Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কবিতাসমগ্র ১ – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

    শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প201 Mins Read0
    ⤶ ⤷

    দু’-চার কথা

    দ্বিতীয় সংস্করণ: আগস্ট ২০১৩
    সপ্তর্ষি প্রকাশন। ৫১ সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা ৯। পৃ. ২২, মূল্য: ৬০ টাকা।
    প্রথম প্রকাশ: রোদ্দুর প্রকাশন, ২০০১
    প্রথম সপ্তর্ষি প্রকাশ: ফেব্রুয়ারি ২০০৯।
    প্রচ্ছদ: বিপ্লব মণ্ডল
    উৎসর্গ: লেখার টেবিল,/‘তুই’ বলছি/তোকেই দিলাম/ তুই তো জানিস/ কেমন ছিল/সন্ধেগুলো

    গ্রন্থটির শুরুতে কবির কথায়—
    এক দুপুরে আমার বাড়িতে হাজির শুভ্র। পদ্যচর্চা নামক কবিতার কাগজের সম্পাদক। রোদ্দুর প্রকাশনের পক্ষ থেকে বইমেলা উপলক্ষে কয়েকজন কমবয়েসি কবির ছোট বই বা মিনি বুক ছাপতে চান, আমার কাছেও দাবি একখানা পাণ্ডুলিপির। তার আগের বছরেই বেরিয়েছে ‘শেষ চিঠি’। তার পরেও যে কেউ আমার কাছে পাণ্ডুলিপি চাওয়ার স্পৃহা বা উৎসাহ দেখাতে পারেন, কল্পনায় ছিল না। বাস্তবের সঙ্গে কল্পনার বেশ কিছুটা ফারাক, তাই সে-বছর বইমেলায় ‘দু-চার কথা’ নাম দিয়ে বেরিয়েছিল এক ফর্মার সেই পুস্তিকা।

    পরবর্তী ইতিহাস অনেকটাই একরকম। পুস্তিকাটির বিলুপ্তি, স্বাতী ও সৌরভের ঝুঁকিপূর্ণ উৎসাহ, প্রথম-প্রথম আমার আশান্বিত হওয়া এবং আবারও, তাতে জল ঢেলে দেওয়া। সায়নকুমার দে নামক এক অত্যাশ্চর্য পাঠক ‘দু-চার কথা’র একখানা নমুনা হাজির করলেন। তাঁর কাছে ঠিক কোন দিক থেকে ঋণী থাকা উচিত, বুঝতে পারছি না। প্রথম আলো আর রোদ্দুর প্রকাশন আলাদা সময়ে আলাদা ভাবে ছেপেছিলেন এই দু’খানা পুস্তিকা। সপ্তর্ষি প্রকাশন একই সময়ে একসঙ্গে গ্রন্থাকারে প্রকাশ করছেন ‘শেষ চিঠি’ আর ‘দু’-চার কথা’। পাঠকদের চাইতে, দ্বিতীয় এই প্রকাশে, তাঁদের ক্ষতির সম্ভাবনা বেশি।

    শ্রীজাত

    .

    অন্ধকার প্যারাগ্রাফ ভ্রমরের ডানা পেতে চায়

    দোয়াত ঘুমোয়, দূরে শান্তি বাজে বরফের মতো

    আকাশ খিদের মুখে চিলেকোঠা ধরে ধরে খায়

    পুরনো পাড়ায় সন্ধে…যাতায়াত…লোডশেডিং…ক্ষত…

    •

    খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে, বুকে হেঁটে, গড়িয়ে, দৌড়িয়ে

    ঝাঁকে ঝাঁকে বয়ে আসছে মধুর অথচ সর্বনাশা

    কাকে কী বারণ করব, মানা করব কোন যুক্তি দিয়ে

    মানুষের কাজে লাগে সবরকমের ভালবাসা।

    •

    এক চার ছয় আট দশ তেরো পনেরো সতেরো

    একুশ তেইশ চব্বিশ আঠাশ তিরিশ ছত্তিরিশ

    আরও…আরও বহুদূর…খাতা তো খুলেই আছে খেরো…

    বাদবাকি নম্বরগুলো, নিজগুণে, ভাইটি, গুনে নিস…

    •

    চোখমুখ শক্ত করে সারাদিন ঘোরে আঁকেবাঁকে

    দশরকম ব্যস্ততায় পার করে বরাদ্দ সময়

    জানাতে পারে না কাউকে, বুকের ভেতরে চেপে রাখে—

    রাত্রে কেঁপে কেঁপে ওঠে… ছেলেদের এইরকম হয়…

    •

    কাকার হোটেল খালি, উপরন্তু ভাল ঝাউবন…

    এইসমস্ত কথা শুনে কী কুক্ষণে বেড়াতে গেলাম

    বেশি চান করতে গিয়ে টুক করে ডুবে গেল মন

    হেভি খেল দেখিয়েছ, হে সমুদ্র, তোমাকে সেলাম।

    •

    আটানা-চারানা করে কমতে কমতে শূন্যে যে দাঁড়ায়

    যে বলে কাব্যের মধ্যে সব শালা শুদ্ধ পিউরিটান—

    বাড়ি ফিরে এসে সে-ও দশমুখে পায়েসান্ন খায়

    সকালে সকালে সে-ও হেঁটমুখো সূর্যের সন্তান।

    •

    রেডিয়ো নিজেই যেন বেছে বেছে এনেছিল গান

    শ্রোতাদের অনুরোধে ভারী হয়ে ডুবে গেল ভেলা

    খড়কুটো ভেসে রইল, ভেসে রইল ধাক্কা খাওয়া প্রাণ

    কোথাও খদ্দের নেই, চাঁদ ওঠে, ভর সন্ধেবেলা…

    •

    কী উড়ুক্কু বেবিট্যাক্সি মনে পড়ে বেগুনিসবুজ!

    একচক্ষু পরি আর খেলোয়াড় মনে পড়ে কত

    মনে পড়ে ম্যানহোলের কান্না আর দৈত্য তরমুজ

    আমার কিশোরবেলা আজ অব্দি দুঃস্বপ্নরত।

    •

    শব্দ ভেসে আসতে আসতে মাঝেমধ্যে দেরি হয়ে যায়

    আমরাও নিরুপায়, রিসিভার হাতে ধরে থাকি

    হঠাৎ অর্ধেক কথা শুনতে পাই, অর্ধেক হারায়

    শব্দ খুঁটে খুঁটে খায় টেলিগ্রাফ তারে বসা পাখি…

    •

    সে যদি না মোমবাতি, কেন নিভে গেল এক ফুঁয়ে?

    কেন ঠোঁট তুলে নিল, যদি সে-ও শ্যামজলে স্নাত?

    আলো-অন্ধকার ঘরে, এই ছোটগল্প ছুঁয়ে ছুঁয়ে

    সাহসের প্রজাপতি ওড়ে না…ওড়ে না…ওড়ে না তো!

    •

    বুক ভরা যাত্রী নিয়ে যেতে যেতে, অজানা কারণে

    বিশাল জাহাজ কোনও যখন সমুদ্রে ডুবে যায়

    মাইল মাইল জোড়া অগাধ মৃত্যুর এক কোণে

    জল ডাকে মাস্তুলকে, চুপিচুপি আকাশ চেনায়…

    •

    পার্ট ভুলে গেছ আর মনে মনে ভাবছ সবই মায়া

    হতভম্ব আত্মারাম, যদিও ঠোঁটের কোণে হাসি

    ঢঙাঢঙ যুদ্ধ চলছে, বিবেক চেঁচাচ্ছে— ‘কাঁহা লায়া—’

    কোথায় খুলেছ খাপ, হে শিবাজি, এটা তো পলাশি!

    •

    নিচু হয়ে যশ তুলছি, বেছে বেছে তুলছি হাততালি

    ভিড়ে আর কোলাহলে ফেটে পড়ছে ছোট সভাগৃহ

    তারপর যখন রাত, কিছু পাখি জেগে আছে খালি

    তালাবন্ধ সভাঘর অন্ধকার, চুপচাপ, নিস্পৃহ…

    •

    তুমি যদি শঙ্খ ঘোষ হতে তবে জ্বালাতে যেতাম।

    ‘বোঝান, বুঝিয়ে দিন—’ এইরকম করতাম সমানে

    কিন্তু তা হল না, দ্যাখো, এত পথ পেরিয়ে এলাম

    তোমাকে জানে না খুব, যারা-যারা শঙ্খ ঘোষ জানে

    •

    ‘হা ঈশ্বর, এ তোমার কেমন বিচার হল…’ —কাট্!

    আরেকটু দরদ লাগবে…ঠিক হল না…আবার বলুন—

    ‘হা ঈশ্বর, এ তোমার কেমন বিচার হল…’ কাট্!

    আরেকটু দরদ লাগবে…ঠিক হল না…আবার বলুন—

    •

    প্রাণের ওপর দিয়ে ট্রেন যায়, কেউ ছেড়ে গেলে।

    সেকেন্ড ক্লাসের জানলা ঘেঁষে বসে শান্ত ভালবাসা

    খুব অসুবিধে হয় ঠিকমতো টিকিট না পেলে

    তাকে ট্রেনে তুলে দিয়ে, তবে তো নিশ্চিন্তে ফিরে আসা…

    •

    রিভলভার হাতে নিয়ে যারা ঢুকছে পাড়ায়-পাড়ায়

    তুমুল গণধোলাই খেয়ে যারা মরে যাচ্ছে রোজ—

    তাদের কোথায় বাড়ি, কেনই বা এসব করতে যায়

    সে কথা তো কোনওদিন জানায় না খবরের কাগজ…!

    •

    কামু কাফকা পড়া নেই? সমুদ্র দেখনি একবারও?

    ফিল্ম-ফেস্টিভালে যাও না? বইমেলায়? কবিতা-উৎসবে?

    বি-এস-সি পাশ করোনি? শর্টহ্যান্ড, কম্পিউটার পারো?

    মাল খাওনি কোনওদিন? মেয়েছেলে? তোমার কী হবে?

    •

    সাইকেল রিকশার ভেঁপু…দূরে বড়রাস্তার আওয়াজ

    রংবেরং ফেরিঅলা…বাড়ি-বাড়ি পড়া…গলা সাধা…

    আরও দূরে নেভাসূর্য…ফেরাপাখি…রোজকার নমাজ…

    সারাদিন জোড়া লেগে, মানুষেরা সন্ধেয় আলাদা

    •

    আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে চায় ওরা। বোঝো!

    কিশোর হাঁসের দল, যত্ত পাগলের কারবার

    পাহাড় তো দূরের কথা, লম্বা লাগে পানের বরজ-ও

    পঁচিশ বছর গেল। আমার কি ডানা আছে আর?

    •

    কেমন এগিয়ে যাচ্ছি, টকাটক চিঠি লেখা যায়

    ঘণ্টায় তিরিশ টাকা। গুমরে আছে কলম আর প্যাড

    ছাতার তলায় দুটি নর-নারী, বৃষ্টিতে, হাওয়ায়…

    আমি ভাবছি বরসাত, আসলে তো কন্ডোমের অ্যাড!

    •

    দু’চার কথার পর সব কথা এক মনে হয়

    ধোঁয়া ওঠা কফিকাপে মিলেমিশে যায় সব মুখ

    আস্তে-আস্তে হাঁটি, তবু কিছুতেই কাটে না সময়

    শীতের গোধূলি আমরা, আমাদের কুয়াশাঅসুখ…

    •

    স্বপ্নে, নাকি কলঘরে ঘুরে বেড়াচ্ছিল সেই গান…

    মেয়েলি জলের তোড়ে ধুয়ে-ধুয়ে যাচ্ছিল কেবল

    গুনগুন রঙের গন্ধ, আধো-সুরে উপচে পড়া স্নান—

    কে ছিল জানি না, কিন্তু গানটাই, গানটাই আসল

    •

    আজ লেখা এল কিছু? ক’বার চা হল, এই নিয়ে?

    সকাল ফুরিয়ে আসছে, আর দেরি করাও যাবে না

    অগত্যা কলম রেখে, চটজলদি স্নান সেরে বেরিয়ে

    সরল ছেলের মতো খেতে বসছ। কোলোস্পা খাবে না?

    •

    তোমার বিষয়ে কিছু সত্যি যদি লিখতে পারতাম

    ওড়াতে পারতাম যদি ভঙ্গুর পায়রা ঝাঁকে ঝাঁকে

    হাত থেকে হুট করে ছেড়ে দিয়ে সন্ধের লাগাম

    অন্তত একবার যদি চুমু খেতে পারতাম তোমাকে…

    •

    আষাঢ় টিনের চাল, শ্রাবণ একাকী ট্যাপকল

    বাড়ন্ত বিদ্যুতে ঘেরা এই বর্ষাকাল আমাদের

    পাড়া-পাড়া যায় বৃষ্টি, কারা কারা পায় বৃষ্টিজল

    সেলাইমেশিনে মেঘ বোনা হয় তৃতীয় বিশ্বের

    •

    অধিকাংশ বাজে কথা, বেশিরভাগ ফালতু বকবকানি

    ফাঁকিবাজ শব্দ দিয়ে ঘিরে রাখা এই রাজ্যপাট…

    পাঠক, তুমি যা জানো, আমরা তার চেয়ে কম জানি

    কবিতা লেখার নামে ভাট্ বকছি। বুঝলে? স্রেফ ভাট্!

    •

    পড়াশুনো অষ্টরম্ভা, চাকরি নেই, কাব্য জবুথবু

    বাধ্য হয়ে চেপে রাখছি যাবতীয় কামনা-বাসনা

    কাল যদি চাকরি পাই, যদি ভাল লিখতে পারি, তবু

    আজকে দেখা মেয়েটিকে, জানি, আর দেখতেও পাব না

    •

    হরণ, অপহরণ, হিরে-জহরত, সোনা-চাঁদি

    এই সমস্ত করো যদি, আরও বাড়াবাড়ি করো পাছে

    অ্যালার্ট হয়েছি মোরা। কোথায় পালাবে, অপরাধী?

    পৃথিবীর সব রাস্তা আগে থাকতে ফলো করা আছে!

    •

    আকাশে উড়ন্ত লাভা, আগুন লেগেছে বনে-বনে

    পথে-পথে মরা সাপ, গাছে-গাছে ঘুড়ির কঙ্কাল

    ঠোঁটে চুমু খেতে গিয়ে রক্ত চুষে ফেলছি আনমনে

    এ কী দিন এল-আমরা পরস্পর ক্ষুধার্ত, ভয়াল!

    •

    প্রোপোজ করিনি তোকে। শুধু জাস্ট জানিয়ে রেখেছি।

    স্বীকার করেছি শুধু হৃদয়ে ভানুমতী’র খেল

    যদিও ইয়ার্কি মারছি, আসলে তো পাগলা হয়ে গেছি—

    আমাকে কি কোনওদিনই সিরিয়াসলি নিবি না, কোয়েল?

    •

    সকালে ঘুম থেকে উঠে দুশো গ্রাম হেয়ার রিমুভার

    দুপুরে ভাতের সঙ্গে প্রাক-রবীন্দ্র ক্লিনসিং লোশন

    সন্ধেবেলা ছোট্ট করে ফোটানো ম্যাক্ডয়েল্‌স্‌ আর

    রাতে ঘুমোবার আগে এক চামচ ঋত্বিক রোশন…

    •

    বিয়ে করতে পারলে আমি সারাদিন কবিতা লিখতাম।

    কাজ থেকে ফিরে বউ পাশে বসত-‘কী, লেখা কেমন?’

    আমিও তক্ষুনি তাকে সমস্ত কবিতা শোনাতাম—

    এইরকম ইচ্ছে হয়…সাধ হয়…ভীষণ…ভীষণ…

    •

    ভ্রু-পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে।

    সুনীল’দা লিখেছিলেন, সে আর অজানা কার কাছে

    কিন্তু আমাদের কালে প্রেম পুষে রাখতে হয় মনে

    ভুরু-টুরু প্লাক হয়…তার ওপরে বীরাপ্পন আছে…

    •

    মনে করো কোনওদিন দেখা হয়ে গেল যেতে-যেতে

    ভেতরে-ভেতরে বাড়ছে, চোখে নেই, সেও এক জল।

    কে কথা আরম্ভ করব? সন্ধে হয়ে আসছে ধানখেতে…

    সারল্য তোমার অস্ত্র, চতুরতা আমার সম্বল

    •

    মাথার প্রত্যেক কোষে ইদানীং গুপ্তচর ঘোরে।

    জ্বর বাড়তে থাকে আর জ্বরের ভেতরে বৃষ্টিব্যয়—

    ফোঁটায়-ফোঁটায় বিষ…আজকাল আমার শহরে

    ঘুমের বড়ির সঙ্গে বিনামূল্যে শুঁয়োপোকা দেয়

    •

    সারারাত জেগে থাকলে কোথাও পিয়ানো শোনা যায়।

    চাদরের কোণে-কোণে, ঘুমন্ত পর্দার ভাঁজে-ভাঁজে

    স্বরলিপি আটকে থাকে। তাদের নিয়ে যেও বারান্দায়—

    পিয়ানো শুনতে পাবে, তোমার ভেতরে যদি বাজে

    •

    ঈশ্বর দিলেন প্রাণ, তাই এত রঙ্গ দেখতে এলে

    ঈশ্বর পাঠান তাই দু’বেলা দু’মুঠো খেতে পাও

    ঈশ্বর চাইলেন তাই এতদিনে ডান্ডা হাতে পেলে—

    সেই ডান্ডা দিয়ে তুমি ঈশ্বরকে ক্যালাবে? ক্যালাও…

    •

    দেখেছি চড়ুইপাখি, বন্যা আর বান্ধবীর বিয়ে

    দেখেছি অসৎলোক, বহুবার, দেবতার বেশে

    দেখেছি ঘরের ট্রাম ঘরে ফিরছে ইনিয়ে-বিনিয়ে

    দেখেছি গমের খেতে একা মেয়ে, উত্তরপ্রদেশে…

    •

    গিটার বাদনরত মানুষের দুঃখ হল গান

    আগুনের চারপাশে ক্লান্ত নাচ, হই হই পেরিয়ে

    সে যায় নিজের কাছে, বাজায় নিজের অভিমান

    ভোর হলে হাঁটা দেয় আবার গিটার কাঁধে নিয়ে…

    •

    কত অর্থহীন দরজা খুলে যায় বেকার বিস্ময়ে

    পাঁউরুটির গন্ধে ভরা বিশাল সমুদ্র মারে ঢেউ

    অগুনতি উলঙ্গ বেশ্যা তীরে শুয়ে আছে ভয়ে ভয়ে

    তাদের যোনির মধ্যে চিঠি গুঁজে দিয়ে গেছে কেউ…

    •

    বন্ধু ভাঙে, বন্ধু যায়, বন্ধু ছাড়ে হঠাৎ আস্তিন

    এসবই নিশ্চিন্ত করে। এসবই বলায়-‘ভালবাসি’

    যেসব সম্পর্ক আর জোড়া লাগবে না কোনওদিন

    তাদের নিথর কোলে আমি রোজ ফুল রেখে আসি

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article পরশুরাম গল্পসমগ্র – রাজশেখর বসু
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }