Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৭৬

    ৭৬

    গড়িয়াহাট লেভেল-ক্রসিং-এর গেটের ঘন্টা তখনও টিং-টিং করে বেজে চলেছে। ট্যাক্সির ভেতর দীপঙ্কর আবার সনাতনবাবুর দিকে চেয়ে দেখলে। সত্যিই তখনও সে-মুখে কোনও উদ্বেগ নেই, অশান্তি নেই। সত্যিই যেন তিনি হতাশ হতে জানেন না। যত উদ্বেগ সব যেন দীপঙ্করের। যদি সতী আবার সেদিনকার মত অশিষ্ট ব্যবহার করে।

    দীপঙ্কর হঠাৎ এতক্ষণে কথা বললে—আপনাকে সতীর কাছে রেখে আমি চলে যাবো সনাতনবাবু —

    সনাতনবাবু বললেন—তার কোনও প্রয়োজন নেই দীপঙ্করবাবু, আমি হতাশ হই না, আমি এখনও আশা পোষণ করি—

    —কিন্তু আমি কাছে থাকলে সতী হয়ত মন খুলে কথা বলতে পারবে না। আপনারা স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে মিটমাট করে নেবেন, আমি তার মধ্যে নাই বা থাকলাম!

    সনাতনবাবু অন্ধকারের মধ্যেই হাসলেন। তারপরে বললেন—আপনি কি ভাবেন অতই সহজ? প্যাসিফিক ওস্যানের রহস্য ভেদ হয়ত মানুষ একদিন করতে পারবে! কিন্তু মানুষের পক্ষে নিজের মনের রহস্য ভেদ করা কি অত সহজ? তাহলে এত সংঘর্ষ কেন? এত জাতি-ভেদ আর প্রথা-ভেদ আর নানারকম ভেদাভেদই বা কেন?

    তারপর বললেন—তা ছাড়া রহস্য থাকাটাই তো ভালো! রহস্য আছে বলেই তো সংসারে যেমন এত অমিল, তেমনি এত বৈচিত্র্য, এত সৌন্দর্যও আছে। ফুলের যে সৌন্দর্য, তা কি ব্যাখ্যা করবার জিনিস দীপঙ্করবাবু?

    —কিন্তু কোন্ ফুলে বিষ আর কোন্ ফুলে মধু আছে, তা জানলে ভালো হয় না?

    সনাতনবাবু বললেন—না। ভালো হয় না। সব জিনিসের সবটুকু জানতে নেই। কিছু অজানা রাখতে হয়। যেমন ভূত, যেমন ভগবান। তার সবটুকু জানরে সংসার অনেকখানি আনন্দ থেকে বঞ্চিত হয়—

    দীপঙ্কর বললে—কিন্তু বিষ খেয়ে তো মৃত্যু হতে পারে?

    সনাতনবাবু বললেন—সব সময়ে মৃত্যুও তো অবাঞ্ছনীয় নয় দীপঙ্করবাবু!

    -–সে কী?

    সনাতনবাবু বললেন—এমন মৃত্যুও তো আছে যা দিয়ে কোটি-কোটি মানুষ নবজন্ম পায়!

    দীপঙ্কর অবাক হয়ে গেল। বললে—সে কী রকম?

    তখন থাট্টি-থ্রি আপ সামনে দিয়ে গুম্ গুম্ করে চলেছে। গাড়ির জানালায় আলো নেই। ট্রেন ছাড়বার পর থেকেই আলো নিভিয়ে দেওয়া হয় সব ট্রেনের। নিচের ইস্পাতের চাকাগুলো লাইনের ওপর দিয়ে গড় গড় করে গড়িয়ে চলেছে।

    সনাতনবাবু হঠাৎ বললেন—ওই দেখুন, লাইনের ওপর দিয়ে ট্রেনের চাকাগুলো কেমন নির্মমভাবে গড়িয়ে গড়িয়ে চলেছে

    দীপঙ্কর আরো মনোযোগ দিয়ে দেখতে লাগলো সেইদিকে।

    —এমন অনেক লোক ছিল যারা ওই চাকার তলাতেই প্রাণ দিয়েছে। এই গড়িয়াহাট লেভেল-ক্রসিং-এই হয়ত কত লোক একদিন ওই চাকার তলায় প্রাণ দিয়েছে। দিয়েছে এবং ভবিষ্যতেও হয়ত একদিন প্রাণ দেবে!

    কথাটা ভাবতেই দীপঙ্কর কেমন যেন শিউরে উঠলো

    —সেই প্রাণ দেওয়ার সবটাই কি মৃত্যু? তাদের মধ্যে কারো কারো মৃত্যু হয়ত অমৃত। একজনের মৃত্যুতে হয়ত আর একজন অমৃত পেয়েছে। নিজের মৃত্যু দিয়ে হয়ত আরো দশজনকে নবজন্ম দিয়ে গেছে, এমনও তো হতে পারে!

    তবু দীপঙ্কর কথাগুলো বুঝতে পারলে না। থাট্টি-থ্রি আপ তখন অনেক দূরে চলে গেছে। তার পেছনের লাল টেল-ল্যাম্পটা একটা ছোট বিন্দুর মত দেখাচ্ছে। সনাতনবাবুর কথায় হঠাৎ সেই বহুদিনের চেনা জায়গাটা যেন বড় ভয়ানক হয়ে উঠলো দীপঙ্করের চোখে। দীপঙ্করের চোখের সামনে যেন থাট্টি-থ্রি আপের চাকাগুলো সব লাল হয়ে উঠলো। লালে লাল। আর সমস্ত স্লিপারগুলো আর নাইনটি পাউন্ড-এর একজোড়া রেল যেন টাটকা গরম রক্তে স্নান করে উঠলো হঠাৎ।

    ভূষণই ডিউটি করছিল তখন। ভূষণেরও যেন-একটা নেশা লেগে গিয়েছিল এই গড়িয়াহাট লেভেল-ক্রসিং-এর ওপর। এই গেট ছেড়ে কোথাও যেতে চায় না সে। কত লোক কত জাগয়ায় বদলি হয়ে গেছে। কিন্তু ভূষণ বন্দী হয়ে আছে এই গেট-এর গুমটি ঘরে। দীপঙ্করের মত সেও যেন এই গড়িয়াহাট লেভেল-ক্রসিং-এর সঙ্গেই নিজের জীবনটাকে জড়িয়ে দিয়েছে। ভূষণ গেটটা খুলে দিলে। আশ্চর্য! দীপঙ্কর অবাক হয়ে গিয়েছিল সনাতনবাবুর কথা শুনে। এমন অমোঘ ভবিষ্যদ্বাণী সেদিন সনাতনবাবু কেমন করে করতে পেরেছিলেন। তিনি কেমন করে জানতে পেরেছিলেন যে এখানে একদিন এমন হবে।

    —আর তা ছাড়া যিশু খ্রিস্টের কথাটাই ভাবুন না দীপঙ্করবাবু, তাঁর একলার মৃত্যু দিয়ে তিনি কত কোটি-কোটি লোকের নবজন্ম দিয়ে গিয়েছিলেন?

    গেটটা খুলতেই ট্যাক্সিটা গিয়ে দাঁড়াল লক্ষ্মীদির বাড়ির সামনে।

    রঘু দরজা খুলে দিয়ে বললে-কিন্তু দিদিমণি তো নেই—

    —নেই? কোথায় গেছে?

    সনাতনবাবু আর দীপঙ্কর ভেতরে এসে বসলো। রঘু বললে—হাইকোর্ট থেকে এক ভদ্রলোক এসে দিদিমণিকে নিয়ে গেছেন —

    —হাইকোর্ট থেকে? কখন?

    —দুপুরবেলা।

    আবার সেই মিস্টার ঘোষালের কেস নাকি! সনাতনবাবুকে বললে—আর একটু বসুন, একটু পরেই হয়ত এসে যাবেন—

    আর সত্যিই সতী এল। আধঘন্টার মধ্যেই এসে গেল। বাইরে একটা গাড়ির শব্দ হতেই দীপঙ্কর বললে—ওই সতী এসেছে—

    শব্দটা রঘুর কানেও গেছে। সে দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে। হয়ত সতীর খুর পরিশ্রম হয়েছে সারাদিন। মিস্টার ঘোষারে মামলার সাক্ষী হয়ে হয়ত সারাদিন উকীলের জেরার মুখোমুখি হতে হয়েছে।

    কিন্তু উঠে দরজার কাছে যেতেই দীপঙ্কর যেন সামনে ভূত দেখে এক পা পিছিয়ে এল!

    সতী নয়, লক্ষ্মীদি!

    কিন্তু লক্ষ্মীদির এ কী চেহারা হয়েছে! কোথায় গেল সেই লিপস্টিক, কোথায় গেল সেই সিফন, সেই ব্রোকেড আর কোথায় সেই সিগারেট? লক্ষ্মীদিকে প্রথমটা চিনতে কষ্ট হয়। দীপঙ্কর ভূত দেখার মত লক্ষ্মীদিকে একদৃষ্টে দেখতে লাগলো।

    ডাকলে—লক্ষ্মীদি—

    মুখ তুলে সামনে দীপঙ্করকে দেখেই লক্ষ্মীদি হঠাৎ যেন হাউ-হাউ করে কেঁদে উঠলো।

    —কী হলো লক্ষ্মীদি? কী হলো তোমার?

    ট্যাক্সিটা তখনও দাঁড়িয়ে আছে। তখনও ভাড়া মিটিয়ে দেওয়া হয়নি তার। রঘু তখন ট্যাক্সি থেকে লক্ষ্মীদির সুটকেস নামিয়ে নিচ্ছে। লক্ষ্মীদির কান্নার সঙ্গে সঙ্গে দীপঙ্করের সমস্ত অন্তরাত্মাও যেন হঠাৎ আর্তনাদ করে উঠতে চাইলো।

    —কী হলো লক্ষ্মীদি? কী হলো তোমার? হঠাৎ তুমি কোত্থেকে?

    আর কথাবার্তা নেই। লক্ষ্মীদি সেই সিঁড়ির ওপর উঠেই যেন টলে পড়ে যাচ্ছিল। তারপর দুই হাত বাড়িয়ে দীপঙ্করের ওপর ঝাঁপিয়ে পড়লো। কান্নায় ভেঙে পড়লো লক্ষ্মীদি। বললে—আমার টেলিগ্রাম পাসনি তোরা? আমি যে টেলিগ্রাম পাঠিয়েছিলুম সতীকে!

    —কীসের টেলিগ্রাম? টেলিগ্রামে কী ছিল?

    কিন্তু লক্ষ্মীদির তখন আর সে-সব বুঝিয়ে বলবার মত ক্ষমতা নেই। দীপঙ্করের মনে হলো—লক্ষ্মীদি যেন থর থর করে কাঁপছে। লক্ষ্মীদির তখন আর কোনওদিকে জ্ঞান নেই। সেই সিঁড়ির ওপর দাঁড়িয়েই দীপঙ্কর লক্ষ্মীদিকে সান্ত্বনা দিতে লাগলো।

    —চুপ করো লক্ষ্মীদি, চুপ করো, চুপ করো।

    তারপর ধরে ধরে ঘরের ভেতরে নিয়ে যাবার চেষ্টা করে বললে-চলো লক্ষ্মীদি, ভেতরে চলো, কেঁদো না, কী হয়েছে তোমার বলো?

    লক্ষ্মীদি ভেতরে যেতে যেতে বললে—আমার সর্বনাশ হয়ে গেছে রে দীপু, আমার সর্বনাশ হয়ে গেছে—

    —কী সর্বনাশ? সর্বনাশটা কী? চলো, ঘরে গিয়ে বোল সব, এই রাস্তায় কান্নাকাটি কোর না, লোকে কী ভাববে?

    ঘরের ভেতরে সনাতনবাবু চুপ করে বসেছিলেন। তিনি শুধু একবার চেয়ে দেখলেন। কিন্তু সে মুখে কোনও কৌতূহল নেই, কোনও জিজ্ঞাসা নেই। তিনি যেমন চুপ করে বসেছিলেন, তেমনি চুপ করে বসে রইলেন। দীপঙ্কর তখনও লক্ষ্মীদিকে সান্ত্বনা দিচ্ছে।

    —ছিঃ লক্ষ্মীদি, চুপ করো, কেঁদো না, ঘরে গিয়ে তোমার সব কথা শুনবো চলো—

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }