Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৩০

    ৩০

    রেলের হসপিট্যাল। দীপঙ্কর আগে নিজে নেমে বললে—আসুন —

    সনাতনবাবু নেমে দাঁড়িয়ে বললেন—আমি বড় চঞ্চল হয়ে উঠেছি দীপঙ্কর-বাবু—

    –কেন? চঞ্চল হচ্ছেন কেন? এমন কিছু তো হয়নি সতীর, এমনি আনকসাস হয়ে পড়েছে।

    সনাতনবাবু বললেন—না সেবার ডাক্তার বলেছিলেন কিনা, নার্ভটা তাঁর খুব শ্যাটার্ড হয়ে গেছে। কখনও শান্তি তো পাননি —

    দীপঙ্কর বললে—সুখ দেওয়া যখন আপনার ক্ষমতার বাইরে, তখন শান্তি তো আপনি একটা দিতে পারেন সতীকে—

    সনাতনবাবু বললেন—হ্যাঁ, আমি শান্তি তো দিতেই পারি, আমার সাধ্যে যেটুকু কুলোয়, সেটুকু শান্তি তো আমি দিতেই পারি-সেটাও তো আমার কর্তব্য!

    তারপর খুঁজে খুঁজে কেবিন নম্বর বার করে দীপঙ্কর বললে—এই কেবিনেই আছে সতী—

    সনাতনবাবু বললেন—চলুন, আপনিও চলুন ভেতরে—

    দুজনে একসঙ্গেই কেবিনে ঢুকলো। দীপঙ্কর দেখলে। সনাতনবাবু ও দেখলেন। মিস্টার ঘোষাল সতীর মাথার কাছে বসে তার মাথার কোঁকড়ানো চুলগুলোর ওপর হাত বুলিয়ে দিচ্ছে। আর সতী চেয়ে আছে তার মুখের দিকে।

    মনে আছে সেদিন সমস্ত দিনটা দীপঙ্করের কেটেছিল একটা অভূতপূর্ব মগ্ন- চৈতন্যের মধ্যে দিয়ে। জীবনের কি এইটেই চরম অর্থ? এই ভেতর থেকে বাইরে আসা? না কি বাইরে থেকে ভেতরে আসাটাই আসল! জীবন থেকে যত বিচ্ছিন্ন হতে চেয়েছিল দীপঙ্কর, ততই যেন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল সে।

    পরে সনাতনবাবু বলেছিলেন—যত পুষ্টি হবে ফলের, ততই সে আলগা হবে বোঁটায়—

    কিন্তু তাই-ই যদি হবে, তাহলে কেন মানুষ সমাজে আধিপত্য করতে চায়? কেন লক্ষ্মীকে সিন্দুকে পুরে মানুষ সৌভাগ্যকে চিরস্থায়ী করতে চায়? কেন শত্রু জয় করে অমিতবীর্য হতে চায় মানুষ? কেন মানুষ পদ আর পদবী পেতে চায় সব আত্ম-সম্মান বিসর্জন দিয়ে?

    সনাতনবাবু বলেছিলেন-যারা তা চায়, তারা নগদ-বিদায়টাকে যে বড় করে দেখে দীপঙ্করবাবু, কিন্তু যা হাতের মুঠোয় পাওয়া গেল তাতে তো তাদের সুখ নেই—তখন বলে আরো চাই—

    —তাহলে কীসে সুখ?

    হাসপাতাল থেকে ফেরার সময় সনাতনবাবু বলেছিলেন—আগে বলুন কোন সুখটা চান? দেহের, না মনের, না আত্মার?

    কোথা থেকে কোথায় কথা গড়িয়ে গেল, দীপঙ্কর বুঝতে পারলে না। এতদিন এত মানুষের মুখোমুখি হয়েছে দীপঙ্কর, কিন্তু এমন অদ্ভুত মানুষের সংস্রবে কখনও আসেনি। সেই আশুতোষ কলেজের অমলবাবু, সেই প্রাণমথবাবু, কেউই এমন করে এই দিক থেকে জীবনকে দেখেননি। সনাতনবাবু দীপঙ্করের কাছে শুধু যেন ব্যক্তিই নয়, যেন একটা তত্ত্ব।

    সেই সেদিনকার হাসপাতালের ঘটনাতেই সনাতনবাবু যেন আরো রহস্যময় হয়ে উঠলেন। এমন হবে তা তো ভাবতে পারেনি দীপঙ্কর।

    দীপঙ্কর ভেতরে ঢুকতেই মিস্টার ঘোষাল একটু ফণা তুলে উঠেছিল। হয়ত কিছু কটু কথা শোনাতো দীপঙ্করকে। কিন্তু সনাতনবাবুকে দেখে যেন একটু সঙ্কুচিত হয়ে উঠেছিল। হয়ত সন্দেহও করেছিল।

    পরিচয়টা দীপঙ্করই করিয়ে দিলে। বললে—ইনিই মিস্টার ঘোষ, মিসেস ঘোষের হাজব্যান্ড—মিসেস ঘোষের অসুখের খবর শুনে দেখতে এসেছেন—

    তাড়াতাড়ি মিস্টার ঘোষাল সনাতনবাবুর একটা হাত নিজের হাতে টেনে নিলেন। বললেন—ভারি খুশি হলাম আপনার সঙ্গে পরিচিত হয়ে মিস্টার ঘোষ, এই দেখুন না, মিসেস ঘোষের অসুখে আমিও আপিস থেকে আজ বাড়ি যেতে পারিনি—আপনি এলেন, আমি একটু নিশ্চিন্ত হলুম—এখন আপনি দেখুন আমি যাই—

    সতী এতক্ষণ কথাগুলো শুনছিল। বললে—না—তুমি যেও না—

    মিস্টার ঘোষাল, দীপঙ্কর, এমন কি সনাতনবাবু পর্যন্ত সতীর এই এতটুকু কথাতে যেন স্তম্ভিত হয়ে গেলেন। কিন্তু সে এক মুহূর্তের জন্যে। তারপরই সনাতনবাবু সতীর দিকে এগিয়ে গেলেন। বললেন—কেমন আছো সতী, তুমি? তোমার কী হয়েছে? হঠাৎ অজ্ঞান হয়ে গেলেই বা কেন? তুমি তো জানো তোমার শরীর দুর্বল, আপিসের পরিশ্রম তোমার সহ্য হবে না—

    সতী চুপ করে চেয়ে রইল সনাতনবাবুর দিকে। কিছু কথা বেরোল না তার মুখ দিয়ে।

    সতীর মাথার চুলের ওপর হাত বোলাতে লাগলেন সনাতনবাবু। তারপর নিচু হয়ে বসলেন মাথার কাছে। বললেন—নিজের ওপর আর কত অত্যাচার করবে তুমি বলো তো?

    সনাতনবাবু যেন ভুলে গেছেন, ঘরে আরো অনেক লোক আছে। সারাদিন মানুষটার খাওয়া হয়নি, বিশ্রাম হয়নি। যে মানুষ সব সহ্য করেন মুখ বুজে, সেই মানুষটা বুঝি আজ আরো অনেক সহ্য করবার জন্যেই এখানে এসেছেন। মনে হলো যেন আরো অনেক ব্যথার আঘাত সইবার পণ নিয়েই তিনি আজ তৈরি করেছেন নিজেকে।

    —অনেক তুমি সহ্য করেছ সতী, অনেক তুমি আঘাতও করেছ। যত আঘাত তুমি নিজে পেয়েছ, তার অনেক বেশী আঘাত তুমি দিতে চেয়েছ। কিন্তু এখন তুমি তো বুঝলে আঘাত করতে চাইলেই আঘাত করা যায় না—

    সতী তবু কিছু কথা বললে না। একদৃষ্টে সনাতনবাবুর দিকে চেয়ে রইল।

    সনাতনবাবু বলতে লাগলেন—তুমি আমার স্ত্রী, আবার আমাদের বাড়ির বউও বটে, তোমার লজ্জা যে আমারও লজ্জা, আমাদের বাড়িরও লজ্জা। তোমার অপমান যে আমারও অপমান, আমাদের বাড়িরও অপমান সতী? তোমাকে বাদ দিয়ে তো আমার নিজের আলাদা অস্তিত্বের কোনও মূল্য নেই!

    এতক্ষণে সতী কথা বললে—আর তোমার মা?

    সনাতনবাবু বললেন-মা-মণির কথা বলছো? তুমি যেমন আমার স্ত্রী, মা-মণি তেমনি যে আমার মা। মা যদি তোমার মত বাড়ি ত্যাগ করে চলে যেতো তো, মা’কেও আমি এমনি করেই বলতাম! সংসারে বাস করতে গেলে কাউকেই যে ছাড়া যায় না! তুমি আমাকে ভুল বুঝো না সতী!

    সতী বললে—তুমি কি এই কথা বলতেই এখানে এসেছ?

    সনাতনবাবু বললেন—তোমার অসুখের কথা শুনেই এসেছি, কোনও বিশেষ কথা বলতে আসিনি! আর তোমার বিপদের দিনে যদি না আসি তো আর কখন আসবো, বলো?

    সতী বললে—আমাকে দেখতেই যদি এসে থাকো তো আমাকে দেখা তো হলো, এবার যাও—

    সনাতনবাবু বললেন—কিন্তু তোমাকে শুধু তো দেখতে আসিনি, তোমা েনিয়ে যাবো বলেই যে এসেছিলাম—

    —কোথায় নিয়ে যাবে?

    মিস্টার ঘোষাল এতক্ষণে কথা কইলে। বললে-এর পরও আপনি আপনার বাড়িতে নিয়ে যাবার কথা বলতে পারছেন মিস্টার ঘোষ? এত ঘটনার পরেও মিসেস ঘোষ আপনাদের বাড়িতে যেতে রাজী হবেন?

    দীপঙ্কর হঠাৎ বাধা দিলে। বললে—মিস্টার ঘোষাল, চলুন, আমরা দুজনে বাইরে যাই—মনে হয় এখন এখানে আমাদের আর থাকা উচিত নয়—

    —হোয়াই? এখানে আমাদের থাকতে দোষ কী?

    সনাতনবাবু কিন্তু সে-সব কথায় কান না দিয়ে তেমনি করেই বলতে লাগলেন— তোমার চোখে হয়ত আমি অন্যায় করেছি সতী, তোমার চোখে আমি হয়ত দোষীই, কিন্তু সুস্থ মন নিয়ে কখনও যদি ভেবে দেখো তো দেখবে আমার কোনও অন্যায়ই হয়নি, আমি কোনও দোষই করিনি—আমি নিরুপায়—

    একটু থেমে সতীর মুখের কাছে মুখ এনে আবার বলতে লাগলেন—মানুষকে জীবনে একাধারে অনেকগুলো কর্তব্য পালন করতে হয়? কখনও সে ছেলে, কখনও সে স্বামী, আবার কখনও সে গৃহকর্তা, আবার কখনও সামাজিক মানুষ। এক সঙ্গে এতগুলো কর্তব্য পালন করতে গিয়ে সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তার ভুলও হয় আবার কখনও ভ্রান্তিও হয়, কিন্তু তার জন্যে কি এতখানি শাস্তি দিতে হয় তাকে?

    —শাস্তি?

    সতী যেন নিজের মনেই নীরবে নিজের প্রতিবাদ করে উঠলো। বললে—শাস্তি আবার আমি তোমাদের কখন দিলাম? সব শাস্তি তো তোমরাই আমার মাথায় তুলে দিলে!

    সনাতনবাবু বললেন—আর সেই জন্যেই কি এতখানি শাস্তি নিজের মাথায় তুলে নিতে হয়?

    সতী বললে—আমি যদি এ-শাস্তি নিজের মাথায় তুলে নিয়েই থাকি, তাতে তোমাদের রাতের ঘুমের তো কিছু ব্যাঘাত হয়নি, তাতে তোমাদের বাড়ির দেয়াল থেকে আধখানা ইঁটও তো কই খসে পড়েনি—তা যদি পড়তো তো আজ আমার এই দুর্দশা হয়! তোমরা যদি আমার কষ্টের কথা এতটুকু ভাবতে তো আমিই কি আজ তোমাকে ছেড়ে এই রসাতলে এসে নামি? তুমি যদি আমার কথা একটু বুঝতে তো আমি এমন করে এই নরকে এসে ডুবি?

    সনাতনবাবু সতীর মাথায় আরো জোরে জোরে হাত বুলোতে লাগলেন। দীপঙ্করের মনে হলো সনাতনবাবু যেন পারলে সতীর মাথাটা নিজের কোলে তুলে নিতেন। একদৃষ্টে তিনি চেয়ে আছেন সতীর মুখের দিকে। আশ্চর্য এমন স্বামীকেও সতী ভুল বুঝতে পারলো! এমন স্বামীকে ছেড়েও কোনও স্ত্রী বাড়ি থেকে চলে আসতে পারে? মিস্টার ঘোষালের মুখের দিকেও চেয়ে দেখলে দীপঙ্কর। মিস্টার ঘোষালও একদৃষ্টে চেয়ে আছে সতীর দিকে। স্বামীর সঙ্গে সতী কথা বলছে, আর মিস্টার ঘোষাল কান পেতে প্রত্যেকটি কথা শুনছে, প্রত্যেকটি ভাবভঙ্গী গিলছে।

    দীপঙ্কর মিস্টার ঘোষালের দিকে ইঙ্গিত করে চুপি চুপি বললে—চলুন, মিস্টার ঘোষাল, আমরা বাইরে গিয়ে দাঁড়াই—

    —কেন?

    —ওদের প্রাইভেট কথা আমরা নাই বা শুনলাম, ও শোনা কি ভালো?

    সতী আবার বলতে লাগল,—অথচ তোমরা জানো না, ছোটবেলা থেকে আমি কতদিন শিবপূজো করেছি, কতদিন কালীঘাটের মন্দিরে গিয়ে মনের মত স্বামী-সৌভাগ্য কামনা করেছি। তোমরা জানো না, কিন্তু ওই দীপু দাঁড়িয়ে আছে, ও জানে। সোনার কার্তিকের ঘাটে গিয়ে পুরো বোশেখ মাসটা গঙ্গায় স্নান করেছি। কেন জানো? তোমার মত স্বামী পাবার জন্যে। বিশ্বাস করো, শুধু তোমার মত স্বামী পাবার জন্যেই! সেদিন আমি তোমার মত স্বামীই চেয়েছিলাম ঠাকুরের কাছে—তা তুমি জানো?

    বলতে বলতে সতীর দুচোখ দিয়ে ঝর ঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো। মিস্টার ঘোষাল তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বার করে সতীর চোখ দুটো মুছিয়ে দিলে।

    —কিন্তু তার বদলে আমি কী পেলুম? কী পেলুম আমি বলো তো? তোমরা আমায় তার বদলে কী দিলে? কী দিলে তার বদলে? আমি চেয়েছিলুম স্বামী, তোমরা দিলে অপমান, সকলের সামনে আমাকে তোমরা রেপ করলে—। তোমাদের বাড়ির বউ-এর আউটরেজ তোমাদের বাড়ির ঝি-চাকর সবাই মিলে চোখ মেলে দেখলে, এর চেয়ে আর বড় কিছু অপমান আমার আগে আর কোনও হিন্দু ঘরের বৌ ভাবতে পেরেছে? কল্পনাও করতে পেরেছে?

    তারপর একটু থেমে আবার বলতে লাগলো—এত অপমানও আমি মুখ বুজে সইতে পারতুম, যদি তুমি একটু মুখ তুলে চাইতে, যদি তুমি একটু আদর করতে, যদি তুমি আমার কথা একটু বুঝতে—!

    সনাতনবাবু বললেন—তোমার যা বলবার আছে, আজ বলো তুমি, আমি শুনি—

    —তোমরা বললে আমার বাবার এত টাকা আছে জানলে, আরো টাকা চাইতে। অর্থাৎ বাবা আরো টাকা দিতে পারতেন মেয়ের বিয়েতে! তারপার তোমরা বললে আমার দিদি যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তা আগে জানলে আমাকে বাড়ির বউ করতে না। তারপর….

    বলতে বলতে সতী আরো যেন মুষড়ে পড়লো। কিন্তু তখনি নিজেকে সামলে নিয়ে আবার বলতে লাগলো—নিজে মা হয়েও মা হতে পারলাম না, এর চেয়ে বড় দুঃখ মেয়েমানুষের জীবনে আর কী আছে বলো তো? তবু সেই জন্যেও আবার তোমরা আমকেই খোঁটা দিলে—যেন মা হয়ে আমিই আমার নিজের ছেলেকে মেরে ফেলেছি—!

    এবার সতী নিজেই নিজের মুখটা আঁচল দিয়ে ঢাকলে। তারপর হঠাৎ আবার মুখ তুলে বললে—কিন্তু আমি কী দোষ করেছিলুম বলো তো তোমাদের, যে তোমরা এমন করে আমার জীবনটা নষ্ট করে দিলে? আমি তোমাদের কী ক্ষতিটা করেছিলুম যে তোমরা সবাই মিলে আমায় এমন শাস্তি দিলে? তোমরা আমার কাছে কী চেয়েছিলে, সত্যি বলো তো? আজ তো তুমি আমার সামনে একলা বসে আছো, আজ তো তোমার বলতে আর কোনও বাধা নেই। বলো তুমি, আমি তোমাদের কী ক্ষতিটা করেছিলুম, সত্যি সত্যি?

    সনাতনবাবু তবু কিছু বললেন না।

    সতী বললে—জানি এসব কথার উত্তর তুমি কখনও দাওনি, আজো দেবে না। উত্তরই যদি তুমি দিতে পারবে তো আমার এ অধঃপতন হবে কেন? কেন তোমাদের বাড়ির বউ হয়ে আমাকে আজ রাস্তার ফুটপাথে নামতে হবে? কিম্বা ফুটপাতও হয়ত এর চেয়ে ঢের ভালো ছিল। এবার হয়ত সেখানেই নামবো। একদিন হয়ত সেই ফুটপাথেই আমাকে শেষ পর্যন্ত নামতে হবে! এও হয়ত আমার কপালে আছে—

    মিস্টার ঘোষাল অনেকক্ষণ চুপ করে ছিল। এবার বললে—মিস্টার ঘোষ, কাইন্ডলি আপনি একটু চুপ করুন, মিসেস ঘোষ এখন অসুস্থ, আপনার সঙ্গে কথা বললে আরো অসুস্থ হয়ে পড়বেন—

    সনাতনবাবু মাথা তুললেন। এতক্ষণে যেন খেয়াল হলো ঘরে অন্য লোকও আছে। বললেন—কী বললেন? আমি বাইরে যাবো!

    —হ্যাঁ, দেখছেন না কত ইমোশন্যাল হয়ে উঠছেন মিসেস ঘোষ?

    সতী হঠাৎ বললে—না, তোমাকে বাইরে যেতে হবে না—

    তারপর বললে—কত দিন পরে তোমাকে আমার কাছে পেয়েছি, সব তোমাকে শোনাবো আজকে, আর যদি কখনও এ-সুযোগ না পাই?

    দীপঙ্কর মিস্টার ঘোষালের দিকে ফিরে বললে—মিস্টার ঘোষাল আসুন আমরাই বাইরে গিয়ে দাঁড়াই, ওঁদের হাজব্যান্ড-ওয়াইফের একটু বোঝাপড়া হতে দিন—আসুন —

    –কেন? কেন বাইরে যাবো? আমরা কি ওঁদের কোনও বাধা দিচ্ছি?

    দীপঙ্কর বললে—বাধা দেবার কথা হচ্ছে না, ওঁদের মধ্যে একটা মিটমাট হয়ে গেলেই তো ভালো!

    মিস্টার ঘোষাল যেন বিরক্ত হলো। বললে—দরকার থাকে তুমি যাও সেন, আমি কেন যাবো?

    —কিন্তু আপনার সামনে কি ওঁরা ফ্রী-লি কথা বলতে পারবেন?

    সতী বলতে লাগলো—ওগো, প্রথম-প্রথম নিজেকে আমি বড় অপরাধী মনে করতাম, জানো! এক-একবার মনে হতো, আমারই দোষে হয়ত এমন হলো! হয়ত আমিই একলা এর জন্যে দায়ী! এত মেয়েই তো শ্বশুর-বাড়ির সংসার করছে, শাশুড়ী স্বামীর লাথি ঝাঁটা খাচ্ছে, কিন্তু আর কোনও বউ তো এমন করে আমার মত বাইরে বেরিয়ে আসে না, বাইরে বেরিয়ে এসে ঘর ভাড়া করে পরের আশ্রয়ে থাকে না! আর কোনও বউ তো আমার মত নিজের বাবার অগাধ টাকা থাকা সত্ত্বেও এমন করে পুরুষদের আপিসে চাকরি করে না! কিন্তু তখনি আবার মনে হতো আর কোনও বউ তো স্বামীর কাছে এমন ব্যবহারও পায় না। এক-একবার ভাবতাম তুমি যদি অমানুষ হতে মাতাল হতে তাও বুঝি এর চেয়ে ঢের ভালো হতো। তুমি যদি গরীব-কেরানী হতে, আর টাকার অভাবে কাবলীওয়ালার কাছে টাকা ধার করতে, তাও বুঝি এর চেয়ে শতগুণে ভাল ছিল। কিন্তু তুমি কেন অন্য রকম হলে? কেন তুমি শিক্ষিত স্বাস্থ্যবান ভদ্রলোক হলে? কেন তুমি ছোটলোকদের মত আমাকে মারো না, তাতেও বুঝি আমি তৃপ্তি পেতাম। কিন্তু এও হয়ত আমার কপাল—এও আমার কপালের ফের ছাড়া আর কী বলবো, বলো?

    সনাতনবাবু চুপ করেই সব শুনছিলেন। হঠাৎ বললেন—এখন তুমি যেতে পারবে?

    —কোথায়?

    —আমার সঙ্গে?

    —তোমাদের বাড়িতে?

    সনাতনবাবু বললেন—হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো বলেই এসেছিলাম। সকাল থেকে আজ আমার খাওয়া-দাওয়াই হয়নি।

    —কেন? খাওনি কেন? আমার জন্যে?

    সনাতনবাবু বললেন—সকাল থেকে অনেক কান্ড ঘটে গেছে বাড়িতে। পুলিস এসেছিল, ব্যাঙ্ক থেকে লোক এসেছিল—সেই তাদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল, তারপর দীপঙ্করবাবু টেলিফোনে তোমার অসুখের খবর জানালেন। তুমি চলো সতী, তুমি নিজে যে শাস্তি পাচ্ছ, তার চেয়ে অনেক বেশী শাস্তি পাচ্ছি আমরা—

    সতী যেন আরো করুণ হয়ে উঠলো। বললে—ওগো, তুমি সত্যি বলছো? আমার যে বিশ্বাস হচ্ছে না —

    মিস্টার ঘোষাল হঠাৎ বাধা দিয়ে বললে—কিন্তু মিস্টার ঘোষ, আপনি যে মিসেস ঘোষকে বাড়িতে যেতে বলছেন, তারপর যদি আবার সেই অত্যাচার হয়, আবার যদি রিপীট হয় সমস্ত?

    দীপঙ্কর বললে—মিস্টার ঘোষাল আপনি চুপ করুন, আপনি কেন ওঁদের কথার মধ্যে কথা বলছেন?

    মিস্টার ঘোষাল রেগে গেল, বললে—হোয়াই? আমার এভরি রাইট আছে জানার, আমি মিসেস ঘোষেল ওয়েল-উইশার! মিসেস ঘোষ, আপনি শ্বশুর-বাড়িতে যাবার আগে ভাল করে ভেবে নেবেন, এবারে যেন আর সেই সেম মিস্টেক করবেন না!

    তারপর সনাতনবাবুর দিকে ফিরে বললেন—আপনি আপনার মা’র পারমিশন নিয়েছেন?

    সনাতনবাবু বললেন—মা’কে বলে এসেছি সতীকে নিয়ে যাবো!

    —তিনি মত দিয়েছেন?

    —না!

    মিস্টার ঘোষাল বললেন—তাহলে? আপনি কি চান মিসেস ঘোষ আবার ইন্‌সাল্টেড হোন? আপনি কি মিসেস ঘোষের লাইফ আবার মিজারেবল করে তুলতে চান? তাহলে কেন আপনি নিয়ে যেতে চাচ্ছেন সেখানে এসব জেনেও?

    সনাতনবাবু বললেন-সতী আমার স্ত্রী, আমি তার ভালোমন্দ বুঝতে পারি বলেই নিয়ে যাচ্ছি!

    —কিন্তু আপনিই কি হাজব্যান্ডের ডিউটি এতদিন প্রপারলি করতে পেরেছেন? এবার দীপঙ্কর এগিয়ে গেল। বললে—মিস্টার ঘোষাল, আপনি চুপ করুন, আপনি আর কথা বলবেন না দয়া করে—

    —হোয়াট?

    মিস্টার ঘোষালের চোখে যেন আগুন জ্বলে উঠলো। বললে—কী বললে? আর একবার বলো?

    দীপঙ্কর ধীর-স্থিরভাবে বললে—যা কিছু বলবার থাকে, আপনি বাইরে গিয়ে বলুন। এখানে চেঁচাবেন না আপনি!

    মিস্টার ঘোষাল রাগে ফুলতে লাগলো। অভ্যাস মত একবার পকেটে হাত দিলে। কিন্তু যা খুঁজছিল তা না পেয়ে ক্ষেপে উঠলো যেন। বললে—আটার ইট সেকেন্ড টাইম? আর একবার বলো কথাটা, আই শ্যাল সী—

    দীপঙ্কর আবার স্পষ্ট ভাষায় বললে—এখানে গোলমাল করবেন না, আপনি বাইরে যান—

    —আই—উইল—নট!

    —ইউ মাস্ট!

    হঠাৎ যেন দীপঙ্করেরও কেমন রোখ চেপে গেল। বললে—আপনাকে বাইরে যেতেই হবে—

    —তুমি ভেবেছ কী সেন? তুমি ভেবেছ আমি য়্যারেস্টেড হয়েছি বলে ভয় পাবো তোমার কথায়? তুমি ভুলে গেছ কে তোমার ক্লার্ক থেকে প্রমোশন দিয়ে অফিসার করেছে? তুমি জানো গভর্নর স্যার জন হার্বাট আমার ফ্রেন্ড? ফজলুল হককে আমি এখীন রিং করে তোমায় শিক্ষা দিতে পারি? ইউ নো, হোয়াট আই য়্যাম?

    দীপঙ্কর বললে—আপনি আর একটা কথাও বলবেন না, ইউ ডু গেট আউট প্লিজ—

    হঠাৎ ঘোষালের মূর্তি আরো ভয়াবহ হয়ে উঠলো যেন। নিজের ফ্ল্যাটে হলে এতক্ষণ হয়ত অন্য কান্ড করে বসতো। রাগে ফুলতো ফুলতে বললে—তুমি জানো তুমি ক্লাস- ওয়ান গভর্নমেন্ট অফিসারের সঙ্গে কথা বলছো!

    দীপঙ্কর বললে—জানি আমি কথা বলছি একজন মিথ্যেবাদীর সঙ্গে—

    —আর তুমি কী, আমি জানি না ভেবেছ? আমি জানি না ভেবেছ মিস্ মাইকেলের সঙ্গে তোমার কীসের সম্পর্ক ছিল? কেন আটার অফিস-আওয়ার্স তুমি সেখানে যেতে?

    দীপঙ্কর হুঙ্কার দিয়ে উঠলো—স্টপ দ্যাট—

    —কেন থামবো? ডু ইউ নো, আমি সব জানি। আমি জানি তোমার সঙ্গে মিসেস ঘোষের কীসের সম্পর্ক! মিসেস ঘোষের সামনেই বলছি, মিসেস ঘোষের জন্যে তোমার এত ইনটারেস্ট কেন, বলবো?

    হঠাৎ দীপঙ্কর আর সামলাতে পারলে না। সেইখানে, সেই হাসপাতালের কেবিনের ভেতরে সতী আর সনাতনবাবুর সামনেই প্রচন্ড একটা ঘুষি বসিয়ে দিলে মিস্টার ঘোষালের চোয়ালের উপর। স্ক্রাউড্রেল, বীস্ট, এই সব জঘন্য লোকের সামনে মায়া দয়া অহিংসার কোনও দাম নেই। এরা মানুষ পদবাচ্যও নয়, জন্তু পদবাচ্যও নয়। এই এদের জন্যেই রেলওয়ের এত বদনাম। এই এদের জন্যেই ইন্ডিয়ানদের এত কলঙ্ক। এই এদের জন্যেই বাঙালীর এত নিন্দে। এরা থাকলেই বা কী, আর মরলেই বা কী। দরকার বুঝে এরা একবার বাঙালী সাজে আবার কখনও সাউথ-ইন্ডিয়ানও সাজে। এরা পেস্টস্ অব দি সোসাইটি।

    মিস্টার ঘোষাল কিন্তু তখন হঠাৎ আচমকা একটা আঘাত পেয়ে মেঝের ওপর লুটিয়ে পড়েছে। দীপঙ্করের ঘুষির আঘাত খেয়ে চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে। পাশেই ছিল একটা চেয়ার। সেই চেয়ারের কোণটা মাথায় লেগে দিগ্‌ভ্রম হয়ে গেছে একেবারে। দীপঙ্কর তখনও চিৎকার করছে—স্কাউড্রেল, বীস্ট…..

    এক মুহূর্তের মধ্যে কী একটা কান্ড ঘটে গেল। সনাতনবাবু সমস্ত দেখেশুনে হতবুদ্ধি হয়ে গেছেন। আর সতী! সতীও প্রথমটায় হতবুদ্ধি হয়ে গিয়েছিল। তারপর মিস্টার ঘোষালকে মাটিতে পড়ে গিয়ে ছটফট্ করতে দেখেই চীৎকার করে উঠেছে—এ কী করলে তুমি? এ কী করলে তুমি দীপু—

    দীপঙ্কর বললে—শয়তানের একটা শিক্ষা পাওয়া দরকার ছিল সতী—ও বুঝুক, ভদ্রলোকের সঙ্গে কী ভাষায় কথা বলতে হয়—

    —তা হলে তুমি ওকে মারবে? তা বলে ওকে মেরে ফেলবে তুমি?

    দীপঙ্কর বললে—না, তোমার ভয় নেই সতী, অত সহজে ওরা মরে না—কিন্তু ওকে মেরে ফেললেই হয়ত ভালো হতো—

    সতী নিজেই অসুস্থ শরীর নিয়ে উঠে ধরতে যাচ্ছিল, সনাতনবাবু ধরে শুইয়ে দিলেন। সতী বললে—ছাড়ো, ছাড়ো তুমি আমাকে, আমার চোখের সামনে তোমরা ওকে মারবে! তোমরা এত নীচ, এত হীন!……

    মিস্টার ঘোষাল কিন্তু ততক্ষণে প্রথম চোটটা সামলে নিয়েছে। মাটি আঁকড়ে ধরে ওঠবার চেষ্টা করলে। তারপর দীপঙ্করের দিকে চাইতেই দীপঙ্কর আবার শাসালে—আর এগিয়ে এলে আবার মারবো তোমায়, এবার খুন করে ফেলবো—

    সতী চিৎকার করে উঠলো—দীপু, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও—

    ভেতরের এই গোলমালের শব্দে তখন বাইরে থেকে ডাক্তার, নার্স সবাই ঢুকে পড়েছে। দীপঙ্কর তাদের দেখে বললে—এখান থেকে মিস্টার ঘোষালকে বাইরে নিয়ে যান, তা আপনারা—দরকার হলে ফাস্ট এইড্‌ দিনগে—

    কী হয়েছে স্যার?

    দীপঙ্কর বললে—দিস ইজ মিস্টার ঘোষাল, জামিনে ছাড়া পাওয়া আসামী, এক্স- ডি-টি-এস—ইউ নো এভরিথিং য়্যাবাউট হিম—

    মিস্টার ঘোষাল আর কথা বললে না। একটা ক্রুদ্ধ ক্ষুব্ধ দৃষ্টি দিয়ে দীপঙ্করের দিকে চেয়ে দেখতে দেখতে নিজেই টলতে টলতে কেবিন থেকে বেরিয়ে গেল। আর ফিরলো না।

    সনাতনবাবু তখনও হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছেন। দীপঙ্কর সতীর দিকে এগিয়ে গিয়ে বললে-সতী, কিছু মনে কোর না—

    কিন্তু সতী বোমার মত হঠাৎ ফেটে উঠলো। বললে—তোমরা ভেবেছ কী? তোমরা ভেবেছ আমার সামনে অপমান করবে ওকে? বেরিয়ে যাও, তোমরা সবাই বেরিয়ে যাও। কে আসতে বলেছিল তোমাদের এখানে? কেন এসেছিলে তোমরা? আমাকে এত অপমান করেও তোমাদের আশ মেটেনি? আরো অপমান করতে চাও? আরও অত্যাচার করতে চাও? কী ভেবেছ তোমরা?

    দীপঙ্কর আরো সামনে এগিয়ে গেল। বললে—সতী, শোন, শোন—

    সতী তবু শুনবে না। বললে—না, না আমি কিছু শুনতে চাই না, আমি তোমাদের কোনও কথা শুনতে চাই না, তোমরা আমার সামনে থেকে বেরিয়ে যাও—বেরিয়ে যাও বলছি—

    সতীর মুখের চেহারা দেখে ভয় পেয়ে গেলেন সনাতনবাবু। বললেন—চলুন, দীপঙ্করবাবু, আমরা চলে যাই—

    দীপঙ্কর অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সতীর মুখের দিকে চেয়ে। কিন্তু তখন সতী চাদর দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেলেছে। কোনও ‘অনুনয়-বিনয়েই আর কাজ হবে না বোঝা গেল। দীপঙ্কর শেষবারের মত ডাকলে—সতী, একটা কথা শোন আমার—

    না না, তোমরা দূর হয়ে যাও ঘর থেকে—চলে যাও, তোমাদের মুখ দেখতে চাই না আমি—যাও—

    দীপঙ্কর বাইরে বেরিয়ে এল। সনাতনবাবুও বেরিয়ে এলেন। শম্ভু হাসপাতালের দরজার সামনে দাদাবাবুর জন্যে দাঁড়িয়ে ছিল। কোথা দিয়ে কী ঘটে গেল, যেন কিছুই কিনারা করা গেল না।

    দীপঙ্কর বললে—শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম সনাতনবাবু—

    —কষ্ট? আমার কষ্ট কীসের?

    —আপনি মা’কে বলে এসেছিলেন আজকে বাড়ি নিয়ে যাবেন সতীকে। সতী হয়ত যেত, কিন্তু আমার জন্যেই সব গোলমাল হয়ে গেল।

    সনাতনবাবু হাসলেন। বললেন—আমি কিন্তু হতাশ হইনি দীপঙ্করবাবু, আমি এত সহজে হতাশ হই না।

    দীপঙ্কর বললে—অথচ কেন যে আমি অমন করে ধৈর্য হারালুম, কে জানে! মানুষের অন্যায়, মানুষের নীচতা আমাকে বড় সহজে পীড়া দেয়, তাই হয়ত আমি ধৈর্য হারিয়ে ফেলি অত সহজে। আমি বুঝতে পারি না কেন মানুষ সহজ ভদ্রতাটুকু ভুলে যায়, কেন মানুষ এমন নীচ এমন হীন হতে পারে—

    —কিন্তু আমি ওতে বিচলিত হই না দীপঙ্করবাবু, বিচলিত হলে লক্ষ্যে পৌঁছানো যায় না।

    সত্যিই সেদিন সমস্ত দিনটা একটা অভূতপূর্ব মগ্ন-চৈতন্যের মধ্যে দিয়ে কেটেছিল দীপঙ্করের। জীবনের কি এইটেই চরম অর্থ? এই ভেতর থেকে বাইরে আসা? না কি বাইরে থেকে ভেতরে আসাটাই আসল? জীবন থেকে যত বিচ্ছিন্ন হতে চেয়েছিল দীপঙ্কর, ততই যেন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল সে!

    সনাতনবাবু বলেছিলেন—যত পুষ্টি হবে ফলের, ততই সে আল্গা হবে বোঁটায়— কিন্তু তাই-ই যদি হবে, তবে কেন সমস্ত মানুষ সমাজে আধিপত্য চায়? কেন লক্ষ্মীকে সিন্দুকে পুরে সৌভাগ্যকে চিরস্থায়ী করতে চায়? কেন শত্রু জয় করে অমিতবীর্য হতে চায় মানুষ? কেন মানুষ পদ আর পদবী পেতে চায় সব আত্মসম্মানের বিনিময়ে?

    সনাতনবাবু বলেছিলেন—যারা তা চায়, তারা যে নগদ-বিদায়টাকেই বড় করে দেখে দীপঙ্করবাবু। কিন্তু তারা জানে না যে যা হাতের মুঠোয় পাওয়া গেল তাতে তাদের সুখ নেই—তখন বলে আরো চাই—

    —তাহলে কীসে সুখ?

    সনাতনবাবু বলেছিলেন—আগে বলুন কোন্ সুখটা চান? দেহের, না মনের, না আত্মার?

    কিন্তু অত দূর তখনও পৌঁছোতে পারেনি দীপঙ্কর। সারাদিন সনাতনবাবুর খাওয়া- দাওয়া হয়নি। দীপঙ্করেরও তখন অত আলোচনা করবার সময় নেই। আপিসেও অনেক কাজ পড়ে রয়েছে। দীপঙ্কর বললে—আপনি কিছু ভাববেন না সনাতনবাবু, আমি কালকে আবার আসবো সতীর কাছে। আপনাকে খবর দেব সতী কেমন থাকে—

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }