Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৬৪

    ৬৪

    প্যালেস-কোর্টে তখনও ভালো করে ভোর হয়নি। তবু অত ভোরেও মিস্টার ঘোষালের কফি খাবার প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। অত সকালেও খবরের কাগজের প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। অত সকালেও টেলিফোন ধরার প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। লাইফ ক্রমেই মিজারেব্ল হয়ে উঠছে ভদ্রলোকদের। পিস্ফুল সিটিজেনদের ক্রমেই কলকাতায় থাকা অসহ্য হয়ে উঠছে। হাজত থেকে ছাড়া পাবার পর সোজা প্যালেস- কোর্টে চলে এসেছিল মিস্টার ঘোষাল। এ ক’দিন কী ন্যাস্টি কেটেছে মিস্টার ঘোষালের। হাজতের মধ্যে স্মোক্ করবার আইন নেই, ড্রিঙ্ক করবার আইন নেই। এই টুয়েনটিয়েথ সেঞ্চুরিতেও এ-রকম জেলখানা থাকে। এ-দিকে কেউ নজর দেয় না। কতদিকে কত রিফর্ম হচ্ছে, এদিকে কেউ নজর দিচ্ছে না।

    — পীরালি—

    —হুজুর—বলে দৌড়ে এল পীরালি। পীরালি বহুদিনকার লোক। সে-ও মিস্টার ঘোষালের মামলায় একজন ডিফেন্স উইটনেস ছিল। সে-ও গিয়ে সাক্ষী দিয়ে এসেছে সাহেবের পক্ষে। তারপর সাহেব অনেক রাত্রে বাড়ি আসার পর ডিনার তৈরি করেছে, কফি তৈরি করেছে। সাহেবের সঙ্গে তখন মিস্টার গাঙ্গুলী ছিল। তারাও ড্রিঙ্ক করেছে, ডিনার খেয়েছে। এত বড় একটা মামলায় জিতিয়ে দিয়েছে মিস্টার ঘোষালকে, এর পর ক্লায়েন্টের ঘাড় ভেঙে খাওয়ায় কোনও অন্যায় নেই।

    মিস্টার ঘোষাল বলেছিল—কিন্তু স্পেশ্যাল ট্রাইব্যুনালের কেসটায় কি কোনও ডেঞ্জার আছে মিস্টার গাঙ্গুলী?

    মিস্টার গাঙ্গুলী বলেছিল—ও তো হাতের পাঁচ মিস্টার ঘোষাল, আমার উইনেসরা তো সব রেডি, আপনি ব্রাইব্ নিয়েছেন তার কোনও কংক্রিট প্রুফ্ নেই—

    না, কোনও কংক্রিট প্রমাণ রাখবার মানুষ নয় মিস্টার ঘোষাল। জীবনে কখনও মিস্টার ঘোষাল নিজের হাতে ঘুষ নেয়নি। কখনও নিয়েছে দ্বিজপদ। তার আপিসের চাপরাসী। বেশির ভাগই মার্চেন্টরা আসতো প্যালেস-কোর্টে। প্যালেস্-কোর্টের পার্লারে বসেই আদান-প্রদান চলতো মার্চেন্টদের সঙ্গে। টাকা হাতে করে নিত পীরালি। এই নিয়ম বহুদিন ধরে চলে আসছিল। মিস্টার ঘোষালের বিশ্বাস ছিল অনেস্টি দিয়ে মর্ডান পৃথিবী চলে না। চলতে পারে না। অন্ততঃ অনেস্টি বলতে ডিক্সনারিতে যে-মানে লেখা আছে, তাই দিয়ে। অনেস্টির নতুন মানে লিখতে হবে। ডিক্সনারিও নতুন করে লিখতে হবে। শুধু অনেস্টি নয়, ট্রুথের মানেও বদলে গেছে। এখন নতুন যুগের সঙ্গে তাল রেখে নতুন রিভ্যালুয়েশন করতে হবে সব জিনিসের। আসলে মিস্টার ঘোষালের কাছে একে ঘুষ বলে না। একে বলে সাইড-ইনকাম। মার্চেন্টরা চায় অফিসাররা ঘুষ নিক্। ঘুষ না দিলে তাদের ব্যবসা চলবে না। মেশিনের পক্ষে যেমন তেল, চাকরির পক্ষে তেমনি ঘুষ। তেল দিলে যেমন মেশিন চালু থাকে তেমনি ঘুষ দিলে কাজও চালু থাকবে। ঘুষ বন্ধ হলে কাজও বন্ধ হয়ে যাবে। কিন্তু ক্লার্করা থাকবে নিখুঁত। ক্লার্করা যদি ঘুষ নেয় তো আপিস অচল হয়ে যাবে। তাই প্রায়ই মিস্টার ঘোষাল আপিসের ক্লার্কদের বলতো—আপনাদের বিরুদ্ধে যদি কখনও কোন কমপ্লেন্ আসে, আই শ্যাল্ ফিনিশ উইথ ইউ—

    মিস্টার ঘোষাল আরো বলতো—রেলওয়ে আপনাদের খাওয়াচ্ছে পরাচ্ছে, রেলওয়ে আপনাদের প্রোভাইড করছে, আপনারা যে-কাজ করেন তার জন্যে আপনাদের রীতিমত মাইনে দেওয়া হচ্ছে—এখানে এসে গল্প করবার জন্যে, আড্ডা দেবার জন্যে মাইনে দেওয়া হয় না—

    তারপর আরো উপদেশ দিত মিস্টার ঘোষাল। বলতো—রেলওয়ের প্রপার্টি দেশের প্রপার্টি, রেলওয়ের কাজ দেশের কাজ, রেলওয়ের প্যাসেঞ্জারদের সুখ-সুবিধে দেখা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। যতক্ষণ আমরা রেলওয়েতে চাকরি করছি ততক্ষণ দিনরাত আমরা নিজেদের লাভ-লোকসানের কথা ভাববো না, ভাববো রেলের লাভ- লোকসানের কথা! রেলের লাভ হলেই আমাদের লাভ, রেলের লোকসান হলেই আমাদের লোকসান—বুঝলেন? বুঝলেন কিছু আপনারা?

    সামনে দাঁড়িয়ে হাবার মত ক্লার্কদের দিনের পর দিন এই সব কক্তৃতা শুনতে হতো। —দেখুন আমি যখন বিলেতে ছিলুম তখন থেকেই ইন্ডিয়ান রেলওয়ের বদনাম শুনেছি। শুনে আমার বড় লজ্জা করতো! এখানে এসেও আমার ফ্রেন্ডরা যখন বলে যে তোমাদের রেলওয়ে স্টাফ্ বড় করাপ্ট, তখন আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তারা বলে টিকিট-কালেক্টররা নাকি প্যাসেঞ্জারদের কাছ থেকে ঘুষ নেয়, বুকি—ক্লার্করা নাকি মার্চেন্টদের কাছ থেকে ঘুষ নেয়—হোয়াট এ শেম্? চি ছি—আপনাদের লজ্জা হওয়া উচিত রিয়ালি, আমি এই রেলওয়ের এই বদনাম মুছে ফেলতে চাই! এই বদনামের জন্যে আপনারা যারা ক্লার্ক তারাই দায়ী, আপনাদের জন্যেই সমস্ত বাঙালী জাত আজ ছোট হয়ে গেছে ফরেনারদের চোখে—আই মাস্ট স্টপ্ ইট্। আমি চাই আমার আন্ডারে যত স্টাফ্ আছে সবাই মাট্ বি ভেরি অনেস্ট! অনেস্টি ইজ্ দি বেস্ট পলিসি! আমি যখন বিলেতে ছিলুম তখন থেকে একটা কথা আমি মুখস্থ করে রেখেছি—কথাটি হচ্ছে—No honest man ever repented of his honesty.

    এইরকম দিনের পর দিন আপিসে বক্তৃতা দিয়েছে মিস্টার ঘোষাল আর রামমনোহর দেশাইরা রাত্রে এসে চুপি চুপি দেখা করেছে মিস্টার ঘোষালের সঙ্গে। কখনও দিয়েছে ক্যাশ, কখনও কাইন্ডে। কখনও দিয়েছে টাটকা মেমসাহেব, কখনও দিয়েছে টাটকা বোতল। এমনি অবস্থায় ঘটনাচক্রে প্যালেস-কোর্টে এসে পড়েছিল সতী। তখন থেকে আর কোনও অসুবিধে হয়নি। আপিসে মার্চেন্টরা আসতো ওয়াগন চাইতে। মিস্টার ঘোষাল যখন ফ্রী-স্কুল স্ট্রীটের পাড়ায় আপিসের স্টেশন-ওয়াগন নিয়ে আর্জেন্ট-ওয়ার্কে ব্যস্ত তখন চিট্‌ নিয়ে আসতো মার্চেন্টের দল।

    সতী হয়ত নিজের ফ্ল্যাটে চুল বাঁধছে, হঠাৎ পীরালি আসতো হাতে চিট্‌ নিয়ে।

    সতী বলতো—কী রে পীরালি, কী?

    —হুজুর, একটা আদ্‌মী এসেছে সাহেবের কাছ থেকে।

    মিস্টার ঘোষালের হাতের লেখা ছোট চিঠি। চিঠিতে নানা সময়ে নানা রকম লেখা থাকতো। মিস্টার ঘোষাল লিখতো—সতী এই মার্চেন্টকে পাঠাচ্ছি, এ তিন হাজার টাকা দেবে, টাকাটা নিও। আমি ফিরে এসে তোমার কাছ থেকে নিয়ে নেব। টাকাটা গুনে নিতে ভুলো না।

    কখনও ক্যাশ টাকা, কখনও রেডিও সেট, কখনও রেফ্রিজারেটার, কখনও রেডিওগ্রাম। সে-সময়ে ঘর ভর্তি হয়ে গিয়েছিল মিস্টার ঘোষালের। শুধু তাই নয়, কখনও শাড়ি, কখনও গয়না, কখনও ফার্নিচার। উপহারের শেষ ছিল না সে-ক’বছর।

    প্রত্যেকবার মিস্টার ঘোষাল চিঠি দিয়ে পাঠাতো বাড়িতে, আর প্রত্যেকবার সতী নিত টাকাগুলো।

    মিস্টার ঘোষাল বাড়ি এসে টাকাগুলো নিত। আর তারপর পরের দিন আপিসে গিয়ে আবার সেই বক্তৃতা দিত। বলতো-হোয়াট এ শেম্! ছি ছি আপনাদের লজ্জা হওয়া উচিত রিয়্যালি! আমি চাই রেলওয়ের বদনাম ঘুচিয়ে ফেলতে। এই বদনামের জন্যে আপনারা যারা ক্লার্ক তারাই দায়ী, আপনাদের জন্যেই সমস্ত বাঙালী জাত ছোট হয়ে গেছে অন্য সকলের চোখে—

    কিন্তু শেষে অন্য পন্থা ধরেছিল মিস্টার ঘোষাল। যখন ঘরে ফার্নিচার ভর্তি হয়ে গেল, রেডিও, রেফ্রিজারেটার, রেডিওগ্রাম রেখে আর জায়গা নেই, তখন ধরেছিল অন্য ছল! যারাই আপিসে আসতো টাকা দিতে, তাদের হাত থেকে টাকা নিত না মিস্টার ঘোষাল। প্রত্যেককেই যেতে হতো মিস্টার ঘোষালের ফ্ল্যাটে। সেখানে ফ্ল্যাটের দরজায় ছিল লেটার বক্স। সেই লেটার বক্সে টাকা ফেলে দিয়ে আসতে হতো মিস্টার ঘোষালের ফ্ল্যাটে। পাঁচশোই হোক আর পাঁচ হাজারই হোক—সমস্ত। তার পরদিন টাকা পেয়েই ওয়াগন সাপ্লাই-ফর্মে সই করে দিতো মিস্টার ঘোষাল হাসিমুখে। আর ব্যর্থ হয়ে ফিরতে হতো না কাউকে।

    এমনি করেই চলছিল মিস্টার ঘোষালের জীবন। একদিকে সতী, সনাতনবাবু আর নয়নরঞ্জিনী দাসীর প্রাণান্তকর জীবন, অন্যদিকে ছিটে-ফোঁটা-প্রাণমথবাবুর উদগ্র সংগ্রাম আর একদিকে কিরণের, ক্ষীরোদার মর্মান্তিক একক যন্ত্রণা। আর কলকাতার আর এক সমাজের শীর্ষে বসে মিস্টার ঘোষালের অশোভন উৎপাত। আর সকলের শেষে দীপঙ্করের বেদনাদায়ক ভূমিকা। এই নিয়েই উনিশ শো বিয়াল্লিশ সালের এক মহা উপন্যাস লেখা হচ্ছিল। এমন সময় সব গোলমাল হয়ে গেল মিস্টার ঘোষালের গ্রেপ্তারে।

    শুধু মিস্টার ঘোষালের গ্রেপ্তারই নয়। দীপঙ্কর বুঝতেই পারেনি এমন করে কেনই বা সমস্ত কিছু জটিল হয়ে গেল? সনাতনবাবুর সমস্ত ধ্যান কেন এমন করে ভাঙলো কোন এক নির্মল পালিতের হঠকারিতায়? নয়নরঞ্জিনী দাসীর সব গর্বই বা কেন এমন করে চুরমার হয়ে গেল এক নীলেমের নোটিশে! আর লক্ষ্মীদি?

    লক্ষ্মীদির কথা পরে বলবো!

    সকাল থেকেই মিস্টার ঘোষালের কাজের শেষ ছিল না। অনেক দিন পর রাত্রে এই প্রথম ভালো ঘুম হয়েছে। আগের রাত্রে মিস্টার গাঙ্গুলীর সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হওয়া গেছে। সেসনস্ কোর্টের সব গোলমাল মিটে গেছে। বাকি আছে স্পেশ্যাল ট্রাইব্যুন্যাল। সেখানেও সব নথিপত্র তৈরি। প্রথমে প্রসিকিউশন্ হিয়ারিং হয়ে গেলেই ডিফেন্স হিয়ারিং শুরু হবে। ছুটির আগেই সব শেষ হয়ে যাবে। দ্বিজপদকে পাওয়া যাচ্ছে না। সে পালিয়ে গেছে। আর এক উইটনেস মিসেস ঘোষ। মিসেস ঘোষের কাছ থেকে কোনও ভয় পাবার নেই। সেদিক থেকেও মিস্টার ঘোষাল নিশ্চিন্ত!

    পীরালি যথারীতি কফি নিয়ে হাজির হলো সামনে।

    মিস্টার ঘোষাল বললে-দ্যাখ্ পীরালি, যদি কেউ আসে আমাকে খুঁজতে, বলবি আমি নেই—

    —হুজুর?

    মিস্টার ঘোষাল রেগে গেল। কথার প্রতিবাদ জীবনে কখনও সহ্য করতে পারে না মিস্টার ঘোষাল। বললে—কী?

    —জগন্নাথ এসেছিল, আর মল—আর যতীন—

    মিস্টার ঘোষাল আগুন হয়ে উঠলো। বললে—স্কাউড্রেলদের এখানে ঢুকতে দিবি না, কাউকেই ঢুকতে দিবি না, কেউ যেন এখানে না আসে, বলবি যে-টাকা আমি দিয়েছি তার বেশি আমি দিতে পারবো না, আমার টাকা ফুরিয়ে গেছে, এর পরের মাস থেকে কেউ মাইনে পাবে না, বলে দিবি তুই—

    তারপর বললে—হ্যারে, ড্রাইভার এসেছে?

    সকাল হয়েছে। প্যালেস-কোর্টের ভেতরে টেনেন্টরা তখনও ঘুমোচ্ছে, কিন্তু বয়, বাবুর্চি, আয়া, খানসামাদের তখন দুপুর। তারা ভোর তিনটেয় উঠে জল গরম শুরু করে দিয়েছে, ব্রেকফাস্টের ব্যবস্থা আরম্ভ করে দিয়েছে। ক্লিনাররা গাড়ি সাফ্ করতে লেগে গেছে। চিনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রাত থাকতেই। কিন্তু সব কাজ আস্তে করা চাই। শব্দ করতে পারবে না কেউ। নইলে সাহেবদের ঘুম ভেঙে যাবে। সাহেবরা অনেক কাজের লোক। অনেক মাথা-ঘামাবার কাজ করতে হয় তাদের। তোমরা গরীব, তোমরা সাহেবদের জন্যে খাটো, সাহেবদের জন্যে খেটে-খেটে মরো। তোমরা মরলে দেশের ক্ষতি নেই, কিন্তু সাহেবদের বিরক্ত কোর না। ওরা অনেক কাজের লোক। অনেক দামী ওদের লাইফ। ওদের আরাম করে ঘুমোতে দাও।

    সামনেই খবরের কাগজটা পড়ে ছিল। সেদিকে নজর পড়তেই মিস্টার ঘোষাল সেটা তুলে নিলে। জাজমেন্টটা বেরিয়েছে। খবরের কাগজওয়ালারা খবরটা শেষ পর্যন্ত ছেপে দিলে? মিস্টার ঘোষাল আগ্রহের সঙ্গে পড়তে লাগলো—

    —ড্রাইভার এসেছে হুজুর!

    ‘যে জঘন্য অপরাধের জন্যে আসামীকে অভিযুক্ত করা হয়েছে, তার নিন্দে করবার মত ভাষা আমার জানা নেই। আমি শুধু আশ্চর্য হয়ে যাই এই ভেবে যে, এই সুসভ্য কলকাতা শহরে আসামীর মত এমন ব্যক্তিও সগর্বে মাথা উঁচু করে বিরাজ করছে। এই আসামী শুধু কলকাতার নয়, সমস্ত মানব সমাজের শত্রু। আজ উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে আমি আসামীকে মুক্তি দিতে বাধ্য হলাম বটে, কিন্তু আমার ভয় হয়, এই মুক্তি হয়ত আসামীকে আরো দুঃসাহসী, আরো বেপরোয়া করে তুলবে। আর এমন দিন হয়ত আসছে বলে আশঙ্কা করি যখন এই জাতীয় আসামীর সংখ্যা কলকাতার সমাজে আরো বেড়ে যাবে। আর সব চেয়ে আশঙ্কা এইজন্যে যে আসামী নিজেকে সম্ভ্রান্ত সুসভ্য বলে পরিচয় দিয়েছে। অশিক্ষিত দরিদ্র শয়তানের চেয়ে শিক্ষিত ধনী শয়তান সমাজের পক্ষে আরো ভয়াবহ বলে আমি মনে করি……

    —ড্রাইভার এসেছে হুজুর!

    —চোপরাও হারামজাদ্, ভাগো হিয়াসে, গেট্ আউট্ গেট আউট—

    হঠাৎ খবরের কাগজের ঝালটা সমস্ত গিয়ে পড়লো পীরালির ওপর। পীরালির এ- সব সহ্য করা অভ্যেস আছে। চুপ করে রইল সে। মিস্টার ঘোষাল জাজমেন্টটা সমস্তটা আর পড়লে না। দুই হাতে যত শক্তি ছিল, সব শক্তি দিয়ে টুকরো-টুকরো করে ছিঁড়ে ফেললে কাগজটাকে। ছিঁড়ে টুকরো-টুকরো করলেই যেন খবরের কাগজের লক্ষ-লক্ষ কপি থেকে নিজের কলঙ্ক মুছে ফেলা যাবে! তারপর জামা-সুট বদলে তৈরি হয়ে বেরোল। অনেক কাজ মিস্টার ঘোষালের। সার জন্ হার্বার্টের ফ্রেন্ড, চীফ মিনিস্টার ফজলুল হকের ফ্রেন্ড আজ বিপদে পড়েছে, এতে ভয় পাবার কিছু নেই। এই যে অনারেবল মিস্টার এন আর সরকার। নলিনীরঞ্জন সরকার। দেওয়ান বাহাদুর রামস্বামী মুদালিয়ারের জায়গায় ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের কমার্স মেম্বার হলো আজ। একে নিয়েও তো কত মামলা, কত মকর্দমা হয়েছে কোর্টে। খবরের কাগজে দিনের পর দিন কত কেলেঙ্কারির খবর ছাপা হয়েছে। সব লোক ছি ছি করেছে। কিন্তু কে আজ তা মনে রেখেছে? টাকা দিয়ে সব কেনা যায়। টাকা দিয়ে পাপ যেমন কেনা যায়, পূণ্যও তেমনি কেনা যায়। টাকা দিয়ে রেস্পেক্ট কেনা যায়। ফেম্ কেনা যায়। মিস্টার ঘোষালও টাকা দিয়ে সব কিনে ফেলবে আবাল। যে-জজ্ জাজমেন্ট দিয়েছে, টাকা দিয়ে তাকেও একদিন কিনে ফেলবে মিস্টার ঘোষাল! আসলে money makes a man.

    সাহেব বেরিয়ে যাবার পরই পীরালির বেশি কাজ। তখন গেলাস, বোতল, চুরোট, পায়জামা সমস্ত গুছিয়ে ঠিক করে রাখতে হবে। সাহেব যতক্ষণ না-আসে ততক্ষণ সাহেবের লাঞ্চ, সাহেবের কফি, সাহেবের গেলাস, বোতল, চুরোট আবার ঠিকঠাক সব রেডি করে রাখতে হবে। এইটেই নিয়ম এত কালের।

    মিস্টার ঘোষাল গাড়িতে উঠেই হুকুম দিলে—গড়িয়াহাট লেভেল-ক্রসিং—

    প্রথমেই মিসেস ঘোষের কাছে যাওয়া ভালো। কালকে কোর্টে মিসেস ঘোষ তার জন্যে যা করেছে, সে-জন্যে কৃতজ্ঞতা জানিয়ে আসতে হবে। তারপর? তারপরের কথা তারপরে ভাবা যাবে। স্পেশ্যাল ট্রাইব্যুন্যালের কোর্টের কথাও ভাবতে হবে, পরামর্শ করতে হবে। মিস্টার গাঙ্গুলী অনেক ডকুমেন্ট অনেক উইটনেস-এর লিস্ট করেছে। প্রথমে প্রসিকিউশন হিয়ারিং, তারপর হবে ডিফেন্স। ডিফেন্স হিয়ারিং-এর দিনেই মিসেস ঘোষকে আবার হাজির হতে হবে কোর্টে। আবার সাী হয়ে দাঁড়াতে হবে উইটনেস্ বক্সে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }