুঃখই প্রকট হয়ে উঠেছে আমার মনে। তিনি এখন এখানে না থাকলেও তাঁর নাম করে পারছি না।

    তার উত্তরে ওডিসিয়াস বললেন, হে বৃদ্ধ, তুমি হয়ত আমার কথা বিশ্বাস করবে । আমি শপথ করে বলছি ওডিসিয়াস এই বছরেই ফিরে এসে দুবৃত্ত পাণিপ্রার্থীদের শাস্তি দেবেন। তবে তিনি ফিরে এলে তোমাকে এই সুসংবাদ দান করার পুরস্কার হিসেবে আমাকে একটি নতুন পোশাক ও দেহবন্ধনী দান করবেন।

    ইউমেয়াস বলল, হায় বৃদ্ধ, সে পুরস্কার আর তোমায় নিতে হবে না। কারণ ওডিসিয়াস আর কোনদিন ফিরে আসবে না। এখন মদ পান শেষ করে অন্য প্রসঙ্গের অবতারণা করো। আমার মনে কষ্ট দিও না, কারণ কেউ কখনো আমাদের রাজার ফিরে আসার কথা বললেই আমার অন্তরটা যন্ত্রণায় মোচড় দিয়ে ওঠে। এখন আমার মনে আর এক দুঃখ আর উদ্বেগের উদ্ভব হয়েছে। সে উদ্বেগ হলো ওডিসিয়াসের পুত্র টেলিমেকাসের জন্য। এক সজীব সতেজ বৃক্ষচারার মত গড়ে উঠছিলেন টেলিমেকাস। বীরত্বে ও সৌন্দর্যে তিনি তাঁর পিতার মতই হয়ে উঠেছিলেন। কিন্তু কেন যে তিনি তাঁর পিতার সন্ধানে পাইলস গেলেন বোকারমত তা জানি না। এখন পাণিপ্রার্থীরা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এখন দেবতাদের উপর নির্ভর করা ছাড়া আর কোন গত্যন্তর নেই আমাদের। তিনি তাদের হাতে মরতেও পারেন, আবার দেবতাদের কৃপায় বাঁচলেও বাঁচতে পারেন। যাই হোক, আচ্ছা বন্ধু, এখন বল, তুমি কে এবং কোথা থেকে আসছ? কিভাবেই বা তুমি এলে এখানে?

    ওডিসিয়াস উত্তর করলেন, আমি তোমাকে সব খুলে বলব। যদি তোমার ঘরে প্রচুর খাদ্য ও পানীয় থাকে আর আমি অবিরাম এইভাবে বসে তোমাকে আমার কাহিনী শুনিয়ে যাই তাহলে দীর্ঘ বারো মাসেও আমার সে দুঃখের কাহিনীর শেষ হবে না। ওডিসিয়াস বলতে লাগলেন, আমার বাড়ি হলো ক্রীট দেশে। আমার পিতার নাম হাইলাক্সপুত্র ক্যাস্টর। তাঁর আরো পুত্র ছিল। কিন্তু তারা ছিল আমার পিতার বিবাহিত স্ত্রীর পুত্র। কিন্তু আমি ছিলাম তাঁর এক রক্ষিতার গর্ভজাত সন্তান। তথাপি তাঁর অন্যান্য পুত্রদের মত আমার পিতা সমান মর্যাদার সঙ্গে আমাকে লালন পালন করতেন। কিন্তু আমার পিতার মৃত্যুর পর আমাদের পৈত্রিক সম্পত্তির বেশিরভাগ আমার বৈমাত্ৰীয় ভাইরা ভাগ করে নেয় নিজেদের মধ্যে আর তার সামান্য এক অংশ দেয় আমাকে।

    আমার সাহস ও বীরত্বের জোরে এক ধনী পরিবারে আমার বিবাহ হয়। আমি ছিলাম অকুতোভয়, অসমসাহসী আর গোপন আক্রমণকার্যে অদ্বিতীয়। কিন্তু এসব কাজ আমার ভাল লাগত না। আমি সবচেয়ে ভালবাসতাম সমুদ্রযাত্রা করতে এবং প্রত্যক্ষ সমরে বর্শা ও তীরধনুক হাতে প্রবল শত্রুর সম্মুখীন হতে। গ্রীকরা যখন ট্রয় অভিযান শুরু করে তখন আমিও একদল রণতরীর নেতারূপে সেখানে যাই। সেখানে গিয়ে নয় বৎসর আমরা ট্রয়নগরী অবরোধ করে থাকি। দশম বৎসরে আমরা স্বদেশে প্রত্যাবর্তন করি।

    স্বদেশে ফিরে আমি মাত্র এক মাস স্ত্রী-পুত্র-পরিবার নিয়ে সুখভোগ করি। কিন্তু তার পরেই কিছু লোক আর জাহাজ নিয়ে মিশরের পথে রওনা হই। ছয়দিন ধরে আমার নির্বাচিত নাবিকরা পানভোজে মত্ত হয়ে থাকে। আমি তাদের আনন্দোৎসবের জন্য প্রচুর পশুমাংসের ব্যবস্থা করলাম। সাত দিনের দিন আমরা জাহাজ ছেড়ে দিলাম। উত্তর হতে আগত অনুকূল বাতাস পেয়ে আমরা ক্রীট দেশের সীমানা ত্যাগ করে দ্রুত এগিয়ে যেতে লাগলাম। চারদিন নিরাপদে কেটে গেল। চারদিন জাহাজ চলার পর পঞ্চম দিনে মিশরের প্রসিদ্ধ নীলনদের মুখে গিয়ে উপনীত হলাম। সেখানে আমাদের জাহাজ থামিয়ে কয়েকজনকে জাহাজের মধ্যে প্রহরায় নিযুক্ত রেখে আর কয়েকজনকে জায়গাটি সম্বন্ধে সংবাদ সংগ্রহের জন্য পাঠালাম। কিন্তু হঠাৎ তারা পাগলের মত হয়ে গিয়ে বহু মিশরবাসীকে হত্যা করে তাদের স্ত্রী ও শিশুদের ধরে নিয়ে এল।

    এ খবর তাদের রাজধানীতে পৌঁছতেই বহু মিশরীয় পদাতিক ও অশ্বারোহী সৈন্য এসে আমাদের রণতরীগুলোকে চারদিক থেকে ঘিরে ফেলল। আমার বহু লোক হতাহত ও বন্দী হলো। হঠাৎ আমার কি মনে হলো আমি আমার শিরস্ত্রাণ, বর্শা ও অস্ত্র ফেলে দিয়ে মিশরের রাজা রথের সামনে গিয়ে আত্মসমর্পণ করে কাঁদতে লাগলাম। আমাকে দেখে রাজার দয়া হতে তিনি আমাকে নিয়ে গিয়ে প্রাসাদে আশ্রয় দিলেন। অতিথিদের দেবতা ও নিষ্ঠুরতার বিরোধী দেবরাজ জিয়াসের নামে আমাকে রক্ষা করলেন। আমি সাত বৎসর মিশরে রয়ে গেলাম। মিশরবাসীরা আমাকে ভালবাসত। তারা আমাকে অনেক কিছু দানও করেছিল। কিন্তু অষ্টম বৎসর জনৈক ফনিশীয় দুবৃত্তের ছলনাময় কথায় মুগ্ধ হয়ে তার সঙ্গে দেশে গিয়ে এক বৎসর থাকি। তারপর সে আমাকে নিয়ে একটি জাহাজে করে লিবিয়ার পথে রওনা হয়। সে আমাকে বলে বাণিজ্য করতে যাচ্ছে, কিন্তু আসলে সে আমাকে বিক্রি করতে যাচ্ছিল টাকার বিনিময়ে। আমি তা বুঝতে পারলেও কোন উপায় না থাকায় আমি তার সঙ্গে না গিয়ে পারলাম না।

    প্রথম দিকে অনুকূল বাতাস পেয়ে জাহাজ এগিয়ে চলল। কিন্তু হঠাৎ আকাশে মেঘ আর সমুদ্রে ঝড় উঠল। জিয়াস সহসা এক বস্ত্র নিক্ষেপ করে আমাদের জাহাজটিকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন। আমার সঙ্গীরা সব মারা গেল আর আমি একটি কাঠকে অবলম্বন করে নয়দিন সমুদ্রে ভেসে বেড়িয়ে অবশেষে গ্রেসপ্রোশিয়ার উপকূলে এসে উঠলাম সেখানে রাজা ফীডন আমায় আতিথ্য দান করেন তাঁর রাজবাড়িতে এবং আমায় উত্তম পোশাক পরিচ্ছদও দান করেন। আমি সেই রাজা ফীডনের কাছে ওডিসিয়াসের কথা শুনি। তিনি আমাকে বলেন রাজা ওডিসিয়াস তাঁর স্বদেশে প্রত্যাবর্তনের পথে তাঁর প্রাসাদে আতিথ্য গ্রহণ করে এবং তিনি ওডিসিয়াসের কাছে তাম্র, স্বর্ণ প্রভৃতি মূল্যবান ধাতু এসব প্রচুর পরিমাণে দেখেন যা তাঁর দশপুরুষের লোকেরাও শেষ করতে পারবে না। তিনি বলেন ওসিসিয়াস তাঁর কাছ থেকেই একটি জাহাজে করে দোদনা গেছেন। সেখানে সেই পবিত্র ওক গাছের মাধ্যমে জিয়াসের কাছ থেকে জানবেন তিনি সরাসরি ইথাকায় যাবেন অথবা ছদ্মবেশে যাবেন। রাজা ফীড়নই আমাকে একটি জাহাজে করে দুলিসিয়াম দ্বীপে পাঠিয়ে দেন রাজা একাস্তের কাছে। কিন্তু সে জাহাজের নাবিকরা আমার পোশাক পরিচ্ছদ সব কেড়ে নিয়ে জাহাজে বেঁধে রাখে। গতকাল সন্ধ্যার সময় তারা ইথাকার উপকূলে জাহাজ থামিয়ে যখন বেলাভূমিতে নেমে নৈশভোজন করছিল, তখন আমি কোনরকমে আমার বাঁধন খুলে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে কোন পার্বত্য অরণ্যের গভীরে গিয়ে লুকিয়ে থাকি। তারা আমাকে খোঁজাখুজি করে না পেয়ে পালিয়ে যেতে আমি তোমার কাছে চলে আসি। আশা করি তোমার এখানে আমার জীবন নিরাপদ।

    শূকরপালক বলল, হে আমার হতভাগ্য বন্ধু, তোমার দীর্ঘ দুঃখভোগের কাহিনী আমার মর্মকে স্পর্শ করেছে। কিন্তু আমার এই কাহিনীর মধ্যে যেখানে ওডিসিয়াসের কথা বললে সেখানে তা নিতান্তই অবিশ্বাস্য। তোমার মত একজন তোক কেন এমন করে মিথ্যার জাল বুনতে গেলে, তুমি কি ভাব আমি কিছু জানি না? তিনি যদি ট্রয়যুদ্ধে মৃত্যুবরণ করতেন তাহলে সমগ্র গ্রীকজাতি তার জন্য এক বিরাট স্মৃতিস্তম্ভ নির্মাণ করত এবং তাঁর মত পিতার জন্য তাঁর পুত্রও এক বিরাট গৌরব বোধ করত। কিন্তু মনে হয় কোন ঝড়ের শয়তান তাকে গ্রাস করেছে।

    আমার কথা যদি বল, আমি এখানে শূকরপালক হিসেবে একেবারে নির্জন তপোবন জীবনযাপন করি। আমি রাণী পেনিলোপ আমায় ডেকে না পাঠালে কখনো শহরে যাই না। যখনই কোন বিদেশী অতিথি প্রাসাদে আসেন তখনি তাঁরা তাঁকে নানারকম প্রশ্ন করেন। আমি কিন্তু এসব পছন্দ করি না। এই যেমন সেদিন একজন ইটোলিয়ার লোক এসে বলল, সে ক্রীটে আইডোমেনেউসের সঙ্গে ওডিসিয়াসকে দেখেছে এবং আগামী গ্রীষ্ম অথবা শরৎ পড়তে বিবিধ প্রচুর ধনরত্ন নিয়ে ফিরে আসবেন। কিন্তু তাদের মত তুমিও কিন্তু কথা বলে আমার মন জয় করতে পারবে না। তবে আতিথেয়তার নিয়ম অনুযায়ী যেটুকু শ্রদ্ধা করার আমি অবশ্যই তা তোমাকে করব।

    ওডিসিয়াস বললেন, তুমি বড় সন্ধিগ্ধমনা। কোন কিছুই বিশ্বাস করতে চাও না। ঠিক আছে, দেবতাদের সাক্ষী রেখে আমি এক চুক্তিতে আবদ্ধ হই। যদি আমার কথামত তোমার মনিব আসেন তাহলে আমাকে ভাল পোশক উপহার দিয়ে আমাকে দুলিসিয়ামে পঠিয়ে দেবে। কারণ সেখানেই আবার যাবার কথা ছিল। আর তোমার মনিব যদি না আসেন তাহলে আমাকে এক খাড়াই পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেবে। এই ঘটনা থেকে তাহলে ভিক্ষুকরা এমন শিক্ষা পাবে যে তারা আর কখনো মিথ্যা কথা বলতে সাহস পাবে না।

    শূকরপালক বলল, তোমাকে বাড়িতে আশ্রয় দেবার পর যদি তোমার জীবননাশ করি তাহলে কী সুনামই না আমার হবে। যাই হোক, এখন নৈশভোেজনের সময় হলো। আমার লোকেরা হয়ত এসে পড়বে তাহলে একসঙ্গে আমরা তৃপ্তির সঙ্গে খাব।

    শূকরপালক তার লোকজনদের শূকরের পাল নিয়ে ঘরে ঢুকতে দেখে বলল, সবচেয়ে ভাল একটা শূকর নিয়ে এস। আমার বাড়িতে একজন বিদেশী অতিথি এসেছে। আজ আমরা আনন্দ উপভোগ করব। এতদিন শুধু আমরা খেটে এসেছি আর যতসব ভূত আমাদের নিয়ে ফুর্তি করে এসেছে।

    এই বলে সাদা দাঁতওয়ালা পাঁচ বৎসরের একটি মোটা শূকর কেটে আনুষ্ঠানিকভাবে দেবতার পূজা করল ইউমেয়াস। প্রথমে তার গা থেকে একগোছা চুল কেটে আগুনে তা ফেলে সমস্ত দেবতার কাছে ওডিসিয়াসের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করল। তারপর মাংস কেটে যথারীতি পুড়িয়ে প্রথমে দেবতাদের উৎসর্গ করল ও মদের অঞ্জলি দেবার পর ওডিসিয়াসকে দিল। মেসনিয়াস নামে ইউমেয়াসের একজন ভত্য তাদের রুটি দিল। আপাতত তার মনিব না থাকায় কারো কাছ থেকে কোন সাহায্য পায় না ইউমেয়াস। তবু সে নিজের খরচে একজন ভৃত্য রেখে তার মনিবের সব শূকর পালন করে চলেছে। এইভাবে ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে তৃপ্ত হয়ে শয়নের কথা চিন্তা করতে লাগল ইউমেয়াস।

    সেদিন সন্ধ্যার দিকে আবহাওয়াটা খারাপ হয়ে উঠল। ঘন বাদল মেঘে আকাশের চাঁদ আচ্ছন্ন হয়ে গেল। বৃষ্টি নামল এবং সারারাত ধরে সে বৃষ্টি চলতে লাগল। মদের ঘোরে গল্প বলতে লাগলেন ওডিসিয়াস। তিনি বললেন, মদের নেশায় লোকে কত নাচগান করে। কিন্তু আমি গল্প বলব। তিনি শুরু করলেন, আমার মনে হচ্ছে। ট্রয়যুদ্ধকালে যেমন ছিলাম তেমনি আবার এক বলিষ্ঠ যুবকে পরিণত হই। একবার ওডিসিয়াস, মেনেলাস আর আমি রাত্রিকালে ট্রয়নগরী আক্রমণ করি। আমাদের ঢালগুলোর উপর বরফ জমতে থাকে। সকলেই শিবিরে তাদের পোশাক পরেই ঘুমোতে থাকে। কিন্তু একা আমি পোশাক খুলে শুই। পরে রাত্রি তৃতীয় প্রহরে আকাশে তারারা মধ্য আকাশ হতে ঢলে পড়লে আমি ওডিসিয়াসকে উঠিয়ে বলি আমি শীতে খুন হয়ে যাচ্ছি। তখন তিনি থোয়াসকে উঠিয়ে রাজা অ্যাগামেমনসের কাছে দৌত্যকার্যে পাঠালে আমি তার পোশাক পরে প্রাণ বাঁচাই।

    ইউমেয়াস তখন ওডিসিয়াসকে বলল, তুমি যে গল্প বললে তার জন্য ধন্যবাদ। কিন্তু আজকের এই রাত্রিতে কোন গরম পোশাক বা আচ্ছাদনের জন্য ভাবতে হবে না। তবে আগামীকাল অবশ্য তোমাকে তোমার নিজস্ব পোশাক পরেই যেতে হবে। কারণ আমাদের এখানে কারো বাড়তি পোশাক নেই। তবে ওডিসিয়াসের পুত্র যদি এসে পড়ে তাহলে তিনি তোমাকে একটি পোশাক দান করতে পারেন। এবং যেখানে তুমি যেতে চাও সেখানে তোমাকে পাঠিয়ে দিতে পারবেন। ওডিসিয়াস বিছানায় শুয়ে পড়তে ইউমেয়াস তার উপর কম্বল চাপা দিয়ে দিল ভাল করে। ইউমেয়াস কিন্তু শুল না। সেই দুর্যোগঘন শীতের রাত্রিতে গায়ে কম্বল জড়িয়ে একটি তীক্ষ্ণ তরবারি কাঁধে ঝুলিয়ে আর হাতে একটি বর্শা নিয়ে কুটিরের বাইরের একটি বড় পাথরের তলায় যেখানে শূকরগুলো বিশ্রাম করছে সেখানে গিয়ে প্রহরা দিতে লাগল। কিভাবে তাঁর অনুপস্থিতিতে তারই এক কর্মচারী তাঁর সম্পত্তি রক্ষা করছে তা দেখে মনে মনে আনন্দিত হলেন ওডিসিয়াস।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোভিয়েত সায়েন্স ফিকশন
    Next Article ইলিয়াড – হোমার

    Related Articles

    পার্থ সারথী দাস

    ইলিয়াড – হোমার

    October 13, 2025
    পার্থ সারথী দাস

    ওডিসি – হোমার

    October 13, 2025
    পার্থ সারথী দাস

    ইলিয়াড – হোমার

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }