Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.১৩

    ১৩

    দীপঙ্করের মনে আছে সেদিন মিস্টার ঘোষালের চিৎকারে শুধু হেসেছিল সে। শুধু হাসি পেয়েছিল দীপঙ্করের। সত্যি, সে কতদিন আগেকার কথা। কতদিন আগের সেই সব ঘটনা। ঘটনার নিবিড় জালে জড়িয়ে গিয়েছিল তখন দীপঙ্কর। সেই সনাতনবাবু! সেই নয়নরঞ্জিনী দাসী! সেই নিৰ্মল পালিত! সেই লক্ষ্মীদি!

    প্রিয়নাথ মল্লিক রোডের ঘোষ-বাড়ির ভেতরেও তখন অনেক অদল-বদল হয়েছে। মা-মণি তখন ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছেন একেবারে। ড্রাইভার ছাড়িয়ে দিয়েছেন, গাড়ি বেচে দিয়েছেন। চাকর-বাকরও ছাড়িয়ে দেবার মতলব করেছেন। বউবাজারের বাড়ি, শ্যামবাজারের তিনখানা বাড়িও বেচে দেবার তোড়জোড় করছেন।

    নির্মল পালিত বলে—কিন্তু টাকা বাঁচিয়ে আপনার লাভ কী মা-মণি?

    মা-মণি বলেন—না বাবা, আমি ছেলের জন্যে কিছুছু রেখে যাবো না, আমার গাড়ি আমার বাড়ি আমি যা খুশি করবো, তাতে কারো কিছু বলবার নেই—

    নির্মল পালিত বলতো—কিন্তু ক্যাশ টাকা নিয়েই বা আপনি কী করবেন?

    মা-মণি বলতেন—আমি খরচ করবো—

    —কীসে খরচ করবেন?

    মা-মণি বলতেন—আমি কলকাতা ছেড়ে কাশীবাস করবো, শ্রীক্ষেত্রে গিয়ে থাকবো, আমার কীসের দরকার কলকাতায় থাকার, আমার কে আছে? আমি কার ওপর ভরসা করবো—?

    —কেন? আপনার টাকা আছে, আপনার ভাবনা কীসের? টাকা থাকলেই তো সব থাকা হলো, টাকা থাকাই তো সব থাকা। আপনি কেন এত ভাবছেন? আর তাছাড়া, আমি তো আছি—আপনার টাকা-কড়ির ব্যাপারটা, আপনার প্রপার্টির ব্যাপারটা আমার হাতে ছেড়ে দিয়ে আপনি চুপ করে বসে থাকুন না—

    —কিন্তু বাবা, আমি চাই না যে বুড়ো বয়েসে ছেলে আমাকে লাথি-ঝাঁটা মারবে! সারা জীবন সব কিছু নিজে চালিয়ে আমি বুড়ো বয়েসে পরের মুখ-নাড়া সইতে পারবো না—

    নির্মল পালিত বলতো—সেই জন্যেই তো বলছি আপনি ট্রাস্ট করে যান, আমি সেই ট্রাস্টের ভার নিচ্ছি

    —সে ট্রাস্টে কী হবে?

    —তাতে আপনি সারা-জীবন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন নিজের মাথা উঁচু করে বুক ফুলিয়ে বেড়াতে পারবেন!

    মা-মণি বলতেন—কিন্তু আমি মেয়েমানুষ, কাউকেই যে আমার বিশ্বাস হয় না বাবা, আমার যে ভয় করে—

    নির্মল পালিত বলতো—কিন্তু আমাকে? আমাকেও আপনি বিশ্বাস করেন না?

    —না বাবা, তোমার কথা আলাদা! কিন্তু সবাই তো আর তোমার মত নয়!

    নির্মল পালিত বলতো-তা আমিই তো চালাবো—আমি তো এত শিগির মারা যাচ্ছি না—

    —তা কী করতে হবে?

    নির্মল পালিত বলতো—কিছুই করতে হবে না আপনাকে, এইখানে একটা সই করতে হবে শুধু —

    মা-মণি একটু দ্বিধা করতেন। নির্মল পালিত বলতো—এখনি সই করতে হবে না, পরে ধীরে সুস্থে বিচার-বিবেচনা করে সই করলেও হবে—সই করবার আগে একবার সনাতনবাবুকে জিজ্ঞেস করে নেবেন—হাজার হোক ছেলে তো—একমাত্র সন্তান—

    —ছেলে?

    ছেলের নাম শুনেই মা-মণি জ্বলে উঠতেন। বলতেন—তুমি আমার ছেলের নাম মুখে এনো না বাবা, ছেলে আমার শত্রু—খবরদার বলছি, তার নাম মুখে আনতে পারবে না তুমি —

    নির্মল পালিত বোঝাতো। বলতো—এখন মুখে বলছেন ওই কথা, কিন্তু নিজের ছেলে তো হাজার হোক, দু’দিন পরে সব মিটে যাবে আপনাদের—তখন আমাকেই দোষ দেবেন আপনারা—

    —তুমি থামো দিকিনি, ও ছেলের মুখদর্শন আমি আর করবো না প্রতিজ্ঞা করেছি— তা জানো তুমি?

    নির্মল পালিত তাতেও দমলো না। বললে—না মা-মণি, তাহলেও আমিও তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি, এতগুলো টাকার ব্যাপার—একটা-দুটো নয়, লক্ষ-লক্ষ টাকার ব্যাপার-আমারও তো লোভ হতে পারে। কিছুই বলা যায় না— তাই বলছিলুম একবার সনাতনবাবুর সঙ্গে পরামর্শ করে আপনার সই করাই ভাল—

    মা-মণির আর তর্ সইল না। হাত বাড়িয়ে দিয়ে বললেন—তুমি আমাকে দাও তো কাগজখানা—দাও—

    নির্মল আস্তে আস্তে ডীড় খানা বাড়িয়ে ধরলে। বললে—না মা-মণি, আমার তবু সন্দেহ যাচ্ছে না, আমার মনে হচ্ছে আমি যেন ঠকিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে

    মা-মণি ততক্ষণে কাগজের ওপর সই করে দিয়েছেন। মোটা-মোটা অক্ষরে লিখে দিয়েছেন—শ্রীমতী নয়নরঞ্জিনী দাসী!

    .

    আর ঠিক সেই মুহূর্তে পৃথিবীর মানচিত্রে নতুন রং লাগানো শুরু হয়ে গেল। নেপোলিয়নের পর পৃথিবীর আর কোনও ডেস্পট এমন করে মানচিত্রের মূল ধরে নাড়া দিতে পারেনি। নরওয়ে থেকে স্পেন পর্যন্ত যত পোর্ট যত সী-কোস্ট আছে সব বেহাত হয়ে গেল একে-একে। ইটালী মেডিটারেনীয়ান-এর রাস্তা বন্ধ করে দিয়েছে। লিবিয়া আর ইথিওপিয়ার ইটালীয়ানরা ঈজিপ্ট দখল করবার তোড়জোড় করছে। ঈজিপ্ট দখল করে সুয়েজ নেবে। সুয়েজের পর নেবে এডেন। তারপর নেবে টিউনিস্, তারপর ফ্রেঞ্চ মরোক্কা। সেই মুহূর্তেই মাথায় হাত দিয়ে বসেছে ব্রিটিশ। লন্ডন সাদাম্ প্ট লিভারপুল গ্লাসগোর খাবার-দাবার আনার পথ বন্ধ হয়ে যাবার যোগাড়। হল্যান্ড ফ্রান্স নর্থ আফ্রিকা থেকেই আসতো লোহা আর কাগজ, মাখন আর ডিম—সব বন্ধ হয়ে গেল। কী হবে তাহলে? তাহলে কী হবে? চার সপ্তাহে গেছে পোল্যান্ড। তিরিশ মিলিয়ান লোকের দেশ। আর সব জড়িয়ে ষাট মিলিয়ন লোকের দেশ নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস্, বেলজিয়াম আর ফ্রান্স—তা যেতে সময় লেগেছে মোটে আট সপ্তাহ। আর কতদিন টিঁকে থাকবে গ্রেট ব্রিটেন? আর ঠিক সেই মুহূর্তে স্যার উইনস্টন চার্চিল এসে গ্রেট ব্রিটেনের হাল ধরে বসলেন। আর রক্ষে নেই। আর বিশ্বাস নেই কাউকে। বাঁচতেই হবে। নয়নরঞ্জিনী দাসীকে বাঁচতেই হবে। দরকার হলে নির্মল পালিতকে আঁকড়ে ধরেও বাঁচতে হবে। তিনি মোটা-মোটা অক্ষরে নিজের হাতে নিজের নাম সই করে দিলেন। লিখে দিলেন নিজের দাসখৎ।

    আর সেই মুহূর্তেই নিজের ঘরের বিছানায় সনাতনবাবু যন্ত্রণায় কাতর শব্দ করে উঠলেন—মা মাগো —

    আর সেই মুহূর্তেই মিস্টার ঘোষাল এসে ঢুকলো সতীর ফ্ল্যাটের ভেতরে। রেগে আগুনের মত এসে ফেটে পড়লেন। বললেন—কেন এসো তুমি এখানে? হু দি হেল্‌ টোল্ড ইউ টু কাম্ হিয়ার? হু?

    দীপঙ্কর বসে ছিল সোফাটার ওপর। মিস্টার ঘোষাল ঘরে এসে ঢুকতেই দাঁড়িয়ে উঠলো।

    বললে—আমি নিজেই এসেছি এখানে, সতী আমাকে ডাকেনি—

    —কিন্তু কেন? কেন? হোয়াই? আন্ডার হুজ অথরিটি?

    দীপঙ্কর বললে—আপনি বসুন, আমি সমস্ত খুলে বলছি—

    মিস্টার ঘোষাল বসলো না। বললে-আমি সমস্ত কিছু জানতে চাই না। মিসেস ঘোষের সঙ্গে তোমার কিসের সম্পর্ক আমি সেইটে জানতে চাই। মিসেস ঘোষের লাইফ ইজ্ ইন ডেন্‌জার, মিসেস ঘোষের প্রেস্টিজ্ ইজ য়্যাট স্টেক, আমি মিসেস ঘোষের কাছ থোকসব ঘটনা শুনেছি। মিসেস ঘোষের কোনও দোষ নেই—সি ইজ্ এ চেস্ট্ লেডী। তাকে এ-রকমভাবে অপমান করবার কী রাইট্ আছে তোমাদের? জানো, আমি তোমার নামে ট্রেসপাসের চার্জ আনতে পারি? তোমাকে মিসেস ঘোষের মডেস্টি আউরেজের চার্জে প্রসিকিউট্ করতে পারি?

    —কিন্তু সে তো মিথ্যে কথা!

    মিস্টার ঘোষাল গর্জে উঠলো! বললে—কে বললে মিথ্যে কথা? জানো, টাকা খরচ করলে মিথ্যেকে সত্যি করা যায় মডার্ন ওয়ার্ল্ডে? আমার টাকা আছে, আমি টাকার জোরে তোমাকে মিথ্যেবাদী লায়ার প্রমাণ করতে পারি? সে-রকম য়্যাডভোকেট্ আছে কলকাতা শহরে—টাকার জোরে সাক্ষী ল’য়্যার, প্রসিকিউশন সব পাওয়া যায়—তা জানো? আই ক্যান বাই জাস্টিস—বিচার কেনা যায় তা জানো তুমি?

    দীপঙ্কর চুপ করে রইল।

    মিস্টার ঘোষাল বললে—যদি ভাল চাও তো চলে যাও—অ্যান্ড ডু নেভার কাম হিয়ার। আর কখনও এসো না।

    দীপঙ্কর তবু নড়লো না। যেমন দাঁড়িয়ে ছিল, তেমনিই দাঁড়িয়ে রইল।

    —ডু ইউ হিয়ার মী অর নট্? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও—আর এক

    মিনিট তুমি এখানে থাকতে পাবে না—

    দীপঙ্কর তবু নড়লো না।

    —তুমি জানো আই পজেস্ এ রিভলবার? আমার রিভলবার আছে তা তুমি জানো? বিফোর আই ইউজ দ্যাট, আই ওয়ান্ট ইউ টু লীভ দি রুম! আদারওয়াইজ আমি পুলিস ডাকবো! আমি তোমাকে য়্যারেস্ট করাবো! আমি তোমার চাকরি খতম করতে পারি তা জানো?

    মিস্টার ঘোষাল যেন বাঘের মত ঘরের ভেতর ছুটোছুটি করতে লাগলো। অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। যেন দীপঙ্করকে ছিঁড়ে-খুঁড়ে খাবে। আঁচড়ে কামড়ে নিঃশেষ করে ফেলবে।

    তবু দীপঙ্কর ধীর স্থির হয়ে পাথরের মত দাঁড়িয়ে রইল সেইখানে।

    ঘোষাল চিৎকার করে বললে—এখনও যাবে না? তুবু যাবে না তুমি?

    এতক্ষণে দীপঙ্করের মুখে কথা ফুটলো। গম্ভীর গলায় বললে–নো, আই ওন্ট্—

    আর সঙ্গে সঙ্গে যেন বজ্রপাত হলো ঘরের ভেতর। মিস্টার ঘোষালের মুখের ওপর এমন করে কথা বলার সাহস রেলের অফিসের ইতিহাসে কখনও হয়নি। মিস্টার ঘোষাল যেন একটা প্রচন্ড নাড়া খেয়ে আত্মসংবিৎ ফিরে পেলে। তারপর বললে—অল্ রাই—

    বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আর তারপর এক মুহূর্তের মধ্যেই আবার ফিরলো। হাতে তখন তার খোলা রিভলবার। দীপঙ্করের দিকে মুখ ঠিক করে চিৎকার করে উঠলো—গেট্ আউট্—গেট্ আউট্—

    দীপঙ্কর সেই দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে উত্তর দিলে–নো, আই ওন্ট—

    আর সঙ্গে সঙ্গে কী ঘটতো বলা যায় না।

    — দীপু —

    হঠাৎ সতী আর থাকতে পারলো না। একেবারে দীপঙ্করের ওপর ঝাঁপিয়ে পড়লো হঠাৎ। বললে—তুমি করছো কী দীপু—তুমি করছো কী—তুমি যাও এখান থেকে— যাও—

    দীপঙ্কর সতীর মুখের দিকে চাইলে একবার। তারপর বললে—না—

    সতী দীপঙ্করের হাত ধরে টানতে লাগলো। দীপঙ্করকে টেনে বাইরে নিয়ে যাবার চেষ্টা করলে। বললে—পাগলামি কোর না দীপু, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি যাও না, চলে যাও—

    দীপঙ্কর তবু বলতে লাগলো-না, আমি যাবো না—

    ততক্ষণে দীপঙ্করকে ঠেলে বাইরে নিয়ে এসেছে সতী। ঘরের বাইরে। বারান্দায়।

    —তুমি চলে যাও এখান থেকে। কী পাগলামি করছো, বলো তো!

    দীপঙ্কর বললে—পাগলামি আমি করছি না তুমি করছো?

    —বেশ, তোমার কথাই সই, আমিই পাগলামি করছি, কিন্তু তোমার পায়ে পড়ি তুমি চলে যাও দীপু, এখন আর কথা বাড়িও না চলে যাও—

    দীপঙ্কর সতীর মুখের দিকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে দেখলে। বললে—কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে রেখে কী করে চলে যাই তাই বলো?

    সতী তখনও ঠেলছে দীপঙ্করকে। বললে—তুমি আর কথা বাড়িও না দীপু, তুমি চলে যাও—

    দীপঙ্কর বললে—যেতে আমার আপত্তি নেই, কিন্তু মিস্টার ঘোষাল ভাববে আমি ওর রিভলবার দেখে ভয় পেয়েছি—

    সতী বললে—ওসব কথা থাক, তুমি যাও, এখন চলে যাও—দেখছো না ও একটা জানোয়ার, একটা পশু ও—ও সব করতে পারে—

    দীপঙ্কর অবাক হয়ে গেল। বললে—কিন্তু তুমি? ওই জানোয়ারের কাছেই তো থাকবে তুমি!

    সতী বললে—আমার কথা ছেড়ে দাও দীপু। এই-ই আমার কপাল—আমার কথা তুমি ভেবো না। আমার যা হয় হোক, কিন্তু তুমি চলে যাও—চলে যাও তুমি—আর কখনও এসো না—

    বলে দীপঙ্করকে ঠেলে একেবারে বারান্দার শেষ প্রান্তে নিয়ে গেল। তারপর হঠাৎ দীপঙ্করকে রেখে নিজের ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল লাগিয়ে দিলে।

    দীপঙ্কর সেইখানে দাঁড়িয়ে অন্ধকার বারান্দার দিকে চেয়ে হতবুদ্ধি হলে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }