Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৫

    ৫

    সেদিনও আপিসের মধ্যে নিজের কাজের মধ্যে ডুবে ছিল দীপঙ্কর। মধু এসে বললে—মাইকেল মেমসাব—

    মিস্ মাইকেল হাসতে হাসতে ঘরে ঢুকলো। বললে—হাউ ডু ইউ ডু মিস্টার সেন?

    বলে গাউনটা গুটিয়ে একটা চেয়ারে বসলো। দীপঙ্কর চেয়ে দেখলে মিস্ মাইকেলের দিকে। বললে—তোমাকে আর চেনা যাচ্ছে না মিস্ মাইকেল, তুমি একেবারে বদলে গিয়েছ—

    সত্যিই বদলে গিয়েছিল মেমসাহেব। চুলগুলো কুঁকড়িয়ে ফেলেছে। কোঁকড়ানো চুলগুলো ফুলে ফুলে মাথার চারদিকে কেমন ফুলের মত ফুটে রয়েছে। ম্যাসাজ করে করে ফিগারটাকেও অন্য রকম করে ফেলেছে। যেন আরো মিষ্টি হয়েছে, আরো নরম হয়েছে, আরো বয়স কমিয়ে ফেলেছে। আরো সুন্দরী হয়েছে। গাল দুটো নতুন কসমেটিকস্ মেখে আপেলের মত রঙ্গিন করে ফেলেছে। মৌসুমী ফুলের মত বাহার নিয়ে ঘরে ঢুকেছে মিস্ মাইকেল।

    —মেনি থ্যাঙ্কস্ মিস্টার সেন। আমি চেক্ ক্যাশ্ করে ফেলেছি।

    দীপঙ্কর জিজ্ঞেস করলে—কোনও অসুবিধে হয়নি তো?

    —না, কোনও অসুবিধে হয়নি। প্রভিডেন্ট ফান্ডে আমার জমেছিল টোট্যাল পনেরো হাজার টাকা। আর আমার কাছে ক্যাশ আছে তিন শো—এই আমার ক্যাপিটাল।

    দীপঙ্কর বললে—তোমার জাহাজ ভাড়াও তো লাগবে অনেক—

    মিস্ মাইকেল বললে—তা যা লাগবে তা তো লাগবেই, তারপর ভিভিয়ান্ আছে, দরকার হলে সে-ই দেবে। তার তো অনেক টাকা। তার টাকার শেষ নেই এখন—

    দীপঙ্কর বললে—তোমার যদি কিছু টাকার দরকার থাকে তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি—

    মিস্ মাইকেল ধন্যবাদ দিয়ে বললে—নো থ্যাঙ্কস্ মিস্টার সেন, আই শ্যাল্ রিমেমবার ইউ, তোমাকে চিরকাল আমি মনে রাখবো, আমি জীবনে যদি কাউকে মনে রাখি তো সে তোমাকে মিস্টার সেন—যখন হলিউডে গিয়ে ফিল্ম-ডম এর মধ্যে সব

    স্মৃতি মুছে যাবে, তখনও তোমাকে ভুলবো না আমি—

    দীপঙ্কর বললে—মিস্টার ঘোষালের সঙ্গে দেখা করে এসেছ?

    মিস্ মাইকেল বললে—হ্যাঁ, আমার জায়গায় এখনও কাউকে অ্যাপয়েন্ট করেনি। দীপঙ্কর বললে—তোমার জায়গায় আবার কে আসবে জানি না, হয়ত এমন মেয়ে আসবে যার সঙ্গে ঠিক তোমার মত বনিবনা হবে না। সেই প্রথম যখন চাকরিতে ঢুকি, তখনই তোমার সঙ্গে আলাপ হয়েছিল। সে-সব দিনের কথা আমারও চিরকাল মনে থাকবে—! তুমি তোমার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলে আমাকে, সে-সব কথা কখনও ভুলবো না—

    —তাহলে আসি মিস্টার সেন?

    দীপঙ্কর দাঁড়িয়ে উঠলো। গাঙ্গুলীবাবু কাশ্মীর চরে গেল। মিস্ মাইকেলও চলে যাচ্ছে। গাঙ্গুলীবাবু তবু ফিরবে। কিন্তু মিস্ মাইকেল আর ফিরবে না। সাত সমুদ্র তের নদীর ব্যবধান অতিক্রম করে একেবারে সুদূর হয়ে যাবে। একেবারে সূদূর। আর ইন্ডিয়ার কথা ভাববে না। ইন্ডিয়ার নামও ভুলে যাবে হয়ত। যতই মুখে বলুক, সেখানে একবার গেলে কেউ কি ইন্ডিার কথা মনে রাখে? তখন আর টাইপিস্ট-গিরি করতে হবে না, তখন আর চাকরির জন্যে সকাল ন’টার মধ্যে আপিসে আসার জন্যে দৌড়তে হবে না! আহা, ভালো হোক। শুধু মিস্ মাইকেলের নয়, সকলেরই ভালো হোক। সুখী হোক মিস্ মাইকেল। সকলের ভালো হলেই যেন দীপঙ্করের ভালো হবে!

    —হাউ ইজ্ ইওর মাদার? তোমার মা কেমন আছে?

    দীপঙ্কর বললে—সেই রকমই, মা’কে নিয়ে বড় ভাবনায় পড়েছি—কী যে করি—

    মিস্ মাইকেল সান্ত্বনা দিলে। বললে—কিছু ভেবো না মিস্টার সেন, গড় উইল্ লুক্ আফ্‌টার হার—

    তারপর আস্তে আস্তে মিস্ মাইকেল ঘরের বাইরে চলে গেল। যাবার সময় বললে—তোমাকে চিঠি দেব, জাহাজ থেকেই চিঠি দেব—অলরাইট্—ও কে—

    মিস্ মাইকেলের চলে যাবার পর কিছুক্ষণ দীপঙ্কর কিছুই কাজ করতে পারেনি। তার মনে হলো একটা-একটা করে সমস্ত দরজাগুলো যেন তার খুলে যাচ্ছে। সন্ধ্যেবেলা পর্যন্ত কোনও দিকে কোনও হিসেব রইল না তার। ফাইলের পর ফাইল যেন হাওয়ায় উড়ে চললো। কাজগুলোর যেন পাখা আছে। ঘরের বাইরে মিস্ত্রি খাটছে সমস্ত দিন- রাত। তাদের খট-খট্ শব্দ হচ্ছে ব্যা-ওয়াল্ তৈরি হচ্ছে চারদিকে। সারা পৃথিবীতে যুদ্ধের তোড়-জোড় চলছে।

    .

    মিস্ মাইকেলের ঘরে তখন সন্ধ্যে উতরে গেছে। বহু দূরে যাত্রা! আর বেশি দেরি করা চলবে না। এখন তো সবে যুদ্ধ আরম্ভ। শেষকালে অ্যালান্টিক ওস্যান্ বিপজ্জনক হয়ে উঠবে। শেষকালে যদি ইটালি যুদ্ধে নামে তখন আরো ভয়ানক কান্ড হয়ে যাবে! হিটলার তার বইতে লিখেছে—

    He who wants to live should fight and he who does not want to battle in this world of eternal struggle does not deserve to be alive. In eternal warfare mankind have become great in eternal peace mankind would be ruined.

    রাস্তায় ট্রামে বাসে লোকে আলোচনা করে—এবার মশাই ইংরেজরা জব্দ হবে—বড় বাড় বেড়েছিল শালাদের—

    ওপাশের কোণ থেকে একজন গলা বাড়িয়ে বলে—কলকাতার একটা ইঁট পর্যন্ত আস্ত থাকবে না, দেখে নেবেন, গুঁড়ো হয়ে যাবে সমস্ত শহর, এই বলে রাখলুম—

    —যদি পারেন তো কিছু চাল কিনে ঘরে স্টক্ করে রাখুন মশায়, শেষকালে খেতে পাবেন না এমন দিন আসছে—

    দেয়ালে দেয়ালে পোস্টার পড়ে গেছে—গুজবে কান দিবেন না।

    দুনিকাকার আড্ডায় পঞ্চারা আবার জটলা পাকায়। একখানা খবরের কাগজ নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। কাগজখানা খুলেই চিৎকার করে ওঠে।

    —ওরে বাব্বা, এবার হিটলার লঙ্কাকাণ্ড বাধিয়ে ছাড়বে রে বাবা!

    বলে এক মনে কাগজের ওপর হুমড়ি খেয়ে পড়ে। নিঃশ্বাস ফেলবার সময় নেই কারো। কংগ্রেস মিনিস্ট্রি ছেড়ে দিয়েছে আটটার মধ্যে সাতটা প্রভিন্সে। সবাই হাঁ করে চেয়ে আছে মহাত্মা গান্ধীর দিকে। সুভাষ বোসের দিকে। কারো আর টু শব্দটি করবার ক্ষমতা থাকবে না। চারদিকে স্পাই ঘুরে বেড়াচ্ছে মশাই। আস্তে আস্তে কথা বলুন। দুনিকাকা বলে—না, তোদের জ্বালায় দেখছি আমার চাকরিটা যাবে—

    বলে আড্ডা ছেড়ে বাড়ি পালিয়ে যায়।

    দিল্লীতে স্ট্যাফোর্ড ক্রিপস সাহেব এসে গেছে। ওদিকে লড়াই চলছে লাফিয়ে লাফিয়ে। আপিস থেকে লোকেরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় সব। সকলেই ভয় পেয়ে গেছে। এবার জোর করে সব লড়াইতে নিয়ে গিয়ে গরুর মাংস খেতে দেবে, শুয়োরের মাংস খেতে দেবে। তখন?

    প্রথমে স্টেশনারী দোকান থেকে কিছু প্রভিশন কিনে নিয়েছিল মিস্ মাইকেল। টফি লজেঞ্জ, ওয়াইন। আরো অনেক টুকি-টাকি। নিউ মার্কেটের ফ্রুটস্। বোম্বে মেলের কামরায় বসে খেতে খেতে যাবে। প্রায় আড়াই দিন ট্রেনে কাটবে। তারপর বোম্বের ভি-টিতে পৌঁছে সেখান থেকে জাহাজ। হিল্ তোলা কিড়-সু। সবাই তার চেনা। জীবন কেটে গেল এই পাড়ায়। শেষবারের মত দেখে নিলে চারদিকে চেয়ে। ওইটে গ্রোসারি। ওই দোকান থেকে কতদিন কত জিনিস কিনেছে মিস্ মাইকেল।

    —মেমসাব!

    দোকানের ভেতর থেকে গণি মিয়া ডাকলে। মিস্ মাইকেল হাসতে হাসতে কাছে গেল।

    গণি মিয়া বলেন—কিছু গস্ত করবেন না মেমসাব?

    মিস্ মাইকেল হাসলো। বললে—আই অ্যাম গোইং গণি—গোইং হোম্‌—

    গণি মিয়া বুঝতে পারলে না। বললে—হোম্‌ মানে?

    —হলিউড! আমেরিকা। আমার ফ্রেন্ড, ভিভিয়ান লে সেখানে থাকে, ফেমাস ফিল্‌ম্‌ স্টার, সে চিঠি লিখেছে—

    —আবার কবে আসবেন মেমসাব?

    মিস্ মাইকেল বলে—আর আসবো না গণি, আমি চাকরি ছেড়ে দিয়েছি, এবার ফিল্‌ম্ স্টার হবো–তোমার সব লোন্ তো ক্লিয়ার্ড—

    সকলের সব দেনা ক্লিয়ার করে দিয়েছে মিস্ মাইকেল। নিউ মার্কেট থেকে কিছু কেক্ পেস্ট্রি কিনে নিলে। আজ যেন সকলকে ভাল লাগতে লাগলো। হাউ সুইট্, হাউ নাইস্ দিজ্‌ পিপল্‌।

    —চললুম মূলজী—

    মূলজী মুখ তুলতেই মেমসাহেবকে দেখে ডাকলে—আইয়ে মেমসাব, আইয়ে—

    হাতে একদাগা প্যাকেট। ভ্যানিটি ব্যাগ। সামনে এগিয়ে গিয়ে মিস্ মাইকেল বললে—চললুম মূলজী, হাম যাতা হ্যায় —

    —কোথায় যাচ্ছেন মেমসাব!

    তুমি জানো না? আমেরিকায় যাচ্ছি যে, হলিউডে, দি গ্রেট্‌ হলিউড্। আমার ফ্রেন্ড্ ভিভিয়ান লে, ফিল্‌ম স্টার, সে-ই আমাকে চিঠি দিয়েছে—এই দ্যাখ, চিঠি দেখ—

    বলে পকেট থেকে ভিভিয়ানের চিঠিটা বার করলে। যেন চিঠি না-দেখালে বিশ্বাস হবে না কারো। ইংরিজী চিঠি, মূলজীর বুঝতে পারার কথা নয়। দূর থেকে দেখে হাসলো শুধু। আনন্দের হাসি, অভিনন্দনের হাসি। মিস্ মাইকেল চলে যেতে যেতে বললে—আমি তোমাদের ভুলবো না মূলজী, আই উইল্ রিমেম্বার ইউ অল্—তোমরা সবাই এত ভাল—

    মেমসাহেব চলে গেল। মূলজী পাশের লোককে বললে-মাগীটা খুব মদ খেতে পারতো ভাই, খুব দিল-দরিয়া ছিল, দিনরাত ছোকরাদের সঙ্গে ঘোরাঘুরি করেছে এককালে—

    পাশের লোকটা বললে—আরে ভাই ও-বেটীদের কথা ছেড়ে দাও, ওরা হলো রাজার জাত, ওরা আমেরিকায় যাবে না তো যাবে কারা?

    শুধু গণি মিয়া নয়। শুধু মূলজী নয়। মাটওয়ালা, ভেজিটেব্লওয়ালা, বাটারওয়ালা সকলের কাছে গিয়ে গিয়ে দেখা করে এল মিস্ মাইকেল। কাল থেকে আর কারো সঙ্গে দেখা হবে না। কাল ইন্ডিয়া ছেড়ে যাওয়া। এতদিনের সব পরিচয়। এতদিন অহঙ্কারের কারোর সঙ্গে ভালো করে কথা বলেনি। আজ যেন সবাইকে জানিয়ে যেতে ইচ্ছে হলো। তার আনন্দের খবরটা কাউকে না জানালে যেন তৃপ্তি হচ্ছে না। তার নিজের আনন্দটা সকলের সঙ্গে ভাগাভাগি করে ভোগ করতে ইচ্ছে করছে।

    আর দেখা হবে না তোমার সঙ্গে হুকুমালী!

    —কেন মেমসাব।

    —ও, তুমি জানো না বুঝি? আমি তো আমেরিকায় যাচ্ছি, হলিউড্। হলিউডের নাম শুনেছ? যেখানে ফিল্‌ম্ বানায়?

    —খুব শুনেছি মেমবাস

    —আমি সেইখানে যাচ্ছি। ভিভিয়ান লে’র নাম শুনেছ তো? সেই ভিভিয়ান আমায় চিঠি দিয়েছে, এই দেখ চিঠি? সে আমার খুব ইন্টিমেট্ ফ্রেন্ড্—

    হুকুমালী এ-পাড়ার নাম করা টেলার। মাস্টার টেলার। মেমসাহেবদের হরেক ডিজাইনের গাউন তৈরিতে পাকা হাত।

    বললে—তাহলে আর আসছেন না মেমসাহেব?

    —আর কী করতে আসবো বলো? আর তো আসবার দরকার নেই আমার। তবে আসবো বৈ কি। একেবারে পালিয়ে যাবো না। মাঝে মাঝে আসবো—

    হুকুমালী বললে—মাঝে মাঝে এলে দেখা করবেন মেমসাহেব, আমি গাউন তৈরি করে দেব—

    মিস্ মাইকেল খিল্‌ খিল্‌ করে হেসে ফেললে। বললে—তুমি রসিকতা বুঝলে না হুকুমালী, মাঝে-মাঝে আসবো বলে কি আর সত্যিই আসবো? আসবো এই গ্লোব- সিনেমায়, আসবো এলফিনস্টোনে, আসবো প্লাজায়! তোমরা টিকিট কাটলে আমাকে দেখতে পাবে! আমার সঙ্গে লিলিয়ান গিকে দেখতে পাবে, জেনেট গেইনরকে দেখতে পাবে! কারা বো’কে দেখতে পাবে—সবাই যে আমরা একসঙ্গে কাজ করবো—।

    তারপরে একটু থেমে বললে—এই দেখ না, আপিস থেকে আজ প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিয়ে এলুম—সারা জীবন চাকরি করে যা জমেছে সব

    সকলের সঙ্গেই শেষবারের মত দেখা করা হয়ে গিয়েছে। বাড়ি আসার পথে হঠাৎ খেয়াল হলো একটা ভিখিরি রাস্তায় বসে বসে ভিক্ষে করছে। রোজই ওখানে বসে থাকে বেগারটা। ময়লা একটা ন্যাকড়া পেতে বসে থাকে। যার খুশি পয়সা ফেলে দিয়ে যায় ন্যাকড়ার ওপর। ভিখিরিটা অবাক হয়ে চেয়ে দেখলে মুখ তুলে।

    —টুম্ লেও, টুম রুপেয়া লেও—

    ভিখিরিটার তখন কৃতজ্ঞতায় বিগলিত অবস্থা। বললে–আপ্ রানী হোগা মেমসাব—

    মিস্ মাইকেলের হাসি এল। বললে—রানী নেহি, ফিল্‌ম্ স্টার। ফিম্ স্টার জান্তা? ভিভিয়ান লে’কা নাম শুনা হ্যায়?

    রাস্তার নিঃসম্বল ভিখিরি কোনও খবরই রাখে না, এ পেটের খবর ছাড়া! মিস্ মাইকেল চলে যেতে যেতে বললে—তোমার আচ্ছা হোগা, গড ব্লেস্ ইউ পুওর সোল্ —

    ভিখিরিটা জানতেও পারলে না, কোন্ ঘটনার সূত্রে আজ তার ছেঁড়া ন্যাকড়ার ওপর এমন ভাগ্যোদয় হলো। এমন ঘটনা তার জীবনে কখনও ঘটেনি! আর কার জীবনেই বা ঘটেছে! কজনই বা রেলের চাকরি ছেড়ে ভিভিয়ান লে হতে পারে? ভিভিয়াই ইতিহাসে প্রথম। তার পরেই মিস্ মাইকেল! কিড্‌-সু টক্‌টক্ শব্দ করতে করতে গিয়ে উঠলো নিজের ফ্ল্যাটের কাঠের সিঁড়িতে।

    —ট্রা-লা-লা-লা-লা—

    কিড্‌-সু শিস দিতে দিতে গান গাইতে গাইতে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। ওপর থেকে অন্য ফ্ল্যাটের মেয়েরা নামছে। বেয়ারা, খানসামা, আয়া, দালাল—সকলেই ব্যস্ত। প্রত্যেক দিনের মত আরম্ভ হয়েছে সন্ধ্যেবেলার ব্যবসা। পিয়ানোর আওয়াজ ভেসে আসছে অন্য কার ফ্ল্যাট থেকে।

    —হ্যাল্লো জেনি!

    মিস্ মাইকেল দেখেই হেসে উঠলো। তিনতলার মেয়ে ডরোথি।

    —গেটিং রেডি?

    মিস্ মাইকেল বললে—এভরিথিং কমপ্লিট্। কেনা-কাটা শেষ। এখন খালি রেস্ট। এখন ব্যাস্‌ আর ব্যাগেজ গুছোতে হবে।

    ডরোথি বললে—কাল কটার সময় ট্রেন?

    —এইট্‌ থার্টি!

    ডরোথি কী যেন ভাবলে। বললে—আমারও এ-লাইফ আর ভালো লাগে না জেনি। আই অ্যাম্ ডগ্‌টায়ার্ড। আমাকেও তুমি নিয়ে চলো জেনি। আই অ্যাম টায়ার্ড অব্ ক্যালকাটা।

    —মিস্ মাইকেল বললে—বাট্ লেট মি গো ফার্স্ট। আমি আগে যাই—আমি সেখানে গিয়ে আগে সেল করি, তারপরে তোমাকে চিঠি লিখবো—

    —ভুলে যাবে না তো?

    মিস্ মাইকেল বললে—ভুলে যাবো কেন? আই উইল রাইট টু ইউ—আমি কথা দিচ্ছি চিঠি লিখবো―!

    হঠাৎ নিচেয় খুব জোরে কে যেন শিস দিয়ে উঠলো। ডরোথি শুনেই বললে—সো লং জেনি, সো লং—

    বলে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নিচেয় নামলো। ডরোথির বয়-ফ্রেন্ডরা তখন মোটর বাইক নিয়ে এসে হাজির হয়েছে। মিস্ মাইকেল নিজের দরজার চাবি খুললে। আয়াকে ছাড়িয়ে দিয়েছে আগেই। দরজাটা খুলতেই একটা ড্যাম্প হাওয়া নাকে এসে লাগলো। তবু শীতের মধ্যে থেকে ঘরে এসে আরাম হলো একটু। হলিউড্ আরো কোল্ড। ঘরে ঢুকে আলো জ্বাললে। জ্বেলে দরজাটা বন্ধ করে দিলে। তারপর আড্রেস করতে লাগলো। একটা গুন্ গুন্ করা সুর বেরিয়ে এল মুখ দিয়ে। তারপর মুখে চোখে সাবান দিয়ে আয়নার সামনে এসে চুলটা ঠিক করতে লাগলো। কাল এতক্ষণে ট্রেনে। সেকেন্ড্ কাস কম্পার্টমেন্টে নিরিবিলি বার্থ। লেডিজ্ কামরা। এতক্ষণ ট্রেন ছেড়েছে। গুড্‌ নাইট্, গুড্‌ নাইট্ ইন্ডিয়া!

    ব্যাগ থেকে টাকাগুলো আবার বার করলে। কাল এক্সচেঞ্জ করে নিতে হবে ব্যাঙ্কে গিয়ে পনেরো হাজার টাকা! হান্ড্রেড্ রুপীর নোট আর হাজার টাকার নোট! আর স্মল্ কয়েনস্ কিছু। ট্রেনে লাগবে, জাহাজে লাগবে টিপ্‌স্‌ দিতে। টাকাগুলো একে একে গুনতে লাগলো। আসলে কত টাকা সঙ্গে রইল জেনে রাখা ভাল।

    —খুট্!

    —হুজ্ দ্যাট্? কে?

    দরজায় কে যেন নক্ করলে। আবার জিজ্ঞেস করলে—কে?

    মনে হলো আয়াটা আবার এসেছে। বহুদিনের আয়া। যাবার আগে আর একবার দেখা করতে চায়।

    মিস্ মাইকেল টাকাগুলো আড়াল করে দরজাটা একটু খুলল। না কেউ নয়। মনের ভুল। মিস্ মাইকেল আবার সুর ধরলো—ট্রা-ল্লা-লা-লা—! সেই চিঠিগুলো বার করলে। ফাইভ হান্ড্রেড্ থার্টিন লাভ লেটার্স। সিল্কের রুমালে জড়ানো। দামী সেন্টের গন্ধ ভাসছে বাতাসে। বেঁচে থেকে সুখ আছে পৃথিবীতে। ট্রা-লা-লা-লা। তারপর? তারপর গুড নাইট্, গুড্‌ নাইট্ ইন্ডিয়া—গুড্‌ নাইট—

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }