Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026

    মায়া, আজটেক ও ইনকা সভ্যতা – আবদুল হালিম

    March 20, 2026

    কালীগুণীন ত্রাহিমাম – সৌমিক দে

    March 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ওল্ড র‍্যামন – জ্যাক শেফার

    জ্যাক শেফার এক পাতা গল্প75 Mins Read0
    ⤶

    ওল্ড র‍্যামন – ১১

    এগারো

    আকাশে চাঁদের আলো নেই এ মুহূর্তে। খুদে অগ্নিকুণ্ডটা তার সামান্য সামর্থ্য নিয়ে সাধ্যমতন লড়ে চলেছে অন্ধকারের সঙ্গে। পা বাঁকা করে ওটার কাছে বসা বুড়ো র‍্যামন, হাঁটু দু’হাতে জড়িয়ে ধরে তাতে চিবুক রেখেছে। কম্পমান ছোট ছোট অগ্নিশিখার দিকে একদৃষ্টে চেয়ে কিছু একটা যেন আবিষ্কারের চেষ্টায় মশগুল। বাঁয়ে খানিকটা দূরত্ব রেখে বুদ্ধের ভঙ্গিতে বসে ছেলেটি, হাঁটুতে কনুইয়ের ভর দিয়েছে দেহ সামনে হেলিয়ে, সে-ও তাকিয়ে আছে অগ্নিকুণ্ডের দিকে।

    ‘এইটাই স্বাভাবিক,’ বলল বুড়ো র‍্যামন। ‘কুকুর মারা গেলে মনিরের ঘুম হারাম হয়ে যায় সেই রাতে।

    শ্লথ, নিরুত্তাপ মুহূর্তগুলো কাটতে চাইছে না। অস্পষ্ট একটা মূর্তি এ সময় নীরবে আগুনের ওপাশ থেকে সন্তর্পণে উঠে দাঁড়াল।

    ‘হ্যাঁ, বলল বুড়ো র‍্যামন। ‘হ্যাঁ, পেদ্রো। আমাদের সঙ্গে এখন তোর কিছুটা সময় কাটানো দরকার।’

    বুড়ো বাদামী কুকুরটা এগোল বুড়ো র‍্যামনের উদ্দেশে, মাঝপথে ছেলেটির পাশে থেমে মৃদু গুঁতো দিল নাক দিয়ে ওর দেহে। ‘আই,’ বলে উঠল বুড়ো র‍্যামন। ‘পেদ্রো সব বোঝে।’

    ছেলেটি আচমকা বুড়ো কুকুরটাকে ঠেলে সরিয়ে দিয়ে মারমুখো হয়ে উঠল।

    ‘যা ভাগ! ভীতু কোথাকার!’

    বুড়ো বাদামীটা স্বাভাবিক ভাবে বুড়ো র‍্যামনের কাছে সরে এসে শুয়ে পড়ল তার পাশে। খানিকটা সিধে হয়ে বুড়ো র‍্যামন সোজাসুজি ছেলেটির চোখে চাইল।

    ‘এর মানে কি?’

    ‘ও স্যাঞ্চোকে একা নেকড়ের মুখে ফেলে পালিয়ে চলে এসেছে আমাদের কাছে!’

    শিখাগুলোর দিকে আবারও চোখ রাখল বুড়ো র‍্যামন।

    ‘হ্যাঁ। ও তাই করেছে। আর সেই কারণেই একটা ভেড়াও হারাতে হয় নাই আমাদের…সাহস দেখানো খুব ভাল কথা। কিন্তু সেইটাই সব না। বুদ্ধিরও দরকার আছে। আর পেদ্রো জানে… তোমার মনে রাখা উচিত ভাল শিপ ডগের একমাত্র চিন্তাই হচ্ছে ভেড়াদের ভাল-মন্দ। নেকড়ের সঙ্গে পেরে ওঠে না কোন কুকুরই। কয়োট হলে, হ্যাঁ। জঙ্গলের বিরাট বড় নেকড়ে, না। নেকড়ে শুধু বড়ই না, তার গতি আর হিংস্রতাও বেশি। বন্য জীবনের বল তার গায়ে। ওর চোয়াল হচ্ছে মারাত্মক এক ফাঁদ আর দাঁতগুলি আমার ছোরাটার মতন শত্রুকে চিরে ফালাফালা করে দেয়। চোখের নিমেষে তিন তিনটা ভাল জাতের কুকুরকে খতম করে দিতে দেখেছি একটা নেকড়েকে। আর তাই নেকড়ে হানা দিলে, ভাল শিপ ডগ সঙ্গে সঙ্গে দৌড়ে আসে মানুষ আর তার বন্দুককে জাগাতে। এর ফলে ভেড়ার পালকে বিপদমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়। আর পেদ্রো জানে…’

    ‘জানুকগে, আমার কি।’ ভেঙে গেল ছেলেটির কণ্ঠ, অন্যদিকে মুখ ফেরাল সে। ‘কাপুরুষের বাচ্চা! জানে শুধু কিভাবে নিজের গা বাঁচাতে হয় সেটা! কিভাবে পালাতে হয় সেটা! বাহু আর হাঁটুর মধ্যে ডুবে গেল ওর মাথা

    আগুনে চেয়ে রইল বুড়ো র‍্যামন। কথা বলল মোলায়েম স্বরে।

    ‘পেদ্রো। আমার পেদ্রোসিটো। শোন রে, এইখানে একজন মনে করছে তুই নাকি খালি নিজের গা বাঁচাস। বিপদের সামনে থেকে পালিয়ে যাস। ওর কাছে যা,ওকে তোর ওইপাশটা ধরে দেখতে দে।’

    বাদামী কুকুরটা উঠে ছেলেটির কাছে গেলে বুড়ো র‍্যামন কথা বলে উঠল তীক্ষ্ণ স্বরে।

    ‘তোমার হাতটা বাড়াও। ওর গায়ের পাশে পশমের নিচে হাত দিয়ে দেখো।’

    ছেলেটি ধীরে ধীরে খাড়া হয়ে বসে একটা হাত বাড়িয়ে স্পর্শ করল কুকুরটাকে। আস্তে আস্তে ওর আঙুলগুলো নেমে দেবে যাচ্ছে কর্কশ অমসৃণ ঘন পশমে, চামড়ায় শক্ত হয়ে থাকা কয়েকটা দীর্ঘ শুকনো ক্ষতের স্পর্শ পেল। আরেকটু সিধে হয়ে হাতটা টেনে সরিয়ে নিল কিশোর এবং বুড়ো বাদামী কুকুরটা শরীর এলিয়ে দিল ওর পাশে।

    ‘নেকড়ে?’ বলল ছেলেটি।

    ‘না,’ বলল বুড়ো র‍্যামন। ‘নেকড়ে না। ভাল্লুক। মস্ত বড় এক গ্রিজলী ভাল্লুক।

    তড়াক করে সোজা হয়ে বসল ছেলেটি।

    ‘বলো না।’

    ‘বলব। তুমি তখন অনেক ছোট, মায়ের সঙ্গে শহরে গেছিলে। ছয় বছর আগের কথা বলছি। হয়তো সাত বছরও হতে পারে। পিছন দিকে গুনে দেখতে হবে কিন্তু তার কোন দরকার নাই। আমরা, মানে আমি আর পেদ্রো আমার চাচাতো ভাই পাবলোর মেয়ের শাদী খেতে গেছিলাম। ফিরছিলাম পাহাড়ী পথে কারণ সেইটা ছিল শর্টকাট। আমার সঙ্গে রাইফেল আর

    পিছন পিছন পেদ্রো। খুব তাড়াতাড়ি হাঁটছিলাম আমরা কারণ আমার মনিব, মানে তোমার বাবা, অনেক ভেড়া নিয়ে অপেক্ষা করছিল আমাদের জন্যে। খুব উঁচু ট্রেইল ছিল ওইটা, রাস্তাও এমন খারাপ কি আর বলব, বড় বড় পাথরের মধ্য দিয়ে গেছে। হঠাৎ করে, কিভাবে জানি না, পাথরের ফাঁক-ফোকরে একটা বাঁক নিতে দেখি দাঁড়িয়ে আছে সে, ইয়াবড় এক ভাল্লুক,

    খুব বে হলে বিশ ফিট দূরে। ওইটা এতটাই চমকে গেছে আমাদের দেখে যে মাথায় তখন লড়াইয়ের নেশা, খুনের নেশা চেপে বসেছে, সে কী ভয়ঙ্কর গর্জন ছাড়ল আর ইয়া ইয়া দাঁত বের করে তেড়ে আসল আমার দিকে। আর আমি, আমি, র‍্যামন, একজন বুড়ামানুষ আর জিন্দেগীতে এইসব কমও তো দেখি নাই, সে-ও ঘাবড়ে গিয়ে পিছু হটল আর একটা পাথরে পা বেধে পড়ে গেল আর তার রাইফেলটা ছিটকে চলে গেল হাত থেকে…

    বুড়ো র‍্যামন বিরতি নিয়ে বাদামী কুকুরটাকে দেখছে। কুকুরটার মাথা খাড়া হয়ে রয়েছে ওর দিকে, অনুচ্চ চাপা শব্দ বেরোচ্ছে গলার ভেতর থেকে।

    ‘দেখো দেখো। ওর সম্পর্কে কথা বলছি ঠিকই বুঝতে পেরেছে। আর ভাল্লুকটার কথা। আর ওর ঠিকই মনে আছে।

    ছেলেটিও চাইল কুকুরটার দিকে।

    ‘তারপর? তারপর কি হলো?’

    ‘ওই তো দশা তখন। পড়ে আছি মাটিতে রাইফেলটা নাগালের বাইরে আর ভাল্লুকটা গায়ের কাছে। আর আমার পিছনে ট্রেইল থেকে দমকা হাওয়ার মতন, খেপা ষাঁড়ের মতন, উড়ে আসল আমার পেদ্রো। ঝাঁটার কাঠির মতন গায়ের প্রতিটা পশম খাড়া হয়ে আছে আর সে-ও গর্জাচ্ছে হিংস্রভাবে আর সোজা ভাল্লুকটার ওপর গিয়ে পড়ল। আমি তখন কোনরকমে উঠে হামাগুড়ি দিয়ে রাইফেলটার দিকে যেতে লাগলাম, দেখতে পেলাম পেদ্রো কামড়ে ধরে আছে জন্তুটার গলার কাছে আর ভাল্লুকটা পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মাথাটাকে আছড়াচ্ছে আর বাতাসে চাবুকের মতন ঝাঁকাচ্ছে পেদ্রোকে আর তারপর ওইটার প্রকাণ্ড একটা থাবা পেদ্রোর শরীরের একপাশে আঁচড় মারতে আলগা হয়ে গেল পেদ্রো তখন ওকে অনেক দূরে ছুঁড়ে মারল জানোয়ারটা। কিন্তু ওইটুকুই যথেষ্ট ছিল। আমার হাতে ততক্ষণে রাইফেল। নিশানা ভুল হলো না, ছোরা ব্যবহার করার দরকার পড়ল না। পেদ্রোর কাছে যখন দৌড়ে গেলাম ও তখন উঠে দাঁড়াতে পারছে না। জখম থেকে আঁতুড়ি বেরিয়ে এসেছে অনেকখানি। কিন্তু তখনও সমানে গর্জাচ্ছে, চোয়াল কট-কট করছে আর মাটিতে শরীর ছেঁচড়ে যেতে চেষ্টা করছে ভাল্লুকটার কাছে। আর আমি ওর চোখের দিকে তাকাতে, চোখ মুদে মরা লাশের মতন পড়ে রইল…’

    ছেলেটি আবারও হাত বাড়িয়ে, আলতোভাবে কুকুরটার দেহের পাশে, কুঞ্চিত অমসৃণ পশমের ভেতরটা অনুভব করল।

    ‘তারপর?’

    ‘তারপর সাধ্যমতন ওর সেবা করলাম। ব্যান্ডেজ বানালাম শার্ট দিয়ে। রাইফেলে একটা দড়ি বেঁধে পিঠে ঝুলিয়ে ওকে বয়ে নিয়ে চললাম। একটুক্ষণ জোরে পা চালিয়ে তারপর ছুটতে লাগলাম আর আমি বুড়ামানুষ কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছি তারপর নিজেদের তাঁবুতে পৌঁছানোর পর পড়ে গেলাম আর কিছু জানি না। আর তারপর চেতনা আসতে দেখি তোমার বাবা, আমার মনিব, ডাক্তার এনেছে আর সে জানাল যে পেদ্রো এযাত্রা বেঁচে যাবে। আর পেদ্রো বেঁচে গেল…

    বুড়ো র‍্যামন ছোট্ট অগ্নিকুণ্ডটার দিকে একদৃষ্টে চেয়ে, ছেলেটিও একটি হাত বাদামী কুকুরটার গায়ে রেখে সোজা হয়ে বসে তাকিয়ে রয়েছে আগুনটার দিকে। দীর্ঘ কয়েকটি ধীর মুহূর্ত কাটলে পর মুখ খুলল ছেলেটি।

    ‘তুমি কি মনে করো স্যাঞ্চো জানত, পেদ্রো আমাদের জাগাবে, তাই সে রয়ে গিয়েছিল নেকড়েটার সঙ্গে লড়তে?’

    মাথা কাত করে কিশোরকে দীর্ঘ একটি মুহূর্ত লক্ষ করল বুড়ো র‍্যামন।

    ‘হতে পারে,’ ধীরে ধীরে বলল। ‘হ্যাঁ, হতে পারে…’ শরীর একটুখানি তুলল সে। ‘পেদ্রো। সময় হলো রে।’ চোখের পলকে কুকুরটা উঠে ছুট লাগাল রাতের অন্ধকারে।

    ধিকিধিকি জ্বলছে আগুনের আভা, লোকটি এবং ছেলেটি চেয়ে রয়েছে নিভন্ত অঙ্গারের দিকে।

    ‘হ্যাঁ,’ বলল ছেলেটি। ‘মনে হয় এটাই হবে। মনে হয় পেদ্রো ছিল স্যাঞ্চোর বই আর স্যাঞ্চো ওকে লক্ষ করে করে শেখার চেষ্টা করত আর স্যাঞ্চো—’

    ‘চুপ করবে!’ শুকনো মাটিতে হঠাৎ দুম করে এক কিল মেরে বসল বুড়ো র‍্যামন। ‘র‍্যামন এখন ভাবছে। এই এলাকার দক্ষিণ দিক সম্বন্ধে সে যা জানে তাই নিয়ে ভাবছে…’

    আগুন ক্ষীণতর হলো। সিধে হয়ে বসল বুড়ো র‍্যামন।

    ‘হ্যাঁ,’ বলল। ‘হ্যাঁ। এটা করা সম্ভব। আর ভেড়াদের কোন ক্ষতি না করে। উপত্যকার ওপর দিকে যে খাঁজটা আছে, যেইখান থেকে সূর্য ওঠে আমরা রওনা হব সেইখান দিয়ে। প্রতিদিনই পানি মিলবে পথে, সঙ্গে তাজা ঘাস। ‘আস্তেধীরে যাব আমরা যাতে ভেড়ারা পেট পুরে খেতে পারে। আর ‘পাঁচ দিনের মাথায় সাদা পর্বতের উপত্যকায় পৌঁছাব আমরা যেখানে আমার মামাতো ভাই ভিনসেন্টের ছোট্ট একটা. খামার আছে। দুই বছর আগে পেদ্রোর সঙ্গে মিলিয়েছিলাম ওর ক্লো নামের কুকুরটাকে। মনে হয় পেদ্রো আর বাবা হতে পারবে না কারণ সে তার মনিবের মতনই বুড়া হয়ে গেছে। তবে আমি শুনেছি ছানাগুলি নাকি সুন্দর বেড়ে উঠেছে। একটা নাকি ঠিক জোয়ান্তিকালের পেদ্রোর মতন। পেদ্রোর বাচ্চাদের মধ্য থেকে একটাকে বেছে নেয়ার দাবি আছে আমার…

    ছেলেটি পিঠ সোজা করে বসে বুড়ো র‍্যামনের দিকে চেয়ে রয়েছে, অপেক্ষমাণ।

    ‘হ্যাঁ,’ বলল বুড়ো র‍্যামন। ‘হ্যাঁ। আমার মনিবের ছেলের জন্যে, আমার কুকুরের ছেলে। ব্যাপারটা ন্যায্য।’

    ‘ওহ…র‍্যামন…’ আর বেশি কিছু বলার চেষ্টা করল না ছেলেটি, বুড়ো র‍্যামনের মত তারও চোখ নিভন্ত আগুনে। এবার ঘাড় ফেরাল। ‘ওর কি কোন নাম আছে?’

    ‘নাম?’ বলল বুড়ো র‍্যামন। ‘আমি জানব কি করে? আমার মামাতো ভাই ভিনসেন্ট কিছু একটা নামে নিশ্চয় ডাকে ওকে। নাম দিয়ে কাম কি? মনিব নাম দেয়ার আগে কুকুরের কোন সত্যিকারের নাম থাকে না। কিন্তু আমি যদি এই মরা আগুনের পাশে বসা বাচ্চা ছেলেটা হতাম, তাহলে নিশ্চয় জানা থাকত ওইটার কি নাম রাখব…’

    অলস মুহূর্তগুলো গড়িয়ে চলল এবং ওরা দু’জন চেয়ে চেয়ে দেখল নিভে গেল আগুন।

    ‘হ্যাঁ, বলল ছেলেটি। ‘জানি আমি। ওকে আমি স্যাঞ্চো বলে ডাকব।’

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী
    Next Article আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026
    Our Picks

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026

    মায়া, আজটেক ও ইনকা সভ্যতা – আবদুল হালিম

    March 20, 2026

    কালীগুণীন ত্রাহিমাম – সৌমিক দে

    March 20, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }