Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৪৪

    ৪৪

    এক ঘন্টা আগে গড়িয়াহাটেও ভোর হলো। ভোর হবার সঙ্গে সঙ্গে চা নিয়ে এল রঘু। সতী বিছানা থেকেই হাত বাড়িয়ে নিলে চা। বললে—কেউ এসেছিল রে রঘু?

    রঘু বললে—কই, কেউ তো আসে নি—

    —রাত্তিরে, আমি যখন ঘুমিয়ে পড়েছিলুম তখন?

    —না ছোটদিদিমণি, কেউ আসে নি তো—

    আশ্চর্য। কেউ আসেনি! চায়ে চুমুক দিয়ে সতী উঠে বসলো। রঘু চলে গেল বাইরে। রঘুর অনেক কাজ। একলা সে সারাদিন ধরে রান্না করবে। বাজার করবে। ঘর ঝাঁট দেবে। লক্ষ্মীদি যাবার আগে টেলিফোন লাইনটাও কেটে দিয়ে গেছে।

    সতী আবার ডাকলে—রঘু—

    রঘু আসতেই সতী বললে—খবরের কাগজ আসে না এ-বাড়িতে?

    রঘু বললে—ক’দিন থেকে তো কাগজ দিচ্ছে না কাগজওয়ালা। আমি দেখতেই পাইনি ক’দিন তাকে —

    সত্যিই কোনও খবরের কাগজ নেই কলকাতা শহরে। সারা ইন্ডিয়াতে কোথায় কী হচ্ছে, তা গভর্নমেন্টকে আগে জানিয়ে তবে ছাপাতে হবে নিয়ম হয়েছে। তারই প্রতিবাদে কোনও খবরের কাগজ বেরোচ্ছে না। বেরোচ্ছে শুধু বুলেটিন। সেই বুলেটিন লুকিয়ে লুকিয়ে বিলোন হচ্ছে।

    রঘু এসে একখানা কাগজ দিয়ে গেল। বললে—এই চিঠিখানা পড়ে ছিল দিদিমণি জানালার নিচে।

    —চিঠি নাকি?

    সতী কাগজখানা হাতে নিয়ে দেখলে। সাইক্লোস্টাইল করা একটা কাগজ। ওপরে বড় বড় করে লেখা আছে—

    Mahatma Gandhi’s last Message

    Everyman is free to go to the fullest length under Ahimsa by complete deadlock, strike and all other non-violent means. Satyagrahis should go out to die and not to live. It is only when individuals go out to seek and face death that the Nation will survive, Karenge ya Marenge.

    —এটা কে দিলে তোমাকে?

    রঘু বললে—খবরের কাগজ খুঁজতে গিয়ে দেখলাম এইটে পড়ে আছে—

    রঘু চলে যেতেই সতী কাগজটাকে টুকরো-টুকরো করে ছিঁড়ে ফেলে দিলে বাইরে। রেল-লাইনের ওপর দিয়ে বোধহয় একটা ট্রেন আসছিল। গুম্ গুম্ আওয়াজ হচ্ছে। সতী একমনে শুনতে লাগলো শব্দটা। এত কাছে মনে হয়। মনে হয়, যেন গাড়িটা বাড়িটার মাথার ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে এক-একবার বিকট শব্দ করে হুইশল্ দেয়। কাল রাত্রে ঘুমের ঘোরেও ওই শব্দটা তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। কালকের স্বপ্নটার কথাও মনে পড়লো। আশ্চর্য! স্পষ্ট যেন দীপঙ্করকেই এই ঘরের মধ্যে দেখতে পেয়েছিল সে। একেবারে এই ঘরের বিছানার ওপর। আশ্চর্য! স্বপ্নগুলোকেও এমন সত্যি বলে মনে হয় মাঝে-মাঝে!

    রঘু কাছাকাছি বারান্দা দিয়ে যাচ্ছিল। সতী আবার ডাকলে—রঘু—

    রঘু এল। সতী বললে—তুমি আমার সঙ্গে একবার যেতে পারবে রঘু? —কোথায়?

    সতী বললে—তোমার রান্না-বান্না হয়ে যাবার পর। কাজ-কর্ম সেরে খাওয়া-দাওয়ার পর আমার সঙ্গে একবার যেতে পারবে না? এই ধরো, ভবানীপুর পর্যন্ত?

    রঘু জিজ্ঞেস করলে—কিন্তু বাড়িতে কে থাকবে? আমাকে দিদিমণি বাড়ি ছেড়ে যেতে বারণ করেছে—

    —তা হোক, তুমি তো আমার সঙ্গে যাবে। তালা-চাবি দিয়ে যাবো, আবার একটু পরেই ফিরে আসবো?

    রঘু বললে—কিন্তু কোথায় যাবেন আপনি দিদিমণি?

    —বেশি দূর নয়, ধরো ভরানীপুরে প্রিয়নাথ মল্লিক রোড পর্যন্ত?

    —সেখানে কী করতে যাবেন আপনি?

    সতী বললে—কিছু না, এমনি, তুমি শুধু একটা বাড়ির ভেতরে ঢুকে জিজ্ঞেস করে আসবে একজন ভদ্রলোক কেমন আছেন, আর আমি বাইরে ট্যাক্সিতে বসে থাকবো।

    —আমি ভেতরে গিয়ে কার নাম করবো? কী বলে ডাকবো?

    —সে তোমাকে ভাবতে হবে না।

    রঘুর একটু কৌতূহল হলো বোধ হয়। চলে যেতে গিয়েও ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে—সেটা কাদের বাড়ি?

    সতী বললে—তোমার ভয় পাবার কিছু নেই। আমার খুব চেনা বাড়ি সেটা-কেউ তোমায় কিছু বলবে না।

    —আর যে-ভদ্রলোকের খবর নিতে যাবো, তিনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোত্থেকে আসছি, তখন কী বলবো?

    সতী বললে—তোমাকে কিছু উত্তর দিতে হবে না, তুমি বলবে তোমাকে একজন খবর আনতে পাঠিয়েছে—আর কিছু বোল না যেন। ভুলেও যেন আমার কথা বলে ফেলো না—

    —তা বলবো না। কিন্তু তারা আমাকে ছাড়বে কেন? আমার নাম-ঠিকানা জিজ্ঞেস করতে পারে।

    —জিজ্ঞেস করলেও তুমি বোল না। তুমি তাড়াতাড়ি বাইরে চলে এসো। আমি গলির বাইরে একটা ট্যাক্সিতে বসে থাকবো—

    —কিন্তু তিনি কে দিদিমণি?

    সতী একটু বিব্রত হয়ে পড়লো। কিন্তু এক মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বললে—সে তাঁকে তুমি চিনবে না রঘু, আমার খুবই আপন জন—

    তারপর একটু থেমে বললে—যা হোক, তোমাকে এ-সব ভাবতে হবে না, বেশিক্ষণও তোমাকে বাইরে থাকতে হবে না, আমার ট্যাক্সি করে যাবো আর চলে আসবো—

    তারপর সত্যিই রঘু খুব তাড়াতাড়ি করতে লাগলো। তাড়াতাড়ি উনুনে কয়লা দিয়ে আগুন ধরালে। ভাত চড়ালে। তারপর বাজার। দৌড়তে দৌড়তে বাজারে গিয়ে মাছ তরকারি কিনে আনলে। সতীও তাড়াতাড়ি স্নান সেরে নিলে। তারপর……তারপর হঠাৎ তার মনে পড়লো শাড়িগুলো তো সবই পড়ে আছে প্যালেস-কোর্টে। একটা শাড়িও তো সঙ্গে করে আনা হয়নি। সোজা হাসপাতাল থেকেই দীপু তাকে এখানে এসে তুলেছে।

    ডাকলে—রঘু—

    রঘু আসতেই সতী বললে-রঘু, তোমার দিদিমণির শাড়ি-ব্লাউজ কিছু নেই? আমি তো আসবার সময় কিছুই নিয়ে আসিনি—

    রঘু বললে—তা তো আমি জানি না দিদিমণি, এই পাশের ঘরের চাবি তো দিদিমণি আপনার হাতেই দিয়ে গেছেন, আপনি এই ঘরটা খুলে দেখুন না—

    সত্যিই অনেক জিনিসপত্র শেষ পর্যন্ত রেখে গিয়েছিল লক্ষ্মীদি। একটা খাট, একটা মীট-সেফ্, কিছু ছোটখাটো ফার্নিচার, দু’ একটা ট্রাঙ্ক। একটা পুরোন ট্রাঙ্কের ভেতরেই দু’ একটা শাড়ি পাওয়া গেল। যেগুলো লক্ষ্মীদি পুরোন বলে ফেলে রেখে গিয়েছে। সব জিনিসপত্র দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শাড়ি-ব্লাউজগুলো বার করে দরজায় আবার তালা লাগিয়ে দিলে সতী। তারপর নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা পরে দেখলে। দরজা বন্ধ করে খিল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখতে লাগলো একমনে। ভেতরে রঘু রান্না করছে। কোথাও কেউ নেই। অনেকক্ষণ সতী নিজের চেহারাটার দিকে একদৃষ্টে চেয়ে দেখতে লাগলো আয়নাতে। এই চেহারা, এই মুখ, এই চোখ, এই চুল–এর দিকে কোনওদিন চেয়ে দেখেন নি তিনি। কোন্ শাড়ি পরলে তাকে ভালো মানায় তাও মুখ ফুটে কখনও বলেন নি! কী অদ্ভুত মানুষটা। এক- একবার মনে হয়, মানুষটা যেন নিষ্প্রাণ, নির্জীব পাথর। আবার সত্যিই যা ভাবে সতী, আসলে হয়ত মানুষটা তা নয়। হয়ত দেবতা। সত্যিই দেবতার মত রূপ, দেবতার মত মন, দেবতার মত ব্যবহার। কেন এমন হয় কে জানে! আস্তে আস্তে ঠিক কপালের মধ্যে দুটো ভ্রূর মাঝখানে ছোট করে কুঙ্কুমের একটা টিপ্ লাগিয়ে দিলে। সমস্ত মুখখানা কী চমৎকার দেখাতে লাগলো। সতী নিজের মুখখানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন সুন্দর আমি! আমি এত সুন্দর!

    তারপর শাড়িটা সমস্ত শরীরে জড়িয়ে বাঁদিকের কাঁধে ফেলে দিলে।

    একটা হাল্কা লাল রঙের শাড়ি। ব্লাউজটা সাদা। কাঁধে গলায় গালে কপালে সব জায়গায় ফেস্-পাউডার বুলোতে লাগলো আপন মনে। সতীর মনে হলো যেন নিজের শরীরটা নিয়ে নিজেই খেলা করে। নিজেই নিজের গাল দুটো টিপে ধরলে। আরো জোরে টিপ্‌লে। আরো জোরে। কেমন যেন একটা লালচে দাগ হয়ে গেল দু’টো গালের দু’দিকে। কই, লাগেনি তো মোটে। গাল টিপ্‌লে তো কই লাগে না মোটে। শুধু লাল হয়। নিজের ঠোঁটটা নিয়েও আঙুল দিয়ে মোচড়াতে লাগলো। ঠোঁটটা তার খুব নরম তো! এত নরম, অথচ লাগলো না মোটে। নিজের শরীরটার সব জায়গাতে টিপতে ইচ্ছে হলো। মনে হলো যেন টিপ্‌লে খুব ভালো লাগে। হাত-পা-গাল-ঠোঁট-কোমর সমস্ত —

    তারপর হঠাৎ কী যে হলো, সতী আয়নাটার সামনে আরো ঝুঁকে পড়লো। একেবারে নিজের ছায়ার মুখোমুখি। তার ছবিটার সঙ্গে যেন ছোঁয়া লেগে যাবে। বড় কাছাকাছি। বড় ঘেঁষাঘেঁষি নিশ্বাসের বাতাস লাগছে নিজের ছবির ওপর। তারপর হঠাৎ নিজের ঠোঁট দু’টো ঠেকিয়ে দিলে আয়নার গায়ে। আর সঙ্গে সঙ্গে মনে হলো নিজের ছবিটাও যেন ঠোঁট দুটো দিয়ে তাকে চুমু খাচ্ছে। সতী আর সামলাতে পারলে না। তার সমস্ত সত্তা দিয়ে সতী ঠোঁট দু’টো চেপে ধরে রইল ঠান্ডা আয়নার ওপর। তার সমস্ত শরীর যেন আস্তে আস্তে অবশ হয়ে আসতে লাগলো—

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }