Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৩৭

    ৩৭

    সমস্ত দিনই খাটুনি গেছে লক্ষ্মীদির। কাজও তো আর কম নয়। সমস্ত সংসারটা উঠিয়ে দিল্লি নিয়ে যাওয়া। দাতারবাবুকে দিয়ে কিছুই হবার নয়। সব লক্ষ্মীদিকে একলাই করতে হয়েছে। সুধাংশুরও সময় নেই। সুধাংশু আপিস থেকে টেলিফোন করে অর্ধেক কাজ সেরেছে। ভারি ভারি মালগুলো সব গুডস্-ট্রেনে যাবে। খাট, আলমারি, টেবল, চেয়ার, ফার্নিচারই কি কম তৈরি করিয়েছিল লক্ষ্মীদি এই ক’ বছরে। আর শুধু ওই ফার্নিচারই বা কেন? যে-লক্ষ্মীদির কিছুই ছিল না, একটা ভাঙা তক্তপোশ নিয়ে এই বাড়িতে এসে উঠেছির ানন্তর সঙ্গে, সেই লক্ষ্মীদিরই ফার্নিচারের স্টক আজ গুনে শেষ করা যায় না। দিনে দিনে শুধু অর্থই জমেনি, পরমার্থও জমেছে লক্ষ্মীদির। সমাজে লক্ষ্মীদির প্রতিষ্ঠা হয়েছে। আজকের কলকাতার উঠতি-সমাজে লক্ষ্মীদির নাম বললে সবাই চিনতে পারে। আজকে লক্ষ্মীদির ব্যাঙ্কার লক্ষ্মীদিকে ওভারড্রাফট দিতে পারলে কৃতার্থ হয়ে যায়। অথচ এই কিছু দিন আগেও একখানা শাড়ি সাবান দিয়ে কেচে শুকিয়ে নিয়ে বাইরের বেরোতে হয়েছে। ওই একখানা শাড়িই যেদিন সম্বল, সেদিন একা একা চৌরঙ্গীতে দাঁড়িয়ে নিজের ফিগারটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হয়েছে। সেদিনের কথা কেউ জানে না। সেটা না জানাই ভালো। সেদিনকার সব অপবাদ আজ টাকার জলুসে ঢাকা পড়ে গেছে।

    জিনিসপত্র গোছাতে গোছাতে লক্ষ্মীদির সব কথা মনে পড়ে গেল।

    হঠাৎ টেলিফোনটা বেজে উঠলো। লক্ষ্মীদি বললে—মিসেস দাতার স্পীকিং—ও, খবর মিস্টার হাজ?

    —ওপাশ থেকে উত্তর এল-শুনলাম আপনি দিল্লি চলে যাচ্ছেন? গোয়িং টু দেলি—?

    —হ্যাঁ, সুধাংশু ছাড়ছে না। ঘুরে আসি দিনকতক! আপনার খবর কী? আজ বিকেলে আসবেন নাকি? আসুন না। অনেকদিন এক সঙ্গে খাওয়া-দাওয়া হয়নি। সব তো প্যাক করা হয়ে গেছে—তবু আজকের জন্যে কিছু স্টক্ বাইরে রেখেছি—আসুন, প্লীজ্ ডু কাম্‌—

    তারপর একটু থেমে বললে—আপনার সেই সিগ্রেটের কী হলো মিস্টার হাজ আপনি থাকতে কী উপোস করে মরবো বলতে চান?

    —সিগ্রেট চাই তা আগে বলেন নি কেন? কোন্ ব্র্যান্ড?

    —বিলিতি সিগ্রেট, যে-কোনও ব্র্যান্ড। দিশি সিগ্রেট টেনে টেনে যে থ্রোট্-ক্যানসার হবার যোগাড়।

    সত্যিই, কোনও বিলিতি জিনিসই আর পাওয়া যাচ্ছে না তখন। লক্ষ্মীদিদের বড় কষ্ট হচ্ছে তখন। একে-ওকে ধরে খোশামোদ করে আদায় করতে হয়। মিস্টার হাজ কথা দিলে। তারপর একটা টেলিফোনের পর আর একটা টেলিফোন্। মিস্টার মাধো, মিস্টার লালচাঁদ, মিস্টার সিং।

    হো হো করে হেসে গড়িয়ে পড়লো লক্ষ্মীদি। বললে—কী যে বলেন মিস্টার সিং, আমি গরীব লোক, আমি কি আপনাকে ইন্টারটেন করতে পারবো? আমার কি এত সৌভাগ্য হবে?

    সব জাগয়াতেই খবর চলে গেছে যে, মিসেস দাতার কলকাতা ছেড়ে দিল্লি চলে যাচ্ছে। সব জায়গাতেই সাড়া পড়ে গেছে। মিসেস দাতার কলকাতা ছেড়ে চলে যাওয়া মানে কলকাতা কানা হয়ে যাওয়া। তারপরেই হঠাৎ দীপঙ্করের কথা মনে পড়লো। দীপঙ্করকে টেলিফোন করার মাঝখানেই মিস্টার দাতার এসে কাছে দাঁড়ালো। বললে— শুনছো লক্ষ্মী?

    লক্ষ্মীদি তখন টেলিফোনে কথা বলতেই ব্যস্ত। বললে—আঃ, একটু চুপ করো না তুমি—

    দাতারবাবু একটু থেমে বললে—দেখো, মানস দুধ খাচ্ছে না—

    —তা মানস দুধ খাচ্ছে না, তাও কি আমাকে দেখতে হবে? তুমি কী করছো? কেশব কোথায়? কেশবকে বলতে পারছো না? দেখছো আমি একটা কাজ করছি—

    তারপর টেলিফোনটা ছেড়ে দিয়ে এসে ইজি-চেয়ারটায় হেলান দিয়ে পড়লো। বললে—নিজে তো একটা কাজ করতে পারবে না, অন্য লোককেও কাজ করতে দেবে না তুমি। কই? মানস কোথায়? দাও, আমি দুধ খাইয়ে দিচ্ছি—। কজের সময় একটু সাহায্য করবে কোথায়, তা না, কানের কাছে কেবল ঘ্যান্ ঘ্যান্ করতে আরম্ভ করেছো—।

    দাতারবাবু বললে—মানস চলে গেছে—রঘুর সঙ্গে বেড়াতে গেছে লেকে—

    —দুধ না খেয়েই গেল? কেন যেতে দিলে?

    দাতারবাবু বললে—না, দুধ খেয়ে গেছে—আমি নিজেই খাইয়ে দিয়েছি—

    —তা হলে তো তুমি ইচ্ছে করলেই পারো সব, শুধু শুধু আমাকে বিরক্ত করা। দেখছো কত দিকে তাল সামলাতে হচ্ছে আমাকে একলা। সন্ধ্যেবেলা মিস্টার হাজ আসছে, মিস্টার মাধো, মিস্টার লালচাঁদ, সবাই আসছে, এই সময়ে তুমি আমাকে বিরক্ত করছো। ওদিকে দীপঙ্কর এখুনি টেলিফোন করছিল—বাবা নাকি নেই —

    দাতারবাবু বললে—সে তো দীপুবাবু সেদিন এসে বলে গেল—

    —তা কই, তুমি তো আমাকে বলো নি?

    দাতারবাবু বললে—ভুলে গিয়েছিলাম বলতে। তুমি তখন ঘুমোচ্ছিলে। তারপর তোমারও তো এ ক’দিন শোনবার সময় ছিল না, কাজে ব্যস্ত ছিলে তুমি, আর আমিও ভুলে গিয়েছিলাম—

    —তা তো ভুলে যাবেই। কোন্ কাজটা তোমাকে দিয়ে হবে? বাবার টাকাগুলোর কথা ভাবতে হবে না? বাবার কি কম টাকা আছে ব্যাঙ্কে? দীপুকে তো তাই বলছিলুম। বর্মার টাকা, সে না-হয় জাপানীরা যা করে করবে, কিন্তু ইন্ডিয়ার ব্যাঙ্কে যদি কিছু থাকে তো তার তো ওয়ারিশন্ আমরা, আমি আর সতী—দুজনে—। সে-সব কথা ভাবতে হবে না?

    সত্যিই, কত লাখ টাকা বাবার আছে কে জানে। একদিন ভুবনেশ্বর মিত্র ভেবেছিলেন মৃত্যুর আগে জামাইদের সব দিয়ে যাবেন। মনের মত জামাই করবেন। তারাই তাঁর কারবার দেখবে। কিন্তু কোনও আশাই পূর্ণ হলো না তাঁর। যখন রেঙ্গুনে বোমা পড়লো তখনই তিনি দেশে চলে আসতে চেয়েছিলেন। কিন্তু সেদিনকার সেই বর্মার সে-দৃশ্য বোধ হয় কেউ কোনও দিনই ভুলবে না। সেদিন শিয়রে মৃত্যুর ভয়ও তাদের সাদা-কালোর তফাত মুছে ফেলতে পারেনি। সেদিন ইংরেজদের জন্যে ছিল এক রাস্তা, আর নেটিভদের জন্যে অন্য রাস্তা। কালো চামড়াদের সেদিন যে-অত্যাচার সইতে হয়েছে, ইতিহাসে তার রেকর্ড হয়ত একদিন মুছে যাবে, কিন্তু হাতে হাতে নগদ ফল পেয়ে গিয়েছিল সেদিনকার ব্রিটিশ গভর্নমেন্ট। নর্থ বার্মা থেকে মেজর-জেনারেল স্টীলওয়েল নিজে পালিয়ে এসেছিল, কিন্তু সেখানকার বার্মীজদের রক্ষা করার কোনও ব্যবস্থাই করেনি মিস্টার চার্চিল। হাজার-হাজার লোক পায়ে হেঁটে পাড়ি দিয়েছে পথ সে-পথেও বাধা পেতে হয়েছে বার বার। লো মরে পড়েছে। এক ফোঁটা জলও পায়নি। পথে কত মরেছে, আর কত মরেছে ইরাবতী নদীতে কে তার হিসেব রেখেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড়ের মধ্যে লক্ষপতি ভুবনেশ্বর মিত্রও ছিলেন কিনা কে জানে! হয়ত ছিলেন, হয়ত ছিলেন না। যদি সেখানেই তাঁর মৃত্যু হয়ে থাকে তো তাঁকেও আর সকলের মত এক ফোঁটা জলের জন্যে ছট্‌ফট্ করতে হয়েছে। সেদিন লক্ষপতি বলে কেউ আর তাঁকে আলাদা খাতির তো করেনি। অঘোরদাদু কড়ি দিয়ে নিজের জীবন কিনতে পারেননি। ভুবনেশ্বর মিত্রের অত টাকা। শেষকালে এক ফোঁটা জলের তেষ্টাও সেই টাকা মেটাতে পারলে না। আশ্চর্য!

    সন্ধ্যেবেলা গড়িয়াহাট লেভেল ক্রসিং-এর ধারের বাড়িটা অন্য দিনের মতই আবার উচ্ছল হয়ে উঠলো। বাইরে আবার সার সার গাড়ি দাঁড়িয়ে গেছে। ভেতরে দাতারবাবু কোট-প্যান্ট্-নেকটাই পরে রোজকার মত টেবিলের ধারে গিয়ে বসেছে। মিস্টার হস্রাজ এসেছে। মিস্টার মাধো এসেছে। মিস্টার লালচাঁদ এসেছে। মিস্টার সিংও এসেছে। কলকাতার বড় বড় কন্‌ট্র্যাক্টার সব। আর তাদের ইহকালের দেবতা সুধাংশুও। সেই সুধাংশু টেবিলের সামনে সকলের দিকে মুখ করে বসে আছে। সুধাংশুর কলমের একটা আঁচড়ে কন্‌ট্র্যাক্টরদের ভাগ্য ফিরে যায়। সুধাংশুর একটা হাসির দামই বিশ হাজার টাকা। সুধাংশুকে ধন্য করার জন্যেই সবাই জমা হয়েছে লক্ষ্মীদির বাড়িতে। সেই সুধাংশুই দিল্লি চলে যাচ্ছে। আরো বড় বড় কন্ট্রাক্টার তাকে খাতির করবার জন্যে প্রস্তুত হচ্ছে সেখানে। কলকাতার চেয়েও বড় দিল্লি। দিল্লি হলো রাজধানী। ইন্দ্রের নগর দিল্লি। তাই হয়ত তার নাম ইন্দ্রপ্রস্থ।

    তা সুধাংশু যদি দিল্লি যায় তো সবাই দিল্লি যেতে প্রস্তুত! মিস্টার হস্রাজ, মিস্টার মাধো, মিস্টার লালচাঁদ, মিস্টার সিং। সবাই। সুধাংশু দিল্লি চলে গেলে এখানে থেকে তাদের ফয়দা কী?

    মিস্টার হস্রাজ বললে—আমিও দিল্লি যাবো সুধাংশু সাব? আমাকে নিয়ে চলুন—

    সুধাংশু বললে—চলুন না এক সঙ্গে থাকা যাবে—মন্দ কী!

    লক্ষ্মীদি বললে—চলুন মিস্টার হাজ, আপনিও চলুন, সবাই মিলে দিল্লি গুলজার করে তোলা যাবে’খন—মিস্টার মাধো আপনিও চলুন—

    তারপর বাইরের ব্ল্যাক-আউট যত ঘন হয়ে উঠতে লাগলো, ভেতরের আলো তত ফেনিল হতে লাগলো। তত উদ্দাম। বিলিতি হুইস্কির নেশা তত মদির হয়ে উঠলো এ- বাড়ির মেজাজে। কাউকে পরোয়া নেই। কাউকে ভয় নেই। আরো যুদ্ধ চলুক। হিটলার আরো কিছুদিন স্ট্যালিনগ্রাড-এর চার পাশে ঘিরে থাকুক। সুধাংশু আছে, মিস্টার হস্রাজ আছে, মিস্টার মাধো আছে, মিস্টার লালচাঁদ আছে, মিস্টার সিং আছে। কীসের ভাবনা লক্ষ্মীদির?

    লক্ষ্মীদির কাঁধ থেকে শাড়িটা টপ্ করে খসে গেল। সেটা সামলে নিয়ে বললে-আর এক পেগ্‌ দেব তোমায় সুধাংশু?

    হঠাৎ বাইরে আওয়াজ হতেই লক্ষ্মীদি সচেতন হয়ে উঠেছে। কেশব এসে খবর দিলে—দীপুবাবু এসেছে—

    লক্ষ্মীদি সোজা হল্-ঘর ছেড়ে বাইরে এল। সতী অবাক হয়ে তখনও দেখছে চারদিকে। এই বাড়ি লক্ষ্মীদির? এত সুন্দর বাড়ি? এসব কেমন করে হলো? লক্ষ্মীদির নিজের বাড়ি? নিজের উপায় করা টাকায় কেনা?

    বাইরের সিঁড়ির সামনেই দাঁড়িয়ে ছিল দুজনে। দীপঙ্কর সতীকে নিয়ে সদর-দরজার ভেতরে ঢুকতেই একেবারে লক্ষ্মীদির মুখোমুখি হয়ে পড়েছে। লক্ষ্মীদিকে দেখেও যেন আর চিনতে পারা যায় না। মুখে রুজ। কাঁধ কাটা ব্রোকেডের ব্লাউজ। আলুথালু সিফন্। বব্ করা চুল। ব্লাউজের তলার দিকে পেটের আধখানা দেখা যাচ্ছে। এই সেই লক্ষ্মীদি? লক্ষ্মীদির মুখেও তখন আর কোনও কথা নেই। একেবারে ঝাঁপিয়ে এসে সতীকে দুই হাতে জড়িয়ে ধরেছে।

    —তুই এসেছিস ভাই? আমি যে কত খুশী হয়েছি, কী বলবো। উঃ, কতদিন যে দেখিনি তোকে!

    তারপর চিবুকটা ধরে সামনে উঁচু করে দেখলে। বললে—আহা, কী হয়েছিল তোর সতী? এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন?

    লক্ষ্মীদির মুখের গন্ধটা নাকে লাগতেই কেমন যেন একটু সচকিত হয়ে উঠেলি সতী। ভলো করে দেখলে চেয়ে চেয়ে। কিন্তু আজ আর তার মুখ দিয়ে কোনও প্রতিবাদের কথাই বেরোল না।

    দীপঙ্কর এতক্ষণ কোনও কথাই বলে নি। এতক্ষণে তার মুখ দিয়ে কথা বেরোল। বললে—সতী রইল লক্ষ্মীদি, আমি তাহলে যাই, অনেক রাত হলো—

    —কেন, তুই যাবি কেন? বোস্—

    —কিন্তু তোমার বাড়িতে তো এখন অনেক গেস্ট এসেছে দেখছি—

    লক্ষ্মীদি বললে—ও কিছু না, আমি কাল চলে যাচ্ছি, তাই এসেছে সবাই—সতীকে আমি অন্য ঘরে নিয়ে যাচ্ছি ওর থাকবার ব্যবস্থা করছি অন্য ঘরে, সেখানে কেউ যাবে না—

    —কিন্তু এখন তো তুমি ব্যস্ত!

    লক্ষ্মীদি সে-কথার উত্তর না দিয়ে সতীকে ধরে ভেতরে ঢুকলো। হল-ঘর থেকে কথার টুকরো কানে আসছে। সিগ্রেটের ধোঁয়ার গন্ধও ভেসে আসছে টুকরো হাসির সঙ্গে। অনেক হাসি আর অনেক কথার আসর জমেছে ওখানে বোঝা গেল। লক্ষ্মীদি বারান্দা পেরিয়ে দক্ষিণের একখানা ঘরে নিয়ে গিয়ে তুললো সতীকে। ঘরে খাট আছে, বিছানা আছে। মশারি বালিশ, সব আছে। চেয়ার, টেবিল, ড্রেসিং-ব্যুরো আছে। লক্ষ্মীদি বললে—এই ঘরে তুই থাকবি ভাই, যতদিন ইচ্ছে, ততদিন থাকবি—তোর কোনও অসুবিধে হবে না তো এখানে!

    দীপঙ্কর বললে—নাঃ, অসুবিধে হবে কেন? চমৎকার ঘরটা।

    লক্ষ্মীদি বললে—আমি কাল ভোরবেলা চলে যাচ্ছি, তোর জন্যে সব ব্যবস্থা করে গেছি। আমার রঘুকে এখানে রেখে যাবো, সে-ই তোর কাজকর্ম করবে! তা তোর শাশুড়ী কী বলছে এখন? শুনলুম তুই দীপুদের আপিসে চাকরি করছিলি—তা হঠাৎ কী হলো তোর? এতদিন কোথায় থাকতিস?

    দীপঙ্কর বললে—এখন ওসব কথা থাক লক্ষ্মীদি, সতীর শরীর ভাল নেই—

    লক্ষ্মীদি বললে—আর সেই বাবার টাকা? শুনেছিস তো বাবা মারা গেছেন? তাঁর টাকাগুলোর একটা ব্যবস্থা করা দরকার। কোথায় কত টাকা আছে, কোন্ কোন্ ব্যাঙ্কে, তারও তো খোঁজ নিতে হয়—আমি তো চলে যাচ্ছি—

    দীপঙ্কর বললে—সে-সব তুমি কিছু ভেবো না, আমি তো রইলুম—তুমি সতীকে কিছু খেতে দেবার ব্যবস্থা করো শিগগির, আমি কাল ভোর চারটে-পাঁচটার মধ্যেই আসবো—

    লক্ষ্মীদি বললে—আমার যে সাড়ে ছটায় প্লেন রে—

    দীপঙ্কর বললে—আমি তার আগেই আসবো, সতী এখন একটু ঘুমোক, খুব ক্লান্ত ও—আমি চলি—

    তারপর আর বেশিক্ষণ দাঁড়ায়নি দীপঙ্কর। সেখান থেকেই সোজা সদর দরজা খুলে বাইরে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ট্যাক্সিটা তখনও দাঁড়িয়ে ছিল। সেইটেতেই উঠে বসলো।

    .

    কিন্তু স্টেশন রোডের বাড়ির সামনে আসতেই অনেক লোকের ভিড় দেখে অবাক হয়ে গেছে দীপঙ্কর। এত লোক। এত লোক কেন? রাত অনেক হয়ে গিয়েছে। এ-সময় পাড়া নিস্তব্ধই হয়ে যায় অন্য দিন। অন্ধকার ব্ল্যাক-আউটের মধ্যেও যেন বহু লোকের অস্পষ্ট ছায়া ঘোরাফেরা করছে তারই বাড়ির সামনে।

    সামনে যেতেই দীপঙ্কর দেখলে সমস্ত বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে পুলিসে। মিলিটারি পুলিসে জায়গাটা ছেয়ে গেছে। পাড়ার কয়েকজন লোক আশেপাশে দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে।

    দীপঙ্কর সামনে যেতেই একজন সার্জেন্ট এগিয়ে এল। বললে–আর ইউ ডি সেন? তুমিই ডি সেন?

    দীপঙ্কর বললে—হ্যাঁ—

    —আমরা কিরণ চ্যাটার্জিকে তোমার বাড়ির ভেতর থেকে অ্যারেস্ট করেছি। ডু ইউ নো হিম?

    দীপঙ্কর অবাক হয়ে গেল। কিরণ! কিরণ আজ হঠাৎ কোথা থেকে এল। কখন এল? সে কি তার আশাতেই অপেক্ষা করছিল? কিন্তু তার তো এ-সময় আসার কথা নয়। সে তো ওয়্যারলেস সেটটা সেদিন নিয়ে চলে গিয়েছিল! কেন সে এমন বোকামি করলে?

    আর সঙ্গে সঙ্গে দু’জন সার্জেন্ট হাতকড়া পরানো কিরণকে এনে সামনে দাঁড় করালো। ফরসা টক্ করছে গায়ের রং। নিবাত-নিষ্কম্প দীর্ঘ দেহ। হাসি-হাসি মুখ। দীপঙ্কর কিরণের দিকে চেয়ে নির্বাক হয়ে রইল। একবার কথা বলতে গেল, কিন্তু সার্জেন্ট দু’জন থামিয়ে দিলে। বললে–আপনাকেও আমাদের হেড-কোয়াটার্সে যেতে হবে মিস্টার সেন। কাম্ অন্—আপনার বাড়িটা আগে সার্চ করবো আমরা—

    মনে আছে সেদিন অনেক রাত পর্যন্ত দীপঙ্করের বাড়ির প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি খুঁটিনাটি, প্রত্যেকটি জিনিসপত্র উল্টেপাল্টে দেখেছিল তারা। কোনও বাক্স, কোনও আলমারি, কোনও বিছানা খুঁজতে বাকি রাখেনি আর। আর কিরণ? কিরণের দিকে চেয়ে অবাক হয়ে গিয়েছিল দীপঙ্কর। শোবার ঘর, বারান্দা, উঠোন, রান্নাঘর সমস্ত তাদের দেখা চাই। সেই অন্ধকার মাঝ-রাত্রেই যেন ওয়ার-ফিল্ড হয়ে উঠেছিল সে-বাড়িটা।

    কিরণ ধীর স্থির দৃষ্টিতে সমস্ত দেখছিল।

    যেন কিছুই ঘটে নি তার। যেন কোনও বিপর্যয়, কোনও বিপৎপাত তার জীবনে ঘটেনি। সে যেন একদিন এই পৃথিবীতে জন্মেছিল আকস্মিকভাবে, আবার আকস্মিকভাবেই তার বিদায় নেবার পালা এসেছে আজ। জন্মগ্রহণের জন্যে যদি আনন্দ করবার কারণ না ঘটে থাকে, তো মৃত্যুর জন্যেও দুঃখ করবার যেন প্রয়োজন নেই। জীবন নিয়ে বাড়াবাড়ি যারা করে, তাদেরই যেন মরণ নিয়ে ভয় করবার কথা। লক্ষ লক্ষ বছর আগে একদিন জীবন-জগতের সূত্রপাত হয়েছিল পৃথিবীতে। তাই জীবের বিবর্তন হয়েছে, কিন্তু পৃথিবী তো তেমনই আছে। পৃথিবী যেমন ছিল তেমনই থাকবে, আসা- যাওয়ার পালা শুধু জীবের বেলায়। তাকে আসতেও হবে আবার যেতেও হবে। কিরণের আগে তো আরো অনেক লোকই চলে গেছে, আরো অনেক মানুষই তো পুলিসের গুলীতে মরেছে তাতে কি তারা দুঃখ পেয়েছিল? ফাঁসির আগে গোপীনাথ সাহার শরীরের ওজন কত পাউন্ড বেড়ে গিয়েছিল পুলিসের খাতায় কি তার রেকর্ড নেই?

    কিন্তু কেন এমন বে-হিসেবী হলো কিরণ? কেন এমন অসতর্ক হলো? আর একটু সাবধান হলে পারতো না?

    মা’র এত সাধের রান্নাঘর, এত সাধের পুজোর ঘর, সমস্ত তছনছ হয়ে গেল দীপঙ্করের চোখের সামনে। মা’র পুজোর কোষাকুষি গঙ্গাজলের তামার ঘড়া, মা-কালীর একখানা পট—পুলিসের আইনে তার যেন কোনও দাম নেই। দুম্ দাম করে সমস্ত ভেঙে ফেললে তারা। ভারি-ভারি বুট্ দিয়ে সুট মারতে লাগলো। ছড়িয়ে ছিট্‌কে গেল সেগুলো ঘরের ভেতরে।

    হ্যান্ড-কাফ্ বাঁধা কিরণ আর স্থির থাকতে পারলে না। চিৎকার করে উঠলো—স্টপ্ দ্যাট্—

    হঠাৎ যেন একটা বিস্ফোরণ হলো ঘরের ভেতরে।

    আর সঙ্গে সঙ্গে কিরণের মাথায় রিভলবারের বাঁট্ দিয়ে প্রচন্ড আঘাত করলে তারা। অশ্লীল একটা গালাগালি বেরোল তাদের মুখ দিয়ে—ব্লাডি বাস্টার্ড-সান্-অর্-এ-বিচ্—

    সেই এক আঘাতেই কিরণ তখন মাটিতে পড়ে গেছে। ছট্‌ফট্ করছে, কথা বলবার চেষ্টা করছে—যেন প্রাণপণে বাঁচবার চেষ্টা করছে। মাথার খুলিটা ফেটে ঝর-ঝর করে রক্ত পড়ে ভেসে যাচ্ছে সমস্ত মুখখানা।

    দীপঙ্কর সামনে ঝুঁকে পড়তে যেতেই একজন সামনে রিভলবার উঁচিয়ে তার দিকে তাক্ করে বলে উঠলো—হ্যান্ডস্ আপ—

    আর তারপর সব পড়ে রইল সেখানেই। সেই তেমনি ছড়ানো ছিটোনো। মা’র এত সাধের সংসার। সমস্ত লন্ড ভন্ড হয়ে গেল। বাইরে গাড়ি দাঁড়িয়ে ছিল। তাতেই গিয়ে তারা তুললো কিরণকে। দীপঙ্করকেও তাদের মধ্যে গিয়ে উঠতে হলো গাড়িতে। নতুন আমেরিকান জিপ্ বিপ্লবের সুড়ঙ্গ পথ ধরে মহা-জীবনের রাজধানীর দিকে চললো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }