Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026

    মায়া, আজটেক ও ইনকা সভ্যতা – আবদুল হালিম

    March 20, 2026

    কালীগুণীন ত্রাহিমাম – সৌমিক দে

    March 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ওল্ড র‍্যামন – জ্যাক শেফার

    জ্যাক শেফার এক পাতা গল্প75 Mins Read0
    ⤶ ⤷

    ওল্ড র‍্যামন – ৪

    চার

    পশ্চিমাকাশে ঢলে পড়েছে সূর্য, পর্বতমালার চূড়াগুলোকে রক্ত রঙে রাঙিয়ে। প্রকাণ্ড প্রান্তরটা ভেসে যাচ্ছে ওটার তেরছা আলোয়, ছায়ারা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একটা নিচু পাহাড়ের পাদদেশে ডোবায় জমে থাকা জল পান করছে পালের শেষ দলটা। বুড়ো র‍্যামন লাঠিতে ভর দিয়ে লক্ষ্য করছে ওদের। এবার আগে বেড়ে তাড়া লাগাল একটু দূরে জড়ো হওয়া দলের বাদবাকিদের সঙ্গে মিলিত হওয়ার জন্যে। ডোবার কাছে প্যাকগুলোর বাঁধন খুলে ছোট করে একটা আগুন জ্বেলেছে ছেলেটি, গর্দভটাকে খোঁটায় বেঁধেছে।

    ‘ওরা এখন একটু চরে বেড়াবে,’ ওর কাছে এসে বলল বুড়ো র‍্যামন। ‘তারপর শিগগিরই শুয়ে পড়বে। বেশি দূর ছড়াতে পারবে না, পেদ্রো ওদের ধরে রাখবে।’ কিশোরের ঝুঁকে পড়া পিঠে নজর ওর। ‘আর তোমার স্যাঞ্চো।’

    ছেলেটি বুড়োর দিকে ঝট করে মুখ তুলে চাইল, চোখে কৃতজ্ঞ দৃষ্টি।

    ‘স্যাঞ্চো আজ লক্ষ্মী হয়ে ছিল। কিন্তু আমরা আজ বিকেল থেকেই তাড়াহুড়ো করছি। কেন?’

    ‘যাতে সময় মত এই ডোবার কাছে পৌঁছতে পারি,’ বলল বুড়ো। ‘আলো থাকতে থাকতে কিছু কাজ করতে চাই আমি।’ প্যাকগুলোর কাছে গিয়ে ওগুলোকে একত্রে বেঁধে রাখা একটা দড়ি খুলে নিল। ফিরে এল আগুনের পাশে। ‘আজকে পথে কোন নতুন কিছু চোখে পড়ে নাই তোমার?’

    ‘আমরা তাড়াহুড়ো করছিলাম। ব্যস, এইটুকুই তো।’

    ‘মারিয়াকে খেয়াল করো নাই? পেটের পাশটা কেমন মোচড়াচ্ছিল আর কামড়াতে চেষ্টা করছিল? ঝোপে কিভাবে গা ঘষছিল দেখো নাই? পাথরে কেমন করে আঁচড় কাটতে চাইছিল?’

    দলের কাছে চলে গেল বুড়ো র‍্যামন। ক’মুহূর্ত পরে মারিয়াকে নিয়ে এল গলায় রশি পরিয়ে। সে হঠাৎ ঝুঁকে পড়ে, দু’হাতে ওটার পা জড়িয়ে ধরে টেনে তুলতে এক পাশে ধপাস করে পড়ে গেল ভেড়াটা, আপত্তিসূচক শব্দ করে। এবার ত্বরিত হাতে ওটার পাগুলো কষে দড়িতে বেঁধে ফেলল বুড়ো র‍্যামন। খানিক যুঝে শেষমেশ নীরবে, ফ্যালফেলে দৃষ্টি মেলে ভেড়ার মতন পড়ে রইল ওটা, নট নড়ন চড়ন নট কিচ্ছু।

    ‘আই,’ বলল বুড়ো র‍্যামন। ‘এদিকে এসে দেখে যাও।’

    ‘ছেলেটি গিয়ে হাঁটু গেড়ে বসল বুড়োর পাশে, উঁকি মারল মারিয়ার পশমে। বুড়ো র‍্যামনের আঙুল যেখানে পশম আলাদা করে রেখেছে, তার কাছে ছোট কালো একটা গা ঘিনঘিনে দাগ দেখতে পাওয়া গেল। আরে, দাগ তো না, বহু পেয়ে কি যেন একটা হামাগুড়ি দিয়ে দৃষ্টিসীমার আড়ালে চলে যাচ্ছে।

    ‘হ্যাঁ, বলল বুড়ো র‍্যামন। ‘এঁটেল পোকা। ভেড়ার গায়ে হয়। ওইটা বেশি বাড়তে পারে নাই। নিশ্চয় আশেপাশে ধাড়ি একটা আছে যেইটা এইগুলার জন্ম দিয়েছে। অন্য ভেড়ার গায়ে ছড়ানোর আগেই ধ্বংস করতে হবে এইগুলাকে।’

    ‘ছেলেটি বসে বসে লক্ষ্য করল বুড়ো র‍্যামন মুখের এক ধারে সরিয়ে দিল পাইপটা এবং ফাঁপা নলটা গুঁজল আরেক পাশে। পাইপে গভীর টান দিয়ে, আঙুলে ফাঁক করে ধরা পশমে ঝুঁকে, ধোঁয়া দিল নলের ভেতর দিয়ে। তারপর দ্রুত পশমটুকু চেপে দিয়ে একটা হাত বিছিয়ে দিল ওটার ওপর। মুহূর্ত খানেক অপেক্ষার পর, এক ইঞ্চি দূরে আরেকটি জায়গা খুলে, একই কায়দায় ধোঁয়া দিল সেখানেও। এবার মাথা তুলে দাঁতে ধরা পাইপ আর নলের ফাঁক দিয়ে কথা বলল।

    ‘তামাকের ধূমে পোকা মরে। প্রায় সারা শরীরেই এভাবে ধূম দিতে হবে আমাকে। তুমি বরং রান্না-বান্নার দিকটা দেখো…’

    পর্বতসারির পেছনে ডুব দিয়েছে সূর্য, রক্তিমাভা ছড়িয়ে পড়েছে আকাশের গায়ে। প্রান্তরে ধীরে ধীরে সন্ধ্যা নামছে। বুড়ো র‍্যামন তখনও মারিয়ার গায়ে ধোঁয়া ফুঁকতে ব্যস্ত। ওদিকে ছেলেটি লেগেছে রান্নার আয়োজনে।

    বুড়ো র‍্যামন একটু পরে মারিয়ার রশি খুলে দিয়ে উঠে দাঁড়াল। জানোয়ারটা দু’মুহূর্ত নিথর পড়ে থেকে হঠাৎ টলমল পায়ে উঠে ছুট লাগাল দলের উদ্দেশে। দীর্ঘ পদক্ষেপে ওটাকে অনুসরণ করল বুড়ো র‍্যামন। খানিক বাদে, ঘনায়মান অন্ধকারে খুদে অগ্নিকুণ্ডটার কাছে ফিরে এল সে, পিছু পিছু এল কুকুর দুটো।

    ‘ভেড়াগুলা শুয়ে পড়েছে,’ বলল। ‘সারাদিনের মেহনতের পর এখন খুব খুশি। কিন্তু আমাদের তো খিদা লেগেছে। র‍্যামন আর তার পেদ্রোর আর তোমার স্যাঞ্চোর।’

    প্যাকগুলোর কাছে গিয়ে পাইপ, নল আর তামাক রেখে দিল ও। রাইফেলটা নিয়ে ব্রীচে একটা কার্তুজ পুরে, চাইলেই নাগাল পাবে এমন একটা প্যাকের গায়ে ঠেস দিয়ে রাখল। তারপর ফিরে এল আগুনের পাশে।

    বীন আর শুকনো মাংসের তৈরি স্ট্য-তে চামচ নাড়ছে কিশোর। এবার চারটে টিনের থালায় ঢালল খাবার। চাইল মুখ তুলে।

    ‘গর্ব বোধ করতে পারছি না। খুব বেশি মরিচ দিয়ে ফেলেছি মনে হচ্ছে।’

    ‘বেশি মরিচ?’ বলল বুড়ো র‍্যামন। ‘ঝালে কোন দোষ নাই। এইটা তার সন্তানদের জন্যে খোদার একটা মহান দান। অসুস্থতা পুড়িয়ে দেয় এইটা। পিপাসার কারণে মানুষ বেশি পানি খুঁজতে বাধ্য হয়। আর এইটা যেইরকম গলা পরিষ্কার করে আর কোন কিছু সেইরকম পারে না। আমরা অতিরিক্ত ঝালের ব্যাপারে আর কোন কথা তুলব না, কেমন…’

    অলস মুহূর্তগুলো কেটে যাচ্ছে। কুকুর দুটো থালা চেটেপুটে সাফ করে এমুহূর্তে দৌড় দিয়েছে ডোবার উদ্দেশে। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে স্পষ্ট শোনা যাচ্ছে ওদের পানি পানের চুকচুক শব্দ। ওরা খানিক পরে ফিরে এসে শুয়ে পড়ল, বাদামী কুকুরটা বুড়ো র‍্যামনের আর কালোটা ছেলেটির গা ঘেঁষে। আগুনের পাশে বসে তৃপ্তির সঙ্গে আহার সারছে ওরা। বুড়ো র‍্যামন তার থালা ফর্সা করে পাশে রেখে দিল এবং তৃতীয় কাপ কফি পান শেষে থালার ওপর রাখল। কিশোরও তার খাওয়া শেষে থালা আর কাপ রেখে দিল পাশে। বুড়ো র‍্যামন হঠাৎ ডান হাতটা বাড়িয়ে থালায় কাপের মৃদু ঠকঠক শব্দ তুলে কিশোরের দিকে চাইল।

    আগুনের আলোয় পাল্টা বুড়োর চোখে চোখ ফেলল ছেলেটি। ‘আমি রান্না করেছি।’

    মাটিতে একটা কিল মারল বুড়ো র‍্যামন।

    ‘আর আমি পোকা মেরেছি। উঠে দাঁড়াল সে। ‘একটা উপায় অবশ্য আছে। টস করা যায়।’ অসংখ্য তালিমারা বেঢপ ট্রাউজারের একটা পকেট হাতড়াতে লাগল ও। খুদে এক টুকরো গোলাকার ধাতু ওটা থেকে বের হতে ঝিকিয়ে উঠল আগুনের আলোয়।

    ‘আমি হেড নেব,’ বলল বুড়ো র‍্যামন। মুদ্রাটা শূন্যে ছুঁড়ে দিয়ে লুফে নিল ডান হাতে এবং চাপড় মেরে ধরল বাঁ কব্জির ওপর। উঁকি দিয়ে দেখল। ‘আহ, হেড উঠেছে। এই দেখ।’ কব্জিটা বাড়িয়ে ধরল ও সঙ্গীর দিকে, কিশোর চোখ রাখল মুদ্রাটায়।

    এবার ধীরে ধীরে উঠে পড়ে থালা-কাপ-ডিশ জড়ো করতে শুরু করল ও। অস্পষ্ট অন্ধকার সত্ত্বেও ঠাহর করা যাচ্ছে ডোবাটাকে,

    ছেলেটি সেদিকে পা বাড়াতে বুড়ো র‍্যামন গলার ভেতর মৃদু হেসে নরম করে বলল, ‘না, খোদা, এটা করা আমার ঠিক হবে না। আমার চাচাতো ভাই পাবলোর মতন নিজেকে যে খুব বুদ্ধিমান মনে করে তার বেলায় ঠিক আছে। কিন্তু আমার মনিবের ছেলের বেলায়, না। এই যে নিজেই দেখো।’ মুদ্রাটা বাড়িয়ে ধরে আঙুলের ফাঁকে আস্তে আস্তে উল্টে দিল। দু’দিক একই।

    বুড়ো র‍্যামন কয়েনটা পকেটে ফেলে দিয়ে জিনিসপত্রগুলো নিয়ে নিল ছেলেটির কাছ থেকে। ডোবার দিকে চলেছে সে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী
    Next Article আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026
    Our Picks

    ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

    March 20, 2026

    মায়া, আজটেক ও ইনকা সভ্যতা – আবদুল হালিম

    March 20, 2026

    কালীগুণীন ত্রাহিমাম – সৌমিক দে

    March 20, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }