Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প950 Mins Read0
    ⤶ ⤷

    কড়ি দিয়ে কিনলাম ২.৭৯

    ৭৯

    সেদিনের ঘটনাটাও স্পষ্ট মনে আছে। মনে আছে গড়িয়াহাট লেভেল-ক্রসিং-এর বাড়িতে সেদিন ছিল আরো অন্ধকার। কোথায় যেন সমস্ত গরমিল হয়ে গিয়েছিল। দীপঙ্কর সনাতনবাবুকে যেদিন এ-বাড়িতে এনেছিল সেইদনি থেকেই। সেদিন থেকেই যেন ছন্নছাড়া চেহারা হয়ে গিয়েছিল এ-সংসারের।

    সনাতনবাবু বাইরের চেয়ারে চুপ করে বসেছিলেন। যেন কেমন অস্বস্তি লাগছিল তাঁর। দীপঙ্কর সনাতনবাবুর মুখ দেখেই বুঝতে পারছিল। একবার ভেতরে যাচ্ছিল, আর একবার বাইরে আসছিল। সতী তখনও আসেনি।

    দীপঙ্কর বললে—সতী তো এখনও এল না সনাতনবাবু?

    হঠাৎ মনে হলো ভেতরের ঘর থেকে লক্ষ্মীদির কান্নার শব্দ কানে এল আবার। দীপঙ্কর তাড়াতাড়ি দৌড়ে গেল ভেতরে। লক্ষ্মীদি বালিশে মাথা গুঁজে তখন ছটফট করছে। দীপঙ্কর মাথা নিচু করে জিজ্ঞেস করেছিল—কী হলো তোমার লক্ষ্মাদি!

    লক্ষ্মীদি শুধু বলেছিল—আমি কী করবো দীপু?

    –কেন, কী হয়েছে তোমার বলো না?

    লক্ষ্মীদি বলেছিল—আমি কী নিয়ে বাঁচবো দীপু? আমি কার জন্যে বাঁচবো?

    তবু কিছুই বুঝতে পারেনি দীপঙ্কর। জিজ্ঞেস করেছিল— দাতারবাবু কোথায়? দাতারবাবু এলেন না কেন?

    লক্ষ্মীদি বলেছিল—আমার কেউ নেই দীপু, কেউ নেই—আমাকে ওরা ধরে রেখেছিল। আমি এখানে ছুটে পালিয়ে এসেছি।

    —কেন? কেন পালিয়ে এসেছ তুমি?

    লক্ষ্মীদি বলেছিল—আমি লুকিয়ে লুকিয়ে টেলিগ্রাম করে দিয়েছিলুম সতীকে, কিন্তু আসতে পারছিলুম না রে, আসতে গেলেই ওরা আমাকে ধরে রাখছিল—সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে এসেছি—

    দীপঙ্কর জিজ্ঞেস করেছিল—কে ধরে রাখছিল? কারা? সুধাংশু? দাতারবাবু? তোমার ছেলে? মানস?

    লক্ষ্মীদি ছটফট করছিল তখনও। মুখটা বালিশের ওপর তখনও গুঁজে রেখেছে। রঘু এসে একবার লক্ষ্মীদির দিকে চাইলে। দীপঙ্কর এবার নিচু হলো। মাথায় হাত দিলে। মাথাটা ধরে স্থির করে রাখবার চেষ্টা করলে।

    লক্ষ্মীদি দীপঙ্করের হাতটা আঁকড়ে ধরলে জোরে।

    বললে—দীপু….

    আর কোনও কথা বেরোল না যেন লক্ষ্মীদির মুখ দিয়ে। লক্ষ্মীদি যেন আর কিছু বলবার শক্তিও হারিয়ে ফেললে।

    দীপঙ্কর কানের কাছে মুখ নিয়ে গিয়েছিল এবার।

    বলেছিল—কোনও কষ্ট হচ্ছে তোমার, ডাক্তার ডাকবো?

    লক্ষ্মীদি বললে—না রে দীপু, না—এখন ডাক্তারের হাতের বাইরে চলে গেছে একেবারে—

    তারপর হঠাৎ মুখটা তুললো। একেবারে দীপঙ্করের মুখের কাছাকাছি। যেন মুখটা ঠেকে যাবে দীপঙ্করের মুখের সঙ্গে। দীপঙ্কর আরো জোরে চেপে ধরলে লক্ষ্মীদিকে। বললে—লক্ষ্মীদি, একটু শান্ত হও, একটু চুপ করো, বলো তোমার কী হয়েছে?

    কিন্তু লক্ষ্মীদিকে চেপে ধরে রাখা যাবে, এমন শক্তি বোধহয় দীপঙ্করের ছিল না। দীপঙ্কর খাটের পাশে মাটিতে বসলো। বসে লক্ষ্মীদিকে ধরে রইল। বললে—এমন করলে তুমি পড়ে যাবে লক্ষ্মীদি—চুপ করো, ঠান্ডা হও—

    লক্ষ্মীদি তেমনি ছটফট করতে-করতেই বলতে লাগলো—কিন্তু কেন আমার এমন সর্বনাশ হলো বল তো দীপু? তুই তো আমার সব জানিস। ছোটবেলা থেকে তুই তো আমা েদেখে আসছিস, আমি কার জন্যে টাকা চেয়েছি। আমি কার জন্যে বাড়ি কিনেছি। কার জন্যে গাড়ি চেয়েছি, আমি কার সুখের জন্যে এমন করে নিজের ধর্ম জলাঞ্জলি দিয়েছি?

    দীপঙ্কর কী বলবে বুঝতে পারলে না। মাথায় হাত বুলোতে লাগলো শুধু।

    লক্ষ্মীদি তখনও বলে চলেছে—আমি আর জন্মে কত পাপ করেছিলুম দীপু, আমার পাপের আর শেষ নেই রে, তাই বুঝি ভগবান আমায় এমন করে শাস্তি দিলে—তাই বুঝি এমন করে আমার সব অহঙ্কার চূর্ণ করলে—

    দীপঙ্কর বললে—কিন্তু, কী হয়েছে বলবে তো তুমি? না-বললে আমি কী করবো?

    লক্ষ্মীদি তখন অসহায়ের মত আরো কাঁদতে লাগলো। বললে—তুই আমায় মেরে ফেল্ দীপু, আমার গলাটা জোরে টিপে ধরে মেরে ফেল—আমার আর বেঁচে দরকার নেই, আমার মরে যাওয়াই ভালো—

    দীপঙ্কর জিজ্ঞেস করলে—দেখ লক্ষ্মীদি, শোন, সতী বাড়ি নেই, তোমার কী দরকার বলো, আমি তার ব্যবস্থা করছি—

    —তোকে কিচ্ছু ব্যবস্থা করতে হবে না দীপু, তুই যা, তুই চলে যা, তোরা সবাই চলে যা, আর কাউকে আমার দরকার নেই, তোদেরও থেকে দরকার নেই, আমার বেঁচে থেকেও দরকার নেই—যা, তোরা চলে যা। আমি তোদের কী করেছি? কেন তোরা সবাই মিলে আমাকে কষ্ট দিচ্ছিস? আমি তোদের কী করেছি! কী ক্ষতিটা করেছি?

    বলতে বলতে হাউ-হাউ করে কেঁদে উঠলো লক্ষ্মীদি। আর তারপর আবার বালিশে মুখ গুঁজে মাথা কুটতে লাগলো।

    দীপঙ্কর মাথায় হাত বুলোতে বুলোতে বলেছিল—তুমি থামো লক্ষ্মীদি, থামো, চুপ করো, রঘু কী ভাবছে বলো দিকিনি, বাইরে সনাতনবাবু বসে আছেন, তিনিই বা কী ভাবছেন বলো তো? এমন করলে সবাই কী মনে করবে, বুঝতে পারছো না—

    লক্ষ্মীদি তেমনি মুখ গুঁজে কাঁদতে কাঁদতে বলতে লাগলো-তোর পায়ে পড়ি দীপু, তুই চলে যা এখান থেকে, সবাইকে চলে যেতে বল্, কারোর থাকবার দরকার নেই, কাউকে আমার পোড়া-মুখ আমি দেখাতেও চাই না, আমার মুখ পুড়ে গেছে রে, আমার পোড়ামুখ দেখিয়ে আমি কারো অকল্যাণ করতে চাই না—তুই যা, তোর পায়ে পড়ি দীপু, তুই যা—যা—যা—

    বলে লক্ষ্মীদি হঠাৎ আবার অস্থির হয়ে উঠলো। দীপঙ্করকে ঠেলে সরিয়ে দিতে চেষ্টা করলে। দীপঙ্কর এই অবস্থায় কী করবে বুঝতে পারলে না। ডাকলে—রঘু—

    রঘু আসতেই দীপঙ্কর বললে-লক্ষ্মীদিকে একটু ধর তো—ওই পায়ের দিকটা একটু ধরে থাক্—নইলে পড়ে যাবে—

    রঘু প্রথমে একটু দ্বিধা করতে লাগলো। তারপর সামনের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে।

    .

    আর ওদিকে বাড়ির সামনে তখন আর একটা নাটকের অভিনয় চলছিল। একটা ট্যাক্সি থামবার শব্দ হলো। সনাতনবাবু তখনও নির্বিকার হয়ে বসেছিলেন। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো।

    —তুমি?

    সনাতনবাবু গলার আওয়াজে মুখ তুলে দেখলেন—সামনেই সতী দাঁড়িয়ে আছে।

    —আবার এসেছ?

    সনাতনবাবু যেমন চেয়েছিলেন, তেমনিই চেয়ে রইলেন, কোনও কথা বললেন না। – সেদিন অমন করে অপমান করার পরও আবার টাকা চাইতে এসেছো? তোমাদের লজ্জা করে না? যে-বউকে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছ তার কাছে টাকা চাইতে আসতে লজ্জা করে না তোমাদের? বলো, আবার এসেছ কেন আমার কাছে? বলো?

    সনাতনবাবু বললেন—তুমি টিকই ধরেছ, সতী, টাকা চাইতে। আবার টাকা চাইতেই এসেছি—

    —তবু যা-হোক তোমার মুখ দিয়ে সত্যি কথাটা বেরোল। কিন্তু জিজ্ঞেস করি, কোন্ মুখে এসেছো? আসতে লজ্জা করলো না তোমার?

    সনাতনবাবু বললেন—কিন্তু তোমার সঙ্গে তো আমার সে-সম্পর্ক নয়, তুমি তা জানো।

    সতীর মুখের চেহারাটা গম্ভীর হয়ে গেল। বললে—এতদিন পরে আজ তুমি সম্পর্কের কথা তুললে!

    সনাতনবাবু বললেন—সম্পর্কটা সত্যি বলেই সম্পর্কের কথা তুললাম।

    —কিন্তু তাহলে কেন বলছো, টাকা চাইতে এসেছো? আমার সঙ্গে তোমার কোন্ সম্পর্কটা সত্যি? টাকার সম্পর্কটা না বিয়ের সম্পর্কটা?

    সনাতনবাবু বললেন—দুটোই সত্যি সতী। তুমি আমার স্ত্রী, এটাও যেমন সত্যি, আমাদের টাকার দরকার সেটাও তেমনি সত্যি!

    সতী প্রথমে কী জবাব দেবে বুঝতে পারলে না। তারপর বললে—কিন্তু টাকা তুমি পাবে না, এটা আমি বলেই রাখছি—

    সনাতনবাবু বললেন—তাহলে টাকা থাক, তুমিই এসো–তোমাকেই চাই—

    সতী অবাক হয়ে গেল সনাতনবাবুর কথা শুনে। ভালো করে চেয়ে দেখলে সনাতনবাবুর মুখের দিকে। কী যেন সন্দেহ হলো।

    সনাতনবাবু আবার বললেন—এখনি উত্তর দেবার দরকার নেই, পরে ভেবে উত্তর দিও, কালকে উত্তর দিলেও চলবে, ছ’মাস পরে দিলেও ক্ষতি নেই, আমি হতাশ হবো না—

    —কিন্তু তোমার মা? তিনিও কি আমার টাকা চান না, আমাকেই চান?

    সনাতনবাবু বললেন—না—

    —তিনি আমার টাকা চান?

    সনাতনবাবু বললেন—হ্যাঁ—

    সতী আবার আগেকার মত রুদ্রমূর্তি হয়ে উঠলো। বললে—তাহলে, এর পরেও আমাকে তোমার কাছে যেতে বলছো? এর পরেও তুমি আমার কাছে এসে সম্পর্কের কথা তুলে আমাকে ভোলাতে চাইছো? আমাকে এত অপমান করেও তোমাদের তৃপ্তি হয়নি? আরো অপমান করতে চাও?

    সনাতনবাবু বললেন—এ-কথার উত্তর চাও তুমি?

    সতী যেন জ্বলে উঠলো। বললে—না, তোমরা যা উত্তর দেবে তা আমি জানি, তোমাদের উত্তর শুনে-শুনে আমার কান ঝালা-পালা হয়ে গেছে, আমার আর কোনও উত্তর শোনবার ধৈর্য নেই, দয়া করে তুমি আর কখনও এসো না, আর কখনও আমাকে এ-বাড়িতে এসে জ্বালিও না—তোমাদের মুখও দেখতে চাই না আমি, তোমাদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না—। যতদিন বেঁচে থাকবো মনে করবো আমার বিয়ে হয়নি, মনে করবো তোমার সঙ্গে কখনও আমার মালাবদল হয়নি, নয় তো মনে করবো তুমি নেই—

    সতী অনেকগুলো কথা একসঙ্গে বলে হাঁফিয়ে পড়েছিল। একটু দম নেবার জন্যে বোধহয় খানিক থামলে। সনাতনবাবু কিন্তু তেমনি ধীর স্থির। কথাগুলো শুনে তাঁর কোনও বিকারের লক্ষণ দেখা গেল না।

    সনাতনবাবু কী একটা কথা বলতে যাচ্ছিলেন, হঠাৎ বাধা পড়লো।

    —দিদিমণি!

    সতী পেছন ফিরে দেখলে রঘু।

    রঘু বললে—বড়দিদিমণি এসেছেন,

    —বড়দিদিমণি? দিল্লি থেকে? কখন এল?

    বলে আর দাঁড়াল না। ভেতর দিকে চলে গেল দৌড়তে দৌড়তে। রঘুও চলে গেল। আর সঙ্গে সঙ্গে দীপঙ্কর ভেতরে এল। বললে—আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, এদিকে বাড়িতে একটা ভীষণ বিপদ হয়ে গেছে সনাতনবাবু! তাই ব্যস্ত ছিলাম। সতীর সঙ্গে আপনার কথা হলো?

    সনাতনবাবু হাসলেন। বললেন—হ্যাঁ হলো—

    —কী বললে? আপনি সব কথা ভালো করে বুঝিয়ে বলেছেন তো?

    সনাতনবাবু আবার বললেন—হ্যাঁ—

    —রাজী হয়েছে টাকা দিতে?

    সনাতনবাবু বললেন—না। —তা হলে? তা হলে কী হবে?

    বলেই দীপঙ্কর বললে—আচ্ছা ঠিক আছে, আমি আর একবার বলে ঠিক করবো, আপনি মা-মণিকে ভাবতে বারণ করবেন, যেমন করে পারি আমি টাকার ব্যবস্থা করবোই, তিনি যেন কিছু না ভাবেন, আপনাকে রঘু একটা গাড়ি ডেকে দিচ্ছে, আপনার রাত হয়ে যাচ্ছে। আপনি বাড়ি যান। এদিকে এমন বিপদ হয়েছে, আমি যেতে পারছি না আপনার সঙ্গে—

    দীপঙ্কর তারপর সনাতনবাবুকে ট্যাক্সি ডেকে গাড়িতে তুলে দিলে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাবলি – বুদ্ধদেব গুহ
    Next Article কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    Related Articles

    বিমল মিত্র

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }