Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ওডিসি – হোমার

    পার্থ সারথী দাস এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. নেস্টর সকাশে টেলিমেকাস

    তৃতীয় পর্ব
    নেস্টর সকাশে টেলিমেকাস

    ক্রমে প্রভাতকাল হলো সমুপস্থিত। পূর্ব দিগন্তের জলরাশি ভেদ করে সূর্য উঠল আকাশে। দ্যুলোক ও ভূলোক পরিপ্লাবিত হয়ে উঠল তার আয়ত উজ্জ্বল রশিমালায়। অবশেষে রাজা নেলেউসের রাজধানী পাইলস নগরীতে উপস্থিত হলো সমুদ্রযাত্রীরা।

    তারা প্রথমে দেখল, সমুদ্রের বেলাভূমিতে পাইলসবাসীরা কৃষ্ণবর্ণের বলদ উৎসর্গ করছে ভূকম্পন দেবতা পসেডনের উদ্দেশ্যে। পাঁচশো জন লোক নয়টি দলে বিভক্ত হয়ে নয়টি করে বলদ উৎসর্গ করছিল। বালির পশুগুলোর উরুদেশ বিচ্ছিন্ন করে দেবতাদের উদ্দেশ্যে অগ্নিদগ্ধ করছিল তারা যখন, তখনই টেলিমেকাসের জাহাজটি উপনীত হলো সেই উপকূলে। নাবিকরা জাহাজ থামিয়ে নোঙর করল। তারা নেমে গেলে সব শেষে নামল টেলিমেকাস। মেন্টরের ছদ্মবেশে দেবী এথেনও নামলেন তাদের সঙ্গে।

    দেবী এথেন তখন টেলিমেকাসকে সম্বোধন করে বললেন, তোমার প্রকৃত উদ্দেশ্যের কথা ভুলে যেয়ো না টেলিমেকাস। এই বেলাভূমিতে বর্তমানে তোমার কোন প্রয়োজন নেই। তোমার পিতা কেমন করে তাঁর শেষ পরিণতি লাভ করেছেন এবং কোথায় তাঁর দেহাস্থি আছে সেকথা যদি জানতে না পার তাহলে বৃথাই তোমার সমুদ্রযাত্রা। তুমি এখন সোজা অশ্ব প্রশিক্ষণ বিশারদ নেস্টরের কাছে চলে যাও। তাঁর কাছ থেকে সব গোপন কথা বার করে নিতে হবে। কিন্তু তোমাকে নিজে যেতে হবে। তুমি নিজে না গেলে তাঁর মত বিজ্ঞ ব্যক্তি কোন কথাই বলবেন না কাউকে।

    টেলিমেকাস কিন্তু কুণ্ঠাবোধ করছিল। সে বলল, মেন্টর, কেমন করে আমি এতবড় একজন লোকের কাছে যাব? কিভাবে তাঁকে অভিবাদন জানাব? আমি বয়সে তরুণ যুবা, ভালভাবে কথা বলতে জানি না। তাঁর মত বয়োপ্রবীণ লোকের সঙ্গে কথাকাটাকাটি করতেও পারব না।

    এথেন উত্তর করলেন, শোন টেলিমেকাস, যেখানে তোমার নিজস্ব বুদ্ধি কাজ করবে না, সেখানে স্বর্গলোকের দেবতারা তোমার বুদ্ধি যোগাবেন। ভুলে যেয়ো না, তারা তোমার জন্মের পর থেকেই লক্ষ্য রাখছেন তোমার উপর। তাঁদের এ কাজ কখনই বৃথা যাবে না।

    এই বলে মেন্টরের ছদ্মবেশে টেলিমেকাসাকে দ্রুতগতিতে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন দেবী প্যালাস এথেন। অবশেষে তারা পাইলসের রাজপ্রাসারে সন্নিকটস্থ হলেন। সেখানে এক বিরাট ভোজসভার আয়োজন করছিল পাইলসবাসীরা। পুত্রগণ ও অনুচরবর্গের দ্বারা পরিবৃত হয়ে তাদের মধ্যে বসে ছিলেন মেন্টর। বিদেশীদের দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সসম্মানে সরে দাঁড়াল পাইলসবাসীরা। নেস্টরের জ্যেষ্ঠ পুত্র পীজেসট্রেটাস এগিয়ে এসে তাদের হাত ধরে অভ্যর্থনা জানালেন তাদের। তারপর কিছু মাংস ও একপাত্র মদ দিয়ে মেন্টরবেশিনী এথেনকে বললেন, আজ আমরা এখানে যে যজ্ঞ ও ভোজসভার অনুষ্ঠান করছি তা সর্প দেবতা পডেসনের সম্মানার্থে। আমাদের দেশীয় প্রথা অনুসারে মদ্য অর্ঘ্য দান করে প্রার্থনা করো দেবতার কাছে। তারপর এই পানপাত্রটি তোমার সঙ্গীকে দান করো। উনি আমার মত বয়সে নবীন বলে এ পাত্র আমি তোমারই হাতে দিলাম।

    এ কথায় সন্তুষ্ট হলো দেবী এথেন। তরুণ নেস্টরপুত্র তাঁর হাতে প্রথমে অর্ঘ্যপাত্র দান করে উচিত কাজই করেছে। তিনি তখন পসেডনের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে ভূবেষ্টনকারী দেবতা পসেডন, আমাদের আবেদনে সাড়া দাও। আমাদের প্রতি বিরূপ হয়ো না। আমাদের মনোবাসনা পূর্ণ করো। প্রথমত, নেস্টর এবং তাঁর পুত্রদের মঙ্গলসাধন করো। তারপর পাইলসবাসীদের মঙ্গল করো, এই উৎসর্গের ফলে তাদের জীবন ও যাত্রাপথ যেন নিরাপদ হয়। তারপর যে মহান ব্রত নিয়ে আমি ও টেলিমেকাস এসেছি একটি কালো জাহাজে করে সে ব্ৰত যেন সার্থক হয় এবং আমরা যেন নিরাপদে গৃহে ফিরে যেতে পারি।

    এইভাবে প্রার্থনা করল দেবী এথেন। তারপর দুটি হাতলসংযুক্ত পান পাত্রটি টেলিমেকাসের হাতে অর্পণ করলেন। টেলিমেকাসও এইভাবে প্রার্থনা করল। তখন তারা সকলে মিলে ভোজন করতে লাগলেন। তারা সকলে প্রচুর ভোজন ও পানে তৃপ্ত হলে বৃদ্ধ নাইট নেস্টর বললেন, এখন যেহেতু আমাদের অতিথিরা পানাহারে তৃপ্ত হয়েছেন এবার তাঁদের পরিচয় সম্পর্কে কিছু প্রশ্ন করা অভদ্রজনোচিত কাজ হবে না।

    অতিথিদের লক্ষ্য করে নেস্টর বললেন, আপনারা কারা এবং কোন দেশ থেকেই বা এসেছেন? আপনারা কি কোন বাণিজ্যগত ব্যাপারে এই বিক্ষুব্ধ সমুদ্র পাড়ি দিয়েছেন অথবা আপনারা কোন ভ্রাম্যমাণ দুস্যদল যারা নিজেদের জীবন বিপন্ন করে পরের ক্ষতি করে বেড়ায়?

    দেবী এথেন এক সুযোগ খুঁজছিলেন যাতে টেলিমেকাস তার পিতার দীর্ঘ অনুপস্থিতি সম্পর্কে নেস্টরকে প্রশ্ন করতে পারে। এথেনের দ্বারা অনুপ্রাণিত হয়ে সাহস সঞ্চয় করে উত্তর করল টেলিমেকাস, হে নেলেউসপুত্র নেস্টর, আপনি সমগ্র গ্রীকজাতির সম্মানের পাত্র। আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি। তারপর আমাদের পরিচয় দান করছি। আমরা আসছি লিডন পর্বতের সানুদেশে অবস্থিত ইথাকা রাজ্য থেকে। আমি এসেছি ব্যক্তিগত ব্যাপারে। সেকথা আমি বললেই আপনি বুঝতে পারবেন। যে বীর ওডিসিয়াস ট্রয়যুদ্ধে আপনাদের পক্ষে যুদ্ধ করেন আমি তাঁরই পুত্র এবং তাঁরই সন্ধানে বহু দেশ পরিভ্রমণ করছি আমি। তার সংবাদ সংগ্রহের আশায় এসেছি আমরা। ট্রয়যুদ্ধে যোগদানকারী অন্যান্য সব বীরদের কথা আমরা জানি। কিন্তু দেবরাজ জিয়াস একমাত্র ওডিসিয়াসের মৃত্যুর ব্যাপারটিকে এমন এক অপার রহস্যের দ্বারা আবৃত করে রেখেছেন যাতে কেউ সঠিকভাবে বলতে পারছে না তিনি কোথায় কিভাবে প্রাণত্যাগ করেছেন। শত্রুভাবাপন্ন কোন উপজাতি দ্বারা তিনি কি নিহত হয়েছেন অথবা প্রত্যাবর্তনকালে কোন দূর সমুদ্রে সলিল সমাধি লাভ করেছেন? আমি আপনার নিকট এসে এই আশা ব্যক্ত করছি যে, আপনি আমার পিতার শোচনীয় পরিণতি সম্পর্কে প্রকৃত সত্য উদঘাটন করবেন। কারণ হয় আপনি স্বচক্ষে এই পরিণতি প্রত্যক্ষ করেছেন অথবা কোন ভ্রমণকারীর নিকট সে সম্পর্কে কোন সংবাদ স্বকর্ণে শ্রবণ করেছেন। তাঁর মত এত দুঃখ কোন মানুষ পৃথিবীতে ভোগ করে নি কোনদিন। আপনি দয়া বা আমার প্রতি সহানুভূতির বশবর্তী হয়ে সত্য ঘটনা বিবৃত করতে কোনরূপ কুণ্ঠা বোধ করবেন না। আপনি যা দেখেছেন তা যথাযথভাবে ব্যক্ত করবেন। আমরা সদাশয় পিতা ওডিসিয়াস ট্রয়যুদ্ধে যদি কোন উপকার আপনাদের করে থাকেন অথবা কোন ভাল কথা বলে থাকেন তাহলে সেকথা স্মরণ করে আমার অনুরোধ রক্ষা করুন। আপনি যা জানেন তা বিবৃত করুন।

    জিরেনের নাইট নেস্টর উত্তর করলেন, হায় আমার বন্ধু, ট্রয়ের নামে কত কথাই না মনে পড়িয়ে দেয়। আমরা গ্রীকরা কত দুঃখই না ভোগ করি। সেই বিপদসঙ্কুল সমুদ্রযাত্রা, কত আক্রমণের পর আক্রমণ, প্রিয়ামনগরীর দুর্গপ্রাকারের বাইরে যুদ্ধের পর যুদ্ধ। সে যুদ্ধে আমাদের প্রায় সব শ্রেষ্ঠ বীরদেরই পতন ঘটে একের পর এক। অ্যাজাক্স, অ্যাকেলিস, প্যাট্রোক্লাস, আমার বীর পুত্র অ্যান্টিলোকাস যে ছিল একই সঙ্গে দ্রুতগতি ও বীর যোদ্ধা–তারা আজ কেউ নেই। ট্রয়যুদ্ধে গ্রীকরা যে বীরত্ব প্রদর্শন করে তার পূর্ণ বিবরণ দান করা সম্ভব নয় কারো পক্ষে। দীর্ঘ বিশ বছরেও সে বিবরণ শেষ হবে না, শুনতে গেলে তুমি তোমার ধৈর্য হারাবে।

    দীর্ঘ নয় বছর ধরে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ট্রয়বাসীদের দুর্গ হতে নামিয়ে আনার চেষ্টা করি। এমন কি যতবার আমরা চূড়ান্ত জয়ের গৌরব লাভ করতে গিয়েছি, ততবারই তার থেকে আমাদের বঞ্চিত করেছেন জিয়াস। কিন্তু ওডিসিয়াসের মত স্থিতধী প্রাজ্ঞ ও বুদ্ধিসম্পন্ন বীরের কোন তুলনা নেই। বলছি তোমার পিতার কথা, তুমি যদি অবশ্য সত্যসত্যই তাঁর সন্তান হও। আমি কিন্তু তোমার পানে তাকিয়ে বিস্ময়ান্বিত না হয়ে পারছি না। তোমার কথাগুলো তাঁরই মতো। পিতা ও পুত্রের কথার মধ্যে যে এতদূর সাদৃশ্য থাকে তা আমার জানা ছিল না। এই কয়েক বছর কোন সাধারণ সভায় বা রাজন্যবর্গের মন্ত্রণাসভায় একটি দিনের জন্যও কোন বিষয়ে মতভেদ হয় নি আমার ওডিসিয়াসের সঙ্গে। সফলভাবে গ্রীকনেতাদের পরিচালনার ব্যাপারে যেকোন নীতিগত বিষয়ে আমরা একমত হয়ে কাজ করতাম। আমাদের সুমতি ও বিচারবুদ্ধি ছিল দুজনেরই সমান।

    কিন্তু সকল গ্রীক সেনানীই সততা ও সুমতিতে সমান ছিল না আর তার ফল প্রিয়ামনগরী ধ্বংস করার পর আমরা জলপথে যখন জাহাজ ভাসিয়ে দেশে প্রত্যাবর্তন করছিলাম তখন আমাদের উপর এক বিরাট বিপর্যয় এনে দিলেন জিয়াস। দেবতাদের কোপে পতিত হয়ে আমাদের রণতরীগুলো ছত্রভঙ্গ হয়ে গেল। সর্বশক্তিমান জিয়ানকন্যার রোষের ফলে আমাদের মধ্যে অনেককেই অনেক শোকদুঃখ নতুন করে সহ্য করতে হলো। দুই আত্রেউসপুত্রের মধ্যে বিবাদের মধ্যে দিয়ে প্রথম শুরু হলো এই বিপর্যয়। আবেগে উত্তেজিত হয়ে হয়ে একদিন সূর্যাস্তকালে সমস্ত গ্রীকসৈন্যকে একস্থানে সমবেত হওয়ার জন্য আদেশ দিলেন তাঁরা। তখন তাঁরা অতিরিক্ত মদ্যপানে মত্ত অবস্থায় ছিল। তারা সমবেত হলে তাদের সামনে আপন বক্তব্য ব্যক্ত করলেন আত্রেউসপুত্রদ্বয়। মেনেলাস সেনাবাহিনীকে বললেন তাদের প্রথম কাজ হবে দূর সমুদ্র অতিক্রম করে তাদের স্বদেশে প্রত্যাবর্তন করা। একথা কিন্তু মনঃপূত হলো না রাজা অ্যাগামেমননের। তিনি চাইছিলেন গ্রীকসৈন্যরা সেখানে অবস্থান করে রুষ্ট দেবী এথেনকে পূজা ও অর্ঘ্যদানের দ্বারা তুষ্ট করবে। কিন্তু আপন নির্বুদ্ধিবশত অ্যাগামেমনন বুঝতে পারেন নি সে চেষ্টা নিরর্থক। বুঝতে পারেন নি, দেবতারা কখনো আপন আপন উদ্দেশ্য হতে কোন অবস্থাতেই বিচ্যুত হন না। দুই ভাই সেখানে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে লাগলেন। তখন সৈন্যরা দুই দলে বিভক্ত হয়ে গোলমাল করতে করতে সভা ভঙ্গ করে চলে গেল। সারা রাত্রি ধরে বিশ্রাম করতে পারলাম না আমরা। সৈন্যরা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগল সর্বক্ষণ। এইভাবে জিয়াস এক মারাত্মক আঘাত হানতে চেয়েছিলেন আমাদের উপর। পরদিন সকালে দেখা গেল সমগ্র গ্রীকসেনাদলের অর্ধাংশ শান্ত সমুদ্রে জাহাজ ভাসিয়ে রওনা হয়েছে স্বদেশের পথে। তারা আমাদের অনেক জিনিস আর মেখলাশোভিত নিতম্ববর্তিনী বহু বন্দিনীকে নিয়ে গেছে তাদের জাহাজে। সেনাদলের আর এক অংশ রাজা অ্যাগামেমননের সঙ্গে সেখানেই অবস্থান করতে থাকে।

    আমিও ছিলাম সেই প্রত্যাবর্তনরত গ্রীকদের মাঝে। আমাদের জাহাজ ভালভাবেই এগিয়ে যেতে লাগল। সমুদ্রে কোন ঢেউ ছিল না। কোথাও কোন অশান্ত জলস্ফীতি ছিল না। আমরা তেনেদসে পৌঁছে দেবতাদের জন্য পূজা ও অর্ঘ্য দান করলাম। কিন্তু দেবরাজ অত সহজে আমাদের বাড়ি ফিরতে দিলেন না। তাঁর নিষ্ঠুর উদ্দেশ্য সাধনের জন্য তিনি আমাদের সেনাবাহিনীর একটি অংশ বিজ্ঞ ও বিচক্ষণ রাজা ওডিসিয়াসের নেতৃত্বে জাহাজের গতি ফিরিয়ে দিল উল্টো মুখে। নতুন করে অ্যাগামেমননের প্রতি তাঁর বশ্যতা জ্ঞানের উদ্দেশ্যেই এই পথ অবলম্বন করলেন ওডিসিয়াস। আমি কিন্তু দেবতাদের উদ্দেশ্যের কথা বুঝতে পেরে আমার দলবল নিয়ে প্রত্যাবর্তনের পথই অনুসরণ করতে লাগলাম। বীর যোদ্ধা ডায়োমেডিসও তার দলভুক্ত সৈন্যদের নিয়ে আমার পথ অনুসরণ করতে লাগলেন। পরে লোহিতাভ কেশবিশিষ্ট মেনেলাসও আমাদের পশ্চাদ অনুসরণ করলেন। তিনি লেসবসে এসে আমাদের সঙ্গ নিলেন। কোনদিকে যাব এই ভেবে আমরা ইতস্তত করছিলাম এই লেসবসে এসে। আমরা সমুদ্রের মাঝ বরাবর যাব না কিওস দ্বীপের পাশ দিয়ে যাব তা ভেবে পাচ্ছিলাম না। এ বিষয়ে এক সঙ্কেতচিহ্ন দানের জন্য আমরা প্রার্থনা জানাচ্ছিলাম দেবতাদের নিকট। অবশেষে দেবতারাই আমাদের এক পরিষ্কার নির্দেশ দান করে বুঝিয়ে দিলেন আমাদের সমুদ্রের মাঝখান দিয়ে সোজা গিয়ে ইউবীয়াতে ওঠা উচিত। তাহলে আমরা অন্তত বিপদসীমা অতিক্রম করতে পারব। এক সুন্দর অনুকূল বাতাস বইতে লাগল আমাদের পথে। দ্রুত এগিয়ে যেতে লাগল আমাদের জাহাজ। অবশেষে রাত্রিতে আমরা পৌঁছলাম জিরাস্তাস নামক এক দ্বীপে। বহু জলরাশি অতিক্রম করে সেখানে উপনীত হয়ে আমরা পসেডনের বেদীতে অনেককিছু উৎসর্গ করলাম।

    চতুর্থ দিনে ডায়োমেডিস উপনীত হলেন তাঁর দেশ আর্গসে। আমি তখনো এগিয়ে যেতে লাগলাম পাইলস অভিমুখে। পথে দেবতাদের কৃপায় আমাদের অনুকূল বাতাসের অভাব হয় নি কখনো। ফলে আমাদের পিছনে যারা রয়ে গিয়েছিল তাদের কোন খবর আমি পাই নি। কারা শেষ পর্যন্ত বাড়ি ফিরেছিল নিরাপদে আর কারাইবা মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল তা আমি জানতে পারি নি। তবে বাড়ি ফিরে এখানে বসে যেসব সংবাদ পরে পেয়েছি তাতে জেনেছি অ্যাকিলিসের মহান পুত্রের নেতৃত্বে মার্মিডনরা নিরাপদ ফিরে এসেছে তাদের দেশে। পীরার পুত্র ফিরোকটেটও নিরাপদে বাড়ি ফিরেছে। আইডোমেনেউস তার সমস্ত লোকজন নিয়ে ফিরে এসেছেন ক্রীটে। আর রাজা অ্যাগামেমননের দেশ তোমাদের দেশ থেকে অনেক দূরে হলেও হয়তো শুনে থাকবে তিনি বাড়ি ফেরার পর কিভাবে নিহত হয়েছিলেন এজিসথাসের দ্বারা আর কিভাবে ওরেস্টেস এজিসথাসকে হত্যা করে তার পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করে। তুমিও বেশ সবল ও সুগঠিতভাবে গড়ে উঠেছ। তোমাকে দেখে মনে হয় তুমিও বীর ওরেস্টেসের মতই সাহসী।

    তরুণ অথচ বিজ্ঞ টেলিমেকাস উত্তর করল, হে রাজন নেস্টর, গ্রীকগণ আপনাকে অন্তরের সঙ্গে সম্মান করে। সত্যসত্যই উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করেছে ওরেস্টেস। তাদের যশ যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকবে সারা গ্রীস দেশ জুড়ে। হায়, দেবতারা যদি আমায় ওরেস্টেসের মত শক্তি দান করতেন তাহলে আমি আমার মাতার সেই দুর্বিনীত উদ্ধত পাণিপ্রার্থীদের সমুচিত শিক্ষা দিতে পারতাম। তাদের যত সব শয়তানি ও চক্রান্ত ব্যর্থ করে দিতে পারতাম। কিন্তু ভাগ্যে আমার এই ধরনের কোন সুখ নেই, আমার পিতার ভাগ্যেও কোন সুখ নেই। এসব বিড়ম্বনা আমাকে সহ্য করতেই হবে।

    নেস্টর তখন উত্তর করলেন, শোন বন্ধু, তুমি যখন কথাটা তুললে তখন আমার সব মনে পড়ে গেল। আমি শুনেছি একদল যুবক তোমার মাতাকে বিবাহ করতে চাইছে এবং বাঞ্ছিত অতিথিরূপে নানারূপ বিশৃংখলার সৃষ্টি করছে তোমাদের বাড়িতে। বল আমাকে, একথা কি মিথ্যা না ইথাকার সব লোকই বিরূপ হয়ে গেছে তোমার প্রতি। কে জানে ওডিসিয়াস একদিন সত্যি সত্যিই একাকী অথবা সদলবলে বাড়ি ফিরে এসে ঐসব পাণিপ্রার্থীদের ধ্বংস করবেন কি না? আমি ভাবছি দেবী এথেন তোমার পিতাকে যে অনুগ্রহ দান করেছেন যদি তিনি তোমার প্রতিও তেমনি কৃপাপরবশ হতেন। যে কৃপা ও স্নেহের চোখে দেবী এথেন তোমার পিতাকে দেখতেন, সেচোখে অন্য কোন দেবী কখনো কোন মানুষকে দেখেছেন বলে আমার জানা নেই। তোমার প্রতিও যদি অনুরূপ কৃপা প্রদর্শন করতেন তাহলে এতদিন নিশ্চয় কোন বীর ঐ সব পাণিপ্রার্থীদের মাথা থেকে বিবাহের পরিকল্পনা চিরতরে বার করে দিত।

    টেলিমেকাস বলল, মহাশয়, আপনি যা বললেন তা সত্যে পরিণত হবে বলে কোন আশাই আমি করতে পারি না। আপনি কল্পনার ভবিষ্যৎ সম্বন্ধে যে চিত্র অঙ্কন করলেন সে সুখের প্রত্যাশা করার মত সাহস আমার নেই। দেবতাদের এ বিষয়ে ইচ্ছা থাকলেও আমি তা আশা করতে পারি না।

    মেন্টরের বেশে দেবী এথেন বললেন, একথা কেন বললে টেলিমেকাস? একজন যত দীর্ঘদিন বিদেশে থাকুক না কেন, কোন দেবতা ইচ্ছা করলে তাকে যেকোন সময়ে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে পারেন। আমাকে যদি বাড়ি ফেরার পর অসহনীয় দুঃখকষ্ট সহ্য করতে হয় তাহলে তা করেও আমি সেই দিনটি দেখার জন্য বেঁচে থাকব। অবশ্য একদিন না একদিন সকলকে মরতে হবে।

    টেলিমেকাস উত্তর করল, নেস্টর, এইসব দুঃখজনক কথা আর আলোচনা করবেন না। আমি আমার পিতার প্রত্যাবর্তনের আর কোন আশা করতে পারি না। অমর দেবতাদের মধ্যস্থতায় অবশ্যই তাঁর মৃত্যু ঘটেছে। আমি কিন্তু নেস্টরকে আর একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। মানব চরিত্র সম্বন্ধে তাঁর জ্ঞান নাকি অতুলনীয়। আমি শুনেছি উনি নাকি তিনপুরুষ ধরে রাজত্ব করেছেন এবং ওঁর দিকে যখন তাকিয়ে থাকি তখন মনে হয় উনি অমরত্বের এক জীবন্ত প্রতীক।

    এবার নেস্টরের দিকে ঘুরে টেলিমেকাস বলল, আপনি দয়া করে একটা বিষয় বিস্তারিত করে বলবেন কি? আচ্ছা, কিভাবে অ্যাগামেমনন মৃত্যুবরণ করলেন? তখন কোথায় ছিলেন মেনেলাস? এজিসথাসের থেকে অনেক বড় বীর সেই অ্যাগামেমননকে হত্যা করার জন্য কিভাবে ফাঁদ পেতেছিল এজিসথাস? আর্গস থেকে তখন মেনেলাস অনেক দূরে ছিল বলেই কি সেই কাপুরুষটা তাকে আঘাত করার সাহস পেয়েছিল?

    নেস্টর উত্তর করলেন বস, আমি তোমাকে সানন্দে সমগ্র কাহিনী ব্যক্ত করব। সে কাহিনী শুনে তুমি সহজেই অনুমান করতে পারবে, ট্রয় থেকে ফিরে এসে অ্যাগামেমননের ভ্রাতা মেনেলাস যদি এজিসথাসকে তার বাড়িতে জীবিত অবস্থায় দেখতে পেতেন তাহলে কি ঘটত। তাহলে তার সমাধির উপর কোন স্মৃতিস্তম্ভ শোভা পেত না। তার মৃতদেহটা প্রাচীরের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হত আর শকুনি আর কুকুরে তা ভক্ষণ করত। সারা গ্রীক দেশের মধ্যে কোন নারী তার জন্য একবিন্দু অশ্রুও বর্ষণ করত না। এজিসথাসের অপরাধ সাধারণ অপরাধ নয়। আমরা যখন ট্রয় অবরোধ করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিলাম সে তখন আর্গসে অলসভাবে বসে থেকে তার ছলনাময় কথাবার্তার দ্বারা অ্যাগামেমননের স্ত্রীর মন জয় করে তাঁর রূপসৌন্দর্য উপভোগ করছিল। প্রথমে এজিসথাসের অন্যায় ও অসম্মানজনক পরিকল্পনায় কোন সায় দেন নি রাণী ক্লাইমেস্ত্রা। তাছাড়া যুদ্ধে যাবার সময় তখন অ্যাগামেমনন একজন চারণকবির উপর প্রাসাদের ভার দিয়ে রাণীর উপর লক্ষ্য রাখার নির্দেশ দিয়ে যান। তিনি তার কার্যসিদ্ধির দিন আগত হলে এজিসথাস কৌশলে সেই চারণকবিকে এক নির্জন দ্বীপে নিয়ে গিয়ে তাকে শিকারি পাখির খাদ্যরূপে একা ফেলে এল সেখানে। তারপর রাণী ক্লাইতেমেস্ত্রাকে নিয়ে গেল নিজের বাড়িতে। ক্রমে ক্রমে কাছে ধরা দিলেন রাণী, প্রতারক হয়ে উঠল প্রেমিক। এই হীন কাজের সাফল্যলাভের পর দেবতাদের অর্ঘ্যদানে তুষ্ট করতে লাগল আর মন্দিরগাত্রগুলোকে সোনার পাত দিয়ে মুড়ে দিল।

    মেনেলাস আর আমি তখন ট্রয় থেকে সমুদ্রপথে প্রত্যাবর্তন করছি। মেনেলাস আর আমি দুজনে ছিলাম পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।

    কিন্তু যখন আমরা সুনিয়াস অন্তরীপ উপনীত হলাম তখন ফীবাস অ্যাপোলো মেনেলাসের জাহাজের একজন নাবিকের উপর শর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। নাবিকটির হাতে তখন হাল ধরা ছিল। ওমেন্টরপুত্র ফ্রেন্টিস ছিল ঝঞ্ঝাহত সমুদ্রে জাহাজ চালানোর ব্যাপারে বিশ্বের শ্রেষ্ঠ নাবিক। গৃহে প্রত্যাবর্তনের জন্য মেনেলাস অতিমাত্রায় উৎসুক হলেও তিনি সুনিয়াস দ্বীপে নেমে যথাযযাগ্য মর্যাদার সঙ্গে সুদক্ষ নাবিক ফ্রেন্টিসকে সমাহিত না করে পুনরায় যাত্রা শুরু করতে পারলেন না। কিন্তু মেনেলাসের বড় বড় জাহাজগুলো ধূসর সমুদ্র অতিক্রম করে খাড়াই পাহাড়ঘেরা মেলিয়া দ্বীপের কাছে পৌঁছাতেই তাদের নতুন করে এক বিপদে ফেলার জন্য এক প্রবল ঝড়ের সৃষ্টি করলেন জিয়াস। অসংখ্য পর্বতপ্রমাণ ঢেউ উতুঙ্গ বিশালতায় খাড়া হয়ে উঠতে লাগল জাহাজগুলোর চারদিকে। মেনেলাস তখন তাঁর জাহাজগুলোকে দুইভাবে বিভক্ত করে ক্রীট ও সাইডেনিয়ার দিকে চালিত করতে আদেশ দিলেন। ঝড় ও সমুদ্রতরঙ্গের দ্বারা ক্রমাগত তাড়িত হতে হতে মেনেলাসের পাঁচটি জাহাজ মিশরের দিকে এগিয়ে যেতে লাগল। অন্য জাহাজের দলটি ফীস্তান দ্বীপের কাছে গিয়ে এক গুপ্ত পাহাড়ে ধাক্কা লেগে ভেঙ্গে চুরমার হয়ে যায়। এইভাবে যখন দূর বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন মেনেলাস, দুবৃত্ত এজিসথাস তখন অ্যাগামেমননকে হত্যা করে মাইসেনের অধিপতিরূপে রাজ্যশাসন করছিল। সাত বছর ধরে সে রাণীকে হাত করে রাজ্যসুখ উপভোগ করে যায়। অষ্টম বৎসর নিষ্ঠুর নিয়তি ওরেস্টেসের মূর্তিতে প্রাদুর্ভূত হয় ওর জীবনে। নেমে আসে চরম বিপর্যয়। ধীর ওরেস্টেস এথেন্সে ফিরেই তার পিতৃহন্তা ওজিসথাসকে যেদিন হত্যা করে সেইদিনই প্রচুর ধনরত্ন নিয়ে দেশে ফিরে আসেন মেনেলাস।

    আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি বন্ধু, বাড়ি থেকে দীর্ঘদিন দূরে থেকো না। তাহলে সেইসব দুবৃত্তরা তোমার সব সম্পদ নষ্ট করে দেবে আর ব্যর্থ করে দেবে তোমার এই অনুসন্ধান কার্য। অবশ্য মেনেলাসের সঙ্গে একবার দেখা করার জন্য অনুরোধ করছি তোমায়। সম্প্রতি এমন এক দূরবর্তী অঞ্চল হতে ফিরে এসেছেন তিনি যেখান থেকে ফেরার কোন আশা থাকে না। যদি ঝাবিক্ষুব্ধ এমন এক বিশাল সমুদ্র অতিক্রম করেছেন যার জলরাশির উপর দিয়ে একটি বছরের মধ্যে কোন পাখি উড়ে চলার সাহস পায় না। সুতরাং তুমি তোমার জাহাজ আর নাবিক নিয়ে মেনেলাসের কাছে চলে যাও, আর যদি সেখানে স্থলপথে যেতে চাও তাহলে আমি আমার রথ আর অশ্ব তোমায় দেব। আমার সন্তানরা তোমায় পথ দেখিয়ে নিয়ে যাবে সেই সুন্দর নগরী ল্যাসিডীমনে যেখানে লোহিত কেশবিশিষ্ট বীর মেনেলাস বাস করেন। যদি কোন সত্য তার মুখ থেকে জানতে চাও তাহলে তুমি স্বয়ং সাক্ষাৎ করবে তার সঙ্গে, তা না হলে তাঁর মত বুদ্ধিমান লোক কোনকিছুই প্রকাশ করবেন না।

    নেস্টরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য অস্তাচলে গেল। নেমে এল সন্ধ্যার অন্ধকার। দেবী এথেন তখন মেন্টরের বেশে বললেন, মহাশয়, এ কাহিনী ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন বলির পশুগুলোর জিহ্বা কেটে মদের পাত্রে পবিত্র জল মিশিয়ে দিন যাতে আমরা পসেডন ও অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে অর্ঘ্য দান করতে পারি। এখন পশ্চিম দিগন্তে সূর্য অস্ত গেছে, নিদ্রা যাবার কাল উপস্থিত। কিন্তু নিদ্রা যাবার আগেই আমাদের পূজা অর্চনার কাজ সমাপন করতে হবে। পূজা বা যজ্ঞের কাজে বিলম্ব করতে নেই।

    বৃথা গেল না এথেনের কথা। বয়োপ্রবীণ পুরোহিতরা শান্তিজল ছিটিয়ে দিলেন অতিথিদের গাত্রে। তারপর তাদের মদ পরিবেশন করল তরুণ ভৃত্যরা। এরপর যজ্ঞানলে বলির পশুদের জিহ্বা উৎসর্গ করা হলে মদ পান করল অতিথিরা। পরিশেষে টেলিমেকাস ও মেন্টরবেশিনী এথেন তাদের লোকজন নিয়ে জাহাজে শুতে যাবার জন্য প্রস্তুত হলো। কিন্তু নেস্টর তাতে বাধা দিয়ে বললেন, ভগবান করুন, তোমরা যেন আমার প্রাসাদ ছেড়ে জাহাজে শুতে যেও না। আমার প্রাসাদে কি অতিথিদের আরামে শয়ন করার মত বিছানা বা কম্বল কিছুই নেই? আমি কি এমনই নিঃস্ব দরিদ্র হয়ে গেছি? আমি যতদিন জীবিত থাকব এবং আমার পর আমার পুত্ররা যতদিন জীবিত থাকবে ততদিন আমার একান্ত সুহৃদ ওডিসিয়াসের পুত্র কখনো জাহাজের পাটাতনে শুতে যাবে না।

    মেন্টরের বেশে এথেন বললেন, ঠিকই বলেছেন পিতা। টেলিমেকাস অবশ্যই আপনার আমন্ত্রণ রক্ষা করবে। টেলিমেকাস আপনার সঙ্গে আপনার প্রাসাদে গমন করুক আর আমি আমাদের সেই কৃষ্ণবর্ণের জাহাজে গমন করি। সেখানে আমাদের যেসব লোকজন আছে তাদের করণীয় সম্বন্ধে কিছু নির্দেশ দিতে হবে। তারা যাতে অধৈর্য না হয় তার জন্য তাদের আশ্বস্ত করতে হবে। কারণ আমাদের মধ্যে একমাত্র আমিই বয়োপ্ৰবীণ আর সকলেই টেলিমেকাসের মত বয়সে তরুণ যুবা। টেলিমেকাসের প্রতি তাদের অকৃত্রিম প্রীতির খাতিরে তার সঙ্গে নাবিকরূপে এসেছে তারা। আমি রাত্রির মত আমাদের সেই জাহাজে বিশ্রাম করব। সকালবেলা ককোনিয়া নামে এক জাতির লোকেদের সঙ্গে আমাকে দেখা করতে হবে, সেখানে আমার কিছু দরকারী কাজ আছে। যেহেতু আমার বন্ধু টেলিমেকাস আপনার অতিথি হয়েছে, আপনি অনুগ্রহপূর্বক আগামী কাল সকালে ওকে দ্রুতগামী এক রথে করে আপনার একজন পুত্রকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দেবেন আমার কাছে।

    কথা শেষ করেই একটি ঈগল পাখির রূপ ধারণ করে উড়ে গেলেন এথেন। এ দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল উপস্থিত সকলে। বিস্ময়াভিভূত বৃদ্ধ রাজা নেস্টর তা দেখে টেলিমেকাসের হাত ধরে চিৎকার করে আবেগের সঙ্গে বললেন, বয়সে তরুণ হলে নিজেকে তুচ্ছ ভেবো না বন্ধু। তুমি এমন সব দেবতাদের কৃপা লাভ করেছ যারা তোমায় রক্ষা করবেন। যিনি আবির্ভূত হয়েছিলেন তোমার কাছে তিনি জিয়াসকন্যা এথেন ছাড়া আর কেউ নন। তিনিই সমস্ত গ্রীকবীরদের মধ্যে তোমার পিতাকে সবচেয়ে স্নেহ ও কৃপার চোখে দেখতেন। হে দেবরাজ্ঞী, তোমার এই অধম ভৃত্যকে অনুগ্রহ করো, আমাকে ও আমার পুত্রদের যশস্বী করে তোল। আমার অনুগত ও আমার প্রতি বিশ্বস্ত স্ত্রীকে যশস্বিনী করে তোল। এর জন্য স্বর্ণ মোড়কের দ্বারা আবৃত শৃঙ্গযুক্ত এক বছরের একটি বকনাকে উৎসর্গ করব তোমার কাছে।

    এ প্রার্থনা যথাসময়ে কর্ণগোচর হলো দেবী প্যালাস এথেনের। এবার নেস্টর তাঁর পুত্র ও জামাতাদের সঙ্গে টেলিমেকাসকে পথ দেখিয়ে নিয়ে চললেন তার প্রাসাদে। প্রাসাদে উপনীত হয়ে নিজের হাতে একপাত্র উত্তম মদ নিয়ে তাঁর অতিথিকে পান করতে দিলেন। গাড়িবারান্দার উপরে একটি ঘরে কাষ্ঠনির্মিত একটি পালঙ্কের উপর শুতে দিলেন টেলিমেকাসকে। তার কাছে রইল নেস্টরের একমাত্র অবিবাহিত পুত্র। পীজেসট্রেটাস। প্রাসাদের পশ্চাদভাগে একটি ঘরে রাজা নেস্টর নিজে শুতে গেলেন, সেখানে তাঁর রাণী নিজের হাতে শয্যা প্রস্তুত করে রেখেছিলেন তাঁর জন্য।

    স্নিগ্ধ প্রত্যূষে যখন তার গোলাপী আলোয় গড়া হাত দিয়ে আকাশের সব অন্ধকার অপসারিত করে দিল তখন বিছানা থেকে উঠে নেস্টর তার ঘরের বাইরে একটি মসৃণ মর্মরপ্রস্তরের উপর উপবেশন করলেন। এই মর্মরপ্রস্তর নির্মিত মসৃণ আসনটিতে একদিন উপবেশন করতেন বৃদ্ধ রাজা নেলেউস। কিন্তু আজ তিনি দীর্ঘদিন যাবৎ মৃত্যুপুরীতে নির্বাসিত। জ্ঞান ও বিচার বুদ্ধিতে রাজা নেলেউস ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আজ সমগ্র গ্রীক জাতির অতন্দ্র প্রহরীরূপে রাজা নেস্টরও রাজদণ্ড হাতে ঠিক সেই আসনটিতেই উপবেশন করেন। নেস্টর উপবেশন করতেই একিথ্রিন, স্ট্রেটিয়াস, পার্সিয়াস, আরেতাস ও গ্লেসিমেদিস নামে তাঁর এই পাঁচজন পুত্র এসে তাঁর পাশে দাঁড়াল। সব শেষে এল পীজেসটোস। তাদের পাশে একটি আসনে টেলিমেকাসকে বসতে দেওয়া হলো। এবার নেস্টর তাঁর আসল মনোভাব ব্যক্ত করতে লাগলেন। তিনি বললেন, হে আমার পুত্রগণ, যথাযথভাবে দেবী এথেনের পূজা অর্চনার ব্যাপারে আমাকে তোমরা সাহায্য করো। কারণ একমাত্র তিনিই গতকাল তোমাদের ভোজসভায় আবির্ভূত হয়েছিলেন। তোমাদের মধ্যে একজন এই মুহূর্তে পশুচারণক্ষেত্রে গিয়ে একটি বকনাকে নিয়ে এস। আর একজন টেলিমেকাসের জাহাজে গিয়ে দুজন বাদে সব নাবিকদের নিয়ে এস। আর একজন কর্মকার ডেকে আন যে সেই বকনার শৃঙ্গ দুটি স্বর্ণমোড়ক দ্বারা আবৃত করে দেবে। বাকি তোমরা এখান থেকে প্রাসাদে এক ভোজসভার আয়োজন করবে। ভৃত্যদের দ্বারা কাষ্ঠ, পবিত্র জল প্রভৃতি প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবে।

    নেস্টরের আদেশমত সকলে চলে গেল আপন আপন কাজে। যথাসময়ে টেলিমেকাসের অন্যান্য নাবিকেরা চলে এল। কর্মকার এসে সেই বকনার শিং দুটি সোনার পাত দিয়ে মুড়ে দিল। তারপর সেই পশুকে দেবতার উদ্দেশ্যে বলি দিয়ে তার রক্ত একটি পাত্র ধারণ করে সেই রক্ত ও যবের দানা চারদিকে ছড়িয়ে দেওয়া হলো। তারপর প্রজ্জ্বলিত যজ্ঞানলে বলির মাংস আহুতি দিয়ে লাগলেন নেস্টর।

    ইতিমধ্যে নেস্টরের কনিষ্ঠা কন্যা সুন্দরী পলিমাস্তে টেলিমেকাসের স্নানের ব্যবস্থা করে দিল। সে নিজের হাতে টেলিমেকাসের গায়ে অলিভ তেল মাখিয়ে স্নান করিয়ে দিল। তারপর তাকে স্নানশেষে পরিধান করার জন্য এক সুন্দর পোশাক ও দেহবন্ধনী দিল। তাতে তার দেহসৌন্দর্য আরও বেড়ে গেল।

    ভোজসভার অনুষ্ঠান শেষ হলো এবং অতিথিরা প্রচুর পান ও ভোজনে তৃপ্ত হলে নেস্টর তাঁর পুত্রদের বললেন, এবার তোমরা একটি রথ আর দীর্ঘ কেশরবিশিষ্ট দুটি দ্রুতগামী অশ্ব নিয়ে এসে টেলিমেকাসের যাত্রার ব্যবস্থা করো।

    নেস্টরের কথামত রথে অশ্ব সংযোজিত করে সেই রথে প্রচুর মদ, রুটি, ফল প্রভৃতি খাদ্যদ্রব্য ভরে দিল। তারপর টেলিমেকাস তার উপর উঠে বসতেই নেস্টরপুত্র পীজেসট্রেটাস তার পাশে বন্ধু হাতে রথ চালনা করতে লাগল।

    সারাদিন রথ চলত লাগল । সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ফেরা নামক এক নগরে উপস্থিত হলো। সেখানে ওনিলোকাসপুত্র ডাওকলস-এর বাড়িতে রাত্রির মত আতিথ্য গ্রহণ করল। সেখানেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে উপযুক্ত পান ও ভোজনে তাদের তৃপ্ত করল ডাওকলস।

    পরদিন সূর্য ওঠার আগেই রথে রওনা দিল ওরা। আবার বিস্তীর্ণ গমের ক্ষেতের মাঝখান দিয়ে ছুটে যেতে লাগল রথ। ক্রমে ওরা উপনীত হলো ওদের যাত্রাপথের শেষ স্তরে। এইভাবে কেটে গেল সারাদিন। দিনের শেষ সূর্য অস্ত গেল। পথের উপর প্রসারিত হতে লাগল প্রাকসন্ধ্যার ছায়াধূসর এক তরল অন্ধকার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোভিয়েত সায়েন্স ফিকশন
    Next Article ইলিয়াড – হোমার

    Related Articles

    পার্থ সারথী দাস

    ইলিয়াড – হোমার

    October 13, 2025
    পার্থ সারথী দাস

    ওডিসি – হোমার

    October 13, 2025
    পার্থ সারথী দাস

    ইলিয়াড – হোমার

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }