Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৬১

    ৬১

    নয়নরঞ্জিনী দাসীর মাথার মধ্যে যেন সমস্ত গোলমাল হয়ে গিয়েছিল। এতদিন যে নিশ্চিন্ততার মধ্যে জীবন চালিয়ে এসেছিলেন তিনি, সেই নিশ্চিন্ততায় যেন হঠাৎ একটা ফাঁক আবিষ্কৃত হলো, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছেই ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে সোজা সিঁড়ি দিয়ে ওপরের ঘরে যাচ্ছিলেন।

    নিজের ছেলের সঙ্গে তাঁর বহুদিন ধরেই কথা বন্ধ ছিল। প্রত্যেক দিন সকাল বেলা ঘুম থেকে ওঠার পর নিজের ঘরের মধ্যেই কাটতো। কখন ছেলে খেলে, কখন সে ঘুমোতে গেল, কখন ঘুম থেকে উঠলো, সে-সব কিছুই তাঁর জানবার প্রয়োজন ছিল না। সনাতনবাবুকে গিয়ে ডাকতো শম্ভু। সনাতনবাবু এসে খেতে বসতেন। কী খাচ্ছেন, কেন খাচ্ছেন তাও বুঝতে পারতেন না। শুধু যেন খেতে হয় বলেই খাওয়া, ঘুমোতে হয় বলেই ঘুমোন। ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে ছেলের সঙ্গে মুখোমুখি হয়ে গেলে মা-মণি মুখ ফিরিয়ে নিতেন। সনাতনবাবু কথা বলবার চেষ্টা করবার আগেই মা- মণি কোথায় অদৃশ্য হয়ে যেতেন।

    প্রথম প্রথম একদিন-দুদিন সনাতনবাবু এসেছিলেন মা-মণির ঘরে।

    বাইরে থেকে ডাকতেন—মা-মণি—

    ভেতর থেকে নয়নরঞ্জিনী বলতেন—আমার এখন সময় হবে না খোকা, পরে এসো—

    সেই কবে একদিন ছেলের বিয়ে হয়েছিল, ছেলের বউ এসেছিল এ-বাড়িতে, সেই- ই বোধ হয় এ-বাড়ির শেষ উৎসব। সেদিন ন’বৎ বেজেছিল দেউড়িতে, চাকর-দরোয়ান – ঝি-ঠাকুর সবাই নতুন কাপড়-জামা পেয়েছিল। তারপর থেকেই যেন এক দুর্লঙ্ঘ্য অভিশাপ এ-বাড়ির ওপর ধীরে ধীরে নেমে এসেছে। যারা এতদিন এ-বাড়ির ঐশ্বর্যকে ঈর্ষা করে এদের দূরে রেখেছিল, তারা আবার একে একে কাছে আসতে লাগলো। অযাচিতভাবে এসে দেখা করে যেতে লাগলো। শুভাকাঙ্ক্ষী তারা কেউই নয়। নয়ন – ঞ্জিনী তা জানতেন। তারা কেবল খুঁটিয়ে খুঁটিয়ে বউ-এর কথা জিজ্ঞেস করতো। চাকর- ঝির সংখ্যা কেন কমছে, গেটে কেন দারোয়ান নেই, সেই সম্বন্ধেই কৌতূহল প্রকাশ করতো। যত কৌতূহল প্রকাশ করতো, ততই তিনি কঠিন পাথর করে ফেরতেন নিজেকে। শেষ পর্যন্ত কেবল ন’দিদিই ছিল। সেই ন’দিদিকে আশ্রয় করেই আবার তিনি আগেকার গৌরব ফিরে পাবার শেষ চেষ্টা করেছিলেন। ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন। ভেবেছিলেন এবার এমন জাক-জমক করবেন, এমন ন’বৎ সানাই বাজাবেন যে, ভবানী – পুরের গিন্নীদের তাক লেগে যাবে। আলোর ফোয়ারা ছুটিয়ে দেবেন। দু’ হাজার লোক খাওয়াবেন। এসব তাঁর মনের গোপন বাসনা। এ-বাসনা কারোর কাছে তিনি প্রকাশ করতেন না। ভেবেছিলেন একেবারে কাজে দেখিয়ে দেবেন তিনি সকলকে। কিন্তু সব যেন ভেস্তে গেল। সব যেন নিভে গেল হঠাৎ।

    আস্তে আস্তে তিনি ছেলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন।

    সনাতনবাবু তখন একমনে পড়ছিলেন।

    —খোকা!—

    অনেকদিন পরে অনেক দূর থেকে যেন আওয়াজটা ভেসে এল।

    —মা-মণি!

    সনাতনবাবু উঠে এলেন। বললেন-আমায় ডাকছিলেন মা?

    মা-মণির চেহারার দিকে চেয়ে সনাতনবাবু বুঝতে পারলেন না কী বলতে এসেছে মা। তবু দু’জনেই দু’জনের দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন।

    সনাতনবাবু বললেন-আমায় কিছু বলবে মা-মণি?

    মা-মণি বললেন—তোমায় আর বলেই বা কী হবে, তুমি তো কোনও কাজেই আমায় সাহায্য করতে পারবে না! কিন্তু একটা কথা তুমি শুনবে আমার?

    সনাতনবাবু বললেন—তোমার সব কথাই তো আমি শুনেছি মা, আমি তো তোমার কোনও কথা অমান্য করিনি কখনও, আর করবোও না—

    মা-মণি বললেন—সে-সব পুরোন কাসুন্দি ঘেঁটে লাভ নেই, তুমি শুনবে কি না বলো? আমার মাথা ঘুরছে, আমি বেশি কথা বলতে আসিনি—

    সনাতনবাবু কী বলবেন বুঝতে পারলেন না। আবার বললেন—তোমার কি শরীর খারাপ হয়েছে মা?

    —আমার শরীরের কথা তোমায় ভাবতে হবে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটাখাটুনি করলে শরীর কখনও কারো ভালো থাকতে পারে না। আমি শরীরের কথা বলতে আসিনি তোমাকে—

    সনাতনবাবু বললেন—বলো তুমি কী বলবে, আমি তো শুনছিই—

    মা-মণি হঠাৎ বললেন—বৌমার কোনও খবর তুমি রাখো?

    —কোন্ বৌমা?

    মা-মণি আর থাকতে পারলেন না। বললেন—দেখ সোনা, তুমি ন্যাকামি কোর না আমার সঙ্গে, বৌমার কোনও খবর রাখো কি না সেইটে শুধু আমি জানতে চাই!

    সনাতনবাবু এতক্ষণে যেন বুঝতে পারলেন। বললেন—না—

    –কোথায় থাকে তা-ও জানো না?

    সনাতনবাবু বললেন—না।

    —আর সেই ছোঁড়ার খবর? যে সেই মাতব্বরি করতে আসতো বার বার?

    —দীপঙ্করবাবুর কথা বলছো?

    মা-মণি রেগে উঠলেন। বললেন—অত নাম-ফাম আমার মনে থাকে না বাপু, নাম জানতে চাইও নে আমি! বৌমাকে একবার ডেকে দিতে পারে সে? তার সঙ্গেই তো সে ছিল?

    সনাতনবাবু বললেন—ছি মা, ও-কথা বলতে নেই—

    নয়নরঞ্জিনীর মাথা তখন আরো ঘুরছে। সমস্ত সন্ধ্যেটা উকিলের কাছে বকাবকি করে শরীর যেন কেমন করছিল। বললেন—দেখ সোনা, একদিন আমি থাকবো না, সেদিন তোমাকেই দেখাশোনা করতে হবে এসব। সবই তো গেছে তোমার, বাড়ি টাকা- কড়ি; কর্তা আমার কাছে যা কিছু গচ্ছিত রেখে গিয়েছিলেন সবই গেছে। এখনি উকিলবাবুর কাছে শুনে এলুম এ-বাড়িটাও গেছে, তা আমার আর কী? আর আর ক’টা দিন বাঁচবো? শেষকালে তুমিই থাকবে, তোমার জন্যেই ভাবনা, আর তোমার ভবিষ্যতের জন্যেই এত কথা বলা—

    বলতে বলতে নয়নরঞ্জিনীর যেন মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হলো। দু’পায়ে ভর দিয়ে আর দাঁড়াতে পারছিলেন না।

    সনাতনবাবু বললেন—তা আমি কী করবো বলো তুমি? উকিলবাবুর কাছে যেতে হবে?

    নয়নরঞ্জিনী বললেন—আমি তো এই উকিলের কাছ থেকেই আসছি, সে-সব কাজ তোমায় কিছু করতে হবে না, তোমায় যে-কাজ করতে বলছি, সে-কাজ কি পারবে তুমি?

    —কী কাজ, বলো?

    নয়নরঞ্জিনী বললেন—তাহলে এসো, আমার ঘরে এসো, আমার শরীর আর বইছে না—

    বলে নয়নরঞ্জিনী সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। সনাতনবাবুও পেছনে-পেছনে চললেন। ওপরে গিয়ে নয়নরঞ্জিনী বললেন—এসো, বোসো এখেনে, তোমার সঙ্গে কথা আছে—

    বহুদিন পরে আবার ছেলে আর মা এক ঘরে বসলেন। নয়নরঞ্জিনী বিছানার ওপর বসে একটু হাঁফ ছেড়ে নিলেন। তারপর বললেন—দরজাটা বন্ধ করে দাও—

    সনাতনবাবু দরজাটা ভেজিয়ে দিলেন।

    নয়নরঞ্জিনী বললেন—না না, কেউ শুনতে পাবে, তুমি দরজায় খিল দিয়ে দাও-

    ভেতরবাড়িতে বাতাসীর-মার কাছে দৌড়তে দৌড়তে এল ভূতির-মা। বললে— শুনেছ বাতাসীর-মা, আবার মায়ে-পুতে ভাব হয়েছে যে গো—

    বাতাসীর-মা জাঁতি দিয়ে সুপুরি কাটছিল। বললে-কে বললে তোকে লো? কে?

    —ওই তো শম্ভু, শম্ভু নিজে দেখে এসেছে, হুড়কো বন্ধ করে কী শলা-পরামর্শ করছে বসে বসে কে জানে মা? কার কপাল ভাঙছে মাগী!

    শম্ভুও এসে পড়েছিল। বললে—হ্যাঁ গো সত্যি, আমি দাঁড়িয়ে ছিলুম পেছনে, আমাকে দেখে মা-মণি দরজায় হুড়কো দিতে বললে দাদাবাবুকে—

    ভূতির-মা বললে—এখন টাকার খাঁকতি হয়েছে, এখন বোধ হয় বৌদিমণিকে খোশামোদ করবে মাগী—

    শম্ভু বললে—শুনিচি বৌদিমণি নাকি বাপের এক কাঁড়ি টাকা পেয়েছে—

    বাতাসীর-মা সুপুরি কাটতে কাটতে বললে—মুয়ে আগুন, অমন শাউড়ীর, সেই যে কথায় আছে না-ভাত দেবার ভাতার নয়, কিল মারবার গোঁসাই-–!

    ভূতির-মা বললে—তা ভাতার যদি নিজে ডাকতে যায় তো ভাতারের কথা ফেলতে পারে মাগ?

    বাতাসীর-মা আর থাকতে পারলে না। বললে—ওলো, তবে শোন বলি—শুন ভাতার শুন শ্বশুর ধরি তোমার পায়, আর রণে মাতে গেলে গামছা রয় না গায়। এও হয়েছে তাই লো—

    হঠাৎ ওপর থেকে ডাক এল-শম্ভু—

    দাদাবাবুর গলা নয়, মা-মণির। শম্ভু বললে—ওই, ডাক পড়েছে—

    সনাতনবাবু তখন ঘর থেকে বেরিয়েছে। মা-মণিও বেরিয়েছে। মুখ দেখে বোঝা গেল যেন এতক্ষণে শান্ত হয়েছে খানিকটা মা-মণি। বাইরে তখন চাঁদ উঠেছে পূবদিকে। পূর্ণিমার চাঁদ। মা-মণি একবার সেই দিকে চাইলেন। বললেন—বেশি দেরি কোর না সোনা, রাত অনেক হয়েছে—

    সনাতনবাবু বললেন—না মা-মণি, আমি যাবো আর আসবো—

    মা-মণি বললেন—শম্ভু, তুমি সেই দীপঙ্করবাবুর বাড়িটা চেন তো? তুমিও চলো আমার সঙ্গে—

    —আমিও যাবো?

    তাড়াতাড়ি হাজরার মোড় থেকে একটা ট্যাক্সি ডেকে আনতেই মা-মণি আবার বললেন—বেশি দেরি কোর না সোনা, যাবে আর আসবে, অনেক রাত হয়েছে—

    আর ঠিক তারপরই সেই বিপর্যয়টা ঘটলো। সনাতনবাবু তখনও গাড়িতে ওঠেননি শম্ভু গাড়ির দরজাটা খুলে ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ আকাশ-বাতাস কাঁপিয়ে সাইরেন বেজে উঠলো বিকট শব্দ করে। প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িটা থর থর করে কেঁপে উঠলো, সমস্ত কলকাতা শহরটা থর থর করে কেঁপে উঠলো, সমস্ত ইন্ডিয়া, সমস্ত সাউথ- ইস্ট-এশিয়া কম্যান্ড যেন থর থর করে কেঁপে উঠলো সঙ্গে সঙ্গে। টোকিও থেকে জেনারেল তোজো বম্বার পাঠিয়েছে ক্যালকাটাতে। ক্যালকাটা ধ্বংস করে ফেলবে, ব্রিটিশ হেড কোয়াটার্সের ইস্টার্ন সাপ্লাই অফিসের মাথায় বোমা ফেলবে য়্যাক্সিস পাওয়ার্স। প্রথমে মৌমাছির গুন গুন শব্দের মত একটা ক্ষীণ সুর। তার পর সব নিস্তব্ধ। সবাই প্রতীক্ষা করছে মৃত্যুর।

    মা-মণি বললেন—সোনা, নেমে এস, সোনা, নেমে এসো—

    আর কোথায় মাটি থেকে পঞ্চাশ হাজার ফুট ওপরে, একেবারে আকাশের হৃৎপিন্ডের অভ্যন্তরে য়্যাক্সিস সোলজাররা চোরের মত ইন্ডিয়ার দেয়ালে সিঁদ কেটে ঢুকে পড়েছে এখানে। এখানে মানুষের সংসারে তখন কোন্ নাটকের কোন্ অঙ্ক অভিনয় হচ্ছে, প্রিয়নাথ মল্লিক রোড, গড়িয়াহাট, লেভেল-ক্রসিং, স্টেশন রোড, প্যালেস-কোর্ট আর হাইকোর্টের ভেতরে, কোথায় টাকার আর ভালবাসার আর ঘৃণার আর বঞ্চনার সিঁদ কাটা হচ্ছে তাও জানতে পারলে না। উনিশ শো বিয়াল্লিশ সালের বিশ-এ ডিসেম্বর রাত্রে পর-পর বোমা ঢেলে গেল একটা…..দু’টো….. তিনটে….

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }